এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় চাকুরে

    riddhi
    অন্যান্য | ২৭ মে ২০১২ | ৪২২৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ০২ জুন ২০১২ ২২:৩৪551883
  • এখন ফটোগ্রাফিতে টেকনলজি উন্নত হবার কারণে অনেকেই খুব ভালো ছবি তোলে। এখন ছবির বিষয়বস্তু আস্তে আস্তে অনেক ইম্পর্ট্যান্ট হয়ে উঠছে। এনপিআরে সেদিন শুনলাম একজন আম্রিগান ড্রিম হোম কি করে আম্রিগান নাইটমেয়ার হয়ে উঠেছে সেই নিয়ে একটা পোর্টফোলিও করেছে। কিভাবে টেকনলজি ইউজ করেছে ইত্যাদি ইত্যাদি। এখনও দেখি নি অবশ্য।
  • Abhyu | ০২ জুন ২০১২ ২২:৩৪551882
  • শিল কুটানোর ব্যব্সা কেমন হবে? কম্পিটিশন আছে?
  • aka | ০২ জুন ২০১২ ২২:৩৫551885
  • বাছা অভ্যু শিল কুটোনোর বেওসাতে হেবি খাটনি আর গলার জোর লাগে।
  • পাই | ০২ জুন ২০১২ ২২:৩৫551884
  • আমার আইডিয়াগুলো আমি বাপু এখেনে লিখছি নে।
  • ব্ল্যাঙ্ক | ০২ জুন ২০১২ ২২:৩৮551887
  • ট্রাভেলে সমস্যা নেই কিন্তু ফটোগ্রাফি তে কেরিয়ার তৈরী খুব চাপ। খুচ খাচ ঐ ফ্রী লান্সিং হয়। পরে কি হবে জানি না।

    কোলকাতা এয়ারপোর্টের ধারে কিছু বার আছে, কিন্তু বাংলী রেস্টু নেই। কোলকাতায় ২৪*৭ রেস্টু চলবে কি? ১১ টায় ড্রিংক্স সার্ভ বন্ধ। সেক্টর ফাইভে আজাদ হিন্দ ২ টো অব্দি থাকতো। সেটা শুধু সেক্টর ৫ বলেই চলে। সেক্টর ৫ এ রেস্টু খুলতে অসম্ভব বেশি টাকা চাই একটা।
  • Abhyu | ০২ জুন ২০১২ ২২:৩৯551888
  • না না আমি নিজে ওই ব্যবসাটা করব বলি নি
  • পাই | ০২ জুন ২০১২ ২২:৪০551889
  • এখানে সেদিন AAAS তে ম্যালেরিয়া নিয়ে ফোটোএসে এক্সিবিশন হল।

    এটা ঃ http://lens.blogs.nytimes.com/2010/04/12/showcase-148/

    ঠিক করেছি, এনার সাথে দেশে গিয়ে কাজ করবো ঃ)
  • biplab | ০২ জুন ২০১২ ২২:৫৩551890
  • রেস্টুরেন্ট ব্যবসা হেবী চাপের। সব টাইম নিয়ে নেবে। রিটার্ন পুওর।

    গ্যাস স্টেশঞ, বার এসব লাইনের ব্যাবসাও না শিখে করা যায় না।

    যে যেটা জানে তার সেই লাইনেই থাকা ভাল।

    শুধু সফটোয়ারের ব্যবসা ভীষন চাপের। ওখানে আমি অনেক কিছু করেও ঢুকতে পারি নি। তাই আর এন্ডির ব্যবসাতে আছি।

    শিক্ষা আর স্বাস্থ্যের ব্যবসা সব থেকে ভাল। কেও রাজী আছে?
  • riddhi | ০২ জুন ২০১২ ২২:৫৬551891
  • এস, মুম্বাই ইউনির মাস্টার রা কি তাহলে খড়ের গাদায় কালাধিপাত করে? এদের কিছুজনকে চিনি, শার্ট প্যান্ট পরা লোক, কলিগের বিয়েতে গয়্না ফয়্না দেয়, বিরিয়ানী খেতে ভালবাসে ইত্যাদি। এরা কি ভূত?
    আর এক ডজন পাগলা কুত্তা না কাম্ড়ালে কেউ বম্বেতে বাড়ি কেনার কথা ভাবেও না।
  • পাই | ০২ জুন ২০১২ ২২:৫৮551892
  • ঃ))
  • প্পন | ০২ জুন ২০১২ ২৩:০০551894
  • ধুর্শালা।

    * না জেনে
  • প্পন | ০২ জুন ২০১২ ২৩:০০551893
  • শিক্ষা আর স্বাস্থ্যের ব্যবসা না কেনে করা যাবে?
  • aka | ০২ জুন ২০১২ ২৩:০৯551895
  • স্বাস্থ্য আর শিক্ষা নিয়ে বেওসা হেব্বি শুধু ঢপ মারতে জানতে হয়। আর মরালিটি বেওসার বাইরে রেখে ঢুকতে হয়। কদিনে লালে লাল।
  • lcm | ০২ জুন ২০১২ ২৩:১৭551896
  • চাকরিতে অনেক সময় লাভের গুড় পাওয়া যায়। শিবুদা যে লিংক দিয়েছে তাতে গুগল-এর স্যালারি উইথ বোনাস, স্টক অপশন আছে।

    বিপ্লব কিন্তু ব্যব্সা সহজ বলে নি। অনেক বেশী খাটুনি, টেনশন, এবং ইন্সিকিওরিটি - সকলের জন্যে নয়, মানে চাকরি ছেড়ে ব্যব্সা সকলের জন্যে নয়। ডিফারেন্ট মাইন্ড্সেট দরকার। আমি কিন্তু সিলিকন ভ্যালিতে অনেককে দেখেছি পাঁচ/ছয় বছর পর সব ছেড়েছুড়ে সিস্কো/ইনটেলে নিশ্চিন্তের চাকরিতে ফিরে আসতে।

    ভারতের বড় শহরে কস্ট অফ্‌ লিভিং নিয়ে আলোচনায় মাঝে মাঝে আমিও খুব আশ্চর্য হয়ে যাই। মিনিমাম কুড়ি-পঁচিশ লাখের গপ্পো শুনলে মনে হয় -- ব্যাংকের ক্লার্ক, স্কুলের টীচার, কলেজ প্রফেসর, চাকুরে, ছোট ব্যবসায়ী, ইন্সিওরেন্স এজেন্ট... ... - হয় এরা সকলে বিলুপ্ত প্রজাতি, বা, এদের সকলের বছরে কুড়ি লাখ আয়।
  • lcm | ০২ জুন ২০১২ ২৩:১৮551898
  • একদম ঢপ ছাড়া ব্যবসা !!
  • aka | ০২ জুন ২০১২ ২৩:২৯551899
  • একজন মোটামুটি সফল হাইস্কুল টিচার এখন ৭০-৮০ হাজার টাকা ইনকাম করে। বললাম যে মাইনে ৪০,০০০+, এরসাথে টিউশন (নন ট্যাক্সেবল) ধরলে কম হয় না।

    এবারে শুনলাম কোথাকার ড্রাইভার তার মাইনে ৩২০০০। আমিও ভিরমি খাই, কিন্তু এইগুলো ফ্যাক্টো। ১০০০০ মাইনেতে কেউ চালায় কি করে তাই বুঝি না।
  • lcm | ০২ জুন ২০১২ ২৩:৩৬551900
  • ...Govt-aided school under West Bengal School Service Commission has the starting salary structure of an assistant teacher(as of 21.01.2012) as per below:

    Hons/PG category : 25836 /-( including all DA, HRA)

    Pass category : 20400 /-(including DA, HRA )
    ...
  • aka | ০২ জুন ২০১২ ২৩:৩৮551901
  • আরে আমার একজন স্যার পায় ৪০,০০০ পাক্কা হিসেব। কোন পেস্কেলে কি করে তা জানি না।
  • lcm | ০২ জুন ২০১২ ২৩:৪০551902
  • সেটা হতে পারে। এটা তো স্টার্টিং স্যালারি। তোমার চেনা জন হয়ত অভিজ্ঞ শিক্ষক।
  • aka | ০২ জুন ২০১২ ২৩:৪২551903
  • হ্যাঁ তিনি অবশ্য রিটায়ারমেন্টের কাছে।
  • Sibu | ০২ জুন ২০১২ ২৩:৫১551904
  • টিউশানির রোজগার খুব ভ্যারিয়েবল। অংক ইংরিজির টিচার হলে মন্দ না। অন্য সাবজেক্টে অনেক কম। অংক ইংরিজিতেও সকলের সমান নয়।

    তাপ্পর টিউশানি করে অনেক রোজগার করতে হলে ফ্যামিলি লাইফ খুব ক্ষতিগ্রস্ত হয়।

    আবাপ ইত্যাদি মিডিয়া এই গেমটা শুয়োরের বাচ্চা রুপার্ট মার্ডকের থেকে ভালই শিখেছে। মনমোহন অ্যান্ড কোং, যারা লোকের এই দুর্দশার জন্য দায়ী তাদের থেকে লোকের রাগটা অন্য দিকে চ্যানেলাইজ কর। ঐ দেখ ক্লাসে ফাঁকি মারা টীচারগুলো কত ভাল আছে। বা, এরা এত টাকা রোজগার করে। কেউ না পারলে সেটা তার দোষ।
  • aka | ০২ জুন ২০১২ ২৩:৫৫551905
  • শিবুদার কথা বোধগম্য হল না। টিউশন না করলে ২৫০০০-৪০০০ মাইনে। আর জীবন বিজ্ঞান এবং ভূগোলের টিচারের হেবি দাম।
  • Sibu | ০২ জুন ২০১২ ২৩:৫৮551906
  • মাই পয়েন্ট ইজ, মাসে লাখটাকিয়া টিচারেরা তাদের প্রফেসনে নেহাত মাইনরিটি।
  • aka | ০৩ জুন ২০১২ ০০:০১551907
  • হ্যাঁ তো, কিন্তু ২৫০০০-৪০০০০ কম নয়। আর এর সাথে আবাপর কোন সম্পর্ক নেই। আশেপাশের পাড়া প্রতিবেশির কাছ থেকেই খবর পাওয়া যায়।
  • lcm | ০৩ জুন ২০১২ ০০:০২551911
  • ঠিক। রেঞ্জের হায়েস্ট পয়েন্ট লাখ, কিন্তু অ্যাভেরেজ নয়।
    কিন্তু কথা হল, মাসে ৪০/৫০K, মানে বছরে ৫/৬ লাখ -- এদের চলে কী করে। এই থ্রেডে এবং বিভিন্ন গ্যাদারিং-এ মাঝে মাঝে যে মিনিমাম ২০/২৫ লাখের গপ্পো শুনি তাতে তো এনাদের অস্তিত্বই.... ইয়ে...
  • Sibu | ০৩ জুন ২০১২ ০০:০২551910
  • টীচারদের রোজগারের ব্যাপারটা আমি জানি। আমাদের ফ্যামিলিতে প্রায় সবাই টীচার, বর্তমান বা প্রাক্তন। এই ইথোজটা এত ডীপরুটেড যে ইউনি ছেড়ে কর্পো জগতে আসার জন্য আমার বাবা আমাকে ফেলিওর বলে ভাবে।
  • xi | ০৩ জুন ২০১২ ০০:০২551909
  • সাধারণ সরকারী চাকুরিজীবীদের দেখেছি স্কুল টিচারদের টুইশনি করা আর নাকি তেনারা এই করে দেদার রোজগার করেন, এই নিয়ে ব্যাপক গুসসা।
    আরে ব্যাপারটা তো শুনেছিলাম ব্যান করা হয়েছে, কিন্তু কিসসু হয় নি। মানে সামাজিক গ্রাহ্যতা আছে, নইলে এই লোকেরা স্টুডেন্ট ই বা পায় কোথা? আর পড়াতেও তো হয়, তবে পয়সা পায়, এরা গুন্ডা-মাফিয়ার মতন পয়সা কেড়ে নিচ্ছে তাও তো না!
    তবে বহু-লোক এদের চোর সাব্যস্ত ই বা করে কেন? নিজের ঘরের বাচ্চাদের পাঠাবো আবার চোরও বলবো, এ আবার কী? এ যে সেই ঘুষ দেবো ও এদিকে ঘুষ যারা নেয় তাদের দোষ দেবো!
    অদ্ভুত ব্যাপার না?
  • aka | ০৩ জুন ২০১২ ০০:০৩551912
  • ৯০ এর পরবর্তী দশকের ভারতীয়রা তার আগের দশকের ভারতীয়দের থেকে অন অ্যাভারেজ অনেক বেটার আছে।
  • aka | ০৩ জুন ২০১২ ০০:০৪551914
  • শিবুদা তোমার ফ্যামিলির টিচাররাদের পেনশন কত?
  • Abhyu | ০৩ জুন ২০১২ ০০:০৪551913
  • কি করে হয় কেজানে - আই এস আইয়ের সিনিয়ার প্রফেসর মাসে ১ লাখের কম পায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন