এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২২৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • j | 230.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩১520755
  • বিশ্বভারতী সেন্ট্রাল ইউনি, রিক্রুটমেন্ট প্যানেল পরিচালন করে কেন্দ্র সরকার, অবশ্য এটা লিষ্টে দিয়ে ভালই হয়েছে!

    নিমাইসাধন বসু কংএর মিটিংএ বোক্তিতা করতেন, বত্তোমানেও কলাম লিখতেন, এর থেকে কি প্রমাণ হয় ? কিছুই হয় না
  • ইউলশ্যা মকারভাও | 131.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩১520754
  • Date:20 Feb 2013 -- 12:22 PM

    এটা টাইপো? নাকি মানে (অর্থ/মিনিং) না বুঝে ঠোঁট ফোলানো?
  • | 132.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩২520756
  • নেতাই, যোগ্য কি অযোগ্য সে ব্যাপারে আলোচনা হয় নি। কত জন বাম ভাব ধারায় বিশ্বাসী হওয়া ই এই পদে আসীন হতে পেরেছিলেন সেটা নিয়ে তর্ক। আর আমি মনে করি না আমদের করোর ও যোগ্যতা আছে এনাদের যোগ্যতা নিয়ে কথা বলার। অবশ্য PT দা ব্যতিক্রম হতে পারেন।শিবু দা আর তীর্থং দাও।
  • কৃশানু | 213.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৩520757
  • কোত্থেকে কী হইয়া গ্যালো।
    বোতিন্দা - অজ্জিদ্দা একটু ক্রিপটিক ভাবে যা লিখেছে খান স্যারের গপ্পের মাধ্যমে, তা হলো তুমি গোঁজামিল দিচ্ছ। আমার মনে হচ্ছে তুমি একটু ভুল বুঝেছ, মানের কথা অজ্জিদ্দা বলেই নি।
    মান কোরো না বোতিন্দা।
  • quark | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৪520758
  • "একই ভাবে কথা বলতো" - ফের চৌত্রিশ!
  • ইউলশ্যা মকারভাও | 131.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৭520759
  • কেং কোয়ে এনসিওর করা গেলো এঁয়ারা সবাই বামপন্থী ছিলেন বলে ভিসি হয়েছেন? সেই লিস্টটি কোথায়? অ্যালিগেশন আনলে প্রমাণ দেওয়ার দায়বদ্ধতা থাকে, যদিও মমতাপন্থীরা কখনোই সেই পথ মাড়াননি। সেই বোধটাই আছে কিনা সন্দেহ জাগে। অসংখ্য উদাহরণ - আমার কাছে খবর আছে সিপিয়েম সাম্প্রদায়িক দাঙ্গা করবে (টিভিতে), বা জ্ঞানেশ্বরী ইত্যাদি।
  • নেতাই | 131.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৮520760
  • ওনারা সিপিয়েম করতেন কিনা শুধু তাই নিয়েই তর্ক?
    বেশ, তর্ক চলুক।
  • quark | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪১520761
  • তাঁরা যোগ্য কিনা এটা বলার যোগ্যতা আমাদের নাই, তবে তাঁরা বাম (আসলে সিপিয়েম) কিনা সেটা পোস্কার বলা যায়। ব্রেশ!
  • lcm | 34.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:২২520763
  • বোতিন বলতে চাইছে বাম আমলে ইউনিগুলিতে উচ্চপদ নিয়োগে পক্ষপাতিত্ব ছিল, বাম ঘেঁষা না হলে দেওয়া হত না।
    অরিজিৎ বলতে (ইউলশ্যা অরিজিৎ-ই তো) চাইছে সেরকম কখনই ছিল না, শুধু যোগ্যতাই ছিল মাপকাঠি।
    (দুজনে যা বলছে যদি ঠিকঠাক বুঝে থাকি)
    বোতিন-কে বলি, দীর্ঘদিন ক্ষমতায় যে কোনো পার্টি থাকলে এমন একটু হওয়া তো স্বাভাবিক। শুধু উচ্চপদ কেন, মধ্য/নিম্ন পদের চাকরিতেও এমন হবে। ঐ যে আগে লিখলাম না, যে চাকরি পাবার আশায় অনেকে পার্টি করা শুরু করত। এর সাথে লেফ্‌ট-রাইটের কিছু নেই।

    অরিজিৎ-কে বলি - এমন অভিযোগ কিন্তু শুধু বোতিনের নয়, শুধু আনন্দবাজারের ও নয়, অনেকরই- এই অভিযোগের কোনো ভিত্তি নেই তা নয়। অনেকদিন থাকলে এমন হয়। ৭০ বছরের কম্যুনিস্ট শাসনে রাশিয়াতে হয়েছে, সাড়ে চার বছরের ওবামা জমানায়-ও হচ্ছে। দিল্লীতে কংগ্রেস জমানার কথা ছেড়েই দাও। জয়ললিতা তো চেন্নাই ইউনিসার্ভিটি-কে চাপ দিয়ে নিজের নামে একটা পিএইচডি ও বের করে নিয়েছিল!
    আবার বলি এর সাথে বাম-ডান এর তেমন সম্পর্ক নাই। ইহারে কয়, জাড্য, ইনার্শিয়া।
  • | 132.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:২৫520764
  • এট গোল পোস্ট সরানো র আইডিয়াল ব্যাপার। আগে বলা হল ইউনি তে ভিসি হিসাবে যারা চান্স পেয়েছেন তাদের কেউ বাম নন। এখন আবার বলা হচ্চে তার বাম বটে কিন্তু যোগ্য। আমার তো একটু একটু ইরিটেশন হচ্ছে হে।

    তা কী আর করা যাবে।

    মার্ক টোয়েনের বানী শোনালেই তো সব সমস্যা র সমধান হয় না।

    আর ওনার সিপিএম করতেন কিনা এট অর্ধসত্য, সত্য ট হচ্চে ওনারা সিপিএম করতেন বলেই এই পদ টা পেয়েছে।

    তাহলে তোমরা মানছো এদের মধ্যে বেশীর ভগ ই বাম। তাই তো?
  • lcm | 34.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:২৬520765
  • শুধু ইউনি-র ভিসি-র কথা বলছি না, প্রশাসনিক উচ্চপদের কথা...
  • | 132.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:২৭520766
  • তা অরি, অনিলায়ন নিয়ে তোমার কী বক্তব্য শুনি? ( আমাকে তুমি মমত র কাজ নিয়ে অনেক বার ডায়রেক্ট প্রশ্ন করেছো তাই জিগালাম)। এইরকম কিছু ব্যাপার আছে নাকি পুরো টাই বিরোধী দের চক্রান্ত?
  • | 132.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:২৮520767
  • আরে এল সিএম দা সব জায়গায়!! একটা গোটা শিক্ষা ব্যবস্থা কে শেষ করা এত সহজ নাকি?
  • ইউলশ্যা মকারভাও | 131.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৩২520768
  • ল্যাদোষদা - যারা অভিযোগ করছে তারা যদি নিজেরাই না বলতে পারে কাদের নিয়ে অভিযোগ তাহলে সেই অভিযোগ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমি উইকির লিস্টে কে বামঘেঁষা কে নন তাই নিয়ে ভাবিত নই, আগে কেউ আমাকে জানাক এঁদের মধ্যে কে যোগ্য ছিলেন না, এবং কেন।

    এবার বোতীন - আমি তিনজনের নাম বলেছিলাম যে এঁদের কেউ পার্টির কাছের লোক বলে ভিসি হয়েছেন বলে আমার জানা নেই। পরে আরো দুজনের নাম যোগ হয়। এও লিখেছি যে বাকিদের কে কে পার্টিঘেঁষা ছিলেন সেই ইনফো আমার কাছে নেই, তবে এঁরা কে কে অযোগ্য ছিলেন সেটা আমি জানতে ইচ্ছুক। সেটা এখনো পর্যন্ত দিতে পারোনি। না পারলে এই নিয়ে সময় নষ্ট করা বৃথা। এবং তোমার শেষ লাইনটা নিজের জন্যেই তুলে রাখো - সেই ডিডাকশনটা তোমার।

    আমার আগের পয়েন্টটা কোট করে যাই -

    "কেং কোয়ে এনসিওর করা গেলো এঁয়ারা সবাই বামপন্থী ছিলেন বলে ভিসি হয়েছেন? সেই লিস্টটি কোথায়? অ্যালিগেশন আনলে প্রমাণ দেওয়ার দায়বদ্ধতা থাকে, যদিও মমতাপন্থীরা কখনোই সেই পথ মাড়াননি। সেই বোধটাই আছে কিনা সন্দেহ জাগে।"
  • Blank | 180.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৩৩520770
  • অনিলায়ন নামের ঢপ খানি তো এখনো প্রমান করতে পারলে না। এখনো দেখাতে পারলে না যে সিপিএম 'নিজের লোক' ঢোকাবার জন্য অযোগ্য লোক ঢুকিয়ে গেছে ওপরের দিকে।
    আর তোমার দেওয়া লিস্টি তে ৪/৫ জন ছারা কাউকে পাবে না যারা সিপিয়েমের ঘনিষ্ট (যেমন বাসুদেব বর্মন) এবং পার্টির সদস্য।
  • কৃশানু | 213.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৩৩520769
  • এল সি এম দা-র ১:২২ এর সাথে একমত, এবং তাই অনিলায়ন শব্দবন্ধে আপত্তি।
    বোতিন্দার ১:২৮ এ বিভিন্ন প্রকার স্মাইলি ছাড়া আর কিছুই দেবার নেই।
  • ইউলশ্যা মকারভাও | 131.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৩৫520771
  • আমার বক্তব্য একটাই -

    "It is better to keep...
  • ইউলশ্যা মকারভাও | 131.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪০520772
  • বিশ্বভারতীর লিস্ট দেওয়াটাই তো কত কিছু যে ইন্ডিকেট করে...
  • ইউলশ্যা মকারভাও | 131.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৩520775
  • ল্যাদোষদা - এম্পলয়ী রেফারেল স্কীমের উদাহরণ দিয়েছিলাম আগে। সেটা জাড্য হোক বা অন্য যা খুশি - ব্যাপারটা সর্বত্র চলে। আল্টিমেটলি সেখানেও যোগ্যতাই দেখা হয়।
  • lcm | 34.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৩520774
  • "অযোগ্য" ব্যাপারটা ভেগ। লোকে এমন বলে থাকে।
  • ইউলশ্যা মকারভাও | 131.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৫520776
  • সবচেয় বোর হল এখন কোনো উত্তর পাবো না। রাত্তিরবেলা অ্যাজ ইউজুয়াল একটা ফালতু কিছু এবং সাথে কোনো মেঘনাদ। আবার কাল সকাল থেকে সময় নষ্ট...
  • lcm | 34.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৮520777
  • আরে, ওরকম ভেগ কথাবার্তা বাজারে থাকে। এই যেমন বুদ্ধবাবু 555 সিগারেট খান তাই তিনি অযোগ্য, মমতা হাওয়াই চটি পরেন তাই তিনি যোগ্য।
  • lcm | 34.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৯520779
  • না, না, সময় নষ্ট কি হে! এই একটা টই এখন ভরসা। বাদবাকি সব থ্রেড ভেসে উঠে ডুবে যায়, এই একটাই যা চিরকাল ভাসমান...
  • কৃশানু | 213.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৯520778
  • সময়টা তো যার যার সুবিধে মতন। সেটা নিয়ে অভিযোগ করা উচিত নয়।
  • ইউলশ্যা মকারভাও | 131.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫১520780
  • সেখানেই তো মুশকিল। রাজনৈতিক তর্ক করতে হলেও যে একটু আধটু কংক্রীট কিছু ইনফো লাগে সেটাই ক্লিয়ার নয়। সেইটা বল্লেও আবার মান-অভিমানের পোস্ট হয়...
  • কৃশানু | 213.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫২520781
  • এবং এল সি এম দা,
    মমতার হাজার অন্যান্য অযোগ্যতা সত্বেও যখন লোকজন বলেন স্টেট এর সি এম ইংরেজি বলতে পারেন না, অতএব অযোগ্য, সেটারও প্রতিবাদ করে এসেছি।
  • ইউলশ্যা মকারভাও | 131.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫৪520782
  • নাঃ, আমি সিরিয়াসলি বোর হয়ে গেছি। লিনাক্স/ফ্রী সফ্টওয়্যার, রাজনীতি আর ফুটবল - এই তিনটের মধ্যে প্রথমটা বাদ হয়েই গেছে। বাকিদুটোর একটা বন্ধ হয়ে গেলে খাবো কী - এই ভেবে এখনো চালাই। নইলে এই কনটেন্ট নিয়ে চালিয়ে যাওয়া...উফ্‌।
  • lcm | 34.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০৪520783
  • মমতার ইংরেজি নিয়ে খিল্লি হল আর এক ভেগ ব্যাপার। ভিয়েতনাম-এর মন্ত্রী ভাঙ্গা ইংরেজি দিয়েই ইনভেস্টমেন্ট আনছে। চীন তো ছেড়েই দিলাম।
  • lcm | 34.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০৬520785
  • হে হে, ঠিক কথা, অন্য জিনিস আনতে হবে, নইলে হেজে যাবে।
  • ইউলশ্যা মকারভাও | 131.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০৯520786
  • ইংরিজী নিয়ে বাঙালীদের একটা বিশেষ কিছু ব্যাপার আছে। কলোনিয়াল হ্যাং ওভার কিনা জানি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন