এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ০৭ জানুয়ারি ২০২১ ২০:৪৪470266
  • তোমাকে একটা প্রশ্ন জিগ্যেস করেছি ওবামাকেয়ার কেন?

  • drone-master | ০৭ জানুয়ারি ২০২১ ২০:৪৪470265
  • S | ০৭ জানুয়ারি ২০২১ ২০:৩৫470264
  • অথচ মিড ওয়েস্টের লোকটাকে যখন বলা হয় যে মিনিমা ওয়েজ বাড়ানোর কথা, তখন বলে সোশালিজম চাই না।

  • S | ০৭ জানুয়ারি ২০২১ ২০:৩৪470263
  • এখনে যা বক্তব্য দেখছি, তাতে তো মোদিকে সাম্প্রদায়িক বলা যাবেনা। কারণ তিনি তো মুসলমানদের ঘৃণা করেন মাত্র। সেম সেক্স ম্যারেজের বিরোধীতা করবে, কিন্তু বাইগট নয়। বাহ।

  • S | ০৭ জানুয়ারি ২০২১ ২০:৩১470262
  • মার্কো রুবিও এনারের থেকে কত ডোনেশান নিয়েছে?

  • S | ০৭ জানুয়ারি ২০২১ ২০:২৯470261
  • বাই দ্য ওয়ে, এইযে বার্ণীও মিলিয়নেয়ার - এটাও ফক্স নিউজের টকিং পয়েন্ট।

  • S | ০৭ জানুয়ারি ২০২১ ২০:২৭470260
  • পলিটিশিয়ান আপনি কি এই লিন্কটা পুরোটা পড়ে দিয়েছেন আশা করি।

  • obama-created-division | ০৭ জানুয়ারি ২০২১ ২০:২৬470259
  • aka | ০৭ জানুয়ারি ২০২১ ২০:২৪470258
  • বোধি বাউ, শোনেন, ভোট করতে হলে ফাণ্ডিং চাই, কর্পোরেট ফাণ্ডিং নিলে তাদের কথা শুনতে হবে। ঠিক আছে, তাতে যদি আমি রাস্ট বেল্টের সাদা অ্যালিয়েনেটেড ফিল করি এবং ট্রাম্পকে ভোট দিই তাহলে আমি রেসিস্ট মাগা?


    হায় এইদিনও দেখতে হল? কেয়া হাল বানাকে রাখা? কুছ লেতে কিঁউ নেহি? আমি নয় হুস্কি ছেড়েছি, তুমি তো নয়।


    এর মানে এই নয় যে বিগ টেক ফান্ডিং মানেই ভুল, কিনতু এই অ্যালিয়েনশনটা রেকগনাইজ না করা মানে এলিটিজম। ডেমদের এটাই ব্লাইণ্ড স্পট। উঠতি ডেমদের আরও বেশি। তারা মনে প্রাণে বিশ্বাস করে রাস্ট বেল্টের ঐ লোকটি ডিপ্লোরেবল, আর ডেমদের কোন দায় নেই ওদের দেখার।

  • S | ০৭ জানুয়ারি ২০২১ ২০:২৩470257
  • সিরিয়াসলি আকাদা? বার্ণী আর মিট রমনি-ট্রাম্পের তুলনা করছেন আপনি? কিসব সচেতনতা না ছাইপাশ লিখলেন দুই পোস্ট আগে। বার্ণী বড়লোক হয়েছে বইয়ের রয়াল্টি পেয়ে। আর মিট রমনী বেইন ক্যাপিটালের ফাউন্ডার এমপি ছিল। বছরে টেনস অব মিলিয়নস স্টক ইনসেনটিভ পেত।

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | ০৭ জানুয়ারি ২০২১ ২০:২২470256
  • ব্ল্যাক লাইভস ম্যাটার যদি এই জমায়েত করত, পুলিশে ডজন দুয়েক লাশ ফেলে দিত। এখন রাষ্ট্রে r ক্ষমা সুন্দর রূপ দেখা যাচ্ছে, সাদা গ্যাদারিং বলে। ইনস্টি টিউশনাল রেসিজম কাকে বলে সেটা দেখিয়ে দিল, রাজধানীর সেকিউরিটি সেটা আপ। ঐ পাড়ার ভালো বিজেপিরা বেরিয়েছে আর কি ঃ-)))))আশ্চর্য্য বাল একটা দেশএর সিকিউরিটির র বায়াস।

  • পলিটিক্স | ০৭ জানুয়ারি ২০২১ ২০:২১470255
  • https://www.nytimes.com/2010/11/11/us/politics/11fiscal.html


    সোশ্যাল সিকিউরিটি কাটার জন্য ওবামার বাইপার্টিজান কমিশন।

  • who gives? | ০৭ জানুয়ারি ২০২১ ২০:১৮470254
  • এই S মালটা দিনের পর দিন এখানে এত বাজে ভাট দেয়, যা বলে হয় তার উল্টো, ফালতু বকে দিনের পর দিন, ইগোবাজ লোকজন, যেন যা বোঝে সব এরাই বোঝে, এদের এত হ্যাজ দেয় কে? হু গিভস?

  • aka | ০৭ জানুয়ারি ২০২১ ২০:১৬470253
  • সে তো বার্ণিও মিলিয়নিয়ার।

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | ০৭ জানুয়ারি ২০২১ ২০:১৪470252
  • বড় এস কেস বাই কেস ফান্ডিং এর ভালো ডেটা দিয়েছে।


    এই এক ই লজিক ইশান ও একটা প্রবন্ধ দিয়েছিল। লজিকটা খুব দাঁড়ায় না। যে কোনো সময়ে, সে সময়ের সবচেয়ে পাওয়ার ফুল ইনডাস্ট্রিয়াল লবি, পলিটিক্স কে প্রভাবিত করেছে। কিন্তু ফিনানসিয়াল ক্যাপিটালিjম এর যে ১৯৮০ র দশক থেকে যে পলিসি সাপোর্ট পেয়েছে, এতটাই পেয়েছে, যে রিভব্ল্বিং ডোর পলিসিমেকিং বলে একট লব্জ তৈরী হয়ে গেল, ৯০ এর দশকের শেষের দিকে। সুতরাং ফাইনানসিয়াল ক্যাপিটালিজম এর ক্রিটিক ন করে বিগ টেক এর ক্রিটিক করা যায় না, আবার বিগ টেক ভিষণ মিষ্টি সে যদি ইজিপ্টে টিউনিশিয়ায় আরব বসন্ত করে, চীনে ডিসেন্ট ফরমেন্টেশনের কাজ করে, আর ভিষণ খারাপ যদি তাতে আমার নিজের দেশে নিজের ব্যাংকরাপ্ট সোশাল কমেন্টারি অনেক কিছু এক্সপ্লেইন করতে না পারে, এই ছেঁদো যুক্তি নিইউ ইয়র্ক টাইম্স আর কদ্দিন লিখবে। ওয়ারেন এর এন্ডোর্সমেন্ট এর সময়েও সেটা রেকর্ডেড হয়েছিল, গাঁয়ে থাকি নি বলে লক্ষ করি নি তা না :-)


    বোধিসত্ত্ব দাশগুপ্ত

  • S | ০৭ জানুয়ারি ২০২১ ২০:১২470250
  • ২০১২ তে রিপাব্লিকানদের ক্যান্ডিডেট রমনি আর ২০১৬ তে ট্রাম্প। দুজনেই নিজেরা বিলিয়নেয়ার ক্লাসের অংশ।

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | ০৭ জানুয়ারি ২০২১ ২০:০৭470249
  • আকা, এগুলো ফ্যাশনেবল কথা রে, বিগ টেক ওয়াশিংঅটন এ এসেছে ওবামার আমলে। গ্লোবালাইজেশন এ ওল্ড টেক বেনেফিট করে নি? মূল সমস্যাটাই তো ম্যানুফাকচারিং জব বাইরে গেছে বলে। বড় এস খুব ভুল বলে নি। বিগ টেক আগের ইলেকশনেও পাতি মস্তি করেছে সব ই তো সমান বলে, এখন নানা ধরণের সমস্যায় কিছুটা কনটেন্ট কিউরেশন করছে।


    ট, আর্টিস্ট রা, সেলিব্রিটি রা শুধু না, শিক্ষিত মানুষ অনেকে ই এখন ফ্যাসিস্ট বিজেপি কে সমর্থন করার অজুহাত খুঁজে খুঁজে বের করছে, একেবারেই ফাল্তু লোকজন। এসবের অভাব কোন কনগ্রিগেশনেই নেই।


    আর রজানীতিতে দোষ হয় অশিক্ষিত ভোটার এর। মুসলমান তোষণ আর অনুপ্রবেশ এর কল্প লোকে অনেকেই বাস করতে ভালো বাসেন। কি আর করা যাবে। রুদ্রনীল কেন সেলিব্রিটি অনেকের ই ন্যুনতম ক্রেডিবিলিটি নেই। আর্টিকল টার একটা সেন্টেন্স এর কোন অর্থ নেই। সম্পূর্ণ বোগাস। পাড়ার বিজেপি ভালো ঃ-))))))টোটাল হাস্যকর। বাবা মা কষ্ট করেছেন, বলে আমিও বিজেপিও করতে পারি কোন লজিক হল? মুর্খের মত কথা। ফাল্তু একেবারে। তবে পারফর্মিং আর্ট এর লোক জনের ইন সিকিউরিটি একটা রয়েছে। কল শো পাবে না বলে কত লোকে কত কি করে কোনো ইয়ত্তা নেই। ইনটেলেকচুয়াল দের মধ্যে মিনিমাল প্রশ্ন করার অভ্যাস থাকতে পারে, বলে সেলিব্রিটি লাইন আপ করে সাইকোফান্ট তৈরী করাটাও এখনকার এন্ডোর্সমেন্ট জোগাড়ের একটা পদ্ধতি। বিদেশের সেলিব্রিটি আর এখানকার মধ্যে পার্থক্য আছে। এখানে ধর আমীর খান, শাহ্রুখ, সালমান দের মতপ্রতিষ্ঠানের আর্স লিকার কল্পনা বাইরে করা যায় না।


    আর বাংলা মেডিয়া ঐতিহাসিক ভাবে দক্ষিন পন্থী। ন্যাশনালিস্ট আমলের কগ্রেসী লিগাসি। সেটা সত্ত্বেও, বিভিন্ন ধরণের বামপন্থা কিছুদিন বাংলায় একটা ট্যান্জিবল আইডিওলোজিকাল অলটারনেটিভ ছিল, সেটা এখনো আছে, সেটার জোর বাড়ানো টার কাজ টার সহায়ত করা টা করে যাওয়া, আর কি।


    বোধিসত্ত্ব দাশগুপ্ত

  • aka | ০৭ জানুয়ারি ২০২১ ২০:০৫470248
  • এটা খুব নোন ফ্যাক্ট হে বড়েস। বার্ণি স্যাণ্ডার্স শোনো বুঝতে পারবে। বললাম তো পলিটিক্স মানেই ট্রাম্প ভক্ত নয়।

  • S | ০৭ জানুয়ারি ২০২১ ২০:০২470247
  • ডেমরা হোয়াইট ওয়ার্কিং পপুলেশানকে দূরে করে দিয়েছে, ভাড়া করা সচেতনতা না থাকলে এসব কথা লোকে প্রবন্ধে লেখেনা। কোনও ট্রাম্পভক্তকে কোনওদিনও বলতে শুনিনি ফ্রী কলেজ বা ইউনিভার্সাল হেলথকেয়ার, বড়লোকদের ট্যাক্সেশান, ইনিকুয়ালিটি, বেসিক ইনকাম, বা মিনিমাম ওয়েজ নিয়ে। তাদের মুখে শুধুই ডীপ স্টেট, চীন, বিল গেটস, সোরোস, ওবামা, ক্লিন্টন, লিজার্ড পিপল, চাইল্ড এই সেই, অ্যাবর্শান, গান, ক্রিসমাস, ইমিগ্রেশান, স্পিক ইংলিশ, রেসপেক্ট ন্যাশনাল অ্যান্থেম, ওয়াল এইসব আজেবাজে বক্তব্য।

  • aka | ০৭ জানুয়ারি ২০২১ ১৯:৫৮470246
  • এই যে ওবামাকেয়ার নিয়ে এত কথা হয়, জিজ্ঞেস করি ওবামাকেয়ার কেন এসেছিল?

  • কিচু ফ্রিঞ্জ লেফট বক্তব্য | ০৭ জানুয়ারি ২০২১ ১৯:৫৮470245


  • S | ০৭ জানুয়ারি ২০২১ ১৯:৫৩470244
  • তবে এখানে বহু লোকেদের দেখলাম যারা বহুবছর ধরে আমেরিকাতে থেকেও নাইভিটি আর ওভারকনফিডেন্সের এক অদ্ভূত রঙিন মিশ্রণ। এখনও চোখে 'আমেরিকাতে থাকি'র রং লেগে আছে। যেমন কেউ সাদার্ণ স্ট্র্যাটেজি নিয়েই কেউ কথাই বলতোনা, এখনও বলেনা। যেসব বক্তব্য রাখে, সেগুলো মোস্ট লাইকলি কোনও হোয়াইট কোলিগের থেকে শোনা, কারণ সেগুলো সব ফক্স নিউজের রেগুলার টকিং পয়েন্ট।

  • aka | ০৭ জানুয়ারি ২০২১ ১৯:৪৯470243
  • ডিবেট দেখা মানে পলিটিক্স নয়। ডিবেট তো রিয়ালিটি শো। দেখতে ভালো, উত্তেজনা হয়। রাজনীতি সচেতনতা আমার মতে একটা চিন্তা ভাবনা, মরালিটি, কাজ যা ধাপে ধাপে গড়ে ওঠে, তার প্রথম ধাপটা কিছুটা র‌্যাডিকাল হয়।

  • S | ০৭ জানুয়ারি ২০২১ ১৯:৪৫470242
  • ৯২ সালে প্রথম আমেরিকার ইলেকশান ডিবেট দেখি। তবে প্রোজেকশান অনেকেরই রোগ।

  • aka | ০৭ জানুয়ারি ২০২১ ১৯:৪২470241
  • কিছু লোকের পলিটিকাল জন্মই হল ট্রাম্পের রাজত্ব শুরু হবার পরে। ফলত তাদের কাছে ট্রাম্প হল নচিকেতার রাজ্যশ্রী। এনারা পলিটিক্স বলতে বোঝেন ট্রেভর নোয়া, স্টিফেন কোলবার্ট, টাকার কার্লসন অথবা লরা ইনগ্রাম। আর স্মার্ট ডিভাইস এনাদের শুধুই সেইরকম ফিডই প্রোভাইড করে যায়, হয় তারা র‌্যাডিকাল মাগা, নয়ত র‌্যাডিকালি মাগা বিরোধী।


    আমেরিকায় সিস্টেমিক রেসিজম আছে, একথা নতুন নয়, যারা এখানে যাতায়াত করে, মোটামুটি সবাই জানে, বোঝে। আমি একজনকে ব্যক্তিগতভাবে খুব কাছ থেকে চিনি গত প্রায় আট বছর। তিনি আফ্রিকান আমেরিকান বড় হয়েছেন পঞ্চাশ, ষাট, সত্তরের দশকে। শুনলে চমকে উঠতে হয় তাঁর অভিজ্ঞতা, কিভাবে ব্ল্যাক ফ্যামিলিরা তাদের ছেলেমেয়েদের পুলিশের হাত বাঁচিয়ে চলতে বলে ইত্যাদি।


    জেরিম্যান্ডারিংয়ের কথা বললেন কেউ একটা, অবশ্যই। নর্থ ক্যারোলিনার ১২থ কং্গ্রেসনাল ডিস্ট্রিক্টের কথা মোটামুটি সবাই জানে।


    কিন্তু ট্রাম্পের সাপোর্টার মানেই হোয়াইট সুপ্রিমেসিস্ট এই সরলীকরণটা তখনই হয় যখন ঐ বাইনারি সিনড্রোমে পড়ে যায়। হয় মাগা নয়ত মাগা বিরোধী।


    সোশ্যাল মিডিয়া মনে হয় বন্ধ করে দেওয়া উচিত, নচেৎ এই বাইনারিকরণ ক্রমশ বাড়বে।

  • kc | ০৭ জানুয়ারি ২০২১ ১৯:৩৮470240
  • @T,


    ডায়মন্ডহারবার, রানাঘাট, তিব্বত, ব্যাস্! সিধে রাস্তা, সওয়া ঘণ্টার পথ, ....


    সিপিএম, তিনোমূল, বিজেপি ...

  • s | ০৭ জানুয়ারি ২০২১ ১৯:৩৫470239
  • রিপাবলিকানরা গত চল্লিশ বছর ধরে সোশাল সেফটি নেট কমাচ্ছে, ইউনিয়ন বাস্টিং করে চলেছে, আউটসোর্সিং করে ম্যানুফ্যাকচারিং এর বারোটা বাজিয়েছে, জেরিম্যান্ডারিং করে নিজেদের মেজরিটি বজায় রেখেছে, কনজার্ভেটিভ জাজ সিলেক্ট করে রিগ্রেসিভ সোশাল আর ইকনমিক পলিসি বজায় রেখেছে - কিন্তু সব দোষ হল ওবামার। কারণ ওবামা সিলিকন ভ্যালিকে হোয়াইট হাউসে ইন্ভাইট করেছে। এই যুক্তি অবশ্য এখন টুইটার, ব্লগোস্ফিয়ার আর ফ্রিঞ্জ লেফ্ট পডকাস্টে কান পাতলেই শোনা যায়। যারা জীবনে কোনোদিন অর্গানাইজ করে নি, তারা সারাদিন উপদেশ দিয়ে চলেছে কি করলে ইলেকশান যেতা যায়।
    ওবামার বেশ কিছু প্রবলেম ছিল। সবথেকে বড় প্রবলেম হচ্ছে হি ওয়াজ টু নাইস টু রিপাবলিকানস।

  • T | ০৭ জানুয়ারি ২০২১ ১৯:১৬470238
  • ইনি এখন বারান্দা থেকে নেমেছেন। দেশের বিজেপি ও পাড়ার বিজেপির মধ্যে তফাত পেয়েছেন। আনন্দ ধরছে না আর।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত