এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | ২৩ ডিসেম্বর ২০২১ ১১:৩৫492673
  • ওই যে শুনলুম "সিনেমা" "এন্টারটেনমেন্ট" ইত্যাদি। তা সেগুলো তো সাজানোই নাকি?
  • Amit | ২৩ ডিসেম্বর ২০২১ ১০:৩৭492672
  • সব ঘটনা সাজানো সেটা কে বললো ?
  • :|: | ২৩ ডিসেম্বর ২০২১ ১০:০০492671
  • অ! ফুসলিয়ে নিয়ে গিয়ে বেচে দেওয়াগুলো সবই "সাজানো ঘটনা"।
  • সে | ২৩ ডিসেম্বর ২০২১ ০৬:৫১492670
  • মালয়েশিয়াতে এরা এজেন্টের সঙ্গে বৌ সেজে হানিমুন কাপলের মতো যায়। তারপর এজেন্ট ফিরে এসে অন্য মেয়েকে আবার নিয়ে যায়।
    ওখানেও পুলিশ ভারতের মতো করাপটেড। ঘুষ নেয় নিয়ম করে। কিন্তু ইমিগ্রেশন পুলিশে ধরতে পারলে সোজা জেল। সেই জেল খেটে ডিপোর্টেড হবার পরও অনেক মেয়ে ফের যায় মালয়েশিয়ায়।
  • সে | ২৩ ডিসেম্বর ২০২১ ০৬:৪৬492669
  • বাংলাদেশে ওটাকে আদম ব্যবসা বলে। ওদের খুবই বিজি স্কেডিউল। মালয়েশিয়া, মিডল ইস্ট, ইয়োরোপ এই তিনটে মূল সেক্টর। রেট ভিন্ন। প্রথম দুটোতে নারী পুরুষ উভয়কেই পাঠানো হয়। ডোমেস্টিক স্লেভ হিসাবে মেয়েদের প্রধাণত পাঠায়। যাবার আগে ল্যাংগুয়েজ কোর্স মাস্ট আরব দেশের জন্য। খরচ করে ভাষা শিখে তারপর যেতে হয়।
  • &/ | ২৩ ডিসেম্বর ২০২১ ০৬:৪১492668
  • আরে পাচারকারীদের রীতিমতন টাইটল ও আছে। আদমব্যাপারী। আক্ষরিক অর্থে মানুষ কেনাবেচার বণিক। জানাশোনা ও সমাজস্বীকৃত ব্যাপার।
  • সে | ২৩ ডিসেম্বর ২০২১ ০৬:৩৯492667
  • সেটাই।
    জীবন তো চঞ্চলকুমারের মতো হয় না। মিঃ অরোরা ও ওভাবে রিক্রুট করে না। কিন্তু সিনেমাতে স্বপ্ন থাকে। তাই চঞ্চল দুবাই চলে যায়।
  • সে | ২৩ ডিসেম্বর ২০২১ ০৬:৩৭492666
  • ভেনিসের কথা যখন বলছিলাম কদিন আগে, বাঙালীরা তো সব মোটা টাকা খরচ করে পাচার হয়েছে। তারা কি সত্যি সত্যিই উদ্বাস্তু নাকি? জমিজমা টাকা পয়সা সবই আছে দেশে। তবু বিদেশ যেতে চায়। কারন সেখানে বেশি ইনকাম করা যায়। সাধারণ উপায়ে তারা যেতে পারবে না, এলিজেবল নয়, তাই পাচারকারিদের মাধ্যমে আসে। গলাকাটা পাসপোর্ট বলে একটা ব্যাপার আছে, সেই গলাকাটা পাসপোর্ট দিয়ে আসে। কেউ ভারতে ঢুকে তারপর পাচারকারিদের মাধ্যমে আসে। রীতিমতো খরচ করতে হয় পাচার হবার জন্য। অত সোজা নয়।
  • &/ | ২৩ ডিসেম্বর ২০২১ ০৬:৩৬492665
  • সিনেমার গল্প সবই এন্টারটেইনমেন্টের জন্য। আসল কাহিনি তো ওরা বলে না। কেনই বা বলতে যাবে?
  • &/ | ২৩ ডিসেম্বর ২০২১ ০৬:৩৩492664
  • চঞ্চলকুমারে ঐ সীন সরাসরি ছিল না ঠিকই, কিন্তু পরে চঞ্চল মিঃ বি অরোরা মানে বোরিওলিস অরোরাকে বলছিল যে তার সুটকেস সার্চ করা হয়েছিল। তারপর বলছিল, আরে ওভাবেই তো ট্রাফিকিং হয়! ঃ-)
  • সে | ২৩ ডিসেম্বর ২০২১ ০৬:৩০492663
  • পৃথিবীর সবচেয়ে বড়ো অবৈধ চক্রগুলোর মধ্যে ফ্লেশ ট্রেড / হিউম্যান ট্র্যাফিকিং অন্যতম। বাকিগুলো তেল, আর্মস, ড্রাগস, ইত্যাদি।
    হিউম্যান ট্র্যাফিকিং এ রীতিমত দরদাম করে কাজ করা হয়। তাদের উদ্ধার করলেও তারা আবার ফিরে যাবে। ঘটনা।
  • সে | ২৩ ডিসেম্বর ২০২১ ০৬:২৩492662
  • ভ্যাট। ওরকম সীন ছিল না মোটেই।
     
    • &/ | 151.141.85.8 | ২৩ ডিসেম্বর ২০২১ ০৬:১৮492660
    • ট্রাফিকিং বললেই চঞ্চলকুমারের সেই সুটকেস মনে পড়ে। এয়ারপোর্টে আঁতিপাতি করে সুটকেস ঘাঁটছে, তার ভেতরে নাকি মানুষ লুকিয়ে নিয়ে যাচ্ছে। ঃ-)
  • সে | ২৩ ডিসেম্বর ২০২১ ০৬:২২492661
  • পুলিশ তো চাকরি করে। ওপরতলা থেকে যে হুকুম আসবে পুলিশ সেটাই তামিল করবে। তোলা আদায় করে ওপরতলায় পৌঁছে দেবার কাজও পুলিশই করে। সেখানেও তাদের টার্গেট দেয়া থাকে।
    আর ফ্লেশ ট্রেডে জোর করে পাচার করা হয় গল্পটা সিনেমার প্লটের মত। অধিকাংশই জেনে শুনে পাচার হয়। পাচার হবার জন্য নাম লেখায়। পাচারকারীদের অফিস ভিজিটিং কার্ড সবই থাকে। "উদ্ধার" করে হোমে নেবার পরেও তারা সুযোগ খুঁজতে থাকে আবারও দেহব্যবসায়ে যাবার।
    এর কারন সেখানে আয় বেশি। আত্মীয়রাও চায়। "মাসী" দের সঙ্গে যোগাযোগ এবং পাচার বাবা মা বা নিকট আত্মীয়দের মাধ্যমেই করা হয়। সিনেমার গল্পের মত গোল গোল স্টোরি পাচারের ক্ষেত্রে নেই।
  • &/ | ২৩ ডিসেম্বর ২০২১ ০৬:১৮492660
  • ট্রাফিকিং বললেই চঞ্চলকুমারের সেই সুটকেস মনে পড়ে। এয়ারপোর্টে আঁতিপাতি করে সুটকেস ঘাঁটছে, তার ভেতরে নাকি মানুষ লুকিয়ে নিয়ে যাচ্ছে। ঃ-)
  • সে | ২৩ ডিসেম্বর ২০২১ ০৬:১৩492659
  • এই নিন। অডিওতে সমস্যা আছে।
    পাচার সম্পর্কে যারা কিছুই জানে না তাদের জন্য অল্প কিছু।
     
  • সে | ২৩ ডিসেম্বর ২০২১ ০৬:১০492658
  • হিউম্যান ট্র্যাফিকিং তো ওভাবে হয় না। অধিকাংশ ক্ষেত্রেই খুব আপনজন অর্থাৎ পরিবারের নিকট সদস্যরা এগুলো করায়।
    চক্র ধরে ফেলার মত একটা দুটো ঘটনা মাঝে মধ্যে করতে হয়। তার শত শত গুণ কেস চলতে থাকে। কারন সমস্ত পোলিটিক্যাল পার্টিই এদের থেকে নিয়মিত বখরা আদায় করে। আশা করি এগুলো জানেন।
  • &/ | ২৩ ডিসেম্বর ২০২১ ০৫:৩১492657
  • আবাপতে ভোটের রেজাল্ট নিয়ে নিউজ দেখলেন? তিনোরা একেবারে সর্বত্র টপার। কোথাও কোথাও নাকি কং সেকেন্ড, বাম থার্ড, বিজেপি ফোর্থ হয়েছে।
    সার্কাস, সার্কাস।
  • &/ | ২৩ ডিসেম্বর ২০২১ ০৫:২৯492656
  • ওসব চক্রগুলো কি আর না ধরা আছে গো ? ওসব সবই জানা পুলিশের। তেনাদের ঠিকঠাক ঘুষঘাষ দিয়ে দিয়েই কাজকম্ম সব চলে। মাঝে মাঝে একটু ধরপাকড়ের নাটক টাটক চলে আরকি। লুকোচুরি খেলা। পুলিশ আর র‌্যাকেট নিত্যকাল গান গায়, "আমার সাথে তোমার খেলা চলছে দিবারাতি/ বাঁশি বাজে সকল বেলা জ্বলে নেভে বাতি"
  • :|: | ২৩ ডিসেম্বর ২০২১ ০৫:১৭492655
  • কিন্তু ধরুন এই সার্কাস করতে গিয়ে অন্তত শুধু এই কেসেই যদি উইমেন ট্র্যাফিকিংয়ের একটা চক্র ধরে ফেলা যায় -- সেটা তো দুর্দান্ত হবে, তাই না?
  • সে | ২৩ ডিসেম্বর ২০২১ ০৪:০৯492654
  • ফালতু আইন থাকলে এসব সার্কাস তো হবেই। পুলিশ তো ঘুষ খাবার জন্য আছেই। নতুন কিছু না।
  • Amit | ২৩ ডিসেম্বর ২০২১ ০২:২২492653
  • এগুলো যত না কেস দাড়ায় তার থেকে বেশি পুলিশের পয়সা খাওয়ার ধান্দা আর মিডিয়ার লাফালাফি। দুদিন পরেই মিডিয়া অন্য গল্প পেয়ে যাবে আর মোস্ট লাইকলি পুলিশ টাকা খেয়ে এদের ছেড়েও দেবে। বই চান্স আদালত অবধি গেলে ভালো উকিল পেলে এ কেস দাঁড়াবেই না। জাস্ট কদিনের ​​​​​​​সার্কাস ​​​​​​​আর ​​​​​​​কয়েকজনের ফালতু ​​​​​​​হয়রানি।
  • সে | ২৩ ডিসেম্বর ২০২১ ০১:২৩492652
  • এতো পুরো কমেডি সিরিজ! উরিত্তারা! হো হো হো হো হো...
    Section 496 in The Indian Penal Code
    496. Marriage ceremony fraudulently gone through without lawful marriage.—Whoever, dishonestly or with a fraudulent intention, goes through the ceremony of being married, knowing that he is not thereby lawfully married, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.
  • সে | ২৩ ডিসেম্বর ২০২১ ০১:১৫492651
  • এটা চরম
     
    Section 497 in The Indian Penal Code
    497. Adultery.—Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.
  • সে | ২৩ ডিসেম্বর ২০২১ ০১:১০492650
  • সরি, গুলিয়ে ফেলেছিলাম 498 এবং 498A
     
    Section 498A in The Indian Penal Code
    376 [498A. Husband or relative of husband of a woman subjecting her to cruelty.—Whoever, being the husband or the relative of the husband of a woman, subjects such woman to cruelty shall be pun­ished with imprisonment for a term which may extend to three years and shall also be liable to fine. Explanation.—For the purpose of this section, “cruelty” means—
    (a) any wilful conduct which is of such a nature as is likely to drive the woman to commit suicide or to cause grave injury or danger to life, limb or health (whether mental or physical) of the woman; or
    (b) harassment of the woman where such harassment is with a view to coercing her or any person related to her to meet any unlawful demand for any property or valuable security or is on account of failure by her or any person related to her to meet such demand.]
  • aranya | ২৩ ডিসেম্বর ২০২১ ০০:৩৫492649
  • সে, একমত
  • সে | ২৩ ডিসেম্বর ২০২১ ০০:০০492648
  • মালিকের সম্পত্তি অনধিকার সম্পত্তিতে অনধিকার প্রবেশ
  • সে | ২২ ডিসেম্বর ২০২১ ২৩:৫৮492647
  • অরণ্য,
    বেসিকালি এটা খুব নিকৃষ্ট ভাষায় বললে "ভোগ করা" কনসেপ্ট। নারী হচ্ছে পুরুষের ভোগের বস্তু এবং তার নিজস্ব সম্পত্তি। তাই বিবাহিতা নারী যখন অন্য পুরুষ গমন করছে তখন তার মালিকের সম্পত্তি অনধিকার করছেই অন্য পুরুষটি। সেই জন্যই এই আইন। ধর্মাবতার হুজুর ঐ লোকটা আমার বৌকে ভোগ করেছে, ওকে ৪৯৮ এ শাস্তি দিন। বৌ স্বেচ্ছায় পরপুরুষগমন করেছিলো কি করেনি তা ধর্তব্যের মধ্যেই আনা হয় না। মেয়েদের আবার স্বেচ্ছা/অনিচ্ছা কী?
  • aranya | ২২ ডিসেম্বর ২০২১ ২৩:৫০492646
  • সে, ওটা বোধহয় সিলেবাসে ছিল না, এই আইন প্রণয়নের সময় :-)
  • সে | ২২ ডিসেম্বর ২০২১ ২৩:৪৯492645
  • ৪৯৮ এ বিবাহিত পুরুষকে কোনও মেয়ে ইলোপ করলে কী হয় লেখা আছে?
  • aranya | ২২ ডিসেম্বর ২০২১ ২৩:৪৭492644
  • ৪৯৮ অনুযায়ী পরকীয়া শাস্তিযোগ্য অপরাধ। প্রাপ্তবয়স্ক মানুষ কার সাথে সম্পর্কে যাবে, তাতেও ​​​​​​​রাষ্ট্রের ​​​​​​​খবরদারি
    কখনো হয়ত পাল্টাবে এসব আইন, ​​​​​​​আরও ​​​​​​​অনেক ​​​​​​​পথ ​​​​​​​হাঁটতে ​​​​​​​হবে ​​​​​​​তার ​​​​​​​জন্য
     
    'Citizens are duty-bound to respect the prime minister: Kerala High Court
     
    - কে কাকে শ্রদ্ধা করবে তাও কোর্ট ঠিক করে দিচ্ছে !!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত