এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৬ ডিসেম্বর ২০২০ ০৮:৪৯467865
  • হিলারী হেরেছে অযোগ্য বলে, বাকিসব বাই প্রোডাক্ট অফ বিয়িং এন্টাইটেলড। হাতের সামনে সব পেয়ে গেছে বলে। উইন্সকনসিনে যায় নি বলে হেরেছে, আর কালোদের রিচ করে নি বলে, কালোরা ভোট দেয় নি।


    না বার্ণি হেরেছে কালোদের কাছে রিচ করতে পারে নি বলে। আর ওবামা সেটা এনক্যাশ করেছে।

  • aka | ১৬ ডিসেম্বর ২০২০ ০৮:৪৪467864
  • এরজন্য কোন আইডিওলজি লাগে না, বিশাল কোন চেঞ্জও নয়, লাগে ভোটের রাজনীতির বাইরে গিয়ে মানুষের কথা ভাবার। ডেমরা একটু আধুনিক রিপাবলিকানে পরিণত হয়েছে।


    ট্রানজিশনটা এমনই হবে, বর্তমান রিপাবলিকান পার্টি সময়ের সাথে সাথে মুছে যাবে, কারণ সময়ের গতি লিবারাল। আর বর্তমান ডেমরা তৎকালীন রিপাবলিকান পার্টিতে পরিণত হবে। সেটাই দেখা যাচ্ছে। আর প্রোগ্রেসিভরা তখনকার লেফট উইং হবে। এইভাবেই ক্যাপিটালিজমের বিবর্তন হয়ে একদিন সমাজতন্ত্র আসবে।


    তখনো মিসিসিপি দিয়ে জল বইবে, গুরুর বাগান আরও সুসজ্জিত হবে, বড়েস বুড়ো হয়ে লিবারালদের গাল দেবে। সূর্য্যও উঠবে কিন্তু তা লাল হতে তখনও অনেক দেরি।

  • s | ১৬ ডিসেম্বর ২০২০ ০৮:৪৩467863
  • ডেমোক্রাটরা কিছু করেনি বুঝ্লাম। কিন্তু রিপাব্লিকানরা কিছু না করে, ইভন ইকনমির আরো বারোটা বাজিয়ে ভোট পাচ্ছে। যদি যুক্তি হয় রিপাব্লিকানরা পাচ্ছে সোশাল আর রিলিজিয়াস কারণে, তাহলে তো ইকনমি নিয়ে কথা বলারই আর দরকার নেই। ডেমোক্রাটরাও তাই করুক।

  • s | ১৬ ডিসেম্বর ২০২০ ০৮:৩৮467862
  • আর লাস্ট চার বছর ধরে কাঁদুনি শুনছি বার্ণিকে সবাই হারিয়ে দিল চক্রান্ত করে। ২০১৬ ছিল হিলারি, ডিএনসি আর সিনেন। এই বছর অ্যাড হয়েছে ওবামা। আবার এদের দাবী হিলারি কেন হেরেছিলেন, না হিলারি উইস্কনসিন যাননি। ওসব রাশিয়া, কোমি বাজে অজুহাত। কিন্তু বার্নি কেন হারলেন? কেন, ডিএনসি ওবামা হারিয়ে দিল।

  • aka | ১৬ ডিসেম্বর ২০২০ ০৮:৩৫467861
  • এত জটিল কিছু নয়। কিছু লোক আছে তারা তাদের বিলিফ সিস্টেম থেকে রিপাবলিকানদের ভোট দেবে। কিছু করার নেই। আর সেটা ভালোও।


    হোয়াইট ওয়ার্কিং ক্লাস, মাইনিং ওয়ার্কার, অটোমেশনে যাদের চাকরি গেছে বা অবস্থা খারাপ তাদের জন্য ডেমরা এতদিন কিছু করে নি। তাদের দিকে তাকিয়ে কিছু করুক।

  • s | ১৬ ডিসেম্বর ২০২০ ০৮:৩০467860
  • তাহলে ডেমোক্রাটদের উচিৎ আর্বান আর সাবার্বান ভোটারদের টার্গেট করা, তাই তো? তো ডেমোক্রাটরা তো তাই করছে আর সাক্সেসফুল হচ্ছে। তাহলে আর এত তর্ক কিসের জন্যে?

  • পলিটিশিয়ান | ১৬ ডিসেম্বর ২০২০ ০৮:০৩467859
  • সব প্যাস্টর ট্রাম্পভক্ত নয়, একদম। তবে অনেকেই। আর প্যাস্টর এখানে প্লেস হোল্ডার। মানুষ দুটো জিনিস দেখে। মেটিরিয়াল আর স্পিরিচুয়াল। প্রথমটায় দুটো পারটিই সমান। দ্বিতীয়টায় রিপাবলিকানরা রুরাল আমেরিকানদের বেশী কাছে। সুতরাং রুরাল সাপোর্ট রিপাবলিকানরা পায়।


    ট্রাম্প অত্যন্ত অবনক্সাস তাই এবারে হেরেছে। কিন্তু একটু বেটার কেউ হলে মুশকিল হত।

  • S | ১৬ ডিসেম্বর ২০২০ ০৭:০০467858
  • তা আমেরিকাতে তো এক্দল বলে যে ক্রাইস্ট নাকি আজকে বেঁচে থাকলে গান ঔনারশিপ, বড়লোকদের ট্যাক্সকাট, আর ক্যাপিটাল পানিশমেন্ট সমর্থন করতেন। যে লোকটা অহিংসার প্রতিক, পেশায় একজন মেষপালক, আর যার নিজের ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছিল।

    লোকাল প্যাস্টররা সবাই ট্রাম্পভক্ত এসব না জেনে বলা। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। আমি প্রচন্ড রেড স্টেট, কাউন্টিতে থাকি। ক্রাইস্টচার্চের গান ভায়োলেন্সের পর এখানকার ছোট মুসলিম কমিউনিটি একটা সভামতন রেখেছিল। চার্চে। সেখানে লোকাল আনফিশিয়াল মস্কের ইমাম, তিনটে চার্চের হেড (তারমধ্যে একজন মর্মন চার্চের), সিনাগগের হেড, অ্যান্টাই গান ক্রুসেডার, রিপাব্লিকান মেয়র অনেকেই এসেছিলেন।

    এর মধ্যে দুজন পাদ্রী যা বললেন সেসব একমাত্র প্রোগ্রেসিভ টক শোতেই শোনা যায়। একজন বললেন যে আজকে কন্টিনিউয়াসলি ঘৃণা ছড়ানো হচ্ছে, স্পেশালি ফ্রম দ্য টপ অফিস অব দিস কান্ট্রি। আরেকজন বললেন যে আই অ্যাম সরি। আমি যে এতদিন ধরে আমেরিকান ইমপেরিয়লিজম ছড়িয়ে এসেছি, তার জন্য সরি।

  • র২হ | ১৬ ডিসেম্বর ২০২০ ০৬:৪০467857
  • "জাতীয় স্বসম্মানের রাম জন্মভূমি মন্দিরের পুন:স্থাপন"এর জন্যে চাঁদা চেয়ে বড় বিজ্ঞাপন বেরিয়েছে দেখলাম ত্রিপুরার কাগজের সামনের পাতায়। ৮০ জি ২ বি ধারায় ৫০% ট্যাক্স ছাড়। কেন্দ্রীয় সরকার "ঐতিহাসিক গুরুত্বের এবং প্রসিদ্ধ তীর্থক্ষেত্র" বলেছে নাকি। বাড়ি বাড়ি চাঁদা চাইতে যাবেও বলে রেখেছে।


    ট্রাস্টের ওয়েবসাইটে নির্মান কমিটির বিবরণ দিয়েছে:


    1. Prof. V.S.Raju : Ex-Director, IIT Delhi —- Chairman


    2. Prof. N.GopalaKrishnan : Director, CBRI, Roorkee —- Conveyor


    3. Prof. S.R.Gandhi : Director, NIT,Surat —- Member


    4. Prof. T.G.Sitharam : Director, IIT,Guwahati —- Member


    5. Prof. B. Bhatacharjee : Emeritus-Professor, IIT, Delhi —- Member


    6. Shri A.P. Mull: Consultant TCE —- Member


    7. Prof. Manu Santhanam: IIT, Madras —- Member


    8. Prof. Pradipta Banerji: IIT, Mumbai —- Member

  • পলিটিশিয়ান | ১৬ ডিসেম্বর ২০২০ ০৬:২৪467856
  • কর্পোরেট ডেম আর রিপাবলিকান, দুইই নিওলিবারেল। আমি লেখাপড়া করিনি, বাবা মা বাইবেল শিখিয়েছে। পয়সার দিক দিয়ে দুটো পার্টির কোনোটাই আমার জন্য ভাল নয়।


    পাড়ার চার্চ অন্ততঃ আমাকে দূর্ছাই করে না। প্যাস্টর বিপদে আপদে অন্ততঃ দুটো মিষ্টি কথা বলে। ওই কলেজে পড়া লোকগুলোর মত আমাকে দেখলে নাক কোচকায় না।


    আমার প্যাস্টর যেদিকে আমিও সেদিকে। আমার ছোট ছেলেটার যখন ক্যানসার হল, ওই প্যাস্টরই তো দুবেলা খোঁজ নিতে আসত।

  • lcm | ১৬ ডিসেম্বর ২০২০ ০৬:০০467855
  • প্রোগ্রেসিভ টিভি চ্যানেল কারা? টক শো হোস্ট কারা? কিউরিয়াস .

  • &/ | ১৬ ডিসেম্বর ২০২০ ০৫:১৭467854
  • একজন জিজ্ঞেস করছে, "করোনার টীকা নেবো কি নেবো না?" উত্তরে একজন বলছে, "কোটিখানেক লোক নেবার পর বিষয়টা ক্লিয়ার হবে।"
    এমন অসাধারণ উত্তর আর আগে দেখিনি। ঃ-)

  • aka | ১৬ ডিসেম্বর ২০২০ ০৫:১৬467853
  • সিবি আর একটু বড় খোলসা (পিনাকীর নজরটান) করুন, ঠিক পোষ্কার হচ্ছে না।

  • aka | ১৬ ডিসেম্বর ২০২০ ০৫:১৫467852
  • না, পিওরিটি খুঁজতে গিয়ে নয় হিলারীকে ডেম সুপারপ্যাক (পড়ুন ওবামা) প্রেসিডেন্ট করতে গিয়ে ট্রাম্প এসেছে। বার্ণিকে নমিনি করলে রাস্ট বেল্ট হারত না।

  • &/ | ১৬ ডিসেম্বর ২০২০ ০৪:৩৯467851
  • "গোরুর হিতের নিমিত্ত গোরু কর্তৃক গোরু শাসন"

  • &/ | ১৬ ডিসেম্বর ২০২০ ০৪:৩৬467850
  • রাজস্বদানকারী ভক্ত প্রজাগণ অর্থ যোগাইয়া যাইতেছেন, যাইবেন। নব নব যাত্রাপালার জয়যাত্রা চলিতে থাকিবে।

  • S | ১৬ ডিসেম্বর ২০২০ ০৪:২৫467849
  • ঐ পিওরিটি খুঁজতে গিয়েই তো আগেরবার ট্রাম্প প্রেসিডেন্ট হল। ট্রাম্পকে তো বিদেয় করা হল, কিন্তু সুপ্রীম কোর্ট নিংরেই রাইট উইঙ্গরা বহুদিন খাবে। ইলেকটোরাল ডেমোক্র্যাসি যে লেসার ইভিল খোঁজারই জায়্গা, সেটা না বুঝলে তো মুশকিল।

    মেইনস্ট্রিম মিডিয়া সিএনেন আর এমেসেনবিসির যেমন মডারেট, সেন্ট্রিস্ট থাকার বড্ড দায়, প্রোগ্রেসিভ মিডিয়াও সবাইকেই ক্রিটিসাইজ করার দায় নিজেরাই কাঁধে তুলে নিয়েছে।

  • &/ | ১৬ ডিসেম্বর ২০২০ ০৪:১৭467848
  • তখন জটায়ুর সাহেব ইকুইভ্যালেন্ট লিখবেন, "ডাইলিথ ডাইলিউটেড"

  • &/ | ১৬ ডিসেম্বর ২০২০ ০৪:১২467847
  • মনোজবাকেও আনবেন। তারপরে ডাইজবা ট্রাইজবা টেট্রাজবা ...

  • S | ১৬ ডিসেম্বর ২০২০ ০৪:১১467846
  • "যাহা ৭০ তাহাই ৯০"
    বোঝো।
    বাইডেনের লেজিস্লেটিভ সাফল্য অনেক বেশি। কিন্তু তার মধ্যে প্রচুর কন্ট্রোভার্সিয়াল বিল আছে।

  • cb | ১৬ ডিসেম্বর ২০২০ ০৪:১১467845
  • আমি খুব স্ট্রেঞ্জ ফিল করি প্রোগ্রেসিভ টক শো গুলো দেখে। এরা কি আদৌ সিরিয়াস এদের দাবীদাওয়া গুলো নিয়ে? না হলে এই লেভেলের ফলস ইকুইভ্যালেন্সি কেউ ক্রিয়েট করে নাকি?


    ডেম প্রেসিডেন্ট এসেছে, যা পারিস গুছিয়ে নে এই বেলা। পিওরিটি টেস্ট ফেস্ট পরে হবে ওয়াড়া।


    কোন বিশ্বে প্রোগ্রেসিভ কজের জন্য রিপাবলিকান প্রেসিডেন্ট বেটার সেটা আমিও জানতে চাই।


    আজ একটা প্রোগ্রেসিভ চ্যানেলে দেখলাম স্কামব্যাগ অফ দা ইয়ারের জন্য নমিনেশন দিয়েছে। ট্রাম্প, ম্যাককোনেল, ম্যাট গায়েটজ, আর হ্যাঁ, বারাক ওবামা।


    ডেম প্রাইমারিতে এদের সমর্থিত প্রার্থীর না জেতা খুব কিন্তু আশ্চর্যের নয়

  • syandi | ১৬ ডিসেম্বর ২০২০ ০৪:০১467844
  • &/, ভাববেন না মনোলিথেই শো খতম। এরপর ডাইলিথ, ট্রাইলিথ, টেট্রালিথ...... এনলিথ সব বেটাকেই কান ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে আসব :-)

  • &/ | ১৬ ডিসেম্বর ২০২০ ০৩:৫২467843
  • আচ্ছা, 'সে' আর লেখেন না? বহুদিন দেখি না যে!

  • aka | ১৬ ডিসেম্বর ২০২০ ০৩:৪৪467842
  • তাইলে দেখে নেওয়া যাক বাইডেনের কি? আর যাহা ৭০ তাহাই ৯০, ইন্ফিনিটির সাথে 1 যোগ আর বিয়োগ, মানে অনন্তকাল ধরে aachhe.

  • &/ | ১৬ ডিসেম্বর ২০২০ ০৩:৩৯467841
  • দ্রি আর দীপাঞ্জন, এই দু'জনকে খুব মিস করছি। এইসব অ্যাতো কিছু হয়ে যাচ্ছে, উফো উড়ছে, এলিয়েনরা মনোলিথ রেখে যাচ্ছে এখানে সেখানে, আবার ভ্যানিশ হয়ে যাচ্ছে সেইসব মনোলিথ, করোনাভাইরাস ক্ষেপে ক্ষেপে উঠছে, নতুন নতুন রূপ নিচ্ছে, কবি গাইছেন "তুমি নব নব রূপে আসো কেন?", একটা পূর্ণ সূর্যগ্রহণ পর্যন্ত হয়ে গেল, মিটিওর শাওয়ার দেখা যাবে, ধূমকেতুও একটা এসেছিল কয়েকমাস আগে, খুব ভালো অরোরা দেখা যাবে বলছে---কিন্তু দীপাঞ্জন আর দ্রি কোথায়?

  • &/ | ১৬ ডিসেম্বর ২০২০ ০৩:২৬467840
  • আরে! ওই ইউফো টা যেটার ছবি রিলিজ করেছিল ২০১৯ এ, ওটা নাকি সত্যিই দেখেছিল নেভির লোকেরা! ভীষণ জোরে উড়ে পালিয়ে গেল। ওরা যারা পেছন পেছন উড়ে যাচ্ছিল, তারা মাত্র ক'টা ছবি তুলতে পেরেছিল।

  • S | ১৬ ডিসেম্বর ২০২০ ০৩:০৮467839
  • তাছাড়া বার্ণীর লেজিস্লেটিভ অ্যাচিভমেন্ট খুব স্ট্রঙ্গ নয়। ১৯৯১ থেকে কংগ্রেসে, ২০০৭ থেকে সেনেটে। এই তিরিশ বছরে বার্ণীর স্পনসর্ড খুব কম বিলই পাশ হয়ে আইন হয়েছে। বহু বিলের কোস্পনসর্ড অবশ্যই ছিলেন, যেটা সেনেটাররা অনেকসময় করেন। তবে এই রেশিওটা যতনা বার্ণীর সমস্যা, তার থেকেও বেশি বার্ণীর কোলিগদের সমস্যা। একটু র‌্যাডিকাল কিছু দেখলেই আর কেউ এগোয় না।

  • Abhyu | ১৬ ডিসেম্বর ২০২০ ০৩:০৪467838
  • আকাদা একটু উইকি দেখে নিলেও তো পারে


  • S | ১৬ ডিসেম্বর ২০২০ ০২:৪৫467836
  • বার্ণী ৭০স থেকে সেনেটে? এসব খবর কোথায় পাওয়া যাচ্ছে?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত