এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাই | ১৮ মে ২০১২ ১৯:১০4740
  • অপেরা মিনি দিয়ে বোধহয় পড়া লেখা যায়। লোকজন লিখেছিল। ভাট আর ওই টই তে।
  • আকা | ১৮ মে ২০১২ ১৯:০৫4738
  • আইপ্যাডে নতুন গুরু পড়া যায় না। লেখার চেষ্টা করে দেখি নি। বড় অসুবিধা হইছে।
  • পাই | ১৮ মে ২০১২ ১৮:৫৮4737
  • উঁহু, মারথাবা করে !
  • প্পন | ১৮ মে ২০১২ ১৮:৫৫4736
  • বিপ্লব তালে টুপ করে চলেই এলো!
  • পাই | ১৮ মে ২০১২ ১৮:৫৪4735
  • বিপ্লব ভাই, জবর খবর। এবার জমিয়ে লিখতে থাকুন ঃ)
  • শ্রী সদা | ১৮ মে ২০১২ ১৮:৫৩4734
  • আহা। উইকেন্ড এর সন্ধ্যেতে ফ্রেডি। জমে গেল পুরো। যাই দু পাত্তর স্মির্নফ খাই চিকেন টিক্কা দিয়ে।
  • প্পন | ১৮ মে ২০১২ ১৮:৪৭4733
  • হয়ে যাবে, দুটো আলাদা সিরিজ হিসেবে নিতে হবে। এখন শান্তিতে বাড়ি যাও।

    আমারো উইকেন্ডের সান্ধ্যাহ্নিকের সময় হয়ে এল। ঃ)
  • Toon Army | ১৮ মে ২০১২ ১৮:৪৬4732
  • ওকে। দুটো কলাম ধরে চার্ট হয়ে যাচ্ছে, কিন্তু ওই ছেলে মেয়ে কী করে আলাদা করবো বুঝে পেলাম না।
  • প্পন | ১৮ মে ২০১২ ১৮:৪৪4730
  • জানি না। ওপেন অফিসে কোনদিন চার্ট বানাইনি। আর ওপেন অফিসে মাঃসঃ অফিস ২০০৭-এর সব ফিচার আনতে পেরেছে কিনা তাও জানি না।

    ঠিক আছে তুমি ফোন তো কোরো, দেখি কী করা যায়!
  • Toon Army | ১৮ মে ২০১২ ১৮:৪৪4731
  • সাইকেল ভ্যান বা ভ্যান রিক্সা। দমদম অ্যারপোর্ট পেরিয়ে যশোর রোড ধরলেই শয়ে শয়ে যাত্রীবাহী এই বস্তুর দর্শন মেলে।
  • পাই | ১৮ মে ২০১২ ১৮:৪৩4729
  • না না, যে কেউ ই দুটো চাকা দেখতে পাবে। ওটাকে কী বলে ? ভ্যান গাড়িই তো। মাল যায়। রিক্সার মতন। কেবল পিছনে হুড ওয়ালা সিটের বদলে বিস্তৃর কাষ্ঠপাটাতন।
  • Toon Army | ১৮ মে ২০১২ ১৮:৪১4728
  • ওপেন অফিসে হবে না? আমাদের আপিসে মাঃসঃ অফিস দিতেও ঝামেলা করে (জাস্টিফাই করতে হয়), আর তাছাড়া আমার তো লিনাক্ষ।
  • প্পন | ১৮ মে ২০১২ ১৮:৩৮4727
  • আচ্ছা, কিন্তু তোমার মেশিনে এক্ষেল আছে তো?
  • Toon Army | ১৮ মে ২০১২ ১৮:৩৫4726
  • রাতে ফোং করবো তাহলে। দশটা নাগাদ।
  • প্পন | ১৮ মে ২০১২ ১৮:৩৪4724
  • অজ্জিতকে বললাম।
  • প্পন | ১৮ মে ২০১২ ১৮:৩৪4725
  • খুব সোজা। কিন্তু একগাদা টাইপাতে হবে।

    বেসিকালি ছেলে আর মেয়েদের দুটো আলাদা সিরিজ বানাতে হবে। আমাকে ফোন করলে বুঝিয়ে দিতে পারি।
  • আকা | ১৮ মে ২০১২ ১৮:৩৩4723
  • শ্রী সদার জন্য

  • Toon Army | ১৮ মে ২০১২ ১৮:২৬4722
  • এক্ষেল গুরুদের জন্য কোশ্চেন -

    একটা ডেটা ফাইল আছে (সিএসভি)। তার একটা কলামে বলা আছে ছেলে না মেয়ে। বাদবাকি কলামে ব্লাড গ্লুকোজ, সিস্টোলিক/ডায়াস্টোলিক প্রেশার, ওয়েট, বিএমআই ইত্যাদি আছে। এবার যে কোনো দুটো কলাম - যেমন ওয়েট আর সিস্টোলিক প্রেশার ধরে স্ক্যাটার প্লট বানাতে চাই (এক্স অ্যাক্সিসে ওয়েট, ওয়াই অ্যাক্সিসে সিস্টোলিক প্রেশার) যাতে ছেলে আর মেয়েদের ডেটা পয়েন্টগুলো আলাদা রকমের দেখতে হবে - মানে ধরো ছেলেদের গোল্লা, মেয়েদের চৌকো।

    কী করে করবো?

    অক্টেভে করে ফেলেছি, কিন্তু একটা ছানাকে দিতে হবে, তার অক্টেভ নাই - ইনস্টল করাতে গেলে আবার সিআর খুলতে হবে।
  • কাজু | ১৮ মে ২০১২ ১৮:১৬4721
  • মারহাব্বা শুনলেই আমার কেন যে 'হৈ রে হৈ মারহাট্টা' মনে হয় কে যানে। ওটাই ভালো, নইলে মনে হয়, কোনো হাব্বাগোব্বা লোককে ডাব্বায় পুরে মারমার কচ্চে কিচু লোক ! বাব্বা !
  • বিপ্লব রহমান | ১৮ মে ২০১২ ১৮:০৭4720
  • ফেবুতে পূর্বোক্ত সুসমাচারখানি রটনা করিবামাত্র সৌমিক মুখার্জ্জি লিখিয়াছেন: মারহাব্বা! মারহাব্বা!
    --
    তার উদ্দেশ্যে চণ্ডালের নিবেদন: উঁহু। মহাশয়, উহা "মারথাবা" হইলেই বোধকরি প্রীতিকর হয়। "মারথাবা" কথাটিকে আমরা "বিন্দুতে সিন্ধু" বলিলে অতুক্তি হইবে না। কারণ, এইখানে "মারথাবা" বলিতে বোঝানো হইয়াছে: @ হে গুরু ও চণ্ডালগণ, এই সুসমাচার জানিবা মাত্রা আপনারা নিজ নিজ (অভাবে অপরের) মোবাইল থাবা দিয়া ধরুন। অতঃপর "ইনকিলাব, জিন্দাবাদ!" রণোহুংকারে আড্ডাবাজী/আলোচনায় ঝাঁপাইয়া পড়ুন! :ডি
  • bb | ১৮ মে ২০১২ ১৮:০৫4719
  • হেইডা এক্কেরে জবর খবর দিছেন বিপ্লববাবু।
  • বিপ্লব রহমান | ১৮ মে ২০১২ ১৭:৩৮4718
  • মদিনার ঘরে ঘরে আজ ঈদের খুশী। সর্বত্র আনন্দের বারি বর্ষিত হইতেছে। কারণ আর কিছুই নয়, গুরুচণ্ডা৯ ডটকম-এর নয়া নূরানী সংস্করণে মোবাইল হইতেও আড্ডার পাতায় লেখা যাইতেছে। খানিকক্ষণ আগেই এই চণ্ডাল স্যামসং চ্যাম্প ঠুকিয়া ইংরেজীতে 'টেস্ট' লিখিয়া সকল গুরুগণে এই খুশ-খবর জানাইতেছে। মারথাবা! মারথাবা! (ভেটকিত ইমো)
  • সিকি | ১৮ মে ২০১২ ১৭:৩১4717
  • বিটিডাব্লু, দিল্লিতে এবার তেমন কিছু গরম পড়ে নি। আশ্চর্যভাবে অন্যান্যবারের মত সেই পুড়ে যাওয়ার ঝলসে যাওয়ার ফীলিং হচ্ছে না। মোটামুটি মে মাসে যতটুকু গরম না হলে নয়, ততটুকুই। কলকাতার চেয়ে অনেক আরামদায়ক আবহাওয়া। ঃ)
  • সিকি | ১৮ মে ২০১২ ১৭:২৬4716
  • হোক তা হলে!
  • শ্রাবণী | ১৮ মে ২০১২ ১৭:২৫4715
  • শমীকের ঐ তুঘলকাবাদ হাঁটাটা আমরা বর্ষা দিনের ভাটে করতে পারি...........আমি দরিয়াগঞ্জের রবিবারের বইয়ের বাজারে একাধিকবার গেছি.....বাসে ৩৪ সেক্টর থেকে বসে.....সামনে বিছানো থাকে যত রাজ্যের পড়াশোনার বই আর কিসমস্ত নাম না জানা ছবিওয়ালা ইংরেজী ফিকশন, তবে লেখকের নাম বইয়ের নাম বললে কোথা থেকে সব এনে দেয় (থাকলে)!....................তবে সেই কলেজ লাইফে গোলপার্কের ফুটপাথে দোকানীদাদার সাথে গল্প করতে করতে, রীতিমত আলোচনা টালোচনা করে সমুদ্রে মণি মুক্তো কুড়োনোর মত এদোকান সেদোকান পুরনো ইংরেজী বই খোঁজা...............শার্লক হোমস পুরো দুটো বই কিনে দেখি তার ওপরে আমার সহপাঠী আর তার দাদার নাম লেখা............পরে তাকে দেখাই, কিন্তু সে মনে করতে পারেনা কবে কেনা ও বেচা হয়েছিল!
  • প্পন | ১৮ মে ২০১২ ১৭:২৩4714
  • আহা, পাই দুটো চাকাই দেখতে পাচ্ছিল।
  • সিকি | ১৮ মে ২০১২ ১৭:১৯4713
  • দু চাকার ভ্যান? আমি দেখি নি তো কখনো? কেমন দেখতে হয়?
  • কুমু | ১৮ মে ২০১২ ১৭:০৯4712
  • কারণ পাইএর ফোন হারিয়ে গেছিল।
  • কাজু | ১৮ মে ২০১২ ১৭:০৭4711
  • বাঃ বেড়ে পদ্য !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত