এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 192.*.*.* | ১৮ মে ২০১৫ ১৬:৫৫662185
  • যত্ত বাজে কথা!
    সেন্ট্রাল মিনিস্টাররা বিদেশ যেতে পারেন আর বঙ্গের বাম মিনিস্টাররা কম্যুনিস্ট বলে যাবে না?
    সেন্টারের ভাবটা দেখুন, শুধু প্লেনের ভাড়া আর ডিএ দিয়ে যেন কিনে নিয়েছে! আরে দরকার পড়লে কি পার্টি তার নেতাদের জন্যে প্লেনের ভাড়া দিতে পারে না? এই তো অন্ধ্রের পার্টি কংগ্রেসে কারাতবাবুরা সপত্নীক প্রাইভেট এয়ার ওয়েজের প্লেনে গেলেন, সরকারের নয়, পার্টির টাকায়। জ্যোতিবাবু, নির্মলবাবুরাও পারতেন-নেহাৎ সরকারে ছিলেন তাই, সরকারের পয়সায় যেতেন।
    জ্যোতি বসু কি আর টাটা-বিড়লাদের মত বিলাসবহুল জীবন যাপন করতেন? সরকারী আবাসে তো থাকতেন!
    যেটুকু করতেন তা বাম সরকারের আর কমিউনিস্ট পার্টির সম্মানের জন্যে। হাওয়াই চটি পরে বিড়ি খেলে কি আন্তর্জাতিক বাজারে বঙ্গের বা বাম সরকারের বা কমিউনিস্ট পার্টির মুখোজ্জ্বল হত?
    সন্ধ্যেয় তিন পেগ প্রিমিয়াম হুইস্কি? ওটা স্বাস্থ্যের জন্যে। তবেই তো দীর্ঘজীবন লাভ করে দেশের দশের সেবা করে গেছেন।
    আর তাতে কি অপরাধ হয়েছে শুনি? মার্ক্স, স্তালিন, মাও--- কে হুইস্কি/ভোদকা ইত্যাদি খেতেন না শুনি? বাঙালী বলে কি কমিউনিস্ট হলেও উচ্ছে-পটোল-শিঙ্গি মাছের ঝোল খেতে হবে? হুঁঃ

    আর মাইরি! দিদি বিশাল বাহিনী নিয়ে সিঙ্গাপুর গিয়ে ক'টা মউ এনেছেন শুনি? যত দোষ নন্দ ঘোষ!
  • sm | 233.*.*.* | ১৮ মে ২০১৫ ১৭:০৪662186
  • না, মানে পিটি আমারে জীবন যাপনের খরচ খরচা ডিটেলে চাইলেন, আবার সারা বিশ্বের কমু নেতাদের ফিরিস্তি চাইলেন। কিন্তু কেন চাইলেন, আর তা দিয়ে কি হবে, সেটা কিন্তু মাননীয় পিটি এখনো খোলসা করেন নি।
  • PT | 213.*.*.* | ১৮ মে ২০১৫ ১৭:২০662188
  • sm, খুব কম জেনে অনেক বেশী কথা বলছেন। ঐ গান্ধিজী যাদের ড্রেন ইন্সপেক্টর আখ্যা দিতেন সেইরকম। আপনার কছে যদি কোন সংখ্যাতত্ব থাকে তাহলে জানান যে তুলনামূলক্ভাবে জ্যোতি বাবুর জন্য কত বেশী টাকা রাষ্ট্রের খরচা হত। নাহলে আপনার বক্তব্যকে ফাগলের প্রলাপ বলে উড়িয়ে দেওয়া ছাড়া উপায় নেই।

    "এই তো অন্ধ্রের পার্টি কংগ্রেসে কারাতবাবুরা সপত্নীক প্রাইভেট এয়ার ওয়েজের প্লেনে গেলেন, সরকারের নয়, পার্টির টাকায়।"

    RR-পার্টির পয়সায় প্লেনে গেলে, যে প্লেনের ভাড়া কম তাতেই তো যাওয়া উচিৎ। তাতে তো পার্টির খানিকটা টাকা বাঁচে। নাকি "বুক ছেঁড়া পাঞ্জাবি, লরঝরে সাইকেল আর আধপোড়া বিড়ি"-র সঙ্গে আরো একটি নিদান জারী হল কম্যুনিস্টদের জন্য? এবার থেকে তাদের প্লেনে ওঠা বারণ?
    দেখবেন আবার। কারাতদের যেন প্রিমিয়াম ট্রেনে যাওয়ার উপদেশ দেবেন না। dynamic pricing-এর কারণে ২০০০ টাকার টিকিট সেখানে নাকি ১১০০০ টাকাতেও বিক্রি হতে পারে। সেক্ষেত্রে প্লেনের চাইতেও বেশী খরচা হবে পার্টির।
  • ranjan roy | 192.*.*.* | ১৮ মে ২০১৫ ১৭:২০662187
  • প্রয়াত কমঃ বসু যে সে নেতা ছিলেন না। উনি ইতিহাসের ভুল না হলে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী হতে পারতেন। ইংল্যান্ডেও ওঁর ভক্তকুল ছিল। উনি সরকারী ভ্রমণ ছাড়াও বিলেত গেছেন ছুটি কাটাতে। তখন সরকারী আতিথ্য গ্রহণ করেন নি। ব্যক্তিগত ভক্তের আতিথ্যে গেসলেন।
  • ranjan roy | 192.*.*.* | ১৮ মে ২০১৫ ১৭:৩৯662189
  • পিটি,
    ক্যান বাতাসের গলায় দড়ি দিয়া ঝগড়া করেন? গোটা পলিটব্যুরোর বাকি সবাই ইন্ডিয়ান এয়ারলাইন্সে গেছিলেন শুধু ওঁয়ারা বাদে। তা কে পার্টির টাকা বেশি খরচ করল ওসব ভাবুন গে যান। ও নিয়ে আমার কোন মাথাব্যথা নেই।
    আমার এটাই বলার যে সিপিএম এর টাকা আছে তাই সম্মানের সঙ্গে পার্টির ফান্ডের টাকায় প্লেনে চড়েছে, বেশ করেছে। এ নিয়ে কথা উঠবে কেন?
    আপনি মাইরি উল্টা বুঝলি রাম! কোত্থেকে প্রিমিয়াম টিমিত্যাম এনে ফেল্লেন। আমি হরিদাস পাল কারাতবাউকে কেন, আপনাকেও উপদেশ দিতে পারি না। শাস্তিও না। সে কান ধরাই হোক, কি নিল ডাউন হওয়া। ওসব আপনার এক্তিয়ারে।
  • PT | 213.*.*.* | ১৮ মে ২০১৫ ১৭:৫১662190
  • কিছু যদি নাই দিতে পারেন তাহলে খামোখা কেন কারাতদের নিয়ে টানাটানি করেন আর অন্য টইতে কিউবাতে সিপিএমের চাল পাঠানো নিয়ে গালাগাল দেন!!-সত্যি বোঝা দুষ্কর!!
  • sm | 233.*.*.* | ১৮ মে ২০১৫ ১৮:১৪662191
  • পিটি,আপনার পোস্ট পরে জগাই এর কথাই মনে পড়ে যায়।একটি সল্ট লেকে প্রাসাদোপম সরকারী ভবন ও তত্সহ ২৪ ঘন্টা নিরাপত্তা রক্ষী; কত খরচ হয়? মাসে পাঁচশ টাকা?কয়েকশ গজ দুরেইযখন নিজের ছেলের বাড়ি।
    আপনি যদি কত খরচা হয়েছে জানতে চান, তাহলে আর টি আই করুন।তথ্য পেয়ে যাবেন। খামকা ফালতু প্রশ্ন ছুর্বেন না, কত খরচ হয়েছিল বা জ্যোতি বসু কি কি খেতেন এইসব।একটু ভাবুন জ্যোতি বাবু নিয়ে যে কোশ্চেন উঠছে, সেটা তো বুদ্ধ বাবু বা বিনয় চৌধুরী কে নিয়ে উঠছে না।
    আপনাকে তো লিংক টা পড়তে দিলাম। কিছু তথ্য পেলেন?
    বিশ্বের তাবর কমুনিস্ট নেতার হাঁড়ির খবর জানতে চাইছিলেন কেন?
    আর একটা কথা,বুক ছেঁড়া পাঞ্জাবি, লরঝরে সাইকেল আর আধপোড়া বিড়ি"-এই উপমা টি আপনি দিয়েছিলেন। সেখান থেকে বিচ্যুতি চোখে পড়লে তো লোকে বলবেই।
  • PT | 213.*.*.* | ১৮ মে ২০১৫ ১৮:৩১662192
  • জ্যোতিবাবু নিয়ে আপনি বিনিদ্র রজনী কাটাচ্ছেন আর আমাকে বলছেন RTI করতে?

    বিখ্যাত লোকেদের সম্পর্কে অনেক প্রশ্নই ওঠে কিন্তু সেগুলোর সব উত্তর পাওয়া দুষ্কর। যেমন ধরুণ জ্যোতি বাবু কাঁচড়াপাড়ার রেলের মেসে লংকা পোড়া দিয়ে ডাল রুটি খেতেন। বিরোধী নেতা থাকাকালীন অনেক সময়ে তাঁর বাড়িতে হাঁড়ি চড়ত না। প্রথমটির প্রতক্ষদর্শী আমার এক নিকটজন, দ্বিতীয়টি আমাদের অতিপ্রিয় সিধু দাদা কথিত। তবে "মুখ্যমন্ত্রী" জ্যোতি বসু বিগ বেনের তলায় দাঁড়িয়ে আছেন আর তাঁর ডাক্তার বন্ধু প্রশন্ত বাবু ট্যাক্সি ডাকতে গ্যাছেন সেটি এই অধমের চর্মচক্ষে দেখা। আমার ধারণা (আর RR তার আভাস দিয়েছেন; 05:20 PM) জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী না হলেও ফি বছর ট্যাঁকের পয়সায় খরচা না করেই বিলেতে যেতে পারতেন।

    কাজেই জ্যোতিবাবু আপনার অতি অপছন্দের ব্যক্তি হলেও নিজের মাপে তাঁকে মাপতে যাবেন না।

    আর আপনি আমার উপমাটির ব্যভার মোট্টে বোঝেন নি। ওটা "কতিপয় পিতা"-র মত বদহজম হয়েছে আপনার।
  • cm | 116.*.*.* | ১৮ মে ২০১৫ ১৮:৪৩662193
  • sm বোধহয় একেবারেই না জেনে বলছেন।বামফ্রন্টের মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু যেহেতু ওনার নিজের বাড়িতেই থাকতেন তাই মুখ্যমন্ত্রীর হাউসিং এর সুবিধে জ্যোতিবাবু পেতেন। এ ওনাদের ডীল।
  • sm | 233.*.*.* | ১৮ মে ২০১৫ ১৮:৫৮662195
  • যা বাব্বা, আমি কেন বিনিদ্র রজনী কাটাতে যাব? আপনি ই তো লঙ্কা পোড়া আর রুটির উপমা তুলেছিলেন একদা। তা, রুটি, লঙ্কা পোড়া খাওয়া মানুষ টি মুখ্য মন্ত্রী হবার পর, খাদ্যভাস পাল্টাতে গেলেন কেন? নাকি পাল্টান নি। কারণ আপনি তো হাঁড়ির খবর সব ই জানেন।
    আর ট্যাঁক এর পয়সায় ভ্রমন করতে পারলে, করেন নি কেন? এতো আরো আশ্চর্য্যের?
    আপনি যতই সাফাই গান, যুক্তিগুলো বড়ই খেলো।
    মুশকিল হলো দীর্ঘ সময় ধরে, মানুষ কে যা খুশি বুঝিয়ে দেবার একটা বদভ্যাস রপ্ত করে ফেলেছেন।
    এটি এমন একটি অভ্যাস, যাতে কিনা সর্বদা বুজি/সুজি রা ভুল বুঝিয়ে দিল এমন এমন একটা প্রিফিক্সড আইডিয়া মনে গেঁড়ে বসেছে।
  • sm | 233.*.*.* | ১৮ মে ২০১৫ ১৯:০২662196
  • cm, আগের পোস্টে বাংলার প্রাক্তন মুখ্য মন্ত্রী প্রফুল্য ঘোষ(নাকি সেন) কে নিজের চোখে দেখেছি সল্ট লেকের একটি ফ্ল্যাটে থাকতে। ওটাও সরকারী দিল ছিল। তা, জ্যোতি বসুর সময় এমন প্রাসাদোপম ভবনের দিল তা কেন হলো জানতে পারি? ওনাকে ফ্ল্যাটে থাকতে দেওয়া যেত না বা উনি নিজে থাকতে পারতেন না?
  • চিত্র গুপ্ত | 126.*.*.* | ১৮ মে ২০১৫ ১৯:০৯662197
  • আমি নিজের চোখে কিছু দেখলাম l ব্যাস l ফাইনাল l দ্য এন্ড l নো মোর কোয়েশ্চেনস l
  • sm | 233.*.*.* | ১৮ মে ২০১৫ ১৯:১৭662198
  • চিত্রগুপ্ত বাবু আগের পোস্টে পিটি কইলো তাঁর নিকট আত্মীয় প্রত্যক্ষ্য দর্শী দেখেছে জ্যোতিবাবু কে রুটি, লঙ্কা পোড়া খেতে, ওনার সিধু জেঠু ও কিসব, তখন এমন বিচারের খাতা খুলে বললেন না তো? আর আমি যখন বললাম বাংলার একজন প্রাক্তন মুখ্য মন্ত্রী সল্টলেকে আবাসনের ফ্ল্যাটে থাকতেন; অমনি নাক কুঁচকে গেল?
  • চিত্র গুপ্ত | 126.*.*.* | ১৮ মে ২০১৫ ১৯:৫০662199
  • হামারে ঘর মে দের হ্যায়, আন্ধের নেহি। আপ সোচিয়ে মত, সব লোগো কে লিয়ে মেরা খাতা খুলা রহেগা। মেরা পোস্ট ভালেই আপকে পোস্ট কে বাদ মে হ্যায়---
  • রুদ্র | 55.*.*.* | ১৮ মে ২০১৫ ২০:২৮662200
  • " বাচ্ছা ছেলে, মেচুরিটি আসেণী, ভুল করে করে ফেলেছে "
    ও অনন্যা দি তা বেশ ............।।
    কিন্তু একটা ছোট্ট প্রশ্ন থেকে গেল যে থানা ভাঙচুর, হাতে মদের বোতল হতে নিয়ে, পুলিশ কে পেটানো যদি বাচ্ছা ছেলে রা করে থাকে, যাদের মেচুরিটি আসেণী তারা .........
    তা হলে যাদের মেচুরিটি এসেছে তারা ঠিক কী কী করে ...... উফ না ভাবলেও ভাল লাগে tongue emoticon তবু ভাল আপনি বলে বসেন নী ওরা যা করে ছে সেটা সজ্ঞানে করে নী, মদের নেসার ঘোরে ............ যাক এরকম বাচ্ছা দামাল ছেলে দের আরও সদ্দস্য আপনা দের আরও বাড়ুক আ কামনাই করি।
  • রুদ্র | 212.*.*.* | ১৮ মে ২০১৫ ২০:৩৯662201
  • হু মেনে নিতে আসুবিধে নেই বামেদের কিছু নিচু তলার নেতা রা শেষের ৫-৭ বছর কোরাপ্টেট হয়ে পরে ছিলেন ......। কিন্তু এদের তো ওই " উঁচু নিচু লিচু " বলে কিছুই নেই সব শালা লুটে নে, আর হা কে যেন দেখলাম বুদ্ধ বাবুর লাইফ স্টাইল আর হওয়াই চটির লাইফ স্টাইল একে করে দিলেন অফ পারেন ও বটে ...
  • ranjan roy | 192.*.*.* | ১৯ মে ২০১৫ ০০:৩০662202
  • পিটি কইলেন--তবে "মুখ্যমন্ত্রী" জ্যোতি বসু বিগ বেনের তলায় দাঁড়িয়ে আছেন আর তাঁর ডাক্তার বন্ধু প্রশন্ত বাবু ট্যাক্সি ডাকতে গ্যাছেন সেটি এই অধমের চর্মচক্ষে দেখা।

    -- ও পিটিবাউ, একটা ছেঁদো কৌতুহলঃ
    আপনি তো হরদম বলেন যে আপনি সিপিএম এর কেউ ন'ন, তা কমঃ জ্যোতি বসু যখন বিগ বেন এর তলায় দাঁড়িয়ে আর ডঃ প্রশান্ত ট্যাক্সি ডাকতে গেছেন, তখন আপনি ওখানে কী করছিলেন?
    কোন আর টি আই নয়, তাই না চাইলে কাটিয়ে দিতে পারেন।
  • PT | 213.*.*.* | ১৯ মে ২০১৫ ০৭:১৯662203
  • RR
    আমি তখন সাদাম্প্টন ইউনিতে পোস্টডক। জ্যোতিবাবু ব্রিটিশ পার্লামেন্টের এক কক্ষে বক্তৃতা দেবেন তাঁর লেবার পার্টির বন্ধুদের আমন্ত্রণে। স্কটল্যান্ড-নিবাসী আমার এক ডাক্তার আত্মীয় পাশ পাঠালেন সেই বক্তৃতায় উপস্থিত থাকার জন্য। সভাশেষে যে যার জায়গায় ফেরার আগে বিগ বেনের তলায় কয়েকজন কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম জ্যোতি বাবুর সঙ্গে। ইংল্যান্ড সফরে জ্যোতিবাবু তাঁর বহুকালের বন্ধু এক ডাক্তারের (প্রশান্ত রায়?) বাড়িতে থাকতেন। স্কটল্যান্ডে গেলে এক কেরালার ডাক্তারের বাড়িতে থাকতেন। আমার ঐ আত্মীয়দের মাধ্যমে এঁদের সঙ্গে পরিচয় হয়। তখন জ্যোতিবাবুর বিলেত ভ্রমণের টাকা কোথা থেকে আসে সে সম্পর্কে খানিকটা জানতে পারি। পরে দেশে ফিরে কলকাতার মিডিয়াতে চালু গপ্প (যেটা এখনো দেখছি চালু আছে) সম্পর্কে জানতে পারি।

    সেদিনের ঐ ঘটনাটা মনে রাখার মত। পব-বাসী নিশ্চিত যে জ্যোতিবাবু লাখ লাখ সরকারী টাকায় বিলেত বেড়াতে গেছেন আর আমি দেখছি যে মুখ্যমন্ত্রী তাঁর এক বন্ধুর পয়সায় ট্যাক্সি করে সেই বন্ধুর বাড়িতে থাকতে যাচ্ছেন!!

    ওঃ সেদিন আরেকজনকে খুব কাছ থেকে দেখেছিলাম। লেবার পার্টির টনি বেন। টিভি বিতর্কে তাঁর বক্তব্য শুনে মুগ্ধ হয়েছি বহুবার। লেবারদের অতিবামেদের একজন। কিন্তু অসাধারণ বাগ্মী আর তার্কিক ছিলেন। এবং জ্যোতিবাবুর খুব ঘনিষ্ঠ ছিলেন। পুরনো দস্তাবেজ ঘাঁটলে দুজনের একসঙ্গে বসে "পুরনো সেই দিনের কথা" স্টাইলে গপ্প করার ছবিটা পাব হয়্ত।
  • ranjan roy | 192.*.*.* | ১৯ মে ২০১৫ ০৭:৩৪662204
  • ধন্যবাদ পিটি! ভালো লাগল।
  • ranjan roy | 192.*.*.* | ১৯ মে ২০১৫ ০৭:৩৮662206
  • পিটি,
    আপনি কি শুধু এই তিনো-বুজি লিকেই কাল কাটাবেন? একটু এই ধরণের গল্পগুলো একটা টই খুলে ছাড়ুন না! ধরুন " পিটির ডায়েরি বা রোজনামচা বা জার্নাল" গোছের।
    ঠাকুর কি আমাদের রসেবশে থাকতে বলে যান নি?
  • PT | 213.*.*.* | ১৯ মে ২০১৫ ০৭:৫৭662207
  • RR ধন্যবাদ।
    সময় পেলে লেখার কথা ভেবে দেখব।
  • cb | 127.*.*.* | ১৯ মে ২০১৫ ১১:৫৫662208
  • ঐ সময় আর এয়েচে!!!!

    রাশিয়া ইত্যাদি ও তো লিস্টে ছিল
  • S | 109.*.*.* | ১৯ মে ২০১৫ ১২:৪৫662209
  • হ্যঁ এইসব কাদা ছোড়াছুড়ি বন্ধ করে এই রোজনামচা টাইপের লিখলে অনেক কাজে দেয়।
  • ডিটো | 104.*.*.* | ২০ মে ২০১৫ ১২:০১662210
  • বুজি বিষয়ে ছয় বছর পরেও প্রাসঙ্গিক

    Name: h Mail: Country:

    IP Address : 203.99.212.224 Date:06 Oct 2009 -- 07:02 PM

    আমার মনে হয় না, জেনুইনিটি নিয়ে আদৌ কোন সমস্যা আছে। খেলা টেলা কিসু নাই। থাকলেও কিছু করার নেই। বড় আন্দোলনে বিশেষ করে বড়লোক দের মধ্যে নানা ধরণের অ্যাম্বিশনের লোক থাকে। কারণ ডোনর-ক্লায়েন্ট রিলেশনশিপ থেকেই থাকে। সেটা মেজরিটি ফেনোমেনন বলে মনে হয় না। তাই দিয়ে প্রতিভা কে অস্বীকার করার বিশেষ জায়্‌গা নেই। বুদ্ধিজীবিরা অনেকেই মনে করছেন, আন্তরিক ভাবেই মনে করছেন, মমতা র নেতৃঙ্কেÄ পশ্চিমবঙ্গের অনেক ধরণের সমস্যার সমাধান হবে। আমার মতে ভুল মনে করছেন। কিন্তু জেনুইনিটির বা ইন্টিগ্রিটির কোন সমস্যা আছে বলে মনে হয় না। আমার এটাও মনে হয় না, মমতা বন্দোপাধ্যায়ের ভোটে ভালো ফল করার পেছনে এঁদের ভূমিকা খুব বিরাট কিসু। মানুষ ভোট দিয়েছেন, মানুষ টিএমসির উপরে আস্থা রেখেছেন। একটা অ্যাসেন্ডিং পোলিটিকাল ফোর্সের সঙ্গে যাঁরা আলাইন করছেন, করছেন বেশ করছেন। কেন করছেন, গোপন মোটিভেশন কী, এই সব ছাই পাঁশ না ভেবে, মনে হয় পোলিটিকাল বিতর্কে এনগেজ করা উচিত।

    Name: arjo Mail: Country:

    IP Address : 168.26.215.13 Date:06 Oct 2009 -- 07:55 PM

    বুদ্ধিজীবিদের কিছু বলার ইচ্ছে হয়েছে বলেছেন। আর ইন্ডিভিজুয়াল ক্যারিশমা থাকায় মিডিয়ার এবং কিছু মধ্যবিত্ত পরিবারে অ্যাটেনশন পেয়েছেন। ঠাণ্ডা ঘরে বসে আমাদের মতন বক্তিমে না করে যে কিছুটা হলেও মাঠে নেমেছেন সেটা বেশ পজিটিভ ব্যপার। তাই নিয়ে খিল্লি খেউড় করার কিছু দেখি না। এর সাথে সিপিএমের হারা জেতার খুব সম্পর্ক নেই। সিপিএম নিজ গুণেই হারছে।
  • PT | 213.*.*.* | ২০ মে ২০১৫ ১২:২০662211
  • মাঠে নামা = মিথ্যে কথার পাহাড় তৈরি করা?
  • হে হে | 89.*.*.* | ২০ মে ২০১৫ ১২:২৪662212
  • Name: h Mail: Country:

    IP Address : 203.99.212.224 Date:08 Oct 2009 -- 04:10 PM

    আচ্ছা সেলিব্রিটিদের নিয়ে এত কথা বলার কি আছে। তারা কি আদৌ ইম্পর্টান্ট? একজন-ও মমতার সঙ্গে না থাকলেও মমতা ভোটে জিততেন। মানুষে ভোট দিয়েছে। জনমত নির্মাণে কেউ এদের সিরিয়াসলি নেয়? সিপিএম যখন জিত্তো, লোকে কী বুদ্ধবাবু ভালো আবৃত্তি করেন বলে জিততো নাকি মানুষে ভোট দিত বলে জিততো। কেন যে এত চাপ এদের নিয়ে বুঝি না। ব্যক্তি হিসেবে রাজনীতিতে একটা পক্ষ নিয়েছেন। সেটা নিয়ে এত চাপের কী হল।
  • sm | 53.*.*.* | ২০ মে ২০১৫ ১২:৩৮662213
  • বুজি রা মিথ্যের পাহাড় তৈরী করলো; আর তাকে সত্যির শাক দিয়ে ঢেকে দেওয়ার লোক পার্টি তে ছিল না? অর্থাত সত্যবাদী বামপন্থী বুজি কি কম পড়িয়াছিল?
  • cm | 116.*.*.* | ২০ মে ২০১৫ ১২:৫২662214
  • সবই বুঝলাম কেবল এঁটোকাঁটা বিতরণটুকু বাদে।

    যাক প্রসঙ্গান্তরে যাই। আজ বোলানদেবী টিভিতে বক্তব্য রাখতে গিয়ে জানতে চাইছিলেন কি করতে হবে। নাকে খত দিয়ে দেখতে পারেন।
  • b | 24.*.*.* | ২০ মে ২০১৫ ২১:২৬662215
  • আচ্ছা, মমতা ব্যানার্জী বিদেশে যাবেন, ৩৬ জন শিল্পপতির সাথে। ক্যামেরনকে গিয়ে আবার আঁচড়ে না দ্যান।
  • a x | 138.*.*.* | ২০ মে ২০১৫ ২১:৪৭662217
  • এই প্রশান্ত ডাক্তারকে আমি খুব ভালো করে চিনি (র‌্যাদার চিনতাম)। আমাদের বাড়ি এসে বৌদি বলে একটা হাঁক ছেড়ে সোফায় শুয়ে পড়তেন। আর কেবল মুড়ি খেতেন ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন