এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ১০৩৭৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SS | ২২ এপ্রিল ২০১৬ ২১:০৭700203
  • ক্লিন্টনের সবথেকে বড় সুপারপ্যাক হচ্চে প্রায়োরিটিস অ্যাকশান, যেটা কিনা ২০১২ এর সময় ওবামার সুপারপ্যাক ছিল। এরা ৫৫ মিলিয়নের বেশি তুলেছে। আর দু একটা ব্লু অ্যাকশন ন কি, এরা কয়েক্সো হাজার। আর বাঅর্নির দুটো সুপারপ্যাক, ফিল বার্ণ আর প্রোগ্রেসিভ কিক, হাফ মিলিয়ন।
  • S | ২২ এপ্রিল ২০১৬ ২১:০৯700204
  • তবে বড় কোম্পানিগুলো বড়্সড় লোকজনদের এরকম মাঝে মাঝেই নিয়ে আসে। নিজেদের মাসল, লিন্ক, নেটওয়ার্কিঙ্গ পাওয়ার দেখায়। এমপ্লয়িরা খুশি হয় - ফোটো অপ পায়, সেলফি নেয়। পার্টি মুডে থাকে। যিনি লেকচার দেন তিনিও ভালো ভালো কথা বলে চলে যান।
  • SS | ২২ এপ্রিল ২০১৬ ২১:১০700205
  • প্রাক্তন সেক্রেটারি/প্রেসিডেন্ট দের ঐ রকম ই স্পিকিং ফি। কলিন পাওয়েলের ফি প্রায় দুশো হাজার ডলার মত।
  • lcm | ২২ এপ্রিল ২০১৬ ২১:১৫700206
  • হ্যাঁ, এবং নন-পলিটিক্যাল সেলেব্রিটি-দের থেকে কম।
  • ঈশান | ২২ এপ্রিল ২০১৬ ২১:২৬700207
  • হ্যাঁ, উচ্চতলার লোকেরা কর্পোরেট এবং ক্ষমতার অলিন্দের মধ্যে (ইলেক্টেড অফিশিয়াল হয়ে বা সিআইএ ইত্যাদির ডিরেক্টর হয়ে) ঘোরাফেরা করবেন, এটা চালু নর্ম তো।
  • sm | ২২ এপ্রিল ২০১৬ ২১:৫৯700208
  • বক্কা বাজি আর বক্তিমে মেরে যদি লাখো ডলার কমানো যায়, ছবি এঁকে নয় কেন ?
  • S | ২২ এপ্রিল ২০১৬ ২৩:০০700209
  • ছবি এঁকে তো অনেকেই অনেক কামায়। কিন্তু তা দিয়ে কেউ দেশের উদ্ধার করে দেওয়ার দাবী করেনা।
  • দ্রি | ২২ এপ্রিল ২০১৬ ২৩:১৪700210
  • থ্যাঙ্কিউ ঈশেন। তোমার দেওয়া ফাস্ট লিংকটা তো পেয়েছি অনেক আগেই, সেকেন্ড লিংকটা অনেক খুঁজেও পাচ্ছিলাম না। এটা আসলে প্রায়রিটিজ অ্যাকশানের ব্রেকাপ। এখানে অনেক হেজ ফান্ড, অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ডও দেখছি।

    আরেকটা লিংকও পেলাম, যেখানে গুগল, ব্যাঙ্ক অফ আমেরিকা, জে পি মরগ্যান, মরগ্যান স্ট্যানলি, টাইম ওয়ার্নার, ইভেন ইউ এস ডিপার্টমেন্ট অফ স্টেটও আছে।

    https://www.opensecrets.org/pres16/contrib.php?id=N00000019&cycle=2016&type=f&src=c
  • sm | ২২ এপ্রিল ২০১৬ ২৩:১৮700211
  • আরে বক্কাবাজি আর বক্তিমে দিয়ে থুয়ে ;দেশ উদ্ধারের কথাই তো বলে নাকি?
  • দ্রি | ২২ এপ্রিল ২০১৬ ২৩:১৯700214
  • "ওটা আপেল নিয়ে আলোচোনাই ছিলোনা। ..."

    দেখুন এই নিয়ে এত ডিটেল আলোচনা এই টইতে করতে চাইছি না। ব্যাস এইটুকুই বললাম যে টেকনোলজির প্রতি আমার কোন বিশেষ টাল নেই। যেই ইঙ্গিত আপনার কথা শুনে আমার মনে হয়েছিল।
  • S | ২২ এপ্রিল ২০১৬ ২৩:১৯700213
  • না বলেছে তো যে ঐগুলো আমার পার্সোনাল ম্যটার আর ইনকাম। সবাই এরকম বক্তিমে দিয়ে কামায় - আমিও কামিয়েছি।
  • S | ২২ এপ্রিল ২০১৬ ২৩:২০700215
  • তাহলে তো ল্যাঠা চুকেই গেলো।
  • sm | ২২ এপ্রিল ২০১৬ ২৩:৩৪700216
  • তাহলেতো খুব ভালো কথা।কোম্পানি বক্তিমের আয়োজন করলো। কেউ শুনুক না শুনুক, সে একটা ঘোরাদ্দিম কিছু বকলো।এপিয়ারেন্স মানি দু লক্ষ ডলার দেওয়া হলো। সেটা ইলেকশন কাম্পেন এ খরচা করা হলো। প্রেসিডেন্ট হলে দেশ উদ্ধার ও হলো। না হলেও ক্ষেতি নেই।আবার বক্তিমে দেওয়া যাবে খন।
    যাকে বলে রথ দেখা আর কলা বেচা! টু ইন ওয়ান।
  • S | ২২ এপ্রিল ২০১৬ ২৩:৪২700217
  • হ্যাঁ তাইতো হয়। আপনি জানেন কিনা জানিনা, এখানে পোচুর প্রাক্তন মেয়র, সেনেটার, অন্যান্য প্রাক্তন পলিটিশিয়ানরা এই করেই ঘর চালান। তাঁরা আরো কোনো ক্যাম্পেন কোনোদিনও করবেন না। শুধু কোম্পানি নয়, আরো অনেক এদিক সেদিক কন্ফারেন্স, মিটিঙ্গ, ইন্টারভিউ ইত্যাদি। বক্তিতা আর বই।
  • দ্রি | ২২ এপ্রিল ২০১৬ ২৩:৪৭700218
  • কেসটা হল বক্তৃতা দিয়ে পেট চালাই ঠিকই আছে। কিন্তু যারা বক্তৃতার জন্য এত টাকা দেয় তারা বিনিময়ে কিছুই এক্সপেক্ট করে না এটা ভাবা টাফ।

    তাহলে তো ভাবতে হয়, যারা ইলেকশানের আগে লক্ষ টাকা দিয়ে মমতার ছবি কিনেছিল তারাও বিনিময়ে কিছুই এক্সপেক্ট করে নি।
  • Robu | ২২ এপ্রিল ২০১৬ ২৩:৪৮700219
  • ডঃ হিলারী ক্লিন্টন। সততার প্রতীক।
  • S | ২২ এপ্রিল ২০১৬ ২৩:৫৭700220
  • অনেক সময়ই বিনিময়ে ব্র্যান্ডিঙ্গ ছাড়া কিছুই এক্সপেক্টেড নয়। মনে করুন আজকে যদি কোনো সেলেবকে নিয়ে আসে, তার কাছ থেকে কি এক্স্পেক্টেশন থাকে? তবে এথিকালিটির পোস্নো করাই যায়।

    দিদির ছবি যারা কেনেন, তাদেরকে দিদি নিজে হাতে কিছু তুলে দেন বলে আমি মনে করিনা। কিন্তু দিদির ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হয়তো তারা অন্যভাবে অন্য জায়্গায় নেন।

    তবে গোল্ডম্যান স্যাক্স তো আর পাড়ার হাবুলদা নয়, তাই তাদের কিছু দরকার থাকলে ছুটকো ভাবে কাজ সারবে বলে মনে হয়্না। এদের অনেক ডীপ লেভেলে কাজ কর্ম্ম আছে। বিশাল পাওয়ারফুল অফিশিয়াল/আনফিশিয়াল লবি আছে। প্রচুর অ্যাকাডেমিশিয়ান আছে। মিডিয়া কেনার ক্ষমতা আছে। এক্সপার্ট রয়েছে। ইত্যাদি।
  • SS | ২৩ এপ্রিল ২০১৬ ০০:০৪700221
  • ন, ইলেকশনের আগে বক্তৃতা দেওয়া যায় না। সেনেটর বা কংগ্রেসপার্সন থাকাকালীন ও না। প্রাক্তন রাজনীতিক, প্রেসিডেন্ট, সেক্রেটারি হলে যায়। আপনি যেই মূহুর্তে সেনেট/কংগ্রেস।প্রেসিডেন্সির জন্যে বিড করবেন, তখন থেকে কাউণ্ট্ডাউন শুরু। হিলারিও এই নিয়ম ফলো করেছেন।
  • দ্রি | ২৩ এপ্রিল ২০১৬ ০০:১১700222
  • কোন সেলেবের থেকে কী এক্সপেক্টেশান থাকতে পারে সেটা বোঝা খুব সোজা নয়। কী এক্সপেক্টেশান সেটা বুঝতে না পারলেই কোনও এক্সপেক্টেশান নেই এটা কনক্লুড আমি করব না।

    গোল্ডম্যান স্যাক্সের অনেক ডীপ লেভেলে কাজকর্ম আছে। এইটাই হল আসল কথা। এই ধরণের ডীপ জলের মাছেরা সাধারনত ইলেকশানের রেজাল্ট ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। এমন লোককে বসানোর চেষ্টা করে যারা হল 'নিজেদের লোক'। তাদের কথা শুনবে, ইমপ্লিমেন্ট করবে। হিলারী হল সেই নিজেদের লোক। তবে হ্যাঁ, নিজেদের লোক যদি কোনও কারণে না আসতে পারে, তাতেও এরা দমে যাবে না। যেই আসবে তাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে। ডীপ ওয়াটার ফিশরা যেমন হয়। তবে পেটোয়া লোককে বসিয়ে দিতে পারলে ইলেকশানের পর খাটনি কম।
  • দ্রি | ২৩ এপ্রিল ২০১৬ ০০:১৮700224
  • ইলেকশানে বিড করার আগে যারা তাকে সাপোর্ট করবে তাদের আশীর্বাদ নিতে হয়। ঐ নিয়ম ফলো করে ক্লিন্টন নিয়ম মেনেছেন, সেটা ঠিক আছে। কিন্তু কানেকশান এস্ট্যাব্লিশড হয়ে গেছে।
  • S | ২৩ এপ্রিল ২০১৬ ০০:২০700225
  • দ্রি বাবু, এদের (বুঝতেই পারছেন কাদের কথা বলছি - সবই তো একসঙ্গে - একের ইনভেস্টমেন্ট আছে আরেকের মধ্যে) এখন যা ক্ষমতা হয়ে গেছে তাতে কে কোথায় বসলো কিস্যু যায় আসেনা। এদেরকে কন্ট্রোল করার ক্ষমতা কারোর আছে বলে মনে হয়্না।
  • দ্রি | ২৩ এপ্রিল ২০১৬ ০০:৩১700226
  • তবুও হিলারী হল এদের পেটোয়া। অনুগত। এখন বায় মিসটেক বার্নি যদি এসে যায়,এরা চেষ্টা করে যাবে বার্নিকে মোল্ড করার যথাসাধ্য, অবশ্যই। কিন্তু অন্তত অ্যাপ্রায়রি, বার্নি আউটসাইডার, ওদের টাকা নেয় নি, যেটা হিলারী নয়।
  • S | ২৩ এপ্রিল ২০১৬ ০০:৩৭700227
  • একটা কথা বলি, খুব অপছন্দের কথা তবুও। বার্ণী এলেও কিচ্ছু করতে পারবেন না। এলিজাবেথ ওয়ারেন সঙ্গে থাকলেও না। কারণঃ আল্টিমেটলি কনগ্রেসে যেতে হবে। তাছাড়া এরা ঠিক ফাঁকফোঁকড় বের করে নেবে/ ইন্টারপ্রিটেশন নিজের মতন করে নেবে। বেস্ট লইয়াররা সব এদের হাতে।

    তাছাড়া উনি যেটা বলেছেনঃ ওয়াল স্ট্রীট স্পেকুলেশনকে ট্যাক্স করবেন, সেটা কিভাবে করা যাবে জানিনা। কোনটা স্পেকুলেটিভ ট্রেড কি করে বুঝবেন? আরো অনেক কমপ্লেক্সিটি আছে। আম্রিগায় ব্রোকারেজ ফি এমনিতেই বেশি - স্মল ইনভেস্টদের জন্য একেবারেই অসুবিধে জনক, সেইটা আরো বাড়বে।
  • দ্রি | ২৩ এপ্রিল ২০১৬ ০০:৫১700228
  • আরে বার্নি আসবে না। এত দুঃস্বপ্নের কিছু নেই। স্মল ইনভেস্টার, বিগ ইনভেস্টার সব হ্যাপিলি এভার আফটারই লিভ করবে।

    শেষ পর্য্যন্ত ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের জয় হবেই।

    কিন্তু হিলারীকে ঠিক করে চিনে নেওয়াটা ইম্পর্ট্যান্ট। এই সময়ে মিডিয়ার ইমেজ বিল্ডিং খুব জোর কদমে চলে তো।
  • SS | ২৩ এপ্রিল ২০১৬ ০০:৫৩700229
  • ওয়াল স্ট্রিটের টাকা নিলে যদি ওয়াল স্ট্রিটের পেটোয়া অনুগত হয়ে যায় তাহলে ওবামার আমলে ডড-ফ্র্যাঙ্ক পাশ হবার কথা নয়, কারণ ওবামাও ওয়াল স্ট্রীট থেকে প্রচুর টাকা নিয়েছে। CFPB তৈরি করে তার মাথায় এলিজাবেথ ওয়ারেনকে বসানোর চেষ্টা করেছে, যদিও রিপাবলিকান অপোজিশনে সেটা পার্মানেন্ট হয় নি। একদিকে ভালই হয়েছে, তার জন্যে ওয়ারেন আজ সেনেটর।
  • SS | ২৩ এপ্রিল ২০১৬ ০০:৫৬700231
  • ডড ফ্র্যাঙ্কের বার্নি ফ্রাঙ্ক কিন্তু অ্যাভিড হিলারি সাপোর্টার।
  • S | ২৩ এপ্রিল ২০১৬ ০০:৫৬700230
  • দ্রি এমন কাউকে চাই যে রিপাবলিকানদের সামলাতে পারবেন। নইলে ওবামা কেস হয়ে যাবে।
  • SS | ২৩ এপ্রিল ২০১৬ ০০:৫৭700232
  • ওবামা কেস হয়ে যাবে মানে কি ?
  • S | ২৩ এপ্রিল ২০১৬ ০০:৫৮700233
  • বার্ণীকে আমি পার্সোনালি পছন্দ করলেও এবারে হিলারিকেই চাইছি অন্য অপশান গুলোর কথা ভেবে।
  • S | ২৩ এপ্রিল ২০১৬ ০০:৫৯700235
  • মানে হোয়াইট হাউসের ইচ্ছে থাকলেও কনগ্রেস কিছু পাশ করবেনা। সুপ্রিম কোর্টের ব্যাপারটাই দেখুন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন