এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | 24.*.*.* | ০৫ জুন ২০১৫ ০৯:৫১662485
  • "তাজামূল" এর ব্যাপারটা বেশ খোলতাই হয়েছে!
  • pi | 116.*.*.* | ০৫ জুন ২০১৫ ১৭:১৪662486
  • দিদির নতুন ছোট তাজা ছেলের কথাই লিখতে এসেছিলুম।
  • piTidaar janya | 24.*.*.* | ০৬ জুন ২০১৫ ০৪:২৮662487
  • Eta aaj pelam ...

    প্রিয়তমা
    দিদি,

    মনে করো
    ছিটমহল ঘুরে
    তোমায়
    নিয়ে
    যাচ্ছি অনেক
    দূরে ।
    তুমি
    কন্যাশ্রী
    ট্যাবলয়েডে
    চ'ড়ে
    দন্তরাশি
    বিকশিত ক'রে,
    আমি যাচ্ছি
    আমার জিপের
    'পরে
    ভটভটিয়ে
    তোমার পাশে
    পাশে ।
    রাস্তা থেকে
    জিপের চাকার
    জোরে
    ব্যালট ভরে
    ছাপ্পা উড়ে
    আসে ॥

    সন্ধে হল,
    সুর্য নামে
    পাটে,
    এলেম যেন
    শিলিগুড়ির
    মাঠে ।
    ধূ ধূ করে যে
    দিক পানে চাই,
    কোনোখানেই
    জোড়া ফুল
    নাই,
    তুমি যেন আপন
    মনে তাই,
    ভয় পেয়েছো -
    ভাবছ 'এলেম
    কোথা'?
    আমি বলছি "ভয়
    কোরোনা দিদি,
    লোকসভাতেই
    জিতবো আবার
    এটা ।"

    লাল আবীরে
    মাঠ রয়েছে
    ঢেকে,
    'গোর্খাল্যান্ড'-এ
    পথ গিয়েছে
    বেঁকে ।
    কেষ্টা
    রাহুল নেইকো
    কোনোখানে
    সন্ধে হতেই
    গেছে বার এর
    পানে,
    আমরা কোথায়
    যাচ্ছি কে তা
    জানে -
    পৌরসভায়
    বোঝা যায় না
    ভালো ।
    তুমি যেন
    বললে আমায়
    ডেকে,
    'বিধানসভায়
    ওই-যে কিসের
    আলো ?'

    এমন
    সময়"হারে রে
    রে রে রে"
    বুদ্ধ-অধীর
    আসতেছে হাত
    ধরে !
    তুমি ভয়ে
    ট্যাবলোতে
    এক কোণে
    আরাবুলকে
    স্মরণ করছ
    মনে-
    ড্রাইভারটা
    পাশের
    কাঁটাবনে
    গাড়ি ছেড়ে
    কাঁপছে
    থরোথরো ।
    আমি যেন
    তোমায় বলছি
    ডেকে,
    'পদ্ম আছে,ভয়
    কেন গো,করো? '

    হাতে কাস্তে,
    মাথায় সাদা
    চুল -
    পরণে তার
    পাঞ্জাবি
    ঝুল ঝুল ।
    আমি বলি
    'দাঁড়া
    খবরদার,
    বিধানসভায়
    লড়িস যদি আর
    এই চেয়ে দেখ,
    ব্যালট
    পেপার
    রিগিং মেরে
    দেব তোদের
    সেরে ।'
    শুনে অধীর
    লম্ফ দিয়ে
    উঠে, বলে,
    "বুদ্ধদা'কে
    বলার সাহস
    কিরে' ॥

    তুমি বললে
    "যাস নে মোদী
    ওরে !"
    আমি বলি 'দেখো
    না চুপ করে ।'
    ছুটিয়ে জিপ
    গেলেম তাদের
    মাঝে,
    বোম বন্দুক
    ঝনঝনিয়ে
    বাজে,
    কি ভয়ানক
    লড়াই হলো
    দিদি
    শুনে তোমার
    গায়ে দেবে
    কাঁটা ।
    কত লোক যে গেল
    ভোট না দিয়ে,
    কত দলের ভোট
    পড়লো কাটা ॥

    এত লোকের
    সভ্গে লড়াই
    করে,
    ভাবছো তুমি
    গেলেই বুঝি
    হেরে ।
    আমি তখন আবীর
    মেখে ঘেমে
    বলছি এসে,
    "কাস্তে গেছে
    নেমে।'
    শুনে তুমি
    ট্যাবলো
    থেকে নেমে
    চুমো খেয়ে
    নিচ্ছ আমায়
    কোলে ।
    বলছ, 'ভাগ্যে
    মোদী সঙ্গে
    ছিল,
    সরকারটাই
    যেত তা না হলে
    !'

    রোজ কত কী ঘটে
    যাহা তাহা -
    এমন কেন
    সত্যি হয় না
    আহা ?
    ঠিক যেন এক
    গল্প হতো তবে,
    দেখত যারা
    অবাক হত সবে -
    রাহুল বলত
    'কেমন করে হবে,
    সিবিআই এর
    থেকে রেহাই
    আছে? '
    দেশের লোকে
    সবাই বলতো
    দেখে,
    'ঘাসের ওপর
    পদ্ম ফুটে
    আছে ।'

    ইতি,
    মোদী
  • S | 139.*.*.* | ০৬ জুন ২০১৫ ০৪:৫১662488
  • বুঝতে পারছি যে তিনোরা বেশ কয়েকদিন থাকবে। মানে আগামী বছর দশেক মিনিমাম। কিন্তু তারপরে একবার ছিপিয়েম ফিরে এলে পরের ৫০ বছরের জন্য শিওর হয়ে যাবে। কোনদিকে যে যাই।
  • ranjan roy | 192.*.*.* | ০৬ জুন ২০১৫ ১৫:১৭662489
  • প্যারডিটা একঘর হয়েছে। শনিবারের বারবেলায় মনটা ভালো হয়ে গেল।
  • রুদ্র | 125.*.*.* | ০৬ জুন ২০১৫ ২৩:৪৫662490
  • আইন-আদালত, সিবিআই –পুলিশ, কমিশন –প্রশাসন ইত্যাদি সব বোগাস ব্যাপার স্যাপার। টোটালটাই সিস্টেম করে সুন্দর করে তুলে দিয়ে সমগ্র বঙ্গসমাজকে তপসিয়ার তৃণমূল ভবন বা হরিশ চ্যাটার্জ্জী স্ট্রীটের আঙ্গিকে দেখবার নামই গনতন্ত্র। এটাই সাচ্চা। যারা এটা বোঝে ও মানে তারা সব বাচ্চা (কিন্তু কিসের !!)। এদের জন্য সংবিধান –আইন- কানুন বটতলার চটি বই।
    এই সালিশি গণতন্ত্রই তো অদ্য ভূষণ-বিভূষণরা পোস্টার সেঁটে চেয়েছিলেন। আর আমরা ভূষণহীন আম আদমি রোজকার খবরের কাগজে ঝালমুড়ির ঝাল মাপছি।
  • রুদ্র | 125.*.*.* | ০৬ জুন ২০১৫ ২৩:৪৮662491
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আবার তৃণমূল কংগ্রেসেরও দলনেত্রী। বই লেখেন, ছবিও আঁকেন। এবার তাঁর ইচ্ছা হয়েছে নিজের বাণী খুদে শিক্ষার্থীদের মাঝে প্রচারের। আর তাই পশ্চিমবঙ্গে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক-আইসিএসই-আইএসসিতে মেধাতালিকায় প্রথম দশে থাকা ছাত্রছাত্রী এবং শিক্ষা বোর্ডের মনোনীত ‘সেরা পড়ুয়াদের’ উপহারের তালিকায় নিজের বাণী নিয়ে লেখা বইও যোগ করে দিলেন। রবীন্দ্রনাথ-নজরুলের বইয়ের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের জীবন গড়তে দেওয়া হয়েছে আত্মোন্নয়নমূলক বই মমতার ‘কথাঞ্জলি’ ও ‘বেস্ট অব মমতা।’
    বৃহস্পতিবার কলকাতার টাউন হলে সেরা ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা পড়ুয়াদের জীবনযুদ্ধে জয়ী হওয়ার শিক্ষা দিতে গিয়ে নিজের জীবন আর নিজের বাণী একাকার করে দিলেন।
    ‘আমার জীবনটাই সংগ্রামে ভরা। তাও কখনো হেরে যাইনি, ভয় পাইনি, মাথা উঁচু করে থেকেছি। সার্ভিস উইথ স্মাইল। নিজেকে পজিটিভ হতে হবে।’
    আরো বলেন,
    ‘যারা কাজ করতে পারে না...তারাই নেগেটিভ পাবলিসিটি করে। এটা তাদের জীবনে হতাশার লক্ষণ। এর থেকে যাতে তোমরা মুক্ত থাকো, তার জন্য আমি তোমাদের নিজের লেখা বই দিয়েছি।’
    মাদ্রাসার সেরা ছাত্রছাত্রীদের হাতেও তুলে দেওয়া হয়েছিল দুটি বই। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক-আইসিএসই-আইএসসিতে মেধাতালিকায় প্রথম দশে থাকা ছাত্রছাত্রীদের জন্যও একই উপহার। মুখ্যমন্ত্রীর নিজেরই দাবি,
    “ বইয়ে আমার ‘কোট’গুলিতে চোখ বোলালে জীবন অনেক সহজ হয়ে যাবে। এই বই ‘নিয়মিত পড়লে ইতিবাচক মনোভাব’ও গড়ে উঠবে।”
    কী লেখা আছে এসব বইয়ে ? সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, মুখ্যমন্ত্রীর টুকরো টুকরো বাণী।
    ‘হতাশ হতে নেই’, ‘লোভ করতে নেই’, ‘অহংকার ভালো নয়’, ‘স্বাস্থ্যই সম্পদ’, ‘কুল থাকো’— এসব। এগুলো কবে থেকে মমতার নিজস্ব রচনা হলো, সে প্রশ্ন অবশ্য নিন্দুকরা তুলছেন।
    ‘কথাঞ্জলি’ বইয়ে মুখ্যমন্তি কখনো লিখছেন,
    ‘নেভার মাইন্ড ফর ব্যাকবাইটিং।’ কখনো বলছেন, ‘সব রোগের ওষুধ আবিষ্কার হলেও হিংসা রোগের কোনো ওষুধ নেই।’ সোজাসাপ্টা পরামর্শ দিচ্ছেন, ‘যখন সব সেট হয়ে গেছে, তখন আর আপসেট হয়ো না।’ কিংবা ‘এনভায়রনমেন্ট পলিউশন থেকেও মেন্টাল পলিউশন বেশি ক্ষতি করে।’
    মুখ্যমন্ত্রী মাইক হাতে নিয়ে এ দিন ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন নিজের জীবনের গল্প বলে। বলেছেন, ‘চোট খেয়ে এগোতে গিয়ে যেসব আমার কাজে লেগেছে, সেসবই বইয়ে লেখা।’
    মুখ্যমন্ত্রী মাইক হাতে নিয়ে এ দিন ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন নিজের জীবনের গল্প বলে। বলেছেন, ‘চোট খেয়ে এগোতে গিয়ে যেসব আমার কাজে লেগেছে, সেসবই বইয়ে লেখা।’
    এসব পড়লে ছাত্রছাত্রীদের মাথা গুলিয়ে যেতে পারে বলে অভিযোগ করছেন বিরোধীরা। পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা সূর্যকান্ত মিশ্র বলেন, “ওঁর নিজেরই তো মাথা খারাপ। এখন ছেলেমেয়েদের মাথা খারাপ করার কল করছেন!”
    বিজেপির বিধায়ক শমীক ভট্টাচার্য বলেন, “উনি তো নিজেকে মহাপুরুষ ভাবছেন! নিজের মতো করে নতুন কথামৃত লিখছেন!”
    তবে এসব কথায় মমতা নিজে অবশ্য কোনো দিনই কান দেন না। ‘কুৎসা ও অপপ্রচার দুর্বলতার লক্ষণ’ বইয়ে লিখেছেন তিনি। ব্যক্তি জীবনেও এগুলোকে ক্ষুদ্র মনের ঈর্ষা এবং কুৎসা বলেই মনে করেন। গতকাল ছাত্রছাত্রীদেরও বলছিলেন, “...রাস্তায় চলতে গেলে কখনো পিচের মসৃণ রাস্তা আসবে আবার কখনো রাস্তায় এলোমেলো গর্ত থাকবে। তাই বলে হাঁটা থেমে থাকবে না।” ‘বি কুল অলওয়েজ’ – যে মমতার জীবনমন্ত্র!
  • রুদ্র | 213.*.*.* | ০৭ জুন ২০১৫ ০৫:১৮662492
  • রবীন্দ্রনাথ যদি শেক্সপিয়ার বা কিটসের বন্ধু হতে পারেন, তাহলে রাজা রামমোহন রায়ের পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হতে বাধা কোথায় ?
    ইতিহাস নিয়ে এমন পান্ডিত্য এই বাংলায় আর কজনের আছে, প্রশ্ন উঠতেই পারে। ডহরবাবু থেকে রবীন্দ্রনাথ, তাঁর গবেষণার পরিসর অনেকদূর বিস্তৃত। এতদিন রামমোহন বঞ্চিত ছিলেন। তাঁকেও এই বাংলার এম এল এ করে দিলেন। এতদিনে বোধ হয় প্রাপ্য স্বীকৃতি পেলেন ভারতপথিক রাজা রামমোহন।
  • পদ্মনাভস্বামী | 24.*.*.* | ০৭ জুন ২০১৫ ০৭:১৮662493
  • রুদ্রবাবু যদি সাথে একটা করে লিন্ক দেন তো বড় ভাল হয়।
  • রুদ্র | 125.*.*.* | ০৭ জুন ২০১৫ ১৩:৪৭662495
  • আবার সেই লিন্ক ............ ঠিক আছে, তাই হোক # কথাঞ্জলি ............ # লিঙ্কানঞ্জলি
  • ranjan roy | 192.*.*.* | ০৭ জুন ২০১৫ ১৬:২৬662498
  • ওসব তো বুঝলাম, কিন্তু রুদ্রবাবুদের দলেরা কি দেখে যে জনপ্রতিনিধিদের মনোনয়ন দেয় ভগাই জানে!
    গতবছর মেদিনীপুরের নির্বাচিত বিধায়ক কমঃ ছায়া তিনোতে যোগ দিলেন আর ইদানীং সিপিআই থেকে কেউ চলে গেলেন।
    পঞ্চায়েত ইলেকশনের পরে বেশ ক'টি বডি তিনোরা বামেদের বেদখল করে নিয়ে নিয়েছিল সেই লোক কিনে নিয়ে। ঃ(((
  • PT | 213.*.*.* | ০৭ জুন ২০১৫ ১৭:৩২662499
  • এই পোশ্চেনের সাথে সাথে তিনোরা এসব করেও "মানুষের" ভোট পাচ্ছে কি করে সেই পোশ্ন টা করা হল না কেন?
  • ranjan roy | 192.*.*.* | ০৭ জুন ২০১৫ ২০:৪৩662500
  • এটাও জানেন না? সেকি?
  • PT | 213.*.*.* | ০৭ জুন ২০১৫ ২২:০৮662501
  • এর পরের নির্বাচনে "কমঃ" ছায়া ঘোষ তিনোর চিহ্ণে জিতে এলে একজনের অনৈকিকতার সঙ্গে লক্ষ ভোটারের বিচারবোধ নিয়েও প্রশ্ন উঠবে কিনা সেটা জানতে চেয়েছিলাম!!
  • sm | 233.*.*.* | ০৭ জুন ২০১৫ ২২:২৫662502
  • ছায়া ঘোষ ও কোনো অনৈতিক কাজ করেন নি; আর ভোটার রা তাকে জিতিয়েও কোনো অনৈতিক কাজ করবে না।
    ভোটার দের বিচার বুদ্ধি নিয়ে প্রশ্ন তোলার জন্যই এই হাল হয়েছে। এতদিন যখন জিত তেন তখন ভোটার দের বিচার বুদ্ধি নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি।
    এসব বালখিল্যতা আর কতদিন চলবে?
  • PT | 213.*.*.* | ০৭ জুন ২০১৫ ২৩:৪৬662503
  • এই সহজ ব্যাপারটা ধরতে পারলে কি আর এমন অর্থহীন বাক্যবিন্যাস করতেন?
  • sm | 53.*.*.* | ০৮ জুন ২০১৫ ০৯:২০662506
  • সহজ কথা টা সহজ করে বুঝিয়ে দিন। অযথা নিজেকে বুদ্ধিজীবী প্রমান করতে হবে না। ওপরের লিংক টি দেখুন। এখানে অনেক বুজির মুখ দেখা যাচ্ছে; আপনার কি মনে হয় এদের সঙ্গে নেওয়া উচিত নয়?
  • ranjan roy | 192.*.*.* | ০৮ জুন ২০১৫ ০৯:৩৩662507
  • পিটি,
    প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন -- বেশ ভালো স্ট্র্যাটেজি; আপনার ব্র্যান্ডঃ))।
    প্রশ্নটা ছিল রুদ্রকে; কারণ উনি এই সুতোতেই কং থেকে তিনো-কং এ কয়েকজন রাজনীতিবিদ যোগ দেওয়ায় ভারি ক্ষোভ প্রকাশ করেছিলেন। ওদের মানসিক গঠন নিয়েও প্রশ্ন তুলেছিলেন।
    কেউ সুবোধ/অরিন্দমের প্রশ্ন তোলায় ওঁর পাল্টা প্রশ্ন ছিল --তারা কি পার্টির সদস্য? সেই সুবাদেই প্রশ্নঃ কেউ কং থেকে তিনো-কং হল, ঝাঁকের কই ঝাঁকে মিশল। তাতে ঝাঁঝ/বিস্ময়!
    কিন্তু কোন নির্বাচিত কমঃ তিনো হলে? কবি নীরব।
    আদিকবি বললেন--আগে বল জনগণ কি করে তিনোদের জেতা্চ্ছে? সেই বক-ধর্মের প্রশ্নোত্তর!
    কিন্তু কোন কমিউনিস্ট নেতা/প্রতিনিধি তো সাধারণ জনতা নন। শাসক শ্রেণীর দমন/পীড়ন তো তাঁদের অঙ্গের ভূষণ বলেই জেনেছি। তবে?
  • PT | 213.*.*.* | ০৮ জুন ২০১৫ ০৯:৩৫662508
  • এই সকালে আমার বিশ্বাস দৃঢ়তর হল যে আপনি RR-এর 07 Jun 2015 -- 04:26 PM এর তোলা প্রসঙ্গটির মর্মার্থ বুঝতে পারেননি। আপনার প্রশ্নবাণ RR-এর প্রতি নিক্ষিপ্ত হওয়ার কথা।
  • sm | 233.*.*.* | ০৮ জুন ২০১৫ ১০:৫৮662509
  • আচ্ছা পিটি, আপনি কোন কম : ছায়া এর কথা বলতে চেয়েছেন ?
    আর ওপরের লিংক টা দেখেছেন? কোনো কমেন্ট?
  • PT | 213.*.*.* | ০৮ জুন ২০১৫ ১৩:২১662510
  • sm
    কোন দলত্যাগী কাউকে নিয়ে আমার কোনই কথা নেই। আর আপনার দেওয়া ছবিটিতে কবি কি বুঝইয়াছেন আর আপনি কি বুঝাইতে চাইছেন তা আমার কাছে পোষ্কার নয়। আরেকটু খোলসা করলে কমেন্ট করতে পারি।

    RR
    ঠিক, প্রশ্ন দিয়ে প্রশ্নের উত্তর হয়না। কিন্তু আদ্দেক প্রশ্নও কোন প্রশ্ন নয়।

    ঝাঁকের কই ঝাঁকে দুভাবে মেশে। কই যায়, কই আসে। মানে যাকে ভাল বাংলায় আয়ারাম ও গয়ারাম বলা হয়। কাজেই যাওয়া ও আসা দুটো দিয়েই একটা পার্টিকে বিচার করতে হবে। ওঃ! তার সঙ্গে কত রিটায়্র্ড IAS, IPS একটা পার্টিতে আসছে তাই দিয়েও একটা পার্টি সম্পর্কে ধারণা করা যাবে।

    সেদিন লুরুতে শুনে এলাম যে আদি নকশালী সময়ে শহর থেকে গ্রামে যাওয়া উঠ্তি বিপ্লবীদের গামছা পরে অশ্লীল শব্দ প্রয়োগ করে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছিল। তাতে নাকি দ্রুত জনগণের সঙ্গে মিশে যাওয়া যাবে বলে ভাবা হয়েছি। মনে হচ্ছে এখনো কম্যুনিস্ট বললে সেইরকম রূপকথার জগতের দিকে হাঁটা মারেন অনেকেই-এমনকি বাম বিরোধীরাও। "সেই যে হীরেন মুখুজ্জে ছিলেন...' বলে হাতে বাম-কর্মীদের রক্ত শুকিয়ে থাকা কিছু কং-দের বাতেল্লা মারতেও শুনেছি।

    তার ওপরে যেমন মাওবাদীরা কখন বা কি পেলে তিনোপন্থী হয়ে যাবে যেমন বোঝা যায়্না, তেমনি কোন ছায়া বা রদ্দুর ঘোষ কখন বাম থেকে ডান হবে তা বোঝারও কোন রাস্তা নেই। সে জানতে গেলে অমৃতলালকে পলিট্ব্যুরোর সদস্য বানাতে হয়।

    আপনার অনেক প্রশ্নের উত্তর বোধহয় দিলাম। কিন্তু ছায়া ঘোষকে আমি চিনিনা বলে তিনি কেন তিনোতে গেলেন সে বিষয়ে কোন স্পেসিফিক উত্তর দিতে পারলাম না। সেটা বোধহয় আপনারও জানা নেই!!
  • sm | 233.*.*.* | ০৮ জুন ২০১৫ ১৪:১৬662511
  • সত্যি বুঝতে পারছেন না? এত টা কম বুদ্ধি আপনার কাছে আশা করিনি। ছবিটি তে তো স্পষ্ট কংগ্রেস, সিপিএম, বিজেপি, বুজি ও অভিনেত্রী সব একসঙ্গে রয়েছেন।
    তাহলে বি জে পি- বাম-কং একযোগ হতে পারে। বুজি/ অভিনেতা -নেত্রী পাশে থাকলেও ক্ষেতি নেই। তাহলে এতদিন কেন সিঙ্গুরে, তিনো দের সঙ্গে কেন বুজীরা ছিল, রাজনাথ কেন দেখা করতে এসেছিল বলে হাওয়ায় যুদ্ধ চালিয়ে এসেছেন?

    পিটি ও বিশেষ করে RR কে, কোন কম: ছায়ার কথা বলছেন? আর কোন বিষয় টি বুঝতে পারিনি খোলসা করে বলুন?
  • A | 30.*.*.* | ০৮ জুন ২০১৫ ১৪:১৮662512
  • ওটা ছায়া প্রকাশনী হবে। :))
  • ranjan roy | 192.*.*.* | ০৮ জুন ২০১৫ ১৫:৪৮662513
  • অসাধারণ!
    সিপিএম এর বিধায়ক কমঃ ছায়া (আদৌ ঘোষ নয়, সম্ভবতঃ দলুই বা বেরা) পিটি তাঁকে জানেন না অথ্চ বলে দিলেন ঝাঁকের কই।
    ২০১১ র বামের ব্যাপক পরাজয়ের দিনেও যিনি তিনো-কংদের সম্মিলিত জঙ্গী প্রচারের মুখোমুখি হয়ে বিজয়ী হলেন ( সম্ভবতঃ ঘাটাল বা মেদিনীপুরের কোন কেন্দ্র) তিনি যেহেতু দল ছেড়েছেন অমনি হয়ে গেলেন আয়ারাম-গয়ারাম? সোমনাথ চাটুজ্জে কী তবে?
    এমন সার্কুলার আর্গুমেন্ট জন্মে শুনিনি।
    যেহেতু দলত্যাগী তাঁকে আলোচনার বাইরে রাখতে হবে? আরে কেন দলত্যাগী সেটাই তো লাখটাকার প্রশ্ন! একজন বিজয়ী বিধায়ককে রুদ্রনীলের সঙ্গে তুলনা?
    কিন্তু অন্য দলের ত্যাগীদের নিয়ে আলোচনা করা যাবে? অপ্রাসংগিক ভাবে কবে কোন মাওবাদীদের কে কি নির্দেশ দেওয়া হয়েছিল সে সব নিয়ে আলোচনা ঘুরিয়ে দেওয়া যাবে?

    ধন্যা ধন্য হে পিটিবাবু,
    চরণে তোমার নমস্কার!
    নাই বা জুটুক স্বর্ণমুদ্রা
    নিশ্চিত পাবে পুরষ্কার!

    আর প্রশ্নটি ছিল রুদ্রকে! আগের পোস্টে বলেও দিয়েছি।
  • PT | 213.*.*.* | ০৮ জুন ২০১৫ ২১:২০662514
  • sm
    "বি জে পি- বাম-কং একযোগ হতে পারে। বুজি/ অভিনেতা -নেত্রী পাশে থাকলেও ক্ষেতি নেই।"
    "একযোগ" হল সেটা কি করে জানলেন? আমি আর আপনি দুজনেই যদি কামদুনির ঘটনার বিচার দাবী করি তাহলে আমাদের রাজনৈতিক অবস্থান কি এক হয়ে গেল? এসব দিয়ে সিঙ্গুরের রামধনু জোট ঢাকা দেওয়ার চেষ্টা করবেন না। এই গরম কালে অবৃষ্টির কারণে শাক-পাতার বড়ই অভাব। পচা মাছের প্রায় সবটাই অনাবৃত রয়ে যাবে।

    RR
    "সোমনাথ চাটুজ্জে কী তবে?"
    এঃ ঘেঁটে দিলেন যে। সোমনাথ দলত্যাগী নন, বিতাড়িত। ছায়া দলুই দলত্যাগী। কিন্তু এই আলোচনাতে সোমনাথ কি করে উঠে আসেন? ছায়ার নাম জোর করে মহৎ ব্যক্তিত্বের তালিকায় তোলানোর জন্য? ছায়া অবশ্যই আয়ারাম-গয়ারামের তালিকাভুক্ত।
    সোমনাথ যে তা নন সেটা একটা কচি শিশুও জানে।

    "আরে কেন দলত্যাগী সেটাই তো লাখটাকার প্রশ্ন!"
    সে উত্তর তো ছায়া দেবেন। কিন্তু দলত্যাগের পরে তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। আর ঝাঁকের কইদের উত্তর তো এখন একটাই-"উন্নয়নের জন্য দলত্যাগ"। সেটাও এখন একটা কচি শিশুও জানে।

    অবিশ্যি তালেগোলে দু একটা কই বিজেপির দিকেও গেছে। সেগুলো বোধহয় অঙ্কে একটু কাঁচা।

    ক্ষমাপ্রার্থনাঃ ছায়া ঘোষের মৃত্যু হয়েছে ২০১০ সালে। তিনি এই আলোচনার বাইরে থাকবেন।
  • sm | 233.*.*.* | ০৮ জুন ২০১৫ ২৩:৪৫662515
  • যা বাব্বা! এ খেলায় দেখছি আপনি প্লেয়ার, আপনি রেফারি, আপনি ই দর্শক, আপনি ই সমালোচক। আমাদের একটু স্পেস দিন স্যার। কাম্দুনি হলে ইসু ভিত্তিক জোট আর সিঙ্গুর হলে ইসু ভিত্তিক ঘোট ! কি লীলা খেলা যে চলছে, তোমার !
  • PT | 213.*.*.* | ০৯ জুন ২০১৫ ০০:১৪662517
  • আবার ভুল করছেন।
    আপনি কল্পনায় কামদুনিতে জোট দেখতে চাইছেন বলে দেখছেন। এমনকি "এইসময়ে"-র খবরটিতেও সেরকম বিশেষ কিছু দাবী করা হয়নি।
    আপনার দুশ্চিন্তার কোন কারণ নেই। বিজেপি-সিপিএমের বা কং-বিজেপির কোন জোট (বা ঘোঁট) এ রাজ্যে হবেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন