এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রাজনীতি | ২১ জুলাই ২০২১ ০৯:৪৫484212
  • আমেলা কি পার্লামেন্ট=শুয়োরের্খোঁয়াড়-পন্থী?

    • তাই কি? | 202.42.116.16 | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২৩718930
    • "রাশিয়া টাশিয়ায় বড় বড় খেলোয়াড়দের খাওয়া-পরার চিন্তা করতে হয় না। গভরমেন তাদের গুরুত্ব স্বীকার করে, স্টেটই তাদের সব কিছু দেয়। সেই রকম আমাদের দেশেও গভরমেনকে দেখা উচিত যাতে প্লেয়াররা খাওয়া-পরার চিন্তা থেকে মুক্ত থাকতে পারে। এসব কথা একটু বলা দরকার, বুঝলেন না, পাবলিক এখন লেফটিস্ট ধরনের তো। "
      "কিন্তু ভারত বা বাংলা তো কম্যুনিস্ট দেশ নয়, এখানে গণতন্ত্র। এখানে প্লেয়ারকে সব কিছুরই জন্য লড়তে হবে। গণতন্ত্রে এই স্বাধীনতাটা আছে - লড়াইয়ের স্বাধীনতা। "
      "আপনি কি সব কিছুরই, মানে খাওয়া-পরার জন্যও জানোয়ারের মতো কামড়াকামড়ি করে বাঁচতে চান ?"
      "মানুষ হিসেবে নিশ্চয়ই চাই না কিন্তু সুইমিং কোচ হিসেবে, হ্যাঁ চাই। আরামে সব জিনিস পাওয়া যায় না, বুঝলেন, আপনার পাবলিককে বলবেন যে, একটা সুইমারকে খেটে, যন্ত্রণায় ছটফট করে উঠতে হয়। "

      গণতন্ত্র মানে তাহলে খাওয়াপরার জন্য জানোয়ারের মত কামড়াকামড়ি ? যা মানুষ হিসেবে ক্ষিদ্দা চায় না ? হনু কি এই রাজনীতির কথাই বললেন ?
  • পলিটিশিয়ান | ২১ জুলাই ২০২১ ০৯:৩২484211
  • আনন্দমেলার একটা রাজনৈতিক চরিত্র ছিল। কথাটা সত্যি বা মিথ্যে হতে পারে। কিন্তু সেটা নিয়ে ট্রোল করা কেন?


    কারো সাথে মতে না মিললে যুক্তি দিয়ে বিরোধীতা করতে অসুবিধা কোথায়?

  • অপু | ২১ জুলাই ২০২১ ০৯:০৩484210
  • আমার একটা কথা "কোনি" তুমি ঠিক কোন


    বয়েসে প ড়েছিলে বোধি দা? যাতে তখন ই ক্ষিদ্দার সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা র কথা তোমার মনে এসেছিল।


    আর একটা বেসিক ভুল তুমি করছো ধরে নিচ্ছো যারা আমে প ড়েছে তারা বিভূতিভূষণ প ড়েনি। কেন? আমি কী কী ব ই পড়েছি তুমি জানো? কথায় কথায় নেম ড্রপিং সবার স্বভাব তো নাও হতে পারে। কী বলো? :))))

  • kc | ২১ জুলাই ২০২১ ০৯:০৩484209
  • কিন্তু অল্টারনেট সহজলভ্য এবং পুষ্টিকর শিশুসাহিত্যের ম্যাগাজিন আর কী ছিল সেসময়? মধ্যবিত্ত প্রথম বা দ্বিতীয় জেনারেশন পড়ুয়া ঘরে?

  • অপু | ২১ জুলাই ২০২১ ০৮:৫৪484208
  • অরণ‍্য দা ওই বই গুলো বারবার প ড়লেও পুরোনো হয় না। লোকে সমরেশ বসুর "গোগোল" বা বিমল করের কিঙ্কর কিশোর রায় বা কিকিরা কথা বললো না। ও গুলোও বেশ ভালো লাগতো।

  • অপু | ২১ জুলাই ২০২১ ০৮:৫০484207
  • আরে আমিও তো কোনদিন "গনশক্তি" পড়ি নি। তা বলে কি ওই মহান কাগজ টি খারাপ হ য়ে যাবে?

  • কোনি | ২১ জুলাই ২০২১ ০৮:৫০484206
    • h | 212.142.93.222 | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫৭718914
    • আনন্দমেলা পাঠাভ্যাস যে শুধু একটি পত্রিকার একটা বিশেষ সময়ের ফ্যান ফলোয়িং, একটি প্রাতিষ্ঠানিক পত্রিকা শুধু নয়, সেটি যে আশলে একটা রাজনইতিক অবস্থান, উপরের আলোচনা থেকে স্পষ্ট, একটা সেন্টার রাইট কোয়ালিশন নাম দেওয়া গেল, ভবিষ্যতে শুধু আমোলো-আমেলা বলা হবে ;-) নতুবা কি ভাবে স্বল্প পঠিত সাহিত্য পাঠের গুরু দমু, যে কিনা আবার নিজেই বলছে যারা সঙ্গে তার পাঠাভ্যাসে মেলে না, তার সংএ সে এ বিষয়ে মোটে এনগেজ ই করে না, শুধু শৈশব/কৈশোর ও তার অপাপবিদ্ধতার আবেগমথিত স্মৃতির কারণে মাইরি স্বল্প পঠিত সাহিত্যের আলোচনা, সাহিত্য সমালোচোনা বিষয়টাতে সামাজিক ইতিহাসের কে বা মতাদর্শের ইতিহাসের উপকরণ ব্যবহার করাকে আউট অফ ফোকাস ভ্যাজর ভ্যাজর মনে করে, তারা বিভিন্ন ইসুত টপাটপ একমত হয়ে গেল। এত এগ্রিমেন্ট এখন রাখি কোথায়। এই সেদিন ই অরণ্য অনেক রাগের পরে একটু খুশি হলেন, আমি চাট্টি টই আর ভাট লিখে কারো পাঠাভ্যাস বদলাতে চাই না বলে, আজ আবার দমুর সঙ্গে এগ্রি করছেন একটা হইলে হইতে পারিতো গোছের এভিডেন্সহীন আলগা ভাবনা কে আর এই বোতীন সেদিন আমায় হ্যাটস অফ ইত্যাদি বললো সম্পূর্ণ অযাচিত ভাবে শুধু স্বল্প পঠিত সাহিত্যের প্রচারের কাজের জন্যেই বললো, আজ আবার আমাকে এলিটিজম এর অভিযোগ করছে মাইরি। কি ছেলে, পরের বার ফিরনি কাটা গেল ;-)

      গুরুচন্ডালি একটা লিবেরাল স্পেস বলেই আমাদের এখানে বইয়ের গপ্প করার একটা আগ্রহ হয়েছিল, এবং যেহেতু আমরা অনেকেই সেই অর্থনইতিক রাজনইতিক পরিবেশে আছি, রাষ্ট্রের গঠন শুধু না, এক ধরণের মার্কেট ওরিয়েন্টেশনের রিপ্রেসনের মধ্যে যেখানে শিল্প সংস্কৃতি র চর্চা টাই নিঃশ্বাস দিতে পারে, বা আপিসে লুকিয়ে বই পড়াটাই হয়ে ওঠে, হাস্যকর কিন্তু অনোন্যোপায় সাবভারসন। ভাটের আদিপুরুষ ডিডি দা ধর কি একটা প্রসঙ্গে আমাকে টুক করে গোপাল হালদার পড়ে আসতে বললেন, আমিও মজা পেলাম তো এতে কেউ কিসু মনে করতো না। পরে ডিডি দা যখন লিয়ন উরিস এর বাজে জঘইন্য গপ্প দিয়ে ইজরায়েল কে ডিফেন্ড করছিলেন, হয়তো রসিকতা করে, আমি তখন নতুন হানা আরেন্ড্ট / ইলান পাপে পড়েছি, তো আমি প্যাঁক দিয়ে ব্যান্টার ফেরত দিলাম। তো ডিডি দা চাট্টি কপট ক্ষোভ দেখালেন। পরে দেখা গেল একটু নতুন প্যারালেল বই/সিনেমা
      র কথা বললেই পরিচিত আওয়াজ খেতে হচ্ছে।

      কি কি আপত্তি এসেছে, ব্যক্তি না বলে অবস্থান গুলো বলা যাক,

      -এলিটিজম এর অভিযোগ / জাতে ওঠা ইত্যাদি (আরে ভাই মুসলমান দলিত আদিবাসী কে জাতে তুলতে রিফিউজ করলো সে আবার পাল্ট অভিযোগ করে কি করে)
      - বিদেশী তত্ত্ব আনার বোগাস স্বদেশপ্রেমী অভিযোগ
      - আয়রণ কার্টেন তৈরীর অভিযোগ, যারা কল্লোলের বিজ্ঞাপন রিফিউজ করলো, তাদের বিরুদ্ধে কথা বলাটা আয়রন কার্টেন? তাও কিনা অর্গানাইজ্ড পলিটিক্স কে যারা আক্রমণ করছে, তাদের কে ভালো লেখক বলে ছেড়ে দিতে হবে, বলা যাবে না, যে ভাই মহত লেখক আপনি অর্গানাইজ্ড পলিটিক্স এর বিরুদ্ধে কথা বলছেন আমি সেটা বুজেছি, কিন্তু খারাপ লেখেন নি, আরেক টু বড় হোন, একদিন গণতন্ত্রের প্রয়োজনেই অর্গানাইজ্ড পলিটিক্স এর পক্ষে কথা বলতে হবে, বা বামওপন্থী রাজনইতিক কর্মীর ছেলে শুধু বাপের উপরে রেগে গিয়ে লুম্পেনাইজ হবে, যেন লুম্পেনরাই বাম পলিটিক্স এর একমাত্র ভ্যালিড ক্রিটিক।

      -তত্ত্বায়নের প্রয়োজনীয়তার বিরুদ্ধে অভিযোগ, ছোটো গল্প নিশ্বাস অথবা পার্ক এই সব বিচিত্র কথা ঃ-)))

      -- আরো মজার মজার অবস্থান আছে, অনুবাদ সাহিত্য স্কোপের বাইরে, অন্য কিশোর পত্রিকা/বই একই সামাজিক অবস্থান থেকে আসা সত্ত্বেও যে কিছুটা প্রচেষ্টা করছিল, সেটা কে অস্বীকার করা, এভিডেন্স আসার পরে সেটাকে নিরীক্ষা পুরোটা না করেই অনড় অবস্থান ইত্যাদি।

      ইত্যাদি।

      এত যে মতি নন্দী ইত্যাদি করছে লোকজন, তো মতি নন্দির কোনির সেই জায়গা টা বোধায় ভুলে গেছে, যেখানে খিদ্দা চরিত্রটি বলছে/ভাবছে সমাজতন্ত্র খেলোয়াড় দের নিরাপত্তা দেয়, কিন্তু কিলার ইন্স্টিন্ক্ট ইত্যাদি গোছের কিছু একটার জন্য, গণতন্ত্রের কামড়া কামড়ি টাই সে পছন্দ করে, এবং সেটা হল, ক্লাব প্রেসিডেন্ট হিসেবে লোক কে ভজানোর পরে বা আগে, এবং সেই ক্লাব প্রেসিডেন্ট চরিত্র টাকেও অ্যায়্সা কার্ডবোর্ড করা হয়েছে কহতব্য না। এটা কোট না, উৎসাহীরা খুঁযে পড়ে নেবেন। তো দেখা যাচ্ছে মতি নন্দী নিজে বড় লেখক ইত্যাদি হওয়া সত্যেও, নিজের লেখার মধ্যে দিয়েই তাঁর রাজনইতিক পক্ষাবলম্বন থামাচ্ছেন না, কিন্তু আবেগঘন কিশোর কিশোরী রা সে সব ভুলে মেরে দিয়ে এটাকে রাজনীতিহীন কিশোর মনের ক্রীড়াপ্রেম জাগানোর প্রচেষ্টা হিসেবে দেখছেন, বা জাস্ট বেশ কলেজ ফুটবলের সিনেমা গুলোর মত ভালো সিনেমা। তো আমার কোনোটাতেই আপত্তি নেই, শুধু মতি নন্দী নিজে যে অরাজনইতিক অবস্থান নেন নি, সেটা মনে করিয়ে দিতে বাধ্য হলাম মাইরি।

      কাকে দিয়ে কখন কে লেখাতেন জানা নেই, শুধু এটুকু বলা ভালো, আগেও অন্তত একবার বলেছি, সম্ভবত ডিসি কে, ১৯৬৮-৭২ এর পরে এই সময় কালের অব্যবহিত পরেই ১৯৭৫ এ আমোলো-আমেলা প্রতিষ্ঠা পাচ্ছে, তার কারণ কি সেই প্রতিষ্ঠানের পক্ষে পুরো অরাজনইতিক হওয়া সম্ভব যে কিনা দক্ষিন পন্থী ঠিংক ট্যাংক হিসেবে এমার্জ করছে? শক্তিশালী সন্দেহ নাই, কিন্তু তার প্রাতিষ্ঠানিক সাহিত্য কে বাংলা সাহিত্য কেন বলবও, দক্ষিনপন্থী বর্ণহিন্দু বাংলা সাহিত্য কেন বলবো না সেটাই পরিষ্কার না, এই পোস্ট নব্বই নতুন বেশে সফ অপ এড বেরোনোর অভ্যেস টি এমার্জ করার আগে পর্যন্ত?

      আসলে বই গুলো কে একটা টুকড়ো ও বিছিন্ন আর্টিস্টিক প্রয়াস বলে ভাবার একটা গন্ডোগোল হচ্ছে। সাংবাদিকতার ইতিহাসটা কি বাংলায়? বিংশ শতকে? ঊনবিংশ শতকের বাবু-দলাদলি ইত্যাদির পরে- একটা জাতি গঠন ইত্যাদির ফেজ যাচ্ছে, একটা আনফিশিয়াল প্যারালেল ওয়ার্ল্ড গড়ে তোলা কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের পাশাপাশি, তারপরে স্বদেশী জাতীয়তাবাদ, কোথাও কোথাও সশস্ত্র জাতীয়তাবাদের সমর্থন, সাহসিকতার সাংবাদিকতা অস্বীকার করার উপায় নেই, কিন্তু একটা কথা দেখা দরকার, ১৯৪০ এর পর থেকে অবশেষে ৬০ এর দশকে গিয়ে এই বাঙালী জাতীয়তাবাদী সংবাদমাধ্যম একটা রিয়ারগার্ড অ্যাকশন নিতে বাধ্য হচ্ছে, সেটা হল ইনটেলকচুয়াল মিডল গ্রাউন্ড রিক্লেম করার কাজ। সেরা ট্যালেন্টে বাম ক্যাম্পে চলে যাওয়ার সম্ভাবনা যখন অতি প্রবল, তখন ই আর্থিক নিরাপত্তা ও পেশাদারিত্ত্বের আমদানী করে বিরাট কুশলতার সঙ্গে আমোলো আমেলার আবির্ভাব। এতে নজ্জা পাওয়ার কিসু নাই।

      এই অরাজনীতি যে সে অরাজনীতি নয়, অ্যাপোলিটিকাল সিটিজেন অ্যাকশন গোছের বিষয়ে কার্টুন স্ট্রিপ সম্ভবত বেরোছে পরাগ রায়ের নামে একটি স্কুল ছাত্র র অপুর্ব ছবি আর লেখা দিয়ে, এটা সন্দেশেও হতে পারে। বলা যেতে পারে, বিটুইন দেম সেলভস, আমোলো-আমেলা অ্যান্ড নেকুপুশু সন্দেশ, প্রাঅয় চল্লিশ বছর আগে, আম আদমী পার্টির আদি পর্বের মত একটা আইডিওলোজি হীন সিটিজেন অ্যাকশন ফোরাম চাই্ছে, কারণ অর্গানাইজ্ড ইউনিয়নের প্রয়োজন ফুরালেও অর্গানাইজ্ড পলিটিক্স এর প্রয়োজন ফুরাচ্ছে না।।

      বন্ধু গণ স্মৃতি তে ভারাক্রান্ত না হয়ে, নিজের জীবন কেও আপনারি বিশ্লেষণের সামনে আনুন, মা মাটি মানুস জিন্দাবাদ ঃ-))
  • aranya | ২১ জুলাই ২০২১ ০৮:৪৫484205
  • আনন্দ ব্যবসায়িক প্রতিষ্ঠান তো ঠিকই, প্রফিট মেকিং-ই উদ্দেশ্য। অন্য প্রকাশনাকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। কাগজের ভেন্ডার-দের ওপর চাপ দিত অন্য প্রকাশনার পত্রিকার আগে যেন তাদের পত্রিকা মফস্বল শহরে পৌঁছয়, এমন শুনেছিলাম। এসব নিয়ে কোন তর্ক নেই


    আমার আগ্রহ কিছু লেখা নিয়ে, যেমন স্ট্রাইকার, স্টপার, কোনি, ভয়ংকর সুন্দর, পটাশগড়ের জঙ্গলে, পাগলা সাহেবের কবর, মনোজদের অদ্ভুত বাড়ি, গুগুনোগুম্বারের দেশে ইঃ


    এই উপন্যাস গুলো ঠিক কী কী কারণে খারাপ ?


    এই লেখাগুলো কোথায় ছাপা হয়েছে, তাতে আগ্রহী নই

  • তাচ্চেয়ে | ২১ জুলাই ২০২১ ০৭:৫৫484204
  • সরাসরি বললেই হয় আমি আমেলা পড়িনি, তাই উহা খারাপ। এত ত্যানা পেঁচানোর কি আছে?

  • কালীদা | ২১ জুলাই ২০২১ ০৭:৫২484203
  • বোধির লেখা এই জন্য ইরিটেটিং যে সে ধরেই নিচ্ছে একমাত্র তার বাড়ির তাকেই ঐ চাট্টি বই ছিল। অন্য লোকের বাড়ি টলস্টয় বালজ্যাক ও আ মে সব একসঙ্গে থাকতে পারে এবং সে সব বাড়ির বাচ্ছারা তার পড়েও ঝালমুড়ির ঠোঙ্গার পাতাটা পড়তে পারে - এ জীবন বোধয় সে কল্পনা করতে পারে না। সে নানাবিধ স্ট্রাকচারের ওপরের স্তরটা চমত্কার দেখতে পায়, কিন্তু তাতেই য়্য্যতো খুশি হয়ে নিজের পিঠ চাপড়াতে থাকে যে নীচের তলার দেখার নীচেও যে স্ট্রাকচার থাকে তা বেমালুম অস্বীকার করে যায়!


    কি আর করা, এই তো গণতন্ত্র কালীদা!

  • pathak | ২১ জুলাই ২০২১ ০৭:৫০484202
  • ইন্টারনেট বাংলা বলতে যদি গুচ-র লেখালেখি হয় তো বোধিবাবুর সফল মোরগের আত্মকাহিনী ঠিকই আছে। তবে তার বাইরেও ইন্টারনেট আছে, আর তাতে বাংলাও আছে।

  • dc | ২১ জুলাই ২০২১ ০৭:৪৮484201
  • *হাত

  • dc | ২১ জুলাই ২০২১ ০৭:৪৮484200
  • নাঃ এবার কাটি, পিসির রাজ্যে যেতে হবে। শারদীয়া আনন্দমেলা আর্কাইভ করার প্রস্তাব আপনাদের কেউ ভেবে দেখবেন আশা করি, ক্যাপিটালিস্টরা আপনাদের দু হাদ তুলে আশীর্বাদ করবে :-)

  • হানুস্যারের বন্ধু | ২১ জুলাই ২০২১ ০৭:৪৩484199
  • dc | ২১ জুলাই ২০২১ ০৭:৪৩484198
  • কিশোর মনের সুকুমার বৃত্তিগুলোর সম্ভাব্য লিস্ট ​​​​​​​কি ​​​​​​​এরকম ​​​​​​​হতে ​​​​​​​পারে?


    মদ টদ খাওয়া একদম নিষেধ, গাঁজা আর কোকেনের তো প্রশ্নই নেই। পানু পড়া, দেখা ইত্যাদি একদম বারন, কাজেই জেমস হ্যাডলি চেজ আর সিডনি সেলডন বাদ। লে কার একটু আধটু চলতে পারে। আচ্ছা টলকিয়েন পড়া যাবে, নাকি তাতেও দেদার অসুকুমারীয় বৃত্তির চাষ হয়েছে?

  • শিশুপাঠ্য | ২১ জুলাই ২০২১ ০৭:৪১484197
  • সুনীল গঙ্গো যে শিশুসাহিত্যের আড়ালে বামপ্ন্থা প্রচার করত - সেটা যারা আ মে পড়েনি তারা তো জানতেও পারেনি।


    তবে তাদের পলিটিকাল প্রসেস তাদের ছোটবেলায় আ মে র কাছে ঘেঁসতে দ্যায় নি - এইটে ডিফেন্ড করার জন্য য়্যাতো কষ্ট না করলেও হত!

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | ২১ জুলাই ২০২১ ০৭:৩২484196
  • একটা বই ব পত্রিকা শুধু আমার জীবনের পছন্দের সময়ে পড়েছি বলে সেটিকে প্রশ্ন করা যাবে না, এই দাবীটা আমার সত্যি ই বিচিত্র লাগে। সাহিত্য পাঠ যাদের বর্ণপরিচয় এবং আনন্দমেলার পরে বেশি এগোয় নি তাদের পক্ষে সেটিকে চিল চিৎকারে ডিফেন্ড না করাই কঠিন অবশ্য। আর যারা প্রচুর পড়েও এই কমারশিয়াল টিন এজ ফিকশন উৎপাদন যন্ত্র টিকে চিহ্নিত করতে চাইছেন না, তাদের সম্পর্কে আর কি বলব, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, নিজের নাম ফিরে পান :-))))


    কোন প্রসঙ্গে কটি নতুন নাম উৎপাদিত হচ্ছে তার একটা মেট্রিক প্রকাশ করা উচিত এল সি এম এর। হাসিও পায় মুখোস er প্রয়োজন দেখলে। রাষ্ট্রের স্নুপিং কে ব্যক্তিগত অজুহাত হিসেবে ব্যবহার করার প্রয়োজন টা খুব ই জনদরদী শিক্ষাদর্শ :-)))))

  • প্লাস | ২১ জুলাই ২০২১ ০৭:২৩484195
  • ভাগ্যিস বাংলাদেশে এথনিক ক্লিনজিং করে ভূমিসংস্কার হয়েছিল।

  • dc | ২১ জুলাই ২০২১ ০৭:১৯484194
  • তবে "কিশোর মনের সুকুমার বৃত্তিগুলোকে গড়ে তোলা" কেন কোন ​​​​​​​সাহিত্যিকের ​​​​​​​লক্ষ্য ​​​​​​​হবে, ​​​​​​​বা ​​​​​​​হওয়া ​​​​​​​উচিত, ​​​​​​​বুঝলাম ​​​​​​​না। ​​​​​​​মানে কেউ ভাবলেন কিশোর মনের সুকুমার বৃত্তিগুলো গড়ে তুলবো, ​​​​​​​আর ​​​​​​​তার ​​​​​​​জন্য ​​​​​​​মোটা ​​​​​​​মোটা ​​​​​​​উপন্যাস ​​​​​​​লিখে ​​​​​​​ফেললেন, ​​​​​​​তাতে ​​​​​​​ক্ষতি ​​​​​​​কি?


    (ডিঃ কিশোর মনের সুকুমার বৃত্তির ​​​​​​​লিস্ট ​​​​​​​আমার ​​​​​​​কাছে ​​​​​​​নেই)

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | ২১ জুলাই ২০২১ ০৭:১৮484193
  • অবশ্য আজকের দিনে দাঁড়িয়ে আনন্দমেলাকে মহান প্রকাশনা নিরীক্ষা মনে করার যথেষ্ট কারণ রয়েছে। সফল মোরগের আত্মজীবনী ছাড়া ইন্টারনেট বাংলা তো আর পশ্চিমবঙ্গকে বিশেষ কিসু দেয় নি :-)))) ভাগ্যিস মুক্তিযুদ্ধ ঘটেছিল আর বাংলাদেশ তৈরী হয়েছিল।

  • হানুবাবুর লিস্টি | ২১ জুলাই ২০২১ ০৭:১৭484192
  • এই যে ভাই, এইটে -

    • h | 213.132.214.87 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:২২364459
    • লম্বা লেখা লিখছি কেন টা লম্বা প্রশ্ন? ফ্রী মেনলি তাই ঃ-)))

      রোবু এগ্রিড, কিন্তু এই লিস্ট ভীষন ইম্প্রেসিভ হয়ে উঠছে কি আনন্দমেলা এলে? ঃ-)))) ক্লাসিকস ই তো আসল। তবে মহাভারত বা ইলিয়াড অডিসি হামজানামা র মত ফাউন্ডেশনাল মিথ পড়ার একটা অপশন থাকা উচিত তাই রাখা হয়েছে।

      এগুলো তাক মাত্র, রেকমেন্ডেড রিডিং না, আপনাদের পক্ষেও ছোটো হওয়া সম্ভব না, কিন্তু আনন্দমেলা বিহীন তাক সম্ভব সেটা অন্তত রেকর্ড করা হচ্ছে। কারণ পুজো মানেই তো সেই মেলন্কালিক অত্যাচার। এই যে আনন্দমেলা বিরোধী প্রচারের চোটে রাস্কিন বন্ড ইত্যাদি কথা এলো, এতো খুব সুন্দর ব্যাপার। পুজো সত্ত্বেও।

      হ্যাঁ এইবার একেবারে ইউরোপীয়ান ক্লাসিক্স। গাঁতিয়ে ডিকেন্স, দুমা, এইচ জি ওয়েল্স, জুল ভের্ন ইত্যাদি। এটা নিজের পসন্দ মত তাক করে নিন, এ মানে তো প্রচুর। কোনান ডয়েল, একটু পাকা হলে মোপাসাঁ পড়ুন। দেখবেন লাইট রিডিং থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে।
      তারপরে গাঁতিয়ে বিভূতি, শরত, বংকিম, তারাশংকর ও রবীন্দ্রনাথ ছোটো গল্প। এগুলো না পড়লে দেশকে চেনা যায় না, পড়তেই হবে, আর যা বংকিম পড়ার ছোটোবেলাতেই পড়া ভালো ;-)

      সঙ্গে এন্টায়ার সোভিয়েট এবং চীন প্রোডাকশন। এইবার এখান কথা আছে, সোভিয়েত প্রোডাকশন এর নাম তখনো যদিও সোমনাথ দাশগুপ্ত হয় নি, তবুও সহজলভ্যতা একটা কারণ। আর কি পাছি, একটা রিয়েলিটি যেটা আমাদের না, কিন্তু তাতে জন্তু দের সঙ্গে একটা বন্ধুত্ত্বের জায়গা পাছি, যেটা সাউথ ইন্ডিআন ছোটোদের গল্প চাড়া বেশি পাই নি, একটা যুদ্ধ বিগ্রহের মধ্যে একলা বাচ্চা কে পাছি, উনিট ফ্যামিলির বাচ্চাদের পাচ্ছি, যেটা আমাদের সাহিত্যে তখনো বড় ফর্মে পাচ্ছি না।

      তার পরে অবশ্যই বেশি দেরি না করে টলস্টয় শুরু করে দিয়ে জীবনের অধঃপতন শুরু করাই ভালো। বা বালজাক / অস্কার ওআইল্ড ইত্যাদি তে চলে গেলেন। যাওয়ার আগে শংখ ঘোষ প্রেমেন্দ্র মিত্র অন্নদশংকর সুভাষ প্রচুর পড়ে ফেল্লেন। ইত্যাদি।

      এগুলো ইম্প্রেস করার জন্য লিস্ট না, তাক মাত্র। এই নাম গুলোর একমাত্র উদ্দেশ্য পুজোর আগে, অন্তত এই পুজোর আগে যাতে আপনাদের সুদু আনন্দমেলা মনে না পড়ে। পড়লেও যেন গোপনে পড়ে।
  • তবে | ২১ জুলাই ২০২১ ০৭:১৩484191
  • আদর্শ শিশুসাহিত্য আছে তো। কমুনিস্ট ম্যানিফেস্টো।

  • ওফ | ২১ জুলাই ২০২১ ০৭:০৭484190
  • হানুবাবুর বক্তব্য বিশেস কিসু নাই। স্রেফ রেটোরিক। এতদিনেও আমেলার বাইরে অপূর্ব কিশোর সাহিত্যের একটা লিস্টি পাওয়া গেল না। এখন দেখা যাচ্চে মরালমেসো হতে চান। কি খোরাক মাইরি!

  • হায় | ২১ জুলাই ২০২১ ০৭:০৬484189
  • অর্থহীন অংবংচং বাক্যবিন্যাসকে পাণ্ডিত্যের প্রমাণ ভাবিবার দিন গিয়াছে।

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | ২১ জুলাই ২০২১ ০৬:৫৮484188
  • খেটে খান।

  • q | ২১ জুলাই ২০২১ ০৬:৫৭484187
  • মোরালিস্ট শিশু সাহিত্য বোলে তো? পাগলা দাশু? নাকি গোপাল অতি সুবোধ বালক? মোরালিস্ট সাহিত্য মানে গীতা না রামচরিতমানস?

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | ২১ জুলাই ২০২১ ০৬:৫০484186
  • হাতের কাছে যাই থাকবে পড়া ভালো, তবে কার হাতের কাছে কি পৌচছে সেটি অবশ্যই পোলিটিকাল প্রসেস। ফাল্তু হেজিয়ে লাভ আছে? মানে এটা যদি না মানেন, লিটল ম্যাগ নিয়ে আদেকলামো ছাড়েন। লিটলম্যাগ মানে প্রকৃত লিটলম্যাগ, সেই লিটলম্যাগ না, যার দাম বিদেশী ইউনির বই য়ের মত, যা ছাপানো হয়, বাংলা কোর্সের পড়ার রেফারেন্স টেক্স্ট হিসেবে, আর যার সম্পাদক রা বড় কাগজে মেমোয়ার বা কলাম লিখে শান্তি ও রিটায়ারমেন্টের সম্মান পান :-)))


    আর কালচার কে বিশেষত আর্বান প্রতিষ্ঠানের কালচারকেও যদি প্রোডাকশন প্রসেস হিসেবে না দেখেন, তাইলে কথা বলে লাভ কি আছে, নষ্টলজির বাজার গরম করুন আর কি :-))))


    আনন্দমেলার প্রকাশনা আদর্শ, প্রতিষ্ঠার উদ্দেশ্য, যেটা মরালিস্ট শিশু সাহিত্য থেকে সরে এসে কমারশিয়াল কিশোর সাহিত্য উৎপাদন সেটা বদল অবশ্যই কিন্তু বদল টা সম্পর্কে ক্রিটিক কেন করা যাবে না বোঝা গেল না, সেখানে টলস্টয় ছাপানো হলেও তো প্রকাশনা আদর্শ, প্রতিষ্ঠার উদ্দেশ্য বদলাতো না।


    এমন ভাবে কথা হচ্ছে যেন, ৭ এর দশকের প্রথম ভাগ জেফ বেজোস এর আগে মহাকাশে ছিল, তার আগে পরে কিসুই নাই, শুধুই টেক্স্ট। আমার ছোটোবেলা তো আমার পুলিশ না যে সবসময়েই তাকে মহান হতে হবে :-))

  • &/ | ২১ জুলাই ২০২১ ০৪:০২484184
  • টইতে এমন কিছু লেখা দেখছি, পড়ে অর্থোদ্ধার করা যাচ্ছে না। মনে হয় গুগল ট্রানস্লেটে ফেলে বাংলা করা হয়েছে, এবং সেটাই কিছুমাত্র ঘষামাজা না করে সোজা তুলে দেওয়া হয়েছে। একেবারে সেই গিরিশ পার্কে উমা থুরমান এর মতন কেস দাঁড়িয়েছে। :-)

  • &/ | ২১ জুলাই ২০২১ ০২:৫৩484183
  • ভালো করে সত্যজিৎ রায়কে লক্ষ্য করুন, তাহলেই বুঝবেন কোন দিক থেকে কোন দিকে গেলে লেখাটেখা কীরকম ---ইয়ে মানে---ওই জিনিসগুলোই তো তিনি সন্দেশেও দিতে পারতেন---কিন্তু চলে গেলেন আবাপ হাউসে। একের পর এক বেস্ট সেলার। সেই নব্বইয়ের দশকে রবিবারে যে বেস্ট সেলার লিস্ট থাকত, তাতে ফেলুদার বইগুলো ছিল একেবারে প্রায় সবসময়। শঙ্কুকাহিনিও থাকত কিছু কিছু। অন্য কথা কি, এখনও তো ওগুলোর জনপ্রিয়তা কমে নি, কমিক্স টমিক্স করে যদিও সাড়ে বত্রিশভাজা করা হচ্ছে, তবুও এখনও ওগুলোর বাজার রয়েছে। এটা হয়তো সম্ভবই হত না যদি উনি সন্দেশেই শুধুমাত্র লিখতেন।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত