এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২২৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:০৪520688
  • PM-এর সঙ্গে একমত। আবাপ-র অনেক খবর পড়ে মনে হচ্ছে দুতিন বছর আগের মতই এখনও গপ্প বানাচ্ছে। আর ঐ এবেলা কাগজটা প্রায় হলদেটে সাংবাদিকতার উদাহরণ হয়ে উঠছে। আবাপ-র মনে হয় প্রবল ইচ্ছা যে তারাই রাজ্য সরকারকে নিয়ন্ত্রণ করবে। আবাপর ব্র্যান্ড বুদ্ধ বামেদের ডুবিয়েছিল। এবার মমতা সুমনের ঘাড়ে চড়ে বৈতরণী পার হওয়ার ফল টের পাচ্ছে। আশা করি এর পরের নির্বাচনে দু দলই শিক্ষা নেবে।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ২০:২৬520689
  • শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যোগ্যতার নির্ণায়ক নয় বোধ হয়। রাজনৈতিক দলের প্রতি আন-কোয়েশচেনিং আনুগত্য থাকলে তিনি সেই সম্মানটি পাবেন না উপাচার্যের প্রতিদিনের কাজে যেটা লাগে। এমন উপাচার্য নিশ্চয়ই পাওয়া যাবে যিনি শিক্ষক নিয়োগে ইন্টারফিয়ার করেন নি। কিন্তু পার্টি সাধারণত এমন লোককেই উপাচার্য করত যিনি পার্টিকে কখনোই অসুবিধেয় ফেলবেন না।

    সিপিএম আমলের এমন দু একটি নাম কেউ বলুন যারা পার্টির বিরোধিতা করেছেন?
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ২০:২৯520690
  • পার্টির অথবা ওয়বকিউটা'র বিরোধিতা করেছেন?
  • bratin | 122.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:০৪520691
  • আমি একটু ব্যস্ত ছিলাম।তও আপনারা সবাই মিলে ক টা নস্ম দিলেন। ৫ না ৬?

    সেক্ষেত্রে আমার লিস্ট বাম সমর্থিত ভিসির স`খ্যা n-6 জন। যেখানে n হল এত দিনে বিভিন্ন ইউনি তে ভিসি দেত সংখ্যা। কি অরি এটাই সোজা হল না? ঃ)))
  • কৃশানু | 213.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১২520692
  • নাহ, ভেবেছিলাম বোতিন্দা সত্যিই কিছু তথ্য দেবে।
  • aranya | 154.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১৪520693
  • ওদিকে ম্যাক্সিমিন-ও কিছু নাম চেয়েছিলেন। ওনার পোস্টের পর মাত্তর আড়াই ঘন্টা মত কেটেছে ..
  • Abhyu | 107.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১৫520694
  • ঠিক এই লাইনে নয়, কিন্তু একটা কথা বলে যাই। কৃশানুর নিজের স্কুলকে সিপিয়েম কি ভাবে গোল্লায় পাঠিয়েছিল সেটা বোধহয় কৃশানু জানে না, ও তখন বড়ই ছোটো ছিল।
  • bratin | 122.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১৭520695
  • কী তথ্য দেবো? এত নিবেদিত প্রান সিপিএম সমর্থক এত ক্ষনের চেষ্টাই এই লিস্ট দিল। Does it not tell the story?
  • কৃশানু | 213.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩৫520697
  • ম্যাক্সিমিনদি সম্পূর্ণ আলাদা প্রশ্ন করেছেন। কথা হচ্ছিল কতজন অযোগ্য শিক্ষক বিভিন্ন স্কুল/কলেজ/ইউনি তে পড়িয়েছেন এবং তারা সিপিএম/বাম ঘেঁসা, সেই কারণেই এই দায়িত্ব পেয়েছেন।
    অভিযোগ যারা আনে, লিস্ট তাদেরই করতে হয়। বলছি না, অভিযোগ তুমি এনেছ বোতিন্দা, অনিলায়ন কয়েন করেছে আবাপ। কিন্তু তারাও কোনো তথ্য দেয় না ঠিক ভাবে, হাওয়ায় জ্যামিতি করে। আমি সত্যিই তথ্য চাইছি।
    অভ্যুদা, স্কুলে তো পড়াশুনো ভালই হত, আমার সময়ও। বিশেষ কারুর পলিটিকাল অরিয়েন্টেশন জানি না, মহাবীর স্যার আর চিন্ময় স্যার বাদে। হ্যা, ছাত্র সংখ্যা প্রচুর বেড়ে যাওয়ায় সমস্যা নিশ্চই হয়েছিল। অভিন্ন ভর্তি নীতি চালু হওয়ায় স্কুলে নিম্নবিত্ত বা নিম্নবর্গ পরিবার থেকে, মাঝের চর থেকে প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হয়, যার ফলে অনেকের মতে স্কুলের সার্বিক পঠনপাঠনের অবনতি হয়, যা নাকি মেরিট বেসড ভর্তি-নীতির সময় ছিল না। এটা হয়ত সত্যি, কিন্তু সামাজিক দায়িত্বও নেয়া উচিত বলেই মনে করি।
  • Abhyu | 107.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৪৪520698
  • আরেকটু এক্সটেণ্ড করলেই মধ্যমেধার জয়গানের সরকারী নীতি এনে ফেলা যাবে, আর সেই নীতির রূপায়নের জন্যে আদর্শবাদী শিক্ষক আর পরিচালক তো চাইই। আমার মা সরকারী স্কুলে চাকরী করত, এবিটিয়ে না করার অপরাধে কত ভুগতে হয়েছে সেটা বললেই এখন কতো কাউন্টার এক্সামপল চলে আসবে। ঐ জন্যেই আমি মুখ খুলি না, নেহাত নিজের স্কুলের কথা চলে এলো...

    সত্যি বলতে কি, ন্যাড়াদাকে মিস করি খুব।
  • কৃশানু | 213.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৫৪520699
  • ঠিক। মধ্যমেধার জয়গানের সরকারী নীতি চলে আসবে। সেটার বিরোধী থাকবেন, খুব স্বাভাবিক। এই নিয়ে বিতর্ক হতেই পারে। এই নিয়ে আপাতত কোনো বক্তব্য নেই।
    এ বি টি এ না করার অপরাধে কাউকে কাউকে (হয়ত অনেককেই) ভুগতে হয়েইছে। অস্বীকার করি না। কাউন্টার এগজাম্পল সত্যিই দিতে পারতাম, কিন্তু থাক।
    আমার প্রশ্নটা হচ্ছে( এক এবং একমাত্র), এইসব নতুন কী যে অনিলায়ন গোছের টার্ম কয়েন করতে হলো!!
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৫৬520700
  • উপাচার্য নিয়েও কথা হয়েছে কৃশানু। একজন উপাচার্যের শিক্ষা দীক্ষা পার্টির নেতাদের চেয়ে বেশি বলেই তিনি উপাচার্য হন। এটা জেনেও যিনি পার্টির নেতাদের কথা শুনে চলেন কোন হিসেবে তাঁকে যোগ্য বলব? মামলা মোকদ্দমা প্রচুর হয়েছে। 'দি ইউনিভার্সিটি'র বিরুদ্ধে মামলা।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৪০520701
  • পি-এম এর একটা মন্তব্য ছিল, 'মাস স্কেলে এত অনিয়ম, একটা তো কেস আদালত পয্যন্ত যাবে?' সেই প্রসঙ্গে মামলা মোকদ্দমার কথা লিখলাম। পি-এম অবশ্য উপাচার্য নিয়োগ নিয়ে মামলার কথা বলছিলেন।
  • Blank | 69.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৫৫520702
  • ম্যাক্সিমিন দি মনে হয় সারাক্ষন উন্নাসিকতায় ভোগেন।
    'শিক্ষা দীক্ষা' উপাচার্য হওয়ার যোগ্যতার সাথে মেলে বলেই তারা উপাচার্য হন। এবং গনতান্ত্রিক দেশে পার্টির নেতারা জনগনকে রিপ্রেজেন্ট করে। পলিসি বানায় শাসক দল ই। এবং শিক্ষা সংক্রান্ত পলিসি গুলো একজন সরকারী কর্মচারী মেনে চলতে বাধ্য।
  • Blank | 69.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৫৬520703
  • ব্রতীন দা, লিস্টি দিয়ে উদাহরন চাই কিছু। অনেক তো আট ভাট হলো।
  • kc | 188.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৫৭520704
  • ম্যাক্সিদি, মামলগুলোর একটু লিং দিন না!! এ ব্যাপারে বেশী কিছু জানিনা সেই জন্য।

    শিবুদা, একটু ইন্সাইডারস ইন্ফো দিই, 'অনিলায়ন' শব্দটা আবাপর আবিস্কার নয়, এটা বার হয়েছিল দ্বারভাঙ্গা বিল্ডিং থেকে, টু বি মোর প্রিসাইজ, ফিলোজফি থেকে। আর বলবনা।
  • kc | 188.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৫৮520705
  • *মামলা।
  • পরমহংস | 219.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:১১520706
  • বাপ রে, দশমিনিটের কী দাপট!

    একবার বলেন "ক্যাপা কী দিয়ে মাপা হবে?", আবার বলেন "সব যোগ্য লোকই তো বসেছে"। গাছের খেয়ে শুধু তলার কুড়বোই না, ছাঁদা বেঁধে নিয়ে যাব - ভাগ চাইতে এলে কাঁচকলা।

    হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ 'রতন'।
  • S | 109.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০৪:৩৭520708
  • ও হ্যাঁ আরেকটা কথা। ভিসি হতে গেলে, বা ডিন হতে গেলে, বা ডিপ হেড হতে গেলে সবথেকে বেশি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কেন? মানে এই পোস্ট গুলো তো সবই অ্যাডমিনিস্ট্রেটিভ। সেখানে রেজিউমেতে ভালো পেডিগ্রি থাকা জরুরি। কিন্তু নট সাফিশিয়েন্ট। আমি তো মনে করি শিক্ষাজগতে এক্সপিরিয়েন্স, কমিটি ওয়ার্ক, নেটোয়ার্কিঙ্গ, পলিসি ঠিক করার ক্ষমতা, লিডারশিপ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদিও খুব জরুরি।
  • lcm | 138.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০৫:০৮520710
  • পশ্চিমবঙ্গে ধরো ৮ টা ইউনি, আর বামফ্রন্ট আমলে ধরো মোট ৪০ জন ভিসি ছিলেন। এখন এই ৪০ জনের মধ্যে ধরো দুজনের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ হয়েছিল।
    এর থেকে এই সিদ্ধান্ত নেওয়া যায় কি?
    ১) বামফ্রন্টের সময় ইউনিগুলো এত ভালো চলছিল যে বাকী ৩৮ জন সন্তুষ্ট ছিলেন, এবং সরকারের বিরোধিতা করার মতন কিছু পান নি
    ২) বাকী ৩৮ জন বামফ্রন্টের লোক তাই কিছু বলেন নি

    এই দুটোর কোনোটাই জোর দিয়ে বলা যায় না, লজিক্যাল ফ্যালাসি থাকছেই।

    বরং, এইটা কি বেশী যুক্তিগ্রাহ্য নয়?
    ৩) বেশীর ভাগ লোকজনের স্ট্রং পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল না। ইউনিভার্সিটির আভ্যন্তরীন রাজনীতি এবং কার্য পরিচালনা সামলাতেই ব্যস্ত ছিলেন।
  • Abhyu | 138.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০৫:৪৮520711
  • তোমার (৩) নম্বরটা কি "বামফ্রণ্টের আমলে শিল্প হয়নি বলাটা তাহলে ঠিক না" গোছের কমেন্ট না সিরিয়াস?
    আমি স্ট্যাটিস্টিশিয়ান, কাজেই স্যাম্পল সাইজ এক নিয়ে কথা বলা সাজে না। তবে ল্যাদোশদা, আমার বাবা একটি ইউনির প্রফেসর ছিলেন। সেই ইউনির কোনো ভিসির সঙ্গেই রাজ্য সরকারের বিরোধ বাধে নি বলেই জানতাম (১৯৮৫ - ২০০০ সাল সময়্সীমায় ধরো)। এবং তাঁরা সবাই পাঁড় সিপিয়েম ছিলেন বলেই জানি। তিনজনের একটা লিস্ট পাঠাতে হত রাজ্যপালের কাছে, রাজ্যপাল একজনকে বেছে নিতেন। আমার জ্ঞানমতে, ঐ ইউনিভার্সিটিতে ঐ তিনজনের একজন হতে হলে সিপিয়েম হওয়া নেসেসারি ছিল। ভুল জানতাম হতেই পারে। বিপুলা এপৃথিবীর...

    এটাও বলা উচিত, আমার বাবা সিপিয়েম না করা সত্বেও সেই কারণে কোনোদিন আমরা মার খাই নি, ধোপা নাপিত বন্ধ হয় নি, আমাদের দুই ভাইয়ের রেজাল্ট খারাপ করানো হয় নি ইত্যাদি।
  • lcm | 138.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০৫:৫৬520712
  • আমি কিন্তু সিলেকশন প্রসেস নিয়ে কিছু বলি নি। বড় পোস্টে সিলেকশন বায়াস থাকতেই পারে। নতুন কিছু নয়।
    আমি বলতে চেয়েছি, দু পক্ষের যুক্তি দু দিক দিয়েই ফ্যালাসিতে ভর্তি।
    ৩-নং অপশন-টা আমার ওপিনিয়ন। আমার মতে কেউ একজন সিপিএম সমর্থক বা বিরোধী হতে পারেন, কিন্তু তার মানেই তার কর্মজগৎ-এ তার প্রতিফলন পড়বেই এমন কথা নেই। বা, জীবনের অন্যান্য ক্ষেত্রেও। যেমন, সিপিএম সমর্থক-এর মেয়ের বিয়ে কংগ্রেস সমর্থক কারোর সাথে হতেই পারে। মানে তাই তো ছিল এককালে।
    আমি অন্তত আশির দশকেও দেখেছি, সিপিএম সমর্থক চায়ের দোকানে কংগ্রেসের আড্ডার ঠেকে এসে চা খেয়ে ভাট দিতে।
  • Abhyu | 138.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০৬:০৭520713
  • তা বটে। আড্ডা ঠেক চা ভাট হওয়াই উচিত দলমত নির্বিশেষে। বলতে মনে হল, বুনুর বিয়ের খাওয়াটা কবে পাবো? :)
  • aranya | 78.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:২৭520714
  • এইডা একটা দামী কথা - দলমত নির্বিশেষে আড্ডা ঠেক চা ভাট ইঃ -
    জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক
    এছাড়া বন্ধু তর্কের পরে বন্ধুর হাতে হাতটা রাখুক..

    সিপিএম সমর্থক না হলেও ব্ল্যাঙ্কি আর কৃশানুর বে-র নেমন্ত পাওয়ার আশা রাখি :-)
  • | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:১৬520715
  • ল্যাদোশের ৩ নংটা আমার ঠিকই লাগছে। এমনিতে সব আমলেই যে যার নিজের লোক ঢোকানোর চেষ্টাই করে। বেমালুম অরাজনৈতিক কর্পোরেটগুলোতেও তো সিনিয়র ম্যানেজাররা নিজেদের কোটারির লোকই বেশী পছন্দ করে। সেই একই জিনিষ্পার্টিগুলোও করে।

    অন্য আরেকটা ব্যপার হল, লোকে, বিশেষত বাঙালিরা অনেকেই হাওয়ায় শোনা জিনিষ, রটনা ইত্যাদি নিয়ে বড় বেশী ঘোঁট পাকাতে পছন্দ করে, কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করার ধক দেখায় না। যেমন এই স্টুডেন্টস ইউনিয়নগুলোতে আগে এস এফ আই যা করত,পরোক্ষে চাপ সৃষ্টি করত ওদের ভোট দেওয়ার জন্য, বা সরাসরি হুমকীও দিত, তাতে অনেকেই আর কষ্ট করে ভোট দিতে যেত না। কেউ যদি ভোট দিতে সত্যিই আগ্রহী হয় সে তো খুব সক্কাল সক্কাল গিয়ে ভোট দিয়ে আসবে। সেটা কিন্তু মেজরিটি ছায়্ত্র ছাত্রী করত না, বরং এটা একটা ছুটির দিন হিসেবে ধরে নিয়ে সিনেমা ইত্যাদিতে দেখতে ব্যস্ত হয়ে পড়ত।

    আরো একটা জিনিষ যা লক্ষ্য করেছি, এই ন্যাতা তথা হুমকীদাতারা একটু দুর্বলচিত্ত, নরম মেরুদন্ডের লোকজন বেছে নিয়েই বিভিন্ন কিছু বলত, আমাকে কোনওদিন কেউ কিস্যু বলে নি, বরম এস এফ আই জয়েন করতে বলেছিল। :-) তো, এক্ষেত্রে যারা ভোট দিতে পারে নি দোষটা তাদের ক্ষেত্রে অনেকখানি বর্তায়।

    অভ্যু যে বলল তিনজনের একজন হতে গেলে ঐ বিশেষ ক্ষেত্রে সিপিএম হতেই হবে, সেক্ষেত্রেও গড়পড়তা বাঙালি যা করে তা হল হয় নিজের্কে সিপিএম হিসেবে দেখান এবং প্রতিষ্ঠিত করা অথবা আড়ালে গুজগুজ করা। খুব কম লোক ই এটাকে চ্যালেঞ্জ করে। এইটা সিপিএম, কংগ্রেস, তৃণমুল নির্বিশেষে বাঙালির বৈশিষ্ট্য। কাজেই সব আমলেই এই জিনিষ চলবেও আর তৎকালীন বিরোধীরা চেঁচাবেও।
  • ইউলশ্যা মকারভাও | 131.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৩৪520716
  • ইস্কুলে খান স্যার একটা গল্প বলেছিলেন। ইস্কুলেরই গপ্প।

    এক ছোকরা অঙ্ক পরীক্ষা দিতে গেছে। তো অঙ্কের উত্তর এসেছে পাঁচ টাকা। এদিকে হয়েছে কী - সে ছোকরা সেই অঙ্কটাই বই থেকে মুখস্ত করে গেছে, উত্তর শুদ্ধু, আর উত্তরে আছে দশ টাকা। অনেক ভেবেচিন্তে ছোকরা খাতায় একটা পাঁচ টাকার নোট সেঁটে উত্তর লিখে এলো দশ টাকা।

    সেই ছোকরা লরেন্স ছেড়ে পরে বিদ্যামন্দিরে ভর্তি হয়েছিলো দেখছি।

    যাই হোক - যেগুলো জানা ছিলোঃ

    (১) বোতীন কোনো লিস্ট দিতে পারবে না, এবং একটা গোঁজামিল দেবে।
    (২) টিপিক্যালি জনৈক মেঘনাদ আবির্ভূত হবেন।

    এবং দুটোই খেটে গেলো।

    কলকাতা ইউনির ভিসির লিস্ট উইকিতে আছে। সেটা দেখে কেউ যদি পয়েন্ট করে দেয় যে অমুক লোক যোগ্য না হওয়া সত্ত্বেও শুধু পার্টিতে খুঁটির জোরে চাকরী পেয়েছিলেন, তাহলে বাধিত হই। আমি যে কয়েকজনকে চিনি/জানি/দেখেছি - তাঁদের কথাই বলতে পারি, তবে তাঁদের হাঁড়ির খবর নয় - মানে কোন খুঁটিতে গরু বাঁধা ছিলো জানি না - তবে তাঁদের কারো যোগ্যতা কম মনে হয়নি। বোতীন বা আবাপ নিশ্চয় আপিসে এমপ্লয়ী রেফারাল স্কীমে বিশ্বাস করে না। আমি করি, এবং এও মনে করি যে সেভাবে আসা একজন যদি যোগ্য হয় তাহলে দোষের কিছু নেই। যোগ্যতাটাই একমাত্র মাপকাঠি।

    যাই হোক - আজকেও আপিসে এসেছি, এবং গিল্টি ফিলিংস হচ্ছে।
  • ইউলশ্যা মকারভাও | 131.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৩৮520717
  • S - ভিসি পদটা আমার ধারণা অ্যাকাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ - দুটোই। যেহেতু ইউনির দায়িত্ব পুরোটা তাঁর ওপর পরে তাই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স, নেটওয়ার্কিং ইত্যাদি জরুরী, আবার অন্য দিক থেকে যেহেতু ইউনি একটি অ্যাকাডেমিক ব্যাপার এবং ভিসি তার সর্বেসর্বা, তাই অ্যাকাডেমিক ক্রেডেনশিয়ালও জরুরী।

    রেজিস্ট্রার বা প্রোভোস্ট বরং পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেটিভ।
  • পরমহংস | 219.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৪৩520719
  • "ক্যাপা কী দিয়ে মাপা হয়?"

    দশ মিনিটের মধ্যে জবাব চাই না। জবাবই চাই না। কারণ আমরা এতদিনে জেনে গেছি সিপিএমের অন্য নাম ধোতু (ধোয়া তুলসীপাতা)।
  • ইউলশ্যা মকারভাও | 131.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৪৬520720
  • তাবৎ মেঘনাদদের জন্যে -

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন