এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩০৮৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২৮714372
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৪৬714374
  • এখানেও থাক

  • PT | ০৪ মার্চ ২০১৮ ০৮:১৫714375
  • অন্ততঃ একজন আমার কথাগুলো গুছিয়ে লেখার সাহস দেখিয়েছেনঃ
    "সরকারি ভাবে ‘মেয়ের বিয়ের খরচ’ দেওয়ার মানে তো মেয়ের বিয়েতে ‘খরচ করা’টাকে স্বীকৃতি দেওয়াই হল। এই ভাঙা বেড়ার ফাঁক দিয়ে যদি পাত্রপক্ষ ‘সরকারি টাকা’র ভাগ চাইতে হাত বাড়িয়ে দেয়, সেই হাত ফিরিয়ে দেওয়া যাবে তো?.... এই প্রকল্পে শ্রী শব্দটা কার সম্মান বা কল্যাণ বোঝাচ্ছে, তা নিয়ে সংশয় হচ্ছে।....কোনও মেয়ে রূপসিই বা হোক, আর রূপহীনই হোক, তার বিয়ে হোক বাবা-মায়ের সামর্থ্য অনুযায়ী। আর তার স্বনির্ভর হবার চেষ্টায় সরকার পাশে থাকুক। তখন বিয়ের খরচ মেয়েই পরিবারের হাতে তুলে দেবে। "
    http://www.anandabazar.com/editorial/father-got-help-for-daughter-s-marriage-via-rupsharee-project-1.764622?ref=editorial-new-stry
  • PT | ১৬ মার্চ ২০১৮ ০৯:১৩714376
  • কত অসত্য ও অপসত্যের চর্চা করলে এক্জন ডাক্তার রাজ্যসভার সদস্যপদ পেতে পারে? বাঙালী বুজীর মেরুদন্ডহীনতা কি সত্যিই এই পর্যায়ে নেমে এসেছে?
    "গত বছর রাজ্যে ডেঙ্গি সংক্রমণের হার ছিল ২০১৬ সালের থেকে ৫৮।৯ শতাংশ বেশি।"
    http://www.anandabazar.com/state/dengue-fever-increase-last-year-state-1.771621?ref=hm-new-stry
  • PT | ২৭ মার্চ ২০১৮ ১৮:৫০714377
  • দিল্লী থেকে টিভিতে সরাসরিঃ
    প্রঃ আপনি কি মনে করেন যে শিব্সেনা কম্যুনাল দল?
    উঃ (ক্ষণিকের আচমকা স্তব্ধতার পরে) বিজেপি সব চাইতে বেশী কম্যুনাল।
    আরো কিছু প্রঃ ও উঃ-এর পরেঃ আমি কাল শত্রুঘ্ণ সিনহা, অরুণ জেটলি ইত্যাদিদের সঙ্গেও দেখা করব।

    কল্লোল দা, ও কল্লোলদা, কল্লোলদা-আ-আ-আ-আ-আ-আ.............
  • PT | ২৭ মার্চ ২০১৮ ১৮:৫৫714378
  • সংশোধনঃ অরুন জেটলী নয়
    "Tomorrow she will meet senior BJP leader Yashwant Sinha, Arun Shourie and others."
  • dd | ২৭ মার্চ ২০১৮ ২২:১৯714379
  • আরে প্লীজ অতো জোরে চিল্লাবেন্না।

    আগামী কালের কথা কে বলবে? কে জানে তিনো মাকু কংরেস শিবসেনা ইন্ডিয়ান মুসলিম লীগ,ইত্যকার সবাই মিলে জুলে মহাজোটবন্ধন টন্ধন করলে? তার চে চুপটি করে থাকাই সেফ।
  • PT | ২৮ মার্চ ২০১৮ ১২:২৩714380
  • দাঁড়ান মহায়, দাঁড়ান।
    এ তো আপনার তালিকা। কংরেস এখনো কোথায় আপনার দিদির তালিকায়? বরং তালিকায় জুড়ে দিন বিজেপির কাউকে কাউকে। এটা বিজেপিকে জিইয়ে রাখার জন্যে ফ্রন্ট হচ্ছে।
    "রাহুলের নেতৃত্বাধীন কংগ্রেসের তীব্র সমালোচনা করে আজ সারাদিন রাজধানীতে ফেডারাল ফ্রন্ট গঠনে সক্রিয় রইলেন তিনি।"
    http://www.anandabazar.com/national/mamata-does-not-agree-to-join-third-upa-fight-with-federal-front-1.777726?ref=hm-ft-stry-2

    শিবসেনা যে এত্তো ভালো কেউ কি আগে জানত?
    "Banerjee later said she “respects” the Shiv Sena. “At least it does not do politics with a gun in its hand. There is no party more communal than the BJP,” Banerjee said.
    http://www.business-standard.com/article/politics/west-bengal-cm-mamata-banerjee-s-delhi-trip-to-form-federal-front-118032800035_1.html
  • | ২৮ মার্চ ২০১৮ ১৩:৩৯714381
  • যাহ এটাকে বিজেপী ভাগিয়ে দিয়েছে!

  • dd | ২৯ মার্চ ২০১৮ ০৮:৪২714383
  • "বিজেপিকে হঠাতে লড়তে হবে কংগ্রেসের নেতৃত্বেই, মমতাকে সনিয়া"

    http://www.anandabazar.com/national/anti-bjp-parties-have-to-fight-against-nda-under-the-leadership-of-congress-sonia-said-to-mamata-1.778170?ref=hm-ft-stry-2। সেই, সেই কুখ্যাত আনন্দবাজারের রিপোর্টিং।

    পই পই করে বলছি, কোনো একটা প্রিকনসিভড স্ট্যান্ড নিয়ে বেশী চেঁচাইবেন্না। সেই বালক ব্রহ্মচারী যেমতি কয়েছিলেন, এক বিশাল ঝড় আসছে। কে কোথায় থাকবে কেউ জানে না।

    এই মহাজোট ফোট নিয়ে কোনো কথা না বলাই ভালো। স্পিকটি নট হয়ে থাকুন।

    রামনাম কেবলম।
  • T | ৩০ মার্চ ২০১৮ ১২:২৮714384
  • কল্লোলদা, আপনার সাধের মুলোরা রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখছেন?

    একদল অসভ্য লোক অন্ধ মানুষকে ধরে তার হাতে গেরুয়া ঝান্ডা ধরিয়ে বলছে, বল জয় শ্রীরাম। সে বলছে আল্লাহ ভগবান একই বাবা। হাতে পায়ে ধরছি যেতে দিন। অন্ধ মানুষ। ইতর লুম্পেনগুলো তা শুনবে না। বলতেই হবে। বীরভূমের ছবি।

    যে আসে আসুক থিয়োরীর প্র্যাকটিকালটা দেখছেন তো?
  • Public memory is short | ৩০ মার্চ ২০১৮ ১৯:৪৫714386
  • একপালকে মাথায় তুলে আনা হয়েছিল। তারা মনের আনন্দে মরিচঝাঁপি বাধিয়েছিল। বিনোদ মেহতাকে গার্ডেনরিচে কচুকাটা করার বন্দোবস্ত করেছিল। বানতলাতে আনন্দের ঘটনা ঘটেছিল। বিজন সেতুতে ফুর্তির শেষ ছিল না। ধরে ধরে লিখতে গেলে ফুরোবে না। রাজ্যটাকে চমৎকার জায়গায় এনেছিল। এই তো প্র্যাকটিকালের অবস্থা।
  • cm | ৩০ মার্চ ২০১৮ ২০:২৫714387
  • সেই, যে সব কমিশন তৈরি হল, তাদের কাছে বিচারের দাবীতে সোচ্চার হোন।
  • sm | ৩০ মার্চ ২০১৮ ২০:৪২714388
  • ব্যাস দায় এড়ানো হয়ে গেলো!সু বন্দোবস্ত!যেন ঘটনা কিছুই ঘটে নি।
    যারা মনে করাচ্ছেন, তাদের ই দ্বায়িত্ব সোচ্চার হবার;অন্য কারো নয়। তারা উপদেশ দিয়েই ক্ষ্যান্ত।
  • PT | ৩০ মার্চ ২০১৮ ২১:৪৫714389
  • তাপসী মালিকের হত্যা মামলা নিয়ে কারো কেন উৎসাহ নেই? মামলার অগ্রগতি সম্পর্কে এখানে লেখেন এমন তিনো/মাও সমর্থকেরা কেউ কিছু জানেন?
  • sm | ৩০ মার্চ ২০১৮ ২১:৫২714390
  • আপনি কিছু উৎসাহী হয়ে তথ্য দিন না?কি অসুবিধে আছে?
  • PT | ৩০ মার্চ ২০১৮ ২১:৫৪714391
  • "ব্যাস দায় এড়ানো হয়ে গেলো! সু বন্দোবস্ত! যেন ঘটনা কিছুই ঘটে নি।"
  • sm | ৩০ মার্চ ২০১৮ ২২:৩৩714392
  • কে দায় এড়ালো?প্রশ্ন তো আপনি তুলেছেন;নিজে একটু খেটে জানবেন না?কি আশ্চর্য?
  • PT | ৩০ মার্চ ২০১৮ ২২:৪৩714394
  • "তারা উপদেশ দিয়েই ক্ষ্যান্ত।"
  • উপদেশ | ৩০ মার্চ ২০১৮ ২৩:৪০714395
  • মামলার খবর জানাতে আদালতে দাবী জানান।
  • PT | ৩১ মার্চ ২০১৮ ০৭:৪৫714396
  • এসব প্রশ্ন তো আগে বুজী ও বিপ্লবীরা করতেন। তাঁরা কোথায়? যারা তাপসী মালিকের মামলার অগ্রগতি নিয়ে প্রশ্ন করার সাহস রাখেনা অথবা প্র্শ্নকারীদের খিল্লী করে, তারা কালিয়াচক, ধূলাগড়, বসিরহাট কিংবা রানিগঞ্জ নিয়েও প্রশ্ন করছে না। সেটাই স্বাভাবিক।

    ----------------------------
    বাংলার বুদ্ধিজীবীরা কি হারিয়ে গেলেন! কিছু প্রশ্নের উত্তর জানা খুব জরুরি

    অনেকদিন তো হয়ে গেল। সিঙ্গুর-নন্দীগ্রাম, এমনকী লালগড়ও ফিকে হয়ে গেল বাংলার রাজনীতির মানচিত্রে। এখন এসে গিয়েছে কালিয়াচক, ধূলাগড়, বসিরহাট এবং সর্বশেষ সংস্করণ রানিগঞ্জ। আরও কতদিন বসে থাকতে হবে ওঁদের দেখা পাওয়ার জন্য!

    দেখা যে একদম পাওয়া যায় না, তা বললে ভুল হবে। মন্ত্রিসভার বৈঠকে, শাসক দলের মঞ্চে, টিভি-র পর্দায়, এমন কী ‘মেঘনাদের’ মতো বিবৃতির পাতায় তাঁদের দেখা পাওয়া যায় কখনও কখনও। কেউ কেউ আবার কালেভদ্রে আকাদেমি চত্বরে মিউ মিউ করে ডেকে ওঠেন বটে।

    কিন্তু সেই যে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার চৌমাথা পর্যন্ত বীরদর্পে ওঁদের হেঁটে যেতে দেখা যেত, সেই রকম তো আর দেখা হল না অনেকদিন।

    বলতেই পারেন, রানিগঞ্জ আর নন্দীগ্রামকে এক করে দেবেন! একটু তো মানুষের আন্দোলনের উপরে সম্মান দেখান! পরিস্থিতি কি সেরকম নাকি যে, এই মার্চের ভ্যাপসা গরমে পথে নামতে হবে?

    তা ঠিক। রামনাম নিয়ে বাংলার বিদ্বজ্জনদের পথে নামার আর কী দরকার। লাঠি-তলোয়ার-দা-কাস্তে-পিস্তল হাতে তো যে যার মতো করে রাস্তায় নেমে পড়েছে। দু’পক্ষ লড়াই করে বুঝে নিক নিজের কত জোর। আর বুদ্ধিজীবীরা ঠান্ডা ঘরে বসে রামনাম জপতে থাকুন। হাওয়া-মোরগ একেবারে ঘুরে গেলে তখন ভেবে দেখা যাবে।

    এই যে বাংলার ঐতিহ্য-টৈতিহ্য বলে হাওয়া গরম করার চেষ্টা চলছে। তা যে গঙ্গার জলে ভেসে গিয়েছে, তা নিশ্চয়ই বুঝে গেছেন সমাজের ধ্বজাধারী এই সম্প্রদায়। তাঁরা এটাও বুঝে গিয়েছেন বাংলার ‘দুর্জয় ঘাঁটি’ একপ্রস্থ ২০১১ সালে জয় হয়ে গেছে। আবার আরও একদল নেমে পড়েছে সেই ঘাঁটি দখল করতে।

    আর এই বামপন্থী বুলি আওড়ানো বুদ্ধিজীবীদের একাংশ তো নিজেদের সুবিধাবাদী প্রমাণ করেই দিয়েছেন। অন্য অংশ বাম শিবিরে বসে যতই বলার চেষ্টা করুন ‘‘বাংলার মাটিতে এসব চলবে না। মানুষ প্রতিরোধ করবেনই,’’ তাঁরাও জানেন তিন দশক ধরে তাঁরা আসলে বামমনস্ক জনগণ নয়, সুবিধাবাদীদের তৈরি করেছেন। বাংলার প্রগতিশীল সংস্কৃতি টংস্কৃতি সব চুলোয় গেছে অনেকদিনই।

    ‘বিকাশবাবু’ এখন ‘রামবাবু’-কে জায়গা ছেড়ে দিয়েছেন। আজ রামনবমী হয়েছে। কাল হনুমান জয়ন্তী হবে। পরশু রামমন্দিরও হবে। আর তার সঙ্গে এটাও হবে যে তখন ‘রামবাবু’-র মতো বড়দারা যা বলবেন তাই শুনতে হবে সবাইকে। শুনলে সুবোধ বালক। না শুনলে কোতল। মানে এক কড়াই থেকে অন্য কড়াই। তেলের তফাৎ মাত্র।

    হ্যাঁ সে সব দিন আসুক। তার পরে দেখা যাবে। এখন তো দু’দিকেই ভয়। ‘রামবাবু’ কী মনে করবেন বা ‘উন্নয়নদিদি’ কী মনে করবেন, এই বিচারই চলছে। পথে নামলেও, মিছিল কোন দিকে যাবে তারই ঠিক নেই।

    আসলে সেদিন আসতে আসতে সব ছাই হয়ে যাবে। নতুন গাছ গজাবে। পাতার রং সবুজই থাকবে না গেরুয়া হবে, তা দেখতে দেখতে সব পগারপার।

    কাজেই এই মুহূর্তে জানা দরকার, আপনারা, সিঙ্গুর-নন্দীগ্রাম-লালগড় কাঁপানো বিদ্বজ্জনের ঠিক কোথায় আছেন, কী ভাবছেন এবং এই রাজ্যকে বাঁচানোর জন্য কেন রাস্তায় নামছেন না? আদৌ নামবেন কিনা।

    যখন দু’টি রাজনৈতিক পক্ষ উত্তেজনার পারদ চরমতম পর্যায়ে নিয়ে যেতে থাকে, তখন এই সিভিল সোসাইটির-ই দরকার পড়ে জ্বর নামানোর জন্য। ধীরে ধীরে তো মধ্যপন্থা হারিয়ে যাচ্ছে আর চরম জঙ্গিপনা ঘাঁটি গেড়ে বসছে, তাই রেফারি হিসেবে কাউকে লাগবেই।

    তাঁরা যদি কোনও অবস্থান না নিয়ে পথে নামতে না পারেন, তাহলে সাধারণ মানুষের মধ্যে যাঁরা ভয়ে দিন কাটাচ্ছেন বা একটু একটু কথা বলার চেষ্টা করছেন, তাঁরা আর কী করে রাস্তায় নামার ভরসা দেখাবেন। হ্যাঁ, যেদিন নিজের ঘর জ্বলে যাবে, সেদিন একেবারে পথে বসবেন।

    সুতরাং বুঝে নেওয়া দরকার বাংলার প্রগতিশীল সংস্কৃতি বলে সত্যিই কিছু আছে কিনা। যদি থাকে, তাহলে এই ‘মেঘনাদদের’ মেঘের আড়াল থেকে বাইরে আসতে দেখব।

    সে দিন কি শিগগিরি আসবে নাকি ‘রাম ভরোসে’ই দিন গুজরান করতে হবে! হোক ততদিন আরও দু’একটা বসিরহাট, রানিগঞ্জ, কালিয়াচক।
    https://ebela.in/state/intellectuals-of-bengal-are-missing-when-the-politics-over-ram-gets-violent-dgtl-1.778761?ref=state-new-stry
  • Du | ৩১ মার্চ ২০১৮ ০৮:১৮714397
  • স্টেটে দাঙ্গা হয়ে লোক মারা গেছে ভয়াবহ পরিস্থিতি আর টিভিতে সরকারের লোকেদের মুখচোখ আর কথা বলার ভঙ্গিতে বাহাদুরি -- টিভি সঞ্চালকের বক্তব্যে পলিটিক্যাল মাইলেজের মাপামাপি।
  • dd | ৩১ মার্চ ২০১৮ ০৮:৪৮714398
  • ২৯ তারিখের এই সময়ের ফ্রন্ট পেজেই দেখলাম সুজন চক্কোত্তি আসানসোলের দাংগার ব্যাপারে মমতার উদ্দেশ্যে বলেছেন "এই ঘটনার দায় কার? কে আপনাকে বোরখা আর হিজাব পরতে বলেছিলো?"

    বিজেপি যে আইডেন্টিটি পোলিটিক্স করে সবাইকে চাপে রেখে দিয়েছে সেটা নিয়ে একটা ভালো ল্যাখা হলে জমতো। মানে ঈশেন বা মিত্তিরদা গোছের কেউ লিখলে।

    ইন্ডিয়ান এক্ষপ্রেস'র রামচন্দ্র গুহ লিখেছেন Liberals,sadly", পড়েছেন ?

    http://indianexpress.com/article/opinion/columns/liberals-sadly-indias-liberals-must-take-on-both-hindu-and-muslim-communalists-5103729/। আমার এই এনালিসিসটা খুব ভালো লাগলো। নিজে নিজে পড়ুন।
  • T | ৩১ মার্চ ২০১৮ ০৯:০৫714399
  • মিত্তিরবাবু লিখলে খুশিই হই, পয়েন্টার হিসেবে থাকুক যে সুজাত ভদ্র বলেচেন 'তোষণ' হয়েচে। ;)
  • S | ৩১ মার্চ ২০১৮ ০৯:১০714400
  • খুব বাজে লেখা। বড্ড ডিফেন্সিভ অব হিন্দু হুলিগানিজম। মুসলমানরা বোরখা/মাথায় টুপি পড়ে কেন? অতেব ত্রিশুল/তরোবারি নিয়ে শোভাযাত্রা করা যায়, এইটা যুক্তি?

    "While a burka may not be a weapon, in a symbolic sense it is akin to a trishul."
    তাহলে স্যুট বুটও কলোনিয়ালিজমের সমান। পড়েন কেন?

    একজন হিন্দু লোক সারাজীবন একটা হিন্দু মেজরিটি দেশে কাটালে কোনওদিন বুঝতেও পারবেনা যে মাইনরিটি হওয়ার জ্বালাটা কোথায়? কেন একজন মাইনরিটি সবসময় ভয় পায়? কেন সরকারের কাছ থেকে আলাদা করে ভরসা লাগে।

    লেখাটা জাস্ট অ পাইল অব বিএস।
  • S | ৩১ মার্চ ২০১৮ ০৯:১৭714401
  • বাই দ্য ওয়ে, কেউ আবার উনি কতদিন বিদেশে কাটিয়েছেন সেইসব উইকি দেখে লিখতে যাবেন না। বোঝাই যাচ্ছে হিজ স্টে আউটসিড দ্য কান্ট্রি ওয়াজ অ ওয়েইস্ট অব অপুর্টুনিটিজ।
  • T | ৩১ মার্চ ২০১৮ ০৯:৫৫714403
  • এদিকে কেস জন্ডিস দেখে সমাজের মুখ্য হিন্দুবীরেরা তাদের সোশ্যাল মানে ফেবু প্রোফাইল ডিলিট মেরেচেন। সম্ভবতঃ পুলিশি হুড়কোর ভয়ে। তো দেখাই যাচ্ছে যে পুলিশ যদি একটু ঠিকঠাক উদ্যোগ নেয় তো বেশ কিছু হাড়হারামি সাইজ হয়ে যায়। রাণীমা ভেবে দেখতে পারেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন