এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রুদ্র | unknown.*** | ২০ মে ২০১৫ ২৩:২৯662218
  • IP Address : 213.110.247.221 (*) Date:18 May 2015 -- 06:31 PM

    একদম ঠিক বলেছেন জ্যোতিবাবু কেন আনেক বড় বড় বাম নেত্তিও কাঁচড়াপাড়ার রেলের মেসে লংকা পোড়া দিয়ে ডাল রুটি খেতেন যতদূর শুনেছি উনি বেশ কিছুদিন হালিশরে এ আত্মগোপন করে ছিলেন আর রাতে র আন্ধ কারে কাঁচড়াপাড়া, ভুতবাগান, হালিশর এ সমস্তও এলাকাতে সংগঠনের কাজে বিভিন্ন সভা করে বেরাতেন .........। আমি এরকম একজনের কাছথেকে জানা কথা গুল যে উনার সভা থেকে গ্রাপ্তের হন ... মানে জেল ও খাটেন ... আরও প্রচুর কথা শোনা যাই কাঁচড়াপাড়া, হালিশর এ উনাকে নিয়ে .........
  • সিকি | ২০ মে ২০১৫ ২৩:৩৩662219
  • উফফ, পুউরো একুশতম অরণ্যদেব।
  • sm | 233.*.*.* | ২০ মে ২০১৫ ২৩:৩৬662220
  • ওহ। সিকি, পুরো একঘর! অরন্যদেব এখনো লঙ্কা পোড়া খেতে ভালবাসেন। রাত হলে লঙ্কা পোড়ার গন্ধ পাওয়া যায়। প্রাচীন হালিশহর প্রবাদ।
  • রুদ্র | 125.*.*.* | ২০ মে ২০১৫ ২৩:৩৯662221
  • আর যারা উনার দিকে আঙুল তুলছেন প্লিস একবার ............অনান্য নেতা দের দিকে তাকান।

    কেউ তো সতাতার প্রতিক / আবার কেউ নিজেকে তো বাঙলার মানুষ ই ভাবেন না (হাঁ আমি প্রনব বাবুর কথা বলছি)

    আর বাকি রইল বুদ্ধ বাবু আমার তো মনে হই উনার কাছে সত্যি আমাদের সেখার আছে ... সত্যি উনি আন্তরিক ভাবে বাঙলার যুব সমাজের জন্য নতুন কিছু করার চেষ্টা করে ছিলেন, আর বাংলি কে কেন সারা ভারতের লোকেরা কাঁকড়া র জাত বলে তা টের পেয়েছিলাম ...
  • PT | 213.*.*.* | ২০ মে ২০১৫ ২৩:৪৪662222
  • বিখ্যাত লোকেদের গালমন্দ করলে নিজের সন্মান না বাড়লেও খুব সহজেই মানুষের নজরে পড়ে বিখ্যাত হওয়া যায়!!
  • dc | 116.*.*.* | ২০ মে ২০১৫ ২৩:৪৮662223
  • লংকাপোড়া দিয়ে দামী স্কচ খেতে কেমন হয়? বেশ জমাটি ব্যাপার হয় কি?
  • sm | 233.*.*.* | ২১ মে ২০১৫ ০০:০২662224
  • তাই জন্যই আমি গত তিন বছর ধরে বিখ্যাত (বুজি/সুজি) লোকেদের দু বেলা গাল মন্দ করে আসছি।আমি কি লোকেদের নজরে পড়েছি?
  • রুদ্র | 213.*.*.* | ২১ মে ২০১৫ ০০:০৪662225
  • ও তা বেশ ট্রাই করে দেখতে পারেন ......... দামী স্কচ কেন আরও যা যা আছে সব ই ট্রাই করুন না।
  • বুজি | 213.*.*.* | ২১ মে ২০১৫ ০০:০৮662226
  • ঊফ সোজা বলুন না বুদ্ধিবিচি ............ শালা সব পা চাটা মাল, ঝিঙ্কু নাচুনে।
    আগে রাজারা চামচে পুস্ত, আর নাচুনে পুস্ত এরা তাই............
  • রুদ্র | 125.*.*.* | ২১ মে ২০১৫ ০০:১৪662229
  • Name: sm

    IP Address : 233.223.155.60 (*) Date:20 May 2015 -- 11:36 PM

    ওহ। সিকি, পুরো একঘর! অরন্যদেব এখনো লঙ্কা পোড়া খেতে ভালবাসেন। রাত হলে লঙ্কা পোড়ার গন্ধ পাওয়া যায়। প্রাচীন হালিশহর প্রবাদ।

    বেশ ভাল লাগলো .........তা প্রাচীন হালিশহর সম্বন্ধে আর কী জানেন শুনি না।
    মানুষ এখানে এখন ওই একটা রঙ ই চেনে ২০১১ মতো আর একবার ইলেকশান তা হোক ...... লঙ্কা পোড়ার কী ঝাজ সেটা দেখবেন। ৭০ রের দশক তা এখান কার লোকেরা ভালোই টের পেয়ে ছিল কী না .........।
  • নির | 122.*.*.* | ২১ মে ২০১৫ ০৫:৫২662230
  • একটা জিনিস খেয়াল করেছি সবথেকে বেশি দলকানা পশ্চিমবঙ্গেই দেখা যায়। কুঁড়েমি-অলসতার সঙ্গে দলকানা হওয়ার একটা সমানুপাতিক সম্পর্ক অাছে বলে মনে হয়।
  • PT | 213.*.*.* | ২১ মে ২০১৫ ০৭:৩৫662231
  • "তাই জন্যই আমি গত তিন বছর ধরে বিখ্যাত (বুজি/সুজি) লোকেদের দু বেলা গাল মন্দ করে আসছি।আমি "
    ঐ জোঁদা মিথ্যেবাদীগুলোর কথা বলছেন? মিথ্যে কথা বললে তো গাল খেতেই হয়-এ আর নতুন কথা কি? শুধু তাই নয়, গরীবের টাকা লুঠ্পাট করার জন্য তাদের কাউকে কাউকে সিবিআই-ও ডেকে পাঠায়।
    তার পরেও তাদের পক্ষ নিয়ে কালো কোট গায়ে চাপানো যায়? উচিৎ?
  • a | 132.*.*.* | ২১ মে ২০১৫ ০৯:০৪662232
  • Jyotidadu kaar Lanka poraten?
    Ans. Halisahar bajarer sabji bikretar . :))
  • janagan | 195.*.*.* | ২১ মে ২০১৫ ০৯:১৫662233
  • কালিঘাটের পিসি কাকে আঁচড় দেন? ঐ যারা সারদা বানায় আর ত্রিফলা বেচে।
  • SC | 84.*.*.* | ২১ মে ২০১৫ ০৯:২১662234
  • পি টি বাবুর গল্পটা পড়ে কি খুশিই না হলাম। নরেন মুদিও শুনেছি এরকম সমস্ত সেল্ফ্লেস গুজরাটি ব্যবসায়ী বন্ধুদের আতিথেয়তা গ্রহণ করতেন আমেরিকা তে এলে। বা বা, কি সেল্ফ্লেস বন্ধু ভাবুন তো। আচ্ছা, আপনাদের এরম বন্ধু আছে, প্রশান্ত ডাক্তারের মত? বিলেতে উচ্চ প্রতিষ্ঠিত, বন্ধুর জন্য অল expense পেইড লংডং ভ্রমন স্পন্সর করেন? নেই? আমারও নেই। ওই জন্যই কমিনিস্তি হওয়া হলো না গা।
    সত্যি তো, ক্ষমতাবান দের কত কত এরকম সেল্ফ্লেস পরোপকারী অথিতিবত্সল "বন্ধু" জুটে যায় বলুন তো, যারা এদের ফরেন ট্রিপ স্পন্সর করেন, কোটি তাকে ছবি কেনেন, আরো কত কি। সরকারী কাজে যাওয়া মুখ্যমন্ত্রীর ফরেন ট্রিপ প্রশান্ত, সুশান্ত কে স্পন্সর করছে, কেন করছে, সেই নিয়ে কদ্দুর খোঁজখবর নেওয়া হয়েছে?
    আমি তো জানতাম, এগুলো সরকারী পয়সায় হয়েছে, তাহলে আর এই সমস্ত "wealthy donor " দের নিয়ে প্রশ্ন উঠত না। পি টি বাবু যখন বলছেন উনি নিজের চোখে অন্যরকম দেখেছেন, সেটা শুনে এখন আর ওনাকে অবিশ্বাস করি কি করে।

    আসলে জ্যতিবাবুদের সবচেয়ে বড় সুবিধা তা কি ছিল জানেন তো, সেদিন ২৮ ঘন্টার নিউজ চ্যানেল ছিল না। থাকলে ওই প্রশান্ত ডাক্তারের পেন্টুল তা একটু টানলেই জানা যেত, কি এমন মধু, যে বিলেতের ডাক্তার মুখ্যমন্ত্রীর ট্রিপ স্পন্সর করছেন, all expenses paid। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর ছবির অনুরাগীর ক্ষেত্রে যেমন জানা গেছে। মিডিয়া তখন অনেক অনুগত, অনেক বেশি সুশীল ছিল, তাই এই জ্যোতির জেনারেশন এর নেতারা অনেক কিছু করে পার পেয়ে গেছেন।

    মাঝে মাঝে ভক্তরা শুধু পার্সোনাল anecdote দিতে গিয়ে ছড়িয়ে ফেলেন। তখন এই " wealthy british marxist all boys club " গুলোর একটু glimpse পাওয়া যায়।
  • aranya | 83.*.*.* | ২১ মে ২০১৫ ০৯:৩১662235
  • 'বিলেতের ডাক্তার মুখ্যমন্ত্রীর ট্রিপ স্পন্সর করছেন, all expenses paid' - এটা পিটি লিখেছেন নাকি?
  • Ashish | 99.*.*.* | ২১ মে ২০১৫ ০৯:৩৬662236
  • এই প্রশান্ত বাবুর ব্যাপারটা নিয়ে আমারও কৌতূহল হচ্ছে। জ্যোতিবাবু ওনাকে কোন পার্সোনাল ফেভার দেখাতেন কিনা। এখন তো দিদির রাজত্ব, একটা কমিশন-টন হোক না।

    তবে ছবি বেচার সাথে এটার কোন তুলনাই হয় না। সারদার সাথে মমতার কুইড প্রো কুও খুব পরিষ্কার। আর টাকাটাও অনেক বেশী। একটা ফরেন ট্রিপ স্পনসর করা ডাক্তারের পক্ষে খুব বেশী কিছু টাকা না। সেলিব্রিটির সাথে কাঁধ ঘষাঘষি করার জন্য ওটুকু খরচ ডাক্তারেরা করতেই পারেন। তার জন্য তাদের একটা হুইস্কিও কম খাবার দরকার হবে না। অন্য দিকে সারদা না থাকলে সুদীপ্ত সেনের কিছুই নেই। আর সুদীপ্ত সেন মমতার ব্যক্তিগত বন্ধুও না।
  • PT | 213.*.*.* | ২১ মে ২০১৫ ১০:১২662237
  • আমি যাদের কথা উল্লেখ করেছি তারা অনেকেই বাম পন্থার সঙ্গে বিভিন্ন রকম ভাবে জড়িত ছিলেন। আজকের প্রজন্মের অনেকেই হয়্ত জানেনা যে ষাটের দশকের শেষে আর সত্তরের দশকের শুরুতে প্রায় হাজার চারেক বাঙালী ডাক্তার পব থেকে বিলেতে পাড়ি দিয়েছিল। এটা নব্বইএর দশকের একটা হিসেবের ভিত্তিতে লিখলাম। সেইসময়ে এদের অনেকেরই বাম রাজনীতির সঙ্গে যোগাযোগ থাকাটা আশ্চর্যের কিছু নয়।

    কারো কাছে যদি অন্য কোন তথ্য-প্রমাণ না থাকে তাহলে এইসব হাওয়ায় ভাসানো রুচিহীন মন্তব্য না করলেই ভালো দেখায়।

    জ্যোতিবাবুর রাজনীতি নিয়ে সমালোচনা করুন। তাতে তো আলোচনা জমবে ভাল।
  • ন্যাড়া | 172.*.*.* | ২১ মে ২০১৫ ১০:২৫662238
  • "আমি দেখছি যে মুখ্যমন্ত্রী তাঁর এক বন্ধুর পয়সায় ট্যাক্সি করে সেই বন্ধুর বাড়িতে থাকতে যাচ্ছেন!! "

    বোঝো! পার-ডিয়েম-টাও জমাতেন। ঃ)
  • dc | 132.*.*.* | ২১ মে ২০১৫ ১০:২৯662240
  • এটা কিন্তু ঠিক, জ্যোতিবাবু, মোদিবাবু, জয়ললিতা আম্মা, এদের বন্ধুভাগ্য বড়ো ভাল। বন্ধুরা এদের ট্যুর স্পনসর করে দেয়, কতোরকম গিফট দেয়। বন্ধু হো তো অ্যায়সা। আমাদের মতো লোকেদের যদি এরকম একেকটা বন্ধু জুটত! ঃ-(
  • SC | 84.*.*.* | ২১ মে ২০১৫ ১০:৪৩662241
  • অরন্যদা, আমি কি করে জানব, আমি পি টি বাবু বলল বলে জানলাম, যে উনি নাকি সরকারী পয়সায় যেতেন না। প্রশান্ত ডাক্তার এর পয়সায় যেতেন। এবারে উনি যদি বলেন জ্যোতি বাবু সরকারী পয়সায় যেতেন, আমি তাই মেনে নেব নত মস্তকে, we will be back to square one।

    এবারে যে প্রশ্নগুলো উঠলো তার জবাব দি। আশীষ বলছেন ফেভার তা কম টাকার ছিল। মানে অত বেশি টাকার ঘাপলা তো করেননি!
    তারপরে বলছেন মমতার ক্ষেত্রে নাকি "quid pro quo " এস্টাবলিশ হয়ে গেছে। কবে হলো? কোই, কোন কোর্ট এরকম বলেছে? কোর্ট ছাড়ুন, সি বি আই কোর্টের কাছে এরকম দাবিই করেনি, যে মমতার ক্ষেত্রে quid pro quo এস্টাবলিশ হয়ে গেছে। এগুলো আপনার মনগড়া তথ্য। কিন্তু আপনার এরকম মনে হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আদানি, আম্বানি, কেডি সিং, সুদীপ্ত, যেই বলুন, এরা যখন হাসি হাসি মুখ করে মিষ্টির হাঁড়ি নিয়ে এরকম সব অতিথিপরায়ন হয়ে ওঠে, সেখানে quid pro quo ডাইরেক্টলি এস্টাবলিশ না হলেও সেটা মারাত্মক একটা অভিযোগ।
    রবার্ট ভাদেরার ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করে দেখবেন, কিছুই এস্টাবলিশ হয়নি।

    এবারে পি টি র ডিফেন্সে আসি। উনি বলেছেন বিলেতে নাকি সেই সময়ে অনেক বাঙালি ডাক্তার ছিল। ওনার "অনুমান" তারা অনেকে বাম রাজনীতির সাথে জড়িয়ে থাকতে পারেন। তো থাকতেই পারেন। তাতে তো কোনো গঙ্গাজলের ছিটে নয়, যে ও বাম রাজনীতির সাথে জড়িত, তাই কোনো ফেভার নিতেই পারে না। সে তো আদানিও হিন্দুত্ববাদী রাজনীতির সাথে যুক্ত থাকতে পারেন।

    আমার প্রশ্ন তো তা নিয়ে নয়। আমার প্রশ্ন হচ্ছে একজন মুখ্যমন্ত্রী, যিনি সরকারী পদে আছেন, বাম or ডান or দক্ষিণ যাই হোক না কেন, তিনি এই wealthy donor দের পয়সায় বিদেশ ভ্রমন করলে সেখানে কি equation কাজ করছে? কেন প্রশান্ত সুশান্ত রা এই ত্রিপ স্পন্সর করছে?
    ঠিক যেমন সুদীপ্ত ছবি কিনলে প্রশ্ন করব, আম্বানির প্রাইভেট জেট এ প্রণব বাবু চড়লে প্রশ্ন করব, এ ক্ষেত্রেও করব।

    আপনার এই অভিযোগ রুচিহীন কেন মনে হলো? উচ্চবিত্ত সম্ভ্রান্ত ঘরের এলিট ডাক্তারের নামে করা বলে? ওসব দেখে আপনার মাথা ভক্তিতে নিচু হয়ে আসতে পারে, আমার আসে না। ওই অভিযোগ রুচিহীন মনে হলে quid pro quo এস্টাবলিশ না হওয়া অব্দি সুদীপ্তর ছবি নিয়ে অভিযোগও রুচিহীন। সেই অভিযোগ ফিরিয়ে নিন।

    আর রইলো সেলেব্রিটি। সে তো মমতাও সেলেব্রিটি। মমতার ছবির কিছুটা দাম সেই জন্যই কারণ ওটা সেলেব্রিটির whim, সেটার একটা ঐতিহাসিক গুরুত্ব তো রয়েছে। সেই ভাবে ব্যাখ্যা দিতে চাইলে এটাও অভাবে ব্যাখ্যা করে দিতে পারেন।

    রাজনৈতিক দলগুলো কার কাছ থেকে কি টাকা পাচ্ছে, ডিক্লেয়ার করতে হয়। আপ এর সাইট এ যান, জেনে যাবেন, কে কত টাকা দিয়েছে। অনেক বিলেতের ডাক্তারও আছে তার মধ্যে। প্রশান্তর অত বাম প্রেম হলে নিয়ম মেনে donate করতে পারতেন। কিন্তু উনি যেভাবে ফেভার দেখাচ্ছেন, আর একজন "সরকারী" (মাইন্ড ইত মুখ্যমন্ত্রী) সফরে সেই ফেভার নিচ্ছে, সেটা তো অন্যরকম ইঙ্গিত করছে। বললাম তো, ২০১৫ তে করে দেখুন না কোনো বাম নেতা, ডান নেতা, যে কোনো নেতা, সবকটা মিডিয়া চ্যানেল পিছনে পড়ে যাবে।
  • PT | 213.*.*.* | ২১ মে ২০১৫ ১০:৪৪662242
  • জ্যোতিবাবুর বন্ধুভাগ্য বোধহয় বরাবরই খুব ভাল। আর সেটা মুখ্যমন্ত্রী হওয়ার বা সেই সম্ভাবনার ধারেকাছে যাওয়ার বহু আগে থেকেই!
  • lcm | 118.*.*.* | ২১ মে ২০১৫ ১০:৪৬662243
  • সিদ্ধার্থ শংকর রায়ের সঙ্গে বন্ধুত্ব
  • dc | 132.*.*.* | ২১ মে ২০১৫ ১০:৫১662244
  • হায় কোথায় এই জটিল কুটিল ২০১৫ আর কোথায় সেই স্বপ্নসুন্দর আশির দশক। তখন কমুনিস্টরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখাতো, বিপ্লব এলো বলে অপেক্ষা করে থাকতো, বিগ বেনের নীচে ট্যাক্সির জন্য দাঁড়িয়ে থাকতো আর কিউবায় চাল পাঠাতো। এখন সে চালও নেই, সেই চুলোও নেই।
  • sm | 233.*.*.* | ২১ মে ২০১৫ ১০:৫২662245
  • SC, কে ক।
    আরে পিটি, লিংক টিনক দিয়ে দেখান না কেনে, জ্যোতি বাবু প্রশান্ত ডাক্তারের পয়সায় বিলেত ভ্রমন করত।
    যদি পারেন, মেনে নেব আমি ভুল।যদি না পারেন, তাহলে উনি কথা টি উইথ্দ্র করলেই ভদ্রলোকের কাজ হবে।
  • Ashish | 198.*.*.* | ২১ মে ২০১৫ ১০:৫৯662247
  • মমতা সুদীপ্ত কুইড প্রো কুও প্রমানিত হয়েছে এমন কথা কে বলেছে? কিন্তু কুইড প্রো কুওর অভিযোগ খুব পরিষ্কার। এবারে কোর্টে প্রমান বললে মোদী, জয়ললিতা, সলমন খান কেউই অপরাধী না।

    কিন্তু প্রশান্তবাবুর আর জ্যোতিবাবুর মধ্যে কুইড প্রো কুওর অভিযোগটা কি সেটা আমি জানি না। আপনি কি জানেন?

    মমতার ছবি সেলিব্রিটির খেয়াল বলে তার দু-কোটি টাকা দাম এটা বললেই তো হবে না। এগুলো ঠিক করার জন্য অ্যাপ্রাইজার থাকে। খুব সহজ, দেখুন না মমতার ছবি বন্ধক রেখে কোন কমার্শিয়াল ব্যাংক যাদের পশ্চিমবঙ্গে ব্যবসা নেই তারা কত টাকা ধার দেয়। পিকাসো বা হুসেনের ছবি কোল্যাটারাল দিলে কিন্তু এরা হুড়োহুড়ি করে ধার দেবে।

    জ্যোতিবাবু বা ওনার লেভেলের কোন সেলিব্রিটি বাড়িতে কয়েকরাত কাটাবেন বললে ট্রিপ স্পনসর অনেকেই খুব খুশী হয়ে করবেন। কোন কুইড প্রো কুও ছাড়াই। আত্মীয় বন্ধু হলে তো কথাই নেই। তাই অন সারফেস আপনার অভিযোগটা কুৎসা ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না। আপনি যদি আরো তথ্য দিতে পারেন তো অবশ্যই মত বদলাব।
  • lcm | 118.*.*.* | ২১ মে ২০১৫ ১০:৫৯662246
  • জ্যোতিবাবুর বাবা তো ডাক্তার ছিলেন, কিছুদিন ঢাকায় প্র্যাকটিস করে হায়ার স্টাডিস-এর জন্য ইউএস চলে যান, ওখানে ছ বছর ছিলেন। স্বাভাবিকভাবেই ওনার অনেক ডাক্তার বন্ধু ছিল, বিশেষ করে বিলাতে এবং আমেরিকায়। সুতরাং, সেই সূত্রেই জ্যোতিবাবু বিলাত গেলে....
  • lcm | 118.*.*.* | ২১ মে ২০১৫ ১১:০৩662248
  • জ্যোতিবাবুর কাকাও ইউএসএ-তে ছিলেন, জ্যোতিবাবুর বাবাই ব্যবস্থা করে ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়তে নিয়ে যান। সেই কাকা ইউএসএ-তেই থেকে যান, ফেরেন নি।
    জ্যোতিবাবুও সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়েছেন ক্লাস টু থেকে, তিনিও ফ্যামিলি ট্র্যাডিশন অনুযায়ী উচ্চশিক্ষার জন্য ইউকে (ইউএস নয় অবশ্য) যান।
  • dc | 132.*.*.* | ২১ মে ২০১৫ ১১:০৫662249
  • নানা জ্যোতিবাবু, মোদীবাবু, এনাদের বন্ধু ভাগ্য ভালো হবে, বন্ধুর টাকায় এরা বিদেশ ঘুরে আসবে এগুলো তো খুবই স্বাভাবিক ঘটনা। এগুলো নিয়ে লোকে মাথা ঘামায় কেন কে জানে?

    এই যেমন আম্মার বন্ধুরাও কোন কুইড প্রো কুও ছাড়াই আম্মাকে গিফট দিতে হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছিল। আম্মার গিফট অবশ্য বিদেশ ভ্রূমন ছিলনা, সে যাই হোক। এরকম বন্ধুবৎসল বন্ধুদের যে কোথায় পাওয়া যায়!
  • lcm | 118.*.*.* | ২১ মে ২০১৫ ১১:০৬662252
  • যদ্দুর জানি (শোনা কথা আর কি), জ্যোতিবাবুর প্লেন ভাড়া কোনো বন্ধু দিতেন না, ওটা নিজেই দিতেন। দেখুন জ্যোতিবাবুর ফ্যামিলি বেশ অবস্থাপন্নই ছিলেন, প্লেন ভাড়ার টাকা পয়্সা ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন