এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩০৮৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১৮ এপ্রিল ২০১৮ ০৯:৩৯714538
  • যারা শুধুমাত্র "বেটি বাঁচাও" রাজ্যের ধর্ষণ নিয়ে বেশী লাফাচ্ছে তারা "কন্যাশ্রী"-র রাজ্যের এই খবরটা দেখেছে?
    "`রাজ্যসভা সূত্রের খবর, গত ২৮ মার্চ প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহিরের দেওয়া পরিসংখ্যানে দেখা গিয়েছে, ২০১৫ এবং ২০১৬, পরপর দু’বছর ধর্ষণের সংখ্যায় পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে।.......২০১৫ সালে রাজ্য জুড়ে ধর্ষণের ৩৩ হাজার মামলা দায়ের হলেও শাস্তি হয়েছে মাত্র ৪২০টিতে! ২০১৬ সালে কিছুটা কমে মামলার সংখ্যা দাঁড়ায় ৩২,৫১৩। ওই বছর শাস্তি হয় মাত্র ৩১৯টি মামলায়! "
    http://www.anandabazar.com/state/west-bengal-news-report-says-in-comparison-with-rape-case-here-no-punisment-1.788435?ref=state-new-stry
  • sm | ১৮ এপ্রিল ২০১৮ ১০:০৫714539
  • পিটি,তেলেঙ্গানা পার্টি কংগ্রেস সম্মেলনে বাজেট ৬কোটি টাকা! ডেলিগেট দের এসি হোটেল রুমে থাকার ব্যবস্থা, জানেন?
  • PT | ১৮ এপ্রিল ২০১৮ ১০:১১714540
  • তো?
  • j | ১৮ এপ্রিল ২০১৮ ১০:২৫714541
  • হনুব্রত নাকি বলেছে ২৫০ বিঘে জোতদার বাড়ীর ছেলে আমি, জমি টমি ভাল বুঝি, গর্ব করে বলেছে বাপ-ঠাকুদ্দা বাড়ীতে নাকি লেঠেলও পুষত

    কে আর ওর থেকে ভাল জানবে এই ভুমিসংস্কার নিয়ে কত লোকের শ্রেণী ঘৃণা, বেদনার বালুচর

    রিভার্স ভূমি সংস্কার হোক তবে, বছরের পর বছর এ জ্বলুনি, শাপশাপান্ত আর গাত্রব্যাথা আর যে চোখে দেখা যায় না !
  • sm | ১৮ এপ্রিল ২০১৮ ১০:৪৪714542
  • জমির মালিকানা বেআইনি হলে আইন গত ব্যবস্থা নিন।
    ফালতু এটা ওটা রেফারেন্স দিয়ে কি লাভ?
    কোন ব্যক্তি উত্তরাধিকার সূত্রে প্রচুর জমির মালিক হতেই পারে। জমি রাখার ঊর্ধ সীমা বা সিলিং হেতু জমি ছারার জন্য সরকার আদেশ ও দিতে পারে। কিন্তু সভ্য সরকারের উচিত; সীমা বহির্ভূত জমি, বাজার মূল্যে কিনে নেওয়া।
    নয়তো জমির মালিক প্রশ্ন তুলবে দশ লক্ষ টাকার বেশি সম্পদ থাকলেই কোন ব্যক্তির অতিরিক্ত সম্পদ সরকারের হরপ করে, বিলিয়ে দেওয়া উচিত।
    আম্বানি, আদনি, নীরব মোদী, মালিয়ার কাছে তো সরকারের ধুতি খুলে যায়!
  • sm | ১৮ এপ্রিল ২০১৮ ১০:৪৫714543
  • পিটি কি প্রচ্ছন্ন সমর্থন করলেন?আমিও করি। দ্বিচারিতা, ভয়নক জিনিষ!
  • PT | ১৮ এপ্রিল ২০১৮ ১৭:৫৩714544
  • কোথায় আপত্তি? এসি লাগানো ঘর নাকি ৬ কোটি টাকা? অন্যান্যদের এস্টিমেটে ন্যূনতম কত খরচা হওয়া উচিৎ? সেটা জানতে পারলে তারপরে তক্ক করব।

    ভেবে দেখলাম যে লেনিন কেন হাফপ্যান্ট-গেঞ্জী না পরে স্যুট পরতেন এবং কেন জ্বালানী পুড়িয়ে গরম করা ঘরে থাকতেন আর এসবের সঙ্গে দ্বন্দ্বমূলক বস্তুবাদের দ্বিচারিক সম্পর্কই বা কি তা নিয়ে কেউ কিছু লেখালিখি করেনি। অবিলম্বে এসব নিয়ে গভীর আলোচনা শুরু হওয়া দরকার।

    তবে মনোনয়নপত্র জমা দিতে পারাটা গণতন্ত্রের পক্ষে জরুরী কিনা, সেসব হাল্কা বিষয় নিয়ে বাইট খর্চা না করে নীরবতা পালন করাই ভাল!!
  • sm | ১৮ এপ্রিল ২০১৮ ১৭:৫৯714545
  • যেহেতু সর্বহারা দের পার্টি;তাই ডেলিগেট দের তিন তারা বা পাঁচ তারা ঘরে রাখলে অনেক বলা বলি করে তাই বলছিলাম আর কি!
    আজকে দেখলাম কোর্টে কল্যাণ ব্যানার্জি জানিয়েছে, অতীতে দুটি বাম সরকারের আমলে পঞ্চায়েত ইলেকশনে যতো কমপ্লেন জমা পড়েছিল পুলিশের কাছে, এবার তার চেয়ে ঢের কম।
  • PT | ১৮ এপ্রিল ২০১৮ ১৮:২৪714546
  • মনে করুন যে বিমান-সূর্য-সেলিম ঐ কয়েকটা দিন তেলেঙ্গনার রাস্তাতেই শুয়ে আছেন। তাতে ভারতের সর্বহারাদের জীবনে বিশেষ কিছু ফারাক কি কিছু হবে? নাকি তারা দুরাত এসি ঘরে শুলেই সর্বহারা আরো গরীব হয়ে যাবে!!

    উদাহরণস্বরূপ ধরুন আমাদের মেয়র নাকি ২২ লক্ষ টাকা দামের ঘড়ি পরে ৬০-৭০ লক্ষ টাকা দামের গাড়িতে চড়ে জীবন কাটায়। তা সত্বেও তো সে পব-র কৃষক আন্দোলন করেছে এমন একটি দলের অন্যতম এক নেতা। এই মাত্র কয়েক লাখের কারণে পব-র কৃষকের জীবনে দুধ-ঘি-মধু কি কিছু কম পড়িয়াছে? তারা সবাই এই সব নেতাদের জিইয়ে রেখে কেমন ২ টাকা কিলো চালের ভিক্ষে রপ্ত করে ফেলেছে।
  • PT | ১৮ এপ্রিল ২০১৮ ১৯:০৬714549
  • বোঝো কান্ড! কমুনিসদের কোমডে হাগা বারণ, এসি লাগনো ঘরে শোয়া বারণ এমনকি ব্যবসা করাও বারণ!!
  • dc | ১৮ এপ্রিল ২০১৮ ১৯:২৩714550
  • হ্যাঁ এরকম উভট কথাবার্তা অনেক সময়ে শোনা যেত। কমুনিসরা নাকি ঝোলা পাঞ্জাবি পরতো আর এক কামরার ফ্ল্যাটে থাকত, কেউ কেউ আবার নাকি পাট্টি অফিসেই থেকে যেতো, সেনিয়ে আবার গব্বোও করতো।
  • sm | ১৮ এপ্রিল ২০১৮ ১৯:৪৪714551
  • কম্যুনিস্টরা সর্বদা ভন্ডামী করে কিনা, তাই ওই নিদান। জ্যোতি বসু যেমন লঙ্কা পড়া ডাল আর রুটির গপ্প ছড়াতেন আর বিলেতে ছুটি কাটিয়ে, স্কচসেবন করতে ভালো বাসতেন,; সেই রকম আর কি!
    চেসেশকু, বাস্তবিক সোনার কমডে হাগতেন!
    মোদী দশ লক্ষ দামী স্যুট পরলে কিন্তু টিপ্পনী কাটাই যায়, কি বলেন?
  • T | ১৯ এপ্রিল ২০১৮ ০০:১৭714552
  • যাব্বাঁ_, পাবলিক আমোদগেঁড়েমি করেও গব্বো কত্তে পারে আর পার্টি অফিসে থাগলেই দোষ!
  • Du | ১৯ এপ্রিল ২০১৮ ০১:১৭714553
  • তো চীনের ক্ষেত্রে নিদানটা কি?
  • S | ১৯ এপ্রিল ২০১৮ ০১:৪৬714554
  • মোদি তাহলে ভন্ড না? দিদি অ্যাপ্রুভ করেছেন?
  • কল্লোল | ১৯ এপ্রিল ২০১৮ ০৭:৩৮714555
  • কমোডে হাগা বা এসি ঘর নিয়ে বলতে পারবো না। তবে প্রায় ৭০ সাল থেকে নানা প্রকার কম্যুনিস্ট দেখেছি, তাদের কারুর বাসায় এসি দেখিনি, তা সে সিপিআই, সিপিএম, আরএসপি, আরসিপিআই, এসইউসি, বলশেভিক পার্টি বা নানা কংএর নকশাল যাই হোক না কেন।
    নাঃ কোনদিনও জ্যোতিবাবুর বাসয় যাই নাই।
    স্নেহাংশু আচায্যি, হালিম সায়েব, অরুণ্প্রকাশ চ্যাটার্জি - এদের চেম্বারে এসি ছিলো না ৭৭ সাল পর্যন্ত। বাসায় ছিলো কি না জানি না। অশোক মিত্রের বাসায় ৭৭ সালেও এসি ছিলো না।
    কোন বাম পার্টি অফিসেও এসি দেখিনি ৭৭ সাল পর্যন্ত।
    কমোড নিয়ে জানাটা বেশ চাপের। জানি না।
    কিন্তু কমিউনিস্টরা ব্যাবসা করে কি ভাবে? ব্যাবসায় লাভ করতে হয়। মার্ক্স সায়েব যে অত করে বলেছেন লাভ (profit) আসলে উদ্বৃত্ত শ্রমের মূল্য (surplus value of labour) - সেটা একজন কম্যুনিস্ট কিভাবে হড়প করে???
  • T | ১৯ এপ্রিল ২০১৮ ০৭:৪২714556
  • আরেঃ, কল্লোলদা যে। অনেদ্দিন পর। বলচি সাম্প্রতিক উন্নয়ন কিছু মিস করেন নি তো! :)
  • PT | ১৯ এপ্রিল ২০১৮ ০৮:০৮714557
  • ৭৭ সালে এসি? কটা লোকের বাড়িতে ফ্রিজ থাকত সেই সময়ে?
  • amit | ১৯ এপ্রিল ২০১৮ ০৮:১০714558
  • কল্লোলদা, শরীর ভালো আছে আশা করি।

    বামফ্রন্ট এর বহু নেতা বা ক্যাডার দুর্নীতিগ্রস্ত ছিল, একশভাগ সত্যি, ইভেন ব্লাইন্ড সমর্থক ও সেটা অস্বীকার করে না। তো 2011 এ আপনাদের কি এটাই আশা ছিল মমব্যান এর দলবল এদের থেকে কম দুর্নীতিগ্রস্ত হবে ? কি দেখে সেটা না হয়েছিল ? র জন্য তিনোদের কে সাপোর্ট দিয়েছিলেন ?

    মানে ঠিক কি, কি কারণে এই দলটাকে আপনাদের এতো পছন্দ হয়েছিল 2011 - এ, জানতে ইচ্ছে করে।
  • j | ১৯ এপ্রিল ২০১৮ ০৮:২৯714560
  • রুটি পাল্টার জন্য তো

    যে আসে আসুক .........
  • Du | ১৯ এপ্রিল ২০১৮ ০৮:৩৬714562
  • ওয়ার্ল্ড ব্যাংক প্রাইজ দিয়ে দিয়েছে পঞ্চায়েতের জন্য। যুতে থাকো মমতাদেবী।
  • aka | ১৯ এপ্রিল ২০১৮ ০৮:৩৬714561
  • দিদি দারুণ কাজ করছে। গেলবার দেখলাম, এখন রিপোর্ট পাই।
  • sm | ১৯ এপ্রিল ২০১৮ ০৮:৪৭714563
  • লোকজন এতো হিংসে করে কেন? পঞ্চায়েতে ভাল কাজ করার জন্য, বিশ্বব্যাংক এর সমীক্ষায় পব, প্রথম হয়েছে। পুরষ্কার স্বরূপ, ৪২৬কোটি টাকা পাচ্ছে।
    এছাড়া,গ্রামে গ্রামে পাকা রাস্তা, বিদ্যুৎ এর সমস্যার সমাধান, বিনামূল্যে ওষুধ, সুপার স্পেশালিটি হাসপাতাল--এসবের জন্য ও পরিবর্তন দরকার ছিলো।
    সিপিএম তথা বামেরা তো বুকনি তে খালি ফার্স্ট ছিলো।
    আজও বিকার গ্রস্ত রোগীদের মতন বকবক করে চলেছে।
    আর কতকগুলো ধামাধরা লোকজন, দুবেলা রুদালী দের ভূমিকা পালন করে চলেছে।
  • কল্লোল | ১৯ এপ্রিল ২০১৮ ০৯:০৩714564
  • অমিত। শরীর গতিক সব ভালো। সম্প্রতি ব্যাঙ্গালোরে এসেছি। ২৭ অবধি থাকবো। হয়তো এই রোব্বার ২২ তারিখ একটা লুরু ভাট হবে।

    আগেও বহুবার লিখেছি। প্রশ্নটা তিনোরা সিপিয়েমের চেয়ে ভালো না খারাপ এটার নয়। সিপিয়েম তখন এমন একটা জায়গায় পৌঁছেছিলো, তাদের বিরোধীতা করাটাই প্রধান বিষয় ছিলো। আমি বহুবার লিখেছি - এমন নয় যে তিনোরা এলেই সব ভালো হয়ে যাবে। বরং সিপিয়েমের বদমায়েশরা সব তিনোতে ভিড়বে। তাইই হয়েছে। আমাদের লড়াই জারী থাকবে। তাইই করছি, আমার সাধ্যমত।
    সত্যি কথা বলতে কি এখন প্রচুর সিপিএম বন্ধু (যারা এখনো সিপিএমে আছেন) খোলাখুলি বলেন - এই হারাটা ২০ বছর আগে হলে পর্টিটা বেঁচে যেতো।

    হ্যাঁ তখন নোটা ছিলো না। থাকলে নোটতেই ভোট দিতাম।

    তিনোরা এখন যেটা করছে সেটা নিছক গান্ডুমি। এই পঞ্চায়েত ভোটে এই সব করার কোন দরকার ছিলো না। এতে আখেরে ওদেরই ক্ষতি হবে, হচ্ছেও। বিরোধী দল হিসাবে সিপিএম এখনো ব্যার্থ, তাই বিজেপি সেখানে উঠে আসছে। তিনোরা আরো একটা গান্ডুমি করছে - ওরা বিজেপির হাতে খেলছে। ভেবেছে হিন্দুত্ব দেখিয়ে হিন্দু ভোট পাবে। এটা কোনদিনই পারবে না। বিজেপির খেলায় বিজেপিকে হারানো সম্ভব নয়।
    সর্ব ভারতীয় কংও সেই একই গান্ডুমি করছে। এই যে বিজেপি আওয়াজ দিলো রাহুল কি হিন্দু? ব্যস ওমনি রাহুল মন্দিরে মন্দিরে গিয়ে মাথা ঠুকতে লাগলো। ওর তো বলা উচিৎ ছিলো - আমি হিন্দু হবো কি করে? অমার ঠকুমকে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি - হিন্দু নয় বলে। অমি তো তারই নাতি। তা না করে সেটা মন্দিরে মাথা ঠুকতে গেল। ওতে কিছু হবে না।
    ত্রিপুরায় দেখ। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় ত্রিপুরা সিপিএম পবর মত নয়। কিন্তু যত কমই হোক - "আমাদের ক্ষমতা থেকে হঠানো যাবে না" এই মনোভাব দম্ভের জন্ম দিয়েছে। ফলে বিজেপি/আরএসএস/বনবাসী কল্যান এদের কাজ নিয়ে সচেতনই ছিলো না সিপিএম।

    বিজেপিটি আবারও ঝোপেঝাড়ে কোদাল চালাচ্ছে। আমি কম্যুনিস্টদের ব্যবসা করা নিয়েই মূল প্রশ্নটা তুলেছি। তার জবাব দেবার ক্ষমতা থাকলে দিক। নয়তো আমার আগ্রহ নেই বিজেপিটির সাথে তক্কো করর।
  • S | ১৯ এপ্রিল ২০১৮ ০৯:০৭714566
  • ৭৭ সালে এদের কারোর কাছে মোবাইল ফোনও ছিলো। এখন সবকটার কাছে থাকে। পাষন্ড।
  • S | ১৯ এপ্রিল ২০১৮ ০৯:১০714567
  • বিশ্বব্যান্ক আজকাল পুরষ্কার স্বরূপ চারশো কোটি টাকা দেয় নাকি?
  • sm | ১৯ এপ্রিল ২০১৮ ০৯:২৩714568
  • তাইতো লিখেছে দেখলাম। পরিষ্কার লিখেছে অনুদান, ঋণ নয়।
    ---
    আবার হিংসে --এতো হাসপাতাল হয়েছে। কোথায় প্রশংসা করবে ---না, ডাক্তার নেই বলে কাঁদুনি!
    এতো গুলো মেডিকেল কলেজ হয়েছে জেলাগুলোতে --চলছে তো।
    সুপার স্পেশালিটি হাসপাতাল গুলোও চলবে।
    এতো আর জ্যোতি বসু নয় যে বড় বড় শিল্পপতিদের প্রায় বিনামূল্যে বেসরকারি হাসপাতালের জমি দান করবে!
    ওঁর পৈতৃক সম্পত্তি ছিল কিনা!
  • S | ১৯ এপ্রিল ২০১৮ ০৯:২৯714569
  • পৃথিবীতে কোনও ব্যান্ক কাউকে কখনও অনুদান দিয়েছে? অনেকেই দেখি জেনেশুনে ঢপ খেতে প্রস্তুত আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন