এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?

    একক
    অন্যান্য | ২৬ জুন ২০১৪ | ২৩৪৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | ০৭ জুলাই ২০১৪ ১৪:০৬641131
  • প্রত্যেকটা জিনিসের পিছনে বিজ্ঞান আছে - যুক্তি দিয়ে তার বিরোধিতা করলে ভালো - নাহলে সেটা গা-জোয়াড়ী হয়ে যায়। কিছু চমকদার কথা বলে ধাপি গরম হয় - আদত কাজ কিছু হয় না।
  • এই | ০৭ জুলাই ২০১৪ ১৪:১৫641132
  • ডায়রিয়া - পাত্তা না পাওয়া বিনায়ক - তাই পরমাণু - - এইটা ভাটেশে দেওয়া উচিত না? নাকি অন্য কোনো লাগসই টই আছে?
  • নাকি | ০৭ জুলাই ২০১৪ ১৪:১৮641133
  • নির্মল আনন্দ ? কোথাও একটা দেওয়া হোক। সংরক্ষণযোগ্য ওই লাইন।
  • sch | ০৭ জুলাই ২০১৪ ১৪:২১641134
  • ডায়ারিয়া নিয়ে শেষ মিছিল কবে হয়েছিল PT? একটু জানতে চাই। Sanitation সেক্টরে ক'টা গণ আন্দোলন হয়েছে - একটু জানান না - আমার খুব আগ্রহ আছে
  • সিকি | ০৭ জুলাই ২০১৪ ১৪:২৪641135
  • বক্তব্য টইতে দেওয়া হয়েছে, তাই ভাটেশ বলা যাবে না। নির্মল আনন্দতেই যাক তা হলে।

    পোস্টটা পড়ে থেকে আমার কেমন প্যালপিটেশন হচ্ছে। :|
  • কী করি? | ০৭ জুলাই ২০১৪ ১৪:২৬641137
  • আমি কপি কর্তে পারব না। অসম্ভব। । সবাই কি সব পারে?
  • PT | ০৭ জুলাই ২০১৪ ১৪:২৬641136
  • আমি জানিনা বলেই তো জানতে চাইছি সেই কবে থেকে।
    যে বা যারা বিনায়ক বা পুণ্যব্রতকে ডায়রিয়া-বিদ হিসেবে প্রজেক্ট করছে তাদের জানার কথা তো এইসব। তার সঙ্গে বাঁধ আর পরমাণু--বিরোধী কতগুলো মিছিল হয়েছে তার-ও তুলনা করা হোক না। তাহলেই তো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়-এত তক্কাতক্কি বা কারো ধপাস করা পড়ে যাওয়ারও দরকার হয়না।
  • sm | ০৭ জুলাই ২০১৪ ১৪:৪৭641138
  • এক।
    আয়লা আসা কি উত্তরাখণ্ডে ধ্বস নামার সম্ভাবনা থাকলে, নিয়মগিরি ধ্বংস হলে আপনার মতে সেই প্রোজেক্টগুলো বন্ধ করে দেওয়া দরকার। তার মানে সেটা তো ব্যাগড়া দেওয়াই হল, তাই না ? তার মানে, কখনো কখনো আপনিও ব্যাগড়াপন্থী ?
    দুই।
    আয়ালা আসা কি উত্তরাখণ্ডে ধ্বস নামার সম্ভাবনা থাকলে, নিয়মগিরি ধ্বংস হলে আপনার মতে সেই প্রোজেক্টগুলো বন্ধ করে দেওয়া দরকার। অন্ততঃ আপনার এনিয়ে আপত্তি খুব স্পষ্ট। তাহলে সর্দার সরোবর বাঁধ হয়ে লাখ লাখ লোকের উচ্ছেদ হলে বা চেরনোবিল বা ফুকুশিমার মত বিপদের সম্ভাবনা থাকলে তাই নিয়ে আপনার আপত্তি নেই কেন, বা কারুর আপত্তি থাকলে তাই নিয়ে এত আপত্তি কীসের ?

    আরো প্রশ্ন

    আর হ্যাঁ, তিন নং, প্রশ্ন। কী দিয়ে স্থির হবে, কোনটা সতর্কবার্তা আর কোনটা ব্যাগড়া ?
    চার। যে সতর্কবার্তা শুধু কাগজে কলমে থাকে, সেটা দিয়ে লাভটাই বা কী ?
    পাঁচ। আর সতর্কবার্তা মেনে প্রোজেক্ট বন্ধ হয়ে গেলে সেটা কি সেই ব্যাগড়াই হয়ে গেল না ? ঃ)

    --------
    আপনার প্রশ্ন গুলো এক এক করে উত্তর দেবার চেষ্টা করছি। যদি কোনো প্রকল্পে বৃহৎ প্রাকৃতিক বিপর্যয় বা বড় সড় প্রাণহানির আশংকা থাকে তাহলে আমি অবশ্যই ব্যাগরাপন্থী। এক্ষেত্রে এক্স পার্ট দের মতামত ও অনুমতি খুবই গুরুত্বপূর্ণ। তারপর সরকার রিস্ক/বেনিফিট এসেস করে সিদ্ধান্ত নেবে।প্রাকৃতিক বিপর্যয় হতেই পারে। তবে তাতে কত টা ইন্ধন দেওয়া হচ্ছে, সেটা বিচার করা সরকারের কাজ। একটা উদাহরণ দেই, সম্প্রতি উত্তরবঙ্গে, হোটেল, রিসোর্ট, টুরিস্ট স্পট করার জন্য অনুমোদিত কয়েকশ কোটি টাকার বিনিয়োগ নষ্ট হতে চলেছে কারণ সেখানে হাতি চলাচলের করিডোর রয়েছে।এখন হুলিয়ে বিরোধিতা করেও লাভ নেই আবার কারণ টাকে অস্বীকার করেও লাভ নেই। এক্ষেত্রে এক্স পার্ট দের মত অনুযায়ী ই সরকার কে চলতে হবে।
    ও, হা, উত্তরাখন্দে ৩৭০ পার্সেন্ট বেশি বৃষ্টি হয়েছিল সত্যি, আবার রিভার ব্যাংকার একদম ধরে হোটেল লজ গুলো গড়ে উঠেছিল এটাও সত্যি।
    নিয়ম মানলে হয়ত ক্ষয় ক্ষতি আরো কম হত।তাছাড়া হাইড্রো পাওয়ার প্রজেক্টের ব্যাপার তা তো আছেই।

    আপনার তিন নাম্বার প্রশ্নের উত্তর হলো কমন সেন্স আর এক্স পার্ট দের মতামত।

    চার পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর কেস বাই কেস বিচার করুন। সব কিছু এক ছাঁচে ফেলবেন না।

    আর এন জি ও র ব্যাপারে বলি, স্বচ্ছতা হলো কি ওয়ার্ড । আয় ব্যয়ের হিসাব ও টাকার সোর্স এর দকোমেন্তাশন আয়কর রিটার্নের মতই জরুরি।
    তারপরে নিশ্চিন্তে লোকের উপকার করে যান, যেমন মিস্যনারী অফ চ্যারিটিস করছে; কেউ মাথা ঘামাবেনা।
    সরকার তার নজর জালে, এদের রাখবেই।এটা সব দেশ ই করে।
  • কল্লোল | ০৭ জুলাই ২০১৪ ১৪:৫৪641139
  • পিটি। মাইরী এতো উন্নততর নির্মল।
    আমার এই পোস্টের -
    Name: কল্লোলIP Address : 125.242.133.35 (*) Date:05 Jul 2014 -- 11:37 AM
    ডাক্তার পূণ্যব্রত গুণ, ডাক্তার বিনায়ক সেনের মতো প্রচুর "ব্যাগড়াপন্থী" মানুষ স্বাস্থ্যের অধিকার নিয়ে কাজ করেন। পিটি যদি তাদের কথা না জানে তো সেটা নিশ্চই তাদের দোষ নয়।
    তার উত্তরে পষ্টো লিখলে
    Name: PTIP Address : 213.110.246.230 (*) Date:05 Jul 2014 -- 11:44 AM
    দুজনেরই নাম জানি। কাজ সম্পর্কেও ধারনা আছে।

    তুমি তো লিখেছিলে পরমাণু/বাঁধ বিরোধীরা স্বাস্থ্য নিয়ে মাথা ঘামায় না। এই তো দেখা যাচ্ছে মাথা ঘামায়।
    তুমি স্বাস্থ্য নিয়ে মিছিল করার কথা বলছো! এর তো দুদুটো হাসপাতাল খুলে ফেলেছেন। সেখানে কি হতো তা নিয়ে লিখেছেন। এখনো স্বাস্থ্য আন্দোলনেই যুক্ত। এদের গুরুতে লেখাগুলো পরেছো। কিন্তু এর পরমাণু বিরোধী, বড় বাঁধ বিরোধী।
    তার্পরে বলছো - Name: PT IP Address : 213.110.243.21 (*) Date:07 Jul 2014 -- 02:26 PM
    আমি জানিনা বলেই তো জানতে চাইছি সেই কবে থেকে।
    হাহাপাহযা......................
    নাও, আরও কিছু উন্নততর নির্মল দাও।
  • একক | ০৭ জুলাই ২০১৪ ১৫:২৪641141
  • এস্সিএইচ

    ওটা সরকারী আইন নয়। আইনের ফাঁক। যেটা শোধরানো হবে ভবিষ্যতে। আইনের ফাঁক খুঁজে গোলমাল পাকানো হয়েছে বলেই বান্দরামি বলেছি। শোধরানো আইনে ঐসব ফাঁক থাকবেনা। বক্সাইট খনি হওয়াটা দরকার। সংখ্যা গরিস্ঠ্য়ের স্বার্থ জড়িত। যাবতীয় আইন সেইটা মাথায় রেখেই বানাতে হবে। সেইকারণেই তো আগের সরকারের ঘটি উল্টোলো। দেখুন সরকার বিরোধিতার অধিকার প্রদর্শনের জায়গা ভোট বাক্স। মানুষ দেখিয়ে দিয়েছে কেমন আইন চায়। আদৌ বিজ্ঞানীদের রিপোর্ট নেবে কিনা বা নিলে কোন বিজ্ঞানী দের নেবে সেটা সরকার ঠিক করবে।
  • PT | ০৭ জুলাই ২০১৪ ১৫:৩১641142
  • "তুমি তো লিখেছিলে পরমাণু/বাঁধ বিরোধীরা স্বাস্থ্য নিয়ে মাথা ঘামায় না"

    পুণ্যব্রত আর বিনায়ক কি পরমাণু/বাঁধ বিরোধী হিসেবে খ্যাত?
  • সিকি | ০৭ জুলাই ২০১৪ ১৫:৪৩641143
  • "যদি কোনো প্রকল্পে বৃহৎ প্রাকৃতিক বিপর্যয় বা বড় সড় প্রাণহানির আশংকা থাকে তাহলে আমি অবশ্যই ব্যাগরাপন্থী"

    এসেমের জন্য বব ডিলান একটা প্রশ্ন রেখে গেছিলেন। পরে সুমন সেটা বাংলায় অনুবাদ করেছেন।

    প্রশ্নটা এই রকমঃ

    কত হাজার মরলে পরে বলবে তুমি শেষে
    বডডো বেশি মানুষ গেছে বানের জলে ভেসে?
  • :( | ০৭ জুলাই ২০১৪ ১৫:৪৪641144
  • ঃ(
    কিছু জানা না ই থাকতে পারে, কিন্তু বিন্দুমাত্র জানার চেষ্টাও থাকবেনা এদিকে সেই না-জানার উপর ভিত্তি করে দুমদাম সমালোচনা করে যাবো, একে ঠিক উন্নততর নির্মল বলা উচিত নাকি অন্য কিছু, তাই নিয়ে দ্বিধায়।

    যাই হোক, বোঝানোর বৃথা আশা মরিতে মরিতেও ইঃ ইঃ-
    বিনায়ক সেনের কাজের জন্যেই সরকারের বেশ কিছু স্বাস্থ্য পলিসির পরিবর্তন হয়েছে, একদম বেসিক লেভেলে। এবং তার ইম্প্যাক্ট স্বাস্থ্য বিষয়ে একটু খোঁজখবর রাখা যে কেউ নির্দ্বিধায় স্বীকার করবেন। ন্যাশানাল রুরাল হেল্থ মিশনের 'আশা' র ব্যাপারে শুনেছেন আশা করি। কম্যুইনিটি হেল্থ ওয়ার্কার, যাঁদের উপর ভর দিয়ে এই প্রোগ্রামটা এবং ভারতের আজকের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার অনেকটাই দাঁড়িয়ে আছে। এটা তৈরিই হয়েছে বিনায়ক সেনের কনসেপ্টে ওঁরই ডিজাইন করা 'মিতানিন' প্রোগ্রামকে মডেল করে।

    আর ছত্তিশগড়ে গোড়ার দিকে কী করেছিলেন,কেন করেছিলেন, তার কিছুটা আন্দাজ এখান থেকে পাবেন। একেও যদি জনস্বাস্থ্য আন্দোলন না বলে তো কাকে বলে জানা নেই।
    http://www.guruchandali.com/blog/2014/06/25/1403710063995.html#.U7pubJSSxe8

    অবশ্য এতদিনে পড়েননি যখন, এখনো পড়বেন, অত আশা নেই, কিন্তু না পড়েই এমন সব উৎপটাং মন্তব্য করে যাবেন না, এটুকু আশাও রাখবো।
  • রোবু | ০৭ জুলাই ২০১৪ ১৫:৪৫641145
  • মানবে। সিকি।
  • একক | ০৭ জুলাই ২০১৪ ১৫:৫২641146
  • " একটা উদাহরণ দেই, সম্প্রতি উত্তরবঙ্গে, হোটেল, রিসোর্ট, টুরিস্ট স্পট করার জন্য অনুমোদিত কয়েকশ কোটি টাকার বিনিয়োগ নষ্ট হতে চলেছে কারণ সেখানে হাতি চলাচলের করিডোর রয়েছে।এখন হুলিয়ে বিরোধিতা করেও লাভ নেই আবার কারণ টাকে অস্বীকার করেও লাভ নেই। এক্ষেত্রে এক্স পার্ট দের মত অনুযায়ী ই সরকার কে চলতে হবে।"

    এসব যুক্তি পশ্চিমবঙ্গেই খাটে। এইজন্যেই এরকম অবস্থা। এখানে বানার্ঘাতা ফরেস্টের বিট এরিয়াতে হুলিয়ে আবাসন হচ্ছে। লেপার্ড করিডরে লরি ছুটছে। আর পশ্চিমবঙ্গে হাতি চলবে বলে উত্তরবঙ্গের উন্নয়ন স্তব্ধ ! !!

    --------------------------

    আর সিকির জন্যে

    ডিলানের গান আমেরিকান রা গায় কিন্তু দরকারে বোমা ও মারে। এটাই পার্থক্য ইন্ডিয়ান দের সঙ্গে। আমেরিকার ডেভেলপমেন্ট ডিলানের গান বা চমস্কির সমালোচনার জন্যে আটকে থাকেনা। রাষ্ট্র তার পথে চলে। প্রতিবাদ নিজের পথে। ইন্ডিয়াতে প্রতিবাদীদের উত্পাতে উন্নয়ন স্তব্ধ। যোগ্য শিষ্য জুটেছে বটে ডিলানের :))
  • রোবু | ০৭ জুলাই ২০১৪ ১৫:৫৫641147
  • ইন্ডিয়া পশ্চিমবঙ্গ তাপস পাল - সঅব গুলিয়ে যাচ্ছে।
  • :(( | ০৭ জুলাই ২০১৪ ১৫:৫৭641148
  • নাঃ একেও তো জনস্বাস্থ্য আন্দোলনের কাজ বলা যায় না ঃ((

    বিনায়ক সেনের শহীদ হাসপাতাল পরবর্তী 'রূপান্তর' এর কাজ ঃ

    Recognizing that the coverage of clinic-based services is limited,
    Rupantar was started with the aim of providing medical and public
    healthcare to all the people in the area.
    The organization felt that there was a need to overcome the dependence on a small group of highly skilled and motivated technical personnel, so that healthcare could be made more broad-based and democratic. In collaboration with existing organizations, Rupantar trained people in community health work, deployed the workers in 20 villages and monitored their work. It also provided laboratory and referral back-up services.
    The routine cases included falciparum malaria, sputum-positive
    tuberculosis, lower respiratory tract infections, diarrhoea,
    malnutrition and antenatal care. The organization attempted to shift
    technological and social control from the hospital to the community.
    The Bagrumnala clinic was started in the Nagri block in the
    district of Dhamtari in 1994.
    The clinic has been managing patients with malaria, tuberculosis, hypertension, asthma, diabetes, and heart and kidney diseases. The clinic attempts to reduce the distance that patients have to travel and provides medical and public health services in the local area.

    ----------------------------------

    In the dense jungles around Bagrumala and Sahelberia in district Dhamtari Binayak Sen ran his Tuesday clinic. No schools. No drinking water. No electricity. No access to public health. And increasingly, no access to traditional forest resources. I searched a lot on the net to find what do the people of the region have to say about Dr. Binayak Sen. Here, stories of Binayak Sen proliferate. How he saved young Lagni lying bleeding after a miscarriage, how he rescued the villagers of Piprahi Bharhi jailed en masse for encroaching on the forest, how he helped Jaheli Bai and Dev Singh, how he helped create grain banks. “Do something. Save the doctor,” says an old man in Kamar basti. “We have no one to go to now
  • সিকি | ০৭ জুলাই ২০১৪ ১৬:০৫641149
  • এককের আজ হল কী? :-O

    রাষ্ট্র তার নিজের পথে চলে, প্রতিবাদ তার নিজের পথে? কোনও কাটাকুটি নেই দুই পথে? ও শালা চ্যাঁচাচ্ছে চ্যাঁচাক ওর গণতান্ত্রিক অধিকার, আমি ওকে চ্যাঁচাতে দিয়ে আমার কাজটা করে যাই - মানে, এটাই হয়ে আসছে, সেটা বলছো, নাকি এটাই হওয়া উচিত, সেটা বলছো?

    সব ঘেঁটে যাচ্ছে। ডিলানের গান যে শুধু আমেরিকানরা গায় না, সারা পৃথিবীর শান্তিকামী মানুষেরা গায়। চমস্কির চিঠি বা ডিলানের গান তো আমেরিকার ডেভেলপমেন্ট বন্ধ করে দেবার উদ্দেশ্যে নয় বলেই জানতাম, ডেভেলপমেন্টের সঙ্গে কনফ্লিক্ট কোদ্দিয়ে এল?
  • dc | ০৭ জুলাই ২০১৪ ১৬:০৮641150
  • আরে আপনারা মাইরি ডায়রিয়া আর পরমানু নিয়ে যা শুরু করেছেন না! এরপর তো পেট খারাপ হলে কমোডে বসে মনে হবে পেছন দিয়ে অ্যাটম বোম বেরোচ্ছে!
  • একক | ০৭ জুলাই ২০১৪ ১৬:১৩641152
  • এস্সিএইচ এর দেপ্য়া রিপোর্ট থেকে।

    "t is good to see that the EB has effectively rejected the critique of the WII report presented by Dr. Sabyasachi Dasgupta, HNB Garhwal University and consultant to UJVNL, following an independent review of the WII report by Prof. Brij Gopal, an eminent ecological scientist who had worked extensively on river ecosystems. Prof Brij Gopal, while finding some limitations in WII methodology, concluded: “he agreed with WII’s findings that the 24 proposed hydropower projects would impact the biodiversity of Alaknanda and Bhagirathi basins significantly. Based on his own analysis, Prof Gopal recommended that several more projects be dropped.”

    নাথিং কনক্লুসিভ। "ইন্দিপেন্দেন্ট বডি " ব্যাপারটা কি ? তারা যে উন্নয়ন বিরোধীদের সঙ্গে যুক্ত নয় তার প্রমান কি। যে হ্যা বলছে সেও বিজ্ঞানী যে না বলছে সেও বিজ্ঞানী। তাহলে কি সরকারী কমিশনে বসে থাকা সব বিজ্ঞানীরা অকাট আর যত এনজিও করা বিজ্ঞানী রাই ঠিক ? এটাত একাদেমিয়ার লোকদের একচা আকছি। এর মধ্যে যাব কেন ? এত উড আর কুড এ ভরা রিপোর্ট কে কনক্লুসিভ বলব কীকরে ? আর আবার বলছি উত্তরবঙ্গে বন্যা ও ধ্বস হয়েছে ক্লাউদ বার্স্ট থেকে। আন্প্রিসিদেন্ত্লি হাই রেইনফল যেটা মাথায় রেখে কেও আরবান দিসেন করেনা। আপনি ই বলুননা
    ৩৭৫% বেশি রেইনফল মাথায় রেখে কোনো স্ট্রাকচার ডিসাইন হয় ? তাহলে তো ফ্লাড- আর্থকোয়েক এর জন্যে ইন্সিওরেন্স পাওয়া যেত। যায়না কারণ এগুলো দিসাস্তার ম্যানেজমেন্ট দিয়ে কভার করতে গেলে বিশাল খরচ বেড়ে যাবে। এটা নিয়ে হই হল্লা করে উত্তরভারতে উন্ন্যয়ন হয়েছে বলে বন্যা হয়েছে এরকম আজগুবি প্রচারের মানে টা কী ?

    এরকম ক্লাউদ বার্স্ট কত বছরে একবার হয় ? নাসা র কাছে রিপোর্ট থাকবে নিশ্চই। তাহলে ধরুন ৩০ বছরে একবার। এবার সেইটা মাথায় রেখে সিভিল কন্স্ত্রাক্ষণ করলে যা এসেট কস্ট বাড়বে সেটা কী ওই ৩০ বছরে যা লগ্নি হচ্ছে তার থেকে উঠে আসা রেভেনিউ এর চে কম বা এট পার ? ইন্সিউওরেন্স কস্ট এর সঙ্গে এট পার ? যদি প্রমান করেন যে ওই লেভেলের দিসাস্তার ম্যানেজমেন্ট কস্ট এড করলেও ব্যাপারটা লাভ্জহক তাহলে আমি আপনার মডেল মেনে নেব। নইলে একটা অন্প্রিসিদেন্তেদ ঘটনায় কী হয়েছে সেই যুক্তি তে উন্নয়ন ঠেকানো আমার কাছে জাস্ট ফাক্সা আলাপ মনে হচ্ছে।
  • cm | ০৭ জুলাই ২০১৪ ১৬:১৪641153
  • ১)খুচরো ব্যাগড়াপন্থীরা দুজন কৃতবিদ্য ডাক্তার যারা গঠনমূলক অবদান রেখেছেন তাদের সাথে এক আসনে চড়ে বসবেননা।

    ২) ব্যাগড়াপন্থী বলতে জনমানসে যে ছবি আসে তাহল এমন একদল যারা জীবনের কোন ক্ষেত্রেই গঠনমূলক অবদান না রেখে সকল রকম প্রতিরোধের অংশীদার।
  • একক | ০৭ জুলাই ২০১৪ ১৬:১৭641154
  • সিকি

    এটাই হওয়া উচিত। আমেরিকাতে কমিউনিস্ট হওয়া বিশাল গ্লামারের ব্যাপার। বলেবলে বই বিক্কিরি হয়। গানের সিডি বেস্ট সেলার হয়। লোকে শোনে, টোকেন প্রতিবাদ করে কিন্তু ডেভেলপমেন্ট কে আটকায় না। প্রতিবাদ কেন করি ? আমার ব্লাড প্রেসার নরমাল থাকবে বলে। ইটস এন ইমোশনাল এন্ড সেরিব্রাল ফিউস সিস্টেম টু ব্যালান্স মাই স্যানিটি। কিন্তু কাজের জায়গায় বিগার কালেকটিভ কে মেনে নেয়াই বুদ্ধিমানের লক্ষণ।
  • :) | ০৭ জুলাই ২০১৪ ১৬:৫২641155
  • RTI act

    -----------
    Oustees of the Omkareshwar Dam project called off their jal satyagraha on Monday after the Madhya Pradesh government accepted all their demands and constituted a ministerial committee to look into their grievances.

    On the 17th day of the protest, Chief Minister Shivraj Singh Chauhan announced that the government had agreed to the key demands of the agitators — reducing the water level of the dam to 189 metres and providing land for land compensation to all those who had lost their land.

    -----------

    In a major milestone in the struggle of the slum-dwellers, the government has agreed to conduct re-survey of the communities existing before 2000 and rehabilitate all the people affected by the demolitions within the jurisdiction of Mumbai.

    ----------

    Since early 1990s NAPM along with many others in this country have been campaigning for repeal of Land Acquisition Act 1894 (Hindi, English) and enactment of Resettlement and Rehabilitation Act. In early 2000 with the debates paved way for demanding a comprehensive Act rather than two separate Acts for various reasons. In 2006 National Advisory Council accepted the demand for a comprehensive Act and a draft presented by NAPM after various consultations became the basis for the NAC Draft National Development, Displacement and Rehabilitation Policy. In 2007 after a long time moved amendments to LAA and for the first time presented R&R Bill to the Parliament. They were both referred to the Standing Committee on the Rural Development and then these Bills after revision were brought again in Parliament in 2009. However, due to sustained pressure from movement groups and certain political parties the Bills in their current form has not been been introduced in the Parliament.

    In 2007, movements beyond NAPM joined hand to campaign for the repeal of this draconian law and linked it with the land rights movement in the country and thus was Sangharsh process created. Since then Sangharsh collective has been demonstrating and engaging with the Bill making process at various levels.
    --------

    এবং আরো জানতে ইচ্ছুক হলে এই ব্যাগড়াপন্থী প্রোফাইলগুলোর কাজের লিস্টি টা একটু দেখে নিন।
    http://napm-india.org/NAPM_Conveners

    না না, এগুলোকে কোন গঠনমূলক অবদান বলে ভাবার ভুল করতে বলছি, এমনটি ভুলেও ভাববেন না।
  • :) | ০৭ জুলাই ২০১৪ ১৭:০৫641156
  • যাক। এতক্ষণ ধরে নানা বক্রোক্তি ব্যঙ্গোক্তি শুনে আসা দুই ব্যক্তি অবশেষে কৃতবিদ্য ও গঠনমূলক অবদানের জন্য গুরুর একজনের একলাইনের স্বীকৃতি পেলেন ঃ)।
  • :) | ০৭ জুলাই ২০১৪ ১৭:০৮641157
  • এককের এই শয়তানের উকিলাবতারগুলো ব্যাপক হয় ঃ)
  • সিকি | ০৭ জুলাই ২০১৪ ১৭:১৯641158
  • শয়তানের উকিলাবতারের পসিবিলিটির ব্যাপারটা যে মাথায় আসে নি তা নয়, কিন্তু এই লেভেলের অবতারবাজি ব্যোমকে দেবার পক্ষে যথেষ্ট। :)
  • dc | ০৭ জুলাই ২০১৪ ১৭:২৯641159
  • শয়তানের উকিলাবতার নাকি? চেন্নাই, ব্যঙ্গালোর, বম্বে, পুনা, হায়্দ্রাবাদ, নয়ডায় বেশীর ভাগ লোককে জিগ্যেস করুন, তারাও এই কথাগুলোই বলবে। আপনারা আছেন একদিকে, আর আমরা সাধারন লোকেরা আরেকদিকে।
  • cm | ০৭ জুলাই ২০১৪ ১৭:৩৭641160
  • ডাক্তারীটুকু গঠনমূলক, রুগীর চিকিৎসা এক মহৎকাজ। দয়া করে এর সাথে ব্যাগড়াবাজ দের এক করবেন না। কোথায় রুগীর আরাম আর কোথায় অ্যাক্টিভিজম নামক অর্থহীন কাজ।
  • PT | ০৭ জুলাই ২০১৪ ১৮:১৬641161
  • "যাই হোক, বোঝানোর বৃথা আশা মরিতে মরিতেও ইঃ ইঃ-"

    বুঝিবনা এমন কথা তো বলিনি। কিন্তু বিনায়ক আর পুণ্যব্রতকে এখানে ব্যাগড়াপন্থী বলে প্রতিষ্ঠার দায় কে নেবে? In fact আমার লেখা কয়েক বছরের গাদা গুচ্ছের পোস্টিং-এ (গত দুদিনের কয়েকটি বাদে) কস্মিন কালেও বিনায়ক আর পুণ্যব্রতর সম্পর্কে কিছু লিখিনি।

    তবে পুণ্যব্রত সম্পর্কে আমার কিছু রিসার্ভেশন আছে। নন্দীগ্রাম প্রসঙ্গে তাঁর বা তাঁর কোন প্রতিষ্ঠানের দেওয়া ভুল ভাল মাও-দরদী তথ্য শহুরে মাওব্যথীদের বিপথে চালনা করেছে।

    আর এই নির্মল আনন্দের বক্তব্যটি ঃ "কিন্তু বিনায়ক মনে করেন দুটোই জরুরী এবং একটা অন্যটার সাথে যুক্ত।"-তার বিশদ ব্যাখ্যার অপেক্ষাতে আছি।
  • সিকি | ০৭ জুলাই ২০১৪ ১৮:১৮641163
  • ডিসি কি আমাদের অসাধারণ বললেন? না মশাই, আমিও সাধারণ মানুষ। শুধু রাস্তাঘাটে অফিসকাছারিতে বয়ে চলা একমুখী চিন্তার স্রোত থেকে আমি একটু অন্য চিন্তায় বিশ্বাস রাখি। এর বেশি কিছু নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন