এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩০৯৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ৩১ মার্চ ২০১৮ ১০:২৯714405
  • এ ব্যাপারে রাণীমার ওপরে বিশেষ ভরসা করে লাভ নেই। পব-তে ক্ষমতায় থাকার জন্যে বিজেপিকে তাঁর একান্তই প্রয়োজন। সাম্প্রতিক দিল্লী অভিযানের পরে নানা মহল তাঁর তথাকথিত বিজেপ-বিরোধী অব্স্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। এই গেঁয়ো যোগীর কথা শুনুনঃ তিনি মোট্টে বিজেপি বিরোধী নন-মোদী বিরোধী মাত্র। বাম বধের জন্যে রামকে তাঁর একান্তই প্রয়োজন।
    পন্ডিতেরা যত তাড়াতাড়ি এই ব্যাপারটি হৃদয়ঙ্গম করেন ততই মঙ্গল।
  • @পিটি | ৩১ মার্চ ২০১৮ ১০:৪৮714406
  • বাম কয়বার মরবে?
  • | ৩১ মার্চ ২০১৮ ১০:৫৮714407
  • গুহবাবুর লেখা পোষায় নি।
    আজকের ইন্ডিয়ান এক্সপ্রেসে আব্দুল খালিকের একটা রিব্যুটাল আছে ওটার উপর।
  • Du | ৩১ মার্চ ২০১৮ ১৯:০৭714408
  • দাঙ্গা করলো হিন্দুত্ব আর ডাবল হিন্দুত্ব আর দোষ হলো মুসলিমরা বোরখা পরে কেন? রানী কেন হিজাব পরে ( পরে আবার ছবি তোলে এবং সেটা জায়গা বিশেষে লাগিয়ে রাখে)সেটা সুজনের পক্ষে বলা কঠিন হলেও বলে ঠিকই করেছে। এইসব নকল ধর্মচিহ্ন ধর্মকে পশ্চিমবঙ্গের রাজনীতীতে টেনেছে।
  • PT | ৩১ মার্চ ২০১৮ ১৯:২৪714409
  • প্যান্ডেল করে হনুমান পূজো হচ্ছে গড়িয়ার মোড়ে। পরিচালনায় বিশ্বহিন্দু পরিষদ ও বজরঙ্গ দলের গড়িয়া প্রখন্ড। বালখিল্য এবং ধান্দাবাজদের অনুপ্রেরণায় ও ঢপবাজদের নেতৃত্বে পরিবর্তনের ৭ বছরের মাথায় গড়িয়াবাসীদের এ এক পরম প্রাপ্তি।
  • modi | ৩১ মার্চ ২০১৮ ১৯:২৯714410
  • এক প্রাক্তন লিবারেশনের সাথে গপ্প হচ্ছিল। ওনার বক্তব্য হল বিজেপির অগ্রগতি রুখতে হলে রামনবমী ইত্যাদি করতেই হবে। সিপিএম এসব বাদ দিয়েছে বলেই ত্রিপুরা বিজেপির হাতে চলে গেল।
  • cb | ৩১ মার্চ ২০১৮ ১৯:৫১714411
  • কারা প্রোফাইল ডিলিট মারল। দু এক জনের নাম বলুন না একটু?
  • cm | ৩১ মার্চ ২০১৮ ২০:২৫714412
  • রামনবমী হোক সিঙ্গুরে কারখানা না হলেই হল।
  • T | ৩১ মার্চ ২০১৮ ২০:৩৬714413
  • হিন্দু বীর দীপ্তরূপ সাম্যদর্শী। হিন্দু বীর সোহম পাল। ;) পুলিশের হুড়কোর ভয়ে নির্ঘাৎ।
  • | ৩১ মার্চ ২০১৮ ২১:১১714414
  • এই দী-সা একটা অতি জঘন্য লোক। আগেও একবার হুড়কোর ভয়ে ডিঅ্যাকটিভেট করেছিল।
  • cb | ০১ এপ্রিল ২০১৮ ০৭:৪৭714416
  • শুনেছি দী সা কিছু একটা ভিসার চেষ্টা করছিল। পুরন্দর ভাট হটাৎ ওর একটা মুসলমান নিধনের দাবির স্ক্রিনশট পাবলিক করে দেওয়াতে কান্নাকাটি করে হাওয়া হয়ে যায়। তারপর আবার ফিরে এসেছিল। তাহলে আবার এখন ইল্লা ইল্লা গোতিল্লা হয়ে গেছে। ওর ভিসার কি হল কে জানে?
  • সিকি | ০১ এপ্রিল ২০১৮ ০৮:৩৬714417
  • সোহম্পাল ফেবু প্রোফইল ডিলিট মেরেচে? আহা, তাই তো! অহো, এ দিনও আমায় দেখতে হল? এমন আগুনখোর বিপ্লবী - ইদিকে সোহম্পালের সোশাল সিমপ্যাথাইজাররা তো এখনও রয়েচেন বিরাজমান, তাঁরা কিছু বলছেন না?
  • S | ০১ এপ্রিল ২০১৮ ০৮:৩৮714418
  • এই সোহম পালটা কে?
  • | ০১ এপ্রিল ২০১৮ ০৮:৫৮714419
  • ডিলিট মারে নি ভ্যাট! নির্ঘাৎ ডি-অ্যাকটিভেট করেছে। কদিন বাদেই আবার ফিরবেখনে।
  • S | ০১ এপ্রিল ২০১৮ ০৯:০০714420
  • কে এই সোহম পাল?
  • PT | ০১ এপ্রিল ২০১৮ ০৯:০৩714421
  • আরো একটি ঢপমুক্তি!!
  • T | ০১ এপ্রিল ২০১৮ ০৯:৫৪714422
  • সোহ্মপাল হচ্ছে যেমনটি গুরু বলে গেছেন, 'কচি রোঁয়ার চুদুরবুদুর'। ফেবুতে ইনি বামৈস্লামিক নামক একটি ধারণার অন্যতম হাবিলদার বলে পরিচিত।
  • s | ০৩ এপ্রিল ২০১৮ ০৮:২৬714423
  • এদিকে তিনোরা পঞ্চায়েতের মনোনয়ন জমা দেবার প্রথম দিন থেকেই বিরোধীদের কেলিয়ে লাট করে দিচ্ছে। পুলিশের সামনেই ক্যালাচ্ছে। আর মুখ্যমন্ত্রী যথারীতি এ বিষয়ে নীরব।
  • sm | ০৩ এপ্রিল ২০১৮ ১২:০০714424
  • পঞ্চায়েত ভোটে বিরোধীদের কেলানোর পেছনে কী যুক্তি থাকতে পারে?
    এমন তো অবস্থা নয় যে, তিনোমুলের হারার সম্ভাবনা আছে।
    বরঞ্চ বামেরা বেশি আসনে জিতলে, বিজেপির রমরমা একটু হলেও কমবে।
    তিনোরা তাদের স্ত্র্যাটিজি অনুযায়ী বিরোধী; আই মিন বামেদের সঙ্গে বিবাদে জড়াতে চাইবে না।
  • de | ০৩ এপ্রিল ২০১৮ ১২:০৯714425
  • তিনো আর বিজেপি তো একসাথে খেলচে, এমন খেলান খেলচে যে কেউ বুঝতে পাচ্চে না - পবর লোকেরা কি সত্যিই কেউ বুঝছে না?
  • PT | ০৩ এপ্রিল ২০১৮ ১২:১৫714427
  • সত্যি কথাটা জানার ভয়!
    ঠিক্ঠাক ভোট হলে তিনোরাই জিতবে কিন্তু বিরোধীরা কত ভাল করতে পারে সেটা তিনোদের জানা নেই। কাজেই রাজ্য "বিরোধীশূন্য" করাটা নিশ্চিত করা যাবে শুধুমাত্র বিরোধীদের ঠেঙিয়ে।
    কিন্তু তিনোরা বামেদের বেশি আসনে কিছুতেই জিততে দিতে পারে না কেননা তারা RSS-এর "বামশূন্য ভারত" তত্বটি বাংলার মাটিতে প্রয়োগ করে দেখাবে বলে কথা দিয়ে রেখেছে।
  • sm | ০৩ এপ্রিল ২০১৮ ১২:৩৮714428
  • আপনি একজন অনিন্দ্যসুন্দর বিশ্লেষক!এই বাজারে, তিনোরা বামেদের আসন সংখ্যা শূন্য করে বিজেপির আসন বৃদ্ধিতে সাহায্য করবে? অদ্ভুত!
  • PT | ০৩ এপ্রিল ২০১৮ ১৪:১৪714429
  • বিজেপির ভোট যতক্ষণ না ২০% ছাড়াচ্ছে ততক্ষণ তিনোদের শঙ্কার কোন কারণ নেই। তবু মনে করিয়ে দিইঃ
    The Trinamul Congress chief, ..., was seeking the Sangha’s support in her fight against communist “terror". “If you (the RSS) give us just 1 per cent support, we will be able to fight red terror” she told the assembled RSS brass, including H.V. Seshadri, Mohan Bhagwat and Madan Das Devi.

    “I have never got to meet so many RSS leaders, though I have met some individually. You people are true patriots. I know you love the country, you care for even small, remote areas of the country," she added.
    ...........
    Mamata said “we are with you (the RSS) in your fight against the communists”.
    https://www.telegraphindia.com/1030916/asp/nation/story_2369902.asp
  • sm | ০৩ এপ্রিল ২০১৮ ১৪:৩৩714430
  • ছো:, ২০০৩ সালের টেলিগ্রাফের রিপোর্ট নিয়ে তক্কো!এর চেয়ে চায়ের দোকানে ভাল তক্কো হয়।
    এটা ২০১৮ সাল। গঙ্গা, ভলগা দিয়ে প্রচুর জল বয়ে গেছে।
  • S | ০৩ এপ্রিল ২০১৮ ১৪:৩৫714431
  • সেই জলেই আরেসেসের নোংরা বয়ে এসে জমা হয়েছে পবে।
  • sm | ০৩ এপ্রিল ২০১৮ ১৪:৪১714432
  • PM | ০৩ এপ্রিল ২০১৮ ১৯:৪৩714434
  • ৩০ % সংখ্যা লঘু অধ্যুসিত রাজ্যে বিজেপি যে কোনোদিন একার ক্ষমতায় সরকার গড়তে পারবে না, দিদি সে ব্যপারে নিশ্চিত। আবার কং বা বামেরা বিজেপিকে সমর্থন করবে না। তাই সবচেয়ে খারাপ পরিস্থিতিতে বিজেপি তিনো সরকার হবে। তাই সবদিক থেকে বিজেপির উত্থান তিনোর কাছে রাজনৈতিক ভাবে আশির্বাদ ই -- নিরাপদতম। বিজেপিও জানে হম্বি তম্বি ই সার। লক্ষ্য ৪২ টা লোকসভা সিট পক্ষে না হলেও নিউট্রাল রাখা।

    মাঝ খান থেকে এই নকল যুদ্ধ যুদ্ধ খেলায় কিছু মানুষ মারা যাবে কিছু অসীম ক্ষতিগ্রস্থ হবে --- এই যা দুঃখ।

    লাভ ও নেই তা নয়---চরম কাম্য নৈরাজ্য প্রায় এসেই গেছে---পুরো এলেই রামরাজ্য
  • আচ্ছা | ০৩ এপ্রিল ২০১৮ ২০:০৪714435
  • রাজ্যে বিজেপির ভোট বাড়ছে। তিনুদের ভোট কমছে না। কাদের ভোট বিজেপিতে আসছে তাহলে? এই ছাগলেরা কাকে ভোট দিত এতদিন?
  • PM | ০৩ এপ্রিল ২০১৮ ২২:৩৯714436
  • যদিও বাংলাদেশ সম্পর্কে এই মন্তব্য তবু জিন তো এক ই।

    বাঙ্গালী দের বিদেশিরা আজ কাল ক্রিমিনাল মাইন্ডেড বল্ছে। পিটি তো তবু ছাগোল ই বলেছে আদর করে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন