এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • zi xi | ১৯ মে ২০১২ ০২:২৬4830
  • আমি এক্ষুনি লিখতে যাচ্ছিলাম পমা র কী হোলো? ঃ-)
  • Tim | ১৯ মে ২০১২ ০২:২৩4829
  • পপি নামটা হেব্বি হয়েছে। পমা'র বাণীও লিখে দিলে ভালো হতো। নাকি পমা'রা পাত্তা পান নি?
  • Tim | ১৯ মে ২০১২ ০২:২১4828
  • নিশি নিশ্চিন্ত থাকো, ঐটে তোমারই প্রাপ্য। ঃ-)
    আজকাল মেলটেল লিখতে এত ল্যাদ, যে এখেনেই দিয়ে রাখলুম আর কি।
  • পাই | ১৯ মে ২০১২ ০২:১৩4827
  • নাঃ, যদ্দুর জানি, এগুলো অ্যানোনিমাস। এখানে একটা সিম্পোসিয়ামে এই কাজটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। মূল পেপারটা খুঁজে দেখবো।
  • kk | ১৯ মে ২০১২ ০২:১১4826
  • ব্যাং, কেকে এইখানে ঃ-)।
  • zi xi | ১৯ মে ২০১২ ০২:০৯4825
  • আরে পাই, আমাদের যে বিশাল মিলিজুলি সমাজ সেখানে বিশাল সংখ্যক মেয়ের কাছে শ্বশুরবাড়ি ই হোলো আপিস, নানা ধরণের বস সেখানে, স্বামী শাশুড়ী শ্বশুর দেওর ননদ ইত্যাদি। সেইসব বসেদের সন্তুষ্ট রাখার কথা এইসব মেয়েরা যখন বলেন তখন হয়তো তারা প্রফেশনাল হিসাবেই বলেন। ওদের দিক থেকে ব্যাপারটা দেখা দরকার না? কারণ অনেকের ই হয়তো স্বাধীন রোজগারের কোনো স্কোপ নেই, সেটা ভাবারও স্কোপ নেই। সংসারের কাজই তাদের প্রফেশন।
  • zi xi | ১৯ মে ২০১২ ০২:০৫4824
  • কীসের থ্যাংকু টিম?
    কারণ না জেনে থ্যাংকু নেওয়া খুবই ইয়ে, দেখা গেল হয়তো সেটা পাবে থাঙ্কোমণি কুট্টি, এদিকে নিয়ে বসে আছে নিশিকান্ত চতুর্বেদী। ঃ-)
  • পাই | ১৯ মে ২০১২ ০২:০৪4823
  • এই যে।

    41% of women thought that husbands were justified in slapping their wives if the latter showed disrespect to their in-laws. Meanwhile, a substantial 35% of women thought they deserved a brutal beating at the hands of their spouses if they neglected doing the household chores or looking after their children.
  • Tim | ১৯ মে ২০১২ ০২:০১4822
  • নিশির একখান থ্যাঙ্কু পাওনা ছেলো। এইব্যালা দিয়ে রাখি। ঃ-)
  • zi xi | ১৯ মে ২০১২ ০২:০০4821
  • সত্যমেব জয়তে র চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ নিয়ে যে এপিসোডটা ওটাও পুরোটা দেখা হয় নি, সামান্য শুরুটুকু দেখেছিলাম।
    কিন্তু কিছুদিন আগে এফ বি তে একজন সমাজকর্মী মহিলার দেওয়া ভিডিও দেখছিলাম, কী বীভৎসভাবে অত্যাচার করে অর্ধমৃত অবস্থায় শিশুদের ফেলে গেছে হায়েনারা, সেইসব ধরনের কেস সত্যমেব তে দেখানোর কোনো স্কোপ ও হয়তো ওদের ছিলো না, শত হলেও স্পনসরের পয়সায় করা টিভি প্রোগ্রাম তো!
  • zi xi | ১৯ মে ২০১২ ০১:৫৫4820
  • পাই, না তো দেখিনি সার্ভেটা। দেখবো। আসলে সার্ভে ও তো শেষ পর্যন্ত সীমিতই, ক'জনে আর বলতে পারার মতন অবস্থায় থাকে, সার্ভের প্রশ্নই বা কজনের কাছে গিয়ে পৌঁছায়।
    তবে সরলীকরণ চলে না, অবশ্যই চলে না, প্রতিটা কেস আলাদা।
  • zi xi | ১৯ মে ২০১২ ০১:৫২4819
  • আর বাস্তব জীবনে তো নিজের চোখেই পড়ে, নিজের আত্মীয় স্বজনদের মধ্যেই তো দেখি প্রায় একই রকম অবস্থা। সাধারণ মধ্যবিত্ত ঘর, একই ঘরের ভাই আর বোনের মধ্যে বোনটি ই পড়াশুনায় ছিলো অপেক্ষাকৃত ভালো, অথচ ভাইটি দিব্যি চাকরি করছে, বোনটি পাশ টাশ করে ঘরের কাজ করছে, কিছু টুইশন করছে আর সম্বন্ধ বিয়ের জন্য প্রতি রবিবারে সেজেগুজে বসছে ভাবী শ্বশুরবংশীয়দের সামনে। এটা শুধু যে ঐ মেয়ের দুর্বলতা বা চারিত্রিক ললিতলবংগতা তা নয়, চারিপাশের সমাজ এখনো অনেক বিরূপ, এখনো মেয়েদের স্বনির্ভর হবার লড়াই ছেলেদের তুলনায় বেশি কঠিন।
  • পাই | ১৯ মে ২০১২ ০১:৪৬4818
  • নিশি, সত্যমেব জয়তে টইতে দেশব্যাপী মেয়েদের নিয়ে একটা সার্ভের কথা লিখেছিলাম। 'অ্যাবিউজ' নিয়ে প্রায় ৪০% মেয়ে কী মনে করে। পড়েছিলে ? ঃ)

    তবে কী জানি, ছবিটা সব জায়গায় এক রকম ক'রে দেখলে আমার অতিসরলীকরণ লাগে।
  • zi xi | ১৯ মে ২০১২ ০১:৪৩4817
  • আমি ক'দিন আগে মহাশ্বেতার লেখা একটা গল্প পড়ছিলাম, "মেয়ে নামতা।" যতনমণি থাকোমণি লক্ষ্মী মৌমিতা অপা এদের গল্প, গ্রাম শহর নানা জায়গার মেয়েরা, নানা অর্থনৈতিক স্তরের মেয়েরা, কেউ কেউ ভালো শিক্ষার সুযোগ পেয়েছে, কেউ পায় নি, নানাভাবে বাঁচার লড়াই করছে, কিন্তু সব জায়গাতেই তাদের জীবনকে তাদের নিয়ন্ত্রণ করতে না দেবার ষড়যন্ত্র, সব জায়গায়, উচ্চ থেকে নিম্ন সব বিত্তের স্তরে। না মানলেই তখন মারধোর রেপ খুন বেচে দেওয়ার চেষ্টা, ঠকিয়ে সরে পড়া-এইসব।
  • পাই | ১৯ মে ২০১২ ০১:২৫4816
  • SS, এই সিনেমাটাও চূড়ান্ত ছিটিয়াল। আর সেই জন্যই ব্যাপক ! ঃ)
  • ব্যাং | ১৯ মে ২০১২ ০১:২৪4815
  • আমি এদিকে ভাটাতে ভাটাতে একটি তারার খোঁজে দেখার চেষ্টা করছি অনেকক্ষণ ধরে। এত বিরক্তিকর সিনেমা, যে চেষ্টা করেই যেতে হচ্ছে দেখার। কিছুতেই আর দেখতে পারছি না।
  • ব্যাং | ১৯ মে ২০১২ ০১:২২4814
  • ইসস কী বাজে লাগছে দেখতে!
    * শোভা সেন
  • ব্যাং | ১৯ মে ২০১২ ০১:২১4811
  • জানো নিশি, কয়েকটা বই পড়ছি একসাথে। কেতকী দত্তর নিজের জবানিতে লেখা স্মৃতিকথা, যেখানে ওনার মা অভিনেত্রী প্রভা দেবী থেকে শুরু করে সেই যুগের বহু মঞ্চাভিনেতার জীবনের কথাই আছে। একই সঙ্গে পড়ছি, সোভা সেনের লেখা ওঁরা, আমরা এরা। সেইখানেও ওনার দেখা বহু মেয়ের জীবনের কথা লেখা যারা অভিনয় করতেন। অবাক হয়ে লক্ষ্য করছিলাম, শহর হোক বা গ্রাম, স্বনির্ভর অথবা পরমুখাপেক্ষী গৃহবধূ যাই হোক না কেন, বেসিক লড়াইয়ের জায়গাটা প্রায় সব মেয়ের জন্যই এক।
  • পাই | ১৯ মে ২০১২ ০১:২১4812
  • "If luke is in the wrong, then trust me he will face the necessary sanctions. But what this girl is doing is idiotic."

    কী ইডিয়টিক স্টেটমেন্ট !
  • SS | ১৯ মে ২০১২ ০১:২১4813
  • hola চিন্টুস্যার!
    como estas?
  • পাই | ১৯ মে ২০১২ ০১:১৮4810
  • যাঃ। মেক্সিকোটা চেন্নাই হয়ে যাচ্ছো ? ভায়া তিব্বত নয় ? নিদেনপক্ষে ভায়া রানাঘাটও তো যেতে পারতে।
  • ব্যাং | ১৯ মে ২০১২ ০১:১৫4808
  • আমার আবার ওদিকে সত্যর বউদি সারদা আর পিসঠাকুমা মোক্ষদার চরিত্রগুলো খুব শক্তিশালী লাগত।
  • ব্যাং | ১৯ মে ২০১২ ০১:১২4807
  • অথচ সত্য নিজে কিন্তু স্বাধীন, স্বনির্ভর হতে পেরেছিল। নিজের জীবনটা কিন্তু নিজেই চালিয়ে নিতে পেরেছিল। তখন একবারের জন্যও ফিরে এসে সুবর্ণকে কি উপড়ে নিয়ে যেতে পারত না সেই জীবনটার থেকে, যেটাকে সত্য নিজে সারাজীবন ঘেন্না করে এসেছে।
  • zi xi | ১৯ মে ২০১২ ০১:০৬4806
  • ব্যাং, আমারও একদম মনে হয়েছিলো সত্যবতী সুবর্ণকে ঠিক জোর করে নিজের কাছে নিয়ে যাবে, ওকে পড়িয়ে শুনিয়ে মানুষের মতন মানুষ করে তুলবে। সুবর্ণ হবে স্বাধীন, স্বনির্ভর, নিজে রোজগার করবে। কারুর মুখাপেক্ষী হবে না। কিন্তু সেই আশা আশাই রয়ে গেলো, কেন যেন তাই মনে হয় ওখানে রয়ে গেছে অসমাপ্ত কাহিনি, প্রথম প্রতিশ্রুতি শেষ হয় নি। সুবর্ণলতা যেন অন্য কোনো গল্প।
  • ব্যাং | ১৯ মে ২০১২ ০১:০১4805
  • তবে নিশি সত্যি কথা বলতে গেলে, আমি সুবর্ণর বিয়ের পরে সত্যর চিরকালের মতন সব ছেড়ে কাশী চলে যাওয়া মেনে নিতে পারি নি। খুব আশা করেছিলাম, সত্য নিশ্চয়ই জোর করে সুবর্ণকে টেনে নিয়ে, নিজের সাথে নিয়ে চলে যাবে। কিন্তু সুবর্ণকে বিনা দোষে অমন পাষন্ডদের হাতে ছেড়ে যাওয়াটা মেনে নিতে এই বয়সেও অসুবিধে হয়।
  • achintyarup | ১৯ মে ২০১২ ০১:০০4804
  • না না, শুধু শ্রী ছেন্নাই অ্যারপোর্টে। সেখেনে সাড়ে চার ঘণ্টা বসে থাকব। রসম টসম খাব হয়ত :(
  • ব্যাং | ১৯ মে ২০১২ ০০:৫৮4803
  • হ্যাঁ, লুরু আসবি কেন, লুরু আসতে তোর বয়েই গেছে। লুরুতে আবার মানুষ থাকে নাকি, যে সেখানে তুই পা দিবি!
  • ব্যাং | ১৯ মে ২০১২ ০০:৫৭4802
  • নিশি, নবকুমারের মা মহিলাটি কি কম ছিল নাকি? উঠতে-বসতে সত্যকে দাঁতে পিষতেন। নবকুমার নিজেও তো ম্যাড়ামার্কা। নিজের চরিত্রের জোর বলতে তো কিছুই ছিল না। সত্যবতীর ঐটুকু বয়সেই প্রথম প্রতিবাদটা সেই সময়ের তুলনায় কয়েক শো বছর এগিয়ে ছিল। ভেবে দেখো তো ঐটুকু একটা মেয়ে অস্বীকার করছে শ্বশুরকে প্রণাম করতে, কারণ শ্বশুরের রক্ষিতা ছিল। তারপর নবকুমারের অসুখের সময়ে নবকুমারের মা কম শয়তানি করেছিলেন? সত্য ঐ বদ্ধ গ্রামে থেকেও সাহস করে সাহেব ডাক্তার ডেকে এনেছিল নিজের জোরে। আর নবকুমার কি কোলকাতায় এসেও রেহাই দিয়েছিল সত্যবতীকে? সারাজীবন তো দগ্ধে মেরেছে সত্যকে সন্দেহের জ্বালায়। মাস্টারমশাইকে তাড়িয়ে দেওয়ার ঘটনা ভুলে গেলে? এদিকে সত্যবতী ঝিয়ের বোনকে শ্বশুরবাড়িতে শিলনোড়া দিয়ে খুন করেছে শুনে সাহেবকে ডেকে পাঠায় বিহিত চেয়ে, অথচ সে কখনো স্কুল-কলেজে যায় নি।
    কিন্তু সুবর্ণ প্রথম জীবনটায় মাকে দেখেও, সুহাসদিকে দেখেও, বেথুন স্কুলে পড়েও কখও পেবা-পেকার মুখে ঝামা ঘষে দিতে পারল না। অবিশ্যি সেই হিসেবে দেখতে গেলে, প্রবোধও কিন্তু স্ত্রীঅন্ত প্রাণ ছিল, সে বরাবরই স্ত্রীর স্বার্থ দেখা চেষ্টা করেছে।
  • achintyarup | ১৯ মে ২০১২ ০০:৫০4801
  • লুরু নয়, কাল সন্ধেবেলা পৌঁছুবো শ্রী ছেন্নাই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত