এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১০ জানুয়ারি ২০১৫ ১২:২৪70788
  • বর্তমান সরকারের ওপর আমার আশা মোটের ওপর শূন্য। কেউ মারা গেলেও তাদের কিছু আসে যায় না
  • Abhyu | ১০ জানুয়ারি ২০১৫ ১২:৩৫70804
  • "নিজে থাকো সুখে শান্তিতে। বিদেশে পরবাসে। "
    ডিডির আপত্তিটা ঠিক কোথায়? সুখে শান্তিতে থাকায় না বিদেশে পরবাসে থাকায়? নাকি দুটো একসঙ্গে হলে?
  • pinaki | ১১ জানুয়ারি ২০১৫ ০১:৪৯70830
  • দাবীটা কী? শ্লীলতাহানির প্রতিবাদ করা ভুল হয়েছে? নাকি ছাত্রছাত্রীদের ওপর পুলিশ ডেকে লাঠি চালানোর প্রতিবাদ করা ভুল হয়েছে? দুনিয়াকে নরক কারা বানাচ্ছে? ইনভেস্টররা? নাকি প্রতিবাদীরা? গোটা দেশ কোনদিকে এগোচ্ছে? কাদের জন্য এগোচ্ছে? আর কাদের জন্য পিছোচ্ছে? সুদীপ্ত সেনও ইনভেস্টর। মুকেশ আম্বানিও।
  • pinaki | ১১ জানুয়ারি ২০১৫ ০১:৫৩70831
  • অয়ন কি বাবামায়ের হয়ে জ্যাঠামির দায়িত্বপ্রাপ্ত? কে দিয়েছে ভাই? মানে এত দায়িত্ব?
  • pinaki | ১১ জানুয়ারি ২০১৫ ০১:৫৪70832
  • অয়ন কি বাবামায়ের হয়ে জ্যাঠামির দায়িত্বপ্রাপ্ত? কে দিয়েছে ভাই? মানে এত দায়িত্ব?
  • . | ১১ জানুয়ারি ২০১৫ ০১:৫৯70833
  • জ্ঞানেশ্বরীর খুনি গুলিও মাওবাদী, দান্তেওয়াড়ার গুলিও মাওবাদী, তৃণমূলের সঙ্গে মিলে ঝামেলা করিয়েরাও মাওবাদি, আর ছাত্র খেপিয়ে বিদেশে বসে সমর্থন করিয়েরাও মাওবাদী - নিজেরা গুছিয়ে নিয়ে এদের আর আরও অন্যদের বারোটা বাজানোর কাজে ব্রতী।
  • pi | ১১ জানুয়ারি ২০১৫ ০২:১১70834
  • যে বাপমায়ের পয়সায় পড়ছে তাদের কথাগুলো জানতে চান নাকি ? এই নিন পড়ুন ঃ)। নবোত্তমার মায়ের কথা।
    " I am very very proud of my daughter, gender sensitization is an extremely important issue in educational institutions and I am happy to see Jadavpur students are now more united than ever before in tackling the challenge".
    Trying to avoid trite questions in this situation, I asked her a hypothetical one. Would she have taken the same "extreme" step if this happened in her college/university in her younger days?
    " I would have protested for sure", she said gently, "but I think my middle class sentiment would have stopped me from taking a radical step like this. In fact, I am less concerned about the health of my daughter and far more concerned about political attacks on her. But I must say, the boldness and courage of these students are really impressive. Perhaps, at least in this institution, the protest has transcended class barriers"

    শুনে খুব দুঃখ পাবেন যে এই বাপমারাও কাল অনশনে বসছেন।
  • pinaki | ১১ জানুয়ারি ২০১৫ ০২:১৩70835
  • বাকী সবাই মাওবাদী, আপনি একা সুবিধাবাদী। মহা সমস্যা সত্যিই। সন্দেহ নেই। ঃ-)
  • pi | ১১ জানুয়ারি ২০১৫ ০২:১৪70836
  • এই ছেলেপুলেগুলো বা তাদের 'মদতদাতারা' আপনাদের কার কী ক্যারিয়ারে বারোটা বাজালো একটু বলবেন ?

    আর কে বিদেশে বসে কী করছে না করছে সব জানা আছে বুঝি ?
  • a | ১১ জানুয়ারি ২০১৫ ০২:১৭70837
  • দাবিটা এটাই যে কলেজ হোস্টেলে শ্লীলতাহানী হল আর কেউ নাম জানল না তা তো হয় না। তাদের নামধাম দিয়ে দিলেই হয়। একটা জিনিস ছাত্র সলিডারিটির নামে ভুলে যাওয়া হচ্ছে যে যারা শ্লীলতাহানী করেছিল তারাও ঐ ক্যম্পাসে, ঐ অনশনকরী ছত্রদের পাশেই ঘুরে বেড়াচ্ছে, তাদের নামে এখনো কেস হয়নি। জিবিতে তাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়েছে? স্টুডেন্ট ইউনিয়ন তাদের মত করে তদন্ত করে ইসিতে রিপোর্ট দিলে পারত, দিয়ে সেই রিপোর্ট কার্যকর করতে চাপ দিলে সেটা "প্রতিবাদ" হত। এখন যেটা হচ্ছে সেটা হয় ইগোর লড়াই নয় আসল দোষীদের আড়াল করার চেষ্টা।

    আর আমি আবার জানতে চাইছি, এখানে কার এইরকম অনশন আন্দোলোন করা/চালানোর সত্যি কারের অভিগ্যতা আছে? সেটা বলুন, তারপর নাহয় আমায় জিগেস করবেন কে দায়িত্ব দিয়েছে জ্যঠামির, কেমন?
  • ayan | ১১ জানুয়ারি ২০১৫ ০২:১৮70838
  • উপরের পোস্টটা আমার
  • pi | ১১ জানুয়ারি ২০১৫ ০২:২০70840
  • বিটিডব্লু, ক'দিন আগের এই পোস্টটাও আপনারই ছিল না ? তো, আপনিই এখন আবার ভিসির বিরুদ্ধে আন্দোলনের এত বিরুদ্ধে পোস্ট করছেন? ঃ)

    ' Comment from . on 31 December 2014 07:52:23 IST 59.207.231.109 (*) #অচ অপরাধী তো বটেই উনিই পুলিশ ডেকে ছেলেপুলেদের মার খাইয়েছেন।
    অদাগু ঠিক লিখেছেন ঐ অচ নামক বিবেকহীন কতৃভজা লোকটির ফিরে যাওয়ায় উচিত।'
  • pinaki | ১১ জানুয়ারি ২০১৫ ০২:২০70839
  • আমার আছে। এবার বলো। শুনি তোমার মনে এত কী ক্ষোভ জমা হয়ে আছে।
  • a | ১১ জানুয়ারি ২০১৫ ০২:২৩70841
  • এইবার হাসালেন, সত্যি। মেয়ে অনশন করছে, তার মা আজ বলবেন যে আমি চাই না? আমি শিওর আপনি আগেও অনেক এরকম কেস দেখেছেন। ধরুণ দশ বছর আগের কোন ঘটনায় পার্ট্সিপেট করেছিল এমন স্টুডেন্টদের বা তার মাবাবার স্টেট্মেন্ট নিন, নিয়ে বলুন শতকরা কত হারে কোনদিকে মত যায়।
  • pi | ১১ জানুয়ারি ২০১৫ ০২:২৬70842
  • বাবা মায়ের পোস্টটা পড়লেন অয়নবাবু ? ঃ)
  • pi | ১১ জানুয়ারি ২০১৫ ০২:২৮70843
  • দশ বছর আগে অনশন করা লোক এখানে নেই বা আশেপাশে নেই, বা তাদের মতামত জানিনা, জানলেন কী করে ? ঃ)

    কেউ কখনো কিচ্ছুটি করেনি বা করেনা, কেবল গায়ে হাওয়া লাগিয়ে মদত দিয়ে বেড়ায় এরকম বলে বেড়ানোর অধিকারই বা আপনাকে কে দিল ? আর কে কী করলো না করলো তার কৈফিয়ৎই বা আপনাকে দিতে হবে কেন ?
  • a | ১১ জানুয়ারি ২০১৫ ০২:৩১70844
  • প্রথম কথা, আমি এই আন্দোলনের একটিমাত্র দাবীর সাথে সহমত, সেটা হল শ্লীলতাহনীর অভিযগের দ্রুত তদন্ত হওয়া। আর আমি মনে করি, আর আমার বিশ্বাস যে কে বা কারা এতে যুক্ত ছিল সেটা প্রতিটি ছেলেমেয়ে জানে। তাদের বিরুদ্ধে না অথরিটি না স্টুডেন্ট বডি কোন স্টেপ নিয়েছে। আমার ক্ষোভ এটাই।
    আর যেটা আপনি জিগেস করলেন, সেটার উত্তর হল যদি আপনি সেরকম আন্দোলনে থেকে থাকেন, তাহলে বলুন তো বুকে হাত দিয়ে কিছু পাল্টানো গেছে কি? যাদি আজ আবার সেই এক পরিস্থিতি হত তাতে কি আপনি আবার সেই এক পথেই যেতেন, নাকি কিছু অন্যরকম করার কথা ভাবতেন?
  • pi | ১১ জানুয়ারি ২০১৫ ০২:৩৩70845
  • আরেকজন, সুমিত কাঞ্জিলাল খুব অসুস্থ হয়ে পড়েছে। তবে শিবম হাসপাতাল থেকে ফিরে আবার অনশনে।
  • a | ১১ জানুয়ারি ২০১৫ ০২:৩৮70846
  • জানিনা বলেই তো বলছি, জানান।
    কারুর কাছ থেকে কৈফিয়ৎ চাইনি, শুধু এটাই বলার যে এই আন্দোলনটা যদি একদফা দাবিতে হত যে শ্লীলতাহানির দ্রুত শাস্তি চাই, সেটা সমর্থন করতে দুবার ভাবতাম না।
  • sayantani | ১১ জানুয়ারি ২০১৫ ০২:৪২70848
  • একটা ই প্রশ্ন- কাল কে কে অনশন করছেন হাত তুলুন। আমি করছি। কারণ আমার জুনিয়র রা মার খেয়ে, molested হয়েও আন্দোলন তা চালিয়ে যাচ্ছে,আর আমি বসে fb করছি- মাঝে মাঝে নিজের মুখটা আয়না এ অভিজিত চক্রবর্তী র মত লাগছে, তাই।
  • pi | ১১ জানুয়ারি ২০১৫ ০২:৪২70847
  • এই দাবিটা এসে গিয়ে খুব অসুবিধে হয়েছে বটে। পুলিশ দিয়ে পেটানো একদম ঠিক কাজ ছিল। ঠিক ঠিক।

    '১৬-১৭ই সেপ্টেম্বর ২০১৪ রাতে ঘটা বর্বর পুলিশি সন্ত্রাসের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত চাই।'
  • pinaki | ১১ জানুয়ারি ২০১৫ ০২:৪৪70849
  • অনেক জায়গাতেই অনেক কিছু পাল্টানো যায়। বিশেষতঃ ছোটোখাটো ব্যাপার হলে। বড় ব্যাপার হলে পাল্টানো শক্ত। কিন্তু প্রতিবাদের ভূমিকাটাতো শুধু এইমুহুর্তের ফল পাওয়া নয়। নির্ভয়া নিয়ে প্রতিবাদ হল। প্রচুর লোক জলকামানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করল। তা রেপ তো তারপরেও এখনো হয়ে চলেছে। তার জন্য কি নির্ভয়ার জন্য যারা প্রতিবাদ করেছিল তারা অনুতাপ করবে? কেন ঐ হ্যাপা নিয়েছিলাম বলে পস্তাবে? যখন কোনো একটা অন্যায় কোথাও হয়, তার প্রতিবাদের মধ্যেই তো ন্যায়্টা বেঁচে থাকে। সেই মুহুর্তে সেটা নাও জিততে পারে। কিন্তু বেঁচে তো থাকে। তোমার বা সদার লেখা দিয়েও তো যাদবপুরের আন্দোলনের বা পশ্চিমবঙ্গের পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। তাহলে তুমিই বা লিখছ কেন? তোমার যেটা ঠিক মনে হচ্ছে সেটাকে বাঁচিয়ে রাখার জন্যেই তো লিখছো।
  • pi | ১১ জানুয়ারি ২০১৫ ০২:৪৯70850
  • আচ্ছা সদা, যদ্দুর মনে পড়ে কোরপান শাহের ঘটনার প্রতিবাদ করেছিলি না? ওটা খুচরো ঢ্যামনামো, অমন হয়েই থাকে, এভাবেও ভাবা যেতে পারতো না ? ওটা নিয়ে যারা প্রতিবাদ করলো, নানাভাবে, তারাও নিশ্চয় রাজ্যটাকে জিজিতেই পাঠানোর দিকে আরেকটু সাহায্য করলো ? তোর উত্তরটা জানার ইচ্ছে রইলো।
  • ayan | ১১ জানুয়ারি ২০১৫ ০২:৫৬70851
  • পাই,
    মুশকিল হল আপনি এতদিকে ব্যস্ত থাকেন তাই সবকিছু পড়ে উঠতে পারেন না। পুলিশ দিয়ে পেটানোটা ঠিক কাজ হয়নি, এনিয়ে যেমন কোন দ্বিমত নেই, তেমনি তার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে কি লভ হচ্ছে সেটাও আমি বুঝিনি। খুব বেশি হলে ভিসিকে অভিযুক্ত করা যাবে, কিন্তু আরেকটা দাবি যে বলছে ভিসির পদত্যাগ চাই, সুতরাং সেটা তো অলরেডি টেকন কেয়ার ফর।

    আইসিসি নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু সার্ভেলেন্সের আমি সমর্থক, নিশ্চয় কিছু সীমার ভিতর।
    তো পড়ে রইঅল ঐ একটা দাবি, আমার মতে যে দাবিটা প্রথম ও একমাত্র হওয়া উচিত ছিল। আর তার সপক্ষে অনশন না করে থানায় কেস করা উচিত ছিল, আর এফাইর করে রেখে অথরিটিকে চাপ দেওয়া উচিত ছিল তাদের সাস্পেন্ড করে রাখার জন্যে।

    পিনাকি
    না আমি জেইউ বা পঃবঃ এর ভালো মন্দের জন্যে লিখ্ছি না, আমি মনে করি কিছু বাচ্ছা ছেলেমেয়ে ভুল করছে (প্রতিবাদ করে নয়, প্রতিবাদের ধরণে) সেই ক্ষোভে।
  • Abhyu | ১১ জানুয়ারি ২০১৫ ০২:৫৭70852
  • একটা জিনিস খারাপ লাগে দেখে যে এই ভিসি-তাড়াও আন্দোলন নিয়ে সবার যে মাথাব্যথা তার খুব কমই দেখা গেছে হোস্টেলের মধ্যে ঘটে যাওয়া কোরপান শাহের হত্যাকারী ছাত্রদের শাস্তির দাবিতে। কিন্তু মলেস্টশন আর খুনের তফাৎটা বড়ো কম নয়।
  • pi | ১১ জানুয়ারি ২০১৫ ০২:৫৯70853
  • অভ্যু, কোরপান শাহকে নিয়েও মিছিল ও নানা প্রতিবাদ ফাণ্ড রেইজিং হয়েই চলেছে। হ্যাঁ, তা নিয়ে কলরব কম, তবে একটা কথা জানাতে পারি। এই অনশনকারীদের মধ্যে অনেকেই সেই প্রতিবাদেও ছিল, আছে।
  • Abhyu | ১১ জানুয়ারি ২০১৫ ০৩:০২70854
  • হয় নি তো বলি নি, যাস্ট দুই প্রতিবাদের ম্যাগনিচিউড আর দুই অপরাধের ম্যাগনিচিউডের তফাতের কথা বলেছি।
  • pi | ১১ জানুয়ারি ২০১৫ ০৩:০৩70855
  • নাঃ, এই পোস্টটার মধ্যে এত ফাঁক আছে সেগুলো ধরে ধরে পয়েন্ট আউট করার সময় সত্যি নেই।
  • Abhyu | ১১ জানুয়ারি ২০১৫ ০৩:১১70856
  • দরকারও নেই :)
  • pi | ১১ জানুয়ারি ২০১৫ ০৩:১৪70857
  • আরে তোমার পোস্ট নিয়ে বলিনি। অয়নের পোস্টের উত্তরে লিখেছিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন