এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২২২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 132.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:২৭521021
  • আরেকটা জিনিসও ডকুমেন্ট না করে পারছি না। সিপিএমের জমানায় সিপিএমের নিন্দে করে রাজ্যপালের একটা কমেন্টও মাটিতে পড়তে পেত না, রাজ্যপালের মুণ্ডপাত শুরু হয়ে যেত। অসাংবিধানিক, এক্তিয়ার বহির্ভূত, এই রকম অনেক বক্তব্য দেখেছি এইখানকার পাতাতেই।

    অন্য রাজ্যপাল, আজও বাইট দিচ্চেন মিডিয়ার কাছে। এইবার সমালোচনার লক্ষ্য তৃণমূল। সিপিএমের সাপোর্টাররা কিন্তু এখন অদ্ভূতভাবে নীরব, একবারও বলছে না রাজ্যপাল এক্তিয়ারবহির্ভূত কাজ করছেন কিনা।
  • প্পন | 126.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩১521022
  • কবি কয়ে গেছেন - কিশনো করলে লীলা ...
  • lcm | 34.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩২521023
  • লালা করলে বিলা....
    রাজ্য ছেড়ে পালা....
  • Vive Le Nouveau Château | 131.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩৮521025
  • অ্যানালজিটা ক্লিয়ার করি। নইলে ফের ভুল হইবে।

    এক - তিরিশের দশকের জার্মান ইলেকশন পূর্ববর্তী, পরবর্তী সিচুয়েশনের সঙ্গে তুলনা করি। সেখানেও হিটলারের ন্যাশনাল সোশ্যালিজম বিপুল ভোটে জিতেছিলো। এই যে সবাই বলে না - যে জনাদেশ ইত্যাদি - সেই রেসপেক্টে এই অ্যানালজিটা আনি। আরেকটা সিমিলারিটি পাওয়া যায় এখানে বিভিন্ন ঘটনার সঙ্গে রাইখস্ট্যাগের। নাৎসী আমলের হলোকাস্ট ইত্যাদির সাথে তুলনা কদাপি নয়। তবে কিনা - হিটলার এবং জার্মান জাতের পিওরিটি ইঃ নিয়ে কিছু বল্লে যেমন নাৎসীরা খচে যেত, অলমোস্ট সেই সিচুয়েশনটা এখানেও দেখা যায়। এইটা আমি নিজেই ফেস করেছি।

    দুই - হীরকরাণীর সঙ্গে হিটলারের চেয়ে হিঙ্কল অনেক বেশী তুলনীয়। কেন, সেটা চ্যাপলিনের সিনেমাটা ফিরে দেখলেই বুঝবে।
  • siki | 132.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩৮521024
  • ত্রিপুরায় তো বিশালভাবে জিতছে সিপিএম।
  • পরমহংস | 213.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৩521026
  • জনাদেশের তুলনা ধোতুদের ২৩৫-৩৫ নির্বাচন সম্বন্ধে অনেক বেশি খাটে।
  • Sibu | 118.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৬521027
  • প্রেমিকাকে বিয়ে করার জন্য ধর্ম পালটানো ধান্দাবাজী কিনা জানি না। কিন্তু পার্সোনাল ল-কে সারকামভেন্ট করে বর্তমান বৌকে কাটিয়ে দেবার জন্য ধর্ম পরিবর্তন ধান্দাবাজী বলেই মনে হয়। অবশ্য আইন পাশ কাটানো উনি আরো করেছেন। যেমন তিনোমূলকে দুবেলা খিস্তি মেরেও দল ছাড়ছেন না। দলত্যাগবিরোধী আইনকে কলা দেখিয়ে এমপি থাকবেন বলে।

    জ্যানাগ্যান বুউকা? ঐ মমতা কি হিটলাররে ভোট দেওনের মত বুদ্ধিমান আর কি। তারে বুউকা কন বুউকা, চালাক কন চালাক। শুধু দুটো বিয়ে করা দুশ্চরিত্র কে সেটা পোস্কার হল না।

    ঐ তারকেশ্বর লোকালের কামরা খালি করার ব্যাপারটা মাইরি জানি না। তবে কমল বসু ট্রেনে যাতায়াত করতেন সেটাও জানতাম না।
  • aranya | 154.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৯521028
  • ত্রিপুরায় পার্টি-টা এখনও প্রোমোটার, ঠিকাদারদের পার্টি হয় নি, গ্রামে-গঞ্জে 'হাড় হিম করা' সন্ত্রাস নামিয়ে আনার দরকার হয় নি বা ডেডিকেটেড সন্ত্রাসী ক্যাডার কম পড়েছিল এটাও হতে পারে, মুখ্যমন্ত্রী মানিক বাবুর খুবই স্বচ্ছ ইমেজ ইঃ।
  • প্পন | 126.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫১521030
  • আমি আর ক্ষী বললাম কমরেড! যা বলার তো আফনেরাই কন। বুউকা, চালাক, বুকাচালাক, বিভ্রান্ত, রাজনৈতিক সচেতন ইঃ ইঃ। খালি ইলেকশন আউটকামের ওপর নির্ভর করে কখন কোন ট্যাগটা লাগানো হবে। ;-)

    ২০০১ সালে বুদ্ধ প্রথমবার পুনর্নির্বাচিত হয়ে এসে বাইট দিয়েছিলেন -- যারা আমাদের ভোট দেননি, পৌঁছতে হবে তাদের কাছেও।

    আমার রুমমেট টিভিতে সেটা দেখে সংক্ষিপ্ত মন্তব্য করল, "কেলাতে"।
  • siki | 132.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫২521031
  • তীত্থ করতে গেলে ভিআইপি গাড়িতে করে গেলে চলে না। বিধেয় হচ্ছে পুরোটাই পায়ে হেঁটে যাওয়া, না পারলে কিছুদূর ট্রেনে করে গিয়ে তারপরে পদব্রজে যাওয়া। কমল বসুর হয় তো শখ চেপেছিল আমজনতার মতন অর্ধেক ট্রেনে অর্ধেক হেঁটে তীত্থ করার।
  • SC | 34.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫৮521032
  • যা বাবা, নিজের মনে সকলে ঠিক করে নিল যে অমুক লোক এই কারণে ধর্ম পাল্টেছে, তারপরে বলে দিল ধান্দাবাজ।
    এভাবে তো এই Toi তে যতজন লিখছেন, তাদের সকলকেই ধান্দাবাজ প্রমান করা যায়।

    মানুষের ব্যক্তিগত কেচ্ছা টেনে এনে যে আলোচনা হচ্ছে, এটাই একটা প্রচন্ড খারাপ ব্যাপার।
    একজন মানুষের ধর্ম সম্পর্কে একটা realization আসতে পারে না? আসলে ধান্দাবাজি? ধর্ম একজনের অত্যন্ত ব্যক্তিগত একটা জায়গা, অন্তর থেকে আসে।
    সেটাকে বাইরে থেকে ধান্দাবাজি দেগে দেওয়া তা খুব একটা কাজের কথা নয়।

    আর ওনাকে কাকে প্রেম করব, কোন ভগবানের কাছে প্রার্থনা করব, কোন বিস্কুট খাব, কি সুরে গান করব, সবকিছু কি অন্য কারুর মতে করতে হবে নাকি?
  • aranya | 154.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫৯521033
  • প্পনের 'কেলাতে'-টা পড়ে শব্দ করে হেসে ফেললাম, যদিও ব্যাপারটা খুবই সিরিয়াস।
  • aranya | 154.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০২521034
  • তবে ওপার বাংলার কাদের 'কসাই' মোল্লা, গোলাম আজম, সিদিকি টাইপস রাজাকারদের যা সিভি দেখছি, আমাদের তপন, সুকুর, মজিদ মাস্টার, লক্ষণ শেঠ, সুশান্ত -রা তাদের পাশে শিশু।
  • Sibu | 118.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০৪521035
  • মমতা কি হিটলারেরে ভোট দিলেও জ্যানাগ্যানেরে চালাক কইতে হবে? মাফ করেন কমরেড। ঐটা পারা গেল না। এরপরে জ্যানাগ্যানের ভোটে ঠিক করবেন জ্যোতিষ সইত্য না মিথ্যা। অথবা ভগবান আছেন কি নাই।

    খানিক গাড়ীতে গিয়ে খানিক হাঁটলে তীর্থ হয় না?
  • Sibu | 118.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০৬521036
  • অরন্য যাদের নাম করল তারা অনেকের কাছেই শিশু। এই যেমন কিষেনজী।
  • Sibu | 118.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০৮521037
  • SC মনে করেন পার্সোন্যাল ল সারকামভেন্ট করা ব্যক্তিগত ব্যাপার। আমি সেরকম মনে করি না।
  • প্পন | 126.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১৩521038
  • আরে শিবুদা তাই কইসি নাকি! আফনাগো যা পরানে চায় তাই কইবেন।

    তবে যে জনগুষ্টি ২০০৬ সালে বিপুলভাবে রাজনৈতিক সচেতন তারা কোথা হইতে কী হইয়া গেল তারা তিন বৎসরের মাথায় পুউরো বুকা হইয়্যা গেল।

    অথবা সিপিয়েমের নেতৃবৃন্দ ১১ সালের মে মাসে নাকেখত দিয়া কইলেন জনগণরে বুঝতে ভুল করসি! (হেইডা তো ডকুমেন্টেদ আসে কত্তা)

    খালি এইটা যদি ব্যাখ্যা কইরা দিতেন। ওই কোথা হইতে কী হইয়া গেল বা ওই সরল নিষ্পাপ গোলগাল আত্মবিক্ষণ - কোন একটা করলেই হবে!
  • Sibu | 118.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২১521039
  • সিপিএম য কয় কউক, তাতে আমার কি? আমি কি জ্যানাগ্যানেরে কখনো সচেতন কইসি? সিপিএমের কথার ব্যাখ্যা সিপিএমেরে জিগান, আমার কথা আমারে।
  • aranya | 154.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২২521041
  • শিবু কি তাইলে অ্যাডাল্টারি-কেও ধান্দাবাজি বলবে - ওরকম ব্ল্যাংকেট স্টেটমেন্ট কি করা যায় ? এগুলো তো কেস বাই কেস দেখতে হবে, মানে যদি নেহাতই দেখতে হয়, যদিও এসসি-র মতই আমিও বুঝি না কেন এই ব্যক্তিগত ব্যাপারগুলো আলোচনায় আনতে হবে। সুমনের সাথে তার বৌ বা বৌ-দের কি সম্পর্ক, কি আন্ডারস্ট্যাণ্ডিং তা কি বাইরের মানুষদের পক্ষে কখনও জানা সম্ভব?

    কিষেণ-জীর ব্যাপারে পুরোপুরি একমত। জঙ্গলমহলে যখন জাস্ট সিপিএম সমর্থক বলে একের পর এক গরিব চাষী,ক্ষেতমজুর, শিক্ষক খুন হচ্ছিল তখন একাধিকবার লিখেছি - সুমন যে এর প্রতিবাদে কিছু বলেন না, কোন গান উঠে আসে না তার গলায় মাওবাদীদের এই সন্ত্রাসের বিরুদ্ধে, সেটা বড় দুঃখের জায়গা। সুমনের বিরুদ্ধে আমার মূল অভিযোগ এটাই। উনি শুধু ছত্রধরের গান গাইবেন, শহীদ কিষেণ-জীর ইউলজি গাইবেন অথচ কিষেণ-জীদের হাতে খুন হওয়া সিপিএম সমর্থকদের কথা লিখবেন না, এটা জাস্ট হয় না, সে সিপিএম ওনার ঘোষিত শত্রু হলেও না।
  • lcm | 34.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২৭521042
  • আহা, এরকম কথার কথায় কত কথা হয়।

    এই যেমন, অনেকের মতে ২০১১ তে মানুষের বুদ্ধিসুদ্ধি লোপ পায়, তারা ভোট দেয় তিনোমুল-কে, কিন্তু ৪৬% লোক ঠিকঠাক ছিল, তারা সিপিএম-কে ভোট দেয়।

    আবার, অনেকে বলে তার আগে ৩০ বছর মানুষ ব্রেন ওয়াশ্‌ড হয়ে ছিল, তাই বারে বারে খালি সিপিএম-কে ভোট দিত, কিন্তু ৪০-৫০% লোকের মাথার মস্তিষ্ক ধোয়া যায় নি, তারা সিপিএম-কে ভোট দেয় নি।

    এই সব আর কি।
  • Blank | 180.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩২521043
  • প্রথমত সুমনের গান আর মান্না দের গান এক জিনিস নয়। সুমনের গান শুধুমাত্র সুমনের ই। তার ভেতর দিয়েই সুমন কমিউনিকেট করেন নিজের চিন্তা ভাবনা বাকিদের সাথে। হেমন্ত বা মান্নার গান হয় না। রবীন্দ্রনাথ, নজরুলের মতন সুমন একটা genre।
    যে লোক তার পার্সোনাল স্বার্থে দেশের আইনের ফাঁক ফোকর খুঁজে নিয়ে কলা দেখাতে পারে সে অবশ্যই ধান্দাবাজ। তার ধান্দাবাজি আরো প্রকট হয় যখন দেখা যায় যে তার কথা আর কাজে বিস্তর ফারাক। এখন এই ধান্দাবাজি বা এইসবের জন্য গায়ক সুমন নিয়ে আমার কোনো বক্তব্য নেই। সুমন এখনো আমার প্রিয় গায়ক আর নিয়মিত ফলো করি সুমনের গান। মাঝে মাঝে ফে বু স্ট্যাটাস দেখলেও লোকে বুঝবে।
    কিন্তু ভোট দেওয়া, বা নেতা নির্বাচন করার সময় অবশ্যই উঠে আসবে সে তার পার্সোনাল লাইফে কি কি করছে সেই তথ্য। বিশেষ করে সে এমন এক দল কে রিপ্রেজেন্ট করে যার কোনো ঘোষিত ম্যানিফেস্টো নেই। পুরো পিপল ডিপেন্ডেট দল।
    পার্সোনাল ধান্দাবাজির প্রতিফলন যে রাজনৈতিক জীবনেও পরে, তার সবচেয়ে বড় প্রমান ই তো সুমন।
  • Sibu | 118.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৩521044
  • অ্যাডাল্টারি ভারতে আইন ভাঙা। নো মোর নো লেস।

    সুমনের সাথে তার বৌদের সম্পর্ক কে আলোচনায় এনেছে? মানে নন-পাবলিক ইনফর্মেশন কে আলোচনায় এনেছে? মারিয়ার সাথে সুমনের গন্ডগোল খুবই পাবলিক। উনি কটা প্রেম করবেন কটা বিয়ে করবেন সে নিয়ে আমার কোন বক্তব্য নাই। আমার বক্তব্য ওনার পার্সোন্যাল ল কে সারকামভেন্ট করা নিয়ে।

    উনি কি সত্যি সত্যি ইসলামিক পার্সোনাল ল ভাল বলে মনে করেন? যদি করেন তো হি ইজ এ পলিটিক্যাল রিঅ্যাকশনারি। যদি না করেন তো সেটার সুযোগ নেওয়া হিপোক্রিটিক্যাল।
  • প্পন | 126.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৯521045
  • শিবুদা, বুঝলাম। মানষের লিগা ভ্যানগার্ড ভিন্ন কুনো অফ্শন নাই।
  • aranya | 154.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪২521046
  • আইন ভাঙা মানেই ধান্দাবাজি নয়।
  • Sibu | 118.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৯521048
  • আইন ভাঙা মানে ধান্দাবাজী নাও হতে পারে যদিঃ

    ১। উনি আইনটিকে অন্যায় মনে করেন।
    ২, উনি প্রকাশ্যে আইনটিকে অন্যায় বলেন ও কেন অন্যায় ব্যাখ্যা করেন।
    ৩। আইন প্রকাশ্যে ভাঙেন, এবং আইন ভাঙার কনসিকোয়েন্স অ্যাকসেপ্ট করেন।

    যেমন গান্ধীর বা মার্টিন লুথার কিঙের আইন অমান্য ধান্দাবাজী বলা যাবে না।
  • siki | 132.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৯521047
  • তাইলে আইন ভেঙেছে বলে পুলিশ এখনও কেন ধরল না সুমনকে?
  • Sibu | 118.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫০521049
  • সুমন আইন এড়িয়ে গেছেন, প্রকাশ্যে ভাঙেন নি। এই যেমন আইনের সুযোগ নিয়ে লোকে ট্যাক্স ফাঁকি দেয়। তাদেরও পুলিস ধরতে পারে না।
  • aranya | 154.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫১521050
  • ব্রেন ওয়াশিঙের কথাই যখন হচ্চে, অনেক ডাই হার্ড পার্টি লয়ালিস্ট-দের সম্বন্ধে আমার এইটা মনে হয় - ধরেন, হাইপথেটিকালি স্পিকিং, ভগোমান বললেন পঃ বঙ্গকে প্রকৃতই রাম রাজ্য বানিয়ে দেব, সবাই দুধে-ভাতে থাকবে, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সব এক্কেরে পার্ফেক্ট, শুধু একটাই কন্ডিশন - সিপিএম পার্টিটাকে ডিসলভ করে দিতে হবে। জ্যানাগনের ভালার জইন্য পার্টি, তো সেই জ্যানাগন-ই যদি অনন্ত কালের জন্য ফাটাফাটি রকম ভাল থাকতে শুরু করে, তাইলে আর পার্টির দরকার কি?

    আমার মনে হয় বেশ কিছু সিপিএম সমর্থক এটা মনে নেবেন না। তাদের কাছে পার্টি আগে।
  • Sibu | 118.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫৭521052
  • কিন্তু ভগমান যদি পঃবঃকে অনন্তকাল দুধেভাতে রাখার দাম হিসাবে বলেন সিপিএম ফর এভার পঃবঃ শাসন করবে, তখন? আমার ধারনা অনেক সিপিএম বিরোধী এটা মনে নিতে পারবেন না।
  • aranya | 154.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫৯521053
  • সুমন একটা কৌশল করেছেন, আইন এড়িয়ে গেছেন। বেশ।
    অ্যাডাল্টারি আম্রিগাতেও বেআইনী। এক স্পাউস বিদ্যমান থাকতে অন্য কারুর প্রেমে পড়েছে, আগের বিয়ে ভাঙতে পারছে না, ফর হোয়াটেভার রিজন, এ আমি দেখেছি, চিনি কয়েকজনকে, যারা মানুষ হিসেবে খুবই উঁচু দরের।
    সুমন হয়ত সত্যিই ধান্দাবাজ, হতেই পারেন, পার্সোনালি চিনি না তাকে, কিন্তু মারিয়া বর্তমানে সাবিনাকে কৌশলে আইন ফাঁকি দিয়ে বিয়ে করেছেন বলে তাকে ধান্দাবাজ বলতে হবে - নাঃ, এটা জাস্ট পারলাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন