এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 233.*.*.* | ১৩ জুন ২০১৫ ২০:১৩662551
  • অসীকৃত সততা মনে কি? ঃ)
  • PT | 213.*.*.* | ১৩ জুন ২০১৫ ২০:২৪662552
  • এমনকি গৌতম কুন্ডুকে ডিফেন্ড করার জন্যেও পাবলিক এত ব্যগ্র?
  • - | 109.*.*.* | ১৩ জুন ২০১৫ ২১:৫৩662553
  • ঠিক। আপনাকে দেখেই বুঝিলাম পিটি, "মানতাই নেহি" পাবলিক মানে কি।
    আপনি বলুন, "সততার প্রতীক" বলে কাকে বর্তমান সরকার ভোটের আগে প্রচার করেছে? গৌতম কুন্ডুকে?

    @পিএম, "অসীকৃত সততা"-র মানে তো জানি না। এমন অধুত বানানই দেখিনি, তো তার আবার অর্থ! ঃ-)
  • cm | 116.*.*.* | ১৩ জুন ২০১৫ ২২:২৯662554
  • -বাবুর যুক্তিক্রম খুব সোঁদর হইছে। কামদুনির একমাস হল?সততার প্রতীক যেন কি সব ঘোষণা করেছিলেন না। সত্য রক্ষা না করলে কি স্বীকৃত অসৎ বলে ধরব? ভোটের দিন কি ঠিক হয়ে গেছে?
  • - | 109.*.*.* | ১৩ জুন ২০১৫ ২৩:১৫662555
  • @সিএম, সে আপনি ব্যক্তিগতভাবে কি ধরবেন বা বাঁধবেন তা নিয়ে আমার কোনও বক্তব্য নাই। পিটি দুঃখ করছিলেন "সততার প্রতীক" আর নাই বলে, তো আমি একটু রুমাল এগিয়ে দিয়ে বললুম কাঁইদেন্না, কাঁইদেন্না, আইনত এখনও তিনি সততারই প্রতীক। এইমাত্র। ঃ-)
  • Du | 183.*.*.* | ১৪ জুন ২০১৫ ০০:১৯662556
  • আরে ওনাকে সততার প্রতীক বলার পর সততা শব্দটির মানেই বদলে গিয়েছে। উনি বদলান নি। বদলাবেনও না।
  • - | 109.*.*.* | ১৪ জুন ২০১৫ ০০:২৬662557
  • "আইনত" শব্দটির দিকেও যদি চোখ পড়ত তবে ... কিন্তু হায়! কাকস্য পরিবেদনা!
    অর্থাৎ কাকেরা পরিদের জন্য রাখা বেদানা খেয়ে চলে গেলো। অসততার হদ্দমুদ্দ যারে কয় আরকি ঃ-)
  • cm | 127.*.*.* | ১৪ জুন ২০১৫ ০৬:২৩662558
  • অ এতক্ষণে পরিষ্কার হল। পিটিদা "আইনতঃ" সততার প্রতীক বলে দুঃখ করেন নাই। এই রুমালে হবে কিনা পিটিদাই বলতে পারবেন।
  • ranjan roy | 192.*.*.* | ১৪ জুন ২০১৫ ১৮:২৪662562
  • সিএম,
    কি লিং দিলেনি মাইরি!
    মাথাটা তাজ্ঝিম মাজ্ঝিম করছে। এর সম্পাদক কে? এরা --

    ইংরাজি সাহিত্যের ইতিহাস পরিবর্তিত হোক। বর্তমান সিলেবাসে বলা আছে সেক্সপিয়ার (১৫৬৪-১৬১৬) এলিজাবেথান যুগের কবি। কিটস ( ১৭৯৫-১৮২১) রোম্যান্টিক যুগের কবি। আর রবীন্দ্রনাথ (১৮৬১-১৯৪১) আধুনিক যুগের কবি। কিন্তু রবীন্দ্রনাথ বিলেতে গিয়ে কিটস এবং সেক্সপিয়ারের সাথে কী কী আলোচনা করতেন তা এই সিলেবাসে বলা নেই। নতুন সিলেবাসে এব্যাপারে বিস্তারিত বিবরণ থাকুক।"
  • Atoz | 161.*.*.* | ১৪ জুন ২০১৫ ২৩:৫৯662563
  • আহা, সেক্ষপীর আর কীটস সায়েব টাইম মেশিনে চড়ে দেকা কত্তে এয়েছিলেন হয়তো রবির সঙ্গে। ঃ-)
  • | 77.*.*.* | ১৭ জুন ২০১৫ ১১:২৮662565
  • অনেক দিন থেকে ই লিখবো লিখবো ভাবছি। আজ লিখেই ফেলি..

    এই মায়া পাতায় দিদি র সব থেকে বড় সমর্থক বোধহয় আমি।আমার যখন রাজনৈতিক চেতনাএসেছে তখন থেকে ই বাম দল কে চোখের সামনে দেখছি। এরা যে সব ভালো কাজ করেছিল ( ভূমি সংস্কার,পঞ্চায়েত ব্যবস্থা এই সব ) সেই সময় আমি ছোট। সে গুলো র সুফল বোঝার বোধ আসে নি। পরে বুঝেছি।

    কিন্তু আমার চেতনা হওয়া থেকে দেখে আসছি বাম দলের ঊদ্ধত্য। শিক্ষা থেকে শুরু হয়ে নানান বিষয়ে তাদের স্বজন-পোষন। সাধারণ মানুষ কে "টেকেন ফর গ্রান্টেড" করে নেওয়া। মনে খুব আশা ছিল কোন দিন এই চাকা ঘুরবে।এমন এক জন আসবে যে সামনে থেকে নেতৃত্ব দেবে, সব দুর্নীতি র অবসান হবে।

    কিন্তু "এ কোন সকাল, এ যে রাতের থেকে ও অন্ধকার"। এই চার বছর দিদি যে ভাবে সরকার চালাচ্ছেন তাতে প্রতাশা পূরণ হওয়া দুরের কথা। হতাশা বেড়ে ই চলেছে। বাম রাজত্বের শেষের দিকে যে দুর্নীতি দেখা দিয়েছিল চার বছরের মধ্যে এরা সেই সব রপ্ত করে নিয়েছে। দুর্নীতি মজ্জায় মজ্জায়। তার ওপরে স্বৈরতান্ত্রিক শাসন। এই রাজত্বে যা কিছু কথা বলার অধিকার তাঁর ই। বাকি কেউ কিছু বললেই তার ডিমোশন/বদলি বা আরো বড় কোন সাজা।

    এই পরিবর্তন আমি অন্ততঃ চাই নি।
  • se | 204.*.*.* | ১৭ জুন ২০১৫ ১১:৪৮662566
  • PT | 213.*.*.* | ১৮ জুন ২০১৫ ১০:০৪662567
  • বামেদের ক্ষমতা থেকে যাওয়াটা হয়ত জরুরী ছিল কিন্তু তার জায়গায় তিনোকে প্রজেক্ট করাটা চূড়ান্ত ছেলেমানুষী হয়েছিল। জনসমর্থনীন অথচ অত্যন্ত ভোকাল বুজীরা নিজেদের মুখ বড় বড় হোর্ডিং-এ সেঁটে এই প্রচারের ঝড় তোলে নাহলে প্রত্যাখ্যাত অতিবামেরা তিনোর কাঁধে ভর দিয়ে নতুন বিপ্লবের স্বপ্ন দেখতে থাকে। তিনোরা যে রাজনৈতিক ভাবে রাজ্য চালানোর জন্য যথেষ্ট সমৃদ্ধ নয় সেসব তিনোর জন্মলগ্ন এবং পরবর্তী কালের অরাজনৈতিক র‌্যাবেল-রাউসিং থেকেই পরিষ্কার ছিল। সেই র‌্যাবেল রাউসিং চূড়ান্ত রূপ নেয় বিধানসভা লন্ডভন্ড করার মাধ্যমে।

    তখন অবিশ্যি এইসব আচরণকে বিপ্লবী পরিবর্তনের ছাপ্পা দেওয়া হয়েছিল। তবে কে না জানে you get the government you deserve!!
  • dc | 132.*.*.* | ১৮ জুন ২০১৫ ১০:১৬662568
  • cm এর লিংকটা দারুণ, লেখাটা অসাধারন হয়েছে :d

    "যুদ্ধাঞ্জলি অর্থাৎ যুদ্ধের অঞ্জলি। ভাবুন, কি ভাষা! কি ভাব! কি অনুপ্রাস! যেন বৈদ্যনাথের চ্যবনপ্রাস! নতুন বইয়ের নামটা একবার ভাবুন। কথামৃত থেকে কথা। আর গীতাঞ্জলির ‘ঞ্জলি’। রামকৃষ্ণ আর রবীন্দ্রনাথকে এভাবে কেউ কখনও মেলাতে পেরেছেন ? শান্তি আর সাহিত্যের যৌথ নোবেল দিলে একটা নতুন রেকর্ড তৈরি হবে। তিনিই প্রথম শান্তির দূত, যিনি সাহিত্যে নোবেল পাবেন। বা বলতে পারেন, তিনিই প্রথম সাহিত্যিক, যিনি শান্তির জন্য নোবেল পেতে পারেন। পাহাড় হাসছে, জঙ্গল হাসছে, মুচকি নয়, প্রকাশ্যেই হাসছে। ওই মেধাবি ছাত্র-ছাত্রীরাও হাসছে। নোবেল-বাবুরা দেখতে পাচ্ছে না !"

    :d :d
  • dc | 132.*.*.* | ১৮ জুন ২০১৫ ১০:২৫662569
  • "পাপের পাপাচারে পেঁপেও তেতো

    প্রতিকারে প্রতিপক্ষ ল্যাংড়া

    ডুগডুগির চামড়াটা গেলো ফেটে

    ধুতির কোঁচাটাকে কেঁচোতে ধরেছে

    কিচির-মিচির বসন্তের কোকিল

    কুহু- কুহু- আহা-আহা”

    নাঃ মাথার ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, ইচ্ছে করছে পেঁপে গাছের মাথায় চেপে গলা ছেড়ে গাই "বসন্ত এসে গেছে, কোকিলের ডাকে গুটি ফেলব ক্যারামে"।
  • PM | 11.*.*.* | ১৮ জুন ২০১৫ ১৫:০৯662570
  • ব্রতীনের পরিবর্তন আর সত্য কথনএর সাহসকে সলাম

    কিন্তু আপনারা কি জানেন সতিদাহ বিরোধী আইন পঃ বিধান সভা পাস করেছিলো?

    http://www.ebela.in/paper/1-9-18@[email protected]
  • quark | 24.*.*.* | ১৮ জুন ২০১৫ ১৮:০০662571
  • আহা! সময়ের বাঁধনে কি আর সকলকে বাঁধা যায়? ওসব হ'ল আমার-আপনার মত ছাপোষা লোকেদের ব্যাপার।
  • ranjan roy | 132.*.*.* | ১৮ জুন ২০১৫ ২০:২১662573
  • আমি পিণাকপাণির ডমরু আমি ধর্মরাজের দন্ড,
    আমি চক্র মহাশংখ, আমি প্রলয়নাদ প্রচন্ড।
    আমি টর্পেডো আমি ভাসমান মাইন,
    আমি যখন যা বলি তাহাই দেশের আইন।

    আমি তৈমুর আমি চেঙ্গিস,
    আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ।
    আমি উন্মাদ, আমি উন্মাদ,
    আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ!!
  • sm | 53.*.*.* | ১৮ জুন ২০১৫ ২০:২৭662574
  • কিন্তু খিল্লি করে তো আর চিঁড়ে ভিজবে না। আমার তো মনে হয় ইন জেনেরাল স্বাস্থ্য,রাস্তাঘাট; এইসবের ভালই উন্নতি হয়েছে। কয়েকটি ভালো প্রকল্প চালু হয়েছে। গুরুং বেশ ঠান্ডা হয়ে আছে। বন্যার প্রকোপ ও গত চার বছরে সেরকম চোখে পড়ে নি। মোটের উপর আইন শৃঙ্খলার উন্নতি হলে,ভালই বলব।
  • Atoz | 161.*.*.* | ১৮ জুন ২০১৫ ২০:৩৫662575
  • যাই বলুন, এরকম লাইন কজন পারবেন লিখতে?
    "পাপের পাপাচারে পেঁপেও তেতো
    প্রতিকারে প্রতিপক্ষ ল্যাংড়া"

    সুইট!!!!
    কী অনুপ্রাস! সঙ্গে জীববিদ্যা আর পরিবেশবিদ্যার সূক্ষ্ম টাচও আছে।

    ঃ-)
  • ranjan roy | 132.*.*.* | ১৮ জুন ২০১৫ ২০:৪০662576
  • স্বাস্থ্যঃ সরকারি হাসপাতালগুলোর কী অবস্থা? পিজি? এন আর এস? পরিকাঠামো? কোটি টাকার মেশিনপত্তরের হাল?
    শিক্ষাঃ স্কুল কলেজে অনলাইন ভর্তি? মেডিক্যাল কলেজগুলোর পরিকাঠামো?
    আইন-শৃংখলাঃ বোম মারবো? আগুন দেবো/ সিন্ডিকেট খুনোখুনি? নিউটাউন/শালিমার/হাওড়া?
    দুবছরে দুজন পুলিশ খুন?
    কামদুনি/বারাসত/মধ্যমগ্রাম?
    অধিকাংশ কেসে শাসকদলের লোক বেল পায় কারণ সরকারি উকিল বেল অপোজ করে না?
    রাজ্যসরকারের অধিকাংশ বিল কেন হাইকোর্টে/সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়ে?
    কেন সরকারি কর্মচারিরা ৪৯% ডিএ পান নি? কোন রাজ্যে এমন? বিজেপি শাসিত রাজ্যেও নয়।
    বেঙ্গল গ্লোবাল/ সিঙ্গাপুর মিট--এগুলো থেকে নতুন বিনিয়োগ কত এসেছে?
  • ranjan roy | 132.*.*.* | ১৮ জুন ২০১৫ ২০:৪৪662577
  • হ্যাঁ, নাকতলা ও বাঙ্গুর এভিনিউ এলাকায় ওয়াটার লগিং কমেছে, রাস্তাঘাট ভাল হয়েছে। কিন্তু পার্থবাবুর এলাকাতেই আজও জলাধারের কাজ অসম্পূর্ণ, শুরু হয়েছিল বাম আমলে ফলে অধিকাংশ দক্ষিণের ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জল নেই, কিনে খেতে হয়।
    কাজেই ব্যালান্স শীট দেখলে?
  • Bratin | 122.*.*.* | ১৮ জুন ২০১৫ ২০:৫৭662578
  • একটা গ্লাস যাতে অর্ধেক জল আছে একজন পেসিমিস্ট মানুষ বলবে গ্লাস টা অর্ধেক খালি আর ওপ্টিমিসটিক মানুষ বলবেন গ্লাস টা অর্ধেক ভর্তি।

    যে বা যাদের উদ্দেশ্যে বলা তারা কী শুনছেন?
  • Bratin | 122.*.*.* | ১৮ জুন ২০১৫ ২১:০৩662579
  • সল্টলেকের রাস্তা গুলো তে যাবার সুযোগ হয়েছে নাকি রিসেন্ট পস্তে?
  • Bratin | 122.*.*.* | ১৮ জুন ২০১৫ ২১:১৪662580
  • /কি
  • sm | 233.*.*.* | ১৮ জুন ২০১৫ ২১:৪৪662581
  • রঞ্জনবাবু,আপনি যদি আগের সরকারের আমলে সরকারী হাসপাতাল গুলো ঘুরে থাকেন; তাহলে বুঝবেন কতটা উন্নতি হয়েছে।
    জেলাস্তরের অনেক হাসপতাল মেডিকেল কলেজে উন্নীত হয়েছে।
    ধ্বসে যাওয়া অবিনাশ চন্দ্র( মেডিকেল কলেজে উন্নীত), লেডি ডাফরিন হাসপাতাল গুলোতে কাজকর্ম ভালই চলছে।
    ন্যায্যমূল্যের দোকান খোলা হয়েছে।অনেক কলেজ হাসপাতালে বাচ্চাদের ভেন্টিলেটর সাপোর্ট ইউনিট চালু হয়ে গিয়েছে।
    রাস্তাঘাটের উন্নতি হয়েছে, সেটা ঘটনা।
    গ্রামের দিকে অনেক রাস্তা পাকা হয়েছে।গ্রামে ঘুরলে চোখে পড়বে।
    এন হেইচ ৩৪, ৪ লেন হচ্ছে। যশোর রোডের,দিল্লি রোডের কাজ চলছে।
    গত তিন দশকে, এগুলোর উন্নতি কিন্তু বিশেষ চোখে পড়েনি।
    আর বললাম তো আইন শৃঙ্খলার প্রভূত উন্নতি প্রয়োজন।
    এখনো কলকাতা বাসী কে জল কিনে খেতে হয় না।
    লাক ও আছে।তা, ধরেন গিয়ে কেন্দ্রীয় বাজেটে অনুদান বা রাজ্যের প্রাপ্য বেড়েছে। বাম সরকারের মত মুখচোরা হয়ে না বসে,মোদীর সঙ্গে সম্পর্ক ভালো রেখেছে। অন্তত পাওনা গন্ডা পেতে যাতে অসুবিধে না হয়।
    ভাগ্য দেখুন, কয়লা খনি বিক্রির/নিলামের কয়েক হাজার কোটি কোষাগারে ঢুকবে;যা কিনা অলরেডি মায়ের ভোগে চলে গিয়েছিল।
    সব মিলিয়ে মন্দ নয়।
  • Bratin | 122.*.*.* | ১৮ জুন ২০১৫ ২১:৫৩662582
  • কলকাতা ছেড়ে দাও আমাদের এই বেলুড়ের অনেক রাস্তা আর ফুটপাত করা হয়েছে নতুন করে।হাতে সময় নিয়ে এলে আর চোখে নিরপেক্ষ কালারের চশমা পরা থাকলে ঘুরিয়ে দেখাতে পারি রন্জন দা ঃ)))
  • PT | 213.*.*.* | ১৮ জুন ২০১৫ ২২:০৫662584
  • বাম আমলে শুনতাম যে উড়িষ্যার রাস্তা ঢের বেশী ভাল। সেই রাস্তা দিয়ে গরীব মানুষেরা বহুদূর চলে যেত পয়সার সন্ধানে। এখন পবতে কি এই সব সোন্দর রাস্তা দিয়ে সিঙ্গুরের মানুষ দেড় হাজার টাকা ভিক্ষে নিতে কলকাতায় যাতায়াত করছে?

    আর sm দয়া করে, NH নিয়ে অপসত্য প্রচার বন্ধ করুন। এর আগে লিং দিয়ে আপনাকে দেখিয়েছিলাম যে বাম আমলে কোন কোন NH চালু হয়ে গিয়েছিল।

    আর সারদার টাকা নয়-ছয়ের জন্য জেলে যাওয়ার ভয়ের নাম বাবাজী। মোদীর সঙ্গে সম্পক্ক ভাল না করে উপায় আছে? কেমন নাক ধরে বাংলাদেশে নিয়ে গেল দেখালাম তো চোখ ভরে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন