এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৯ মার্চ ২০২১ ০৯:৫১475945
  • শুধু চেন্নাই সালেম এক্সপ্রেসওয়ে না। এখানে তিরুমাঝিসাই বলে একটা জায়গা আছে, সেখানে বড়ো টাউনশিপ হওয়ার কথা। সেটাও কয়েক বছর আটকে ছিলো, কারন পরিবেশবাদীরা আন্দোলন করছিলেন ওটা নাকি লেক বেডের ওপর, কাজেই জল আটকে কিসব কি হয়ে যেতে পারে। এবছর সেটারও কাজ আবার শুরু হয়ে গেছে, তার ওপর এখন সেখানে চেন্নাই মেট্রোর সেকেন্ড লাইন নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে, আর লং ডিসট্যান্স বাস টার্মিনাসও বানানো শুরু হয়েছে। পবর মতো ব্যপারটা আটকে যায়নি। কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট ইত্যাদি রাজ্যেও ইনভেস্টমেন্ট হয়, মাঝেমাঝে ঝামেলা হয়, কিন্তু পবতে যেমন ফাটা রেকর্ড আটকে গিয়ে পনেরো বছর ধরে বেজে চলেছে সেরকম তো হয়না।

  • পলিটিশিয়ান | ২৯ মার্চ ২০২১ ০৯:৪৮475944
  • অকর্মণ্যতা আর গণহত্যা এক জিনিষ নয়। অকর্মণ্যতা দেখিয়েছে বুদ্ধ সরকার, আর গণহত্যা করেছে মমতা। এই আর কি।


    এবারে কোনটা বড় আর কোনটা ছোট অপরাধ আপনি ঠিক করুন।

    • র২হ | 49.206.11.141 | ২৯ মার্চ ২০২১ ০৯:২২475937
    • তৃণমূল চক্রান্ত করেছে, ওরা অপরচুনিস্ট যখন যার সঙ্গে দরকার জোট করেছে এবং পরে তাদের দরকারে মেরে দিয়েছে - এ তো, স্বীকারোক্তির কী দরকার, কাগজ পড়লেই জানা যায়।

       

      সিপিআইএমের উল্লাসের কারনটা বুঝতে পারছি না আরকি। পুলিশমন্ত্রীর অজান্তে পুলিশ গুলি চালালো, সেই বাহিনীতে আবার বিরোধি দলের বন্দুকবাজ - এটা ঠিক কোন হিসেবে দায়িত্বপ্রাপ্ত দলের বা সরকারের জন্যে গৌরবের, বা স্বস্তির? লোকে তো ভাববে এরা সরকারে এলে আবার এমন হবে।

  • dc | ২৯ মার্চ ২০২১ ০৯:৩৭475943
  • আবার ডিসক্লেমার :-) আমি বিগ ইনভেস্টমেন্ট আর বিগ ইনডাস্ট্রি সাপোর্ট করি।

  • dc | ২৯ মার্চ ২০২১ ০৯:৩৫475942
  • এই খবরটা পড়ে দেখতে পারেনঃ


    https://www.indiatoday.in/india-today-insight/story/how-tamil-nadu-has-sustained-industrial-investment-growth-despite-covid-19-1756549-2021-01-06


    “The state fosters an investor-friendly culture at all times,” says Neeraj Mittal, chairman, Guidance Tamil Nadu, the nodal state agency for promoting rapid growth under the aegis of the state industries department


    এই ভদ্রলোক যে ​​​​​​​বলেছেন, ইনভেস্টার ​​​​​​​ফ্রেন্ডলি ​​​​​​​পলিসি ​​​​​​​সব ​​​​​​​সময়েই ​​​​​​​নেওয়া ​​​​​​​হয়, ​​​​​​​এই কথাটা ​​​​​​​সত্যি। এআইএডিএমকে ​​​​​​​বা ​​​​​​​ডিএমকে ​​​​​​​যেই ​​​​​​​ক্ষমতায় আসুক ​​​​​​​না ​​​​​​​কেন, ​​​​​​​বড়ো ইন্ডাস্ট্রি ​​​​​​​সব ​​​​​​​সময়েই ​​​​​​​তৈরি ​​​​​​​হয়েছে। ​​​​​​​আর ​​​​​​​দুদলের ​​​​​​​সরকারই ​​​​​​​জমি ​​​​​​​অধিগ্রহন ​​​​​​​করেছে, ​​​​​​​ঝামেলা ​​​​​​​হয়েছে, ​​​​​​​সেসব সামলেওছে। ​​​​​​​কিছুদিন ​​​​​​​আগে ​​​​​​​চেন্নাই-সালেম ​​​​​​​এক্সপ্রেসওয়ের ​​​​​​​জন্য ​​​​​​​জমি ​​​​​​​অধিগ্রহন ​​​​​​​শুরু ​​​​​​​হয়েছিল, ​​​​​​​তখন ​​​​​​​পরিবেশবিদরা ​​​​​​​বিস্তর ​​​​​​​ঝামেলা ​​​​​​​করেছিল, গম্ভীর ​​​​​​​গম্ভীর ​​​​​​​সব ​​​​​​​প্রবন্ধও ​​​​​​​লিখেছিল, চাষীরাও ​​​​​​​রাস্তা ​​​​​​​অবরোধ ​​​​​​​ইত্যাদি করেছিলেন। কিন্তু ​​​​​​​সরকার ​​​​​​​কাজটা ​​​​​​​এগিয়ে ​​​​​​​নিয়ে ​​​​​​​গেছে, ​​​​​​​আর ​​​​​​​কিছুদিন ​​​​​​​আগে চেন্নাই ​​​​​​​হাই ​​​​​​​কোর্ট ​​​​​​​রায় ​​​​​​​দিয়েছে ​​​​​​​কাজ ​​​​​​​চলতে ​​​​​​​পারে, ​​​​​​​ফলে ​​​​​​​এখন ​​​​​​​হৈহৈ ​​​​​​​করে ​​​​​​​এক্সপ্রেসওয়ের ​​​​​​​কাজ ​​​​​​​এগোচ্ছে।


    কথা হলো, তামিল নাড়ুতে কি মাওবাদীরা একদম নেই আর মেধা পাটকার কি আসেননই না? মাওবাদীরা এখানেও আছে, গন্ডগোল করার চেষ্টাও করে, তখন গুলিও চলে। তবে কিনা রাজ্যটা একেবারে থেমে যায়না।

  • রঞ্জন | ২৯ মার্চ ২০২১ ০৯:৩৩475941
  • PM.


    প্লীজ, আপনি নিজেই যদি এখানে আমার টাকা সম্বন্ধিত পোস্ট গুলো তুলে দেন তো খুব ভালো হয়। তাহলে দেখতে পাবেন:


    ১ থিওরি আপনারাই নামিয়ে ছিলেন যে টাটা হলেন আদর্শ শ্রমিক দরদী শিল্পপতি। ওদের সাম্রাজ্যে কখনই কোন স্ট্রাইক বা ছাঁটাই হয়নি।


    এই নির্জলা মিথ্যাচারের প্রতিবাদে আমি সমসাময়িক পত্রিকা ও রিসার্চ পেপার এর তথ্য দিয়ে দেখাই:


    ১ টাটা যেকোন বৃহৎ শিল্পপতির মতই। দেশ স্বাধীন হওয়ার আগে ছাঁটাই হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথম বড় স্ট্রাইক, প্রায় একমাস, টাটাতেই হয়। গুলি চলে, ৪ জন মারা যায়। ব্যাপক জেল ও বরখাস্ত।


    ২ নেগোশিয়েশন করতে আসা অখিল ভারতীয় নেতাকে টাটাদের গেস্ট হাউসে ঢুকতে দেওয়া হয়নি। টাটারা কমিউনিস্ট অভ্যুত্থানের গভীর ষড়যন্ত্রের মিথ্যে গল্প প্রচার করে।


    ৩ এই আন্দোলন এর ফলে জামশেদপুর পায় প্রথম কমিউনিস্ট এম এর এ--- কম: কেদার পান্ডে।


    এবার পোস্ট গুলো তুলে দেখান মিথ্যে থিওরি কে প্রচার করেছিল।

  • S | ২৯ মার্চ ২০২১ ০৯:৩০475940
  • অরণ্য, তখন তদন্ত সিবিআইয়ের হাতে। ডিসেম্বার মাসে বোধয় সুপ্রীম কোর্ট সেই নির্দেশ দেয়।

    যাইহোক ভুল স্বীকার করতে সময় লাগে। বুদ্ধবাবু এবং বামফ্রন্ট কিন্তু বহু আগেই ভূল স্বীকার করে নিয়েছে। আমাদের কারোর কারোর ইগোতে সেসব কোনওকালেই সম্ভবও হয়্না। তাই স্পীনের পর স্পীন চলছে।

    অন্তত এইটুকু প্রশ্ন এখানে কোনও পরিবর্তনকামীদের (যারা এখনও স্পীন করিয়েই চলেছে) করতে দেখলাম না যে রাণীমা এরকম একটা ডাহা এবং মারাত্মক মিথ্যা কথা (যদি ধরেও নিই) বললেন কেন? শুধু ইলেকশান জেতার জন্য দেড় দশক আগের ১৪টা লাশকে নিয়ে এলেন তিনি।

    এনিওয়ে। কন্টিনিউ।

  • আজ্ঞে | ২৯ মার্চ ২০২১ ০৯:২৮475939
  • কেউ ত অস্বীকার করছেনা সরকার নড়বড়ে হয়ে গেছিল। সিঙ্গুরে বিজেপিযোগ, নন্দীগ্রামে এই অবস্থা, সুশীলছাগল আর অতিবামেদের চক্রান্ত ত কম ক্ষতি করেনি। চক্রান্তকারীদের ক্ষমতা দখল করা কি খুব স্বস্তির?

  • aranya | ২৯ মার্চ ২০২১ ০৯:২২475938
  • ২০০৭-এর পর ৪ বছর বামফ্রন্ট ক্ষমতায় ছিল। তারা এই সত্যজিত, অধিকারী পরিবার, রানীমা -এদের ষড়যন্ত্র উন্মোচন করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিল না কেন?

  • র২হ | ২৯ মার্চ ২০২১ ০৯:২২475937
  • তৃণমূল চক্রান্ত করেছে, ওরা অপরচুনিস্ট যখন যার সঙ্গে দরকার জোট করেছে এবং পরে তাদের দরকারে মেরে দিয়েছে - এ তো, স্বীকারোক্তির কী দরকার, কাগজ পড়লেই জানা যায়।


    সিপিআইএমের উল্লাসের কারনটা বুঝতে পারছি না আরকি। পুলিশমন্ত্রীর অজান্তে পুলিশ গুলি চালালো, সেই বাহিনীতে আবার বিরোধি দলের বন্দুকবাজ - এটা ঠিক কোন হিসেবে দায়িত্বপ্রাপ্ত দলের বা সরকারের জন্যে গৌরবের, বা স্বস্তির? লোকে তো ভাববে এরা সরকারে এলে আবার এমন হবে।

  • dc | ২৯ মার্চ ২০২১ ০৯:২১475936
  • মুশকিল হলো, সিঙ্গুর আর নন্দীগ্রামের পর পবতে বড়ো ইনভেস্টমেন্ট আর হয়নি (আমি যদ্দুর জানি)। ফলে সেরকম বড়ো ইন্ডাস্ট্রি এখন সেরকম কিছু নেই বোধায়। পব ইজ আ ডেড স্টেট। আর তার ফলে এখন বিহারিদের ওপর রাগ ঝাড়তে হচ্ছে।

  • আজ্ঞে | ২৯ মার্চ ২০২১ ০৯:১৯475935
  • সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়কে গিয়ে শুধোন। ওহো সেও ত মুলো।

  • aranya | ২৯ মার্চ ২০২১ ০৯:১৮475934
  • ঠিকঠাক তদন্ত হওয়া যে কত জরুরী। অথচ তা কোন দিনই হবে না

  • aranya | ২৯ মার্চ ২০২১ ০৯:১৭475933
  • চটি পুলিশ টা বুঝলাম। আর বুট পরা সরকারী পুলিশের ব্যাপারটা ? তারাও কি দিদি-পিসী + অধিকারীদের ষড়যন্ত্রে সামিল হয়ে গুলি চালিয়েছিল?

  • আজ্ঞে | ২৯ মার্চ ২০২১ ০৯:১৬475932
  • ঠিকই বলেছেন। তফাতটা হল ত্রিপুরায় বিজেপি বলে শিপিয়েম চক্রান্ত করেছে। এখানে মুলোনেত্রী নিজেই বলছেন মুলোরা চক্রান্ত করেছে।

  • aranya | ২৯ মার্চ ২০২১ ০৯:১৫475931
  • যেটা দাঁড়াল- লাশ পেলে ভোটে জিততে সুবিধা হবে, তাই যে কৃষক-্দের জন্য আন্দোলন করছেন, তাদেরই মারার জন্য অধিকারীরা নন্দীগ্রামে চটি পুলিশ ঢুকিয়ে কৃষক-্দের গুলি করতে বললেন। তো সে দায় তো দিদি-র ওপরও পড়বে, যেহেতু অধিকারীরা তখন তারই দলে, এবং এ সব থেকে লাভও তারই সবচেয়ে বেশি, সিএম হতে পারলেন

  • র২হ | ২৯ মার্চ ২০২১ ০৯:১৩475930
  • আজকাল ত্রিপুরায় কিছু গোলমাল হলেই বিজেপি সরকার বলে এসবই সিপিএমের চক্রান্ত।


    তৎকালীন পশ্চিমবঙ্গও তাই। বামফ্রন্ট সরকারে ছিল বটে কিন্তু বড় বড় ঘটনা সব তৃণমূল করেছে।


    আর তার সঙ্গে জয় গোস্বামী, অপর্না সেন, শাঁওলী মিত্র, বহিরাগত মেধা পাটকর, এনারাই অতিবাম এরকম ভয়ানক খারাপ খারাপ লোক। উফ কী সাংঘাতিক।

  • আজ্ঞে | ২৯ মার্চ ২০২১ ০৯:১০475929
  • * তৎকালীন বিরোধী নেত্রী

  • আজ্ঞে | ২৯ মার্চ ২০২১ ০৯:০৯475928
  • সেখানে কি বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া গেছিল? এখানে ত বিরোধী নেত্রী নিজে স্বীকার করছেন। যুক্তি দিয়ে কথা বলুন।

  • রঞ্জন | ২৯ মার্চ ২০২১ ০৯:০৬475927
  • একই যুক্তিতে গুজরাতের দাঙ্গা ও ব্যাপক হত্যা ও আগুন লাগানোর দায়িত্ব মোদী ও অমিত শাহের নয়। ওঁরা এসব করতে কোন নির্দেশ দেননি। কোন আদালতে এদের দোষ প্রমাণিত হয়নি।

  • Abhyu | ২৯ মার্চ ২০২১ ০৯:০২475926
  • রঞ্জনদা, রিজেকশন স্লিপ মানে ঐ উনিশ লাখ লোক ভারতীয় বলে চিহ্নিত হল নাকি উল্টোটা? আর, ইয়ে, অ-ভয়ে-য-্ফলা-হ্রস্ব-উ :)

  • dc | ২৯ মার্চ ২০২১ ০৯:০১475925
  • আচ্ছা তাহলে আরও ডিসক্লেমার দিইঃ আমার মতে, বহু রাজ্যেই এরকম জমি অধিগ্রহন করা হয়, অনেক সময়েই গুলি চলে, সেসব নিয়ে কিছুদিন জল ঘোলা হয়, তারপর বেশীর ভাগ সময়েই সব থেমে যায় আর শিল্পও হয়। তামিল নাড়ুতেও দেখি, অনেক সময়ে গন্ডগোল হয়, দুয়েক বছর পর থেমে যায়। কিন্তু কারখানা ঠিকই তৈরি হয়ে যায়। এই সিঙ্গুর আর নন্দীগ্রামের মতো অনন্ত হ্যাজ চলে না। নন্দীগ্রামে সরকার কারখানা করতে চেয়েছিল, অপোজিশান গন্ডগোল করেছিল, পুলিশ গুলি চালিয়েছিল, ১৪ জন মারা গেছিল। হোয়াট হ্যাপেন্ড হ্যাপেন্ড। বুদ্ধবাবু পলিটিশিয়ান হিসেবে ব্যর্থ হয়েছিলেন কারন নন্দীগ্রামের ঘটনা ম্যানেজ করতে পারেননি। আর সে নিয়ে হ্যাজ চলেছে তো চলেছেই।

  • আজ্ঞে | ২৯ মার্চ ২০২১ ০৮:৫৩475924
  • স্টার আনন্দের সাক্ষাতকারে বুদ্ধবাবু বলেছিলেন, রাইটার্স থেকে কেউ গুলি চালানোর নির্দেশ দেয়না। রাইটার্সে খবর আসে যে গুলি চালানো হয়েছে। অর্থাৎ মুলোরা এবং নন্দীগ্রামের পুলিশ ষড়যন্ত্র করে। সেই ষড়যন্ত্রের খবর বুদ্ধবাবু পাননি। পেয়েছিলেন শুধু খুনখারাপির খবর। সঙ্গে ছিল রাজ্যের সুশীলছাগলদের রটানো কুমীরের গপ্পো। দায় চেপে যায় বুদ্ধবাবু ও শিপিয়েমের ওপর। তারা মেনে নিতে বাধ্য হয় এবং বুদ্ধবাবু অন্তরালে চলে যান। শিপিয়েম সেদিন হেরেছিল ঠিকই, কিন্তু হেরেছিল শুধু মুলোদের মিথ্যের বেসাতির কাছে।

  • রঞ্জন | ২৯ মার্চ ২০২১ ০৮:৫৩475923
  • অভ্যূ


    এন আর স্থির টাকা শেষ অবস্থা আরও খতরনাক। এর ফলে, এবং ইলেকশনের প্রেশারে কেন্দ্রীয় সরকার আসাম সরকারকে নির্দেশ দিয়েছে --১ চটপট এন আর সিতে চিহ্নিত হওয়া ১৯ লাখ লোককে রিজেকশন স্লিপ ধরিয়ে দিতে। ওদের প্রমাণ দাখিলের জন্যে ডিসেম্বর '২০ অব্দি টাইম দেয়া হয়েছিল।


    ২ ডেটা প্রিজার্ভেশনে অনেক খরচা হচ্ছে। কাজেই কিছু অদরকারি ডেটা সফটওয়্যার বাতিল করা হোক।


    সোর্স: হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস।

  • S | ২৯ মার্চ ২০২১ ০৮:৪৬475922
  • পুলিশের গুলি তো চলেছিলই। "সাজানো পুলিশ" - পোকিত বাম দিদি বলে দিয়েছেন। এবারে সামলাও।

  • সেটিং | ২৯ মার্চ ২০২১ ০৮:৪৩475921
  • হু হু বাওয়া, গুলি চালানোর নির্দেশ বুদ্ধদা দেন নি, কিন্তু লাশ ফেলার ক্রেডিট পুরো নিয়েচেন, কলার তুলে বলেচেন যা করেচেন বেশ করেচেন, হিসেব পুরো পাই পয়্সা গুনে ফেরত দিয়েছেন। তিনোর অধিকারীদের সঙ্গে বুদ্ধদা যা সেটিং করে রেখেছিলেন না, পুরো ঝিং চ্যাক। যার জন্যে দেখলেন না ২০১১ পর্যন্ত কিন্তু বুদ্ধদার সময়ে কেউ ওদের দিকে আঙুল তুলতে পারে নি। বললে হবে মামা, খ্চ্চা আছে।

  • dc | ২৯ মার্চ ২০২১ ০৮:৪২475920
  • কিন্তু বুদ্ধবাবু নিজেই তো নন্দীগ্রামের ভুল স্বীকার করেছেন, বেশ কয়েকবার! পাট্টি থেকেও স্পষ্টভাবে ভুল স্বীকার করা হয়েছেঃ


    https://www.ndtv.com/india-news/singur-nandigram-were-our-biggest-mistakes-buddhadeb-453328


    Dubbing the police firing in Nandigram as unfortunate, the chief minister admitted to mistakes made by his government and called for the need to rectify them


    বড়ো করে ​​​​​​​ডিসক্লেমারঃ ​​​​​​​আমি ​​​​​​​আগাগোড়া ​​​​​​​নন্দীগ্রামে কেমিকাল ​​​​​​​হাব ​​​​​​​আর ​​​​​​​সিঙ্গুরে ​​​​​​​কারখানা ​​​​​​​হওয়া ​​​​​​​সমর্থন ​​​​​​​করেছি, গুলি ​​​​​​​চলার ​​​​​​​আগেও ​​​​​​​করেছি, ​​​​​​​পরেও ​​​​​​​করেছি। ​​​​​​​আমি ​​​​​​​জমি ​​​​​​​অধিগ্রহন ​​​​​​​করে ​​​​​​​ইন্ডাস্ট্রি ​​​​​​​গড়ে তোলারও ​​​​​​​সমর্থক। ইত্যাদি ইত্যাদি)

  • S | ২৯ মার্চ ২০২১ ০৮:৩১475919
  • @হুতো, সেটা বুদ্ধবাবু বলেছিলেন অনেক পরে নভেম্বর মাসে বাম সমর্থক বনাম মাওবাদীদের ঝামেলার পর। বুদ্ধবাবু কিন্তু সাক্ষাতকারে বলেছিলেন যে গুলি চালানোর কোনও আদেশই তিনি দেননি, এবং সেসব বোধয় সিবিআই প্রমাণও করতে পারেনি।

  • dc | ২৯ মার্চ ২০২১ ০৮:২২475918
  • কোভিড হওয়া, না হওয়া সব ধরনের লোকই এদ্দিন চুমু খেয়ে খেয়ে চুমুর হদ্দ্মুদ্দ করে দিয়েছে। এখন সমূহ বিপদ।

  • র২হ | ২৯ মার্চ ২০২১ ০৮:১৯475917
  • কেসটা বুঝলাম না। পুলিশ গুলি চালালো (কুমীরের মত না, ছবি টবি আছে), লোকজন ধপাধপ মরে পড়ে গেল, মুখ্যমন্ত্রী ওন কয়েন বললেন।


    সেসব পাপ মমতায় ট্র্যান্সফার হয়ে গেছে?

  • &/ | ২৯ মার্চ ২০২১ ০৮:১৫475916
  • ডীপ স্টেট বিষয়ের টইটা গেল কই? এইরকম ভোট হচ্ছে আর ডীপ স্টেট নেই, এ যেন একটা কীরকম হচ্ছে!

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত