এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • zi xi | ১৯ মে ২০১২ ০০:৩৫4800
  • সত্যবতী শুরু থেকেই একেবারে জ্বলন্ত সতেজ, সেই আট বছর বয়স থেকেই তার বাবা পর্যন্ত এই মেয়ের বুদ্ধি যুক্তি দেখে হাঁ। অথচ সেই সত্যবতীর মা কে দ্যাখো সবেতেই ভয়, সবেতেই ভয়, "এই ভয়ের চোটেই তুমি সগ্গ পাবে না মা", বলতো ছোট্টো সত্য। অনেকটা যেন এই সিরিয়ালের সুবর্ণর বড় জা। কেমন একটা দুঃখ হয় মায়া হয় আবার রাগও হয় দেখে।
    সত্যবতীর ক্ষেত্রে কোথাও কোথাও কিছু অ্যাডভান্টেজ ছিলো, ছোট্টোবেলায় সত্যবতীর বাবার উদার শিক্ষা একটা সতেজ চরিত্রগঠনে সাহায্য করেছিলো। তার পরে বিয়ে হয়েও সেরকম কুরুক্ষেত্রে ঠিক পড়তে হয় নি সত্যকে, নবকুমারের দাঁতাল ভাই টাই ছিলো না, নবকুমার ছিলো স্ত্রীর ব্যক্তিত্বে মুগ্ধ মানুষ, মোটামুটি স্ত্রীর প্ল্যানেই তার জীবন চলেছিলো বহুদিন, সুবর্ণর বিয়ের সময়েই সব গেল ভেঙে। সত্যবতী নিঃসন্দেহে সুবর্ণর চেয়ে অনেক বেশী শক্তিশালী চরিত্র, তবে সুবর্ণর ক্ষেত্রে বাধাগুলো অনেক বেশী ছিলো, ওরকম মুক্তকেশী দেবীর সন্গ্সারে সে যে ওটুকু করতে পেরেছে সেই একটা বিরাট জয়, একেবারে অন্ধবেড়া বাধা ছিলো তো সব।
  • ব্যাং | ১৯ মে ২০১২ ০০:১৫4799
  • আমার আবার সুবর্ণলতা নিয়ে একটু কেমন যেন ইয়ে মতন আছে। চরিত্র হিসেবে সুবর্ণর মা সত্যবতীকে আমার অনেক বেশি ভালো লাগে। সুবর্ণকে সত্যর পাশে দাঁড় করালে হেডস্ট্রং একটা মেয়ে বলে মনে হয়। সত্য যা যা করতে চেয়েছিল, সব পেরেছিল, শুধু নিজের ব্যক্তিত্বের জোরে। শুধু সুবর্ণর বিয়েটা পারে নি, তা অম্নিধারার সাবোতাজও তো অ্যান্টিসিপেট করা যায় না। অথচ ঐ মায়ের মেয়ে হয়েও সুবর্ণ শুধু সংসারেই আবদ্ধ রইল আর সবার ব্যঙ্গ-পরিহাসের পাত্রী হল, এটা মেনে নিতে কেমন যেন লাগে। বরং বকুল কথায় এসে শম্পার চরিত্রটার সঙ্গে সত্যবতীর অনেক মিল খুঁজে পাই।
  • zi xi | ১৯ মে ২০১২ ০০:০৭4798
  • আরে ব্যাং, সেই বইটার কথা আমাকে আরো যেন কে কইলো সেদিন। বইটা যোগাড় করে পড়তে হবে।
    এদিকে সুবর্ণলতা সিরিয়াল ও ভালো করছে, খুব ডিটেলে সুন্দর করে দেখাচ্ছে। কী সমাজ! মেয়েদের সংসার করতে বাধ্য করে আবার সেই কাজটাকেই পুরুষরা কথায় কথায় ব্যঙ্গ করে। বকুলকে কেবলমাত্র স্কুলে পাঠানো ই কতবড়ো যুদ্ধ!
  • zi xi | ১৯ মে ২০১২ ০০:০২4797
  • ঝুড়ি ঝাঁপি শুনে বহুকালের পুরানো স্মৃতি চাগিয়ে উঠলো। সেই হরিদ্বারের মনসা পাহাড়ের কথা, তখন আমি এট্টুকুনি আর এই ছেলেছোগরা কাজু নেত্য অভ্যু পাই এরা কেউ হয় নি।
    সেই পাহাড়ে উঠতে ছিলো রোপ ওয়ে, দড়ির থেকে ঝুড়ি ঝোলানো, ঝুড়ির ভিতর বসার ব্যবস্থা ছিলো। ঢুকতেই দরজা এঁটে দিলো আর শো শো হরে ঝুড়ি শূন্যপথে চললো উপরে। ঃ-)
  • SS | ১৯ মে ২০১২ ০০:০১4795
  • :D

    না, দেখিনি এখনো। তবে লোকটা খুবই ছিটিয়াল। একবার রেড কার্পেট ইভেন্টে রায়ান সিক্রেস্টের গায়ে ছাই না ময়দা ঢেলে দিয়েছিল।
  • ব্যাং | ১৯ মে ২০১২ ০০:০১4796
  • অ নিশি, পুরনো নামেই ফেরত এস না বাপু? ডাকতে কত সুবিধে! শোনো না, আমি একটা বই হাতে পেলাম, সেটা পড়ে থেকে তোমাকে বলব ভাবছিলাম। দেজ থেকে প্রকাশিত গিরিবালাদেবীর রায়বাড়ি। তুমি কিছুদিন আগে সংসারের কর্তৃত্ব করে মেয়েদের শক্তিক্ষয়ের কথা বলছিলে না? বইটা পড়তে পড়তে শুধু তোমার সেই কথাটাই মনে পড়ছিল।
  • zi xi | ১৮ মে ২০১২ ২৩:৫৮4794
  • নিশি যখন জিশি হয়
    বিলিতি তখন দিশি হয়

    ঃ-)
  • ব্যাং | ১৮ মে ২০১২ ২৩:৫৭4792
  • বসবার ঝুড়ি নয়, দাঁড়ানোর ঝাঁপি।
  • zi xi | ১৮ মে ২০১২ ২৩:৫৭4793
  • পাই, দুইবার এসেছে তোমার পোস্তো। ঃ-)
  • ব্যাং | ১৮ মে ২০১২ ২৩:৫৬4790
  • এসেস, আরেকটু খোলসা করে বল দিকি নি, এই Zইক্ষি আমাদের নিশি নাকি?
  • zi xi | ১৮ মে ২০১২ ২৩:৫৬4791
  • ব্যাং, খুব চমৎকার লাগলো তোমার বেলুনে চড়ে সপুত্র আকাশভ্রমণ। বসবার ঝুড়িটার চারপাশ ঘেরা ছিলো তো?
  • পাই | ১৮ মে ২০১২ ২৩:৫৪4787
  • SS, ডিক্টেকটরকে দেখলেন নাকি ?
  • পাই | ১৮ মে ২০১২ ২৩:৫৪4788
  • SS, ডিক্টেকটরকে দেখলেন নাকি ?
  • zi xi | ১৮ মে ২০১২ ২৩:৫৪4789
  • আরেকজনের নাম ছিলো ঝাও ঝ্যাং।
  • zi xi | ১৮ মে ২০১২ ২৩:৫৩4786
  • এটা আমার এক চাইনিজ ছাত্রীর নাম, একদম সত্যি বলছি।
  • SS | ১৮ মে ২০১২ ২৩:৫০4785
  • ওফ্ফ্ফ ব্যাঙ, এখানে কোনো অদ্ভুতুড়ে নাম দেখতে পাচ্ছো? সেটাই নিশি।
  • ব্যাং | ১৮ মে ২০১২ ২৩:৪২4784
  • আচ্ছা, নিশি কি আর আসেই না এইদিকে? নাকি নতুন নামে লেখে? যদি নতুন নামে লেখে, সেই নতুন নাম টা কী? আর মিঠুই বা কোথায়? কয়েকদিন আগে আমাকে খুঁজেছিল দেখছিলাম। আজ যদি শুক্কুরের রাত্তিরে আড্ডা দিতেই এলাম তো মিঠুই বা নেই কেন? আর কেকে? সেই বা কোথায়?
  • ব্যাং | ১৮ মে ২০১২ ২৩:৪১4783
  • ওমা, কী আনন্দ! অভ্যু কী সুন্দর একটা নাম দিয়েছে আমার! এদিকে আমি চোর চালিশা পড়ে আর তার উৎসর্গের পাতাটা পড়ে খুব মজা পেলাম।
  • SS | ১৮ মে ২০১২ ২৩:০৬4782
  • ব্যাটা অনেকদিন বাঁচবে!

    এক্ষুনি চক্ষু আর মস্তক পীড়া দিচ্ছিল বলে তোমার প্রিয় দোকান থেকে স্মুদি কিনে আনলাম। কিন্তু আমার অন্য দোকানেরটা বেশি ভালো লাগতো। কাস্টমার ভাঙানোর জন্য জরিমানা হওয়া উচিত।
  • Abhyu | ১৮ মে ২০১২ ২২:৫০4781
  • বাণীদি মাছ ছেড়ে মাংস রাধুন না কেন? (আর বৃষ্টি হচ্ছে না বলে বিবাহিত ব্যাংদেরও কি আবার বিয়ে দেওয়া হচ্ছে?)
  • সায়ন | ১৮ মে ২০১২ ২২:৪৮4780
  • সেই কোন কালে শোনা গান হঠাৎ খুঁজে পেলে যেমন অদ্ভুত লাগে, তার চাইতেও বেশী অভিঘাত যখন শুনি ডোনা সামার আর নেই
  • zozon | ১৮ মে ২০১২ ২২:৩৫4779
  • আচ্ছা, নকশি কাঁথা আজকাল কেউ বানায়? তারপরে নানারকম রুমাল, কোণে কোণে লতাপাতার সূচীকর্ম, কেউ করে? অ্যাপ্লিকের কাজ? তারপরে আসন, সেই যে নানারঙের উল দিয়ে চটের উপরে সেলাই করে নানারকম ফুল চাঁদ পাখি? করে কেউ আজকাল? আরো জানতে ইচ্ছে করে আজকাল কি কেউ পাটিসাপ্টা আর পুলি পিঠে বানায়?
  • সায়ন | ১৮ মে ২০১২ ২২:২৩4778
  • কিছু পুরনো থ্রেড বড়োই পীড়াদায়ক। তা হোক! জীনা ইসি কা নাম হ্যায়ঃ-)
  • পাই | ১৮ মে ২০১২ ২২:০৩4777
  • হুঁ।
  • SS | ১৮ মে ২০১২ ২১:৫৭4776
  • দেখেই ফেলো। যদি পস্তাতেই হয় তালে দেখে পস্তানো বেটার।

    পাই, সাশা কোহেন?
  • পাই | ১৮ মে ২০১২ ২১:৫২4775
  • ডিক্টেটরকে খাসা লাগলো !
  • সায়ন | ১৮ মে ২০১২ ২১:৪৯4774
  • ভাবছি, লেডিজ ভার্সাস রিকি বাল দেখাটা উচিত হবে কিনা.........
  • মৈত্রেয়র মা | ১৮ মে ২০১২ ২১:৪৮4773
  • আমি গেলাম রান্না করতে। ভেউ ভেউ ভেউ।
  • আকা | ১৮ মে ২০১২ ২১:৪৬4772
  • এটা সবাই বলে, কিন্তু আমি বুঝি না। আমাদের একটু বড়বেলায় কিন্তু বেকারির ভয় ছিল। আমাদের সময়েও লোকজন ছিল যারা স্পোকেন ইংলিশ, হ্যানা ত্যানা অনেক কিছু করত। মফস্বলে থাকতাম আর বিন্দাস থাকতাম বলে গায়ে লাগে নি। যদিও আমার জীবন বরাবরই ফাস্ট। আমি নিজের ইচ্ছেমতন ফাস্ট - কখনো স্কাউট করেছি, কুইজের ক্লাব খুলেছি, ক্রিকেট খেলেছি, ঘুড়ি উড়িয়েছি ইত্যাদি। সুযোগ কিন্তু ছিল প্রথাগত ফাস্ট স্টুডেন্ট লাইফ লিড করার। যেমন মিশনে পড়ে, অলোক বাবুর কাছে অংক করে, এন জি দাসের কাছে স্ট্যাট পড়ে ইত্যাদি ইত্যাদি।
  • Tim | ১৮ মে ২০১২ ২১:৪৪4769
  • আকাদা গাড়িও চালাতে পারে তো। এছাড়া ভালো ইকনমিস্ক জানে। বাজারটাজার করে দিতে পারবে ভালো। :P
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত