এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২২৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৩৮520887
  • নিজেরে যে পাগল বলে সে কিন্তু কক্ষণো পাগল না আর নিজেরে যে খোরাক বলে সে ......
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১০520888
  • 'যে দল বন্ধ ডাকবে সে ব্যানড হবে' -- সহজ ইংরেজিতে অনুবাদ করুন।
  • quark | 24.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৫520890
  • দেখুন উনি বলেছিলেন বনধের দিনে কাজে আসুন, আমি পাহারা দেব। এখন বনধের দিনে কাজে না এলে যদি কারো কান কাটা যায় সে দায় ওনার নয়। ঠিক কিনা?
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:২০520891
  • অনুবাদে কারো আগ্রহ নেই। বুঝতেই পারছি কেউ আর টিভি দেখে না।
  • DB | 125.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ২১:০৫520892
  • আহা সহজ ইংরিজিটা দিদি বলেছিল। কিন্তু এক্কেরে ভুলে মেরেদিয়েছি। এই জন্যেই তো আমার কিস্যু হোলনি কেবল আই হামব্লী আক্স টুকুই মনে পড়ছে
  • aranya | 154.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৩৯520893
  • আমাদের কম্প সায়েন্স ব্যাচে ২০ জন মত ছিল, তাতে নরেন্দ্রপুর থেকে চারজন, ৪ জনই এইচ এস স্ট্যাণ্ড করা, একজন ফার্স্ট হয়েছিল এইচ এস-এ।
    ওঃফ, তারা যে কি ভয়ংকর রকম মাগাত, শুধুই মাগাত (মাগান = গাঁতান), নো খেলাধূলো, নো কালচারাল অ্যাকটিভিটি, এমন কি নো ভাটান। ব্যাচের বাকী ১৬ জনের জিনা হারাম হয়ে গেছিল। PT স্যার আর ঋতের কথা শুনে মনে পড়ল।
    আবার সেই নরেন্দ্রপুর থেকেই আমাদের পরের ব্যাচে আরকে হলে এল লেটো, প্রথ্ম বছর থেকেই আইআইটি ফুটবল টিমের অ্যাসেট, পরে ক্যাপটেন, বাঁ পায়ের ম্যাজিকের জন্য ঐ নাম। পড়াশুনো মায়া করে দিয়েছিল আর হুলিয়ে গাঁজা খেত।
    কত রকমারী চরিত্র, জেনেরালাইজ করা মুস্স্কিল।
  • Abhyu | 85.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৪৪520894
  • ব্ল্যাঙ্ক এবং টিম, ল না ড়া নিয়ে প্রশ্ন করেছে। এতো হায়ার সেকেণ্ডারী পাশ করলেই পারা উচিত। শাইলক, রবীন্দ্রনাথ এবং চন্দ্রবিন্দু সংক্রান্ত আলোচনা মনে কর।
  • s | 69.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৪৯520896
  • ইউলশ্যা মকারভাওর 21 Feb 2013 -- 02:28 PM - বিই কলেজের ছাপর কোন লিফলেটে/ ব্রোসারে আপনি "গাঁতাও, টিউশন নাও, গ্রেড বাড়াও - ভালো চাকরি পাবে, রাজনীতি কেন করবে" এই উক্তিটি দেখেছেন জানালে বাধিত হতাম।
    তক্ক করুন, পর ধ্যান সে।
  • SC | 160.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৫৭520897
  • অনিলায়নের ব্যাপারে জানিনা। তবে একটা কমিউনিস্ট পার্টি ৩৪ বছর ক্ষমতায় থেকে যদি শিক্ষাক্ষেত্রে ফান্ডামেন্টাল চেঞ্জ না আনতে পারে, যদি marxbadi চিন্তাধারা যুবসমাজের মাধ্যমে চড়িয়ে না দিতে পারে, তাহলে সেটাকেই ব্যর্থতা বলব। অনিলায়ন ঠিকভাবে হয়ে থাকলে ঠিকই হয়েছে।
    কিন্তু সমস্যাটা অনিলায়ন নিয়ে নয়, মধ্যবিত্তায়ন নিয়ে, আবাপ র ভাষায় বললে কেরানি কমিউনিসম। গুরুতে যেমন আশ্চর্য হলাম দেখে, সমর্থক রা অনেকে বলছেন নিরপেক্ষ ভাবে শিক্ষক নিয়োগ এর কথা? নিরপেক্ষ মানে কি?
    গণশক্তির উপরে লেখা থাকে না, যে "আমরা নিরপেক্ষ নই, মেহনতি মানুষের পক্ষে" সেইটাই বলতে ইচ্ছে করে।

    কমিউনিস্ট পার্টি নিরপেক্ষ শিল্ক্ষক কেন নিয়োগ করবেন? আমার ধারণা এতদিন ধরে সন্গসদীয় গণতন্ত্রে থাকতে থাকতে বেসিকে অনেকের গন্ডগোল হয়ে গেছে। ভেবেছিলাম নির্বাচনে হেরে অনেকে অন্তত chalkboard এ ফিরে যাবেন। কি চাই? কেন চাই? কেন ক্ষমতায় আছি? কেন ভোটে লড়ছি? কি লক্ষ্য?
  • | 24.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ২২:০৮520898
  • 'কি' নয় 'কি' নয়
    ওটা 'কী' হবে।

    একটা মজার জিনিষ খেয়াল করলাম, মানে ধোনির টইয়ের সাথে এট্টা ছোট্ট প্যাটার্ন ম্যাচ। :-))
  • PT | 213.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৫১520899
  • যে সময়ে "কেরানি কমিউনিসম" হয়েছে সেই দীর্ঘ সময়ে আবাপ-র খোঁয়াড় থেকে কটা তারাশঙ্কর বা জীবনানন্দ বেরিয়েছে? সেখানে তো আলিমুদ্দিনের প্রভাব ছিল না বলে ধরে নেওয়া যায়।
  • rivu | 78.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ০৬:১৭520900
  • অদ্ভুত। SC র পোস্ট "কমিউনিস্ট পার্টি নিরপেক্ষ শিল্ক্ষক কেন নিয়োগ করবেন? "। কমুনিস্ট পার্টি at অল শিক্ষকই কেন নিয়োগ করবে? সেটা তো সরকারের কাজ বলে জানা ছিল।
  • SC | 81.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:১৮520901
  • পার্টি আর সরকার আলাদা?শুধু সরকারী অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য কমিউনিস্ট পার্টি গণতন্ত্রের ভিতরে এলেন কি?
    পিটি দা, আবাপ তো বাজারী কাগজ। বাজারে যা খায়, আবাপ বেচে। তার তো আর কোনো দায় নেই।
  • S | 138.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:০২520902
  • পার্টি আর সরকার যে আলাদা সেটা বুদ্ধদেবও জানতেন না। মুখ্যমন্ত্রী হয়ে অন্য পার্টিকে সেম কয়েন ফেরৎ দিতে গেলেন। অবশ্য সেই ভুলের খেসরৎ এখন পার্টিকেই দিতে হচ্ছে।
  • siki | 127.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৪৫520903
  • পার্টি আর সরকার আলাদা। পিরিয়ড। এই বেসিক জ্ঞানটা বুদ্ধ ও'ডায়ারের ছিল না। তার পরিণতি এই।
  • S | 138.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:২৬520904
  • SC,
    'কমিউনিস্ট পার্টি নিরপেক্ষ শিক্ষক কেন নিয়োগ করবেন' এই যুক্তিকে আমেরিকান কলেজ ইউনিভার্সিটির উপরে প্রয়োগ করার চেষ্টা করলাম। মনে করুন একস্ট্রিম রাইট উইং কোনো রিপাবলিকান সরকার ক্ষমতায় এসেছে। এবার তারা কি কি করতে পারে ?
    পৃথিবী ৬০০০ বছর পুরনো প্রমাণ করার জন্যে মিলিয়ন ডলার গ্র্যান্ট দেবে।
    NIH এ ইন্টেলিজেন্ট ডিজাইন রিসার্চের জন্যে একটি নতুন সেন্টার খোলা হবে।
    চমস্কি আর ক্রুগম্যানকে আলাস্কার কোনো এক কমিউনিটি কলেজে ট্রান্সফার করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি।
  • Shola the Great | 131.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৪৭520905
  • s, Date:21 Feb 2013 -- 09:49 PM

    এসব কি ছাত্র পরিষদ লিফলেটে দিত? লিফলেটই বা কটা দিত? এসব হোস্টেল ক্যাম্পেনের মশলা। ৯১ সালে ছাত্র পরিষদের প্রথম হোস্টেল ক্যাম্পেন, র‌্যাগিং পিরিয়ডের মধ্যেই - সিএসটি সেকেন্ড ইয়ারের শাশ্বতকে দেখিয়ে - এ হল ডিপ ফার্স্ট, সিভিল না ইটিসির ফোর্থ ইয়ারের তপনকে দেখিয়ে - এ হল ফ্যাকাল্টিতে সেকেন্ড, তারপর রাজনীতি নিয়ে মাথা ঘামানোর কী দরকার, বাইরে কোথায় কী হচ্ছে সেসব ভাবার দরকার নেই, পড়াশোনা করতে এসেছিস - পড়াশোনা কর, মস্তি কর ইত্যাদি।

    ও হ্যাঁ, ডকুমেন্টেড এভিডেন্স নেই, তখন মোবাইলও ছিলো না যে রেকর্ড করে রাখবো। তবে ওই সময়ের ছেলেমেয়েদের জিগ্গেস করলেই জানা যাবে।
  • b | 135.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৫২520908
  • গণশক্তি নিরপেক্ষ নয়, সর্বদাই নিজেদের পক্ষে।
  • Shola the Great | 131.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০৩520909
  • বন্‌ধ-এর দিন না আসার কারণে একজনের কান কেটে দেওয়ার পর সাংবাদিকদের সামনে তৃণমূলী প্রতিক্রিয়াঃ

    "আমরা এখন বড় বড় বিষয়ে সাংবাদিক বৈঠক করছি৷ ভালো ভালো খবর দিচ্ছি৷ ছোট ছোট বিষয় সম্পর্কে পরে জেনে নেবেন"
  • lcm | 34.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫৬520910
  • S,
    না, তা কেন হবে। জুনিয়র বুশ-এর আট বছরে, বড় বুশ-এর চার বছরে, তার আগে রেগনের আট বছরে চমস্কি চমৎকার শিক্ষকতা করেছেন এম`আইটি তে। ক্রুগম্যান নোবেল পান যখন তখনও বুশ প্রেসিডেন্ট। ওরকম বলা যায় নাকি, আব্রাহাম লিংকন ছিলেন রিপাবলিকান।

    দুখে,
    রাকৃমি-টা শুনতে কেমন কেমন লাগছে, ছোটবেলায় কৃমি-র প্রবলেম ছিল, অনেকদিন পর্যন্ত সকালে কালমেঘের রস খেয়েছি। তার চেয়ে বরং রামকৃষ্ণ মিশন-কে সংক্ষেপে রামি বলা যাক (রাকৃমি-র বদলে)।
  • Shola the Great | 131.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০২520912
  • সে তো আবার তাসের খেলা, তাও আবার পয়সা টয়স দিয়ে। অপবিত্র ব্যাপারস্যাপার;-)
  • SC | 34.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫৪520913
  • দল ও সরকার আমেরিকা তেও একদম আলাদা কি? সুপ্রিম কোর্ট এ কোনো ডেমোক্রাট কোনদিন কন্সারভেটিভ জজ বসিয়েছে? লিংকন রিপাবলিকান ছিলেন তো বটেই। রিপাবলিকানরাই আমেরিকার লিবারাল দল ছিল, লিঙ্কনের অনেক অনেক পরে অবধি। eisenhower অব্দি। তখন অর্কানসার ডেমোক্রাট গভর্নরই পুলিশ নামিয়ে কালো ছেলেমেয়েদের সাদা স্কুলে ঢুকতে দিচ্ছিল না। রিপাবলিকান পার্টি পাল্টে যায় কিছুটা nixon এবং পরে ১৯৬৪ এ ব্যারি golDwater এর নমিনেশনের পর থেকে, এবং আজকে যে কন্সের্ভেতিভ পার্টি দেখছেন, সেটা অনেকটাই রেগনের দান। তাই উনি মডার্ন conservatism এর পিতা।
    যাইহোক, অফ টপিক চলে গেলাম। টপিকে ফিরে আসি।
  • SC | 34.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০৬520914
  • যে সিস্টেমকে কমিউনিস্ট রা মানেনি না, সেই সিস্টেমকে নিরপেক্ষ করার দায়িত্ব কমিউনিস্ট দের নিতে হবে?
    সরকার ও দল আলাদা সংসদীয় গণতন্ত্রে। Dictatorship of the proletariet কিন্তু প্রলেতারিয়েতের অগ্রাধিকারের কথা বলে। সেখানে শ্রেনিশত্রুদের সঙ্গে নিরপেক্ষ ব্যবহারের জায়গা কোথায়?
    লালকেল্লাতে যদি লাল নিশান ওড়ে, প্রকাশ কারাত নেতা হন, তখন দক্ষিণপন্থী একাডেমিক, যারা মানুষকে বিভ্রান্ত করছে, তাদের নিশ্চয় আদর করে রাখবেন না। আমেরিকা তে বহুদলীয় গণতন্ত্র আছে, সে তো আলাদা জিনিস। তাইজন্য চমস্কি কে আলাস্কা পাঠায়নি। (যদিও সেখানে আরো অনেক কৌশল আছে প্রতিবাদ কে ভোঁতা করে দেওয়ার, চমস্কি সেই কৌশলেরই অঙ্গ, সে নিয়ে পরে লিখব)
    সিপিএম কেন গণতন্ত্রে? কারণ বিপ্লব করার মত এখন কন্ডিশন নেই। তাই গণতন্ত্রে এসে মানুষকে রিলিফ দাও, এবং মানুষের চেতনা কে সেই লেভেলে নিয়ে যাও, যাতে সশস্ত্র বিপ্লব করা যায়। গোদা বাংলায় এরকমই বুঝি। কিছু লেখাপত্তর কোটও করে দেব চাইলে।
    তাহলে সিপিএম চাইবে না, কমিউনিস্ট শিক্ষকরা নতুন যুবসমাজ তৈরী করুন? কৌশলের দিক থেকে সেটাকে কমিউনিস্টের দৃষ্টিভঙ্গি থেকে খারাপ তো কিছু দেখি না।

    সঙ্গসদীয় গণতন্ত্রে দল ও সরকার আলাদা ঠিকই, কিন্তু কমিউনিস্ট দের সেটা মানার কোনো দায় আছে কি? বিশ্বাসের জায়গা থেকে তো নেই।
  • dukhe | 212.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫৯520915
  • আমরা শুনেছিলাম ওটা রামকিষণ মিশিরজির ইস্কুল। সেই হিসেবে রাকিমি হতে পারে। কৃমিটা এড়িয়ে।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:১৬520916
  • 'তাই গণতন্ত্রে এসে মানুষকে রিলিফ দাও, এবং মানুষের চেতনা কে সেই লেভেলে নিয়ে যাও, যাতে সশস্ত্র বিপ্লব করা যায়। কমিউনিস্ট শিক্ষকরা নতুন যুবসমাজ তৈরী করুন।'

    খুব সুন্দর যুবসমাজ তৈরি হয়েছে। যুবসমাজের এক দল এসে লোকের কান কেটে নেয়, যুবসমাজের অন্যরা চুপচাপ দাঁড়িয়ে সেটা দেখে।
  • siki | 127.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২১520917
  • "যে সিস্টেমকে কমিউনিস্ট রা মানেনি না, সেই সিস্টেমকে নিরপেক্ষ করার দায়িত্ব কমিউনিস্ট দের নিতে হবে?
    সরকার ও দল আলাদা সংসদীয় গণতন্ত্রে। Dictatorship of the proletariet কিন্তু প্রলেতারিয়েতের অগ্রাধিকারের কথা বলে। সেখানে শ্রেনিশত্রুদের সঙ্গে নিরপেক্ষ ব্যবহারের জায়গা কোথায়?"

    আর কিস্যু বলার নেই। আমার ধারণা ছিল পশ্চিমবঙ্গেও আমরা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই ছিলাম।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৩৫520919
  • হ্যাঁ সিকি, এসসিও স্বীকার করেছেন যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ছিলাম। কিন্তু সেটা তো শুধু 'মানুষকে' রিলিফ দেওয়ার জন্য, তাই নয় কি এসসি?

    @SC -- humanities এ objectivity নিয়ে অনেক মার্ক্সিস্ট কে খুব আপত্তি জানাতে দেখেছেন। কিন্তু হিউম্যানিটীজের মধ্যে বহু শাখা আছে, প্রত্যেকটার জন্যে আলাদা বিভাগ রাখা হয়। সবকটা বিভাগকে মিলিয়ে একটাই বিভাগ করলে কেমন হয়? বিভাগের নাম হবে হিউম্যানিটীজ। সেই বিভাগে ইতিহাসও পড়ানো হবে, মার্ক্সও পড়ানো হবে, চমস্কিও পড়ানো হবে, কী বলেন?
  • dd | 132.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৩৮520920
  • SC আর আমি। আমরা দুজনা খাঁটি সত্যের পথের পথিক। বাকীরা সবাই দ্বি ত্রি এমন কি চতুঃচারিতায় ভোগেন।

    আমি যেরম, ঘোষিত আবাপ/বুশ/মনসান্টো/ওয়ালমার্ট পন্থী। কখনো নড় চড় হয় না আমার ভাষ্যে। সারাদিন মমতাকে খিস্তি দিতে আবাপ আর আবাপানন্দ কোট করে রেতের বেলায় মুঝসুদ্ধি করতে একবার বাজারী কাগোজকে গালি দেওয়া আমার পোষায় না।

    আমি নিরপেক্ষ নই। আমি মেহনতী এম এন সির পক্ষে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন