এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৬১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • khyank | ০১ মার্চ ২০১২ ১৭:৪৮520707
  • খ্যাঁক খ্যাঁক
  • ppn | ০১ মার্চ ২০১২ ১৭:৫৫520718
  • দেখি খোঁচা মেরে টই ভাসে কিনা!
  • kd | ০১ মার্চ ২০১২ ১৮:২২520729
  • রঞ্জন, অর্পণের মতো তোমার নাম নিয়েও কি কেউ পোস্ট করছে? গভীর সন্দেহ। এমন তর্ক তো তোমায় কোনোদিন করতে দেখিনি।

    ১২:৪৮ - একটা আন্ডারেজ ছেলের পুলিশকে চড় মারা আর তপন-সুকুরের অ্যালেজ্‌ড ক্রাইম কম্প্যারেব্‌ল?

    ১২:৫৭ - কার ভাগ্নের আত্মীয় হিসেবে তোমার হঠাৎ আড়াই লাখ টাকার উইন্ডফল পিটি-জাতীয় কেউ ''অসততা'' বললে সিকি যদি আপত্তি করে, ভুল করবে?

    ০১:০৪ - তুমি পিটির ""কাল যিনি ...'' উদ্ধৃতি কোন পোস্টে পেলে? আমি তো ১০নং পাতা থেকে খুঁজলুম, পেলুম না কেন? এনিওয়ে, যদি লিখেই থাকেন, ওনার বা তোমার কি ওদের ইনকাম ট্যাক্স ফাইলে অ্যাক্সেস আছে? নাহ'লে এতো সিওর কী করে হ'লে?

    ০১:১১ - এটা বেস্ট। গোবিন্দার সিনেমায় এমন উকিল দেখা যায়। মহিলা মন্দিরে গেলেন। পুরুত বন্ধ দরজার পেছনে ""পুজো'' করলেন। মহিলা পরে গর্ভবতী হ'লেন। তুমি বুঝে গেলে মহিলা পরপুরুষগামী, অসতী (গাঁইয়া তো, ওদের আবার চরিত্র বলে কিছু আছে নাকি) এবং পুরুতটি লম্পট (ধম্মো নিয়ে ব্যব্‌সা করে মানে বোঝাই যাচ্ছে কী মাল)। তদন্তের আর দরকার কি? ভেবেও দেখলে না যে বিন্দুমাত্র প্রবাবিলিটি থাকতেও পারে পুরুতটি কোন ফার্টিলিটি এনহ্যান্সিং শেকড়-বাকড় জানেন যা তিনি অন্য কেউ শিখুক চান না। তোমার চিন্তার ব্যক্তিস্বাধীনতা আছে, আমার কোন অভিযোগ নেই এ ব্যাপারে। তেমনি মমতা বা মদন যখন ওই পার্ক স্ট্রীটের মহিলাটির চরিত্রের দিকে আঙুল তোলে, তারা কী দোষ করলো? ওরাও ঠিক তোমার মতই ভাবে - শুধু অবজেক্ট আলাদা।

    আগেই বলেছি পোস্টগুলি তোমার করা নয় বলেই আমার ধারণা। পিটি এমন পোস্ট করলে কি আমি এতো টাইপ করতুম?
  • ppn | ০১ মার্চ ২০১২ ১৮:২৯520740
  • ও কেডিদা, আমার নাম নিয়ে কেউ পোস্ট করেনি। অন্তত আমি দেখিনি।

    যাতে বিভ্রান্তি না বাড়ে সেইজন্য লিখলাম।
  • umesh | ০১ মার্চ ২০১২ ১৮:৩৭520751
  • ফার্টিলিটি শেকড়-বাকড় টা হেভ-ভী হয়েছে।
  • PT | ০১ মার্চ ২০১২ ১৯:৩৯520762
  • kd-র পোস্টিং পড়ে আমি আদৌ কিছু লিখেছি নাকি লিখিনি, নাকি আমার লেখা তাঁর উত্তরের যোগ্য নয় নাকি আমার আদৌ পোস্টিং পাঠানো উচিত ছিলনা কিছুই বুঝতে পারলাম না। কালকে অরণ্য আমাকে নিয়ে পদ্য লিখলেন আর আজকে আমার সত্যি/মিথ্যে উদ্ধৃতি নিয়ে গৃহযুদ্ধ হচ্ছে - এ ক্ষি ক্ষান্ড!!
  • PM | ০১ মার্চ ২০১২ ২২:২৫520773
  • ঠিক KD দা, একটা বাচ্ছা ছেলে অন্যমনস্ক ভাবে পুলিশ-কে পিটিয়ে দিয়েছে তার সাথে অন্য কারো তুলনা----মগের মুল্লুক নাকি। পিসির নাম করে অপকম্ম গুলো করলেই বা কি? তিলকে তাল করা এদের অভ্যেস। খামোখা আপনার প্রতিবেশীকে বদনাম করার অপচেষ্টা।

    বাড়ি ফিরে পিসি একটু বকে দিলেই সিধে হয়ে যেতো।
  • santanu | ০১ মার্চ ২০১২ ২২:৫০520784
  • আমার জমি বাড়ি নিয়ে খুব ইন্টারেস্ট। দিদির ঐ বাড়িটা কতোটা জমির ওপর? ওখানে এখন জমির কাঠা কতো করে? দেড় কোটির কম নিশ্চই নয়। যদি ধরি কমসে কম দু কাঠার ওপর টালির বাড়ি, তাইলে ঐ টালির বাড়ির দাম তিন কোটি টাকা।
    এ নেহাত ই একটা জমি বাড়ির গল্প, এর সাথে কারুর কোন সম্পর্ক নাই।
  • Sibu | ০১ মার্চ ২০১২ ২৩:০১520796
  • শন্তনুরও যেমন। আরে বাড়ি-জমি দিয়ে কি হবে? দিদির ছবির এজেন্সি নাও। এক-একটা কত করে বিকোয় জান?
  • kd | ০২ মার্চ ২০১২ ০০:৩৩520807
  • অর্পণ, আমি টাইপিংএ যাচ্ছেতাই রকমের স্লো। তোমার আগের উত্তর দেখার আগেই এটা পোস্ট করেছি। সরি।

    পিএম, আপনার রসিকতা ভালো লাগলো। তবে রঞ্জনকে আমার প্রশ্ন একটু অন্য ছিলো। ধরুন আপনাকে আমি যদি জিগাই, চুরি করা আর খুন করা কম্প্যারেব্‌ল কিনা, তার মানে কি আমি চুরি করা ক্রাইম নয় বলতে চেয়েছি? যদি আপনি মনে করেন আমি তাই বলতে চেয়েছি, তাহ'লে আমি আপনার এই রসিকতাটি আরও এন্‌জয় করবো।

    পিটি, আমি কারুর কোন প্রশ্নের উত্তর দিইনি। রঞ্জনকে ব্যক্তিগতভাবে চিনি, মুখোমুখি অনেক অনেক আলোচনা হয়েছে,তাই তার পোস্টের কিছু অংশের সমালোচনা করেছি মাত্র। আশা আছে, রঞ্জনও সেই স্পিরিটেই এটা পড়বে। আপনার পোস্টের উত্তর দেওয়া বা সমালোচনা করার পান্ডিত্য আমার নেই, সে স্পর্ধাও আমার নেই। ভবিষ্যতেও সেই চেষ্টা থেকে বিরত থাকার আশা রাখি।
  • kd | ০২ মার্চ ২০১২ ০১:১৮520818
  • শান্তনু, তোমার পোস্টটা টাং-ইন-চিক কিনা বুঝতে পারলুম না। যাই হোক, উত্তর দিতে ক্ষতি কি? মানে যদ্দুর জানি আর কি।

    গঙ্গার দিকের জমির দাম রাস্তার উল্টো দিকের জমির থেকে বেশ কম। বেশ মানে অনেক অনেক বেশ। আগে ওই সাইডে শুধু সুরকি মিল আর গোয়াল ছিলো। শহরের মধ্যে গোয়াল ব্যান্‌ড হওয়ায় আর সুরকির আনপপুলারিটির কারণে ওই সব জমি খালি - যদিও এখন গাড়ি সারাই ইত্যাদিতে ভরে গেছে। কিছু ছোটোখাটো বাড়ি হয়েছে, সেগুলোও কতখানি লিগাল জানি না। এমনকি মমতার বাড়ির পেছনের পাকা বাড়ি (যার মধ্যে তৃণমূল আপিস) সেটাও ঠিক সোজা রাস্তায় লিগাল হয়েছে কিনা কে জানে। মমতা ওটায় থাকে না, বড় বড় নেতারা এলে ওখানে মিটিং হয়। তবে ছোটখাটোদের (মানে তথা-টথা) সঙ্গে নিজের বাড়িতেই তো বসতো শুনেছি। ওর মা অত্যন্ত অতিথিবৎসল ছিলেন।

    বাড়ির সামনের ফাঁকা জায়গাটাও ওদের নয় শুনেছি, তবে কোন বাড়ি বানানোর পার্মিশন নেই মনে হয়। এখন বোধহয় ওখানে রক্ষীদের আর আম দর্শকদের জন্যে শেড হয়েছে। মমতার বাড়ি বড় জোর এক-দেড় কাঠার ওপর, পুরো গেস।

    তবে মমতার দুই ভাই বেশ ধুরন্ধর। এদেরই একজন বোধহয় আকাশের বাবা। দু'জনেরই এম-পি ল্যাডের অ্যাম্বুলেন্স আছে - ভাড়া খাটিয়ে পোচুর রোজগার। এছাড়া এ'পাড়ায় (পোটোপাড়ায়) সিপিএমের অবর্তমানে সিপিএম-সুলভ কাজগুলি এরাই হ্যান্ডেল করে। মানে প্রোমোটারি, বিল্ডিং মেট সাপ্লাই ই:। তবে এ'সবই শোনা কথা, সত্যি কিনা কে জানে।

    তবে এক ভাই বোধহয় নিউ আলিপুরে থাকে। এরই ছেলের বোধহয় ওই দিল্লির ৫-স্টার হোটেলে একটি অবাঙালি মেয়ের সঙ্গে বিয়ে হ'লো।

    ওপরের লেখা বেশীরভাগই গঙ্গাঘাটের গাঁজার আড্ডায় শোনা (না না আমি গাঁজা খাই না)। হ'তেই পারে - সব ঝুট হ্যায়!
  • ranjan roy | ০২ মার্চ ২০১২ ০১:২৩520829
  • না, কেডিদা, পোস্টগুলো আমারই।:)))
    উঁহু, তুলনাটা খুন বা পুলিশকে চড় মারার মধ্যে করিনি। দুটৈ ক্রাইম, আইন ভাঙা। সেখানে আইনের শাসন চলা উচিৎ। অপরাধীর পক্ষে পলিটিক্যাল হেভিওয়েট দের নাকগলানো উচিৎ নয়। আর মুখ্যমন্ত্রীর ভাইপো, সে যদি আবার মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আইন ভাঙে তখন সেটা আর সাধারণ একটি টিন এজারের ট্যা¾ট্রামস্‌ এর পর্যায়ে থাকে না।
    আমার নিজস্ব ভ্যালু সিস্টেমে ওই সিজারের বউকে অন্যদের চেয়ে বেশি পবিত্র দেখানো উচিৎ এই ম্যাক্সিমটা গেড়ে বসে আছে। তাই মিশনের হোস্টেলে যেদিন মাংস হত, আমি ভাইদের বলতাম আমি যে লাইনে সার্ভ করবো সে লাইনে বসবি না। কারণ, আমি নিজেকে নিরপেক্ষ দেখাতে তোদের ন্যায্য প্রাপ্যের চেয়ে কম দেব,তাই। এটা যদি এক ধরনের অসুখ বলেন -মেনে নেব।:))))
    আর আমাকে বলার আপনার বিশেষ অধিকার আছে, অবশ্য এই টইয়ে যারাই আছেন সবারই আছে, আমি ঠিক স্পিরিটে নেব।
    তবে মমতার বাড়িটি আপনার সৌজন্যে দেখেছি। আদৌ বাংলো টাংলো নয়। সাধারণ টালির ছাওয়া সামান্য লতাপাতা গাছপালাওলা বাড়ি, ছবিতে যাই দেখাক। আর এটা যে কেউ গিয়ে দেখে আসতে পারেন। ছবিতে তো রঞ্জন রায়কেও অনেক সময় তেলেগু ফিল্মের হিরো দেখায়, তা কি আর করা!
    আর আমার ঝোঁকের মাথায় দেয়া হালকা উদাহরণে নারীচরিত্রটির প্রতি কোন ইঙ্গিত নেই তো! আছে পুরুত মশায়ের ওপর। আর সন্তানহীনা নারীর ক্ষেত্রজ পুত্র কামনা তো মহাভারতের সময় থেকে সিদ্ধ।
    ইন ফ্যাক্ট, এই তেলেগু হিরো হরিদাস পালের কাছেও প্রথম
    যৌবনে এমনি এক সন্তানহীনা নারীর কাছ থেকে প্রস্তাবএসেছিল, তাঁর বয়স্ক স্বামীর স্বীকৃতি নিয়েই। আমি শেষ মুহুর্তে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু মহিলাটির জন্যে আজো এক বিষণ্ন অসহায়তা পোষণ করি, অসম্মান অবশ্যই নয়। সে গল্প এখানে লেখা যাবে না, সাক্ষাতে বলব।
  • aka | ০২ মার্চ ২০১২ ০২:২০520862
  • রঞ্জনদার জীবনটা বেশ ঘটনাবহুল, ইসে মানে ঈর্ষণীয় বলতে ইচ্ছে করে। সেই ইস্কুল থেকে শুরু ইত্যাদি ইত্যাদি।
  • kd | ০২ মার্চ ২০১২ ০৫:৩২520873
  • রঞ্জন,
    এই ছেলেটি বড়ই বদ। শুনলুম বাড়িতেও বেশ অশান্তি বাঁধায়।
    এই কেসে প্রবলেমটা পুলিশের মধ্যে। এতদিনের নেতাভীতি মনের মধ্যে এমন গেড়ে বসেছে, যে মমতা বললেও বেরুতে পারছে না। সেই পুরোনো স্টাইলে মমতার পারমিশন নিয়ে তারপর এগুলো। আমার মতে মমতা ভুল করেছে। ওই পুলিশটিকে নেগ্লিজেন্স অফ টেকিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন চার্জে সাস্পেন্ড (জাস্ট লোক দেখানো) করলে অন্য পুলিশেরা পরে অনেক দ্বিধামুক্ত হয়ে কাজ করতে পারতো। আসলে এটা করা উচিত ছিলো মদন মিত্রের কেসেই। কিন্তু জানি, সেদিন বাঙালী দেখবে না কোনওদিন। এ সবই আমার আকাশকুসুম কল্পনা।

    তুমি বলেই আমি এই পয়েন্টটা তুল্লুম। ""তদন্তের প্রয়োজন নেই'' তোমার কাছে এক্সপেক্ট করিনি। তোমার গেস ৯৯.৯৯৯% কেসে ঠিক হ'লেও ওই যে .০০০১% হ'লেও হতে পারে, তাতে কাউকে ""কলঙ্কিত'' ঘোষনা করতে বিবেকে আটকাবে না? জাস্টিস নট সার্ভ্‌ড কি এই পুরুষটির কেসে ওকে? কেন? ও পুরুষ বলে? উচ্চবর্ণের বলে? না একটা বুঝরুকি (বেআইনি না) ব্যবসা করে বলে? উইচহান্ট তো জাস্ট ক'ধাপ পরেই, তাই না?
    আবার বলি, তুমি বলেই লিখেছি। যদ্দুর চিনেছি, তুমি তো এমন ""ইন্সেন্সিটিভ'' নও।

    এনিওয়ে, একটা ছোট ব্যাপার নিয়ে বড্ডো বাড়াবাড়ি করছি। ভুলে যাও।
  • aranya | ০২ মার্চ ২০১২ ১০:৫১520884
  • আবাপ-তে কৌশিক সেনের লেখাটা ভাল লাগল। 'সুশীল'-দের মধ্যে কেউ কেউ তাহলে প্রতিবাদ করছেন এই জমানাতেও, বাম জমানার শেষ দিকে যেমন করেছেন। 'বুদ্ধিজীবি'রা সবাই বিক্রি হয়ে যান নি, কারও কারও মেরুদণ্ড এখনও ঋজু - ভাবতেও ভাল লাগে।
  • dd | ০২ মার্চ ২০১২ ১০:৫৭520895
  • আজকে,এখন পর্যন্ত্য মমতা একটাও উল্টাপাল্টা কথা কন নি।

    হোয়াই দিস ক্যালাভারী ডি ?
  • d | ০২ মার্চ ২০১২ ১১:০৮520907
  • মোমটাদিদির বাড়িখান আমারও দিব্বি রেসোর্ট টাইপের লাগল। ঐ যে আজকাল বেশীরভাগ ট্যুরিস্টস্পটে 'হেরিটেজ হাট' বা 'এক্সোটিক ইন্ডিয়া' জাতীয় কিচু নাম দিয়ে যেসব ইউনিট তাকে সেরকম দেখতে।

    কথা হল 'আনন্দলোক টাইপ' ইস্যু নিয়ে আন্দোলন নয় নাই করলেন, কিন্তু তাই নিয়ে চাট্টি টিপ্পনীও না কাটলে ক্যামনে কী?

    এই যে টোডিবাবুর শ্রাচীতে অনিল বিশ্বাস মশাইয়ের নামে একখানি ড্যুপ্লে ফ্ল্যাট ছিল, সেই দুখানি নাকি ওনারে গিফট করা হয়েছিল। এমনিতে শ্রাচী গ্রীনউড পার্ক এক্সটেনশনের এম আই জিতে কোন ড্যুপ্লে'র কনসেপ্ট নেই। তবে দোতলা আর তিনতলার দুইখান 2 BHK ফ্ল্যাট জুড়ে ড্যুপ্লে বানিয়ে উনাকে দেওয়া হয়েছিল। ভিতরে নাকি মার্বেল পাথরের সিঁড়ি। এখন ফ্ল্যাটখানি অজন্তা বিশ্বাসের নামে।

    তা, এই সব 'গিফটেড ফ্ল্যাট', ড্রাইভারসহ গাড়ী --- এইসব নিয়ে নেতানেত্রীদের মুখের ওপরে খ্যা খ্যা করে হাসা, ক্যাঁক ক্যাঁক করে কথা শোনানো উচিৎ। অবশ্যই উচিৎ
  • El d | ০২ মার্চ ২০১২ ১১:১৭520918
  • অতি অবশ্যই উচিত, দ কে ক্ক

    আরো আছে .. মাঠে ময়দানে চেঁচিয়ে বামফ্রন্টের শিক্ষানীতি বা ইংরিজি নীতিকে সাপোর্টিয়ে ইংলিশ মিডিয়াম, পেরাইভেট / বেসরকারি ইস্কুলে নেতানেত্রীদের সন্তানদের বিদ্যালাভ।

    এর চেয়ে বড় দ্বিচারিতা বোধহয় সুশীল দু:শীলরাও করেন নি !
  • siki | ০২ মার্চ ২০১২ ১২:০৩520929
  • বাপ রে! :-O
  • a | ০২ মার্চ ২০১২ ১২:৩৮520940
  • যাবাবা, সিকি যে বললো তথ্য প্রমাণ না জেনে দোষারোপ করা যাবে না। IP Address : 155.136.80.36 Date:01 Mar 2012 -- 01:04 PM

    তা দ-দি, তথ্য প্রমাণাদি আছে তো? গিফটেড ফ্ল্যাটের?
  • PT | ০২ মার্চ ২০১২ ১৩:৫৫520951
  • কে বলে যে আনন্দলোকিয় ইস্যু মানুষের জীবনে জরুরী নয় - শুধু সেগুলো বাম বিরোধী হতে হবে।
  • d | ০২ মার্চ ২০১২ ১৪:০৭520962
  • আমাকে বললেন নাকি? তা'লে একটু ভুল হল। আমি এক বিশ্বনিন্দুক। নিন্দের রাজ্যে সবাই সমান অসৎ।
  • PT | ০২ মার্চ ২০১২ ১৪:২৫520973
  • না না আপনাকে নয়। আসলে বাঙালীর কল্পনায় বামপন্থী কর্মী মানেই, মুখে বিড়ি, পরণে ফাটা পাজামা। বুকে যক্ষা থাকলে আরও ভাল হয়......

    বহুদিনের পুরোনো নিচুতলার এক পার্টিকর্মী ধবধবে ইস্ত্রি করা ধুতি-পাঞ্জাবী পরিধান করার কারণে ধিকৃত হন কমরেডদের কাছে। যদিও এসবই তিনি নিজের হাতে করতেন। এক মহিলা কমরেড হাতায় সুতোর কাজ করা ব্লাউজ পরার কারণে ভৎসৃত হন। এসবই সেই victorian সংস্কৃতির সঙ্গে দাস কাপিটালের ককটেল।

    এক বামমার্গী বিদেশীনিকে চিনতাম। নিকারাগুয়ার উত্তাল রাজনীতির সময় শ্রমদান করার জন্য নিয়মিত সে দেশে গিয়ে কফির ক্ষেতে কাজ করত। আমার বাঙালী বিচারে তার সাজাগোজ করা নিয়ে প্রশ্ন করাতে ....... যাক সে লজ্জার কথা।
  • aranya | ০৫ মার্চ ২০১২ ২২:১০520984
  • জয় গোঁসাই এখনো দিদি-র সাথে আছেন দেখে (মিছিলে দিদির পাশে দাঁড়িয়ে ই:) চমকিত হলাম। আছেন-ই যখন, দিদিকে বোঝানোর চেষ্টা করলে পারেন - যাতে একটু কম ছড়ান।
  • jtyu | ০৬ মার্চ ২০১২ ০৬:৫২520995
  • আহা কবি কি কখনো কবিকে ছেড়ে যেতে পারেন?
    একথা বঙ্কিম তো সেই কবেই "সীতারাম" এ লিখে গেছেন।
  • abastab | ০৬ মার্চ ২০১২ ০৮:২১521006
  • PTদা গপ্পোটা শেষ করলেন না যে। ওনার উত্তরটাও শুনি।
  • aka | ২৬ মার্চ ২০১২ ২৩:০২521029
  • এ যে দেখি উন্মাদ
    কোথা লাগে হার্মাদ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন