এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাবাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    Abhyuday Mandal
    অন্যান্য | ০১ ফেব্রুয়ারি ২০১০ | ১১২৩৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ২৫ নভেম্বর ২০১০ ২২:৫৫433851
  • তাতিনছোকরা যে ছবিটা দিয়েছে, ওগুলো সত্যি সত্যি ব্যাঙ নাকি? আমার কেমন জানি ওগুলো টিক্কামশালা মাখানো মুর্গীর ঠ্যাং মনে হচ্ছিলো।
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১০ ২২:৫৯433852
  • একই সঙ্গে মিষ্টিমত, টকমত? তা ভালোই হয়েছে মনে হচ্ছে।

    ভালোকথা, চাইনীজ বুফেতে গেলে দেখে নিও। চিকেনের ঠ্যাং ভেবে খেয়ে নেবার পর হয়তো বুঝতে পারলে ওগুলো ব্যাঙের ঠ্যাং ছিল। এক্কেবারে একরকম দেখতে হয়।
  • tatin | ২৫ নভেম্বর ২০১০ ২৩:০৬433853
  • ঐটা নিয্যস ব্যাং- মুরগির ঠ্যাং নেহাত কচি-কর্নিশ না হলে ওরম জোড়া থাকেনা। রেসিপি প্রায় মুর্গির মতন ইউজ করেছিলাম- শুধু স্বাদ সম্বন্ধে সন্দিহান না হওয়ায় বেশি করে গোলমরিচ গুঁড়ো দিয়ে হৈ হৈ ঝাল রেখেছিলাম। মাংসে রস একটু কম ঢোকে, ঘন্টা দুয়েক ম্যারিনেট করার পরও,আর হাড় বেজায় শক্ত, দাঁত কনকন করে ওঠে চাপ পড়লে।
  • pi | ২৫ নভেম্বর ২০১০ ২৩:৫৬433854
  • ব্যাঙদির হাড় মাস ভাজা ভাজা করলেও চিবুনো শক্ত। হুম। এটা জানতাম।
  • kumudini | ২৬ নভেম্বর ২০১০ ১১:০৭433855
  • বিভীষণদাদা আজ ঠিক আছেন তো?
  • kumudini | ২৮ নভেম্বর ২০১০ ১৩:০৫433856
  • কেউ খু-উ-উ-উ-ব সোজা করে এক্টা চিলি চিকেনের রেসিপি দেবেন?
    আরেকটা কথা-আমার ডেংগির সময় লোকে আমায় দেখতে এসে প্রচুর পেঁপেঁ গাছের পাতা দিয়ে গ্যালো-নাকি রস করে খেতে হয়,তালে রক্তে কি একটা বাড়বে।তা সেই পাতাগুলো তো তেম্নি পড়ে আছে,ওগুলো কিসে দেয়া যায়??
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ১৩:১৩433857
  • ওগুলো আবার কোনোকিছুতে দিতে হবে কেন! চকোলেট সস মাখিয়ে চিবিয়ে খেয়ে ফ্যালো।
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ১৩:১৬433858
  • আর পাই যদ্দিন না ম্যাগি রেসিপির বিজেতার নাম ঘোষণা করছে, তদ্দিন আমি কাউকে আর সহজ রেসিপি দেব না।
  • pi | ২৮ নভেম্বর ২০১০ ১৩:৩৯433859
  • আজ পাইকে ম্যাগি রাঁধার কোনো সুযোগ ই দেওয়া হয়নি। সন্দ হতিছে, এই টইখানি পড়ে ফেলেছিলো ! :(
  • kumudini | ২৮ নভেম্বর ২০১০ ১৬:০৩433861
  • খালি যত বাজে কথা!চিলি চিকেনের রেসিপিটা দ্যান না কেউ।ও ডিডিদা,আপ্নেও কি কল্কেতা গ্যালেন নাকি?
  • de | ২৯ নভেম্বর ২০১০ ১৬:৫২433862
  • দুটো রেসিপি দিলাম --

    চিলি-চিকেন রেসিপি --

    ছোট ছোট টুকরোয় বোনলেস চিকেন কেটে নাও, অল্প ভিনিগার,সসস,চিলিসস,আদার রস আর রসুনবাটা মাখিয়ে একটুক্ষণ রেখে দাও | এরপর একটা ডিম ফেটিয়ে আর একটু কর্ণফ্লাওয়ার মাখিয়ে নাও| সাদা তেল গরম করে চিকেনের টুকরোগুলোকে ভেজে নাও| খুব কড়া আঁচে ভাজবে না, শক্ত হয়ে যাবে! এরপর ফ্রাইং প্যানে অলিভ অয়েল দাও (সাদা তেলেও চলবে, তবে এটা অলিভ অয়েলে খেতে বেশী ভালো হয়), একটু বড় টুকরোয় কেটে নেওয়া পেঁয়াজ দাও,রসুন, কাঁচালংকা(ঝাল বুঝে) কুচি দাও, অল্প ভেজে কিউব করে কেটে রাখা গ্রীন আর রেড প্যাপরিকাও (ক্যাপসিকাম) দাও, এক ইঞ্চি মতো আদার শুধু রসটা দেবে --ঢেকে রাখো যতক্ষণ না প্যাপরিকা অল্প নরম হচ্ছে -- তারপর স্প্রিং অনিয়ন কুচি দাও, আর মিনিট্‌খানেক অপেক্ষা করো! এরপর একটা কাপে রেড চিলি সস, ডার্ক স সস আর কর্ণফ্লাওয়ার গুলে নিয়ে দিয়ে দাও, একটু ফুটে উঠলে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মাখা-মাখা গ্রেভি করে নামিয়ে নাও| এই শেষ স্টেপে বেশী ফোটানো চলবে না, সবজিগুলো সিদ্ধ হবে কিন্তু টেক্সচার বজায় থাকবে -- গলে যাবে না!

    ঘটিরা অবশ্যই শেষ স্টেপে চিনি মেশাবেন!

    বোনলেস চিকেনের জায়গায় ভেটকির ফিলে কেটে করলে চিলি-ফিশ হবে এটা|

    ভেটকি ভাপে --

    চিলি-ফিশের জন্য যেভাবে ভেটকির ফিলে কাটে সেভাবে কেটে নাও| একটু নুন,হলুদ আর অল্প লেবুর রস মাখিয়ে পনেরো মিনিট বিশ্রামে রাখো! সর্ষে কাঁচালংকা আর নুন দিয়ে বেটে নাও| টিফিন ক্যারিয়ারে অনেকটা সর্ষের তেল দিয়ে, আরো একটু নুন, হলুদ আর একদম অল্প একটু চিনি দাও, সর্ষে-বাটা মিশিয়ে নাও -- মাছের পিসগুলো তাতে দিয়ে ভালো করে মাখিয়ে নাও| ওপরে লম্বা লম্বা কাঁচালংকা চিরে চিরে দিয়ে দাও| তারপরে টিফিনকৌটোর মুখ বন্ধ করে প্রেসার-কুকারে জল দিয়ে তাতে কৌটো রেখে চাট্টে সিটি -- বার করে গরম ভাতে হাপুস-হুপুস!
  • de | ২৯ নভেম্বর ২০১০ ১৬:৫৫433863
  • * ডার্ক সয়াসস
  • kumudini | ২৯ নভেম্বর ২০১০ ১৭:০৬433864
  • দে-কে অনেক ধন্যবাদ।
  • pi | ১৭ ডিসেম্বর ২০১০ ১২:৫২433865
  • উফ কী আপদ এবং বিপদ! ডেভিল নাম যেমন, তেমনি শয়তন। আমার বরের শখের ও বলিহারি, ক্রিসমাস পার্টিতে ডিমের ডেভিল নিয়ে যাবেন। সে জিনিশ জীবনে আমরা প্রথমবার করছি এবঁ ছড়াচি। এই ময়দা, ডিম আর বিক্সুটের গুঁড়োতে পর্যায়ক্রমে চান করানোটা কী কঠিনপানা কাজ মাইরি ! এর থেকে মশার ডিমকে জলে চান করানো সোজা।
    আর বিস্কুটের গুঁড়ো তো মাঝপথে শেষ। এখনো খান পঁচিশেক পুরপোড়া ডিমের স্নান বাকি। বিকল্প কী ? মুড়ির গুঁড়ো দিয়ে হবে ? চাল ডাল নিউট্রিলা, এসবের গুঁড়ো চলবে ?
  • kc | ১৭ ডিসেম্বর ২০১০ ১২:৫৫433866
  • মুড়ির গুঁড়ো দিয়েও হবে। পাঁউরুটির গুঁড়ো দিয়েও হবে।
  • pi | ১৭ ডিসেম্বর ২০১০ ১২:৫৮433867
  • *পোরা

    থ্যংকু !
  • tatin | ১৭ ডিসেম্বর ২০১০ ১৩:০৫433869
  • চাপ নিয়ে ডেভিল বানাচ্ছ ক্যানো? সোমা খুব ভালো করে- ওকে বার খাইয়ে করিয়ে নাও
  • kumudini | ১৭ ডিসেম্বর ২০১০ ১৩:০৫433868
  • ধন্যবাদ,এই দরকারী টই তুলে আনার জন্য।
    মুড়ি,পাঁউ-ই: ফুরিয়ে গেলে ব্যাঙের দেয়া মেথডে একটা কাঁচের বোতল গুঁড়িয়ে নিতে পার।
  • Ananya | ২৮ ডিসেম্বর ২০১০ ২০:০০433870
  • অনেক দিন ধরে ই পড়ছি সর্ষে তে ফাটাফাটি একটা চিকেন এর রেসিপি আছে কিন্তু সেটা ট্রাই করার আর সময় পাচ্ছিনা। দেখতে দেখতে হলিডে এসে গেলো। আর এই সময় নতুন কিছু খাওয়ার জন্য জিভ টা কেমন যেন লকলক করে। আহা দেশে এই সময় নলেন গুড়ের সন্দেশ, জয়্‌নগরের মোয়া, নতুন গুড়ের পায়েস না জানি আরো কত কি সবাই খাচ্ছে। তাহলে আমিও বাদ থাকি কেন? নাই বা পেলাম ঐ সব সুখাদ্য, কিন্তু দুধের স্বাদ ঘোলে তো মেটাতে পারি। Ax এর নোবেল জয়ী চিকেন চাঁপ বানালাম। আহা আহা কি ভালো ই না খেতে হয়েছিল। নলেন গুড়ের সন্দেশ, জয়্‌নগরের মোয়া, নতুন গুড়ের পায়েস না খাওয়ার দুংখো ভুলে গেলাম। অনেক ধন্যবাদ ax
  • Abhyu | ২৩ জানুয়ারি ২০১১ ২৩:৪৬433872
  • কামরাঙার চাটনির একটা রেসিপি চাই। একটু তাড়াতাড়ি পাই কি?
  • Nina | ২৪ জানুয়ারি ২০১১ ০০:৩২433873
  • কামরাঙা সরু লম্বা করে কেটে নাও। অল্প তেলে মৌরি ফোড়ণ দিয়ে কামরাঙা দাও। অনেকে এক চিমটি হলুদ দেন, আমাদের বাড়ীতে (ঘটি বাড়ী) দিতনা।এক চিমটি নুন দিও।নেড়ে চেড়ে জল দাও। ফুটে উঠলে চিনি দাও। নামাবার আগে একটু লেবুর রস দিতে পার।
    কিন্তু ঐ মাপ টাপ বল্লে মুস্কিল, সবই চোখের আন্দাজে করি কিনা---
  • Abhyu | ২৪ জানুয়ারি ২০১১ ০০:৩৭433874
  • বেশ বেশ - থ্যাঙ্কু।
  • pi | ০৫ মার্চ ২০১১ ২১:৫৮433875
  • ম্যাগি ডে ফের সমাগত। ম্যাগিতে কুকিং ওয়াইন ছড়ালে কেমন হতে পারে এ নিয়ে কারুর আইডিয়া আছে ?
    আর, আমরা তো এমনি চাউমিনে সোয়া সস, ভিনিগার দি। ম্যাগি তে দি' না কেন ?
  • Nina | ০৫ মার্চ ২০১১ ২২:৪৫433876
  • আমি দিই তো সয়া সস ম্যাগিতে---তবে কুকিং ওয়াইন টেরাই নহি কিয়া--তুই কল্লে জানাস সে কি বস্তু হইল।
    ইপি তোর সঙ্গে কথা আচে কখন ফোনাই??
  • kumu | ০৫ মার্চ ২০১১ ২৩:১২433877
  • দুগ্গা বলে দিয়ে ফ্যাল,অত ভাবাভাবি কিসের?
  • Abhyu | ০৫ মার্চ ২০১১ ২৩:২২433878
  • পাইয়ের রান্না বলে একটা টই খোলা হোক।
  • Bratin | ০৫ মার্চ ২০১১ ২৩:৩২433879
  • অভ্যু র রান্না বলে আরেকটা টই খোলা হউক!!
  • Bratin | ০৫ মার্চ ২০১১ ২৩:৩৪433880
  • মেঘু দার একটু পরিচয় দেওয়া হোক সবার ক্ষাতার্থে
  • Abhyu | ০৬ মার্চ ২০১১ ০০:৩১433881
  • ব্রতীনদা ভুলভাল পোস্ট করেই চলেছে !
  • rimi | ০৬ মার্চ ২০১১ ০২:০৭433883
  • কাল অভ্যুর বানানো পায়েস খেলাম। চমৎকার হয়েছিল।:-)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন