এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৬৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৬ ডিসেম্বর ২০১২ ২১:২৮581736
  • বাঃ এই 3:04 এর পোস্ট তো একেবারে ..... যাই হোক আমি অবাক হলাম না। অনেকদিন আগে এই টই-এর পাতাতেই তো দেখেছিলাম ৪৩% মেয়ে নাকি ট্রেনে বাসে অঙ্গ্তস্পর্শ এনজয় করে। অক্ষ আর পাইয়ের হয়ত মনে থাকবে।
    মন্তব্য নিস্প্রয়োজন।
  • সিকি | ২৬ ডিসেম্বর ২০১২ ২২:২২581737
  • এই টইয়ের টপিক নিয়ে এখন এনডিটিভি 24X7-এ ডিবেট চলছে। বরখা দত্ত।
  • সিকি | ২৬ ডিসেম্বর ২০১২ ২৩:৩০581738
  • মেয়েটিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে করে। এখনই।
  • কৃশানু | ২৬ ডিসেম্বর ২০১২ ২৩:৪২581739
  • অবস্থার অবনতি হয়েছে? না বোলো।
  • bb | ২৬ ডিসেম্বর ২০১২ ২৩:৫০581740
  • পুলিশ ভদ্রলোক যে হার্ট অ্যাটাকে মারা গেছে্ন একথা আমি কিন্তু আগেই লিখেছিলাম। এটা কংগ্র্রেসের পরিকল্পিত চাল, যাতে প্রতিবাদের মুখ ঘুরিয়ে দেওয়া যায়। এই নিয়ে এখন চলবে যাতে আসল ব্যাপারটা চাপা পড়ে যায়।
  • I | ২৭ ডিসেম্বর ২০১২ ০০:০০581741
  • ''postmortem claims he had injuries....''
  • siki | ২৭ ডিসেম্বর ২০১২ ০০:০৬581742
  • কৃশানুকে,

    অবনতি বা উন্নতি নয়। ইনটেস্টাইন রিপ্লেসমেন্টের আশায় সিঙ্গাপুরের এক স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    পুলিশ কনস্টেবলের ব্যাপারে,

    আরএমএলের মেডিকাল অফিসার স্টেটমেন্ট দিয়েছিলেন যে কোনও ইনজুরি ছিল না। না ভেতরে, না বাইরে।

    আজ বিকেলে পোস্টমর্টেম রিপোর্ট এসেছে। তাতে লেখা আছে পাঁজরের হাড় ভাঙা ছিল। তবে এটাও লিখেছে, কোনও ইনজুরির জন্য নয়, হার্ট অ্যাটাকেই তাঁর মৃত্যু হয়েছে।

    এখন ডাক্তাররা কেউ ক্লেম করেছেন, যে পালস যখন চলে গেছিল, তখন হার্ট পাম্প করার সময়ে অত্যধিক জোরে প্রেসার দিয়ে থাকলে রিবের হাড় ভেঙে যেতে পারে। এটা নাকি আনকমন নয়।

    যাই হোক, মেডিকাল অফিসারকে পুলিশ শমন পাঠিয়েছে। দেখা যাক, কী ঘটে।
  • I | ২৭ ডিসেম্বর ২০১২ ০০:২১581743
  • কার্ডিয়াক মাসাজের সময় রিব ভাঙাকে ইনজুরি বলে চালালে ব্যথা। সেটা ফেয়ারলি কমন।
  • i | ২৭ ডিসেম্বর ২০১২ ০৮:০৪581744
  • একক,
    তর্ক করছি না। সেই মানসিক অবস্থা বোধ হয় এই মুহূর্তে আমাদের কারো নেই।
    আমি বলতে চাইছি, 'শুচিতা' হোক কি নিজস্ব 'যৌনতার সংজ্ঞা'- এসবের থেকে বেরোনো দরকার- আমার চোখে রড ঢুকিয়ে দিল কি আমার পা ভেঙে দিল দুর্বৃত্ত-আমি স্বাভাবিক জীবন যাপনে অক্ষম হলাম-আমার শরীরেরই গুরুত্বপূর্ণ অঙ্গ সে সব-সেই সঙ্গে আমি যে দেখতে পাচ্ছি না, পড়তে পারছি না, লিখতে পারছি, দৌড়তে পারছি ন, ফুটবল খেলতে পারব না কোনোদিন - সেই যন্ত্র্ণা, সেই ট্রমা-তার থেকে ধর্ষণকে কেন আলাদা করে দেখব? এর থেকে বেরোতে পারলে ভালো হয়।
  • i | ২৭ ডিসেম্বর ২০১২ ০৮:০৫581746
  • *লিখতে পারছি না, দৌড়তে পারছি না
  • Ishan | ২৭ ডিসেম্বর ২০১২ ০৮:৩৫581747
  • আগের মতো জোশ অর্পিতাকে নিয়ে থাকলে একটা পোস্টার বানিয়ে নেটে ছাড়তাম। কিন্তু এ মাইরি আর ভাল্লাগেনা। সেই একই "আমাদের ধর্ষণ আর ওদের ধর্ষণ"।
    আজকেই মিছিল আছে না? কলকাতায় যাঁরা আছেন যান। ইঞ্চি ইঞ্চি করেই জিনিসপত্র নড়ে।
  • pi | ২৭ ডিসেম্বর ২০১২ ০৯:১৪581748
  • এটা এখানে আবার দিয়ে গেলাম। আজ। চলে আসুন। আসতে বলুন।

  • pi | ২৭ ডিসেম্বর ২০১২ ১০:০১581750
  • এই দাবিদাওয়াগুলো রাখা হচ্ছে। সবাই সবের সাথে একমত নাও হতে পারেন (আমি নিজে যেমন ২,৩ যে ফর্মে আছে, তার সাতেহ সহমত নই)। সেটা নিচে মতামতের জায়গায় লেখা যেতে পারে।

  • sosen | ২৭ ডিসেম্বর ২০১২ ১০:০৫581751
  • সবার আগে, বানান গুলো শুধরলে ভালো হয়।
    নীল ছবি জ্বালাতে হবে কেন?
  • pi | ২৭ ডিসেম্বর ২০১২ ১০:১০581752
  • ২, ৩ এর সাতেহ সহমত নই বলতে আমি ভেবে দেখুন এর ২,৩ বলেছি। এটাও আগে দাবীতেই ছিল। অনেকে তাই নিয়ে আপত্তি তোলাতে ভেবে দেখুন হিসেবে দেওয়া হয়েছে।
  • j | ২৭ ডিসেম্বর ২০১২ ১৩:১৯581754
  • এই তো আমাদের বাংলার "গর্ব " পেসিডেন সাহেবের এম পি পুত্র কি বলেছেন দেখুন

    President Pranab Mukheree's son Abhijit Mukherjee who is a Congress Lok Sabha MP from his father's seat, Jangipur, has put both his feet right inside his mouth with his remarks on the anti-rape protestors in Delhi.

    Speaking to the Bengali news channel ABP news, Mukherjee said, "What is happening in Delhi is like a Pink Revolution. The people who are on the streets have no idea of what the ground reality is. Walking on the roads of India with candles, going to discotheques...

    "We have also been students, we have also led the life of students. We know what the character of students should be.

    "Those who are on the streets saying they are students, are beautiful women "highly dented and painted", those giving interviews on TV, as if they are there to show off to their children etc. Are they really students, I have my doubts. Because women of that age are not students, generally."
  • | ২৭ ডিসেম্বর ২০১২ ১৩:২৩581755
  • আজকেও স্টারানন্দে দেখলাম দিল্লী তে আবার রাইড নেবার নাম করে একই ধরনের ঘটনা। সারাকাজী অঞ্চলে। আমরা কি কিছু থেকে ই শিক্ষা লাভ করবো না?
  • sch | ২৭ ডিসেম্বর ২০১২ ১৩:৩৭581757
  • last 18 th December, Delhi র ঘটনাটার পর ভাটিয়ালিতে লিখেছিলাম যে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে অপরাধীদের রামলীলা ময়দানে খুঁতির সাথে বেঁধে আগুনে পুড়িয়ে মারা উচিত আর সেটা লাইভ টেলিকাস্ট করা উচিত।

    সাথে সাথে একাধিক বিদ্রূপাত্মক মন্তব্য আসে (পকেটে রামলীলা ময়দান, কেরোসিন ইত্যাদি নিয়ে ঘুরুন, অপরাধীর মা বোনকে কেন ধর্ষণ করতে দেওয়া হবে না আপনার লজিকে ইঃ), এমনকি একজন আমাকে মনোবিদ দেখানোর সুপরামর্শও দেন (যদিও আমার পরে আরো বিভিন্ন বিভত্স শাস্তির আইডিয়া অনেকে দেন)। খারাপ লাগার মাত্রাটা এতই বেড়ে গেছিল যে গুরুর পাতায় গত ১০ দিন লিখি নি (অবশ্যই তাতে গুরুর বা আমার কিছু আসে যায় না)। আজকে এই দাবীর দফা দেখে আর কাল রাতে মেয়েটিকে এয়ার আম্বুলেন্সে সিঙ্গাপুর নিয়ো থযাওয়া হয়েছে জেনে মনে হল এ ক'দিন ধরে এত্ত প্রশ্ন জমা হয়েছে সেগুলো গুরুর মননশীল মানুষদের কাছে রাখি। হয়তো কেউই উত্তর দেবে না (এতদিনে আমি ইনার সার্কেলের ব্যাপারটা বুঝে গেছি), বা একগুচ্ছ অপ্রাসঙ্গিক মন্তব্য হবে তবু

    ১) দিল্লীর ঘটনাটার পর থেকে সংবাদ মাধ্যমে আরো অন্তত সাত আটটি ধর্ষনের ঘটনা আমরা জেনেছি (যার মধ্যে গুজরাটে একটি দু বছরের আর একটি তিন বছরের শিশু আছে) আর আজ সকালেই দিল্লীতে আরো একটি ঘটনা হয়েছে। এদের কারুর জন্যে তো কোনো প্রতিবাদ মিছিল আছড়ে পড়ে নি। কাউকে তো সরকার সফদরজংযের হস্পিটালে নিয়ে চিকিৎসা করায় নি। তাহলে এই মেয়েটির ঘটনাটি নিশ্চয়ই আলাদা।

    সেটা কোথায় ? সেটা কি এইখানে আলাদা যে মেয়েটি আমার আপনার ঘরের একজন সাধারণ মেয়ে, বিশ্বাস করে বাসে উঠেছিল, কোনো "রিস্ক" নেয় নি, তার চরিত্রে চেষ্টা করেও কোনো "কলঙ্ক" আরোপ করা যাচ্ছে না এবং মনে করা যাচ্ছে না আমি তো এমন নই, এই কারণে? নাকি এখানে গনধর্ষণ আর প্রাননাশী হত্যার চেষ্টা ঘটনাটাকে অন্য মাত্রা দিয়েছে। তাহলে সে চেষ্টা তো সোনি সোরির ক্ষেত্রেও ছিল। কোথাও একটা এই ঘটনাটা আলাদা, নইলে এত্ত মানুষ কি স্বতঃস্ফুর্ত সাড়া দিত ???? কোথায় এটা আলাদা ??

    ২) কিছু মানুষ যখন গনধর্ষণ করে খুন করার চেষ্টা করে, বা একজন বাবা বা কাকা যখন দুই বা তিন বছরের শিশুকে ধর্ষণ করে তখন কি মনে হয় যে যাবজ্জীবন কারাদন্ড দিলে এরা স্বাভাবিক হবে?

    প্রত্যেকটি ধর্ষনই বিভত্স, দৃষ্টান্তমুলক শাস্তিযোগ্য, কিন্তু ওপরের ঘটনাগুলির সাথে কি হঠাৎ একা ঘরে অসহায় কাউকে পেয়ে কামার্ত পুরুষের ধর্ষণ করা আর উপরের ঘটনাগুলো কি এক বলে মনে হয়? সেই লোকটি হয়তো চেষ্টা করলে নিজের ভুল বুঝতেও পারে, কিন্তু ধর্ষনসহ পাশবিক অত্যাচার, শিশুদের ধর্ষণ এগুলি কি rarest of the rare কেস না? এরা তো অস্বাভাবিক, এদের ১৪ বছর কারাদন্ড দিলে আরো ভয়ানক হয়ে বেরোবে। আমাদের জেল তো অপরাধী তৈরী করে।

    আর যাবজ্জীবন কারা দন্ডের সুযোগ থাকলে তো যে সব মানুষ দু'বেলা খেতে পায় না তারা ধর্ষন করে জেলে গিয়ে পেটের ভাতের জোগাড় নিশ্চিত করবে। বা কোনো পলিটিক্যাল দাদা পরামর্শ দেবে "মালটার প্রচুর গরম হয়েছে, রেপ করে দে তো - তারপর তোদের কেসটা সামলে দেব"। তার থেকে কি এদের নিকেশ করার ব্যবস্থা থাকলে ভালো হয় না

    এই বিভিন্ন ধর্ষনের ঘটনার জন্যে শাস্তির লেভেলের পার্থক্য থাকা কি জরুরী না? ধর্ষনের মামলা ঝুলছে এরকম যে কোনো মানুষের সব নাগরিক অধিকার হরণ করা, তাদের বিরুদ্ধে নন বেলেবল ওয়ারান্ট ইস্যু করা, ইলেকশানে লড়তে না দেওয়া এই ধরণের ব্যবস্থা কি অনেক সদর্থক না?
    শাস্তির জন্যে একটা pool of punishment থাকা উচিত, যাবজ্জীবন সাজা, ফাঁসি, প্রকাশ্য শাস্তি, কাস্ট্রেশান,ইলেক্ট্রিক চেয়ার, সবই থাকা উচিত আর গুরুত্ব বুঝে প্রয়োগ করার অধিকার বিচারকের থাকা উচিত। এর কোনোটাই কিন্তু ওই লিস্টে দেখলাম না

    ৩) যে লিস্ট টা মিছিলের দাবীতে বানানো হয়েছে সেগুলো কি খুব হাস্যকর আর শিশুসুলভ না? ৫ থেকে ৮ দাবীগুলো তো যেকোন নারী আন্দোলনের স্বাভাবিক দাবী। এই ঘটনার সাথে তার সম্পর্ক কি? এই ধরনের সাধারণ দাবী পেশ করে কি কোনো লাভ হয়েছে। যে ঘটনায় এত মানুষ স্বভাবিক সাড়া দিয়েছে সেখানে কি time specific, objective দাবী হওয়া উচিত না ? just another মিছিল করে কি লাভ? মিছিলে গেছিলাম - এই জাতীয় মানসিক শান্তি ছাড়া কিছু লাভ হবে কি?
  • siki | ২৭ ডিসেম্বর ২০১২ ১৪:১৩581758
  • মার্কেটে এইবার ছড়িয়ে লাট করেছেন পোনুদার ছানা, অভিজিৎ মুখার্জি। অতি নোংরা সেক্সিস্ট কমেন্ট করে বসেছেন স্টারানন্দের ক্যামেরার সামনে। তাই নিয়ে এখন উত্তাল সবকটা নিউজ চ্যানেল। হায়দ্রাবাদ থেকে পোনুদার মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি ভাইয়ের হয়ে দেশের কাছে অ্যাপোলোজাইজ করেছেন, কিন্তু আসল মাল, অভিজিৎ এখনও ক্ষমা চাইতে রাজি হন নি। তিনি এখনও নিজের মন্তব্যেই স্টিক করে আছেন।
  • সিকি | ২৭ ডিসেম্বর ২০১২ ১৪:২০581759
  • বৃন্দা কারাত বললেন, পারভার্ট।
  • কল্লোল | ২৭ ডিসেম্বর ২০১২ ১৬:১৯581760
  • স্চ। আপরা শেষ পোস্টের ১ নং পয়েন্টটি পড়ে, আবার অর্পিতার বয়ানটি দেখলাম/শুনলাম। আপনি দেখেছেন কি?
    পার্ক স্ট্রিট ধর্ষণকান্ডে তাদের রাস্তায় না নামার অজুহাতটাও ঠিক এটাই।
    ঐ মেয়েটি ডিস্কো নেচে, নিজে যেচে গাড়িতে উঠেছিলো। তাই আমরা ঐ মেয়েটির সাথে নিজেদের মেলাতে পারি না। কারন ঐ মেয়েটির "চরিত্রে কলংক" আছে।
    অতএব.............................
    আপনি যে শাস্তিগুলো চাইছেন সেগুলো পাকিস্তান ও আফগানিস্থানে তালিবান অধ্যুষিত এলাকায় চালু আছে।
    মুস্কিল হচ্ছে আপনি তালিবান নন। তাই ধর্ষনের জন্য পুরুষদের ওরকম শাস্তি চাইছেন। ওখানে পুরুষদের ধর্ষনের শাস্তি হচ্ছে ধর্ষিতাকে পুরুষটির সাথে বিয়ে দেওয়া। তবে পরপুরুষের সাথে সহবাস করলে মেয়েটির ঐরকম শাস্তি প্রাপ্য হয়, তালিবানী শাসনে। পুরুষটি দাঁত কেলিয়ে সেটা দেখে।
    আপনার প্রচন্ড রাগটিকে শ্রদ্ধা করি। কিন্তু তার সাথে একটু ভেবে দেখার অনুরোধ রইলো। হিংসার জবাবে হিংসা, আসলে হিংসাকেই প্রতিষ্ঠা করে।
  • কল্লোল | ২৭ ডিসেম্বর ২০১২ ১৬:২০581761
  • টাইপো * আপনার
  • harmad | ২৭ ডিসেম্বর ২০১২ ১৬:৩৫581762
  • তবে এই particular case এ - ধর্ষন ছাড়াও পরিকল্পিত খুনের চেষ্টার অভিযোগে (IPC 307,302) বোধয় লোক্গুলি কে ফাসির আবেদন করাই যায়
  • sch | ২৭ ডিসেম্বর ২০১২ ১৬:৩৮581763
  • বাধ্য হয়ে দিস্ক্লেমারটা দিতে হলঃ

    আমি কোনো ভাবেই ওই সব অর্পিতা ইঃর ফালতু বক্তব্যের সাথে একমত নই। "রিস্ক" আর "কলংক" শব্দ দুটো " " এর মধ্যে রাখা ওই কারণে।আশা করি এই "" এর মানে একমত হওয়া নয়। আমার প্রশ্ন লোকে তখন রাস্তায় নামলো না কেন? উত্তরটা আমার জানা নেই। কেউ বিশ্লেষণ করে জানালে খুশী হব।
  • কল্লোল | ২৭ ডিসেম্বর ২০১২ ১৬:৫০581764
  • স্চ।
    লোকে পার্কস্ট্রিটের ঘটনার পর রাস্তায় নেমেছিলো। কিন্তু সংখ্যায় অল্প। তার কারন আপনি যেটা বলছেন, তাইই। সাধারণভাবে আমরা পার্কস্ট্রিটের মেয়েটির সাথে একাত্ম বোধ করি না।
    একই যুক্তি সোনি সোরির বেলায়ও।
    কিন্তু সেটা ঠিক নয় বলে আমি মনে করি। আমার বিরাদরীর কারুর কিছু হলে পাশে দাঁড়াবো। না হলে আমার কোন দায়িত্ব নেই - এটা ভুল বলে মনে করি।
    আপনার রাগের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি। আর একটু ভাবুন।
  • pi | ২৭ ডিসেম্বর ২০১২ ২১:২১581765
  • অভিজিতের পুরো বক্তব্যটা এই পড়লাম। মিছিলের শেষে ndtv থেকে এসে অভিজিতের ঐ painted, dented এর স্টেটমেন্টটা শুনিয়ে প্রতিক্রিয়া দিতে বলছিল।
  • pi | ২৭ ডিসেম্বর ২০১২ ২১:২৮581766
  • sch, কী লাভ ইঃ প্রশ্ন তুলেছেন।
    এটা তো কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা সমাজের একটা অসুখ। সেভাবে অনেকেই দেখছেন ও প্রতিবাদ করছেন। সেটাতে লাভ বই ক্ষতি কী ?
    আর অন্য ঘটনাগুলোতে এরকম রেসপন্স আসেনি, তো সেই না আসাটাকেই জাস্টিফাই করাতে কী লাভ? সেই ঘটনাগুলো নিয়ে এখন রেসপন্স তৈরি হলে লাভ বই ক্ষতি কী ?
    প্রয়োজনও নয় কি ?
    এই টইতেই আগে লেখা হয়েছিল, যা স্বাভাবিক, তাই কাম্য, এমনটা তো নাও হতে পারে।
  • pi | ২৭ ডিসেম্বর ২০১২ ২২:০৩581768
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন