এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাই | ১৮ মে ২০১২ ১৭:০৩4710
  • দিল্লিতে তো আমি বসে বসেই কাটিয়ে দিলুম। চাঁদনী চকে বৃষ্টির মধ্যে একটা টূলে বসে। সে থামলে বড় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা দু চাকার ভ্যানে বসে। লোক দেখতে দেখতে। আর একটা অদ্ভুত বাড়ি দেখতে দেখতে।
    আর বসে থাকা কুতুবের আনাচে কানাচে। পরজনমে করিও তোতা। কুতুবের।
  • Biplob Rahman | ১৮ মে ২০১২ ১৭:০০4709
  • Test
  • প্পন | ১৮ মে ২০১২ ১৬:৫৪4708
  • ব্ল্যাঙ্কি তো ভালো ছেলে। সে সিকির কোন পাকাধানে মই দিল?
  • Blank | ১৮ মে ২০১২ ১৬:৪৩4707
  • কি ভয়ানক হুমকি ঃ(
  • Blank | ১৮ মে ২০১২ ১৬:৪২4704
  • অথচ দিল্লীর ওপর দিয়েই বেড়াতে গেলাম এদিক সেদিক। ট্রেন থেকে মনে হয় জামা মসজিদ টা দেখা যায়, নাকি অন্য কোনো স্ট্রাকচার ওটা। অদ্ভুত লাগে। ট্রেন থামলে একটা ছবি তোলা যায়
  • সিকি | ১৮ মে ২০১২ ১৬:৪২4705
  • ব্ল্যাঙ্কিকে আমি ঢুকতে দেব না দিল্লিতে। তুই চেষ্টা করে দেখতে পারিস।

    উপযুক্ত ক্ষতিপূরণ দিলে এবং মাফ ইত্যাদি চাইলে অবশ্য সেকেন্ড থট দিতে পারি।

    পটাশম্যাম, লাখ কথার এক কথা। অর্ধেক জীবন চলে যায়।
  • কুমু | ১৮ মে ২০১২ ১৬:৪২4706
  • ব্ল্যাংকি,লাফিয়ে চলে এসো,আটকাচ্চে কিসে?
  • কুমু | ১৮ মে ২০১২ ১৬:৪০4703
  • মনে থাকবে না কেন সিকি,মাত্র ছমাস আগের কথা তো।
    লা জবাব দিল্লী ভাল করে ঘুরে দেখতেই অর্ধেক জীবন চলে যায়।
    অর্পণ,এসব তো হয়ে থাকে।আমি এমন মহিলা দেখেছি,যিনি সারাজীবন দিল্লী থেকেও চাঁদনী চক,মীনাবাজার কিছুই দেখেননি,জামামসজিদ দূরের কথা।
    "ওদের" সঙ্গে ছোঁয়াছুঁয়ির ভয়ে!!
  • অপু | ১৮ মে ২০১২ ১৬:৩৯4702
  • না কাটি।
  • Blank | ১৮ মে ২০১২ ১৬:৩৫4701
  • সেই জন্যই পুরনো দিল্লী তে যাওয়ার ইচ্ছে এত। ভাঙা পরেছে কত পুরনো বাড়ি। এই জন্যই বেনারস জায়গাটা এত টানে।
  • প্পন | ১৮ মে ২০১২ ১৬:৩০4700
  • উপ্স, চাঁদনি চক না, ওই মীনাবাজার মিন করেছিলাম।
  • অপু | ১৮ মে ২০১২ ১৬:২৯4698
  • আনন্দ ও দেয় না। তার বদলে বই গছায়। আমি অবশ্য ইংরেজী বই বিশেষ পড়ি না।
  • সিকি | ১৮ মে ২০১২ ১৬:২৯4699
  • চাঁদনি চক তো লালকেল্লার সামনের রাস্তাটা, আর করিমসে যেতে গেলে একটু এগিয়ে গিয়ে মীনাবাজারের পাশ দিয়ে ঢুকতে হবে। ক্রমশ গলি সরু হবে, আরও সরু, আরও আরও সরু। রাস্তার দুপাশ জুড়ে "ওদের" বাস। আর বাস করে ওদের সাথে, ইতিহাস।

    মানুষের কাটামুণ্ডুর পাহাড় জমে গেছিল এই রাস্তায়, এই গলিতে। সন সতেরোশো উনচল্লিশ। নাদির শাহের আক্রমণ। গলিগুলো তখন হয়ে গেছিল রক্তের নদী। ক়াত্‌ল-এ-আম। নাদির শাহের হুকুমে। তিনদিন তিন রাত জুড়ে জীবন্ত মানুষ খুঁজে খুঁজে তাদের মুণ্ডু কেটে পাহাড় বানানো হয়েছিল।

    সেইখান দিয়ে যাবে তোমার রিক্সা। সেই গলি দিয়ে। জামা মসজিদের এক নম্বর গেটের ঠিক সামনের গলিতে ঢুকলেই করিমস।
  • প্পন | ১৮ মে ২০১২ ১৬:২৮4697
  • কিন্তু ক্রসওয়ার্ড বা অক্সফোর্ডের বইয়ের দোকানে কখনো এক পহাও ডিসকাউন্ট পাইনি, সে যত টাকারই বিল হোক না কেন। বইয়ের দোকান কীভাবে বেঁচে থাকবে তা তারাই ঠিক করুক।
  • অপু | ১৮ মে ২০১২ ১৬:২৪4696
  • ও ই সব বলে হাত ধুয়ে ফেললে হবে?
  • প্পন | ১৮ মে ২০১২ ১৬:২৩4695
  • সে তো একশভাগ সত্যি, কিন্তু যা যাবার তা যাবেই।
  • প্পন | ১৮ মে ২০১২ ১৬:২২4693
  • এইবার লুরু ফেরার সময় ট্রেনে এক সহযাত্রিণীর সাথে আলাপ হল। তিনি এক সময় দিল্লিতে থাকতেন। লুরুতে সিআর পার্কের মত দশকর্মা ভান্ডার নেই বলে হাহুতাশ কচ্চিলেন। তার পরে আমি কথায় কথায় করিমসের কথা তুললাম, উনি বললেন জামা মসজিদ এরিয়াটা এত নোংরা যে ওখানে যেতেই ওনার গা ঘিনঘিন করে। ঐ ওরা যেখানে যেখানে থাকে সবটাই নাকি নোংরা।

    আমি চাঁদনি চকে হাঁটতে আমার দিব্যি ভালো লেগেছিল আর প্রচুর ছবি তুলেছিলাম এইসব বলব বলে ঠিক করেছিলাম, সব কথা গিলে ফেললাম একেবারে।
  • কাজু | ১৮ মে ২০১২ ১৬:২২4694
  • না আসলে মিন করেছি, মুঘল রাজত্বের যা যা আছে, সব দেখলাম। এটা বাদ রয়ে গেল।
  • ব্যাং | ১৮ মে ২০১২ ১৬:২১4692
  • বাবাই বল আর পিসেমশাইই বল, মোদ্দা কথা হল ইন্টারনেটে বই অর্ডার করার ঝোঁক বাড়তে থাকলে বইয়ের দোকানগুলোর পক্ষে চালিয়ে যাওয়া চাপ।
  • সিকি | ১৮ মে ২০১২ ১৬:১৬4691
  • কাজু, আগ্রায় "এত ফোর্ট" কোথায়? একটাই তো ফোর্ট ওখানে!
  • সিকি | ১৮ মে ২০১২ ১৬:১৫4690
  • ইতিহাস ভালোবাসলে দিল্লির মতন গোলা জায়গা আর হয় না। ইতিহাস এখানে প্রায়-জীবন্ত। কান পাতলে বেগমখানার হাসিমস্করাও শোনা যাবে।
  • সিকি | ১৮ মে ২০১২ ১৬:১৪4689
  • পুরানা কিল্লারও কিস্‌সা আরেক। শুরু করেন হুমায়ুন, শেষ করেন হুমায়ুন, মাঝে সবকিছু ভেঙে গুঁড়িয়ে নতুন করে শুরু করেছিলেন ফরিদবাবু, লোকে যাকে শের শাহ সূরী নামে চেনে।

    পুরানা কিল্লাতে এখন সন্ধ্যে বেলায় লেজ়ারে লাইট অ্যান্ড সাউন্ড হয়, দিল্লির প্রেমগাথা, ইশ্‌ক়-এ-দিল্লি। বলে বলে সেটা লালকেল্লার লাইট-অ্যান্ড সাউন্ডকে দশ গোল দেবে।

    কাজু, এলাকাটাই মোটামুটি ফাঁকা, পাথুরে এলাকা। ওর পাশে আছে জামিয়া হমদর্দ ইউনিভার্সিটি আর ময়দান গঢ়ী, যেটা ইগনৌ-এর মেন ক্যাম্পাস।
  • অপু | ১৮ মে ২০১২ ১৬:০৭4688
  • এবারে র লিস্টি টা এই রকম

    ১। কাশ্মীর
    ২। আন্দামান
    ৩। বারাণসী

    দেখ যাক কবে হয়...
  • কাজু | ১৮ মে ২০১২ ১৬:০৩4687
  • আমি আবার ৯১ তে এত সব ফোর্ট দেখলাম আগ্রায়, এটা কেউ একবারও দেখাবার কথা বলেনি !
  • অপু | ১৮ মে ২০১২ ১৬:০০4686
  • আর আমি কী ছড়িয়েছে জানো ? আগ্রা গিয়ে আগ্রার দুর্গ টা দেখতেই ভুলে গেছি ঃ-((
  • প্পন | ১৮ মে ২০১২ ১৫:৫৯4685
  • নাঃ, ইচ্ছে করেই বাবা বলেছি, "বাবা' ব্ল্যাকশিপের মতন। ;-)
  • প্পন | ১৮ মে ২০১২ ১৫:৫৭4683
  • আমার পুরানা কিলাটাও গোলা লেগেছিল। সেইটাও ওই সূর্যাস্ত নাগাদ গেছিলাম।
  • অপু | ১৮ মে ২০১২ ১৫:৫৭4684
  • বাহ!! কনগ্রা
  • সায়ন | ১৮ মে ২০১২ ১৫:৫৬4681
  • লাস্ট ছয় মাস যাবৎ চলমান/দন্ডায়মান/ঘূর্ণায়মান একটি প্রজেক্ট অবশেষে গলা দিয়ে নামলো। মা মাগো! আজ রাত্রে একটু ভালো করে ঘুমোবো।
  • অপু | ১৮ মে ২০১২ ১৫:৫৬4682
  • বাবা নয় বাছা, মা ব্যাঙ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত