এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ২

    Samik
    বইপত্তর | ২১ নভেম্বর ২০১১ | ৫১১১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩৮502815
  • শেষ পর্যন্ত্য আর বইমেলা যাবো না এই প্রতিজ্ঞা লোকে রাখতে দিলো না ( তা কবেই বা কোন প্রতিজ্ঞা রাখতে পেরেছি?)। তো গুরু খুলেই যাবো ঠিক করে ফেললাম, তারপর ঝটপট করে কাজ সেরে ঋভুকে ট্যাঁকে নিয়ে বেরিয়ে পরলাম। সে কি বলবো প্রায় পৃথিবীর একপ্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া। অত সহজ তো নয়। এদিকে ছেলের চোখ তো নয়,ঠিক খ্যাল করলো আমরা রুবি দিয়ে যাচ্ছি আর সেখেনে কেফসি রয়েছে। আর তারপর ই দেখা গেলো পাব্লিক শৌচালয়ের গেটের সামনে এক পাব্লিক গামছা পরে ভিতরের প্যান্টু পরার জন্য ঝুঁকে পরেছে আর গামছার গিঁট্টুর দিকের খোলা দুই প্রান্ত আস্তে আস্তে ভি হয়ে যাচ্ছে। কি ভাগ্য সময় মত বাস পেরিয়ে গেলো।

    এদিকে বাস তো সায়েন্স সিটির কতই আগে নামিয়ে দিলো। উত্তাল ধুলোময় রাস্তায় জনসমুদ্র চলেছে। সে এক দেখার এবং ভয় পাবার জিনিস ই বটে।তারমধ্যে পাশের ব্যপক আগাছার জংগল দেখে ঋভুর মনে হলো এটা অ্যামাজন রেন ফরেষ্ট নয়তো? ফটাস করে মারতে ইচ্ছে করছিলো। বড় হচ্ছে বলে ইচ্ছে টাকে ত্যাগ দিলুম। আর তারপর সে কি খেলা, দু পা যাচ্ছি কি স্রোত থেমে যাচ্ছে। তিনটেয় নেমে চারটেতে বইমেলা ঢুকতে পেলুম।

    বইমেলায় ঢুকে দেখি কি চাপ লোক ঢুকেই পুলিশের দেওয়া জলের উপর প্রথমে ঝাঁপিয়ে পরছে তারপর ই বারিস্তায় ঢুকে পরছে।ঋভু ও প্রথমটা করে ফেলেছে। যতই বলি হতভাগা বাড়ীর জল খা, কে শোনে! তারপর টানাটানি করতে করতে ঋতকে ফোনালাম। সে ব্যাটা বললো লিটল ম্যাগের চত্তরেই আছে। এদিকে লিটল ম্যাগ খুঁজতে আমি প্রায় পুরো মেলাটাই ঘুরে ফেললাম।

    অবশেষে খুঁজে পাওয়া গেলো। দেখি ব্রতীন আর সামু টেবিল সামলাচ্ছে।লামা একগাল হাসি দিলো। তারপর ঋভুর সাথে করমর্দন করলো আর ঋভুটা পুরো ভেবলে গেলো। এদিকে সে ব্যাটা গান শুনবে বলে এসেছিলো। টুপি টাপা দিয়ে এনেছিলাম। সে গুড়ে পুরো স্যান্ড। কল্লোল দার দেখা নেই। পাই কি প্রচন্ড ব্যস্ত। তারপর ঋতর টেবিলে গেলুম। সে ছোঁড়া যে এমন লাজুক কে জানতো! তা সে তার বই দিলো কিন্তু পয়সা নিলোনা। বরং ভারী সুন্দর করে লিখে দিলো কিকিদিকে..............। অনেক ভালোবাসা রইলো ভাটার জন্য।

    তারপর এসে গুরুর যে যে বই ছিলো না ঝপাঝপ তুলে নিলাম।আবার চাট্টি মামুদের সাথে গপ্প করে বেরিয়ে পরলাম। এদিকে গান শুনতে না পেয়ে ঋভু সারাটা সময় আমায় গান শুনিয়ে গেলো, মাই লাইফ, বিট ইট এসব কিসব যেন। সে এক চুড়ান্ত উৎপাত। কিছু বলাও যাবে না। এই কদিন আগে আমি জ্যাকসন কেন প্যান্টুর উপর জাঙিয়া পরেছে, তুই যেন কখনো পরিস না আর তার বাবার অমৃত বানী যে জ্যাকসন মেয়ে হয়ে যাবার পর ই একটা জিনিস খুঁজে পায় না আর নাচতে নাচতে সেটা খুঁজে বেরায় শোনা ইস্তক ব্যপক খেরে আছে।

    তা প্রায় আর কিছুই কেনা হলো না। ঋভুর চার পাঁচটা বই কেনা হলো।মিস্টিরি টিস্টিরি সম্‌ক্‌রান্ত। আবার ফিরে গুরুর টেবিলে। কিছুক্ষন আড্ডা দিয়ে বেরিয়ে পরলাম। দেখি কল্লোল দা এসে গেছেন। উনি কাকে ফোনাচ্ছেন। তারমধ্যেই আমি কথার রেলগাড়ী চালিয়ে দিলুম। যখন শেষ করেছি ওনার কাঁচুমাচু হাসি দেখে বুঝলাম আবার ছড়িয়েছি। হেসে বললাম আমি কিকি। এবার আর চিন্তিত হবেন্ন এই ভেবে খুশী হয়ে গেলাম। উনি অবশ্য আজ গাইবেন বল্লেন। কিন্তু আর আমার যাওয়া সম্ভব নয়। আর সুমিত ডাক্তারের সাথেও আলাপ হলো। ভারী মিঠে ছেলে।

    এই তো বেত্যান্ত!(ডিডিদাদা ইস্টাইলে)
  • kiki | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৩502816
  • উফ্‌হ্‌হ্‌হ!!!! ভাইটার, সংক্রান্ত ই:

    আরেট্টা কথা বলা হয়নি, চলে আসার আগে যখন আমি সামুর পাশে বসেছিলুম তখন ঈশেন এসে তোমার খুরে খুরে পেন্নাম ইস্টাইলে একটা নমো ঠুকেছিলো আমার পানে............... :X
  • siki | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৫502817
  • কয়েক টুকরো বইমেলা, আমার মোবাইলে তোলা:









  • Kaju | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২০:৩০502818
  • বর্তমানে খবর নয়, শনিবারের ক্রোড়পত্রে ভেতর দিকে 'বঙ্গাড্ডা' নিয়ে একটা ছোট্ট লেখা, তারপরেই আমাদের গুচ নিয়ে ৩-৪ লাইন। রঞ্জনদার অনুবাদে 'কুরু কুরু স্বাহা'-রও উল্লেখ আছে। আর গুরুর হলমার্ক ট্যাগলাইনগুলো-ও আছে।
  • siki | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২১:৪০502819
  • সেটা কি অনলাইনে পাওয়া যায়?
  • kumu | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৫502820
  • ইকী,সিকি,জন্মদিনে আর কেউ কিচু দ্যায় নাই?একটা ফোটোরও লিং খুলচে না,তাই জিগাই আমাদের ফোটো আচে না উড়ে গেচে?
  • I | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ০৩:০৪502821
  • আজ প্রথম ক্যামেরা নিয়ে যাওয়া মনস্থ হল। সঙ্গীতা বলেছিল বিকেল-বিকেল পৌঁছে যেয়ো, তাহলে একটা ভালো আলো পাবে। এ কদিন এসে নেশা ধরে গেছে ওর। আর রেজোলিউশন ছিল আজ আর বই কিনব না। এবং গান, কল্লোলদা'র আর দলবলের গান শুনব। আজ শেষদিন, আজ নিশ্চয়ই জমজমাট গান হবে।
    বিকেল সাড়ে চারটে নাগাদ সেই সুদূর তপসিয়া হয়ে ঘুরে পাঁচ মিনিটের পথ চল্লিশ মিনিটে পৌঁছে দেখলাম পিলপিল করে লোক ঢুকছে। আর আলোর কথা না বলাই ভালো। আলো, কোন আলো, হায় সেই আলো। কিন্তু গুরুর টেবলে সামরানদি একা কুম্ভ দুর্গ রক্ষা করছে। কিয়ৎ করসেবা গুরু আমার কাছে দাবী করে। ছবি বলিদান করে,অতএব, টেবিল ব্রত। পাশে যে ভদ্দরলোক বসলেন, আমার ধারণা ছিল তাঁকে চোখে দেখা যায় না। শূন্য থেকে ওয়ান লাইনার ছোঁড়েন আর দুধকলা খান। বাস্তবে কিন্তু বেশ ভদ্রগোছের দেখতে, চোখা চোখা নাক চোখ মুখ যথাসম্ভব গোলালো করে নিয়েছেন। আর জনসমক্ষে টুঁ শব্দটি করেন না। এই নাকি দুখে !

    কল্লোলদা এলেন, হাত খালি। বললাম, গীটার কই, কল্লোলদা? বললেন, "পাগল ! শেষদিনে কেউ গীটার আনে ! পাগলের মত ভীড় হয়।' এই গেল আরেক প্রস্থ শক। এর কিছুক্ষণ পরেই কল্লোলদা'র সঙ্গে আমার আলাপ করিয়ে দেবেন রঞ্জনদা, কল্লোলদা আমায় বুকে জড়িয়ে ধরবেন, আর বলবেন-দাঁড়া, তুই গান শুনবি না, তা কি হয় ! বলে খালি গলায় গান ধরবেন স্টলের পাশে দাঁড়িয়েই। আর সেই শুনতেই ভীড় জমে যাবে পথচলতি মানুষের, তাল দেবো আমরা সবাই, কোথা থেকে একগাদা ভিডিও ক্যামেরা এসে ঘিরে ধরবে আমাদের, কেলোদা আর রঞ্জনদা'র হাতে হাতে বিকিয়ে যাবে একগাদা "আমার সত্তর'।

    উল্টোপাল্টা সব কাজকারবার হয় এবারের বইমেলায়। পুলিশের হাতে হাতে ফিরি হয় খোঁড়া বাদশা, এবং ভিয়েতনাম দাঁড়িয়ে থাকে আমেরিকা'র পাশে। অদূরে লাতিন আমেরিকা দুয়োরানির মত অভিমান করে। ইতালিয়া তার মুখ ঢেকে রাখে। এমনকি জয় গোঁসাইও লাঠি হাতে নুয়ে হাঁটেন; তবে বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে সৈকতকে দেখে হেসে বলেন, সৈকত না? সেদিন বারীন ঘোষাল, আজ জয় গোঁসাই। সৈকত কি এবার তবে নোবেল পেয়ে ছাড়বে?
  • kallol | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ০৬:২৯502823
  • অ ইন্দো, ফটোক দ্যাখা যায় না যে!
  • Nina | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ০৭:১১502825
  • সিকি
    জাস্ট টু উ উ উ উ গুড! বইমেলার একেবারে লাজওয়াব ড্রেসক্রিপশন!পড়ে দিল খুশ। ছায়া ও ছবি দুই সুন্দর পরিবেশনা----
    মামুর বক্তিমে খুব মন দিয়ে শুনেছি--মামু কতগুলো " তো" বলেছে --কে বলতে পার?? ১৫১ টা--গুণে দেখ।
    কল্লোলদা ও ঘনাদার যুগলবন্দী --মারহাব্বা!
    পাইএর মফলার কই?? কলকাতায় পাই লেদার জ্যাকেট পরে????!!! মশারা খুব ব্যাথা পেল, পই :-(
    সামসুম বড় সুন্দর রঙিন-জুটি---
    মামীর সাদা-কালো ডেরেসটা ঘ্যাম হইসে।
    ডাগদারের বেটার হাফটি কি মিত্তি কি মিত্তি :-)
    ঋতকে দেখে সুমিত-ডাক্তারকে দেখে সিকির ক্যামেরায় --দিল্লীহাটের জন্য অবার প্রাণডা হু হু করে উঠল :-(
    রায়-ব্রাদরস কেয়ং আলো করে রেকেচে দেখ্‌লুম--কিন্তু কুমুরে দেখতে পেলুম না--
    এমেম স্বমহিমায় উদ্ভাসিত দেখলেম---
    সব মিলিয়ে
    যুগ যুগ জ্জীয়ো ! জ্জয় গুরু!
  • Nina | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ০৭:১২502826
  • সেকি কেন? কল্লোলদা দেকলুম কমেন্টও কল্লুম এক্ষুণি ডাগদারের ছবিগুলিতে---
  • Nina | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ০৭:২৫502827
  • রাত্রির লেখাটিকে সুউপার-লাইকালাম!
  • S | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ০৯:১২502828
  • ছবি দেখে খুব ভালো লাগলো। ধন্যযোগ রইলো।
  • S | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ০৯:২৯502829
  • সিকির লেখা খুব ভালো লাগলো।
  • s | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪২502830
  • শমীক ক্ষী দিল ক্ষী দিল!!
  • dd | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৩502831
  • সত্তি। এক্কেবারে হাঁ হয়ে যেতে হয়।

    কি অদ্ভুত উৎসাহ আর প্যাশন। বিদেশ থেকে উড়ে আসে পাই,লুরু র থেকে কল্লোল আর দিল্লি থেকে সমীক। অশক্ত শরীরে কেডি। আর সামু আর সুমেরু তো গু চ'র একেবারে আইকন। ঘনাদা,কেলো স্যার। আর বেছে বেছে নাম টাম নিচ্ছি না। সবারই যেনো পার্সোন্যাল তাগিদ। কি পরিমান খাটলো প্রত্যেকে।

    সব্বাইকে হুলিয়ে বাহোবা দি।

    তবে এই কথাটা না বল্লেও ধর্মের পথ থেকে বিচ্যুত হবো, এই উৎসাহো,এই উদ্দীপনা.... এই সব যদি ছেলেবেলায় পড়াশুনায় একটু দেখাতেন, তাইলে.... যাগ্গে।
  • Kaju | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৫502832
  • এইখানে থাকবে কোথাও। আমি তো পেলাম না। বর্তমান আবার ক্রোড়পত্রের পাতাটা আবাপ-র মত 'পত্রিকা' বলে একটা পেজে রাখে না। ছড়িয়ে ছিটিয়ে...

    http://www.bartamanpatrika.com/
  • siki | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১২:২০502833
  • ধুত্তেরি, বর্তমানের ওয়েবসাইট তো সবাই জানি।

    ডিডিদা, :-))) পড়াশোনা করি নি বলেই না নিজের ল্যাখা বই ফিরি করে বেড়াতে হয়। আমরাও তো একেকটা কেসি পাল।

    পটাশম্যামের উপহারের কথা বলতে ভুলে গেছিলাম, আমি ভীষণভাবে লজ্জিত, আসলে সেইটাই আমার জন্মদিনের সেরা উপহার।

    নিজের হাতে শুভেচ্ছাবাণী লেখা একপিস "লা-জবাব দিল্লি'। সত্যি, কী করে জানলেন কে জানে, যে আমার কাছে আমার বইয়ের একটাও কপি ছিল না অ্যাদ্দিন।
  • s | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১২:২১502834
  • ডিডিদাদার শেষের লাইনে কয়ে ক:-)

    বত্তমান। ক্ষী যে ক্ষই ভাবিয়া না পাই।
    গুচ বিষয়ক ক্ষী নাকি এক খবর ছাপিয়েছেন এক সাম্বাদিক, সেই খপোর পড়াইবার তরে তিনি মেলাময় নুক খুঁজেন আর পাইয়া গেলে শনিবারের খপোরের কাজো পরের হপ্তার কোনো একদিন সাক্ষাৎ করিয়া সেই কাজো পৌঁছাইয়া দিবার বাসনা পোকাশ করেন:-((
  • siki | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১২:২২502836
  • আজ সন্ধ্যেয় মিনি দিল্লি ভাট, পাইয়ের সৌজন্যে। শ্রাবণীর বাড়িতে। যে আসতে ইচ্ছুক, অতি তাড়াতাড়ি সুমনকে মেল করুন, অথবা আমাকে ফোন করুন।

    আমি আজ সারাদিন আপিসের টেক ফিয়েস্তায় ব্যস্ত, মেল চেক করতে পারব না, তবে ফোন ধরতে পারব।
  • Kaju | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪২502837
  • সিকি,

    জানো তো জানি। ওই পেজেই কোথাও আছে। কেউ একটু টেম ওয়েস্ট করে খুঁজে বার কল্লেই হয়। আমার এত টেম নাই বাপু !
  • siki | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১০502838
  • ফর ইয়োর কাইন্ড ইনফো, আমি কালকেই খানিক টেম ওয়েস্ট করে দেখে নিইচি। কোথাও পাই নি। তার পরেই জিজ্ঞেস করিচি।
  • Kaju | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:২৬502839
  • আমি অবশ্য সেদিনকার কাগজ থেকে কেটে রেখেছি, ল্যামিনেট করব কিনা ভাবছি। যদি দেখিবার একান্ত আগ্রহ থাকে, তাহলে ফটুক তুলে ভেজে দিতে পারি 'অ্যাজ পার মাই কনভেনিয়েন্স'।
  • Manish | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩৭502840
  • রবিবারের প্রতিদিনে এই তিনটি লাইন ছাপা হয়েছে।

    'গুরুচন্ডালির স্টল থেকে
    যশোধারা রায়চৌধুরি,কল্লোল দাশগুপ্ত
    ও বিপ্লব রহমানের তিনটি বই প্রকাশিত হয়েছে।'
  • achintyarup | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫১502842
  • হে হে হে, ডিডি :-)
  • kumu | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১২502843
  • অ নীনা,আমার ফোটুক নাই মনে হয়,কারণ ঐদিন সিকির হাতে কেমেরা ছিল না,ছিল পাইএর কাচে।

    গুটি কয় কতা-

    ১।আশাকরি সামরান ও মিঠু ভুলে যায় নি,পবিত্র ৩০ জানুয়ারী আমরা শপথ নিইচি,পরের বার গুরুবোনদের চটি বেরোবে।যদিও ভাই বোনে তফাত নাই,সকলেই গুরু/চন্ডাল,তাও আপিসসংসারকত্তাছেলেমেয়েহাঁসমুরগীকাঠবেড়ালী সামলে যাঁরা লেকেন,তাদের একটু তাড়া দেয়ার প্রয়োজন তো আচেই।
    তো,গুরুবোনেরা,যেন ভুলে না যাই,বেদনা পাই ইত্যাদি।

    ২।ইন্দোর হাসিমুখটি দেখে বড়ো ভাল লাগল,আগে সব ছবিতেই কেমন বিষণ্ন দেখেছি(ibs? ;-)।সবাইকে হাসিমুখে দেখতেই ইচ্ছে করে তো।

    ৩।কেউ সময় করে রাত্রি,ম্যামি,দুখে,কেসি-এই চারজন কোন ছবিতে আছে বলে দিও একটু।

    হায়,আমার ছবি নাই রে আমার ছবি নাই-ঘ্যান-ঘ্যান ঘ্যান।
  • siki | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৪502844
  • উফ্‌ফ, ক্ষী ঝাম!!

    আপনার ফটো আছে আছে আছে। আমার পিকাসা অ্যালবামের লিং আছে এই সুতোয় এক পাতা পেছনে, সেটা খুলে দেখুন, আপনার এবং মিস্টার অধিকারীর ফোটো দিব্যি রয়েছে চারপাঁচটা।
  • kumu | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৭502845
  • আজ দিল্লীভাটে যারা আসছেন,সবাইকে শুভেচ্ছা জানিয়ে গেলাম।
  • kumu | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২০502847
  • আরেকটা কতা-যারা কলকাতার বাইরে থেকে আসেন,তারা ট্যাক্সি সার্ভিসের গাড়ী ভাড়া করে নাও,ডেরাইভারের যেন মোবাইল ফোন থাকে।

    খামোকা ঐ ট্যাকসি,বাস ই: চক্করে এনার্জি খচ্চা কোরো নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন