এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ২৫৩৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৯ মে ২০১৬ ১৬:৩০705945
  • কঙ্গ ৪৪ হয়ে গেল। ৪৪ ই দরকার ছিল না ?

    এদিকে ইসি সাইট এখনোদিলীপ ঘোষ কেন আপডেট করেনি কেজানে।
  • dc | ১৯ মে ২০১৬ ১৬:৩৩705946
  • ব্যাখ্যা এটাই যে পবতে সিপিয়েম পলিটিকালি স্পেন্ট ফোর্স হয়ে গেছে।
  • PT | ১৯ মে ২০১৬ ১৬:৩৫705947
  • নানাবিধ তত্বের বদলে ছাগল তত্বটাই দেখছি একমাত্র ইউনিফর্মলি এসব কিছুর ব্যাখ্যা দিতে পারে।
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১৬:৩৮705949
  • ডিসি - দুটো বিধানসভা ভোটে কারলেই যদি এত সহজে "স্পেন্ট ফোর্স" বলে দেওয়া যায়, তাহলে মমতাও কোনোদিন কিন্তু জিতে আসতে পারতো না।
  • pinaki | ১৯ মে ২০১৬ ১৬:৩৮705948
  • "বুদ্ধদেব আর রাহুল কে একসাথে মঞ্চে দেখে যারা আশায় বুক বাঁধল, তাদের কাছে আজ বাংলার মানুষকে ছাগল মনে হওয়াটাই স্বাভাবিক। যারা আজকে ক্ষমতায় আসছে ধরে নিয়ে ঘুঁটি সাজাচ্ছিলো, হালকা চালে হুমকি ছাড়ছিলো, তাদের হঠাত আজকের পর প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনের কথা মনে পড়বে। স্বাভাবিক।
    চাপে থাকা তৃণমূল এতো শান্তি পেলো আজকে যে, সিপিএম কিভাবে মতাদর্শ থেকে বিচ্যুত হয়েছে সেই নিয়ে একটা বক্তব্যই রেখে দিলো। উপদেশ দিলো সিপিএম কে যে, আমিও একসময় একা লড়েছি, কিন্ত মতাদর্শ থেকে বিচ্যুত হই নি। মমতার কি মতাদর্শ ছিল যে সে বিচ্যুত হবে তা অবশ্য আমার কাছে অজানা। কিন্ত গত ৫ বছরে ঘটে যাওয়া সমস্ত হিংসা, অধিকারহরণ, শিক্ষা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করার চেষ্টা, সব এক লহমায় কুৎসা হয়ে গেলো। ভয়ংকর।
    বিজেপি বুঝল বাংলার মানুষ আসলে দক্ষিণপন্থি। একটা দুটো উটকো জায়গা আছে। একটু সামলে নিলে হাত খুলে খেলা যাবে।"

    ফেবুতে সুস্বাগত-র দেওয়াল থেকে। ঃ-)
  • T | ১৯ মে ২০১৬ ১৬:৪২705950
  • কান্তি গাঙ্গুলি হেরেছেন ১২২৯ ভোটে।
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১৬:৪৫705951
  • নর্থ বেঙ্গলে বেশ কয়েকটা হাজারের কাছাকাছি মার্জিন, কোথাও আরো কম।
  • pinaki | ১৯ মে ২০১৬ ১৬:৫০705952
  • The lead in Bankura is less than 1000, NOTA-4607

    The lead in Barjora is less than 500, NOTA-4224

    The lead in Bashirhat is less than 500, NOTA-2636

    কল্লোলদার জন্য। ঃ-)
  • cb | ১৯ মে ২০১৬ ১৬:৫২705955
  • দিলীপ ঘোষ ৬৩০৯ ভোটে জিতেছেন
  • keshto | ১৯ মে ২০১৬ ১৬:৫২705953
  • চড়্রাম চড়্রাম
  • pinaki | ১৯ মে ২০১৬ ১৬:৫৩705956
  • ফেবুতে শুভনীল চৌধুরিঃ

    Battle has not been lost, comrade.....the leadership of the party has surrendered... they have buried all left politics in the stairs of Bidhan Bhavan and 10 Janpath.....The left movement built in West Bengal, brick by brick, by Jyoti Basu, PDG, Kakababu and others has been decimated by an opportunist leadership alienated from the people, who are neoliberal to the core....

    kick out the agents of Congress.....Down with tailism of the Congress.....
  • keshto | ১৯ মে ২০১৬ ১৬:৫৪705957
  • আহা চড়াম চড়াম
  • de | ১৯ মে ২০১৬ ১৬:৫৬705959
  • আরে পাঁচটা বছর জোট একসঙ্গে কাজ করুক মানুষের জন্য - এই ফল পাল্টাতে বাধ্য!

    বহু জায়গায় বেশ কম মার্জিন - এতো হাল ছাড়ার কিছু হয়নি। আর এই যে এতোগুলো মানুষ এখনো আস্থা রাখলো - তাদের কাছে দায় স্বীকার করে ইম্মেডিয়েটলি যে ভাঙচুর গুলো দেখাচ্ছে, সেখানে গিয়ে দাঁড়ানো উচিত। বিরোধী হলেও মমোদিদির এই গুণ থেকে শিক্ষা নিন। দিদি একদিনে দিদি হননি!
  • dc | ১৯ মে ২০১৬ ১৬:৫৬705958
  • আচার্য্য, আমি কিন্তু শুধুমাত্র দুটো বিধান সভা হারের জন্য স্পেন্ট ফোর্স বলছিনা। আমি গত ১৫-২০ বছরের পলিটিকাল ট্রেন্ড, পুরো ভারতের আর পবর,মাথায় রেখেই বলছি। বহুদিন ধরে সিপিয়েমের তেমন কোন নেতৃত্ব নেই, তেমন ইস্যু ধরার চেষ্টা নেই, ইনিশিয়েটিভ নেই। পুরো দলটায় আছে স্রেফ ইনার্শিয়া। আর মমতার সাথে তুলনা করলে আরেকটা ভুল করবেন - সিপিয়েম উঁচু জায়গা থেকে নিচে নামছে, ক্ষমতা হারিয়েছে সিট শেয়ার ক্রমাগত কমছে, ভোট শেয়ার ক্রমাগত কমছে। সিপিয়েম এখন নিভন্ত দল। আর মমতার ছিল ঠিক উল্টো। মমতার হারানোর কিছুই ছিলনা, সেখান থেকে স্ট্রাগল করে এখানে এসে পৌঁছেছে।
  • abaar keshto | ১৯ মে ২০১৬ ১৬:৫৯705960
  • চরম চড়াম চড়াম
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৭:০২705962
  • দেদি, উইশফুল থিংকিং থাকা ভালো, কিন্তু এবার ২ঃ১২ এর পোস্টটা ফিরে দেখতে অনুরোধ করি।

    কং এর সঙ্গ এম্নিতেই খুব বিপজ্জনক।
  • একক | ১৯ মে ২০১৬ ১৭:০২705961
  • আশায় বুক বাঁধুন ক্ষতি নেই, কিন্তু স্বপ্নে না থাকাই ভালো। মমতার ক্ষমতায় আসার বীজ সিপিএম তাদের জন্মের সময় পুঁতেছিলো। বর্গা ব্যবস্থা ভালো কী মন্দ সে রাজনৈতিক তর্ক সরিয়ে রেখেও বোঝা যায় যে, স্মল স্কেল ডিস্ট্রিবিউষণ থেকে ভবিষ্যতে একদিন ইন্দাসট্রি তে যেতে হলে সংঘাত অবশ্যম্ভাবী। সেইটা মাথায় রেখে জমি অধিগ্রহণ কৌশল, হাইওয়ে ডাবল লেন করা এগুলো ফেজ বাই ফেজ ভাবতে হত। এগুলো মতাদর্শ ফোর্স কিস্যু না একদম প্ল্যানিং এর ব্যাপার | এটা করতে গিয়ে সিপিএম ফেইল করেছে এবং মমতা লেগে থেকে থেকে একসময় সুযোগ কাজে লাগিয়েছে। সেই কারণেই মমতার পক্ষেও কোনদিন বড় ইন্দাস্ত্রী করা সম্ভব না কারন যে খাল নিজে কেটে এসেছে ওই খালের বাইরে বেরোলেই মরবে। সিপিএম ও মমতাকে সরাতে গিয়ে যদি আবার ন্যানো -টাটা -শিল্প ঐসব বলে তাহলেও মরবে। কাজেই মমতা পেরেছে বলেই আমরা পারবো এটা বোধহয় সত্বঃসিদ্ধ না ভাবাই ভালো। সিপিএম কে কোনদিন ফিরতে হলে ওদের প্রথমেই শহুরে লিবারাল -শিল্প উত্সাহী সম্প্রদায় কে ভুলে যেতে হবে। বরং কিভাবে চাষীর ও শ্রমিকের উন্নতি করা যায়, কিভাবে গরীব মানুষের জন্যে কিছু ভালো প্যাকেজ আনা যায় ভাবুক। "মাটি কামড়ে পড়ে থাকা " যথেষ্ট না। আপনি মাটি কামড়ে পড়ে থেকে একশো টা ক্ষুধার্ত মুখের সামনে আদর্শের কথা শোনালেন আর পাশের থেকে আরেকজন এসে একশো জন কে খিচুরী বিলি করলো, কিচ্ছুক্ষন বাদে আপনার সতরঞ্চি পড়ে রইবে আর ভোট খিচুরীওয়ালার পকেটে। মানুষগুলো ক্ষুধার্থ তাদের খিচুরীই দরকার, সেটা বিলি করা কাজের। বাচ্চারা ইস্কুলে যাবে তাদের সাইকেল দেওয়া কাজের। সমবায় খুলে রোজগারের ব্যবস্থা করা কাজের। "পলিটিক্স এস এনেব্লিং এজেন্ট " এটা অনেক উঁচু লেভেলে উঠে হয়, তার আগে আশু দরকার মেটাতে হয়। ট্যানজিবল কাজ করতে হয়। বুদ্ধ-নিরুপম দের ছাড়ুন। শহুরে দের মানভঞ্জন না করে গ্রাম দেখলে কাজ দেবে। তাতে আমার বা আমাদের কোনো উপকার হবেনা কিন্তু সিপিএম এর ফেরার ওটাই রাস্তা।
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৭:০৩705966
  • * একবার
  • dc | ১৯ মে ২০১৬ ১৭:০৩705964
  • "ইম্মেডিয়েটলি যে ভাঙচুর গুলো দেখাচ্ছে, সেখানে গিয়ে দাঁড়ানো উচিত"

    সিপিয়েম নেতৃত্বর যা অবস্থা তাতে দলটার পক্ষে এটা করা অসম্ভব। দিদিকে এমুলেট করা সিপিয়েম এর পক্ষে অসম্ভব। এমুলেট মানে বিরোধী অবস্থায় দিদির হাল না ছাড়া মনোভাব এমুলেট করা।
  • IPGGBK | ১৯ মে ২০১৬ ১৭:০৩705963
  • সুধী নাঃ !

    নাঃ, নাম জানার বা IP খুঁজে ব্যক্তির পরিচয় কোনদিনই বের করি নি, চেষ্টাও করি নি। অরিজিৎ সেকালে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল, আমি মাফ চেয়েছি। আগের মত বিস্তর পাতা খুঁজে, পড়ে ধাঁচ দেখে অনুমান করতে করতে সিদ্ধান্তে পৌঁছোনোর মত পরিসর নেই। যাই হোক, মোদ্দা কথায়, আপনাকে চিনলাম না। অসুবিধে নেই তাতে।

    আমি আমার বক্তব্যতে ঠিক অনেক আগের অবস্থানে নেই হয়ত, তবে উল্টো অবস্থানে আসার মত জায়গায়ও পৌঁছোতে পারলাম না বলে মাফ চাইছি।

    আর হ্যাঁ, খুব জোরের সাথেই লিখলাম কথাটা, এবং হ্যাঁ, অরিজিৎকে ধরেই ঐ বক্তব্যটাই আবার সজোরেই পুনরাবৃত্তি করলাম। ব্যাখ্যা বিশ্লেষন রাজনীতির সুতো ধরে ধরে বক্তব্যের পৃষ্ঠে বক্তব্য ধরে ধরে দিতে গেলে মিছিমিছি অনেক গুলো পাতার খরচ। সবার ধৈর্য্যহানি। এমনিতেই আমার নামমাহাত্ম্যের থেকে নামদৌরাত্ম্যে আরেকটা 'মেটিরিয়া মেডিকা' লেখা হয়ে যেতে পারে। ছাড়ান দ্যান।

    আরেকটা কথা, যদি সময় পাই, ওই প্রতুল মুখোপাধ্যায় সম্বন্ধে বহু বছর আগে অরিজিৎকে আমার লেখা একটা কথা আর কিছুদিন আগে পল্লব কীর্ত্তনিয়ার সম্বন্ধে একটা মন্তব্য ইত্যাদি নিয়ে লিখব'খন। যদিও প্রতুল মুখোপাধ্যায়ের আসনের পাশে পল্লব কীর্ত্তনিয়াকে আমি অন্ততঃ কোনদিনই বসাব না।
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১৭:০৪705967
  • সিপিএমের এখন কি হারানোর কিছু আছে?
  • IPGGBK | ১৯ মে ২০১৬ ১৭:০৯705968
  • নাঃ, হারানোর কিছু নেই, তবে অবশ্যই ছাড়ানোর আছে।
    আত্মম্ভরিতা, ঔদ্ধত্য, মানুষজনকে চিহ্ণিত করে করে অন্যামতাবলম্বী হিসেবে দাগিয়ে দেওয়া, অপমান করা, ইত্যাদি বহু কিছু ছাড়ানোর আছে, ছাড়ার আছে।
  • dc | ১৯ মে ২০১৬ ১৭:১১705969
  • সিপিয়েমেরও হারানোর কিছু নেই, তবে ঐ যে বিরাট লম্বা একটা অতীত, ঐটে সিপিয়েম কে পেছনে টেনে ধরবে। তা ছাড়াও সিপিয়েম এর পক্ষে মমতার মতো স্ট্রাগল করাও সম্ভব না। সেই যোশ এই নেতৃত্বর নেই।
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১৭:১২705971
  • সেরকম লোকজন আছে নিশ্চয় (এই একটু আগে এককের সঙ্গেও একই কথা হল) - তবে কত? তারাই কি মুখ, মানে গ্রামে বা পাড়ায়? এই এখনো?

    সোশ্যাল মিডিয়া, গুচ এইসব বাদ্দাও, এইগুলো দিয়ে ভোট হয় না। আমি যেটা বল্লাম সেটা এসবের বাইরে যা দেখি/দেখেছি তার হিসেবে।
  • keshto | ১৯ মে ২০১৬ ১৭:১২705970
  • আছে,

    পিঠ এর চামড়া

    চড়াম চড়াম
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১৭:১৩705973
  • ডিসি - আমি কোনো স্পেকুলেশনই মানি নাঃ-)
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৭:১৩705972
  • হারানোর কিছু নেই, কিন্তু জেতার কী আছে সেটাই স্পষ্ট নয়।

    ২০১১ সালের বা তারো আগের পঞ্চায়েত ইলেকশনের বিপর্যয়ের কোন রুট কজ অ্যানালিসিস হয়েছিল কি? কেন্দ্র ধরে ধরে? হলে তার ফাইন্ডিং কী কী ছিল? কারেক্টিভ অ্যাকশনই বা কী নেওয়া হয়েছে? এগুলো নিয়ে হয়ত পার্টির অভ্যন্তরে আলুচানা হয়েছে, কিন্তু সেগুলো নিয়ে সাধারণ ভোটারের কাছে না পৌঁছলে সেই বিশ্বাসযোগ্যতার জায়গাটা কোনদিনই ফিরবে না।

    আমাদের ভুল হয়েছিল, মাপ চেয়ে নিচ্ছি, শুদ্ধীকরণ চলছে এইসব গোল গোল কথা আরো বিচ্ছিন্ন করে দেবে।
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১৭:১৭705975
  • এইগুলো সাধারণ ভোটার শুনবে বা এই নিয়ে মাথা ঘামাবে? সিওর না।
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৭:১৭705974
  • বিচ্ছিন্ন করে দেবে কারণ এসব বলে খুব সহজে একটা সেল্ফ ডিনায়াল মোডে চলে যাওয়া যায়। আমরা সবাই যাই। খুব কমন ট্রেইট।
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৭:১৮705980
  • চেষ্টা হয়েছিল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন