এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩০৯৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ২০ নভেম্বর ২০১৭ ২১:১৬714238
  • কতটা অসহ্য নক্কারজনক মেগালোম্যানিয়াক হলে বিশ্বভারতীর ঘাড়ের ওপর বিশ্ববাংলু চালু করার প্ল্যান করা যায় আর কেউ জিজ্ঞেসও করেনা কেন পুরুলিয়ায় নয় ?
  • sm | ২০ নভেম্বর ২০১৭ ২১:৪৬714239
  • বিশ্ব বাংলু টা কি জিনিস ?
  • pi | ২০ নভেম্বর ২০১৭ ২২:০৩714240
  • এটাও এখানে থাকল।

    'অতশ্রী নন্দী
    হুগলি জেলার এক প্রত্যন্ত এলাকা গোঘাট থানার ঝরিয়া গ্রামের বাসিন্দা।
    বাবা - কাঞ্চন নন্দী
    পেশায় একজন চাষী,
    আর পাঁচজন পিতার মতোই নিজের মেয়েকে উচ্চ শিক্ষায়
    শিক্ষিত করাতে চেয়েছিলেন।
    ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল অতশ্রী।
    কিছুদিন আগেই অতশ্রী চন্দননগর বি এড কলেজ থেকে পাশ করে।
    বর্তমানে ওখানকারই এক বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিচ্ছিল অতশ্রী।
    14 নভেম্বর মঙ্গলবার সকালে সেখানেই কিছু প্রজেক্ট জমা দেওয়ার জন্য বের হয়।
    সেখানেই কিছু কাজে তার দেরি হয় এবং সে গত মঙ্গলবার গোঘাট হাওড়া শেষ ট্রেন এ বাড়ি ফিরছিল। শেওড়াফুলি থেকে ওই ট্রেনে চড়ে।
    ট্রেন যখন আরামবাগে ঢোকে তখন অতশ্রী তার গোঘাটের এক আত্মীয়কে ফোনে জানায় যে সে আরামবাগ পৌঁছে গেছে, 10 মিনিটের মধ্যে গোঘাট এ নামবে এবং সে মহিলা কামরায় আছে।
    ট্রেন যথারীতি গোঘাট পৌঁছায় কিন্তু অতশ্রী নন্দী ট্রেন থেকে নামেনি, আত্মীয়রা সাথে সাথে বাড়িতে জানায়।
    আত্মীয়রা ট্রেন এর প্রতিটি কামরা তন্ন তন্ন করে খোঁজে।
    সেদিনও ওই ট্রেনে কোনো রেল পুলিশ এর টিকি মেলে নি।
    বাড়ির লোক রাতেই গোঘাট পৌঁছায়, রাতেই গোঘাট থানায় মিসিং ডায়েরি করতে গেলে, অভিযোগ তো নেয়নি বরং অতশ্রীর ব্যাপারে কু ইঙ্গিত করে। নিরুপায় হয়ে রাতের মধ্যে মধ্যে যথাসাধ্য খোঁজ তল্লাশি চালায় বাড়ির লোক ও আত্মীয়রা,
    কিন্তু কোনো খোঁজ মেলেনি।
    রাত গড়িয়ে সকাল হলেও পুলিশের তরফ থেকে কোনো সহায়তা মেলেনি। বাড়ির লোকেরা সকাল থেকে নিজেদের তৎপরতায় রেল লাইন এর ধার ও পাশের ধান জমি খুজঁতে খুঁজতে কালিপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অতশ্রীর মৃতদেহ পায়। বাড়ির লোক ও আত্মীয় দের দাবি অতশ্রী কে খুন করা হয়েছে।

    কেন একটি মেয়ে নিখোঁজ হলে পুলিশ অভিযোগ নেবে না? পুলিশ কেন বাড়ির লোকেদের হেনস্থা করবে? এটা কোন দেশীয় আইন?

    কেন এরকম রাতের ট্রেনে নিরাপত্তা দেবে না রেলপুলিশ? বিশেষত যখন রাত্রি হয়েছে এবং সকলেই জানে আরামবাগের পর রেলের কামরাগুলিতে অল্প সংখ্যক মানুষ থাকে। এই আমাদের রাজ্যে মহিলাদের নিরাপত্তা?

    সার্বিকভাবে রেল কর্তৃপক্ষ ও প্রশাসনের উদাসীনতার কারনে অতশ্রীদের প্রতিনিয়তই খুন হতে হচ্ছে।
    আর কত অতশ্রী
    হত শ্রী হয়ে চিৎকার করলে টনক নড়বে প্রশাসনের ????

    গতকাল অর্থাৎ শনিবার কামারপুকুরে অসংখ্য মানুষ রাস্তায় নেমে অতশ্রীর খুনের প্রতিবাদ করেন। এই হবে আন্দোলনের শুরুয়াত। ন্যায় বিচারের দাবিতে সাধারণ ছাত্রছাত্রীদের, সাধারণ মানুষের আন্দোলন চলবে।

    আমাদের দাবি :
    1. অতশ্রীর খুনের পূর্ণ, স্বচ্ছ, দ্রুত, নিরপেক্ষ তদন্ত। দোষীদের গ্রেফতার করতে হবে দ্রুত। ন্যায় বিচার।
    2. রেলপুলিশের ও গোঘাট থানার পুলিশের নানারকম গাফিলতির জবাবদিহি করতে হবে।
    3. রাস্তা ঘাটে বাসে ট্রেনে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

    #Justice_For_Atashree'
  • | ২১ নভেম্বর ২০১৭ ০০:১১714241
  • মুকুল রায়ের ফোন ট্যাপ হয়েছিল কিনা?
    হলে কারা করেছিল?
    কার নির্দেশে করেছিল ?
    যাবতীয় তথ্য ও জবাব এক মাসের মধ্যে
    সিল করা খামে জমা দিতে হবে রাজ্য সরকারকে,
    হলফনামার আকারে।
    দিল্লি হাইকোর্টে পরবর্তী শুনানি 7 ডিসেম্বর।
  • Paris Theke | ২১ নভেম্বর ২০১৭ ০৪:৫১714242
  • বালগুলো এখনো অাছে ?
  • s | ২১ নভেম্বর ২০১৭ ০৯:৪৪714243
  • দিনলিপি।
  • | ২১ নভেম্বর ২০১৭ ১৭:১৪714244
  • মিছিল ছিল গুণ্ডামির বিরুদ্ধে। কিন্ত পুলিশ মিছিল করতে দেয় নি । গুন্ডাদের দিল‌। আসলে তৃণমূল সরকার, পুলিশ, গুন্ডাদের দের আর আলাদা করে চেনা দায় এখন।
  • de | ২১ নভেম্বর ২০১৭ ১৭:২৭714245
  • গুন্ডামির বিরুদ্ধে দাঁড়াতে গেলেও দমের দরকার হয় - সিপিএমের সে দম শেষ!
  • S | ২১ নভেম্বর ২০১৭ ২২:৪৯714246
  • যাঁদের সে ক্ষমতা ছিলো, তাঁরা অস্তগামী। বাকীদেরকে তাড়িয়েছে কিছু সুবিধাবাদীদের চক্রান্তে। নতুন প্রজন্মকে টানতে পারেনি। নিজেরা পরে থেকেছে সেই পুরোনো জঙ্গ ধরা বস্তাপচা স্লোগান নিয়ে। এখন কে লড়বে?

    একটা নতুন দল চাই।

    কঙ্গের মতন দুর্নীতি চাইনা, তিনোদের মতন গুন্ডামি চাই না, বিজেপির মতন হিন্দুত্ব চাই না, বামেদের মতন ভন্ডামো চাই না। পরিবারতন্ত্র চাইনা। সুবিধাবাদী ইউনিয়নবাজী চাই না। ফালতু রেটোরিক চাইনা। দাদা গিরি চাইনা। দিদি গিরিও চাইনা। গেরুয়াবাজীও চাইনা। কারোর চোখ রাঙানো চাই না। পুলিশকে গুন্ডার মতন ব্যবহার করতেও দেখতে চাই না। পুলিশকে কেউ চর মারুক তাও চাই না। ছাত্রদের গায়ে লাঠি চাই না। সংবাদ মাধ্যমের চামচাগিরি চাই না। সিন্ডিকেট চাইনা।

    চাই স্বচ্ছতা, চাই গণতন্ত্র, চাই সাধারণ গরীব মানুষদের পাশে দাড়ানোর মতন একটি দল, যাদের প্রাথমিক লক্ষ্য হবে গরীব-নিম্ন মধ্যবিত্তদের সুরক্ষা (অর্থনৈতীক এবং অন্যান্য), যারা কৃষি-শিল্প করবে যুক্তি মেনে, নিয়ম মেনে, সব লোকেদের কথা মাথায় রেখে। যাদের নেতা-নেত্রীরা হবেন সহনশীল, সাধারণ লোকেদের মধ্যে মিশে থাকা লোক। যাঁরা জানবেন অনেক, কিন্তু দেখাবেন কম। যাঁদেরকে লোকে ভয় পাবে না, কিন্তু শ্রদ্ধা করবে, ভালোবাসবে।

    স্বপ্ন।
  • Du | ২২ নভেম্বর ২০১৭ ০০:০৪714247
  • তার আগে স্বপ্ন দেখা ভালো যে দেশটা আর ভারতবর্ষ থাকবে না।
  • Atoz | ২২ নভেম্বর ২০১৭ ০২:১৬714249
  • ওহ্হ, বড় এস, কী অপূর্ব ! খুব ভালো। এমন একটা বা একাধিক দল যদি আসে-
    আহা।
    "এ রাজ্যতে নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দারিদ্র যাতনা"
    দাশু চটপট এটা বলে দিয়ে বলবে, "যাও সবে নিজ নিজ কাজে"। ঃ-)
  • s | ২২ নভেম্বর ২০১৭ ০৮:৩৫714250
  • দিনলিপি।
  • Du | ২২ নভেম্বর ২০১৭ ০৮:৩৯714251
  • ২০১৩ নাগাদ বর্ধমানে এইরকম ই এক মিছিল করেছিলেন কোনার। বাজারে পিটিয়ে খুন করে তৃণমূলের লোকেরা। পুলিশ বলেছিল আমরা আগেই বলেছিলাম বিপদ আছে।
  • | ২২ নভেম্বর ২০১৭ ২০:৩৯714253
  • পাহাড় ঠাণ্ডা করলাম (অবস্য নিন্দুকেরা বলে আমিই নাকি গরম করে ছিলাম - যাই হোক ঠাণ্ডা তো করেছি ) এবারে সেই ঠাণ্ডা নিয়ে আসছি নীচে। এবারে তাই দিয়ে ডেঙ্গী ঠাণ্ডা করব। সবাই দেখো আমার এলেম।
  • | ২২ নভেম্বর ২০১৭ ২০:৩৯714252
  • পাহাড় ঠাণ্ডা করলাম (অবস্য নিন্দুকেরা বলে আমিই নাকি গরম করে ছিলাম - যাই হোক ঠাণ্ডা তো করেছি ) এবারে সেই ঠাণ্ডা নিয়ে আসছি নীচে। এবারে তাই দিয়ে ডেঙ্গী ঠাণ্ডা করব। সবাই দেখো আমার এলেম।
  • PM | ২৩ নভেম্বর ২০১৭ ১০:৩১714254
  • "সততা" নমে যে গানটা খুব জনপ্রিয় হয়েছে, সেটা কে গেয়েছে? সুমনের স্টাইলে লেখা ও গাওয়া
  • PM | ২৩ নভেম্বর ২০১৭ ১৪:০৫714258
  • আমাদের মতো শখের সমর্থকরাই হতাশ হয়ে পরে, যারা মাটিতে দাঁড়িয়ে লড়ছে তাদের কাছে হতাশ হওয়ার বিলাসিতা দেখানোর সুযোগ নেই
  • PM | ২৩ নভেম্বর ২০১৭ ১৪:০৫714257
  • আমাদের মতো শখের সমর্থকরাই হতাশ হয়ে পরে, যারা মাটিতে দাঁড়িয়ে লড়ছে তাদের কাছে হতাশ হওয়ার বিলাসিতা দেখানোর সুযোগ নেই
  • de | ২৩ নভেম্বর ২০১৭ ১৪:১৫714261
  • রাজ্যের দুয়েকটা খবর থাকুক শেষ না হবার - অন্য রাজ্যে সিপিএম লড়ে কি করছে সে খবর সর্বভারতীয় সংবাদপত্রেও আসে - সে সব খবর তাদের এলাকার কমরেডদের ক্রেডিট - এখানকার কমরেডরা সেগুলো কোট করলে সেই ক্রেডিটে ভাগ বসানো হয় -

    ত্রিপুরা, কেরালাতে সিপিয়েম সেশ এমন কথা তো কেউ বলবে না -

    এদ্দিনেও বীরভূমে একখান মিছিল বার করা গেলো না - অনুব্রত সিপিএমের এটা ওটা সেটা রোজই ভাঙ্গে বা ভাঙ্গার হুমকি দেয় -

    এতোগুলো ইস্যুর মধ্যে কোন একটা ইস্যু নিয়েও একটা সক্রিয় প্রতিবাদ দেখিনা - শখের সমর্থক হলেও এগুলো খারাপ লাগে -

    যদিও এটাও জানি যে এখানকার সিপিয়েম সমর্থকেরা বেশীর ভাগই নেট বিপ্লবী -
  • রোবু | ২৩ নভেম্বর ২০১৭ ১৪:৫১714265
  • আমি যেটুকু জানি, মহাপড়াও এবং কৃষক আন্দোলনের খবর সর্বভারতীয় মিডিয়ায় সেভাবে প্রচার হয়নি। এবং এটাও জানি, ওটা এলাকাভিত্তিক নয়, জাতীয় আন্দোলন। সেখানে শুধু দিল্লির কমরেডরা নন, সারা ভারতের অংশগ্রহণ আছে। আছেন পশ্চিমবঙ্গ, এমনকি বীরভূমের কমরেডরাও।
    তবে সিপিএম শেষ। বামপন্থাও শেষ। রাজ্যে। দেশে। পৃথিবী থেকেই। যেটুকু অস্তিত্ব, নেটদুনিয়াতেই।
  • T | ২৩ নভেম্বর ২০১৭ ১৮:০৬714266
  • "এতোগুলো ইস্যুর মধ্যে কোন একটা ইস্যু নিয়েও একটা সক্রিয় প্রতিবাদ দেখিনা - শখের সমর্থক হলেও এগুলো খারাপ লাগে -" হা হতোস্মি। :)
  • | ২৩ নভেম্বর ২০১৭ ১৮:৩০714267
  • de | ২৩ নভেম্বর ২০১৭ ১৮:৪৬714268
  • ঃ))) জলছিটে @ টি।

    মহাপড়াও আর কৃষক আন্দোলন নিয়ে গণশক্তির লিং আর বিভিন্ন ইস্যুতে বাম আন্দোলনের ক্যাপিট্যালিস্ট নিউজপেপারের লিং দিলে তবে ঠিকঠাক হোতো - ঃ)
  • | ২৩ নভেম্বর ২০১৭ ১৯:০৯714272
  • আহা কি দেখিলাম ....

    প্রাথমিকে পড়ুয়াদের ইংরাজিতে বেহাল দশা, গোঁড়াতেই গলদ, দেখুন ভিডিও - http://zeenews.india.com/bengali/videos/_179291.হত্ম্য
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন