এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৫৬৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • DP | ২০ জুলাই ২০১৮ ০১:২০489433
  • গোলান হাইটসে কোনও অপারেশন হবেনা। ইজরায়েলের সাথে রাশিয়ারও আলোচনা চলছে। আপাতত আল তানফ লক্ষ্য। আরও পরে ইদলিব। ইজরায়েলের সমস্যাটা হামাস আর হেজবুল্লাহকে নিয়ে, ইরানের সঙ্গে ঝামেলাও সেই কারনেই।
  • দ্রি | ২০ জুলাই ২০১৮ ০৯:১২489434
  • গপ্পোটা ঐ লিংকে যা লেখা আছে তার চেয়ে বেশী সিরিয়াস। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটে সিকিউরিটি রিস্ক শুধু রাশিয়ান হ্যাকিং। এবং এর সুবিধে হল রিমোট ট্রাবল শুটিং।

    কিন্তু এর আরো বড় ইমপ্লিকেশান হল রিগিংএর সম্ভাবনা, বায় পাওয়ারফুল গ্রুপস।
  • দ্রি | ২০ জুলাই ২০১৮ ০৯:৩৬489435
  • গোলান হাইটস -- দেখা যাক।

    এটা ঠিক, নেতিনইয়াহু এখন বারে বারে রাশিয়া যাচ্ছে। একটা ডীল বানানোর চেষ্টা করছে।

    কিন্তু এটাও ঠিক সামিটে পুতিন স্পষ্ট ১৯৭৪ এর এগ্রিমেন্টের কথা বলেছে যেখানে গোলান হাইটস সিরিয়ার অংশ বলে স্বীকৃত।

    আসলে কি, সিরিয়া এখন বিদ্ধস্ত। যুদ্ধজয় না হয় হল। এর পর রিকনস্ট্রাকশান করতে হবে তো। রিকনস্ট্রাকশানে কন্ট্র্যাক্ট পাবে সেইসব দেশ যারা সিরিয়াকে অ্যাক্টিভলি সাহায্য করেছে (এরা ফার্স্ট প্রায়োরিটি - রাশিয়া, ইরানের মত), এবং যারা নিউট্রাল থেকেছে (এরা সেকেন্ড প্রায়োরিটি - চীন, ভারতের মত, চীন বর্ডারলাইন কেস, ওরা মিলিটারী অ্যাডভাইসার কিছু পাঠিয়েছিল)। পাবেনা যারা বলেছিল আসাদ মাস্ট গো, এবং সমস্ত সরকার বিরোধী গ্রুপদের অস্ত্র দিয়েছিল, পয়সা দিয়েছিল, লজিস্টিকস দিয়েছিল (ইউ এস, ইউকে, ফ্রান্স, ইজরায়েল ইত্যাদি)। এইবার কেস হল রিকনস্ট্রাকশানে তো খরচ আছে। বহুত খরচ। পয়সা কোত্থেকে আসবে। গোলান হাইটস ইজ ওয়ান অপশান। গোলান হাইটস হল তেলের খনি। প্রচুর তেল আছে। যেগুলো এখন একটু একটু করে আবিষ্কৃত হচ্ছে। এমনি এমনি কি আর ইজরায়েল ঐটা ইল্লিগালি দখল করে বসে আছে? বাফার জোন হল কথার কথা। আনিনফর্মড মানুষকে একটা কারণ খাইয়ে দেওয়া। গোলান হাইটসে অয়েল এক্সপ্লোরেশানের রাইটস আছে আপাতাত জিনি অয়েলের, যে কোম্পানীর ইনভেস্টারদের মধ্যে আছেন রুপার্ট মার্ডক, রথসচাইল্ড, ডিক চেনি প্রমুখরা। হোয়াট পুতিন ইজ টকিং অ্যাবাউট ইজ ঐ জায়্গার হাত বদল, এবং ঐ টাকায় সিরিয়ার রিকনস্ট্রাকশান।

    তবে ওটা পুতিনের উইশ। বললেই তো আর হবেনা। সব নেগোসিয়েশান করতে সময় লাগবে। আপাতত নেক্সট স্টপ ইদলিব।
  • দ্রি | ২১ জুলাই ২০১৮ ১৯:২৩489436
  • একটু পুরোন নিউজ।

    এখন দিব্যি ইন্টারভিউ দিচ্ছে রোবোট। সোফিয়া রোবোট পেয়ে গেছে সৌদি সিটিজেনশিপ।



    ইট পাতার রোবোটও তৈরী।



    এছাড়াও ভীষণভাবে আসছে সেক্সবট। রোবোট অ্যাজ আ সেক্সুয়াল পার্টনার।

    যোদ্ধা রোবোটও তৈরী হচ্ছে। রোবোট এখন জব ইন্টারভিউও নেওয়া শুরু করেছে। হোটেলে রিসেপশানিস্ট রোবোটও হয়েছে। নিউজফীড দেখে নিউজ আর্টিকলও লিখে ফেলতে পারছে রোবোট। শুনছি রোবোট নাকি চলনসই কবিতাও লিখতে পারবে শিগ্গিরি।

    ২০৫০ সালে একটা রোবোটের বিশ্বকাপ ফুটবলও হবে কী?
  • sm | ২১ জুলাই ২০১৮ ১৯:২৯489438
  • হলে, ইন্ডিয়ার একটা বিশ্বকাপ পাওয়ার সম্ভবনা থাকছে।
    হাজার হোক, অনুকূল তো এই দেশের ই সৃষ্টি!
  • PM | ২১ জুলাই ২০১৮ ১৯:৪৩489439
  • গোলান হাইট কে বোরে করে রাশিয়া একটা বড় অ্যামাউন্ট কমপেন্সেসসন থুরি ইন্ভেস্টমেন্ট বাগাবে পশ্চিমি দেশ গুলো থেকে সিরিয়ার রিকন্স্ট্রাকসান এর জন্য।। আমেরিকার এস্ট্যব্লিশমেন্ট এর বোরে হলো রাশিয়ার ওপোর ট্রেড ব্যান। নেগোসিয়েসানে এই নিয়ে কিছুদিন টানা পোরেন চলবে।

    মনে হয় না রাশিয়া গোলান হাইটের জন্য সরাসরি ইজরায়েলের সাথে যুদ্ধে জড়াবে। বরং যে কোনো সময় অক্রমন করতে পারি এই মোড এ থাকবে। সম্প্রতি ট্রাম্প এর নমনিয়তা প্রমান করছে যে পুতিনের স্ট্র্যটেজি সাফল্য পাচ্ছে।

    বাজারে তেল্লের দাম অস্বাভাবিক বাড়ায় ( এর পেছনে পুতিন আর সউদির অগ্রিমেন্ট আছে, মনে করুন দাম বাড়ার আগে পুতিন আর সউদি প্রিন্স এর একধিক মিটিং) আমেরিকার ট্রেড ব্যান খুব কিছু কার্যকরী হচ্ছে না, পুতিন পাত্তাই দিচ্ছে না।
  • PM | ২২ জুলাই ২০১৮ ১২:১৭489440
  • আমেরিকার চিরচরিত, বহু পরীক্ষিত, অতীতে খুব সফল কনট্রলিং টুল গুলো ফেল করছে বাজে ভাবে --

    ১। রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ সেভাবে কাজ করছে না

    ২। ডাইরেক্ট বা ইনডাইরেক্ট যুদ্ধ যা নিকারগুয়া, আফগানিস্তান, ইরাক, লিবিয়া ইত্যাদিতে খুব সফল স্ট্রটেজিক টুল ছিলো ----- সিরিয়ায় চুড়ান্ত ব্যর্থ

    ৩। সিআইয়ে স্পন্সর্ড ইন্টার্নাল রিভোল্টে সরকার পরিবর্তন করে পেটোয়া সরকার বসানো --যা এককালে দঃ আমেরিকা , আফ্রিকায় খুব সফল ছিলো -- টার্কিতে শুধু ব্যর্থই নয় -- আর্ডোগান এখনো একেবারে স্বমহিমায় বিদ্যমান আর বিপক্ষ শিবিরের দোরগোরায়

    এই অবস্থায় ট্রাম্প একটা নতুন গেম শুরু করেছে --- খুব ই হাই স্টেক গেম-- যার ইম্প্যক্ট অজানা। চীন আর ইউ র বানিজ্যে ট্যাক্স বসানো। Kআরেন্সি রেট নিয়ে চাপ।

    এই নতুন টুল এর ব্যাবহার সব দেশ খুব সন্তর্পনে লক্ষ্য করছে। নিজেরাও ছোটো ছোটো সাবধানী চাল দিচ্ছে।

    মোদী চিং আচমকা বৈঠক --- প্রায় প্রতিপক্ষ দেশ চীন ভারত বোঝাপড়ার চেষ্টা এরকম ই একটা ছোটো প্রতিক্রিয়া বলে মনে হচ্ছে
  • দ্রি | ২২ জুলাই ২০১৮ ২১:৪৯489441
  • হোয়াইট হেলমেটদের সিরিয়া থেকে সরিয়ে নিচ্ছে ইজরায়েল। নেতিনইয়াহু বিবৃতি দিয়েছেন যে ইউএস আর ফ্রান্সের অনুরোধেই এটা করা হচ্ছে। প্রাক্তন বৃটিশ ইন্টেলিজেন্স অফিসার প্রতিষ্ঠিত এই অর্গানাইজেশানের কাজ ছিল ক্যামেরার সামনে আহতদের সাহায্য করা, এবং ক্যামেরা বন্ধ হলে টেররিস্টদের সাহায্য করা। কেমিক্যাল অ্যাটাক ফেক করাও ছিল এদেরই কাজ।

    লুকস লাইক, এদের প্রয়োজন ফুরিয়েছে।
  • দ্রি | ২২ জুলাই ২০১৮ ২১:৫৬489443
  • ইউএস-ইইউ ট্রেড ওয়ার একদিকে শুরু হয়েছে। আবার অন্যদিকে নেটোর ফান্ডিং কমিয়ে নিচ্ছে ইউএস। পার্টনারদের বেশী টাকা দিতে বলছে। ইওরোপীয়ানরা ভাবছে নিজেরা যদি এতই টাকা খরচ করব, তাহলে ইউএসের ছাতার তলায় থাকব কেন? নিজেদের (ইইউর) একটা মিলিটারী থাক।
  • DP | ২৪ জুলাই ২০১৮ ২৩:৪১489444
  • ট্রাম্পের পলিসিকে ট্র্যাডিশনাল নজরে দেখলে ভুল হবে। ট্রাম্প বেসিক্যালি আমেরিকাকে প্রি ওয়ার নিউট্রাল স্ট্যান্ডে নিয়ে যেতে চাইছে। তাই ক্রমশ উইথড্র করে নিচ্ছে। যুদ্ধেও ওদের কেন স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট নেই আর, স্রেফ অস্ত্র বিক্রি। প্রথম বিশ্বযুদ্ধে যেমন দু পক্ষকেই অস্ত্র বেচেছিল।
  • DP | ২৪ জুলাই ২০১৮ ২৩:৪৭489445
  • গোলান হাইটস ডিল হতে গেলে রোজাভা নিয়েও ডিল হবে। গোলান হাইটসকে রোজাভার জন্য বার্গেন হিসেবেও ব্যবহার করা হতে পারে। ইদলিব দখলের পর কুর্দদের নিয়ে সমস্যা হবে। কালকেই তুরস্ক ট্রাকে করে কংক্রিট স্ল্যাব পাঠিয়েছে, অবসারভেশনাল পোস্টগুলোর জন্য। তাছাড়া উত্তরে তুর্কী ব্যাকড রেবেলদের এলাকাগুলোও ভিষণ জটিল পরিস্থিতি তৈরী করবে। আফরিন এলাকার কুর্দদের সঙ্গে কিন্তু আসাদ রেজিমের সম্পর্ক ভাল।
  • দ্রি | ২৬ জুলাই ২০১৮ ২১:৪৭489446
  • কাইন্ড অফ। আরো সহজ করে বলতে গেলে ট্রাম্প ইন্টারন্যাশানাল খরচগুলো কমাতে চাইছে। দেশে তো ট্যাক্স কাট দিয়ে রেখেছে। কিন্তু বাজেট তো কিছুটা হলেও ব্যালেন্স করতে হবে। কোরিয়ান পেনিনসুলায় সৈন্য রাখার খরচ, ইউএনে টাকা ঢালার খরচ, নেটোয় টাকা ঢালার খরচ এগুলো কমাতে চাইছে। ইন্টারন্যাশানাল ট্রেড ডীলগুলো ফেভারেবল করতে চাইছে। এইসব।
  • দ্রি | ২৬ জুলাই ২০১৮ ২২:৫৬489447
  • রোজাভার কিছু তো একটা ডীল হবে। কিন্তু রোজাভা তো একটা বিরাট প্রোজেক্ট। ওতে অনেক দেশ জড়িয়ে। সিরিয়া, ইরাক, ইরান, টার্কি। এত বড় ডীল হবে না। শুধু সিরিয়ান টেরিটরিতে সিরিয়ান গভর্মেন্টের সঙ্গে ডীল হবে। এক ধরণের কোয়ালিফায়েড অটোনমি। লুজ ফেডারাল স্ট্রাকচার। ইন্ডিপেন্ডেন্স হবে না। স্টিকিং পয়েন্ট হবে ঠিক কতটা এরিয়া ওদের আন্ডারে যাবে। সেই এরিয়া কী কী হবে। এখানে হার্ড বার্গেনিং হবে। কুর্দরা চাইবে কয়েকটা অয়েল রীচ জায়্গা রাখতে। এখন যেমন এসডিএফ/ওয়াইপিজি আম্রিকার হাত ধরে একটা বিরাট অঞ্চল (ইউফ্রেটিসের পূব দিক) দখল করে রেখেছে। কুর্দদের একটা বড় কমপ্লেন ছিল তাদের ওপর আরবিক ভাষা, কালচার ইত্যাদি চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন দেখা যাচ্ছে কুর্দ শাসিত বিরাট অংশে আরবিক পপুলেশানেরও একই কমপ্লেন। তাদের ওপর কুর্দ কালচার চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এর একটা সুষ্ঠু সমাধানের প্রয়োজন আছে, ডেমোগ্রাফিটা ডিটেলে স্টাডি করে। এইসব হবেও। আগে যুদ্ধ তো শেষ হোক। তার আগে এইসব নিয়ে কথা বলার কোন মানে হয় না।
  • দ্রি | ২৬ জুলাই ২০১৮ ২২:৫৯489449
  • ইউএনে সিরিয়া বলল,

    Syrian Golan is not negotiable and can’t be relinquished, nor is it subject to limitations

    https://sana.sy/en/?p=143269
  • দ্রি | ২৮ জুলাই ২০১৮ ০০:০২489451
  • গোলান হাইটসের পার্শ্ববর্তী অঞ্চল, দারা, কুনেত্রা ইত্যাদি মুক্ত হল মোটামুটি। আর সামান্যই বাকি আছে। হোয়াইট হেলমেটসের অফিসে শেল, গ্রেনেড ইত্যাদি পাওয়া গেল।

    শোনা যাচ্ছে, এরপর ইদলিব আক্রমণ হবে।
  • DP | ২৮ জুলাই ২০১৮ ১২:৩২489452
  • সাউদার্ন ফ্রন্টের হাতে থাকা সব এলাকাই মুক্ত। বাকি বলতে তাসিল এলাকার আইসিসল এনক্লেভ। আর বাকি রইল আল তানফ এলাকা।
  • DP | ২৮ জুলাই ২০১৮ ১২:৩৮489453
  • তবে ইদলিবের কেসটা এত সহজ হবেনা। গুটা, রাস্তান, দারা, কুইনেত্রা, ইত্যাদী সব এলাকার রেবেলদের গণহারে ইদলিব পাঠানো হয়েছে। মোট ফাইটারের সংখ্যা কম করেও হাজার পনেরো হবে। তার ওপর তুর্কিশ অবজারভেশনাল পোস্ট আছে। আর আফরিন এলাকা তো তুর্কির হাতে। এছাড়া তাহরির আল শাম, অর্থাৎ আল নুসরা কে সৌদী সমর্থন দেয়। একটা নিউজ দেখলাম ওয়াইপিজি এর সাথে যৌথ অভিযানের ব্যাপারে কথা চলছে। কুর্দরা রাশিয়ান ব্যাকিং পাওয়ার অর্থ ইরাক তে বটেই, তুরস্কও ঘেঁটে যাওয়া।
  • দ্রি | ২৮ জুলাই ২০১৮ ২১:১৫489454
  • আল তানফ তো ইউএস বেস। ওখানে এখন আক্রমণ হবে না। ওটা ইউএস বানিয়েছে এই বলে যে আইসিসের সঙ্গে যুদ্ধ করার জন্য একটা ঘাঁটি চাই। সেটা অবশ্য সিরিয়ান গভর্মেন্টের পার্মিশান ছাড়াই। যদিও আসল উদ্দেশ্য আইসিসকে সাহায্য করা, প্রোটেকশান দেওয়া, ইন্টেলিজেন্স প্রোভাইড করা ইত্যাদি, এবং একটা ইম্পর্ট্যান্ট হাইওয়েকে ব্লক করে রাখা। ইউ এস বেসকে সরাসরি আক্রমণে কমপ্লিকেশান বাড়বে। সমস্ত আইসিস এলিমিনেট করে দিলে ইউএসের আর সাপোর্ট করার কেউ থাকবে না। তাহলেই সিদ্ধিলাভ হবে।

    ইদলিব অপারেশানে ওয়াইপিজির সাহায্য লাগবে। তাই,

    Syrian Kurds, Gov't Agree to Work Towards 'Decentralized Syria'

    https://sputniknews.com/middleeast/201807281066762466-syrian-kurds-government-agreement/
  • দ্রি | ২৮ জুলাই ২০১৮ ২১:২৩489455
  • রাশিয়া কুর্দদের সাপোর্ট করবে আইসিসের সঙ্গে লড়ার জন্য। কিন্তু একেবারে রোজাভা তৈরীর জন্য নয়। টার্কির সাথে রাশিয়ার ডীল হয়েছে। ইওরোপে গ্যাস যাবে টার্কি দিয়ে ইউক্রেন দিয়ে গ্যাস যাওয়া এখন প্রায় বন্ধ হয়ে গেছে। তার বদলে নর্ডস্ট্রীম, নর্ডস্ট্রীম-২ এবং টার্কি। এই হয়েছে প্ল্যান। এখন রাশিয়া, টার্কি কেউ কাউকে বেশী ঘাঁটাবে না। সুতরাং কুর্দদের রাশিয়ান সাপোর্ট লিমিটেডই থাকবে। গিভেন, কুর্দরা আমেরিকারও সাহায্য নিয়েছে।
  • DP | ২৮ জুলাই ২০১৮ ২৩:৩৯489456
  • টার্কির সাথে ডিল হলেও বেশীদিন টিকবে বলে মনে হয়না। ধৈর্য ধরে সব পক্ষকে নিয়ে পাওয়ার রিসাফল করে খেলে যাওয়া রাশিয়ার পোষাবে বলে মনে হয়না। তাছাড়া টার্কিকে বেশী বাড়তে দিলে মুশকিল। একটা রাস্তা আছে তা হল ইদলিব ও আফরিনকে বার্গেনিং পয়েন্ট হিসেবে ব্যবহার করা। সিরিয়াতে ওয়াইপিজি থাকলে টার্কিতেও ইনসারজেন্সি চলতেই থাকবে। আর আমেরিকাও কুর্দদের আইএস এর বিরুদ্ধেই সাপোর্ট দিয়েছে কেবল। আফরিন দখলের সময় কোন সাপোর্টই পায়নি। এদিকে মানবিজকেও ছাড়তে হয়েছে।
  • DP | ২৮ জুলাই ২০১৮ ২৩:৪২489457
  • তবে আইএস কে নিয়ে আরও জলঘোলা হবে। ওরা ক্রমশ টেরিটোরিয়াল গেন এর রাস্তা ছেড়ে ইনসার্জেন্সি আর টেররিস্ট অ্যাটাকের দিকে আসছে। সম্ভবত এটা নতুন প্ল্যান।
  • দ্রি | ২৯ জুলাই ২০১৮ ১০:৫২489458
  • ইউ এস কুর্দদের ব্যবহার করেছে আসাদের ওপর প্রেশার ক্রিয়েট করার জন্য। এবং ওদের সাহায্যে ইউফ্রেটিসের পূবদিকটা কব্জা করে রেখেছে। কিন্তু ইন দা এন্ড, কুর্দরা নিজেদের এন্ডস মীট করার জন্য ইউএসের সাহায্য তো নিয়েছে, নোয়িং ফুলি ওয়েল দ্যাট ইউএস ইজ নট আ রিলায়েবল অ্যালাই। টার্কি যখন নর্থ সিরিয়ায় ঢুকে পড়ার উপক্রম করছিল, সিরিয়া ওয়াইপিজিকে অ্যালায়েন্সের প্রস্তাব দিয়েছিল। কিন্তু কুর্দরা সেটা প্রত্যাখ্যান করে, সম্ভবত মার্কিন প্রেশারে। কিন্তু ধীরে ধীরে কুর্দরা এটাও বুঝতে পারছে আম্রিকা টার্কিকে খুব বেশী চটাতে চাইছে না। তারা নেটো অ্যালাই, তারা যেন এস-৪০০ না কেনে, তার বদলে এফ-১৬ কেনে। ইত্যাদি।

    টার্কিতে কুর্দ ইন্সার্জেন্সি হতেই পারে। কারণ তাদের গোলস ভিন্ন। কিন্তু যদি দেখা যায় ইন্সার্জেন্সির পিছনে এমন এক দেশের হাত আছে যার বাউন্ডারী ঐ অঞ্চল থেকে ১০০০০ মাইল দূরে, তখন তার ইমপ্লিকেশানস বদলে যায়।
  • PM | ১৬ আগস্ট ২০১৮ ০৯:২৫489464
  • The de-dollarization process has already kicked off across the globe. Turkish President Recep Tayyip Erdogan announced that Ankara would switch to lira for international payments. The statement came amid the Turkish national currency's freefall and escalating tensions between Ankara and Washington.
    Earlier, China, India, Iran and Russia had started using national currencies in bilateral energy trade. The question arises whether the Persian Gulf states, the world's major exporters of oil, will follow suit.

    https://sputniknews.com/analysis/201808151067219378-us-dollar-world/
  • দ্রি | ১২ অক্টোবর ২০১৮ ২১:৪১489466
  • জেমস কোমি, অ্যান্ড্রু ম্যাকেব, জিম রিবিকি, জেমস বেকার, বিল প্রিস্ট্যাপ, পিটার স্ট্রক, লিসা পেজ -- এরা সকলেই ফায়ার্ড হয়ে গেলেন। কিন্তু ট্রাম্প এখনও ইমপীচড হলেন না।

    মাঝখান থেকে ক্যাভানো কনফার্মড হয়ে গেলেন।
  • দ্রি | ১২ অক্টোবর ২০১৮ ২১:৫৩489467
  • ট্রাম্প ন্যাফটা রিনেগোশিয়েট করে নিল মেক্সিকো, ক্যানাডার সাথে। এবং চায়নার সাথে ট্রেড ব্যারিয়ার তৈরী করে চলেছে। গোলটা মনে হয় চায়্নার ডানা ছেঁটে দিয়ে প্রোডাকশান মেক্সিকোর দিকে শিফট করানো। ওদিকে চায়নাও ইউ এস অয়েল ইম্পোর্ট পুরো বন্ধ করে দিয়েছে।

    ইরান, টার্কি, চীন, রাশিয়া, ইন্ডিয়া এরা সবাই নিজেদের কারেন্সিতে ট্রেড করার কথা ভাবছে। কেউ আর ইউএসের ডিকট্যাট মানছে না। ইন্ডিয়া এস-৪০০ কেনার ডীল সই করল। টার্কিও কিনবে মনে হচ্ছে।

    এদিকে একটা রাশিয়ান মিলিটারী প্লেন ভেঙে পড়ায় সিরিয়ায় এস-৩০০ বসে গেল। ইদলিবে রাশিয়ার সাথে ডীল করল টার্কি। এখুনি আক্রমণ নয়। তার বদলে মিলিট্যান্টদের যতটা পারে সরিয়ে নেবে টার্কি।
  • T | ১২ অক্টোবর ২০১৮ ২২:৫৫489468
  • উৎক্ষেপণের কিছু পরেই বুস্টারে সমস্যায় ভেঙে পড়ল সয়ুজ। অ্যাস্ট্রোনটরা অবশ্য বেঁচে গ্যাছেন।
  • | ১২ অক্টোবর ২০১৮ ২৩:০৪489469
  • ওদিক্র এট্টা এয়ার ইন্ডিয়ার প্লেন দমদম বিমানবন্দর থেকে পাঁচিল ভেঙে উড়ে গেছিল। (এমনিই যার ওড়ার কথা সে কেন পাঁচিল ভেঙে উড়তে গেল কে জানে!)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন