এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 118.*.*.* | ২১ মে ২০১৫ ১১:৫২662285
  • ওহো, তাই তো, আমি হেডলাইনটা খেয়াল করি নি।
    শুধু জ্যোতি বসুর ফরেন ট্রিপের জন্য ১৮ লাখ।
    তাহলে ঐ সব চায়না, জাপান, ইস্রায়েল - ঐ সব ট্রিপ হয়ত। লন্ডনের রিপিট ট্রিপ গুলো পার্সোনাল ট্রিপ (মানে ঐ যা শুনেছি আর কি)
  • lcm | 118.*.*.* | ২১ মে ২০১৫ ১১:৫৮662286
  • বিশ্বের কম্যুনিস্ট নেতাদের কথা যখন উঠল, ক্ষমতায় আসার পরে সোভিয়েত, চায়না-র লিডারদের ঠাঁটবাট কিছু কম ছিল না। অবশ্য ব্যতিক্রম আছে - উরুগুয়ের লেফ্টিস্ট প্রেসিডেন্ট (যিনি সাইকেল চালিয়ে কাজে যেতেন), বা, ত্রিপুরার মানিক সরকার।
  • Du | 230.*.*.* | ২১ মে ২০১৫ ১৪:১৮662287
  • তা প্রাসাদোপম সরকারী বাড়িটা বানানো হয়েছিল কেন?

    এখন ওটাতে থাকেন একজন জাজ।
  • PT | 213.*.*.* | ২১ মে ২০১৫ ১৫:৩১662288
  • "সত্যি, করে ঘুঘু রাজনৈতিক নেতা। নয়তো বিশ বছরের ওপর কেউ মুখ্যমন্ত্রীর চেয়ার ধরে রাখতে পারে?"

    পারে, পারে!! এই যে আরেকজন। না-জানার যে কি আনন্দ!!
    (Pawan ) Chamling became the chief minister of the state (Sikkim) on December 12, 1994 and has continued to rule the state for 20 years now. He is set to become the only leader of the country to celebrate silver jubilee as chief minister, breaking the record of .......Jyoti Basu.....
  • quark | 138.*.*.* | ২১ মে ২০১৫ ১৮:২৩662289
  • "ঘরে হাঁড়ি চড়ত না" - এইটা মিথ আর "সরকারি কোষাগারের লক্ষ লক্ষ টাকায় বিদেশ ভ্রমণ হ'ত" - এইটে নির্জলা সত্যি, এই সার্টিফিকেট কে দিল?
  • pi | 24.*.*.* | ২১ মে ২০১৫ ২০:৩৮662290
  • সুমন বঙ্গবিভূষণ পেলেন।
  • শ্রী সদা | 113.*.*.* | ২১ মে ২০১৫ ২০:৩৯662291
  • পাওয়ার পরে সুমনের ভয়েসটাও আসুক। সে কি নির্মল আনন্দ রে দাদা। ফেসবুকে দেখলাম একটু আ্গে।
  • pi | 24.*.*.* | ২১ মে ২০১৫ ২০:৪০662292
  • দিয়ে দে। আমি তো ব্লকড ঃ)
  • সিকি | ২১ মে ২০১৫ ২০:৪৩662293
  • প্লিজ প্লিজ, সুমনের ভয়েস পড়তে চাই।
  • সিকি | ২১ মে ২০১৫ ২২:২২662295
  • কেউ দিল না? ক্ষেউ না?
  • শ্রী সদা | 24.*.*.* | ২১ মে ২০১৫ ২২:৩৩662296
  • মাননীয় বন্ধুরা,

    গতকাল এই রাজ্যের মহামান্য রাজ্যপাল ও মানননীয় মুখ্যমন্ত্রী আমায় 'বঙ্গবিভূষণ' পুরস্কার দিলেন।
    আমি কৃতজ্ঞ।
    আমার ৬৬ চলছে। আয়ু শেষ হতে চলল। শরীর ভাল নেই। ভাল হবেও না। আমার মূল কাজ ও আমার স্বধর্ম সংগীতের সেবা। ভারতীয় সংগীতের সেবা। সেই কাজেই দিনরাতের বেশিরভাগ সময় দিচ্ছি কিছুকাল হলো। এ-জন্যেই জন্মেছিলাম আমি। মৃত্যু পর্যন্ত এই কাজই করে যাব।

    আমায় পুরস্কার দেওয়া মানে আধুনিক বাংলা গানকে পুরস্কার দেওয়া। "সে যে প্রাণ পেয়েছে পান করে যুগযুগান্তরের স্তন্য/ ভুবন কত তীর্থজলের ধারায় করেছে তায় ধন্য" - রবীন্দ্রনাথের এই কথাগুলো যে কতোটা সত্যি তা আমি জানি। কতো যুগের বাঙলার সঙ্গীত, উপমহাদেশীয় সঙ্গীত আমার রক্তে বয়ে চলেছে। এই ফেসবুকে অনেক "বামপন্থী" ও আর এস এস আমায় "বেজম্মা" বলে গাল দিয়েছেন। বেচারিরা জানেও না আমার ক্ষেত্রে ঐ কথাটা কতোটা সত্যি। আমার সত্যিই জন্মের ঠিক নেই। হাসন রাজা, লালন শাহ, আরও কতো নাম-না-জানা বাঙলার পল্লীগীতিস্রষ্টা, রবি, দ্বিজেন্দ্রলাল, হিমাংশু, নজরুল, পঙ্কজ, অনুপম ঘটক, রবিন, জ্ঞানপ্রকাশ, সুধীরলাল, দুর্গা, হেমন্ত, সলিল, শচিন, নচিকেতা ঘোষ (ওরে বাবা, পদবিটা খুব জোরে বলা দরকার), সুধীন দাশগুপ্ত, শ্যামল, সতীনাথ, মানবেন্দ্র, অলকনাথ, দুনিচাঁদ, ভি বালসারা, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রবীরের সুরের রক্ত যে আমার রক্তে মিশে গেছে, বয়ে চলেছে। আমি হলাম বিশাল এক সুর-ধারার ওগিল ওন্সেqউএে। সেটিই খেতাব পেল গতকাল।

    এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই খেতাব প্রস্তাব দিয়ে একটি চিঠি দিয়েছিলন সরকারিভাবে। সকলেই এই ধরণের চিঠি পেয়েছেন। তাতে লেখাঃ

    "মান্যবরেষু,/ আপনার অসামান্য প্রতিভা বাংলা গানকে সমৃদ্ধ করেছে। বাংলা গানের উত্তরণে আপনার ভূমিকা অনস্বীকার্য। আপনার সঙ্গীত রচনা, সুরসৃষ্টি বাংলা সঙ্গীত জগতে এক নতুন ধারার প্রবর্তন করেছে। আপনার গৌরবে আমরা গৌরবান্বিত।। ।।"

    কী বলব, - জীবনে এই প্রথম দেখলাম আমায় কেউ নিছক "গায়ক" বলছেন না। অথবা, বাংলা গানে আমার অবদানের কথা বলতে গিয়ে আমার গানের "কথা"র প্রশংসা করছেন না। কান পচে গেল "গায়ক" আর "উফফফফফফফফফফফফফফফফফফ্‌।।।উরে-বাব্বা-ও-পিসীমা-ও-বিশ্বামিত্রমুনি-ও-জিবেগজা-ও-"বিক্ষোভে-বিপ্লবে"-ও-উফফফ্‌-কী-কাব্য-কবিতা।।।" শুনে শুনে। গতকালও বাইরে চা খেতে গিয়ে এক সুধী সরকারি কর্মকর্তার কাছে শুনতে হয়েছে।

    আমি আমার পরিবারের সকলের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকার ও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে বাঙলার আধুনিক গানে আমার বাস্তবিকই যে অবদান সেই করণেই আমায় একটি খেতাব দিয়েছেন সরকার। তিন কুলে আমার আর কেউ নেই। সবাই মারা গেছে। ভূতের মতো আমি এখনও বেঁচে। আমার গুরুরাও চলে গেছেন। আমি কিন্তু সকলের তরফ থেকে এবং এই গর্বিত "বেজম্মার" অসংখ্য বাবার তরফ থেকে এই খেতাব মাথা পেতে নিলাম।

    মঞ্চে ভাষণ দিতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় গত সন্ধেতে বললেনঃ "কবীর সুমনের সুর ও গান আমাদের ভাবিয়ে তোলে।। ।। আমাদের ভাবনাকে ভাবিয়ে তোলে।"

    'ভাবনাকে ভাবিয়ে তোলা'। -

    আমিও শিখলাম।

    দীর্ঘজীবী হোক আধুনিক বাংলা গান।
    দীর্ঘজীবী হোন তিনি, যিনি "আমাদের ভাবনাকে ভাবিয়ে তোলে"র মতো একটি বাক্য এক্ষ্তেম্পোরে, এমনিই বলে দিতে পারেন।
    দীর্ঘজীবী হোক সুরের মুন্সিয়ানা, তালছন্দের মুন্সিয়ানার জন্য মানুষের নিরবচ্ছিন্ন পরিশ্রম।

    বিনীত

    সুরতালছন্দের এক কৃতজ্ঞ "বেজম্মা" -

    কবীর সুমন

    ২১-০৫-২০১৫

    https://www.facebook.com/kabir.suman.71/posts/10206880207868567?pnref=story
  • potke | 126.*.*.* | ২১ মে ২০১৫ ২২:৩৭662297
  • ল্লে পচা ঃ))))))))))))))
  • শ্রী সদা | 24.*.*.* | ২১ মে ২০১৫ ২২:৩৮662298
  • আমার মতো প্রচুর লোকজন এখনো হা হুতাশ করে কারণ এই লোকটার লাইভ প্রোগ্রাম কখনো দেখেনি, রেকর্ডিং এ যা শুনেছে তাতেই গায়ে কাঁটা দিয়েছে।
    সবই কেনা যায়, আল্টিমেটলি।
  • সিকি | ২১ মে ২০১৫ ২২:৪৩662299
  • এ শালা শান্তিগোপালের বাপ। আমার বাবা ৭৫ বছর বয়েসেও এখনও মরার কথা ভাবে না। এ মাল ৬৬তেই কোঁৎ পাড়ছে।
  • শ্রী সদা | 24.*.*.* | ২১ মে ২০১৫ ২২:৪৭662300
  • এই মেগালোম্যানিয়ার একটা কারণ হয়তো এটা যে সত্যিই গত দু দশকে সুমনের মাপের কোনো শিল্পী বাংলাবাজারে আসেননি। ফাঁকা মাঠে গোল দিতে দিতে এই সুপিরিয়রিটি কম্পপ্লেক্স পেয়ে বসেছে।
  • unclamp samples ebb | 92.*.*.* | ২১ মে ২০১৫ ২৩:০১662301
  • ভাবনাকে ভাবিয়ে তোলা ব্যাপারটা বড্ড ভাবাচ্ছে।
  • Arpan | 125.*.*.* | ২২ মে ২০১৫ ০১:২৭662302
  • উনি কি রাজ্যসভাতে যাবেন এবার?

    কাশির দমক আর দেখি থামছেই না।
  • ন্যাড়া | 172.*.*.* | ২২ মে ২০১৫ ০৩:১৭662303
  • সে কি, কবীর সুমন পাই-কে ব্লক করে দিয়েছেন? কেন?
  • S | 139.*.*.* | ২২ মে ২০১৫ ০৪:১৭662304
  • জ্যোতি বাবুর ফরেন ট্রিপ নিয়ে আলোচোনাটা অনেকটা ৯০ দশকের খবরের কাগজের হাল্কা খবর আর সেই নিয়ে কাকু-দাদাদের পাড়ার মোড়ের আলোচোনার মতন শোনালো।

    এক্দল একইসঙ্গে লন্কাপোড়া আর পারিবারিক ধনসম্পদের কথা বলছেন।
    অন্যদিক আবার একইসাথে পারডিয়েম বাঁচানো আর সরকারী পয়সা ধংস করার কথা বলছেন। আরে সরকারী পয়সা যদি ধংস করার ইচ্ছেই থাকে সেক্ষেত্রে আর পার্ডিয়েম বাঁচানো কেন?

    জ্যোতিবাবু একসময় কৃচ্ছসাধন করেছেন, আবার একসময় সরকারী পয়সায় বিলাসবহুল জীবন যাপান করেছেন - দুটৈ সত্যি। কিন্তু সেইটা আদৌ কাজের কথা নয়। ঐ কৃচ্ছ সাধন (উনি একাই নন, আমি আমার মামাবাড়ির লোকেদের কাছে সস্ত্রীক সুভাষ চক্কোত্তির কথা শুনেছি) করেছিলেন বলেই পার্টি ক্ষমতায় এসেছিলো আর উনি মুখ্যমন্ত্রী হন।

    আর পরবর্তী কালে জ্যোতিবাবু এবং উনার পরিবারের লোকেরা অনেক সুবিধা করেছেন সেইটা সকলেই জানে। কিন্তু অন্য রাজ্যের তুলনায় বা এখনকার হিসেবে সেগুলো কিছুই নয়। ঐ ১৮ লাখ টাকার হিসেব দেখে হাসি পেলো (যদি প্রতি বছরের হিসেব হয় তাহলেও)। সেদিন একটা লিন্ক দিয়েছিলাম যে মোদিজীর এতো চেস্টা করা সত্ত্বেও ম্যানুফ্যাকচারিঙ্গে তেমন এফডিআই আসছে না। অতএব ঐ হিসেব করার কোনো মানে নেই যে, মৌ স্বাক্ষর হওয়ার পরে কি হোলো। ওবামার সাথে যে নিউক এনার্জির ডিল হোলো - দেখবো কবে প্রথম রিয়েক্টার বসে।

    তাই জ্যোতিবাবুর বা ৯০ এর দশক পর্য্যন্ত বামেদের জীবন যাপনের কোনো সমালোচোনা করবো না। আসল কথা ন্যাড়া বাবু যেটা বলেছেন সেটা হোলো এদের আসল ব্যর্থতা (ইচ্ছাকৃত) ছিলো পবের অর্থনৈতীক সর্বনাশ এবং রাজনৈতীক ডামাডোল তৈরী করা। অদ্ভুত ব্যাপার হোলো এঁরা কিন্তু তিনরাজ্যের বাইরে বামশক্তিকে কখনো মজবুত করার কোনো কাজ করেননি - অন্তত ফল কিছুই দেখা যায়নি। তাই এদের পলিসিকে হুলিয়ে গাল দেবো। অথচ লোকেরা এদের পার্সোনাল লাইফ নিয়ে পরে ছিলো বলে, ঠুলি পড়ে ভোট দিয়ে গেছে।
  • SC | 84.*.*.* | ২২ মে ২০১৫ ১০:৫০662306
  • বয়স হয়ে গেছে, বড় একা হয়ে গেছেন। কবীর সুমন। কিছু পাওয়ার আশায় হয়ত যাননি, তাহলে সেটা আগেই করতে পারতেন।
    যখন এই রিনাদি, কাকদাঁড়ি, প্রেক্ষিত প্রভৃতি ধান্দাবাজ গুলো সারদার টাকা লুট্ছিল। লোটার ইচ্ছে তে গেলে তখনই পারতেন।
    কি করবেন, সব দিক থেকে কোনঠাসা।

    কবীর সুমনের জন্য খারাপ লাগে। এইসব রাজনীতির পাঁকে না জড়ালেই পারতেন।
  • ঊমেশ | 118.*.*.* | ২২ মে ২০১৫ ১১:৫৭662307
  • SC এর কথা গুলো কে ক।

    বড় একা হয়ে গেছেন। কেন যে রাজনীতি তে গেলেন?
    সেই ১৯৯২ এর মহাজাতি সদনে দেখা সুমন কে এখনো ভুলিনি।
  • cm | 116.*.*.* | ২২ মে ২০১৫ ১৬:৫৯662308
  • কবীর সুমনের রাজনৈতিক জীবন প্রসঙ্গে পুনর্মূষিক ভবটা বেশ প্রযোজ্য।
  • কল্লোল | 125.*.*.* | ২২ মে ২০১৫ ২১:১০662309
  • সুমন (কবীর বা চট্টো) আজ রাজনীতিতে নতুন নয়। ৮০র শেষদিকে বামেদের হয়ে ভোটের সভায় গান গেয়েছেন পদ্ম ও হাতের বিরুদ্ধে। সুভাষ চক্কোত্তির নব আনন্দে জাগোতে কি বোর্ড বাজিয়ে গেয়েছেন। ৯৮-৯৯তে হঠাৎ নকশাল হয়ে গেলেন ও কানোরিয়াতে গানা গাইলেন। পরে নন্দীগ্রাম-তৃণমূল-বিঃতৃণ-মাও-প্রায় জামাত ও তৃণ।
    ফলে পুনর্মূষিক ভব হতে কিছু বাকি আছে।
  • সিকি | ২২ মে ২০১৫ ২১:৩৩662310
  • ওঃ এই তো কল্লোলদা।
  • janagan | 218.*.*.* | ২২ মে ২০১৫ ২২:১৪662311
  • মারিয়ার সাথে সুমনের ঝামেলার শুরুটাও ঐ ৯৮-৯৯ সময়ে না? ইন্টারেস্টিং সমাপতন।
  • | ২২ মে ২০১৫ ২২:৪১662312
  • নাঃ সুমনের জন্য আমার মায়াফায়া কিস্যু হয় না। একসময় বেশ পছন্দ করতাম, কিন্তু বহুদিন ধরেই এনাকে বেশ অসৎ, প্রিটেনশাস, মেগালোম্যানিয়াক মনে হয়
  • pi | 37.*.*.* | ২২ মে ২০১৫ ২৩:০৩662313
  • সুমনের তো এখন গুরুর উপর খুব রাগ। সুমনের সমালোচনা হয় বলে। সেই সূত্রেই ব্লক মনে হয়। পরিচয় পাত্রের খোলা চিঠি বেরোনোর পরই।
  • দানবকৃষ্ণ | 215.*.*.* | ২২ মে ২০১৫ ২৩:০৬662314
  • গুরুর ওপর সবাই রেগে যাচ্ছে। সুমন তসলিমা হিজবিজবিজ
  • সিকি | ২২ মে ২০১৫ ২৩:৪১662315
  • সব দোষ ফেসবুকের। ফেসবুকটা যদি না থাকত ...
  • ১০৮! | 91.*.*.* | ২৩ মে ২০১৫ ০৬:৫৮662317
  • ১.জয় মমতা!
    ২.জয় মমতা!
    ৩.জয় মমতা!
    ৪.জয় মমতা!

    ৫.জয় মমতা!

    ৬.জয় মমতা!

    ৭.জয় মমতা!

    ৮.জয় মমতা!

    ৯.জয় মমতা!

    ১০.জয় মমতা!

    ১১.জয় মমতা!

    ১২.জয় মমতা!

    ১৩.জয় মমতা!

    ১৪.জয় মমতা!

    ১৫.জয় মমতা!

    ১৬.জয় মমতা!

    ১৭.জয় মমতা!

    ১৮.জয় মমতা!

    ১৯.জয় মমতা!

    ২০.জয় মমতা!

    ২১.জয় মমতা!

    ২২.জয় মমতা!

    ২৩.জয় মমতা!

    ২৪.জয় মমতা!

    ২৫.জয় মমতা!

    ২৬.জয় মমতা!

    ২৭.জয় মমতা!

    ২৮.জয় মমতা!

    ২৯.জয় মমতা!

    ৩০.জয় মমতা!

    ৩১.জয় মমতা!

    ৩২.জয় মমতা!

    ৩৩.জয় মমতা!

    ৩৪.জয় মমতা!

    ৩৫.জয় মমতা!

    ৩৬.জয় মমতা!

    ৩৭.জয় মমতা!

    ৩৮.জয় মমতা!

    ৩৯.জয় মমতা!

    ৪০.জয় মমতা!

    ৪১.জয় মমতা!

    ৪২.জয় মমতা!

    ৪৩.জয় মমতা!

    ৪৪.জয় মমতা! জয় মমতা!

    ৪৫.জয় মমতা!

    ৪৬.জয় মমতা!

    ৪৭.জয় মমতা!

    ৪৮.জয় মমতা!

    ৪৯.জয় মমতা!

    ৫০.জয় মমতা!

    ৫১.জয় মমতা!

    ৫২.জয় মমতা!

    ৫৩.জয় মমতা!

    ৫৪.জয় মমতা!

    ৫৫.জয় মমতা!

    ৫৬.জয় মমতা!

    ৫৭.জয় মমতা!

    ৫৮.জয় মমতা!

    ৫৯.জয় মমতা!

    ৬০.জয় মমতা!

    ৬১.জয় মমতা!

    ৬২.জয় মমতা!

    ৬৩.জয় মমতা!

    ৬৪.জয় মমতা!

    ৬৫.জয় মমতা!

    ৬৬.জয় মমতা!

    ৬৭.জয় মমতা!

    ৬৮.জয় মমতা!

    ৬৯.জয় মমতা!

    ৭০.জয় মমতা!

    ৭১.জয় মমতা!

    ৭২.জয় মমতা!

    ৭৩.জয় মমতা!

    ৭৪.জয় মমতা!

    ৭৫.জয় মমতা!

    ৭৬.জয় মমতা!

    ৭৭.জয় মমতা!

    ৭৮.জয় মমতা!

    ৭৯.জয় মমতা!

    ৮০.জয় মমতা!

    ৮১.জয় মমতা!

    ৮২.জয় মমতা!

    ৮৩.জয় মমতা!

    ৮৪.জয় মমতা!

    ৮৫.জয় মমতা!

    ৮৬.জয় মমতা!

    ৮৭.জয় মমতা!

    ৮৮.জয় মমতা!

    ৮৯.জয় মমতা!

    ৯০.জয় মমতা!

    ৯১.জয় মমতা!

    ৯২.জয় মমতা!

    ৯৩.জয় মমতা!

    ৯৪.জয় মমতা!

    ৯৫.জয় মমতা!

    ৯৬.জয় মমতা!

    ৯৭.জয় মমতা!

    ৯৮.জয় মমতা!

    ৯৯.জয় মমতা!

    ১০০.জয় মমতা!

    ১০১.জয় মমতা!

    ১০২.জয় মমতা!

    ১০৩.জয় মমতা!

    ১০৪.জয় মমতা!

    ১০৫.জয় মমতা!

    ১০৬.জয় মমতা!

    ১০৭.জয় মমতা!

    ১০৮.জয় মমতা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন