এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ৩০ ডিসেম্বর ২০২০ ০৯:০৪469427
  • বেগুনভাজা খুব ভালবাসি,কিন্তু তেল চুপচুপে বেগুনভাজা আর খেতে পারিনা, অস্বস্তি হয় আজকাল। লুচি বেগুনভাজা কতদিন খাইনি মনে পড়ে গেলো।রাজমা খারাপ কিন্তু টোফু অপছন্দের তালিকায় এক নাম্বারে- মনে হয় হাওয়াই চটি চিবোলে ওর থেকে ভাল্লাগবে:-)


    অভ্যুএসেস কোথায় গেলো? তুমি বলাতে তাকে মনে পড়লো। আর সয়বিনের ভর্তা বেশ ভালো খেতে- করে দেখো।

  • Abhyu | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:৫১469426
  • আগে SS (শপার্স স্টপ) লিখতো মনে আছে? তো সে একবার আমাদের সোয়াবীনের নাগেটের কারি খাওয়ালো। আগে বলে নি কি জিনিস, আমি ভেবেছি চিংড়ি মাছের বড়া, এমন ভালো রেঁধেছিল। তারপরে রেসিপি যা দিল, আমি বললাম বাপু অতো ঝামেলা পোষাবে না!

  • &/ | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:৪৯469425
  • সেকালে আমাদের প্রাইমারী স্কুলে দুপুরে টিফিন দিত। এসব মিড ডে মিলের বহু আগের যুগের কথা। এই দুপুরের টিফিন ব্যবস্থার জন্য আলাদা করে মাইনের সঙ্গে অর্থ দিতেন অভিভাবকরা। তো সেই টিফিনে দিনের পর দিন সয়বীন নাগেটের ঝোল আর কাঁচা পাউরুটি খেয়ে খেয়ে এক বন্ধুর এত বিতৃষ্ণা হয়েছে যে পরবর্তী কালে সে ও জিনিস আর খেতেই পারে না। অথচ সয়বীন নাগেট দিয়ে আলু দিয়ে টম্যাটো দিয়ে ভালো মশলা দিয়ে অতি উপাদেয় খাবার বানানো যায়।

  • &/ | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:৪৪469424
  • সয়াবীন দিয়েই তো কত রকমের পদ তৈরী করা যায়। রান্নার উপরে নির্ভর করে কোনো জিনিস ভালো লাগবে কিনা। এমনকি চিংড়িও তো কেউ কেউ ঝোলের মতন করে ফেলে যাতা করে ফেলে, আবার কেউ শুকনো শুকনো রসভাজা করে উপাদেয় করে রাঁধে।

  • &/ | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:৪১469423
  • কোনো কোনো দোকানে বিশাল আকৃতির পরোটা বানিয়ে রীতিমতন আছড়ে আছড়ে পেটায়। এক একটা থেকে অনেকগুলো হয়ে যায়।

  • অরিন | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:৩৯469422
  • পেটাই পরোটা খেতে হয় হাওড়ার দিকের ন্যাশনাল হাইওয়ের ধারের ধাবাগুলোতে, তাই না?

  • অরিন | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:৩৭469421
  • টোফু / রাজমা, নির্ভর করে কিভাবে / কোন রান্নায় খেয়েছেন তার ওপর। বিশেষ করে টোফু। টোফুতে ধৈর্য ধরে জল না বের করে রান্না করলে অখাদ্য। এবং খুব সিল্কি টোফু পুডিংএর মত না খেতে চাইলে তাকে শুকনো করে ভেজে না নিলে বা কমপক্ষে কিউবের ছটাসাইড হালকা করে চারড না করে নিলে ভাল লাগবার কথা নয়। টোফু অন্তত আমার রুচিতে ছানা বা পনিরের সাব নয় কোনমতেই।


    রাজমাও, আমি উত্তর ভারতে যেভাবে খেয়েছি, একদম ভাল লাগত না। কেউ অফার করলে কাটিয়ে দিতাম। কিন্তু বহুদিন আগে আমার একজন পাকিস্তানি বন্ধু আমাকে প্রায় জোর করে রাজমা পোলাও খাইয়েছিল। সে এক দুর্ধর্ষ সুস্বাদু খাবার। আমার রাজমা সম্বন্ধে কনসেপ্ট টাই বদলে গেছিল।


    তাই, মনে হয় এই টেসটের ব্যাপার কনটেকসটের ওপর নির্ভর করে।


    কেউ বালুট ডিম কখনো খেয়েছেন? এশীয় দোকানগুলোতে বিক্রি করে। এখন আর কিছু বলব না।

  • &/ | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:৩৬469420
  • পেটাই পরোটা।

  • S | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:৩৩469419
  • সেটা কি জিনিস?

  • &/ | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:৩২469418
  • পেটাই পরোটা হলে আরো ভালো। :-)

  • S | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:২৩469417
  • এদিককার অ্যাপেটাইজার খেতে গেলে ব্যাটার্ড মাশরুম খেয়ে দেখবেন। দারুন জিনিস।

  • aranya | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:১৯469416
  • ও মাই @এলসিএম। নাঃ, আমিও খেতে চাই না এ জিনিস

  • S | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:১৯469415
  • আজ ফিফথ ডেতে দুই সেশনে মাত্র একটা উইকেট হারিয়েছে পাকিস্তান। অসাধারণ খেলছে ফাহাদ আর রিজওয়ান। ফাহাদের ব্যাটিং স্টান্স কি অদ্ভুত। নিউজিল্যান্ডকে জিততে গেলে টি এর পর ৬ উইকেট তুলতে হবে। টেস্ট ম্যাচ জমে ক্ষীর।

  • S | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:১৪469414
  • অভ্যুর সাথে একমত। রাজমা আর টোফু জঘণ্য জিনিস। বেগুন ভাজা খাবেন পরোটার সঙ্গে।

  • lcm | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:১৩469413
  • অরণ্য,
    কিন্তু - রকি মাউন্টেইন অয়েস্টার - একবার গুগল করে দেখো :-)

  • Abhyu | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:১২469412
  • টোফু আমি খুব অপছন্দ করি। রাজমার পরেই।

  • aranya | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:১১469411
  • কিন্তু আপনেরা স্বদেশী খাদ্য, নিম - বেগুনকে পাত্তা দিলেন না, এ বড় দুঃখের


    যাক, অন্তত বেগুন ভাজাকে সুখাদ্যের লিস্টিতে রেখেছেন

  • aranya | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:০৮469410
  • অয়েস্টার ভাল জিনিস

  • lcm | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:০৫469409
  • রকি মাউন্টেইন ওয়েস্টার - খাই নি, খুব একটা ইচ্ছেও নেই

  • Abhyu | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:০২469408
  • জানেন আমি অরুণাচল প্রদেশে গিয়ে গরম মশলা দিয়ে ইলিশ মাছ খেয়েছিলাম। এখনো মাঝে মাঝে তার দুঃস্বপ্ন দেখি!

  • অরিন | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:০০469407
  • আগেদাশি ডোফু, সুয়ুর হালকা ঝোলে চোবানো মুচমুচে করে ভাজা সিল্কেন টোফু।


    কে কে ভালবাসেন? ;-)

  • Abhyu | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:০০469406
  • বোতিন্দা, তুমি জিলিপি খাও না কিরকম? ও তো কোভিড প্রুফ জিনিস!

  • S | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:০০469405
  • আমিও জিহ্ব আর দাঁত দিয়ে কাটা আলাদা করি। হাত দিয়ে কমই কাঁটা বাছি।

  • aranya | ৩০ ডিসেম্বর ২০২০ ০৭:৫৮469404
  • খেয়ে নেয় না, দাঁত দিয়ে কাঁটা ছাড়ায়

  • অরিন | ৩০ ডিসেম্বর ২০২০ ০৭:৫৫469402
  • @অপু, ইমেল:


    [email protected]

  • &/ | ৩০ ডিসেম্বর ২০২০ ০৭:৫৫469403
  • কোনো কোনো ভালো মাছখাইয়ে আছেন, তাঁরা কাঁটা বাছেন না, কী একটা কৌশলে কাঁটাগুলো চিবিয়ে খেয়ে নেন।

  • aranya | ৩০ ডিসেম্বর ২০২০ ০৭:৫৩469401
  • হ্যাঁ, মোগলাই

  • Abhyu | ৩০ ডিসেম্বর ২০২০ ০৭:৫২469400
  • রুটি তেলুর তো জাস্ট মোগলাই পরোটা আর মুরগীর ঝোল!

  • S | ৩০ ডিসেম্বর ২০২০ ০৭:৫০469399
  • কাঁটা না বাছলে তো মাছ খাচ্ছি মনেই হয়্না। ঃ))

  • aranya | ৩০ ডিসেম্বর ২০২০ ০৭:৫০469398
  • আমরা লাস্ট বয়। তবে নেকস্ট ডার্বিতে তোমাদের হারাব

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত