Abhyu | ০৩ ডিসেম্বর ২০২০ ০৭:১৮466665মিঠুদি কোন জাতের কমলালেবু খাচ্ছো? আজকাল আমি navel orange খাচ্ছি, এর মধ্যে আবার valencia ভ্যারাইটি সবচেয়ে পছন্দ হচ্ছে।
&/ | ০৩ ডিসেম্বর ২০২০ ০৭:০৮466664নাটক তাড়াতাড়ি শেষ হয়ে স্মুদ ট্রানজিশনটা হয়ে গেলেই ভালো। ওদিকে আবার করোনা কেস তো উর্ধ্বগামী! কবে যে সব ঠিক হবে!
S | ০৩ ডিসেম্বর ২০২০ ০৭:০৬466663ওদিকে ট্রাম্প আর রুডি কোর্টে কেস জিততে পারছেনা দেখে এদিক সেদিক মিছিমিছি হিয়ারিং হিয়ারিং খেলছে। তার জন্য অবশ্য ট্রাম্পভক্তরা ট্রাম্পকে মোটা ডোনেশান পাঠাচ্ছে। ভালই।
ম | ০৩ ডিসেম্বর ২০২০ ০৬:৪২466662ওনার বইয়ের প্রকাশক কে? জাগো বাংলা? উপন্যাস কি লিখেছেন?
Amit | ০৩ ডিসেম্বর ২০২০ ০৬:৩৭466661হ্যা লেখার পরে মনে হলো না লিখলেই হতো। দুঃখিত।
ম | ০৩ ডিসেম্বর ২০২০ ০৬:৩৫466660বেজন্মা শব্দটা কানে লাগলো
&/ | ০৩ ডিসেম্বর ২০২০ ০৬:০৫466659স্নো-হোয়াইটের সৎ-মা সেই রাণীর নাম কি পাওয়া যায় গল্পে?
Amit | ০৩ ডিসেম্বর ২০২০ ০৬:০৩466658আয়না আছে তো দিদির ঘরে। সেই স্নো হোয়াইট এর রানীর আয়নাটা। তাতে দিদি রোজ নিজেকে দেখেন আর উত্তর পান আমার থেকে বেশি জ্ঞানী, প্রতিভাশালী কেও জন্মায়নি এখনো। আর জন্মালে সে বেজন্মা।
&/ | ০৩ ডিসেম্বর ২০২০ ০৬:০২466656এগুলো সব অসাধারণ সৃষ্টি। ঃ-)
S | ০৩ ডিসেম্বর ২০২০ ০৫:৫৬466654এইটা ভালো। কিন্তু দিদিকে একটা খুব বড় সাইজের আয়না প্রেজেন্ট করতে ইচ্ছা করে।
S | ০৩ ডিসেম্বর ২০২০ ০৫:৪৭466651কলকাতা থেকে যেসব কাগজ প্রকাশিত হয়, তার মধ্যে স্টেটসম্যানকেও বাড়িতে ঢোকানোর আগে দশবার ভাবা উচিত। বাকীগুলো কোথায় কোথায় ঢোকানো যায় সেটাও বহুবার ভাবা উচিত।
elite | ০৩ ডিসেম্বর ২০২০ ০৫:১০466650Elitism in literature is prevalent from the beginning of time and in some way is similar to consumerism.
The machinery of the consumer market has taught us that exercising the choice of choosing a product over another reflects our culture, taste, thought process and mindset.
You will see similar tone in the context of literary reading context, be it reading a newspaper "স্টেটসম্যান ছাড়া আমাদের বাড়িতে কোনো কাগজ ঢোকে না", or be it reading a book of poetry by whoever.
The fact that what is good literary work is predetermined and is seldom self determined. What I like today may not like tomorrow, or, what is an excellent literary work to me is not that appealing to someone else - these behaviors are in fact the foundation of free thinking, and is not a reflection of one's culture, taste, thought process and mindset.
&/ | ০৩ ডিসেম্বর ২০২০ ০৫:০৫466649মোটা রুই বা মোটা কাৎলাও হতে পারে।
Amit | ০৩ ডিসেম্বর ২০২০ ০৫:০৩466648মোটা মাছ মানে তিমি মাছ ??
&/ | ০৩ ডিসেম্বর ২০২০ ০৪:৫৫466647মনে তো হয় সবরকম চালই খান চৈনিকরা। চৈনিক দোকানে স্টীমড রাইস যেটাকে বলা হয় সে তো একেবারে পাতিবাঙালি গরমভাত। নানারকম ফ্রায়েড রাইসও বানান আমাদের চেনা চাল দিয়েই।
ভারতেও তো বহুরকমের চাল উৎপাদন হয়। বাসমতী, গোবিন্দভোগ এসব তো নাহয় স্পেশাল, এমনি সাধারণ চাল ও তো অনেকরকম। একজন নেতা যেমন বক্তৃতা করতে করতে উত্তেজনায় বলে ফেলেছিল, "ভাইসব, আমি আপনাদেরই লোক, আমি নির্লোভ, মোটা ভাতে মোটা কাপড়ে মোটা মাছেই সন্তুষ্ট।"
&/ | ০৩ ডিসেম্বর ২০২০ ০৪:৪৫466646গোরু নিয়েও একটা ছড়া ছিল মাননীয়ার।
&/ | ০৩ ডিসেম্বর ২০২০ ০৪:৪৪466645দার্জিলিং
&/ | ০৩ ডিসেম্বর ২০২০ ০৪:৪৪466644একেবারে। আমি তো মাঝে মাঝে গড়াগড়ি দিয়ে নিই কয়েক মিনিট। এসব কারুর মাথায় আসবে? সূর্যমুখী ফুলের ল্যাজ! দর্জিলিং টিং টিং টিং। ওরে বাবা! ঃ-)
ম | ০৩ ডিসেম্বর ২০২০ ০৪:০৬466643কবিতা যদি উনি পাঠ করেন তাহলে সোনায় সোহাগা।ওনার লেখা পড়লে বা কথা শুনলে আমি একটুবাদেই নিজেকে হারিয়ে ফেলি-
ফিলিং উড়ে যাই
&/ | ০৩ ডিসেম্বর ২০২০ ০৩:৪৫466642মাননীয়ার কথাই হোক আর ছড়া/কবিতাই হোক, একেবারে অব্যর্থ। সেই "সূর্যমুখী ফুলগুলো ল্যাজ তুলে" র আমল থেকেই। একেবারে মোক্ষম। ঃ-)
&/ | ০৩ ডিসেম্বর ২০২০ ০৩:৩৩466641"নেহি দেগা আমামা" কোথায় বেরিয়েছে? লিংক দিন প্লীজ। ঃ-)
ম | ০৩ ডিসেম্বর ২০২০ ০৩:২৯466640আমার বোন ভালো আছে। সবাইকে ধন্যবাদ
ম | ০৩ ডিসেম্বর ২০২০ ০৩:২৯466639অভ্যু ঐ কেক আজ্জোকে কিনতে উৎসাহ দাও:-)
আমি আর একটা কেক কিনবো এই মরশুমে। তারপর শুধু কমলালেবুতে মনোনিবেশ
ম | ০৩ ডিসেম্বর ২০২০ ০৩:২৬466638মমতাময়ীর বানী সংকলনটা কি বেরিয়ে গেছে? কেউ জানে? ওনার কথা পড়ি,শুনি আর মুগ্ধতা স্পুটনিক ছাড়াই মহাকাশে পৌঁছে যায়। যাকে বলে 'টুরু' লাভ। এত ভালোবাসা রাখি কোথায়?
কী মিষ্টি:-))
Abhyu | ০৩ ডিসেম্বর ২০২০ ০১:৪০466637মিঠুদি, ফ্রেশ মার্কেটে এদের ফ্রুট কেক বিক্রি হচ্ছে, পনের টাকা এক পাউণ্ড কেকের দাম। কিন্তু মনে হল ভালো।
https://www.southernsupreme.com
aka | ০৩ ডিসেম্বর ২০২০ ০০:৪৯466636এ কেমন প্রশ্ন? বোধি কি বোধি?