এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৫ আগস্ট ২০২০ ১২:১৬453293
  • এই খেয়েছে ! উইলিয়াম জোন্স তাহলে মূর্খ? ম্যাট্রিক ফেল?
  • S | ২৫ আগস্ট ২০২০ ১২:১৫453292
  • আবার অনেকে বলেছে যে যীশু নামে আসলে কেউ ছিলই না, সব নাকি পরে বানানো হয়েছে।

    এটা ঠিক যে অন্তত ওল্ড টেস্টামেন্টে যেসব গল্প রয়েছে, তার অনেকগুলোর ক্ষেত্রেই দেখা গেছে যে ঐ অন্চলে (সিরিয়া থেকে মিশরে) কয়েকশো বছর ধরে ঐধরনের গল্প মুখে মুখে ঘুরছে। সেগুলো মোটামুটি কম্পাইল করে লেখা হয়েছে।
  • এলেবেলে | ২৫ আগস্ট ২০২০ ১২:১৫453291
  • দীপাঞ্জন, জোন্সের ভাষণ থেকে ইসলামোফোবিয়ার অংশটা বাদ গেল যে!

    সরি টি, কিছু মনে করবেন না। আমি কলকাতা মাদ্রাসার কথা ভেবেছি। পাঠশালা-ফারসি স্কুল সম্পর্কিত সমানাধিকারের সমস্ত তথ্য পাবেন অ্যাডামের রিপোর্টে, বিশেষত তৃতীয় রিপোর্টে।

  • T | ২৫ আগস্ট ২০২০ ১২:১৫453290
  • ঃ))))

  • Tim | ২৫ আগস্ট ২০২০ ১২:১৪453289
  • ওটা প্রসেনজিৎ, মেথড অ্যাক্টিং করছিল

  • lcm | ২৫ আগস্ট ২০২০ ১২:১৩453288
  • আমাদের একজন বলেছিলেন - ইংরেজরা আসার আগে ভারত সোনার দেশ ছিল।
    এক বন্ধু তাকে বলল - তারপরে ইংরেজরা এসে রেললাইন পেতে লোহার দেশ করে দিল। সোনা পিটিয়ে লোহা।
  • সিএস | ২৫ আগস্ট ২০২০ ১২:১৩453287
  • বেথুন ত্রিচারী।

    উত্তর ভারতে নেতাজীর মত দেখতে একটা লোককেও দেখা যেত।
  • Tim | ২৫ আগস্ট ২০২০ ১২:১১453286
  • যীশু কাশ্মীরে এসেছিলেন এই মর্মে একটা গুজব ইতিউতি ভেসে বেড়ায়। মনে হয় সেটার কথা হচ্ছে

  • S | ২৫ আগস্ট ২০২০ ১২:১১453285
  • বলেছে যীশু নাকি ভারতে এসেছিলেন। যীশুর জীবনের একটা অংশ সম্বন্ধে কিচ্ছু জানা যায় না। ওদিকে আবার বলা হয় যে সেইসময় নাকি উত্তর ভারতে যীশুর মতন দেখতে একজন লোককে দেখা গেছিল। নাম ইশা। আবার কাশ্মীরে একটা টোম্ব-সমাধী রয়েছে যীশুর নামে।
  • এলেবেলে | ২৫ আগস্ট ২০২০ ১২:১০453284
  • আমি একটুও চটে নেই স্যার। খিক খিক হাসছি শুধু। খিল্লি করলে স্বনামে করবেন, বেনামে করলে এবার থেকে কাঁচা খিস্তি খাবেন।

    জোন্স সমোস্কিত শিখল কবে? উইলকিন্সকে ১৭৮৪-র ২৪ এপ্রিল তিনি জানাচ্ছেন ‘life is too short and my necessary business too long for me to think at my age of acquiring a new language’ আর মাত্র ৩ বছর যেতে না যেতেই ১৭৮৬ সালের ২৩ অক্টোবর হেস্টিংসকে জানাচ্ছেন তিনি ‘tolerably strong in Sanskrit’ এবং ‘Menu, the Minos of India’ অনুবাদ করতে সক্ষম!

    আপনারা ইংল্যান্ড-আমেরিকায় থাকেন, ডলারে ছোঁচান - আপনারা নাচেন জোন্সকে নিয়ে। আমি যাই।

  • T | ২৫ আগস্ট ২০২০ ১২:১০453283
  • এলেবেলে কাকে বললেন? আমাকে? যাত্তারা, এই গুমোর, চিত্ত আবার কী কেস? ল্লেহ!

    আমি জানতে চাইছি শিক্ষাব্যবস্থায় এই সমানাধিকারের তথ্যটা কোথা থেকে? অ্যাডামস ?

  • সিএস | ২৫ আগস্ট ২০২০ ১২:১০453282
  • আরে, এস এম গুলিয়ে দিচ্ছেন। যীশু ভারতীয় না, ভারতে এসেছিলেন।
  • দীপাঞ্জন | ২৫ আগস্ট ২০২০ ১২:১০453281
  • বেথুনের লেকচার ওখানেই শেষ নয় | পরের দুটো যুক্তিও থাক | উনি নারীশিক্ষার পক্ষে তিনটি যুক্তি আনছেন - 1) সুখী দাম্পত্য 2) নারীশিক্ষা ছাড়া জাতীয় উন্নতি অসম্ভব 3) সন্তান শিক্ষায় মায়ের ভূমিকা |
    ধুরন্ধর মার্কেটার এর মত টার্গেট অডিয়েন্স, মানে বাঙালী হিন্দু ভদ্রলোকের, ইগো আর শিক্ষিতা গৃহবধূ লাভের এম্বিশন উস্কিয়ে শুরু করলেও খেলা ওখানেই শেষ নয় |

    2) "in your study of the history of other nations, that in the degree of estimation in which females are held, the amount of mental culture to which they attain, and the extent of influence which they are permitted to exercise over the tastes and habits of society, the best and surest test may be found of the degree in which one nation surpasses another in civilization."

    3) "I thought, too, that you could not fail to discover, as soon as you began to reflect at all upon the matter, how infinite is the importance of the part which every mother has to perform in the education of her offspring."
    https://tinyurl.com/yxgt5p6v
  • Tim | ২৫ আগস্ট ২০২০ ১২:০৯453280
  • ইথিওপিয়া থেকে হেঁটে আসা খুবই পরিশ্রমের কাজ হবে

  • lcm | ২৫ আগস্ট ২০২০ ১২:০৮453279
  • এই খেয়েছে - যিশু কে ভারতীয় কে বলেছে? তাহলে হয়ত যিশু সেনগুপ্তর কথা বলেছে।
  • S | ২৫ আগস্ট ২০২০ ১২:০৮453278
  • বুদ্ধ কখনও বিহার ক্রস করেছেন?
  • সিএস | ২৫ আগস্ট ২০২০ ১২:০৭453277
  • বুদ্ধ ইথিওপিয়ার লোক, ভারতে এল ? না ভারত থেকে ওখানে গেল ?

    আবার খৃষ্টও হেঁটে হেঁটে না সাঁতরে ভারতে এল।

    সবাই ভারতকে এত ভালবাসে !
  • lcm | ২৫ আগস্ট ২০২০ ১২:০৭453276
  • টিম,
    ভূত কি না জানি না, তবে একজন বলেছিল ভেতরে ধূলোর বাসা।
  • Tim | ২৫ আগস্ট ২০২০ ১২:০৭453275
  • বুদ্ধ ইথিওপিয়ান? চীন সরকার তিব্বতিদের এটাই বোঝানোর চেষ্টা করছে মনে হয়। মেথডটা একটু পুরনো বলে ভালো শিখছে না ওরা।

  • sm | ২৫ আগস্ট ২০২০ ১২:০৬453274
  • আমার মতে বুদ্ধদেব নেপালি।পরে ইন্ডিয়ার সিটিজেনশিপ পান।জোনস সাহেব হয়তো অন্য কোন রেফারেন্স থেকে বলেছেন। সে তো অনেক পণ্ডিত যীশু কে ভারতীয় বলেছেন।

  • এলেবেলে | ২৫ আগস্ট ২০২০ ১২:০৬453273
  • তার মধ্যে একজন মাদ্রাসার খবর চাইছেন অ্যাডাম রিপোর্ট থেকে! তবু ভাঙিল না গুমোর!! তবু ভরিল না চিত্ত?

  • lcm | ২৫ আগস্ট ২০২০ ১২:০৫453272
  • হ্যাঁ, এলেবেলে বেশ চটে আছেন মনে হচ্ছে।
    অবশ্য, এ ব্যাপারে আমি পিএম-এর বক্তব্য মানছি - এই দিনের পর দিন ঘরে - আর পারা যচ্ছে না, লোকজনের মাথা গরম হতেই পারে।

    আচ্ছা, কিন্তু উইলিয়াম জোন্স তো ভাষাবিদ --- উনিই তো সেই হিসেব টিসেব কষে বের করেছিলেন যে সংস্কৃত আর ল্যাটিন - দুই ভাষার নাকি উৎস এক। কে একজন গুরুতে আর্য-অনার্য নিয়ে বেশ গুছিয়ে লিখেছিল, স্বর্নেন্দু বোধহয়। ততএ কি জোন্স সাহেবের রেফারেন্স ছিল। মনে নেই।
  • S | ২৫ আগস্ট ২০২০ ১২:০৫453271
  • ধনে ইসে নাকি ছেড়ে দেবে বললো। নাকি এখনও আছে।
  • Tim | ২৫ আগস্ট ২০২০ ১২:০৫453270
  • এশিয়াটিক সোসাইটি খুব ভালো একটা ভূতের বাসা। শোনা কথা অবিশ্যি, রেফারেন্স নেই।

  • S | ২৫ আগস্ট ২০২০ ১২:০৪453269
  • গৌতম বুদ্ধ ইথিওপিয়ায় চলে গেলেন? এশিয়া সম্বন্ধে পড়তে গিয়ে ভদ্রলোকের সেরকম মনে হল?
  • সিএস | ২৫ আগস্ট ২০২০ ১২:০৩453268
  • ফোর্ট দেখছেন, রাজভবনটা দেখেছেন ? সেখানে এখন কে থাকে দেখছেন ?
  • এলেবেলে | ২৫ আগস্ট ২০২০ ১২:০২453267
  • এসেম, কী-বোর্ড আর আপনাদের নিতে পারছে না! জোন্সের বচন ‘Boodh or Boddha’ was not even Indian, but an Ethiopian legislator of about 1000 BCE.

  • সিএস | ২৫ আগস্ট ২০২০ ১২:০২453266
  • মুর্খ হয়ে জ্ঞানী সেজে লেখাপত্তর ছাপাবার ব্যবস্থা করে ঘ্যাম নেওয়া। দ্বিচারিতা।

    (আহঃ, অনেক দিন পরে এই শব্দটা মনে পড়েছে!)
  • S | ২৫ আগস্ট ২০২০ ১২:০১453265
  • ওদিকে ফোর্ট উইলিয়ামস। ক্যান্টনমেন্ট। তাইতো? মানে সেনা ছাউনি। তার জন্য ওরকম সফেদ মার্বেল দিয়ে এত খরচ করার কি প্রয়োজন ছিল? একজন রাজা-রাণী-রাজপুত্তুর আসতো, আর ইন্ডিয়ান ট্যাক্সপেয়ারের পয়সা দিয়ে বড় বড় ইমারত-গেট এইসব বানানো হত।
  • sm | ২৫ আগস্ট ২০২০ ১২:০০453264
  • আছেন একজন ফাঁসুড়ের ফ্যান আর একজন চোদনা থুড়ি ঘোতনা। শালা নিজের নামের বানাম জানে না অনের বাননাম্ভুল ধরে!

    ----
    এলেবেলে বাবু, ভয়ানক রেগে আছেন দেখছি! রেগে যে আছেন বিলক্ষণ বুঝছি।কানের পিছন দিকটা একটু সবজে হয়েছে।দু লাইনে এতো বানান ভুল কেন??
    জোনস মূর্খ হলো কেন,সেটা জানা গেলো না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত