এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২২১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | 126.*.*.* | ০১ মার্চ ২০১৩ ১৫:৫০521120
  • সুমন কনফিউজড টনফিউজড কিছু না, প্রচণ্ড মেগালোম্যানিয়াক।
  • quark | unknown.*** | ০১ মার্চ ২০১৩ ১৫:৫৭521122
  • IP Address : 126.202.123.142 (*) Date:01 Mar 2013 -- 03:48 PM পোস্ট কি আমারে উদ্দেশ্য ক'রে? তাইলে কথাটা আমি b বাবুর পোস্টের উত্তরে কইসিলাম।
  • Vive Le Nouveau Château | 131.*.*.* | ০১ মার্চ ২০১৩ ১৫:৫৮521125
  • বাংলা করতে গিয়ে হিব্রু করে দিয়েছে কাকু।

    কাকুর ট্রান্সলেটর মাইরি এক জিনিস। ইদানিং খুব চল হয়েছে সব অ্যাডে এইটা ব্যাভার করে। স্যামসুং না কার যেন একটা হিন্দি অ্যাড আছে - "ইউএসওয়ালে কাজিন সে আইএসডি পর নেহি, ভিডিওপে চ্যাট হো যাতি হ্যায়"। এর অফিশিয়াল বাংলা (এও অ্যাডেই) হল - "ইউএসএর কাজিন থেকে..."

    যেহেতু হিন্দিতে "সে" আছে, অতএব বাংলায় "থেকে"ঃ-)
  • quark | 24.*.*.* | ০১ মার্চ ২০১৩ ১৫:৫৮521124
  • কেন? সত্যি খবর কি অপবাদ হ'তে পারে না? ইদানীংকালের অনেক সত্যি খবরই তো অপবাদ আকারে জন্ম নিয়েছিল।
  • প্পন | 126.*.*.* | ০১ মার্চ ২০১৩ ১৫:৫৮521123
  • আমিও b-এর পোস্টের উত্তরেই বলেছি।
  • গান্ধী | 213.*.*.* | ০১ মার্চ ২০১৩ ১৫:৫৯521126
  • গুগল কাকুর ট্রান্সলেট হেব্বি লাগেঃ)
  • Vive Le Nouveau Château | 131.*.*.* | ০১ মার্চ ২০১৩ ১৬:০৩521127
  • পরবর্তী বাড়ির কাজঃ

    Date:01 Mar 2013 -- 03:47 PM-এর মর্মোদ্ধার করো। আগের অজ্জিনাল ইংরিজীটা না দেখে। দেখি তোমরা কেমন সব বাংলায় পন্ডিত।
  • গান্ধী | 213.*.*.* | ০১ মার্চ ২০১৩ ১৬:০৮521130
  • বাড়ি ফিরব পরের সপ্তাহে। বাড়ির কাজ বাড়িতেই করবঃ)
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০১ মার্চ ২০১৩ ১৬:০৯521131
  • বা বারবার অনুবাদ পুনরানুবাদ করলে সীমায় কি পাওয়া যাবে?
  • dukhe | 212.*.*.* | ০১ মার্চ ২০১৩ ১৭:২১521132
  • কাকুর কী দোষ, বিজ্ঞাপনে তো এই বাংলাই শুনি। বাংলা শুনলেই দিব্বি হিন্দিতে বোঝা যায়। অবশ্য তারাও গুগল কাকু লাগায় কিনা জানি না।
  • b | 135.*.*.* | ০১ মার্চ ২০১৩ ১৭:৫৮521133
  • কোয়ার্ক (Date:01 Mar 2013 -- 03:41 PM), প্রচুর লোকের বিক্ষোভ ছিলো। প্রচুর লোক পরিবর্তন চাইছিলেন। তবু, একটি সার্থক কোয়ালিশন না থাকলে ঐ ইচ্ছেগুলো ভোটবাক্সে অ্যাট লিস্ট ২২৭-৬২-তে রূপান্তরিত হত না। এটা অবশ্যই অনুমান এবং আশা করি আপনিও মানবেন। এবারেও দেখুন নলহাটি থেকে বাম প্রার্থী জিতে এসেছেন, গতবারে প্রণবপুত্র হেসে খেলে নির্বাচিত হয়েছিলেন।

    এবার অর্পণকে বলিঃ পশ্চিমবঙ্গে কং তৃণ জোট তো বরাবরি কেমন ভাসুর ভাদ্রবৌ সম্পর্ক। তা সত্ত্ব্বেও এই জোট যে ফেভিকলের অ্যাডের মত তিন চার বছর টিকে গেলো, তার পিছনে নিশ্চয় একটি (বা একের বেশী) এক্সটার্নাল কারণ আছে। সেই কারণগুলো এখানে/অন্য কোথাও বহু চর্চিত।
  • S | 139.*.*.* | ০২ মার্চ ২০১৩ ০০:০৬521134
  • আসলে পলিটিকাল জোটের একটা ফর্মুলা আছে। এটাই বিজেপিরা খুব বলেছিলো, আর উদাহরন দিয়েছিলো পবের বাম জোটকে। মানে একটা দলকে শক্তিশালি হতে হবে, বাকিরা হবে সব ছোটো দল।

    আগে বোধোয় কঙ্গের সাইজ রিলেটিভলি বেশি ছিলো। এখন তিনো হোলো বড় দল - আর কঙ্গ হোলো লেজুর।
  • PT | 213.*.*.* | ০২ মার্চ ২০১৩ ১২:৪১521135
  • বিভিন্নরকম জোট তো আগেও হয়েছিল-কিন্তু সরকার বদলানো যায়নি আবাপ/বর্তমান ইত্যাদিদের প্রবল ইচ্ছা থাকা সত্বেও। তাহলে সিঙ্গুর-নন্দীগ্রাম ইত্যাদির কোন একটা প্রভাব নিশ্চয়ই ছিল। তবে আমার এখনো মনে হয় যে বুজীদের অব্স্থানও একটা প্রবল প্রভাব ফেলেছে। কারণ এরা শুধু শহরে নয় গ্রামে-গঞ্জে গিয়েও পরিবর্তনের পক্ষে প্রচুর সভা-সমিতি করেছে।
  • SC | 34.*.*.* | ০২ মার্চ ২০১৩ ১২:৫৬521136
  • বুজিদের অবস্থানের সুফল কিন্তু বাম সরকার দীর্ঘদিন ধরে পেয়েছে।
    সিঙ্গুর নন্দীগ্রামের সময়তেও পেয়েছে। সুনীল, সুবোধ মল্লিকা থেকে আরম্ভ করে বাম সরকারের পক্ষে বলা একটা বিরাট বড় শতাংশ বুজি ছিল। এমনকি সেই বুজি অনিন্দিতার সিনেমা বানিয়ে মাঠে নেমেছিলেন সেই সময়ে। সুতরাং ঘট ওল্টাতে যদি বুজির রোল থাকে, তাহলে বাম সরকারের টিকে থাকার পিছনেও বুজির রোল ছিল।
  • প্পন | 126.*.*.* | ০২ মার্চ ২০১৩ ১৩:০৫521137
  • বোধিকে, হ্যাঁ, আমি বুঝেছি সেটা। দুটো কারণই (অ্যান্টি-বাম সুইং এবং মোটামুটি সন্তোষজনক জোট) গতবারে ছিল।

    আমার মনে হয় এই জোটটা তা-না-না করে থেকে যাবে। ২০১৪ অব্দি। তারপরে কং দিল্লিতে ক্ষমতায় আসে কিনা আর এবারের মত দিদির সাহায্য দরকার হয় কিনা (প্রত্যক্ষ সমর্থন না হলেও অ্যাট লিস্ট ভোটাভুটির প্রশ্নে গরহাজির থেকে) তার উপর নির্ভর করছে ২০১৬-তে কী হবে।

    আর ভাসুর-ভাদ্রবৌ হবার কারণ এটাই যে উভয় পার্টিরই একটাই ভোটব্যাঙ্ক। একদল শক্তিশালী হতে চাইলে অন্যপক্ষকে ক্ষয়িষ্ণু হতেই হবে। এখন বহুদিন পর্যন্ত দেখা গেছে কং ভেঙে বেরিয়ে কোন নেতাই শেষপর্যন্ত লংটার্মে সফল হতে পারেননি, তাদেরকে আবার কিছুদিন পরে কংগ্রেসেই ফিরে আসতে হয়েছে। নব্বইয়ের দশক থেকে সেই সমীকরণ পাল্টাতে শুরু করে। উদা শরদ পাওয়ার, মমতা ব্যানার্জি এবং খুব সাম্প্রতিক কালে জগন রেড্ডি। এদের কাউকে চটিয়েই কংগ্রেসের দিল্লিতে ক্ষমতায় আসা বা থেকে যাওয়া সুবিধের হবে না। মানে আমি এইরকমই বুঝি।
  • S | 109.*.*.* | ০৩ মার্চ ২০১৩ ০২:০৯521139
  • * নেতা
  • S | 109.*.*.* | ০৩ মার্চ ২০১৩ ০২:০৯521138
  • তিনোর এতো খারাপ কাজের সত্বেও লোকে তিনোকে ভোট দিচ্ছে এর দুটো আপাত কারণ আছে বলে মনে হয়। এক, সিপিয়েমের ঔদ্ধত্যের শাস্তির মেয়াদ এখনো শেষ হয়নি। মানে যে চোখ রাঙানি আর দাদাগিরি করেছে তার জন্যে একটা সার্টেন অ্যামাউন্ট টাইম তো ক্ষমতার বাইরে থাকতে হবেই। আর দুই, সিপিয়েম বিগত এক-দেড় বছরে কোনো কাজের কাজ কিছু করেনি। কোনো ভালো মুভমেন্ট নেই। কোনো ভালো নেই নেই, মানুষের পাশে দাঁড়ানোর কালচার তো বহুসিন আগেই চলে গেছে। প্লাস ঐ এলাকার দাদারা এখনো দলেই রয়েছে - ওগুলো বিদেয় করলে তবেই কিছু ভোট ফিরে আসবে, যেটা মার্জিনাল হলেও সিট বড়াবে।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০৩ মার্চ ২০১৩ ০৯:০১521141
  • সি পি এম না থাকায় এত দুঃখ কেন? সি পি এম অপদার্থ ধরে নিয়ে একটু অন্যদের কামাল দেখি।
  • PT | 213.*.*.* | ০৩ মার্চ ২০১৩ ১০:৩৩521142
  • আপাততঃ শরদ পাওয়ার আর মমতা দুজনেই কংগ্রেসের দাক্ষিণ্যে ক্ষমতা দখল করতে পারে। কাজেই কংগ্রেস ছেড়েও এরা সম্পুর্ণ নিজেদের জোরে ক্ষমতার অলিন্দে আছে সেটা ভাবা মোটেই ঠিক নয়। আর এই উপ নির্বাচন অন্ততঃ একটা ছোট ধারণা তৈরি করেছে যে মমতা কংগ্রেসকে খুব চটালে নিজেরই বিপদ ডেকে আনবে। পঞ্চায়েত ভোটের পরে সেটা আরও পরিষ্কার বোঝা যাবে।
  • S | 109.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ০৩:২২521143
  • আমি কিন্তু বেশ অনেককে দেখছি যারা তিনোদের নিয়ে বেশ খুশি। মানছে যে অবস্থা খুব খারাপ, কিন্তু তবুও সিপিয়েম চাই না। এবং কারণ জিগ্যেস করলে তেমন খুব একটা সলিড কিছু বলতেও পারেনা। শুধু বলবে যে - সিপিয়েম রাজ্যটার যা করে দিয়ে গেছে। উফ্ফ। সাধারণ লোক রাস্তায় চলা ফেরা কারতে পারতো না।

    তা জিগ্যেস করলাম যে - এখন তো লোকজন রাত নটার পরে বাড়ির বাইরে বেড়োচ্ছে না।

    উত্তর (রেগে গিয়ে) - না সিপিয়েমের সময় তো সব ভালো চলছিলো। ভালো হয়েছে সিপিয়েমটা গেছে।

    মানে আগে যত খারাপ হয়েছে সেগুলো সিপিয়েমের দোষ। এখনকার খারাপগুলো বাঙ্গালীর দোষ। অতএব আরো অনেককাল থাকবে ঘাস-ফুল।
  • Abhyu | 107.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ০৩:৪৭521144
  • সাধারণ লোকের এই মানসিকতাটা কেন সেটা বুঝতে না পারলে অনিলায়ন হয়েছিল প্রমাণ করুন বলে যতই আত্মপ্রসাদ লাভ করা যাক না কেন, ভোটের বাজারে বামেদের কোনো আশা নেই। ঘাসফুল ফুটেই থাকবে :)
  • Yan | 161.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ০৩:৫৩521145
  • পশ্চিমবঙ্গের জনগণ খুবই শক্তিশালী। শাসকেরা উদ্ধত হয়ে উঠেছিলেন, জনগণেশ তাদের বাতিল করে অন্য শাসক এনেছেন। এ তো সেই পুরাকালে সুবর্ণযুগে হতো! রাজা অত্যাচারী হয়ে গেলেন, ব্যস এক সাধু এসে শাপ দিলেন( বেশীরভাগ ক্ষেত্রেই কোনো অদ্ভুত কারণে দুর্বাসামুনি ই এই রোলে থাকতেন, কোনো কোনো ক্ষেত্রে বিশ্বামিত্র), তারপর সেই রাজা খতম ও হাপিস, অন্যরা রাজা হলেন। ঃ-)
    আহা, জয় পশ্চিমবঙ্গবাসী! এ যে সত্যযুগের কেস!
  • S | 109.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ০৪:৩৬521146
  • তবে ভারতের জনগন খুবই সচেতন। সময় মতন ঠিক্ঠাক ভোট দেয় বলেই দেখেছি। মানে এইবারে উঃপঃ নির্বাচনেও মনে হোলো যে মুলায়েম ইজ দ্য লিস্ট ওয়ার্স্ট চয়েস ছিলো। আগে যখন ভাজপা ইন্ডিয়া শাইনিঙ্গ বলে চেঁচাচ্ছিলো তখন সরিয়ে দিয়েছে। মোস্ট লাইকলি এবারে কঙ্গের শক্তি কমবে। আগে শুনেছি মুরারজি দেশাইকেও ঠিক ঠাক টাইমে নিয়ে এসেছিলো (এই নিয়ে কেউ বিস্তারিত লিখলে খুব ভালো হয়)। অতএব, জনাদেষ ঠিকই আছে।
  • অচেনা | 96.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ০৫:০৪521147
  • অতএব "ঘাসফুল জিন্দাবাদ"।

    খামোখা আমার মতো "অচেনা" লোকের সাথে কথোপকথনের ঘাড়ে না চাপিয়ে স্লোগান-টা নিজের নামে দিলেই হয়। বুক ঠুকে বলুন না নন্দীগ্রাম পর্বের আগে পঃবঃ এর মানুষ যা ছিলো আজ তার থেকে ভালো আছে। সগর্বে বলুন আপনি তৃনমুল। লজ্জা কি আছে ভাই। তাহলে কথা বলতেও সুবিধা হয়।

    অনিলায়নের উদহরন কিন্তু পাই নি। কি পদ্ধতিতে হতো তাও কেউ বোল্লো না। প্রমান দুরের কথা চাট্টি উদাহরন-ও দিতে পারে না পাব্লিক। নিজের অক্ষমতার জন্য আবার অন্যের ওপোর খামোখা রেগে রেগে যাচ্ছে। ক্ষী মুস্কিল।

    "S" বল্লেন শুধু লিস্ট-এর শেষে সিপিয়েম এর লোকেদের নাম গুজে দেওয়া হতো। সিম্পল। এতই যদি "সিম্পল", এতো খোবর-ই যদি জানেন, একটা RTI ঠুকে দিলেই পারতেন। সকলে জানতে পারতো আপনার পাড়ার লোকটি সব পেপারে ০ পেলেও লিস্টে নাম উঠেছে। সরকার আর অনিলবাবুর মুখে ঝামা ঘসে দেবার এমন সুজোগ হেলায় হারালেন !!!
  • Yan | 161.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ০৬:০১521148
  • আচ্ছা, সেই জোরজার করে রিগিং ফিগিং করে জিততে পারলো না? সেই গল্পটাই এতকাল তো শুনছিলাম। সব সময় নাকি তেনারা রিগিং করে জেতেন।
    এইবারে ছেড়ে দিল? মারধোর করে জোর করে ভোট দিতে বাধ্য করে তো জিততে পারতো, কিন্তু তা না করে দিব্যি সোনামুখ করে হেরে চলে গেল?
  • siki | 132.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ০৯:২৯521149
  • অচেনা যা যা বললেন, তার উল্টো বক্তব্যগুলো বসিয়ে দিলেই অচেনার বক্তব্য হয়ে যাবে তা হলে। অনিলায়ন হয় নি, আসলে সিপিএমের আমলেই মানুষ বেশি সুখে শান্তিতে ছিল, ইঃ।

    যে যার নিজের জায়গায় সঠিক, তাইলে আর এত লেবার দিয়ে বাইট খচ্চা কেন? অচেনারা সিপিএমকে ভোট দিন পরের্বার, আর চেনারা তিনোমুলকে। ব্যাস, মিটে গেল ল্যাঠা।
  • j | 230.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ০৯:৪২521150
  • "রাইটিষ্ট" বাঙালী ভোটারদের সলুসনটা তো হেব্বি লাগছে

    হোলসাম এন্টারটেনমেন্ট, কমপক্ষে বছর কুড়ি তো চলুক
  • de | 190.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ১৩:০০521152
  • কুড়ি বছর চললে আর কিছু না হোক মিডিয়ার পোয়াবারো -- এই প্রায় বছর দুয়েক ধরে তো আর খবর খুঁজতে বেড়োতে হচ্চে না -- রোজের ড্রামাবাজিতেই পাতা ভরে যায়!

    সিঙ্গুর-নন্দীগ্রাম-নেতাই ফ্যাক্টর না থাকলে শত অনিলায়নেও মমতা-আনয়ন সন্ভব ছিলো না! এবং আরো বেশ অনেক দিনই এই ফ্যাক্টর অ্যাকটিভ থাকবে, যদি না মাঝের ড্রামাবাজি এক্সট্রীম কিছু না করে বসে।

    এখন যে সব মিডিয়া হাউস গুলো রোজ মমতার শিল্পনীতির বিরোধিতা করে লেখে -- দেখে হাসি পায়- সিঙ্গুর না হওয়ার দায় এতোই সহজে শুধু তৃ-মূ র ওপরে কি করে চাপানো যায়, সেদিনের মিডিয়া এতো সহজেই কি দায় ঝেড়ে ফেলতে পারে?
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ১৩:০৬521153
  • কুড়ি বছর লাগবেনা, তর আগেই রিটায়ার্ড হার্ট হয়ে এরা উইকেট ছাড়বে। তবে আজকেও মালদায় এক মহিলার গুলিতে মৃত্যু হয়েছে, অভিযোগের তীর কংগ্রেসের দিকে তবে ও পাড়ায় কে কং আর কে তৃণ বলা দুষ্কর।

    http://zeenews.india.com/bengali/zila/cpim-worker-shot-dead-in-malda_11796.html
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন