এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২২৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 34.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:১১520787
  • বোতিন,
    একটা গোটা শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে - এটা মানতে পারলাম না। আমি আশির দশকে অন্তত শেষ হয়ে যাওয়া কিছু দেখতে পাই নি - মানে আমার সীমাবদ্ধ দৃষ্টিতে।
    অনেক প্রশাসনিক গোলমাল ছিল, যেমন ইউনিভার্সিটি গুলোতে রেজাল্ট বেরোতো খুব দেরীতে, পরিকাঠামো দুর্বল ছিল - ইত্যাদি, কিন্তু শেষ হয়ে যায় নি বোধহয়।
  • quark | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২৬520788
  • তা ২০১২'র মে মাসে যদি শিক্ষা ব্যবস্থা এক্কেরে শূন্য (মাইন্ড ইট, বিগ জিরো) থেকে শুরু হয়ে থাকে, মোটামুটি কদ্দিন পরে ফল পাকবে ব'লে মনে হয়?
  • Ekak | 69.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৩১520789
  • মমতার ইংরিজি নিয়ে হ্যাটা করা হয় অর গেঁড়ে এটিচুড এর জন্যে। ভুল ইংরিজি বলতেই পারে। নরেন্দ্র মোদী ও তো ভুলভাল বলেন । কিন্তু দুনিয়াশুদ্ধু সবাই একটা বেসিক জিনিস মেনে চলেন যে যেখানে কোনো সভা তে প্রফেশনাল দের ডাকা হয়েছে ( ব্রিগেডে পার্টি সমর্থক নয়। ) সেখানে সবাই সেক্রেটারির লিখে দেওয়া স্পিচ তা মোটামুটি ফলো করেন। তাতে কিছু মান সম্মান যায় না। কিন্তু মমতা এতবড় গেঁড়ে যে সেখানেও সবাইকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নিজেকে জোকার প্রতিপন্ন করে। এই এটিচুড তা ন্যাক্কারজনক। জাস্ট টর্চার।
    আসলে যারা মমতার ইংরিজি নিয়ে ব্যান্গ্য করে মমতা তাদের চেও বেশি কলোনিয়াল হ্যান্গভার এর শিকার। উনি মনে করেন যে যেখানে হোক চাড্ডি ইনজিরি গুঁজে না দিলে কেও পাত্তা দেবনা। ইটা অনার ইন্কন্ফিদেনস। অথচ পাকামি করে রেদিমেদ স্পিচ এর দিকেও তাকাবেন না।
    ইন্কন্ফিদেন্ট + প্রিকশাশ ইটা একটা কিলিং কম্বো :) ফল যা হওয়ার তাই হয়েছে।
  • bratin | 122.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৫২520790
  • কেউ নিজে যদি বিরাট পন্ডিত হয় তার অন্য কে মুখ্য মনে হতে পারে নিজের গাঁটামোর জন্যে।
  • ইউলশ্যা মকারভাও | 131.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৫৭520791
  • মুখ্য মনে হওয়া তো ভালোই!
  • bratin | 122.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:০০520792
  • অনিলায়নের যে প্রমান এ পাতার সিপিএম মনো ভাবাপন্ন রা দিয়েছেন তা এই রকম

    ১। পোটকে স্কুলে নিজেদের অযোগ্য লোক ঢোকানোর কথা বলেছেন( নিজের মামা সনেত)

    ২। PM সরকারী কলেজের বদলি নিয়ে কী হয় তা বিস্তারিত বলেছেন

    ৩ আর প্রাইমারী স্কুল টা ছেড়ে ই দিন।ঃ))(

    ৪। এল্সি এম দা ঠিক ই তো কিছু না পেলে পার্টি করবো কেন।তাই কখনো প্রাইমারী স্কুলে আর কখনো স্কুলে
  • bratin | 122.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:০৩520793
  • সেই সব ই রিলেটিভ ব্যাপার।
  • bratin | 122.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:০৭520794
  • রাতে লেখার কারন মাজে মাঝে কিছু কাজ ও ই করতে হয় যে পাপী পেট পেটের জন্যে
  • ইউলশ্যা মকারভাও | 131.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:১১520797
  • যাক, ফের স্কুল লেভেলে ফেরৎ গেলাম। কিন্তু পার্টি করে ভিসি হওয়া লিস্টটা...
  • kc | 204.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৩১520798
  • প্রাইমারী স্কুলে চাকরি হলে এখন আবার মহারাণীর সামনে প্যারেড কত্তে হয়।
  • গান্ধী | 213.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৩৪520799
  • কেসিদা ছড়িয়েছেন, ওটা গ্রাম পুলিশ না গ্রীন পুলিশ কি যেন একটা ছিল
  • de | 190.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৩৬520800
  • না না প্রাইমারী স্কুল -- নন্দীগ্রাম না খেজুরি কোথায় যেন ছিলো --
  • kc | 204.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৩৯520801
  • গান্ধীবাবা এপাতায় ছড়ানোটা এখন শুধু একজনেরই একচেটিয়া হয়ে গেছে।--- অন্য ক্ষেউ চেষ্টা করেও পারবেনা। ;-)
  • গান্ধী | 213.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৪৩520803
  • ওহঃ, আমি ১২ ফেব্রুয়ারীরটা জানতাম না। কাগজ পড়িনি কদ্দিন। তার আগে আসানসোলে জানুয়ারী মাসে গ্রামীণ পুলিশকে প্যারেড করিয়েছিল সেটা জানতাম
  • ইউলশ্যা মকারভাও | 131.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৪৩520802
  • পুলিশ প্যারেড করানোর পর টীচার প্যারেড। একই সভায়। এই টইতেই লিংক আছে, তার নীচে সদার খিস্তি;-)
  • DB | 125.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:১৬520805
  • আই বেগ টু "আক্স" মমতা তো বাংলতেই কথা বলতে পারেন - বাংলা বক্তৃতার মধ্যে ঈংরেজি ঢোকানর কি দরকার বুঝিনা। আর ঈংরেজি অদি বলতেই হয় তা হলে ভাষাটা শিখে নিয়ে বল্লেই পারেন
  • সিধু | 23.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:১৮520806
  • সব-ই ঠিক ছিল, হঠাত করে ব্রতীন না কি অন্য কেউ একটা (প্রবাবলি ব্রতীন) বলে দিলেন রামকৃষ্ণ মিশনে না পড়লে অন্যের ভাল কিভাবে করা যায় এরকম অনেক কিছুই বোঝা যায় না।

    ব্যাপারটা বেশ কুতসিত লাগল। নিজের স্কুল নিয়ে ভাল/খারাপ লাগা থাকতেই পারে, কিন্তু সেটাকে এরকমভাবে প্রীচ করাটা খুব চোখে লাগে। আমি রা কৃ তে পড়িনি, সেজন্যে আমি বুঝব না কিভাবে সমাজের কাজে আসা যায়? এটায় কি রা কৃ-র ঠিকাদারী নাকি?

    আমার যেমন মনে হয় রা কৃ একটা ফিউডাল অর্গানাইজেশন, এবং যে সব ছেলেপুলে বেরুয় তাদের মধ্যে ম্যাক্সিমাম তারকাটা/লো আই কিউ/ব্যক্তিগত জীবনে বড় খোরাক হয় (উদাহরণ এই টপিকেই দেখা যাচ্ছে)। কিন্তু সেটা এরকমভাবে প্রীচ করলে কি খুব ভাল দেখাবে?

    সরি, এর আগে একজনের ক্রমাগত সার্কাজম করার হাস্যকর চেষ্টা উপভোগ করছিলাম বেশ। কিন্তু এই কমেন্টটা দেখে বেশ, বেশ বিলো দ্য বেল্ট মনে হল।

    এই লেখার উদ্দেশয় রা কৃ কে আক্রমণ করা নয়। তাই তার ছাত্রদের কাছে আগাম ক্ষমাপ্রার্থী।
  • Ekak | 69.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৩৯520808
  • ক্ষমা চাওয়ার কিছু নেই। আমিও ১৩ বচ্ছর আর কে এম। আর সব ইস্কুলের মতই ভালো মন্দ মিশিয়ে আছে। আর ব্রতীন কি বলেছে আমি দেখিনি তবে রিলিফ ওয়ার্ক এ ফিল্ডে ঘোরার অভিজ্ঞতা থেকে জানি যে অন্য প্রচুর স্কুল আছে যারা আর কে এম এর মতই মানুষের জন্যে অনেক কিছু করে বা করতে চায়। কোনো ক্ষেত্রে বেটার করে এরকম ও হয়। এই যে পাঠচক্র বলে একটা ব্যাপার আছে জেলায় জেলায় যাদের সঙ্গে হাত মিলিয়ে রিলিফ ওয়ার্ক গুলো চলে তারা সব অন্যান্য ইস্কুলের ই ছাত্র ! প্রচুর প্রচুর বন্ধু আছে আমাদের যারা কোনদিন আর কে এম এ পরেনি কিন্তু পরে আলাপ হয়ে হাত এ হাত মিলিয়ে কাজ হয়েছে। ইচ্ছে তা আসল কথা। নাথিং এলস।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:১৫520809
  • আহাহা একটু না হয় বর্ণবিপর্যয় (আক্স) হয়েইছে তাতে কি হয়েছে।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৩১520810
  • ব এর প্রীত্যর্থে একটি নিবেদন http://www.anandabazar.in/20raj2.html

    রাগ কইরেন না।
  • S | 109.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৫৪520811
  • এটা গুচর একটা রোগ। লোকে কথা - তর্কের মধ্যে হঠাত নিজেকে মহান আর অন্যকে ইয়ে প্রমান (র‌্যাদার জাস্ট কমেন্ট) করে দেয়। অথচ অনেকেই অন্যের ক্রেডেনশিয়াল জানেন না এমনকি চেনেনও না। আর একটা কথা, এটা দেখেছি কেউ ভাবতে (বা মেনে নিতে) পারেন না যে নিজের থেকেও বেশি জানা লোকও দুনিয়াতে/ অন্তত গুচতে আছে।
  • S | 109.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৫৮520812
  • তবে লোকেরা দলগিরি করে নোবেল পেয়ে যাচ্ছে, আর সেখানে ভিসি? আচ্ছা শুনেছিলাম পবে বিধানপরিষদ না কি একটা করা হবে?
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৫520814
  • @কেসি

    মামলার লিঙ্ক কিন্তু আছে। এখানে বলতে চাইনা। উপাচার্য নিয়োগ নিয়ে মামলা হয়নি। কিন্তু শিক্ষক নিয়োগ নিয়ে দি ইউনিভার্সিটির বিরুদ্ধে রিট পিটিশন করা হলে, দি ইউনিভার্সিটি যদি মামলায় হেরে যায় তাহলে অনিয়মের দায়িত্ব উপাচার্যের ওপরেও কিছুটা বর্তায়।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:২১520815
  • যেকোন পুরষ্কার মানেই তাই। একমাত্র ব্যতিক্রম জনতার পুরষ্কার যেটা অন্য ভাবে আসে। কামানি অডিটোরিয়ামে যশবন্ত বুয়া যোশির গান হচ্ছে সবাই মন্ত্রমুগ্ধ, গান থামার পরে সবাই দাঁড়িয়ে হাততালির ঝড়, থামতেই চায়না। ওকে বলি পুরষ্কার। যে পুরষ্কার অর্থমূল্যে মাপা যায় তাতে অল্প বিস্তর দলবাজি থাকবেই।
  • ইউলশ্যা মকারভাও | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২০:০৫520817
  • আইনতঃ করা যায় না। মন্তব্যটা যদিও বিপজ্জনক এবং এই গুচতেই সিভিল সোসাইটির মেজরিটি এর সঙ্গে গলা মেলাবেন।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৩১520819
  • পশ্চিম বাংলায় কেমন হল প্রথমদিনের বন্ধ? নিজের পাড়ায় দোকানপাট খুলেছে?
  • কল্লোল | 125.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৪৬520820
  • আইনতঃ করা যায় - আভ্যন্তরীণ জরুরী অবস্থা জারী করে। তখন সংবিধানের "মতপ্রকাশের অধিকার" সহ অন্য সব মৌলিক অধিকার স্থগিত থাকে।
    কিন্তু সেটা করলে কি হয়, তা মমতাদের চাইতে ভালো কেউ জানে না।
    কাজেই আলফাল বকে যাবে, কিন্তু করার সাহস হবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন