এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ২৫৪৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১৭:১৮705979
  • তবে এই মুহুর্তে ফীডব্যাক মেকানিজম চালু করা উচিত - এইটা মনে করি। সেইটা সোশ্যাল মিডিয়ায় হবে না।
  • b | ১৯ মে ২০১৬ ১৭:১৮705978
  • সামারি করে দিচ্ছিঃ

    সি পি এম এর হারের কারণঃ

    ১। বাম আদর্শ থেকে বিচ্যুত হওয়া।
    ২। ফালতু বাম আদর্শ বয়ে বেড়ানো।
  • d | ১৯ মে ২০১৬ ১৭:১৮705977
  • হুঁ অর্পণের সাথে একমত।

    আর এককের বক্তব্যের প্রেক্ষিতে বল্রার যে সিপিএম চিরকাল কোনওরকম ডিউ ডিলিজেন্স না করেই দমাস করে এক্সিকিউশানে নেমে যায়। ঈংরিজি ওঠানোটাও তাই ছিল।
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১৭:২০705981
  • জানি না।
  • dc | ১৯ মে ২০১৬ ১৭:২১705983
  • আচর্য্য, ওকে দেন ঃ)
  • IPGGBK | ১৯ মে ২০১৬ ১৭:২১705982
  • সইফুদ্দীনকে ভুলে গেলে ভাইটি? তাকে কেন অকালে মরতে হল'? এখনও বিমান বসুর প্রজ্ঞা, PDG, ইত্যাদি মানুষের কথায় শ্রদ্ধায় মাথা অবনত হয়?

    সেদিন লিখেছিলাম, 'হাওয়াই চটি'র ভবিষ্যৎ'... এখন দেখছি এই বিগতপ্রজ্ঞা, বিগত উপস্থিত বুদ্ধি, বিগত রাজনৈতিক বোধসম্পন্ন লোকেদের চরিত্র নিয়ে 'আলিমুদ্দীন চৌধুরী বাড়ীর ভবিষ্যৎ' নামে আরেকটা বায়োস্কোপ বানাতে হবে।
  • baar baar keshto | ১৯ মে ২০১৬ ১৭:২২705985
  • চিপিয়েম গুরুচন্ডালিতে বীর
    ওদিকে তিনুরা খেয়ে গেল ক্ষীর

    আহা চড়াম চড়াম
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৭:২২705984
  • হ্যাঁ, ফিডব্যাক মেকানিজম জরুরি। বিপর্যয়ের অ্যানালিসিস ফেবুতেও হবে না, তেমনি সেন্ট্রাল এয়ার কন্ডিশনড রুমেও হবে না।

    যেটা বুঝছি না ঐ প্রবাদপ্রতিম বুথভিত্তিক সমীক্ষা, কিংবদন্তীসম নেটোয়ার্ক সব এত তাড়াতাড়ি ধসে গেল কী করে?
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১৭:২৩705986
  • টিভিতে প্রেস মীটে বিমান বসু কে দেখা বা মিডিয়ায় বাইট শুনে ধারণা করা এক জিনিস। এর একটা ছোট উত্তর আগে লিখেছি। আগের পাতায় পাবে। তবে সেটা ব্যক্তিগত ধারণা।
  • T | ১৯ মে ২০১৬ ১৭:২৫705988
  • অর্পনদা ধ্বসে যায় নি, উল্টোদিকে নাম লিখিয়েছে।
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৭:২৬705989
  • টি, তার মানে কি ঠিকঠাক কজাল অ্যানালিসিস করার লোক বুথপ্রতি একজনও নেই?
  • T | ১৯ মে ২০১৬ ১৭:২৮705990
  • প্রচুর বুথে তো এজেন্টই দিতে পারেনি। অ্যানালিসিস আর কোত্থেকে হবে।
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৭:২৯705991
  • তালে আর জনগণের কাছে পৌঁছবে কেডা আর ফিডব্যাকই বা নেবে কেমনে?

    না না, ঐ প্রশান্ত কিশোরই ঠিক আছে।
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১৭:৩০705993
  • কিছু থিওরি/অভিজ্ঞতা আছে, তবে সেগুলো এখানে লিখতে পারবো না।
  • keshto | ১৯ মে ২০১৬ ১৭:৩০705992
  • লাল পার্টি র অধীর দাই ভরসা

    আর যদি দীপা বৌদি জিতে যেতেন

    যাই এখন। ।।।।।
    ছেলেরা ডাকছে, রাত এ আবার বলি আছে মন্দিরে

    চড়াম চড়াম
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১৭:৩১705994
  • হ্যাঁ, সব বুথে এজেন্ট ছিলো না - খেজুরিতে ৭২ টা বুথে, নন্দীগ্রাম ১ এ প্রায় একশোর ওপর, কেশপুরেও ওরকম সংখ্যা। তবে সেটাই সব নয়।
  • T | ১৯ মে ২০১৬ ১৭:৩৩705996
  • পঞ্চায়েতকে পাখির চোখ না করলে কিচ্ছু করা সম্ভব নয়।

    তবে বিজেপির ভোট বেড়েছে প্রচুর। এটা খুব ভালো কিছু ইঙ্গিত দিচ্ছে না।
  • সবজান্তা | ১৯ মে ২০১৬ ১৭:৩৩705995
  • আমি পঞ্চায়েত ধরে ধরে ভোট ক্যালকুলেট করেচি।
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৭:৩৬705997
  • আরে পাখি বিড়াল যে স্ট্র্যাটেজিই নাও, বিচ্ছিন্ন হবার কারণ তো জানতে হবে আগে।

    সেটা হলেই ভালো।
  • charam charam | ১৯ মে ২০১৬ ১৭:৩৯705999
  • ঢাক বাজছে। :))
  • একক | ১৯ মে ২০১৬ ১৭:৪১706000
  • কেন্দ্রে একটা দল থাকলে রাজ্যে প্রেসেন্স বাড়বেই। কিন্তু বিজেপি বিরোধিতা করতে গিয়ে ধর্মনিরপেক্ষতা ফোকাস করে বক্তৃতা দিয়ে বেরালে কোনো লাভ হবে বলে মনে হয়না। কারন যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা মমতার ইমাম ভাতা দেখে অসন্তুষ্ট। ধর্মনিরপেক্ষতা বল্লে সেই অসন্তুষ্টি বাড়বে বই কমবে না। বরং দলিত বর্গে কাজ করলে, এমনকি দরিদ্র মুসলিম যারা ইমাম ফিমাম থেকে অনেক দুরে তাদের উপকার করলে বরং সেই ভোটটুকু আসবে।
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৭:৪৩706001
  • খাটনির কাজ।

    অবশ্য আপ ঐ করে দক্ষিণপন্থীদের আটকে দিয়েছে সাধ্যমত।
  • একক | ১৯ মে ২০১৬ ১৭:৪৪706002
  • আর প্রচুর বড়লোক মুসলিম বিজেপি হয়েছে। এই নিয়ে একবার লেখায় জনতা হেব্বি চিল্লেছিল। ধর্মীয় দলকে আটকানোর রাস্তা ধর্মনিরপেকখ বক্তৃতা নয়। তাদের ধর্মীয় সেক্টর কে ক্লাস ওয়াইস ভেঙ্গে ফেলে এড্রেস করা কাজের।
  • T | ১৯ মে ২০১৬ ১৭:৪৮706003
  • শহরাঞ্চলে প্রচুর কেন্দ্রে মুসলিম পপুলেশন খুব সামান্য। এ সমস্ত জায়গায় ইমাম ভাতার প্রভাব হিন্দু পপুলেশনে কতটুকু পড়ে সে নিয়ে সন্দেহ আছে। কিন্তু শহরাঞ্চলে বিজেপির ভোট ভালোই বেড়েছে।
  • একক | ১৯ মে ২০১৬ ১৭:৫০706004
  • প্রভাব পড়ে। ওই মমতার মাথায় কাপড় দেওয়া কাটআউট দেখে বিজেপি সমর্থক কে খিস্তি করতে দেখেছি। আশেপাশেই মুসলিম পপুলেশন থাকতে হবে তা নয়।
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১৭:৫১706005
  • জেএনইউ ইস্যুর সময় থেকে একটা বিপজ্জনক ট্রেন্ড দেখেছি শহরের লোকের মধ্যে।
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১৭:৫২706006
  • যাই হোক, বাড়ির দিকে যাই। কী অবস্থা কে জানে।
  • T | ১৯ মে ২০১৬ ১৭:৫৩706007
  • সিভিক ভলান্টিয়ারের চাকরি, ক্লাবে খয়রাতি, দুটাকা কিলো চাল ইত্যাদির পজিটিভ এফেক্টও তো ধরতে হবে।
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৭:৫৪706008
  • হিন্দু মধ্যবিত্তদের মাথাব্যথাঃ

    ১। ইমাম ভাতা
    ২। বাংলাদেশী অনুপ্রবেশকারী, সুলভ রেশন কার্ড
    ৩। মুসলিম প্রজননের হার
    ৪। খাগড়াগড়

    (আরো আছে, মূলত এই চারটি)
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৭:৫৫706010
  • সাবধানে যেও। বেলেঘাটায় পার্টি আপিস ভাঙচুর করেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন