এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২২১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | 213.*.*.* | ২৩ ফেব্রুয়ারি ২০১৩ ০০:১৪520954
  • আম্মো।
  • SC | 81.*.*.* | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৪০520955
  • এই টইটা একটু তুলে দি।
    সিকি, আমরা সংসদীয় গণতন্ত্রেই আছি। কিন্তু সিপিএম সেটাকেই শ্রেষ্ঠ ব্যাবস্থা বলে বিশ্বাস করে না।
    কিন্তু এই মুহুর্তে বিপ্লব করার কন্ডিশন নেই। তাই কৌশলের অঙ্গ হিসেবে ওরা এই সংসদীয় গণতন্ত্রে যোগদান করছে।
    কেন? মানুষকে রিলিফ দিতে, এবং ধীরে ধীরে মানুষের চেতনাকে সেই জায়গায় নিয়ে যেতে, যাতে দেশে বিপ্লবী পরিস্থিতি তৈরী হয়। যখন তৈরী হবে, তখন তারা সশস্ত্র বিপ্লবের পথে হাঁটবে। আমি এইরকমই বুঝেছি।সেইটাই বলতে চেয়েছি।
  • cb | 41.*.*.* | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৫৬520956
  • ‘কাঙাল মালসাট’ আটকে দেওয়া হল। স্তালিনের প্রতি অসম্মানসূচক মন্তব্য রয়েছে বলে অভিযোগ!!!!!!

    সেন্সরের রিভাইজড কমিটির অন্যতম সদস্য ছিলেন হরনাথ চক্রবর্তী :)। তিনি বলেন, “টাটা কোম্পানি, দিদির শপথগ্রহণ এগুলো গল্পে ছিল না। সুমন কেন ওগুলো রাখল, বুঝছি না। একটা ছবি যদি আইন-শৃঙ্খলার সমস্যা তৈরি করে, তার দায়িত্ব কে নেবে?”

    কয়েকদিন বাদে গণশক্তি কিনতে গেলেও আইন-শৃঙ্খলার সমস্যা তৈরি হবে
  • কৃশানু | 213.*.*.* | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:১৫520957
  • কা মা তে স্তালিনের প্রতি অসম্মানজনক মন্তব্য? মনে তো পড়ছে না!! থাকতেই পারে। যা হোক, একই অভিযোগ ছিল হার্বার্ট নিয়েও। একই কারণে আটকানোও হয়েছিল।
  • cb | 41.*.*.* | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:২০520958
  • এটা তো আগেও হয়েছে, তবে আইন-শৃঙ্খলার সমস্যা কি বলা হয়েছিল? মনে পড়ছে না।

    পান থেকে চুন খসলে যদি আইন-শৃঙ্খলার সমস্যা তৈরি হয়, তবে তাই হোক
  • cb | 41.*.*.* | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:২২520959
  • আর এ ব্যাপারে সিপিমের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে, অপেক্ষায় রইলাম। ধারণা, স্টালিন এর নাম আছে বলে পাতি কিল খেয়ে কিল চুরি করবে
  • তাপস | 126.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৪৩520961
  • আচ্ছা কেউ কি জানেন যে অভিরূপ সরকার আনন্দবাজারে এই সম্পাদকীয়টি ঠিক কি প্রেরনা থেকে লিখেছেন??? http://www.anandabazar.com/26edit3.html
  • কৃশানু | 213.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৫৫520963
  • সবই ঠিক আছে, চেষ্টা করছেন ইত্যাদি। খুবই ভালো কথা। তথ্য আছে, পরিসংখ্যান আছে। সে তথ্য তর্ক-সাপেক্ষ, কিন্তু দেওয়া তো হয়েছে।
    কিন্তু, যে স্টেটমেন্টটার সাপোর্টিং কোনো তথ্য পেলাম না, তা হলো 'তা ছাড়া, নিয়োগ নিয়ে কিছু আইনি সমস্যাও আছে। সরকারের এমন শত্রুর অভাব নেই, যারা সরকারকে অপদস্থ করার জন্য রাজ্যের কিংবা কর্মপ্রার্থী বেকার যুবক-যুবতীদের স্বার্থ অনায়াসে বিসর্জন দিতে প্রস্তুত। তারাই মামলা-মোকদ্দমা করে লোক-নিয়োগে পিছিয়ে দেবার চেষ্টা করবে।'
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ২০:০৫520964
  • উনি তো নিপাট গপ্পো দিছেন, যেমন
    "অর্থাৎ, এই বছরে ৬৫৮৫টি নতুন উচ্চ প্রাথমিক বিদ্যালয় খোলার কথা ভাবা হচ্ছে।"

    প্রশ্ন, কে ভাবছেন? পাটিগণিত মশাই না উনি না অন্য কেউ?

    আর জমি কে দেবে?
  • তাপস | 126.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ২০:০৯520965
  • তথ্য দেওয়া হয়নি এমন নয়, কিন্তু আমার কেমন যেন মনে হয় এই সব তথ্যরা মাঝেমাঝেই কেউ কেউ নিজের নিজের মত করে সাজিয়ে নিয়ে থাকে। কারন আমার কেমন যেন মনে হচ্ছে যে আগে কোথাও যেন শুনেছিলাম বামফ্রন্ট এর সময় এই মাধ্যমিক আর উচ্চমাধ্যমিক টা অন্তত ভাল জায়গায় ছিল। অভিরূপ কেমন যেন হঠাৎ করে আগের সরকার ভুল আর এই সরকার ঠিক বলেই থামলেননা ... সাথে এই সরকারের পিছনে অনেকে সমালোচনা নামক হুলের ভুল ব্যাবহার করবে তাও আগের থাকতে জানিয়ে দিলেন। আগের দিনে মাধ্যমিকে চক্রান্তের ব্রাত্যর হুশিয়ারির সাথে যেন বড্ড বেশি মিল।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ২০:১৫520967
  • আর ১১ থেকে ১৪ বছরের জন্য উচ্চ প্রাথমিক বিদ্যালয় বলতে কি বুঝিয়েছেন তা উনি ই জানেন যদি মাধ্যমিক বিদ্যলয় ধরি তাহলে এই মুহুর্তে WBBSE, affiliated স্কুলের সংখ্যা ১০২৩৮ http://en.wikipedia.org/wiki/West_Bengal_Board_of_Secondary_Education
    উনি সেখানে বলছেন এক বছরে ৬৫৮৫ টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় তৈরি হবে। যদি ধরি উনি মাধ্যমিক বিদ্যালয়ের কথা বলছেন তাহলে বলতে হয় উনি নিপাট গ্যাস দিচ্ছেন।

    ওনাকে একখান পুরষ্কার দেওয়া হোক।
  • কৃশানু | 213.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ২০:১৬520968
  • তথ্য সবাই অল্প-বিস্তর নিজের মত করে দেয়। এতে তাই খুব আপত্তি করলাম না, কিন্তু যে জায়গাটা কোট করেছি, সেটা অত্যন্ত হাস্যকর লেগেছে।
  • তাপস | 126.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ২০:১৭520969
  • অভিরূপ কি আনন্দবাজেরের তৃন তে যোগাযোগ রাখার একটি মাধ্যম হতে পারেন? কেমন যেন কিসেনজি আর সরকারের মধ্যে থাকা এক বুদ্ধিজীবির ছবি ...
  • Vive Le Nouveau Château | 24.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ২০:২৩520970
  • তানিয়া ভরদ্বাজ এপিসোডটা মনে আছে? সেই ভিডিওটা ইউটিউবে আছে। শেষের দিকে তানিয়া এট অল-এর উদ্দেশ্যে একাধিকবার "ইউ ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং অন" বচনটা এঁরই দেওয়া বলে মনে হয়। তার পরেও ওঁর বর্তমান অবস্থান সম্পর্কে কোনো সন্দেহের অবকাষ আছে নাকি? আর তাছাড়া উনি নিজেই তো কাগজে লিখেছিলেন যে কেন উনি মমতাকে ভোট দিয়েছেন ইত্যাদি...
  • তাপস | 126.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ২০:২৭520971
  • এহেহ তানিয়ার কেসটায় অভিরূপ এর এই বক্তব্যটা আগে জানতুমনা ... এই রকম ভাটের একটা লোক এখন আই এস আই এ করে খাচ্ছেন!!!???
  • Vive Le Nouveau Château | 24.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৩২520972
  • ডিঃ - মনে হয় বলেছি, কারণ সেই সময় ক্যামেরা ওয়াক-আউটের দৃশ্য এবং দর্শকদের মুখ দেখাচ্ছিলো, বচনগুলো ব্যাকগ্রাউন্ডে ছিলো। অভিরূপের গলার স্বরটা অত্যন্ত টিপিক্যাল বলে বেশ চেনা যায়।
  • তাপস | 126.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৩৭520974
  • আমি অবশ্য ভাটের লোক কথাটা বজায় রাখছি কারন লেখাতা তো উনি স্বনামেই লিখেছেন আর তাতে যথেষ্ট ছড়িয়েছেন।
  • PM | 93.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৫৯520975
  • মমতা আর কংগ্রেসের ঝামেলা মিটলে----আনন্দবাজারের সাথে ঝামেলাও আপনা আপনি মিটে যাবে। তখন আবার আঃবাঃ তার "কোর ইস্যু " মানে ৩৪ বছরের বাম অপশাসন নিয়ে খেলা ধুলো করতে পারবে মনের আনন্দে।

    বামেরা আবাপ নিরপেক্ষ সংগঠন গড়তে না পারলে কপালে অশেষ দুর্গতি অপেক্ষা করছে

    পঃবঃ এর তিনটে বিধানসভা উপনির্বাচনের ফল কবে বেড়োবে?
  • T | 24.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ২২:০৫520976
  • ২৮ তারিখ।
  • aranya | 154.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ২২:১৭520977
  • আবাপ-র সাথে আরেকটা কি যেন ঝামেলা হয়েছে, তাতে টাকা পয়সার অ্যাঙ্গেল আছে, পড়েছিলাম কোথাও
  • SC | 160.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৫৮520978
  • আবাপ র সাথে ঝামেলা মূলত প্রতিদিনকে নিয়ে মনে হয়।
    প্রতিদিনকে ওঠাতে আবাপ কে দুরে সরিয়ে দেয় মমতা।

    আবাপ আর মমতার ঝামেলা মিটবে বলে মনে হয় না।
    মমতার আবাপ কে দিয়ে হবে না। উনি আবাপ কে সেভাবে কন্ট্রোল করতে পারবেন না, যেভাবে কুনালদের পারেন।
    আবাপ র পক্ষেও মমতার পক্ষ নিয়ে নির্লজ্জ মিথ্যে বলা শক্ত।
    আবাপ র একটা বাজার আছে, তারা ওই মিথ্যেটা খাবে না। কুনাল যাদের জন্য লেখে, কুনাল জানে যে তারা খাবে এগুলো।
    শুধু তাই নয়, মধ্যবিত্তের মধ্যে সরকার/প্রতিষ্ঠান বিরোধিতার একটা বড় বাজার আছে। ডিসকন্টেন্টের বাজার বলতে পারেন। সেইতাই আবাপ র টার্গেট অডিয়েন্স। আবাপ র পক্ষে অন্য কোনো দিকে খেলা শক্ত।
  • j | 230.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৪২520979
  • হপ্তা দুয়েক হল কুনাল প্রতিদিন থেকে পালিয়েছে

    ওর সুভাষিতাবলী পড়তে হলে "সকালবেলা" পরুন
  • quark | 24.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৫৯520980
  • "আবাপ র পক্ষেও মমতার পক্ষ নিয়ে নির্লজ্জ মিথ্যে বলা শক্ত" - বিধানসভা নির্বাচনের আগে এই শক্ত কাজটাই খুব সহজে করে দেখিয়েছেন ওনারা।
  • PM | 93.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫৩520981
  • কলকাতায় আবার "অন্তর্ঘাত", "চক্রান্ত"
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৫০520982
  • তাপস বাউ লিখেছেন 'এখন আই এস আই এ করে খাচ্ছেন। '

    'এখন' নয়, তিরিশ বছর হতে চলল।
  • গান্ধী | 213.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:১২520983
  • একে দ্বিশতরান করতে না দিয়ে দ্বিতীয় হীরকের রানী ভগবান টই কেনো।
  • siki | 132.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩১520985
  • সিপিএমের চক্রান্ত।

    আমি এতেই লিখব। :)
  • Vive Le Nouveau Château | 131.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩৭520986
  • আমিও। হীরকরাণীর কোনো কপি সম্ভব নয়। পৃথিবীতে এক *পিস*-ই (বোতীনের ভাষায়) তৈরী হয়েছিলো, তারপর ছাঁচটা ভেঙে যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন