এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩০৮৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৮ এপ্রিল ২০১৮ ২৩:৪৫714505
  • @পুরানো সেই, আপনার লিন্ক দিয়ে ঠিক কি প্রমাণ করতে চাইলেন?
  • S | ০৮ এপ্রিল ২০১৮ ২৩:৪৭714506
  • আচ্ছা কি একটা লিঙ্গো ছিলো না রুটির এপিঠ পাল্টে ওপিঠ সেঁকতে দেয়া হবে না কি যেন। বামেদের ওপিঠ ছিলো তিনোরা। তাহলে তিনোদের ওপিঠ কি ভাজপা?
  • | ০৯ এপ্রিল ২০১৮ ১০:৫২714507
  • টি, কনফার্ম করবি?

  • PT | ০৯ এপ্রিল ২০১৮ ১২:১০714510
  • "তিন বছর ধরে কন্যাশ্রী থেকে যে টাকা পেয়েছেন, সবটাই ব্যাংকে রেখে দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল, সেই টাকা দিয়েই গরিব এবং স্কুল ছুট ছেলে মেয়েদের পড়াশোনা শেখাবেন। "
    অর্থাৎ তুলনামূলকভাবে টাকাটা তার আদৌ প্রয়োজন নেই। যাদের আসল প্রয়োজন তারা সরকারি সাহায্য পাচ্ছেনা। এমন কি হতে পারে যে কন্যাশ্রীর জন্যেই আসল গরীবদের দেওয়ার মত টাকা নেই? নাহলে একজন কন্যাশ্রীকে ঘিরে ৪২ জন দরিদ্র শিশু থাকে কি করে?

    "কলেজ পড়ুয়া কন্যাশ্রী পাওয়া ছাত্রীদেরও গ্রাম পঞ্চায়েতের আসনে প্রার্থী করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। "
    তার মানে কন্যাশ্রীর সরকারি টাকা ব্যবহার করে দলীয় ক্যাডার তৈরি করা হয়েছে?
  • T | ০৯ এপ্রিল ২০১৮ ১২:২২714511
  • দ দি, গত শুক্রবার অবধি উত্তর চব্বিশ পরগণার গ্রাম পঞ্চায়েতে সাড়ে সাতশো সিটে প্রার্থী দেওয়া গেছে। মোট আসন আসন ঐ সাড়ে তিনহাজার মতন। গত শনিবার আর আজকে আরো কিছু হবে। কাল জানতে পারব। তবে সবমিলিয়ে ঐ ধরো হাজারখানেক মতন। পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদে অবশ্য ভালৈ নমিনেশন জমা পড়েছে।

    ব্যাপার হচ্ছে যে, উত্তর চব্বিশ পরগণায় পার্টি সংগঠন বেশ ভালোই ছিল। বনগাঁ, বসিরহাট, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, এমনকি বালুবাবুর ঘাঁটি অর্থাৎ গাইঘাটাতেও পার্টি সমানে সমানে লড়েছে গত পঞ্চায়েত অবধি। এরপর মারধর তো হয়েইছে, মেন যেটা হয়েছে সেটা হচ্ছে মিথ্যে মামলা এবং পুলিশি হুড়কো। এটাকে সন্ত্রাস তো বলাই যায় যা কিনা স্বাভাবিক দৃশ্যমান নয়। তবু জেলার এক তৃতীয়াংশ আসনে যে প্রার্থী দেওয়া যাচ্ছে এই অনেক।

    এইসময়ের প্রতিবেদনে যে ইঙ্গিত দেওয়া আছে সেটা কিছুটা ঠিক। সংগঠন কেন উবে গেল সেই নিয়ে ইতি উতি যা কানে আসে সেসব তো খোলা পাতায় লেখা যাবে না, :) তবে কাউন্টারমেজার নেওয়া হয়েছে এই যা ভরসা। নতুন টিমকে একটু সময় দিতে হবে।
  • sm | ০৯ এপ্রিল ২০১৮ ১২:৩২714512
  • একটা ভাল জিনিষ কে কিভাবে খারাপ বলা যায়, আপনার কাছে যে কেউ শিখতে পারে।
    কন্যাশ্রী শিশু দের প্রকল্প নয়। ক্লাস এইট পাশ ছাত্রী দের জন্য।
    তো, ঐ টাকায় কিছু দরিদ্র শিশু শিক্ষা পেলে কি অসুবিধে?
    দুই, দলের ক্যাডার কিভাবে করতে হয়, সিপিএম শিখিয়ে গেছে। হোল টাইমার, এল সি এস, জি সি এস কতো কি!
    কন্যাশ্রী তো তার কাছে তুশ্চু মহায়।
  • | ০৯ এপ্রিল ২০১৮ ১২:৩৩714513
  • হুঁ ঠিক আছে
  • PT | ০৯ এপ্রিল ২০১৮ ১২:৫১714514
  • শিশু কন্যা বাঁচলে (ব্যাপক অর্থে) পেলে তবে না ক্লাশ এইটে গিয়ে কন্যাশ্রী হবে!! ঐ ৮২ জনের মধ্যে কতজন শিশুকন্যা সেটা জানতে আমার বিষম ইচ্ছে করছে। তবে টাকাটা যে ঐ মেয়েটির প্রয়োজন নেই সেটা পরিষ্কার। খুব দরকার হলে টাকাটা সে ব্যাংকে রাখত না।

    জানুয়ারি ২০১৮-র খবরঃ
    "Bengal new epicentre of human trafficking"
    Shakti Vahini, a pan-India anti-trafficking NGO, estimates, out of every ten girls rescued from brothels and red light areas across the country, seven are from Bengal’s North and South 24 Parganas districts.

    Over 50 per cent children under five years of age are anaemic in West Bengal, as per the latest National Family Health Survey (NFHS-4 for 2015-16) data. এদের বেশীর ভাগটাই নিশ্চিতভাবে শিশুকন্যা।

    "দলের ক্যাডার কিভাবে করতে হয়, সিপিএম শিখিয়ে গেছে। "
    পিসি-ভাইপো সকলেই কি বেলাশেষে সিপিএমকেই শিক্ষার গুরুঠাকুর ধরল?
  • . | ০৯ এপ্রিল ২০১৮ ২০:৫১714516
  • পার্টির অবস্থা যে খারাপ তা মানতেই হবে। কসবা, বালিগঞ্জ, ঢাকুরিয়া যেখানে সিপিএম খুবই শক্তিশালী ছিল, সেখানে এখন কোন ইয়ং ছেলেই দেখা যায় না। শচীন সেন, বাবলুদা দের পর, শতদল কে দিয়ে চলছে না।
  • PT | ০৯ এপ্রিল ২০১৮ ২১:২০714517
  • সেটা অস্বাভাবিক নয়। কিন্তু খুল্লামখুল্লা গুন্ডামির তীব্রতা বোধহয় ৭০-এর দশককে ছাড়িয়েছে। এখন News Time দেখাচ্ছে যে বর্ধমানে এক বিজেপি-প্রার্থী তরুণীর চুলের মুঠি ধরে এক লুম্পেন মাটিতে আছাড় মারছে। ক্যামেরাও সেখানে কোন ডেটারেন্ট নয়।
    আর কংগ্রেসের প্রতিনিধিরা প্রায় PT-কথিত "নাগপুরের ইচ্ছাফুল/প্ছিমবঙ্গে তিনোমুল" লাইন ধরে ফেলেছে।
  • Du | ০৯ এপ্রিল ২০১৮ ২৩:০১714518
  • এদিকে জালি বুদ্ধির সেরা শিক্ষক হীরকরানীর দল শেষ মুহূর্তে টিকেট দিচ্ছে দল বাঁচাতে
  • Du | ০৯ এপ্রিল ২০১৮ ২৩:০৪714519
  • তৃণমূলী পুলিশ কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করে মনুকে গো ব্যাক বলছে বলে।
  • Amit | ১০ এপ্রিল ২০১৮ ০২:২০714520
  • ডাঃ সমুদ্র সেনগুপ্ত লিখেছেন...

    কলিযুগের রামচন্দ্ররা এই ভাবেই বেঁচে থাকে

    আজকে নলহাটিতে যে মার খেলো সে একজন ডাক্তার। গরিবের ডাক্তার।ব্যাকওয়ার্ড ক্লাস....অর্থনৈতিক ভাবে...সামাজিক ভাবে....
    গ্রামের দিন মজুর দের পয়সায় ডাক্তারি পড়েছে।
    দু বছর ডাক্তারি পড়া বন্ধ ছিল এক ধনী কৃষকের চক্রান্তে, আইনি ফাঁদে। একবেলা হোস্টেলে খেত। অভাবের জন্যে। NRS এর হোস্টেলের ঐতিহাসিক 22 নম্বর ঘরে তার প্রথম দিকে স্থান ছিল মাটিতে। সিনিয়র দের বই পড়েই ডাক্তারি পাস।অভাবের জন্যে বোন আত্মহত্যা করছিল।বাবার সৎকারের পয়সা দিয়েছিল বন্ধুরা।সততার চূড়ান্ত নিদর্শন যদি কেউ থাকে.... সেই। পাঁচ বারের এম পি। সরকারি বসে যাতায়াত করতো। কারণ এম পি হিসাবে বিনা পয়সায় চড়া যায়। এখনো তার ভাই কাঠ মিস্ত্রি। তার বিয়েতে যারা গিয়েছিল তারা দেখেছিল তার দারিদ্র্য।
    এমপি হওয়ার জন্য ছাড়তে হয়েছিল সরকারি চাকরি। এমপির মাইনে নিয়ে নিত পার্টি।
    এমপি অবস্থায় কলকাতার ঠিকানা ছিল ডিক্সন হোস্টেল বা পার্টি অফিস। রিপু করা প্যান্ট পরতে দেখেছি পাঁচ বারের এমপিকে। নিজের জন্যে কোনোদিন জামা কাপড় কিনেছে কিনা কে জানে। পাঁচ বারের এমপি .... বাড়ি করতে পারেনি...গাড়ি করতে পারেনি...বউকে, মেয়েকে ঠিকঠাক খাওয়াতেও পারেনি কোনোদিন.....। বউ, মেয়ের অনেক অভিযোগ ছিল এই নিয়ে। "কেন চাকরি ছেড়ে এমপি হতে গেল"। তবে তারা মেনেও নিয়েছিল। না...পরিবারের কাউকে চাকরিও করে দেয়নি। কোনো সরকারি সুবিধা তারা নিয়েছে বলেও জানা যায়নি।তার দিল্লির কোয়াটার ছিল নিলরতনের ডাক্তার, ছাত্র এবং গ্রামের মানুষের দিল্লির ঠিকানা। লুঠেরাদের পঞ্চায়েত কে মানুষের পঞ্চায়েতে পরিণত করতে আজ রক্ত ঝরাল সামনে দাঁড়িয়ে। মানুষটার নাম ডা: রামচন্দ্র ডোম। পতাকার রং টা লাল না হয়ে নীল বা সবুজ বা গেরুয়া হতে পারতো। এভাবেও বেঁচে থাকা যায়। বেঁচে থাকা যায় ?
  • T | ১০ এপ্রিল ২০১৮ ০৬:১১714521
  • দ দি, এখনো অবধি উত্তর চব্বিশ পরগণায় গ্রাম পঞ্চায়েতে ২১৮৬, পঞ্চায়েত সমিতিতে ৩৯৯ আর জেলা পরিষদে ৫০ টি মনোনয়ন দাখিল করা গেছে।
  • PT | ১০ এপ্রিল ২০১৮ ০৭:২২714522
  • বর্তমান পরিস্থিতিতে অমিত শাহকে নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার দরকার আছে? তিনোরা তো একাই সাবড়ে দেবে বলে মনে হচ্ছে।
    কি বলেন পন্ডিতেরা?
  • amit | ১০ এপ্রিল ২০১৮ ০৭:৩৮714523
  • পন্ডিতেরা নোটার আড়ালে আছেন এখন, কাঁচা ঘুম ভাঙাবেন না।
  • T | ১০ এপ্রিল ২০১৮ ০৭:৪৩714524
  • একটু অবাক লাগছে। কল্লোলদার দেখা নেই। শরীর গতিক ভালো তো?
  • s | ১০ এপ্রিল ২০১৮ ০৮:৪৩714525
  • সত্যি। ভীষণ রাগ হচ্ছে।
    ৩৫৬ ধারা লাগু করা যায় না এ অবস্থায়?
  • PT | ১১ এপ্রিল ২০১৮ ০৭:১৫714528
  • "যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিয়নের পদে বিটেক, এমটেক, গবেষকও প্রার্থী!"
    ........৭০টি পদের জন্য আবেদন করেন প্রায় ১১ হাজার প্রার্থী।.......
    `http://www.anandabazar.com/state/west-bengal-news-b-tech-m-tech-candidates-apply-for-group-d-stuff-at-jadavpur-university-1.784569?ref=strydtl-rltd-state

    উন্নয়নের জোয়ারে যে রাজ্যে চাকরীর অবস্থা এতটাই খারাপ সেখানে শাসকদলের নেতাদের ছুঁড়ে দেওয়া খুদ্কুঁড়োর আশায় ছেলেপুলেরা যে কাতান-পিস্তল হাতে রাস্তায় নামবে তাতে আর আশ্চর্য হওয়ার কি আছে?
  • PM | ১১ এপ্রিল ২০১৮ ১৭:৫৩714529
  • এ জিনিষ কি ভু-ভারতে কোথাও হয় ? তাও পন্চয়ত নির্বাচনে ? পাকিস্তানে কাছকাছি কিছু হয় কখোনো কখনো
  • PT | ১৭ এপ্রিল ২০১৮ ০৭:৪৬714531
  • PM | ১৭ এপ্রিল ২০১৮ ১৮:৪৫714532
  • নিও বামপন্থা---
  • T | ১৭ এপ্রিল ২০১৮ ১৮:৪৭714533
  • মা, মাগো, মা, মামাটিমানুষ মা, মামাগো...
  • cb | ১৮ এপ্রিল ২০১৮ ০৭:০৭714534
  • তলায় সুন্দর লেখা আছে, " কেন ব্যব্স্থা নিল না বনদপ্তর?" এই পশুটি ফাঁকা ঘুরে বেড়াচ্ছে, তাই খুবই অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন
  • Du | ১৮ এপ্রিল ২০১৮ ০৭:০৯714535
  • ভাবছে এতো পাপ করছি ঠাকুর আমার কি অবস্থা করবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন