এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২২২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০১521054
  • অন্যদের কথা জানি না, আমি তো আনন্দে আত্মহারা হব, লাফিয়ে পার্টি মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই ও করতে পারি :-)।
    পাব না হয়ত, মেম্বারশিপ পাওয়া এককালে বেশ কঠিন ছিল, জানি না এখন কি অবস্থা।
  • siki | 132.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০২521055
  • ধর্ম পাল্টানো ও পাল্টে সেই ধর্মের সুবিধে নিয়ে আবার বিয়ে করা, ডাবল স্ট্যান্ডার্ড হতে পারে, আইন ভাঙা কোনওমতেই নয়। এই নিয়ে অনেক আগে বাংলালাইভে আলোচনা হয়েছিল, সুমন যুক্তি দেখিয়েছিলেন, "আমি সংখ্যালঘুদের পাশে থাকতে চাই, তাই ধর্ম পাল্টেছি।"

    আমার আপত্তিটা এইখানেই ছিল। যদিও ধর্ম পরিবর্তন বা বিয়ে টিয়ে লোকের ব্যক্তিগত ব্যাপার, তবুও সংখ্যালঘুর পাশে দাঁড়ানোর জন্য তাঁকে বিয়ে করতে হল এমন একজনকে যিনি ধর্মপরিচয়ে নিজের দেশে সংখ্যাগুরু। বাংলাদেশী মুসলিম। প্রেমে পড়লে মানুষ ধর্ম টর্ম পাল্টায় সে আমরা সেই সপ্তপদীর আমল থেকে দেখে আসছি। সোজাসাপটা বলে দিলেই পারত, সাবিনাকে বিয়ে করব বলে মুসলিম হয়েছি, কারুর কোনও বক্তব্য থাকত না, ধান্দাবাজ ট্যাগটাও জুটত না। আইন এড়িয়ে যাওয়া অবশ্যই। আইন ভাঙা কোনওমতেই নয়।

    তার সাথে এটাও বলব, এই ধান্দাবাজ ট্যাগটা এইসবের সাথে রিলেট করে রাজনীতিতেও তাকে ধান্দাবাজ বলাটা আমার কাছে অতি-সরলীকরণ লেগেছে, অযৌক্তিক লেগেছে।
  • Vive Le Nouveau Château | 131.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০৩521056
  • "অশ্লীলতার দায়ে" উপন্যাসে কোর্টে সেই বিখ্যাত আর্গুমেন্টটা মনে পড়ে যাচ্ছে - যেখানে মহাভারতের নাম না বলে শুধু ঘটনাগুলো বেনামে বলাতে লোকজনের পুরো ধারণা উল্টে গেছিলো।
  • Sibu | 118.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০৬521057
  • অ্যাডাল্টারি আম্রিকাতে বেআইনী? মনে হয় না। হলেও সে আইন এনফোর্সড হয় না।

    এই ফর হোয়াটএভার রিজনটা খুব গন্ডগোলের। আর আইন ভাঙার ওরকম অজুহাত সবারই থাকে। রেপিস্টও বলে মেয়েটি উত্তেজক পোষাক পড়েছিল।

    সুমনকে ধান্দাবাজ বলতাম না যদি উনি আইনের মুখে গুলি মারি বলে সাবিনার সাথে যাস্ট থাকতে শুরু করতেন। সে না করে মুসলিম পার্সোন্যাল ল-র আশ্রয় নিয়ে পসিবল লিগ্যাল কনসিকোয়েন্স এড়িয়ে যাওয়া ধান্দাবাজী বলেই মনে করি। বিশেষতঃ উনি যখন সম্ভবতঃ শরীয়া আইন ভাল বলে মনে করেন না।
  • নেতাই | 131.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০৯521059
  • তৃনমুলের হয়ে ভোটে লড়ে এমপি। এখন প্রকাশ্যে তৃনমুলের বিরোধী নীতিগত কারনে। অথচ এমপি পদ ছাড়েন না। এইটা কোন নীতি? ধান্দাবাজী নয়?
    মানুষের হয়ে কথা বলবেন তো এমনি বলুন না। পার্লামেন্টে বলে কি উৎপাটন করবেন? আর পার্লামেন্টে বলার এতো সখ তো আবার লড়ে জিতে আসলেই হয়।
  • aranya | 154.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০৯521058
  • নিজের গান বিক্রির ক্ষেত্রে বাংলাদেশের বাজার ধরার জন্য, সেদেশের সংখ্যাগুরু শ্রোতার মন পাওয়ার জন্য যদি ধর্ম পালটে থাকেন, তাইলে অবশ্য ধান্দাবাজ বলা যায়, টাকার ধান্দা।
    এ অপবাদ এখ্নও অব্দি কেউ দেয় নি, তবে সিপিএমের চরিত্রহনন মেশিনারী যেমন সক্রিয়, কোনদিন হয়ত এটাও শুনতে হবে।
  • siki | 132.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১২521060
  • আমি এটাকে বলি সিস্টেমের ভেতরে থেকে সিস্টেমের বিরুদ্ধে লড়াই। আর কারুর এই ধক হয় নি। অভিমান করে এমপি পদ ছেড়ে দেওয়া খুব সহজ। আজ পর্যন্ত বিশ্ব পলিটিক্সে অনেকেই এই কাজ করেছেন। কিন্তু দলের এমপি থেকেই দলের নোংরামোর বিরুদ্ধে কথা বলে যাওয়া এবং বলেই যাওয়া, এটা একমাত্র সুমন করে দেখাচ্ছে। এটা যদি ধান্দাবাজী হয়, ওয়েল, আই সুপারলাইক দিস ধান্দাবাজী।
  • aranya | 78.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৩521061
  • শিবু এটা ঠিক বলেছ, কিছু স্টেটে বেআইনী, অন্য গুলোতে নয়।
  • প্পন | 126.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৪521063
  • নেতাই, সেটা তো ভোটের পরে। ভোটের আগে প্রচারে তো ব্যক্তিগত আক্রমণ চালানো হয়েছিল (এইটা আবার সন্তোষবাবুর মত কেস হল, সে যাক)।

    বুউকা জনগণ দেখাই যাচ্ছে সেটা ভালোভবে নেয়নি তখন!
  • aranya | 78.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৫521065
  • সিকি বলে দিয়েছে।
  • aranya | 78.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৫521064
  • পার্লামেন্টের মেম্বার হিসেবে সালোয়া জুড়ুমের বিরুদ্ধে বললে সেটা অনেক বেশি ওয়েট ক্যারি করে, সাধারণ মানুষ হিসেবে বলার থেকে।
  • rabaahuta | 208.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৬521066
  • Date:28 Feb 2013 -- 12:12 PM

    ল্যাদ খেয়ে এই কথাগুলো লিখিনি। সিকি যখন লিখেই দিল, ক দিয়ে যাই। আর, পার্লামেন্টে বসে যদি বিশেষ বা অধিক কিছু উৎপাটন না-ই করা যায়, তবে বৃথা কেন ভোটাভুটি, রাজনৈতিক মতামত কলহ, কেন এত মায়া।
  • aranya | 78.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৭521067
  • ফর দ্যাট ম্যাটার, সালোয়া জুড়ুম সম্পর্কে সিপিএম পার্টির কি স্ট্যান্ড - এটা সিরিয়াসলি জানতে চাই।
  • Vive Le Nouveau Château | 131.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২০521069
  • "বুউকা জনগণ দেখাই যাচ্ছে সেটা ভালোভবে নেয়নি তখন!"

    এইটা ঠিক সিওর নই। এই "লিফলেট" কতটা ওয়াইডস্প্রেড ছিলো কেউ জানে? আমাদের এলাকায় (১১৩/১১৪ নম্বর ওয়ার্ড) এবং আরো যে কয়েকটা ওয়ার্ডে আমি ঘুরেছি ভোটের আগে - কোথাও কিন্তু এই লিফলেটের অস্তিত্ব ছিলো না। আমি কাগজ পড়েই এটার কথা জেনেছিলাম।

    অবিশ্যি এরও কোনো ডকুমেন্টেশন নেই। হার্মাদের কথা বিশ্বাস নাও হতে পারে;-)
  • Sibu | 118.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২০521068
  • সিস্টেমের ভেতর থেকে সিস্টেমের সাথে লড়াই করাটা খুবই লাইকেবল। বিশেষতঃ যদি তার সাথে এমপির পার্কস ইত্যাদি থাকে। ঃ-)

    বাট হাউ এফেক্টিভ ইজ দিস ফাইট? গুরুতে জ্বালাময়ী পোবোন্ধো বা খুব চালাক চালাক প্যাঁচালী লেখার চেয়ে বেশী এফেক্টিভ কি?
  • Blank | 180.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২১521070
  • কিস্যু ওয়েট ক্যারি করে না। যে এম পির সাথে কোনো দল নেই, তার পার্লামেন্টে বলা যা আর আমার ফেসবুকে স্ট্যাটাস আপডেট একই ব্যপার। পাতি ৫ বছর এম পি থাকলে সার জীবন পেনশান আর সরকারী সুযোগ সুবিধে পাবে, তাই এখনো ধরে রেখেছে চেয়ার।
  • প্পন | 126.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২২521071
  • বিশ্বাস করব না কেন?

    কিন্তু কাগজে/প্রচারমাধ্যমে/সোশাল মিডিয়ায় তো এই নিয়ে ভালো বিতর্ক হয়েছিল। লোকজন তো সেই থেকেই হয়ত বেশি জেনেছিল।
  • Sibu | 118.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২৪521072
  • প্পন কি কইলো বাজারী কাগজ ছাড়া ঐ লিফলেট আর কোথাও ছিল না?
  • প্পন | 126.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩০521075
  • সব বুর্জোয়া প্রচারমাধ্যমেই ছিল। মেহনতী মানুষের পাশে দাঁড়ানো পত্রিকায় ছিল না। ঃ)

    এর বেশি তো মনে নেই। সেই চার বছর আগের কথা।
  • Vive Le Nouveau Château | 131.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩০521074
  • সোশ্যাল মিডিয়ায় হয়েছিলো, কিন্তু সোশ্যাল মিডিয়া আমাদের মেজরিটি ভোটারদের ওপর কতটা ইমপ্যাক্ট ফেলতে সক্ষম সেই নিয়ে আমার প্রচুর সন্দেহ আছে। ইনফ্যাক্ট, কর্পোরেশন ভোটের আগে এই ফেবু-তে জনসংযোগ করতে হবে এবং ওয়েবসাইট তৈরী করতে হবে গোছের ডাইরেক্টিভ নিয়ে সামান্য খটাখটিও করে ফেলেছিলুম। মিডিয়া (পেপার/ইলেকট্রনিক) মনে হয় দিন দুয়েকের মধ্যে হাত ঝেড়ে ফেলেছিলো। যাদবপুর লোকসভা কেন্দ্র - যেটা কিনা আমাদের এদিকে ১১৪ নম্বর ওয়ার্ড (টালিগঞ্জ/বাঁশদ্রোনী এলাকা) থেকে ওদিকে বারুইপুর অবধি বিস্তৃত, সেখানে মেজরিটি ভোটারের যা ডেমোগ্রাফি, তাতে সোশ্যাল মিডিয়াকে অনায়াসে বাদ দেওয়া যায়। এবং সম্ভবতঃ কাগজ এবং টিভির দুদিনের চেঁচামেচিকেও।

    বাদবাকি যা ইস্যু ছিলো, তাতে ওইটে - বিস্তৃতি যতটা ছিলো বলে আমার ধারণা - কোনো ফ্যাক্টর বলে মনে হয় না।
  • প্পন | 126.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩২521076
  • যাহ, টিভির প্রচার নেই? প্রতিপক্ষ / গরমাগরম এই সব অনুষ্ঠানের ভালোই টিআর্পি ছিল সবস্তরেই।
  • নেতাই | 131.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৩521077
  • ঐ বাড়তি ওয়েটে কি হবে? এনিথিং ফ্রুটফুল?

    আমিও আগের পোষ্টে যা লিখেছি তার বাইরে বলার নেই।

    সুমনের নীতি আমার ভুল নীতি মনে হয়েছে। সুমনকে পাতি ধান্দাবাজ মনে হয়েছে। গাছেরো খাবো তলারো কুড়োবো।
  • Vive Le Nouveau Château | 131.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৭521079
  • আমি বলতে চাইছি নন্দীগ্রাম-সিঙ্গুর-নেতাই ইত্যাদির পাশে ওইটা কিসুই না, আর প্রতিপক্ষও দিন দুয়েকের বেশি মনে হয় গরম করেনি এইটা নিয়ে। যদিও মনে নাই।

    মোদ্দা কথা হল ওই তিনটে ব্যাপার মেইন ছিলো। এবং আগামী দশ বছর থাকবে। ওই স্টিগমা কোনোকালেই যাবে না। তবে দশ বছরে হীরকরাজ্যের কী হাল হতে পারে সেইটা খুবই অবভিয়াস।
  • siki | 132.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৭521078
  • ওকে। মনে হতেই পারে। ভিন্নমত থাকাই স্বাভাবিক।

    সুমন পরের বারে টিকিট পাবে না ফর শিওর। পেলে তখন বুঝে নেওয়া যেত আমার আর নেতাইয়ের বক্তব্যের বাইরে "জ্যান্যাগ্যান" আসলে কী ভাবছে। তা যখন হচ্ছে না, ততক্ষণ আমরা ভিন্নমত নিয়েই থাকি :)

    ইয়ে, রাজ্যপালের এক্তিয়ারবহির্ভূত কমেন্টগুলো নিয়ে কিন্তু এখনও কোনও বাইট পাই নি।
  • প্পন | 126.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪১521080
  • হ্যাঁ, ১২ঃ৩৭-এর অজ্জিতের পোস্টে পুরোপুরি ক।
  • প্পন | 126.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৫৪521081
  • খালি ওই প্রায় সমানে সমানে আসন পেলে মন্দের ভালো হয় আর কী!
  • Vive Le Nouveau Château | 131.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:০৫521082
  • সেইটা পঃবঙ্গে কতটা সম্ভব জানা নেই। ইতিহাস অন্য কথা কয় - এখানে এখনো অবধি ফ্র্যাগমেন্টেড ভোটিং হয় নাই।
  • lcm | 34.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:১১521083
  • যাক একটা কথা অরিজিৎ/অপ্পোন...-রা একদম...।
    ফেসবুক-এর জন্যে সিপিএম হারে নি, আনন্দবাজারের জন্যে সিপিএম হারে নি, সুমন-এর জন্যেও হারে নি, সিঙ্গুর-নন্দীগ্রামের জন্যে হেরেছে, তা নইলেও হারতে পারত তবে ২৬০-৭০ হত না।
    ওহ্‌, কি অ্যানালিসিস টাই করে ফেললুম।
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫৫521085
  • সুমন পার্লামেন্টে গিয়ে আদিবাসিইদের হয়ে গলা ফাটায়? বাল!

    প্রত্যেক মাসের শুরুতে পার্লামেন্টে একবার করে যায়, সই করে টাকা তুলতে। তারপর স্মোকার্স রুমে বসে থাকে।

    আজ পর্যন্ত কতবার পার্লামেন্টে সুমনের বক্তব্য শোনা গেছে?

    সে যাক, এম পি পোস্টটা রেখে দিচ্ছে ভাল-ই করছে। রিজাইন করলেই তো মমতার পা চাটা কেঊ ঢুকে পড়ত। তার থেকে একটা গলার কাঁটা থাকা ভাল :)

    আর তাছাড়া সুমনের রোজগারপাতি বিশেষ নেই এখন। পয়সা নিয়ে গান করে না। ওটা একটা বড় রোজগার। সেসব নিয়ে বক্তব্য নেই
  • কৃশানু | 226.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:১৬521086
  • পুলিশ-প্রশাসন রাজ্যের অধিকারভুক্ত। তাই নিয়ে প্রকাশ্যে সমালোচনা করা রাজ্যপালের এক্তিয়ার বহির্ভূত। তার কাজের মধ্যে যদি পড়ে এই নিয়ে কেন্দ্রকে গোপন রিপোর্ট পাঠানো, তাই নিয়ে কোনো বক্তব্য নেই।
    আমার মতে রাজ্যপাল পোস্ট তুলে দেওয়া উচিত।
    আর কায়দা করে রাজ্যপালদের চ্যান্সেলর বানানো ইত্যাদিতেও আমার আপত্তি আছে।

    এসব বলার পরেও, কিছু অব্সার্ভেশন আছে। লালাকে বাংলা ছেড়ে পালাতে বলেছিলেন বিমান, সরকারের কেউ নয়।
    রাজ্যপাল-এর এক্তিয়ার নিয়ে প্রশ্ন যখন করত প্রাক্তন সরকার, তখন প্রবল ভাবে কংগ্রেস এবং তৃনমূল রাজ্যপাল এর পাশে দাড়াত এবং প্রমান করার চেষ্টা করত, এগুলো রাজ্যপালের অধিকারের মধ্যেই পড়ে। এখনো কংগ্রেস তাইই বলার চেষ্টা করছে, প্রদীপ ভটচাজ বলেওছেন।
    সি পি এম, এবং সূর্যকান্ত মিশ্র-র নিরবতা-র মধ্যে দিয়ে কি তাদের স্টান্স বোঝা যায় না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন