এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২২৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৪১520921
  • তবে কিনা, যতদিন অবধি গণতন্ত্র থাকবে, সাবজেকটিভ ব্যাপারটা ছাত্রদের বিচারবুদ্ধির ওপরে ছেড়ে দিতে হবে। টিচার যাই বলুন না কেন, ছাত্ররা কান দেবেন না। এটা খুবই জরুরি, কারণ সিস্টেম যা বাজে, তাতে করে কয়েকজন টিচার শ্রেনীশত্রুদের মধ্যে থেকে স্কুল কলেজে ঢুকে পড়ে থাকতে পারে, কিচ্ছু বলা যায়না।
  • PM | 93.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৪৬520922
  • সিপিয়েম সরকারে না থেকেও কতটা প্রাসঙ্গিক বোঝা যাচ্ছে ঃ)। টইটা নতুন সরকার বিষয়ে হলেও, আলোচনা চলছে মুলতঃ গত ৩৪ বছর নিয়ে।

    হীরক রাজ্য নিয়ে কেউ আলোচনা করতে চাইছে না। উন্নত তর হীরক রাজ্যের জন্য নতুন কোনো প্রস্তাব আসছে না।

    যদি ধরে নি--হীরকরানী রাজ্য অন্তত ১০ বছর থাকবে----দিদিপন্থী আর বাম বিরোধীদের উচিৎ সামনের ৮ বছর কিভাবে কিছু ভালো হয় তার জন্য আলোচনা করা। বাঙালী কি অতীতেই বেচে থাকবে? কিন্তু মুশ্কিল হলো অতীতকে পাল্টানো যায় না।

    গুরুর থেকে নতুন কোনো প্রস্তাব / অ্যাকসন প্ল্যান বানানো হচ্ছে না ? হাল ছেড়ো না বন্ধু---
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:০৩520923
  • মার্ক্সিস্টদের পুরো আলোচনা পদ্ধতিই হল কালের গতি নিয়ে। অ্যানালিটিকাল মডেল ডাইনামিক হওয়া চাই, হওয়াই চাই।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৩৬520924
  • সন্তোষ ভট্টাচার্য বিষয়ে দু একটি তথ্য।
    এক, তিনি বিটিরণদিভে পরিচালিত ইয়ে আজাদি ঝুটা হ্যায় নামে বিখ্যাত সেই ১৯৪৮ এর মিলিট্যান্ট আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং জেলেও যান।
    দুই, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের হেড হিসেবে অত্যন্ত সফল ছিলেন।
    তিন, উপাচার্য থাকাকালীন যা কিছু হয়েছিল তাতে তাঁকে কাবু করতে পারে নি। প্রেসিডেন্সি কলেজের দীপকবাবুদেরও অনেক কিছু ফেস করতে হয়েছে, মনের দিক থেকে এঁরা খুব অ্যাফেকটেড হয়েছিলেন। সন্তোষবাবুর মনের জোর অনেক বেশি ছিল, হয়তো সেটা সক্রীয় আন্দোলনের অভিজ্ঞতার ফলে।
  • PM | 93.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৪৮520925
  • সন্তোষ বাবুর মনোনয়ন করেছিলেন তৎকালীন রাজ্যপাল। রাজ্য সরকারের সাথে পরামর্শ না করে। সরকার মনে করেছিলো সেটা রাজ্যপালের এক্তিয়ার বহির্ভুত হস্তক্ষেপ। সরকার তার বিরোধীতা করেছিলো। বাম ছাত্র সংগঠন -ও বিরোধীতা করেছিলো চুড়ান্ত ভাবে।

    সরকারের যুক্তি ছিলো শিক্ষা রাজ্য সরকারের এক্তিয়ার্ভুক্ত বিষয়। কঃ বিঃ রাজ্য সরকারী প্রতিষ্ঠন। কেঃ সঃ হস্তক্ষেপ করতে পারে না।

    সন্তোষ বাবু সরকারী বিরোধীতায় প্রায় কিছুই কাজ করতে পারছিলেন না। সেই অবস্থায় ৫ বছর খামোখা পদ দখল করে না থেকে ওনার উচিৎ ছিলো পদত্যাগ করা। ঐ সময় result বেড়তে বছর ঘুরে যেতো
  • siki | 127.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২০:২৯520926
  • পিএম, আমি ইতিহাসে খুব কাঁচা, আমি তাই বর্তমানে থাকি। আপাতত হুগলিতে আছি। কথা বলছি বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে। এই শহরতলির লোকজনের পালস বোঝার চেষ্টা করছি। হীরকরানী ১০ বছরই থাকবেন কিনা, সেটা বলার সময় কিন্তু এখনও আসে নি।

    দিল্লি ফিরে গুছিয়ে লিখব।
  • Shola the Great | 24.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৫৭520927
  • সন্তোষ ভট্টাচার্যকে বেশি শহীদ না বানানোই ভালো। পাঠভবনের ট্রাস্টে থাকার সময় ভদ্রলোক অসংখ্য ছ্যাঁচরামি করেছেন প্রাইমারি থেকে সেকেন্ডারিতে আসা ছাত্রছাত্রীদের সেকেন্ডারিতে ভর্তি নিয়ে। শেষে আদালত ওঁর দাবিকে খারিজ করে। খুব বেশিদিন আগে নয়, লেট নাইন্টিজেই।
  • কৃশানু | 213.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৩৭520928
  • পিএমদা আর অজ্জিদ্দা-র সাথে একমত হলাম না। এক একে করে।
    ১) উনি কেন পদত্যাগ করবেন? সেই যুক্তি একটু অন্যরকম ভাবে সাজালে ২০০৯-এ পর সিপিএমের ছেড়ে দেওয়া উচিত ছিল, যেহেতু বেশ কিছু জায়গায় ক্ষমতায় তিনো, কাজ করতে অসুবিধে হচ্ছিল। নিয়োগে ভুল থাকলে রাজ্যপাল এর দায়। উনি ছাড়লে ব্যাপারটা ওনার পক্ষে অসম্মানজনক।
    ২) অজ্জিদ্দা - তাতে কী আসে যায়? কথা হচ্ছে তো ওনার নিয়োগ এবং ক-বি তে কর্মকাল নিয়ে। সে ক্ষেত্রে হয় উনি শহীদ, অথবা শহীদ নয়, কিন্তু সেটা পাঠ ভবনে উনি কি করলেন তাই দিয়ে বিচার হবে না।
  • পরমহংস | 219.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৪২520930
  • নব্বইতে বদামির জন্যে ধোতুরা আশিতে সন্তোষবাবুকে কাঠি করেছিল, এই হল লক্ষ্মণবাবুর যুক্তি।

    এলোমেলো করে দে মা, লুটেপুটে খাই।
  • প্পন | 190.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৪৪520931
  • কৃশানুর ফার্স্ট প্যারাতে ক।

    রাজ্যপালের সাথে দ্বন্দ্ব, তো, ঝিকে মেরে বউকে শেখানো কেন?

    প্রশ্নটা হল, কঃবিঃর আচার্য কি এখনো রাজ্যপাল? হলে কেন? রাজ্যপালের অধিকার তো বেঁধে দেবার চেষ্টা হয়েছিল, দেবেগৌড়া না গুজরালের প্রধানমন্ত্রিত্বের সময় (ভালোই করেছিল), তখন এটা কি পাল্টানোর চেষ্টা হয়েছিল?
  • paTal | 24.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৪৫520932
  • আমি আবার শুধু ডিডিদার পক্ষে, আর মাঝে মাঝে দুখে-র।
  • Shola the Great | 24.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৫৪520933
  • @কৃশানু - ও না, আমি ক.বি সংক্রান্ত কিছু বলিইনি। কারণ সেখানে উনি কী কী করতে চেয়েছিলেন তা আমার জানা নেই। আমি পরের কথা বলেছি, ভদ্রলোককে অনেকে মহান বলেন বলে, জাস্ট এম্নিই।

    অবিশ্যি তাতেও মাছি বসেছে।
  • S | 138.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৫৭520934
  • lcm
    ভাগ্যিস আমেরিকাতে সংসদীয় গণতন্ত্র আছে, তাই রেগনের আমলে চমস্কি বহাল তবিয়তে এমাঅইটিতে পড়াতে পারেন। ক্রুগম্যান প্রতিদিন টাইমসে রিপাবলিকানদের তুলোধোনা করেন কিন্তু এখ্নও কলম্বিয়াতে দিব্যি আছেন। আমি বলতে চেয়েছিলাম যে কোনো রাইট উইং রিপাবলিকান সরকার যদি নিজেদের পার্টির অ্যাজেন্ডা শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করতে চায় তহলে তাতে কোনো অসুবিধা নেই, SCর যুক্তি অনুযায়ী সেটাই স্বাভাবিক।
    SC,
    আমেরিকাতে কার্যক্ষেত্রে সরকার আর পার্টির মধ্যে অনেকটাই ডিফারেন্স, সাধারণত পলিসি তৈরি আর ইম্প্লিমেন্ট করে এক্সিকিউটিভ ব্র্যাঞ্চ, মানে প্রেসিডেন্টের অফিস। প্রেসিডেন্ট যে সেক্রেটারিদের অ্যাপয়েন্ট করেন তারা পলিটিকাল ফিগার হতেও পারেন, নাও হতে পারেন। যেমন আগের টার্মে ওবামার এনার্জি সেক্রেটারি ছিলেন নোবেল লরিয়েট স্টিভেন চু, এই টার্মে অবশ্য উনি থাকবেন না বলেছেন।
  • | 24.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৫৮520935
  • পি এমের যুক্তিটা যে ক্কি অদ্ভুত!!

    সন্তোষবাবুর মনোবলের সত্যিই প্রশংসা করতে হয়। মোটামুটি ওরকম অসভ্যতার এক চতুর্থাংশই কারো কারো মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট হয়। আর এটাই আরো প্রমাণ করে যে ধক থাকলে লড়ে যাওয়া যায়, তবে বেশীরভাগই নিরাপদে গুজগুজ করতেই বেশী পছন্দ করে।

    শোলা অউর শবনম, আজ খুব পা ব্যথা করছে আমার। মনে হয় আগামী সপ্তাহে পা চকাবে কিম্বা পড়ে যাব তাই না? অহো।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৫৯520936
  • পাঠভবনের কাজ দিয়ে ক. বি.তে কাজের বিচার হবে কেন? তবে তার ভিত্তিতে ওনার কাটিং সম্পর্কে অপ্প অপ্প ধারণা হয় আর কি।
  • | 24.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২২:০০520937
  • * পা মচকাবে

    ওহো কৃশানু বলে দিয়েছে। কৃশানুকে ক্ক
  • SC | 160.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২২:০২520938
  • ডিডিদা কি আমারে আগুনখেকো বিপ্লবী ঠাউরালেন?
    ভাবছি এই ব্র্যান্ড ইমেজ টায় খেলে যাব চুপচাপ। আফটার অল, বিপ্লবী হওয়ার মধ্যে একটা ইয়ে আছে।

    প্রথমেই ডি: ক্লে: দেওয়া উচিত ছিল, আমি মার্কস বাদী ও নই, সিপিএম দলের সমর্থক বা সদস্যও নই। আমি শুধু দলের লাইনটা বোঝার চেষ্টা করছিলাম, এবং বোঝানোর চেষ্টা করছিলাম। হয়ত ভুল বুঝেছি, সদস্য সমর্থকরা কারেক্ট করে দেবেন আশা করি। বাকি উত্তর পরে বড় করে লিখব।
  • aranya | 154.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২২:০৩520939
  • লক্ষণ শেঠ-ও গুরুতে লিখছেন বুঝি, ক্ষি ক্ষাণ্ড !!
    @পিএম, উন্নততর হীরকরাজ্য, সোনার পাথরবাটি, হা হা হা। তিনোমুল যা খেল দেখাচ্চে, অলরেডি হাপ সিপিএম হয়ে গেচি, নেক্সট তিন ব্ছরে ফুল সমর্থক হয়ে যাব, এই ভরোসা আচে।
  • SC | 160.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২২:০৪520942
  • S, সন্গসদীয় গণতন্ত্রে স্বাভাবিক বলিনি তো।
    academics এ লিবারাল মনোপলি তো আরেকটা টপিক হয়ে যাবে!
  • Shola the Great | 24.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২২:০৪520941
  • হা মানে হাওড়া নয়, হালিশহরও হতে পারে। সেই জন্যে পুরোটা দেখে নিতে হয়;-)
  • dd | 132.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২২:১২520944
  • @ SC
    ধুর। আগুনখেকো বিপ্লবীদের দিন গিয়াছে। বিপ্লবীরা এখন দুরবীক্ষনে আরামকেদারায় বসে প্রত্যক্ষদর্শনের গুল্পো লেখেন। আগুন খান না, তারা এখন লিং বিপ্লবী।

    ঐ সন্তোষ বাবু আর পাঠভবনের কথা শুনে মনে পরলো .... "আর,আর এরাই না নেতাজীকে তোজোর কুকুর কয়েছিলো...." টাইপের যুক্তি।

    কালক্রমে সবই যায়।
  • কৃশানু | 213.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২২:১২520943
  • কুলপিতে ইঁটভাটার কর্মচারী-র চোখে মারলো। কে আবার। আবাপানন্দে দেখাচ্ছে।
  • aranya | 154.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২২:১৪520945
  • সত্যের খাতিরে বলতে হয়, এসসি-র যুক্তিটা আমার মনে ধরেছে। মানে সেই রহস্যময় অনিলায়নের পেছনে এইরম একটা যুক্তি কাজ করে থাকতে পারে।
    একই ভাবে বিজেপে ক্ষমতায় এলে সিলেবাস পাল্টানো হয়, ইতিহাসের কিছু চ্যাপ্টার নতুন করে লেখা হয়, আম্রিগার ক্যাথলিক স্কুলে বিবর্তনবাদ না পড়িয়ে ক্রিয়েশনিজম পড়ানো হয়। সেগুলো অনেকের পছন্দ না হতে পারে, কিন্তু কোন মতবাদ প্রচারকদের কাছে স্ট্র্যাটেজি হিসেবে গ্রহণযোগ্য, এটা মানতে অসুবিধা নেই।
  • aranya | 154.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২২:১৫520946
  • * বিজেপি
  • Shola the Great | 24.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২২:১৬520947
  • কে জানে বড্ড বেশি ক্রিপটিক হয়ে গেছে হয়তো। দুঃখিত। ওই পোস্টটা ইগনোর করবেন।
  • s | 130.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩৮520948
  • একটা অদ্ভূত জিনিস লক্ষ্য করেছি। বহুদিন ভারতীয় রেলের অব্যবস্থার ব্যপারে আবাপে কোনো খবর নেই। সেই যে আগে নিয়ম করে কোন ট্রেন চলল, কে চলল না, কে ঘষা খেল, কোথায় ইঁদুর বেড়াল বেরোলো, এসব খবর বেরত, সে সব একদম বন্ধ। এমনকি কিছুদিন আগে ট্রেনের খাবারে 'র‌্যাট বিরিয়ানি' দেওয়া হয়েছিল, সে খবরটাও বেরিয়েছিল কিনা মনে করতে পারছি না।
    রেল এখন বিলকুল কুল।
    দুর্জনে বলে তখন রেলের খবরের দয়িত্বে এক্ডজন তরুন তাজা সাংবাদিক নিয়োজিত ছিলেন। এখন তাদের জব রিলোকেশন হয়েছে মহাকরণে।
  • siki | 127.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৫৩520949
  • রেল এখন বিলকুল ঝাঁটের খাবার খাওয়াচ্ছে। এ মাসে দুরন্ত রাজধানী করেই কেটে গেল কিনা। আবার সোমবার ট্রেনে চাপব।
  • dd | 132.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৫৮520950
  • আঃ। আমারে জিগান। গুচর লোকেরা ট্রেনের খপোর কি রাখে? তারা তো প্লেনে প্লেনেই ঘোড়েন।

    শুনুন। ট্রেনের যৎপরোনাস্তি অবনতি হয়েছে। সার্ভিসে। খাবার দাবারে।পরিচ্ছনতায়। (সেফটি তো পাব্লিক ডোমেনেই আছে। ট্রেনে না চাপলেও জান্তে পারবেন)।

    ধুর। ডিটেইল্স আর কি দিবো।
  • কৃশানু | 213.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৫২520952
  • এস এর ব্যাপারটা অদ্ভুত লাগলো ক্যান? এটাই তো হবার ছিল।

    ব্যাস, এবার ডিডি দা যা বলল আবাপ কোট করা আর রাতে তাকে খিস্তি করা নিয়ে - পুউরো খাপে খাপ।
  • paTal | 24.*.*.* | ২৩ ফেব্রুয়ারি ২০১৩ ০০:০৭520953
  • সেই জন্যেই আমি ডিডিদার পক্ষে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন