এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • potke | ২০ জুলাই ২০১৩ ২৩:১৬608459
  • আর্সেনাল নিয়ে আর গুজব রটাবেননা দাদারা, সিসন সেষে তো সেই হাতে হ্যারিকেন!
  • ppn | ২০ জুলাই ২০১৩ ২৩:২১608460
  • হ্যাঁ, ওই চচ্চড়ির মশলা দিয়ে আর কি বিরিয়ানি হয়। (পোটকেকে)

    জেনু হোক বা ভাঁড়, ইবে যাকে কোচ করে আনে মেয়াদশেষে মোবা তাকে মাথায় তুলে নেয়। (এটা গান্ধীকে)

    ঃ D
  • + | ২১ জুলাই ২০১৩ ০৯:৪৯608461
  • প্পনদা,

    যাকেই কোচ করে আনে মানে? ফিলিপ ডি'রাইডার (খোরাক), দাদু (আরেক খোরাক)

    একমাত্র মর্গ্যান ঠিকঠাক (মানে ভালই) ছিল

    বেনার্ফা কি নিউক্যসল ছাড়ছে?
  • ppn | ২১ জুলাই ২০১৩ ১১:২৯608462
  • স্ট্যানলি, দাদু সবাইকেই তো জামাই আদর করে নিয়ে গেলি। আমাদের আবাজ দিতে গেলে সেই আবাজ চতুর্গুণে তোদের দিকে ফিরে আসে সেটা কি ভেবে দেখেছিস?
  • + | ২১ জুলাই ২০১৩ ১১:৪২608463
  • দাদুকে তো কাউকে না পেয়ে এনেছিল, তবে এই জালিগুলো খুঁজে আনে ইবে ই।
  • ppn | ২১ জুলাই ২০১৩ ১১:৫৪608465
  • * সন্তোষ
  • ppn | ২১ জুলাই ২০১৩ ১১:৫৪608464
  • সেটাই তো, তবে জালিগুলোকে তোরা কোন যুক্তিতে আবার তোদের ক্লাবে নিয়ে যাস সেটা ক্ষে জানে!

    আর স্টিভ ডার্বি আর সতোষ কাশ্যপকে কারা যেন এনেছিল! দুইজনই দ্রোণাচার্য পাবার ক্যান্ডিডেট ছিল, নেহাত তোরা রাখলি না!!
  • ঊমেশ | ২১ জুলাই ২০১৩ ১৬:১২608466
  • ওয়েঙ্গার এর আর এক মাথা ব্যথা কে অফ-লোড করেছে।
    "স্যান্টোস" ব্রাজিলে ফিরে যাচ্ছে।
    প্রথম সিজনে কিছু ম্যাচ ভালো,খেলেছিল, কিন্তু গত সিজনে প্রচুর ভুল করে গোল খাইয়েছে।
  • ঊমেশ | ২২ জুলাই ২০১৩ ১৭:৪৫608467
  • নতুন গুজবঃ বার্নাড আমাদের টিমে আসতে পারে।

    ফ্যাব্রেগাস আর সুয়ারেজ নিয়ে গুজব মনে হচ্ছে আগস্ট শেষ পর্যন্ত চলবে, তার পর দেখা যাবে ওরা টিম চেন্জ করলো না।
  • + | ২৩ জুলাই ২০১৩ ১৫:১৫608469
  • Real Madrid already have a deal with Bale for 6 seasons, he'll earn 10M a year.
    Bale told Tottenham that he wants to leave, the deal might be finalized in a meeting in Los Angeles.[Marca]
  • potke | ২৪ জুলাই ২০১৩ ০০:১১608470
  • জেরার্ডো মার্টিনো বার্সার কোচ,টিকিটাকা বোধকরি আর দেখতে হবেনা!
  • ঊমেশ | ২৪ জুলাই ২০১৩ ১৪:১৬608472
  • আর্জেন্টিনা'র লোক তো খুব বাজে স্টাইলে খেলবে না।

    বরং আমি টেনশনে ছিলাম, যখন "হিডিক" এর রিজাইন করার খবর শুনি, ভাবলাম এই ব্যাঁটা মনে হয় বার্সা তে যাবে।
    "হিডিক" এলে বার্সা'র খেলার বারোটা বাজাতো। ওর থেকে টিকি-টাকা অনেক ভালো।
    "হিডিক" আর "টোনি পুলিশ" এর জাতের ম্যানেজার।
  • potke | ২৫ জুলাই ২০১৩ ০০:২৭608473
  • রবেন টিকিটাকা খেলবে, ওরে বাবা !
  • ppn | ২৫ জুলাই ২০১৩ ০০:৫০608474
  • হিগুয়াইন নাপোলিতে গেল।

    এদিকে মোজার প্রচুর আকাল পড়েছে।
  • + | ২৫ জুলাই ২০১৩ ০৯:৫৮608475
  • ক্যালেজন ও গেল, নাপোলি মিনি-রিয়াল হচ্ছে। নাপোলি প্রচুর সাইন করচ্ছে এক কাভানিকে বেচে। পেপে রেইনাটাও চলে গেল

    ওদিকে আর্সেনালের কটা প্লেয়ার যেন হল?

    সীজার-হিগুয়াইন-সুয়ারেজ-রুনি-মাটা-জোভেটিক আর?
  • কৃশানু | ২৫ জুলাই ২০১৩ ১০:২৩608476
  • বার্নার্ড :-)
  • ঊমেশ | ২৫ জুলাই ২০১৩ ১১:৩০608477
  • মেসি, নেইমার, রোনাল্ডো, কাভানি, ফ্যাব্রেগাস, মুলার, রোবেন। ভাবছি জাভি আর ইনিয়েস্তা কেও সাইন করিয়ে নেবো।
  • aranya | ২৬ জুলাই ২০১৩ ০৬:২৫608478
  • '“আবার একটা ঠিকঠাক দায়িত্ব দিক কেউ, এএফসি-র ফাইনাল খেলব। সম্ভব, খুব সম্ভব।” অবিশ্বাসী ভঙ্গিতেই তাকাতে হচ্ছিল তাঁর দিকে। ঠিক যেমন ভাবে শুনেছিলাম দশ বছর আগে। আমরা সবাই। ফুটবলাররা, ক্লাব অফিসিয়ালরা, সাংবাদিকরা— সবাই। কে জানে, সুভাষ আবার স্বপ্ন দেখানোর সুযোগ পাবেন কি না। কিন্তু ২০০৩-এর ২৬ জুলাইটা থেকে যাবে। প্রতি দশ বছর অন্তর হয়ত এ ভাবেই এই দিনটাতে আফসোস করব আমরা'

    - আজ আসিয়ান কাপ জয়ের দশ বছর। হায় আমার ভারতীয় ফুটবল..
  • + | ২৬ জুলাই ২০১৩ ১১:১৮608480
  • অ্যাকচুয়ালি আশিয়ান কাপ ইম্পর্ট্যান্ট কিছু না হলেও বাইরে খেলার এক্স্পোজারটা পেয়েছিল। আমাদের ক্লাবগুলো ঢপের কোলকাতা লীগ, আইএফে শীল্ড না খেলে যবে এসব খেলতে যাবে, তবে থেকে মানুষ হবে।

    কেউ কি জানেন কোলকাতা লীগ শুরু হয়ে গেছে? কেউ জানেনা, কবে কি খেলা তাও কেউ জানেনা। কবে চারটে বড় দল নামবে, কেউ জানেনা। এই লীগ খেলার কি মানে হয়? ছোট দলগুলো যাদের টোটাল বাজেট ৪-৫ লাখ টাকা, তারা প্রতিটা ম্যাচ খেলতে কল্যাণী-বারাসাত যাচ্ছে, এর খরচও আইএফে দেয়না, এভাবে একটা লীগ করিয়ে কিছু হবেনা। বড় দলগুলো ইবে-মোবা-মহা কয়েকবছর আগে অব্দি মাঠ ঠিক রাখত, (২০০৫-০৬ এও কলেজ থেকে ফেরার পথে প্রতিটা ম্যাচ মোবা মাঠে দেখতে যেতাম) আজ এই মাঠগুলোতেও খেলা হয়না। রবিন্দ্র সরোবরে খেলা হয়না, হাওড়া স্টেডিয়ামের মাঠ ছোট করে মেট্রোর স্টেশন হচ্ছে, এসব করলে কি আর খেলার কিছু ভবিষ্যত থাকে? সুব্রত দত্ত, উৎপল গাঙ্গুলী আইএফে, এআইএফেফের বড় কর্তারা, আইএমজি-রিলায়েন্সকে দিয়ে লীগ করাবে এদিকে ওদের নিজেদের ক্লাব জর্জ-জানবাজার ২-৩লাখ টাকা বাজেটে টিম করছে সেখানে হেল্প করতে পারেননা।

    জ্বলে যায় এসব দেখে
  • ঊমেশ | ২৭ জুলাই ২০১৩ ১২:১২608481
  • bb'র দেয়া লিংকটা এখানে তুলে রাখলাম।

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=5328&boxid=132533156

    আমাদের ছোটোবেলা'র হিরো দের একজন। অনেক পুরোনো দিনের কথা মনে পড়িয়ে দেই।
  • potke | ২৭ জুলাই ২০১৩ ১৫:৩৬608482
  • ভালো প্লেয়ার ছিল, ঠান্ডা মাথা।
  • skm | ২৭ জুলাই ২০১৩ ১৯:১৩608483
  • matro 2-3 lakh taka budget. Hmm, Desh ae galae ekta team ke sponsor kortae parbo
  • + | ২৭ জুলাই ২০১৩ ২০:২৪608484
  • skm
    আপনি ময়দানী রাজনীতির সম্পর্কে ওয়াকিবহাল নন মনে হয়। আপনি ভাবছেন কি করে যে আপনি চাইলেই স্পনসর করতে দেবে? কর্তাদের কাছের লোক না হলে দেবেনা, ক্লাব হাতছাড়া হওয়ার ভয়ও আছে এদের
  • SKM | ২৭ জুলাই ২০১৩ ২২:৪৯608485
  • এখন দেশে থাকি না। তাই জানি না। এম ব এর ভক্ত ছিলাম।
  • + | ২৮ জুলাই ২০১৩ ০২:০১608486
  • এই তো আমাদের ফ্দল বাড়ছেঃ) ওয়েলকাম দাদা।

    আজকের জার্মান সুপার কাপ না দেখে থাকলে মিস করলেন। ডর্টমুন্ড, ডর্টমুন্ড। ফার্স্ট হাফে ১-০, সেখান থেকে ৫৪মিনিটে ১-১, ২মিনিটের মধ্যে ৩-১, ৬৪ মিনিটে ৩-২। আর শেষ পর্যন্ত ৪-২

    রিউজ, গুন্ডোগান যা-তা খেলল, ওদিকে তিয়াগো ওবেশ খেলল, আর রবেন
  • skm | ২৮ জুলাই ২০১৩ ০৩:৫৫608487
  • দেখি আমেরিকা তে লেট দেখায় কিনা
  • aranya | ২৮ জুলাই ২০১৩ ০৫:২৯608488
  • skm-এর কথাটা আমারও মনে হয় - ঠিক ক্লাব স্পনসর নয়, কিন্তু দেশের ফুটবলের জন্য কিছু করতে ইচ্ছে করে। কি ভাবে কি করা যায়, জানি না ..
  • aranya | ২৮ জুলাই ২০১৩ ০৬:৫৩608489
  • মইদুল ইসলাম বড় প্লেয়ার ছিল, ভাল লাগল লেখাটা, লিঙ্কের জন্য ধন্যবাদ
  • + | ২৮ জুলাই ২০১৩ ১১:০৪608491
  • আমি বললেই দোষ, আজ এবিপিতেও লিখেছে মোগার খোঁজ নেই। এদিকে আমি প্রায় ১০দিন আগে এই খবর দিতে টিমদা না উমেশদা কে যেন বলল আমি ভয় দেখাচ্ছিঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন