এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ভোট | ০৫ নভেম্বর ২০২০ ০২:২১464590
  • মিশিগান তো প্র‌্যাক্টিকেলি হয়ে গেল মনে হচ্ছেঃ
    Votes left to count (est.): 54,000
    Current margin: +61,235



    পেন্সিলভ্যানিয়াও স্টেডিলি কমছে।
    এইবার শেষ কর বাপু। এই কটা ভোট গুনতে কত সময় লাগে!

  • পেলোসি প্রেসিডেন্ট | ০৫ নভেম্বর ২০২০ ০২:১৮464589
  • উফ্ফ্ফ এইটে কত দিনের স্বপ্ন

  • Amit | ০৫ নভেম্বর ২০২০ ০২:১৭464588
  • মিশিগান প্রায় মেরে আনলো তো ডেমরা. আরো ১৬ টা

  • S | ০৫ নভেম্বর ২০২০ ০২:১৬464587
  • তার আগেই ট্রাম্পকে জয়ী ঘোষণা করে দেবে কোর্টগুলো।

  • anandaB | ০৫ নভেম্বর ২০২০ ০২:১৪464586
  • হোক হোক, যত পারে লোয়ার কোর্ট, হায়ার কোর্ট, সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট (ওহ সরি এটা তো প্রেসিডেন্ট ইলেকশন ই হচ্ছে, রিকার্সিভ লুপ হয়ে যাবে সেটা, তাহলে প্রেসিডেন্টের কাছে আবেদন বাদ দিলাম)।...এই করে করে জানুয়ারী অবধি টানলেই পেলোসি প্রেসিডেন্ট :)


    একদম সোনায় সোহাগা তাহলে

  • s | ০৫ নভেম্বর ২০২০ ০২:১১464585
  • পেনসিল্ভ্যানিয়াতে এখনো যত ব্যালট গোণা হয় নি তার প্রায় সবটাই ফিলি আর পিটসবার্গে। এগুলো ডেমোক্র‌্যাটিক মেজরিটি ভোট। তাই যত গোণা হবে বাইডেনের ভোট কাউন্ট বাড়বে। এই লিন্ক e দেখুন -


    https://www.nbcnews.com/politics/2020-elections/pennsylvania-results

  • ভোট | ০৫ নভেম্বর ২০২০ ০২:০৭464584
  • ওহ, আচ্ছা।

  • S | ০৫ নভেম্বর ২০২০ ০২:০৩464583
  • পেনসিলভানিয়াতে এখনও এক মিলিয়ন ভোটের বেশি গোনা বাকী। বোধয় অনেকটাই বেশি। সেগুলো প্রায় সব ডেমোক্র্যাটিক কাউন্টির থেকে মেইল ইন ব্যালট। ফলে এখন যে মার্জিন দেখা যাচ্ছে, সেটা ঠিক নয়। তবে শেষমেষ কি হবে জানা নেই। কোর্টে যাবে বোধয়।

  • কী করে | ০৫ নভেম্বর ২০২০ ০২:০৩464582
  • মেল ইন বেশির ভাগ ডেম হবার কথা

  • ভালই হয়েছে। এসব খোলামেলাই হওয়া দরকার। | ০৫ নভেম্বর ২০২০ ০২:০০464581
  • কাল এক বিহারী লো কাস্ট (নিজেই বলেছে ) ছেলে ভারতবর্ষের বিগত তিন দশকের (মানে, তার jIbankaale) রাজনৈতিক পরিক্রমা নিয়ে আমায় এনলাইটেন করল। তো তার হিসেবে আগে ছিল জাতের ভাগাভাগি এখন সেটা ধর্মের ভাগাভাগি। বিহারে লালু আসার পর নিচু জাতের স্ট্যাটাস ঠিক ঠাক হয়েছে। কেবল আমাদের যোগির মত ভিশনারি লিডার চাই।


    যখন বল্লাম, এই যে সব রেপ কেস ইত্যাদি শুনতে পাচ্ছি তার কি হবে ? সে বলে o সব আসলে পলিটিক্স, জাতের সমস্যা নয়!


    এখন একটু বসে বসে মাথা চুলকাচ্ছি

  • ভোট | ০৫ নভেম্বর ২০২০ ০১:৫৭464580
  • "কোর্ট কাছাড়ি না হলে পেনসিল্ভ্যানিয়াও বাইডেন পাবে" - কী করে? ট্রাম্প তো অনেক এগিয়ে দেখছি? (যদিও সামান্য মার্জিন কমেছে)। ওদিকে জর্জিয়াতেই বা আলাদা কী সুবিধে? মিশিগান আর জর্জিয়া তো একই সংখ্যক ইলেক্টোরাল কলেজ?

    আমি তেমন খোঁজ রাখি না, তাই মিস করছি বোধয়।

  • S | ০৫ নভেম্বর ২০২০ ০১:৫৪464579
  • 'চালাবে সেই ইহুদিরাই' - এটা ইহুদিদের প্রতি ঘৃণা থেকে বলা হয়। অবশ্যই অ্যান্টাই সেমিটিক বক্তব্য। দুধরনের লোক বলে এইরকম কথা। ইহুদীদের সাফল্যে যারা ইর্ষান্বিত। দুই, সব দোষ যারা ইহুদীদের নামে দিতে চায়, হিটলারের মতন। এইদুটো আইডিয়া থেকেই এই কনস্পিরেসি থিওরির জন্ম। এলেবেলে বোধয় এতটা না জেনেই বলেছে। জেনে বললে খুব মুশকিল আছে।

  • | ০৫ নভেম্বর ২০২০ ০১:৫৩464578
  • আজ ভোর চারটেয় ঘুম ভেঙে গেলো।ফোনে কোনও বজ্রপাতের খবর দেখলাম না:-) পাশে উনি কম্বলমুড়ি দিয়ে গভীর ঘুমে। ঘর থেকে বেরিয়ে দেখি নীচে আলো জ্বলছে,মিনমিনে স্বরে টিভি চলছে।ঘোতন একমনে সোফায় টানটান হয়ে বসে চোখ গোল্লা গোল্লা করে খবর দেখে চলেছে! আমি এসে বসতেই শান্তস্বরে যাবতীয় খবর দিয়ে আবার টিভিতে চোখ।সারারাত জেগে চোখ লাল। ওর ভবিষ্যৎবানী মিলে যাচ্ছে ( কোন রাজ্য কে পাবে) বলে উদাসমনে এখনো বিরতি দিয়ে দিয়ে( স্কুল চলছে) দেখে চলেছে। এ জন্যেও অন্তত বাই-দেন এর জেতা উচিত:-)

  • s | ০৫ নভেম্বর ২০২০ ০১:৫২464577
  • কোর্ট কাছাড়ি না হলে পেনসিল্ভ্যানিয়াও বাইডেন পাবে। জর্জিয়াও পাওয়া উচিৎ, তবে টাফ।

  • এবং কিছুই মিলল না | ০৫ নভেম্বর ২০২০ ০১:৫১464576
  • কিন্তু মিল্লেই বা কি হত ? ভাট তো ভাটই।

  • aka | ০৫ নভেম্বর ২০২০ ০১:৪৮464575
  • জর্জিয়া বাইডেন পেয়ে গেলে, অল ডান।

  • s | ০৫ নভেম্বর ২০২০ ০১:৪৭464574
  • এলেবেলে,
    আমরা যে দেশে, সমাজে বা পরিবারে থাকি সেই অনুসারে সিভিলাইজড বা আনসিভিলাইজড ধারণা তৈরি হয়। ঈহুদিরা চালায় বললে কেনো অ্যান্টি সেমেটিক আর খ্রীষ্টানরা চালায় বললে কেনো অ্যান্টি সেমেটিক নয়- তার কিছু কনটেক্স্ট আছে। ইন্টার্নেট ব্যবহার করে খুব সহজেই দেখে নিতে পারেন।
    আর আপনার যদি মনে কোনো কিছুকে রেসিস্ট মনে হয় তাহলে আন্দোলন করুন কি প্রতিবাদ করুন - সেটা আপনার ব্যাপার। কিন্তু পাব্লিক ফোরামে অ্যান্টি সেমেটিক শব্দ ব্যবহার করলে আমি আপনাকে অ্যান্টি সেমেটিক বলে ভাবব। দ্যাট্স অল।

  • ভোট | ০৫ নভেম্বর ২০২০ ০১:৪৫464573
  • নেভাডায় বড্ড কম মার্জিনে এগিয়ে। মিশিগান তো হয়ে যাবে মনে হচ্ছে।

  • অরিন | ০৫ নভেম্বর ২০২০ ০১:৩৮464572
  • মানে মানে বাইডেন মশাই উৎরে গেলে ভাল। যা হোক।

  • এলেবেলে | ০৫ নভেম্বর ২০২০ ০১:২৫464571
  • কোন কনভার্সেশনটা 'সিভিলাইজড' সেটা কারা ঠিক করেছে? এই ঠিক করার মাপকাঠি কি? আনসিভিলাইজড কনভার্সেশনে কারা অভ্যস্ত। আমার তো 'সিভিলাইজড কনভার্সেশন' টার্মটাকেই রেসিস্ট বলে মনে হয়? তাহলে?

  • এলেবেলে | ০৫ নভেম্বর ২০২০ ০১:২১464570
  • চালাবে খ্রিস্টানরা বা চালাবে মুসলমানরা অ্যান্টি-সেমেটিক টার্ম? তাহলে জেমস মিল যে হিন্দুযুগ আর মুসলমান যুগের পর খ্রিস্টান যুগ লিখলেন না, সেটা অ্যান্টি-সেমেটিক হবে? সেমেটিক ভাষাকে যখন কোনও কারণ ছাড়াই দ্বিতীয় শ্রেণিভুক্ত করা হল, সেটা অ্যান্টি-সেমেটিক হবে? আমি গুরুতে অন্তত সেই রকম দেখি নি।

  • aka | ০৫ নভেম্বর ২০২০ ০১:১৬464569
  • ফক্স নিউজ ভেঙে পড়েছে।

  • aka | ০৫ নভেম্বর ২০২০ ০১:১১464568
  • উইনসকনসিনে ট্রাম্প রিকাউন্ট করাবে কোন একটা ডিস্ট্রিক্টে।

  • অরিন | ০৫ নভেম্বর ২০২০ ০১:০০464567
  • এবারের ইলেকশনের শেষ রেজাল্ট যাই হোক, একটা জিনিস মনে হয়, সফটওয়্যার ডেভেলপমেন্টের ভাষায়, আমেরিকার ট্রাম্প প্রীতি মার্কিন ডেমোক্রেসির bug নয়, বরং একটা feature বলা চলে। যেমন ভারতীয়দের নরেন মোদী অবশেসন।

  • Tim | ০৫ নভেম্বর ২০২০ ০০:৫৩464566
  • উইসকনসিন লে লিয়া

  • aka | ০৫ নভেম্বর ২০২০ ০০:৫১464565
  • যে দেশে দুটো মাত্র পার্টি, সেখানে আড়াআড়ি বিভাজনই হবে, ছিলও বরাবর। আর যেখানে রেসিয়াল হিস্ট্রি এত প্রখর সেখানে আরো কঠিন। গত কয়েক দশক তাতে ভদ্রতার প্রলেপ পড়েছিল। ট্রাম্প এসে সব খুল্লম খুল্লা। ভালই হয়েছে। এসব খোলামেলাই হওয়া দরকার।

  • s | ০৫ নভেম্বর ২০২০ ০০:৪৯464564
  • এলেবেলে,
    'চালাবে সেই ইহুদিরাই' - এই ফ্রেজটি অ্যান্টি-সেমেটিক বলে ধরা হয়। সিভিলাইজড কনভার্সেশনে ব্যাবহার হয় না।

  • এলেবেলে | ০৫ নভেম্বর ২০২০ ০০:৪৩464563
  • অ্যাত্তো অ্যাত্তো জেনেও আপনারা দিনদশেক ভাটকে আমেরিকা বানিয়ে তুললেন। এবং কিছুই মিলল না। যেমন মেলেনি বিগত লোকসভায়। তবুও এগুলো আপনারা করেই যাবেন। লাগাতার, বারবার। ট্রাম্প বা বাইডেনে কোনও ফারাক নেই। চালাবে সেই ইহুদিরাই। কিন্তু আমার পাসপোর্টই নেই। কে শোনে গরিবের কথা। খ-এর মুখটা দেখার খুব ইচ্ছে করছে!


    আর পিটিস্যারকে মিস করছি। এই ব্যাপারে আমি স্যারের সঙ্গে পুর্ণ সহমত প্রকাশ করি। আদার ব্যাপারি, জাহাজের খবর রেখে কী লাভ?

  • অরিন | ০৫ নভেম্বর ২০২০ ০০:৪০464562
  • lcm:"আর হাফ-হাফ % ভোটের একটা কারণ বলছে, ফান্ডামেন্টালি পলিসি ওয়াইজ তেমন ফারাক কিছু ছিল না। এই সব।"


    সেটাই। এবং এই কারণে এ বছরের ভোটটা এত ইন্টারেস্টিং লাগছে।

  • অরিন | ০৫ নভেম্বর ২০২০ ০০:৩৭464561
  • পোলিং যেহেতু causal research নয়, মোটামুটি এক বা একাধিক স্যাম্পল ধরে "হাঁড়িতে চাল টিপে" দেখার মত করে লোকে আন্দাজ করে। এ যদি রিসার্চ হত, কত রকমের ascertainment আর রিপোর্টিং বায়াসের গেঁজাগেঁজি যে থাকত! :-)

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত