র২হ | ২৯ মার্চ ২০২১ ১০:৫৪475975টি, একদমই তাই। কিন্তু স্বখাত সলিল দেখে হতাশ লাগে।
ভাবগতিক দেখে মনে হচ্ছে না, যে কং প্রচারের নিষ্ক্রিয়তা অন্তর্ঘাত লেভেলের?
রঞ্জন | ২৯ মার্চ ২০২১ ১০:৫২475974পিটি
এবার আমাকে মাপ করবেন। আমি আপনাদের এই অন্তহীন বাইনারি তে ক্লান্ত। সিপিএমের ভুলের সমালোচনা করলেই মমতার দোষ ঢাকার চেষ্টা? আর তিনোর সমালোচনা করলেই সিপিএমের দালাল?
১ গুজরাটের উদাহরণ দিয়ে দেখাতে চাইছিলাম পুলিশের গুলি চালনার বা জন্যে কদাচিৎ কোন সরকার কে আদালতে দোষী প্রমাণিত করা যায়। মোদী রাজীব গান্ধী, বুদ্ধ মমতা একই গল্প।
আপনি কথায় কথায় আদালতে প্রমাণ হয়নি, অতএব এবং আদালত ফাইনাল এসব বলেন না? আপনাকে সবিনয়ে বলি-- আপনার যুক্তি মানলে এখানে গুজরাতের গণহত্যার জন্য মোদী ও অমিত শাহকে অপরাধী বলা যায় না। কারণ, ওদের আদালত ছাড় দিয়েছে।
২ আর সমস্ত সরকার নিজেদের পুলিশের বর্বরতা ঢাকতে বিদেশি ও বিরোধী ষড়যন্ত্রের গল্প ছাড়ে। ট্রাম্প পুতিন ইন্দিরা মোদী বুদ্ধ এবং মমতা-- কেউ ব্যতিক্রম নয়।
এই টূকূই।
র২হ | ২৯ মার্চ ২০২১ ১০:৫২475973কারন পুলিশকে হাত করে বিরোধী দল গণহত্যা করতে পারে সেটা আমি বিশ্বাস করি না। তৃণমূল গোলমেলে দাঙ্গাবাজ ঢুকিয়েছে, নকল পুলিশ পাঠিয়েছে সেসব খুবই সম্ভব। কিন্তু পুলিশের গুলিতে ১৪ জন নিহত, এতদিন সিপিআইএমও শুধু ওই ১৪ সংখ্যাটা নিয়েই আপত্তি, আপত্তিও নয়, প্রশ্ন করেছে।
চারদিকে | ২৯ মার্চ ২০২১ ১০:৪৯475972এদের যা লাফালাফি দেখছি তাতে এদের ভোট দিলে এরা প্রতিশোধ নিতে ঝাপিয়ে পড়বে। জোটকে ভোট দিলে কি সর্বনাশ হতে পারে সোশাল মিডিয়া দেখে বুঝে নিন
T | ২৯ মার্চ ২০২১ ১০:৪৮475971হুতোদা, কী বলব বলো তো। অ্যাতকিছুর পরেও বর্তমান পরিস্থিতিতে সিপিয়েম তথা বামফ্রন্ট বা সংযুক্ত মোর্চাকে সমর্থন করা ছাড়া অন্য উপায় দেখছি না। দেখাই যাচ্ছে যে কোন লেভেলে ষড়যন্ত্রগুলো করা হয়েছে।
S | ২৯ মার্চ ২০২১ ১০:৪৭475970হুতো, আপনি তো অপদার্থ সরকার সড়িয়ে গণহত্যাকারীকে ক্ষমতায় আনার পক্ষে সওয়াল করে ফেললেন।
র২হ | ২৯ মার্চ ২০২১ ১০:৪২475969বিদেশ না বিদেয়
র২হ | ২৯ মার্চ ২০২১ ১০:৪২475968আর, সরকার কিছুই জানতো না, বিরোধী আর পুলিশ মিলেমিশে খুন করে ফেলেছে - তেমন সরকার গেছে মানে আপদ বিদেশ হয়েছে।
র২হ | ২৯ মার্চ ২০২১ ১০:৪০475967ঠিক সেটাই। মমতাকে কেউ বিশ্বাস করে থাকলে সেটা ভয়ানক বড় ভুল। মমতা ছাড়া অপশন ছিল না, তাই কনসিকোয়েন্সের প্রস্তুতি দরকার ছিল।
কিন্তু অত্যুতসাহী সিপিএম সমর্থক আমাদের সঙ্গে না হলে আমাদের বিরুদ্ধে বলে অনেক মধ্যবর্তী ভোটারকে দূরে ঠেলেছে, এখনো ঠেলছে। ভোটভিত্তিক গণতন্ত্রে ভোটটা তো পেতে হবে, বিকল্প তো নেই।
S | ২৯ মার্চ ২০২১ ১০:৩৪475966হুতো, কথাটা মোটেও সেটা না। সেইসময় বামেদের বিরুদ্ধে আন্দোলন করাই যায়, করা উচিতও। বিশেষ করে সেইসময় যখন তারা ক্ষমতায় এবং বেশ দাপটের সঙ্গে। গণতন্ত্রে বাস করা লোকজনের সেইটাই কাজ। কিন্তু তার জন্য দিদির সঙ্গে হাত মেলানোটা জাস্ট ব্লান্ডার। দিদির পলিটিক্স নিয়ে সামান্য অবহত থাকলেও কেউ এই ভুল করেনা। এবং দিদি যেটা করার তাই করেছেন। প্রথমে আন্দোলন হাইজ্যাক করেছেন। তারপরে ক্ষমতায় বসেছেন। ক্ষমতায় থাকাকালীন রাজ্য থেকে বামপন্থা তাড়িয়ে বিজেপিকে এনেছেন। এবং কালকে আসল কথাটি বলে দিয়েছেন।
আপনি যদি বলেন যে জমি আন্দোলন করাটা ঠিকই ছিল, কিন্তু দিদির ছত্রছায়ায় যাওয়াটা ভুল হয়েছিল, তাহলেই আর কিছুই বলার থাকেনা। জমি অধিগ্রহণ নিয়ে বিভিন্ন মত থাকতেই পারে, কিন্তু কৃষকদের পক্ষ নিয়ে আন্দোলনে বোধয় এখানে কারোরই তেমন আপত্তি নেই। সেটাই হয়নি, যেটা হয়েছে সেটা হল বাম-তিনো পলিটিকাল লড়াই।
আর বুদ্ধিজীবিদের নিয়ে যত কম বলা যায়, ততই ভালো। তাদের যে অনেকেই আন্দোলনের সময় এবং পরে তিনোভাতা পেয়েছে, তাতে সন্দেহই নেই। এখন তাই তাদের অনেকেই অনেক বেশি ভাতা পেয়ে বিজেপিতে। বিজেপি এই ইলেকশান কোনমতে জিতলে আরো অনেক কিছুই দেখতে পাবেন।
র২হ | ২৯ মার্চ ২০২১ ১০:৩৪475965টি, আমার মত লোকের জন্যে কী বিধান? যারা রানীমাকেও কোনদিন বিশ্বাস করেনি?
এরকম লোক অনেক আছে কিন্তু।
ছিলিম | ২৯ মার্চ ২০২১ ১০:৩২475964দিদির ব্যান্ডেজের নীচে ছোট রিভলভার লুকোনো আছে। বুদ্ধদার সিগারেটের প্যাকেটে বুলেট লুকোনো থাকত। নন্দীগ্রামে হাওয়াই চটি পায়ে পুলিশ ভাড়া পাওয়া যায়। যাই এক ছিলিম টেনে আসি। অনেক কাজ বাকি, শহর দিয়ে গ্রাম ঘেরাও করতে হবে। আর পুলিশ দিয়ে সিপিএম।
আজ্ঞে | ২৯ মার্চ ২০২১ ১০:৩২475963তা সুশান্তর কথাই উঠল যখন, কঙ্কাল কান্ড মনে আছে? নতুন গেঞ্জী পরানো কঙ্কাল? মশায় কি তখনও শিপিয়েমের ঔদ্ধত্যের হিসেব নিচ্ছিলেন?
T | ২৯ মার্চ ২০২১ ১০:৩০475962এইসব 'গল্প' এখন মাথা পেতে নিন। যেমন রাণীমার অন্যান্য বাণী মেনে নিয়েছেন অ্যাতকাল। :)
গল্প | ২৯ মার্চ ২০২১ ১০:২৭475961হুম, রাইটার্স থেকে অর্ডার যায় নি, তিনোর গুন্ডারা পুলিশের ড্রেস পরে গুলি চালিয়ে ১৪ টা লাশ ফেলে দিল, লক্ষণদা সুশান্তদারা তাই দেখে বুড়ো আঙুল চুষল, ৩০ বছরের ওপর রাজত্ব করা পার্টি সেটা হজম করে নিল, বুদ্ধদা কোনো খোঁজ খবরও নিলেন না যে কোন পুলিশ কাকে অর্ডার দিল - এসবের কেউ কিছু পুছল না - ঠাকুমার ঝুলিও চেয়েও কঠিন গল্প
পলিটিশিয়ান | ২৯ মার্চ ২০২১ ১০:২৫475960মমতা বলেছে পুলিশের ছদ্মবেশে গুন্ডারা গুলি চালিয়েছে। পুলিশ নয়। আর পুলিশের সাথে মমতার সাট ছিল সেটা তো এখন জানা।
সরকার না জানলে সেটা অকর্মণ্যতা। আর মমতা যেটা করেছেন সেটা গণহত্যা।
র২হ | 49.206.11.141 | ২৯ মার্চ ২০২১ ০৯:৫৪475947সে তো অবশ্যই। অবশ্যই গণহত্যা বড় অপরাধ। রাজ্যে গণহত্যা ঘটলে, আর সেটা পুলিশের হাতে ঘটলে সেটা একেবারেই সরকারের দায়, সে মমতা যাই বলুন।
সরকার কিছু জানে না আর অধিকারী কোং পুলিশকে দিয়ে গুলি চালিয়ে দিল? সিরিয়াসলি?
র২হ | ২৯ মার্চ ২০২১ ১০:২২475959আচ্ছা বেশ, সিপিএম খুবই ভালো দল, সিপিএমের সমর্থকরা খুবই সত্যপথের পথিক। আমি সামান্য ভোটার, আমার আর এত তর্ক করে কী হবে।
আজ্ঞে | ২৯ মার্চ ২০২১ ১০:১৯475958কৌশিক সেনের ইন্টারভিউ দেখুন। ২৬ঃ৫০ থেকে। সিল্পি-বুজীদের টাকা খাওয়ানো হচ্ছিল কিভাবে বুঝে যাবেন।
সেইতো | ২৯ মার্চ ২০২১ ১০:১৮475957এস, পিএমরা নিজেরা বাইরে বসে অন্যদের তেড়ে খিস্তিয়ে দিয়ে যায় বাইরে থাকার কথা বলে। নিজেদের পো ভরতি গু পাশের বাড়ি গিয়ে বলে ভাল করে ধুস নি। ন্যাড়াকে খিস্তি মারা পোস্ট গুরু মোছে না। কে যে কার হয়ে খেলছে। নোভোটটু নিয়ে খিস্তি করে বেড়ায় এদিকে নোভোটটুর কুশল দেবনাথরা ইউএপিএ খেয়ে বহুদিন জেল খেটেছে তখিন এরা ফেসবুকে গুরুতে খিস্তি চু***। সেফহেভেনে বসে সবাইকে খিস্তানো এইগুলো একটুও ক্ষমতা পেলে কী করবে বোঝাই যাচ্ছে
PT | ২৯ মার্চ ২০২১ ১০:১৭475956RR
এই বাজারে মোদী-অমিতশাকে টেনে এনে বুজি আর তিনোদের বজ্জাতিকে ঢাকাচাপা দেওয়ার চেষ্টা নাই বা করলেন (২৯ মার্চ ২০২১ ০৯:০৬)।
এই জাতীয় বক্তব্য পড়লে বিবমিষা হয়।
"পুলিশমন্ত্রীর অজান্তে পুলিশ গুলি চালালো, সেই বাহিনীতে আবার বিরোধি দলের বন্দুকবাজ - এটা ঠিক কোন হিসেবে দায়িত্বপ্রাপ্ত দলের বা সরকারের জন্যে গৌরবের, বা স্বস্তির?"
additional chargeshit
"Those chargesheeted include three police officers Satyajeet Bandopadhya, then additional SP, Debashish Boral, the then additional SP, Shankar Roy, officer in charge, Nandigram district......
.......Ironically, once in power, Mamata Banerjee government decided not to give sanction to prosecute the same police officers........
.......On 14th March 2007, a police party headed by Satyajeet Bandopadhya along with local police and administration went to repair the road which was damaged........
......12 rounds of tear gas shells, 15 hand grenades, 30 rounds of rubber bullets and 17 rounds of bullets were used by cops. However, it failed to abate the violence. Bandopadhya then declared the gathering illegal. 10 rounds were fired in air and 7 on target to save lives of police party surrounded by the mob."
যেটুকু বুঝছিঃ স্থানীয় অবস্থার ভিত্তিতে পুলিশের গুলি চালানোর আইনত অধিকার থাকে। সব সময় পুলিশমন্ত্রীর অনুমতির দরকার হয়্না।
"Sh Nitish Das, Executive Magistrate, declared the unruly mob as unlawful assembly and accordingly an announcement was made on the loud hailer declaring declaring the mob as unlawful assembly.
একদল বিপথগামী শিক্ষিত লোকজন এখনো মিথ্যাচারকে যে ভাবে ঢাকার চেষ্টা করছে সেটা দেখলে বিস্মিত হতে হয়।তক্ক করার আগে একটু পড়াশুনো করে নিলেই হয়।
S | ২৯ মার্চ ২০২১ ১০:১১475955দিদি যখন বামেদের নামে অভিযোগ করেন, তখন সেসব মেনে নেওয়া যায়। অথচ সেই দিদিই যখন স্বীকারোক্তি করেন, তখন সেসব আর মেনে নেওয়া যায় না। এবারে তো ছাগলরাও আর টাইটেল শেয়ার করতে চাইবে না। তখন হাতে থেকে যাবে "ধান্দাবাজ"।
T | ২৯ মার্চ ২০২১ ১০:১১475954হুতোদা, শুভাপ্রসন্ন র ব্যাপারটা ভুলে যেও না। সারদার চ্যানেল, আর্টস একর।
আজ্ঞে | ২৯ মার্চ ২০২১ ১০:০৮475953উদা লিখতে ভুলে গেলাম। ধরুন গ্রেটা থুনবার্গ নিজেই বলল আমি টাকা খেয়েছি। ব্যাপারটা এরকম লে হালুয়া কেস।
S | ২৯ মার্চ ২০২১ ১০:০৬475952গ্রেটা থুনবার্গ পয়সা খেয়েছে কিনা জানা নেই। কিন্তু বুদ্ধিজিবীদের অনেকেই যে খেয়েছে, সেতো জানাই আছে।
আজ্ঞে | ২৯ মার্চ ২০২১ ১০:০৬475951গল্প ক্ষমতায় থাকা লোক বলে বৈকি। মুশকিল হয়েছে, এখানে চক্রান্তকারীদের পান্ডা নিজেই বলছেন। শিপিয়েম বলছেনা। শিপিয়েম লকডাউনের সময় শ্রমজীবি ক্যান্টিন চালিয়েছে। এখন কৃষকের অধিকার, শ্রমিকের অধিকার এসব ফালতু জিনিস নিয়ে ব্যস্ত। সুশীলছাগল আর অতিবামদের মত অত সময় কোথায়?
T | ২৯ মার্চ ২০২১ ১০:০২475950চটি পুলিশের সাপ্লাই যে শুভেন্দু দিয়েছিল এইটা রাণীমা ইঙ্গিত দিয়েছেন। বলতে গিয়ে বলেছেন এবারেও বিএসএফ সিয়াইএসেফের ড্রেস কিনছে ওরা।
আর শিশিরবাবু কাল নিজের মুখেই বললেন উন্নত মানে বন্দুক ব্যবহারের কথা। ইত্যাদি। এইজন্যই কী ক্ষমতায় আসার পর পুলিশগুলোকে রাণীমা কিছুই করেননি, অ্যামনকি যে ম্যাজিস্ট্রেট গুলি চালনার নির্দেশ দিয়েছিলেন তাকেও কিছু না। পদোন্নতি ইত্যাদিও শোনা যাচ্ছে। অবসরের পরেও পদে রাখা, এইসব।
রঞ্জন | ২৯ মার্চ ২০২১ ১০:০১475949সরি, টাকা নয় টাটা।
র২হ | ২৯ মার্চ ২০২১ ০৯:৫৯475948"সুশীলছাগল আর অতিবামেদের চক্রান্ত ত কম ক্ষতি করেনি। " - এর থেকেও বড় ক্ষতি করেছে সিপিএমের সমর্থকদের সুশীল ছাগল, লিবারবাল ইত্যাদি কয়েনেজ। যেটা তত আশ্চর্যভাবে নয় হয়তো, বিজেপির ভাষা ও দাগানোর সঙ্গে মেলে। যে আঁতেলসমাজ ঐতিহাসিকভাবে সারা পৃথিবীতে বামেদের সঙ্গে ছিল তারা হঠাৎ সুসংস্কৃত বাম মুখ্যমন্ত্রীর সঙ্গ ত্যাগ করলো শুধু কমিটির মাথা হওয়ার জন্যে, এমন গল্প বিজেপি বলে, উদা, গ্রেটা থুনবার্গ টাকা খেয়েছে।
র২হ | ২৯ মার্চ ২০২১ ০৯:৫৪475947সে তো অবশ্যই। অবশ্যই গণহত্যা বড় অপরাধ। রাজ্যে গণহত্যা ঘটলে, আর সেটা পুলিশের হাতে ঘটলে সেটা একেবারেই সরকারের দায়, সে মমতা যাই বলুন।
সরকার কিছু জানে না আর অধিকারী কোং পুলিশকে দিয়ে গুলি চালিয়ে দিল? সিরিয়াসলি?
পলিটিশিয়ান | ২৯ মার্চ ২০২১ ০৯:৫৩475946এটা বোধহয় ঠিক না। বুদ্ধবাবু মার সিপিএম কর্মী ও তৃণমূল কর্মীদের মারামারির কথা বলেছিলেন, পুলিশের গুলি চালানোর কথা নয়।
https://m.rediff.com/news/2007/nov/13nandi6.htm
চক্রান্ত | 2a03:e600:100::44 | ২৯ মার্চ ২০২১ ০৭:৪৫475910বুদ্ধবাবু। গ্রামবাসীদের টাকা নিয়ে সেই টাকা দিয়ে তৃণমূলের গুন্ডা লাগিয়ে গ্রামবাসী মেরে বললেন, পেইড দেম ব্যাক ইন দেয়ার কয়েনস।
বিশাল চক্রান্ত!