এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ২০ মার্চ ২০২২ ০৩:০২498197
  • দাদার কীর্তি দেখতে দেখতেও ওরকম লেগেছিল।
    ছোটবেলায় পাড়াতেও দেখেছি দুর্বল ছেলেকে দলের পান্ডা বুলি করছে, বাকিরা দেখে দেখে হাসছে।
    সত্যজিৎ রায়ের সেই গল্পে ক্রেনিয়াস গ্রহ থেকে অ্যাং এসে গ্রামের ইস্কুল মাস্টারকে মনের জোর দিয়ে গেছল। অথচ সেই সত্যজিতের ফেলুদার গল্পে/সিনেমায় বেশি, জটায়ুর কী হাল!
    শঙ্কুকাহিনিতে অবিনাশবাবুও ওরকম হাসির বস্তু।
    টেনিদা পড়ি নি, ঘনাদা পড়ি নি।
    সন্তু-কাকাবাবু একটাই পড়েছি। সেখানে ওরকম কিছু পাই নি।
    হ্যারি পটারে আবার অন্যরকম। হ্যারির বাবা ইক্কুলে বুলি করত তার সহপাঠিকে।
    কিন্তু এসব তো গল্প।
    আমরা বাস্তব জীবনে এসব অনেক বেশি দেখে দেখে বড়ো হয়ে উঠি।
  • &/ | ২০ মার্চ ২০২২ ০২:৫৯498196
  • শিক্ষা বা সচেতনতা ছিল না সেটাও জোর দিয়ে বলা যায় না। সুকুমার তো আরও আগের লোক, অথচ তাঁর লেখায় ওরকম বুলিমার্কা কেউ তো নেই। আর সুকুমারের লেখা আরও অনেক উচ্চাঙ্গের।
  • S | ২০ মার্চ ২০২২ ০২:৫৯498195
  • লালমোহনবাবুর মতন কালারফুল ক্যারেকটার বাংলা সাহিত্যে মনে হয় খুব কমই আছে। একাধারে লেখক, আমুদে, সেন্স অব হিউমার আছে, পেটুক, পর্যটক, ভালো মানুষ এবং বন্ধু, জেনুইন একজন মানুষ। হেসে খেলে মজা করে কিভাবে জীবন কাটিয়ে দেওয়া যায়, সেটা এই ভদ্রলোকের থেকেই শিখতে হয়।
  • r2h | ২০ মার্চ ২০২২ ০২:৫৬498194
  • হতো কি? পকার গণ্ডী পার না করেও সাহিত্যও আছে যেগুলো উচ্চাঙ্গের। আবার কলমের ওই জোর যাঁদের ছিল তাঁরা কারেকটনেসের গণ্ডীতে থেকেও উচ্চাঙ্গের লেখা লিখতে পারতেন, সচেতন হলে।
     
    দোষ দেওয়ার কিছু নেই, সেই শিক্ষা বা সচেতনতা তখন ছিল না, এটা খুবই সত্যি, স্রষ্টাকে তার সমকালের পটভূমিকাতেই বিচার করতে হবে।
    তবে ভাগ্যিস ছিল না - এটা, কী আর বলবো!
  • &/ | ২০ মার্চ ২০২২ ০২:৫২498193
  • লালমোহনবাবুকে আমার মোটেই ক্যাবলাকান্ত লাগে নি, বরং সবচেয়ে অকৃত্রিম মনে হত। সহজভাবে নিজের সীমাবদ্ধতা মেনে নেন, হাসিখুশি হয়ে ক্রমাগতঃ জ্ঞানার্জন করতে থাকেন, নিজের অমন বিশাল সাকসেস নির্লিপ্তভাবে গ্রহণ করেন, নিজের গাড়িতে ফেলুতোপসেকে চড়ান অথচ এতটুকু বারফট্টাই করেন না, এমন চরিত্রকে কোনো কোনো ক্ষেত্রে ফেলুর চেয়েও উচ্চস্তরের মনে হয়। আর সিনেমাতে অভিনেতা যেখানে সন্তোষবাবু, সেখানে আরো মহত্তর লেগেছে। সোনার কেল্লার একেবারে শেষে যখন বলছেন, "আমিও তো যাবো, কলকাতা", ওটাই সবচেয়ে সবল কথা যেন গোটা সিনেমায়, দিশেহারা ছোট্টো মুকুল যেন একটা লাইফলাইন পায় ওটা থেকেই।
  • পলিটিশিয়ান | ২০ মার্চ ২০২২ ০২:৫০498192
  • ঘনাদাও এক অর্থে প্যাসিভ অ্যাগ্ৰেসিভ বুলি, মানে আধুনিক অর্থে।
     
    ভাগ্যে এসব লেখা এই পলিটিক্যাল কারেক্টনেস ফ্যাশনেবল হবার আগেই হয়ে গেছে। নইলে বাংলা কিশোর সাহিত্যের খুবই দুর্দশা হত। আপাততঃ পাঠযোগ্য সাহিত্যের যে খরা সেটা যদি আমাদের ছেলেবেলায় থাকত ভাবলে আতংক হয়।
  • r2h | ২০ মার্চ ২০২২ ০২:৪৮498191
  • পাপীহা একটা বনবাসী গ্রামের গল্প, শ্যাম্পুর সিন নেই।
     
    কতরকম ভাবে অজানা অচেনা লোকের সঙ্গে যোগসূত্র খুঁজে পাওয়া যায়। এই সিনেমার নাম ভুলে গিয়েছিলাম, উইনি পরঞ্জপে আর ঝিমর ঝিমর মনে ছিল। এই দিয়ে গুগল করতে একটা ব্লগ পেলাম, এক ভদ্রমহিলা এই সিনেমাটা নিয়ে লিখেছেন।
    অন্য শহর অন্য রাজ্য অন্য ভাষা, একই বয়সের দুজন লোক (তখন অবিশ্য লোক না, বালক বালিকা আরকি), একই দিনে এই সিনেমাটা দেখে এত বছর পর একই রকম ভাবছে।
    মজার ব্যাপার।
  • &/ | ২০ মার্চ ২০২২ ০২:৪৬498190
  • অথচ তার তুলনায় কত আগের সুকুমারের লেখা কিশোরসাহিত্যে কিন্তু ওরকম নন-স্টপ বুলি করা চরিত্র নেই, মারধোর করে কেড়ে খেয়ে নেয় এরকম চরিত্রও সেভাবে নেই। (টেনিদা পড়তে পড়তে সেইজন্যেই বেশি এগোতে পারতাম না, মনে হত প্যালারাম নানাভাবে নির্যাতিত হয়েও প্রতিবাদ কেন করে না? একটা ল্যাং মেরে ফেলে আচ্ছা করে শিক্ষে দিয়ে দেয় না কেন বুলি করা টেনিটাকে? )
  • অপু | ২০ মার্চ ২০২২ ০২:৪৫498189
  • কাকাবাবুর গল্পে জোজো র চরিত্র টাও অনেকটা ওইরকম। যাতে সন্তু বা কাকাবাবু জ্ঞান দিতে পারেন।
  • অপু | ২০ মার্চ ২০২২ ০২:৪৩498188
  • ফেলুদা, লালমোহন বাবু কে যা করতো সেটা কি খুব ভালো কিছু আটোজ? ফেলুদা যাতে বিভিন্ন বিষয়ে অকাতরে জ্ঞান দান করতে পারেন সেটা ভেবেই ওইরকম ক‍্যাবলা কিছুই জানেন না বা পারেন না এমনভাবে লালমোহন বাবু চরিত্র চিত্রণ।
  • S | ২০ মার্চ ২০২২ ০২:৪২498187
  • আমিও ঐ জোড় করে কেড়ে খেয়ে নেওয়া ব্যাপারটা পড়ে বেশ রেগে যেতাম টেনিদার উপরে আর বাকি ছেলেপিলেরা কেন ওর সাথে তারপরেও মেলামেশা করে সেটা বুঝতে পারতাম না।
  • r2h | ২০ মার্চ ২০২২ ০২:৪০498186
  • হ্যাঁ, ছোটবেলায় টেনিদা পড়ে মনে হতো, এ তো রীতিমত খারাপ লোক, একে নিয়ে এত আহ্লাদ কীসের।
  • &/ | ২০ মার্চ ২০২২ ০২:৩৭498185
  • ছোটো প্যাকেট শ্যাম্পু আসার আগের সিনেমা তবে ঐ চিরপিট্টি। তখন মাথায় মাথায় উকুনদের সাম্রাজ্য ছিল। পরে শ্যাম্পু সহজলভ্য হল আর চুল ছোটো রাখা ট্রেন্ড হয়ে গেল, "তখন থেকেই হায় উকুনেরা লইল বিদায়", চাটিবাটি গুটিয়ে স্বর্গলাভ করল। ঃ-)
  • &/ | ২০ মার্চ ২০২২ ০২:৩২498184
  • বুলিং স্টকিং এগুলো যে মজার নয়, আদপেই ভালো নয়---এইসব ধারণা কিন্তু একসময়ের জনপ্রিয় কিশোরসাহিত্য পড়লেও হয় না। বরং উল্টোটা হয়। টেনিদার বেশিরভাগ গল্পেই তো গাঁট্টা মারা, চড় মারা, কেড়ে খেয়ে নেওয়া এইসব নন স্টপ করে চলেছে টেনি। সম্ভবতঃ লেখক এইদিকটা একেবারেই ভেবে দেখেন নি। নীরেন্দ্রনাথের আমলে কিন্তু এসব দিকে খুব নজর দেওয়া হয়েছিল। সন্তু-কাকাবাবুতে বা ফেলুদা কাহিনিতে এই ব্যাপারগুলো লক্ষ্য রাখা হয়েছে। প্রধান চরিত্ররা এসব তো করার কথা ভাবতেই পারেন নি, বরং এসব যে অত্যন্ত প্রত্যাখ্যানযোগ্য সেটাও স্পষ্ট করে দিয়েছেন।
  • r2h | ২০ মার্চ ২০২২ ০২:৩০498183
  • হ্যাঁ, সুন্দর সিনেমা :)
    উকুনই হবে, কারন সিনেমাতে চিরুনির একটা বিশেষ ভূমিকা ছিল। প্রকৃতি ও মানুষের সহাবস্থান, ভূমিসন্তান বনাম শহরের আগ্রাসন সেসবও ছিল মনে হয়, তবে তেরো চৌদ্দ বছর বয়সে দেখা, তাই এখন শুধু প্রেমের ব্যাপারগুলোই মনে আছে!
  • &/ | ২০ মার্চ ২০২২ ০২:২৪498182
  • চিরপিট্টি মিলি রে মিলি ???? ঃ-) কী সাংঘাতিক! উকুন বা ছারপোকা খুঁজে পেয়ে গান গাইছে আনন্দে? ঃ-)
    এ যে সেই পরশুরামের লেখা মৎকুনিমামার গল্পের মতন! ঃ-)
  • r2h | ২০ মার্চ ২০২২ ০২:২০498181
  • সেই মৃগনয়নি পল্লবী জোশি, তিনি যে এমন চাড্ডি বেরুলেন (অনেক বছর আগেই), তাতে আমি খুবই দুঃখ পেয়েছিলাম।
    উইনি পরঞ্জপের একটা টেলিফিলম হয়েছিল পাপীহা, আর্লি টিএজে খুবই মোহিত হয়েছিলাম তাতে একটা গান ছিল ঝিমর ঝিমর ঝিলি ঝিলি চিরপিট্টি মিলি রে মিলি। চিরপিট্টি মানে উকুন অথবা ছারপোকা।
     
    ওইগুলো গোলমেলে। সব কি আর ছোটবেলায় হয়? একটা লোক, সে হয়তো এমনিতে মনের মধ্যে ধর্ষকাম, যৌন হিংসা লুকিয়ে রাখলো সমাজ, পাপ, পরিবারের ভয়ে। সে উর্দি বন্দুক পেল, তাকে ঠারে বোঝানো হলো এই দেশদ্রোহিদের ধর্ষণ করলে এরা ঠান্ডা হবে, তার আগল গেল ভেঙে। কে কখন হলো ম্যান হয় এ জটিল।
     
    একসময় গল্পে টল্পে পড়তাম লোকজন চ্যাটে এএসএল জিজ্ঞেস করে। সে অন্যরকম, মনে ডেটিং টেটিং এর চ্যাট কিনা জানি না, সোশ্যাল মিডিয়ার আদিযুগটা আমি মিস করেছি, গুরুর আগে আমি জানতামই না ভার্চুয়ালি লোকে এত প্যাশনেট অথবা এত বদ হতে পারে। নাহি খেদ তাতে যদিও, তখনো একটু আধটু বইপত্র পড়তাম বা নিজের মত অহেতুক ছবিছাবা আঁকতাম, যাই হোক, তো ওইসব কোথাও হত, ওইসব সহবত নিয়ে অনেকেই মাথা ঘামাতো না, অনেকেই এটা যে একরকম ভায়োলেশন তা বোঝেই না।
    এই নেপচুন প্লুটো, এর কথার ধরনে আমার মনে হয়, এ ব্যাপারটাকে বেশ একটা স্মার্ট অ্যাস রসিকতা ভেবেছে। বুলিইং স্টকিং এগুলো যে মজার জিনিস না, তা তো আমাদের স্কুল কলেজ বিনোদন মাধ্যম, কোথাওই শেখানো হয় না। মানে, কিছু বছর আগে পর্যন্ত হতো না, এখান কি হয় কে জানে।
  • সে | ২০ মার্চ ২০২২ ০২:১৯498180
  • আমি নীল রং কিনেছি। জ্বরটা সেরে যাক। আগামী হপ্তায় চুল ব্লিচ করে নীলকেশী হবোই হবো।
  • সে | ২০ মার্চ ২০২২ ০২:১৭498179
  • ডার্ক চুল প্রথমে ব্লিচ করে নাও। তারপর গোলাপী করো।
  • kc | ২০ মার্চ ২০২২ ০২:১৩498178
  • কোরোনার দুবছরে ঘরেই ট্রিম করেছি দুবার, নিজেই। মুন্ডু শেভ করেছি দুইবার, তার পর আবিষ্কার করেছি, চুল আর বাড়ছেনা, ভালোই .....
     
    আমাদের বাড়িতেও ছোটবেলায় ন্যাড়ামুন্ডি করার চল ছিল, কিন্তু সেটা মেয়েদের জন্য শুধু, ছেলেরা শুধু বাপ্-মা মরলে, আর পইতে হলে। আমার শাউড়ি মা মারা যেতে আমি মাথা মুড়িয়েছিলাম, সে ছিছিক্কার আজও শুনেই থাকি, এগারো বছর পরেও।
  • &/ | ২০ মার্চ ২০২২ ০২:০৮498177
  • তবে আনলার্ন করে নতুন ধারণা, মূল্যবোধ ইত্যাদি করলেও পুরনো স্মৃতির অংশগুলো মনে হয় থেকেই যায় রিসাইকল বাক্সের কোণে কোণে। ওগুলো কি আর পুরোপুরি ধুয়েমুছে যায়? ওগুলোর উপরে নতুন চাদর পরানো যায় হয়তো।
  • &/ | ২০ মার্চ ২০২২ ০১:৫৮498176
  • আর নার্দা হলেন গিয়ে গোটা গ্যালাক্সির শ্রেষ্ঠ সুন্দরী (ম্যাগনন এক প্রতিযোগিতা করেছিলেন বিভিন্ন গ্রহ থেকে সুন্দরীদের নিয়ে গিয়ে, তাতে নার্দা ফার্স্ট, ভাবা যায়? কী করে কম্পেয়ার করল কেজানে! বিভিন্ন গ্রহে তো হিউম্যানয়েড চেহারার হবার কথা নয় সবার! কিন্তু দেখা গেল কম্কিসকর্তার ইচ্ছেতে সবাই সুন্দরী সুন্দরী ভিনগ্রহী। সম্রাট ফার্স্ট প্রাইজ দিতে চেয়েছিলেন একটা প্ল্যানেটারি সিস্টেম, নার্দা বলল ও আমি রাখবো কোথা? ঃ-) ), তাঁর মতন হওয়া তো যাবে না। চুলের স্টাইলটা চেষ্টা করা যায় মাত্র।
  • kk | ২০ মার্চ ২০২২ ০১:৫৫498175
  • ড্রেডলকও করতে পারো। আমার ধারণা ভালোই দেখাবে।
  • &/ | ২০ মার্চ ২০২২ ০১:৫২498174
  • কেজানে হয়তো আর ছাঁটলাম না। লম্বা চুল রাখলাম। ছোটো ছোটো ড্রামের মতন দেখতে কার্লিং ক্লিপ আটকালাম। সেই কমিক্সের নার্দার স্টাইলের চুল করলাম। ঃ-) (একেবারে ছোটোবেলায় নার্দার চুল কী যে পছন্দের ছিল আমার! কিন্তু রাখতে পারিনি, তখন খুব ভুগতাম অ্যাজমায়, তাই চুল একটু বড় হলেই ছেঁটে দিত বাড়িতেই )
  • kk | ২০ মার্চ ২০২২ ০১:৫১498173
  • হ্যাঁ, হবে তো খোঁচা। কিন্তু এখন আমার সবেতেই মনে হয় হোক যেমন হয়। কী আর হবে? বড়জোর লোকে দুটো কথা বলবে। চুল তো কদিন পরেই আবার বেড়েটেড়েও যাবে। তখন খোঁচা আর বোঝাও যাবেনা। একবার ভাবলাম চুলে গোলাপী রং করবো। কিন্তু ডার্ক চুলে নাকি সে রং ভালো খুলবেনা। তাই করা হলোনা।
  • সে | ২০ মার্চ ২০২২ ০১:৪৯498172
  • আনলার্ন করা বহুত চাপের।
  • &/ | ২০ মার্চ ২০২২ ০১:৪৭498171
  • নিজের মাথার চুল নিজে ছাঁটা কঠিন ব্যাপার। মাথার পিছনের দিকের চুলের অবস্থা কী হবে? খ্যাঁচা খোঁচা হয়ে যাবে তো! ঃ-)
  • অপু | ২০ মার্চ ২০২২ ০১:৪৫498170
  • করোনা কালে মিসেস বার কয়েক আমার চুল ছেটে দিয়েছিল। ফেসবুকে সেই ফটো দেওয়া তে বেশীর ভাগ লোকজন আমার মিসেসের এহেন প্রতিভার ভূয়সী প্রশংসা করেছিল। মাত্র হাতে গোণা কজন মাথার চুলের দুরবস্হা দেখে আমাকে সহানুভূতি জানিয়েছিল।laughsmiley
  • kk | ২০ মার্চ ২০২২ ০১:৪২498169
  • আমি কত্তমাস বলে বাড়িতেই চুল কাটলাম! বাজ কাট করলাম, একবার দু'পাশ শেভ করে শুধু মাথার টপে সামুরাইদের মত ঝুঁটি করে রাখলাম। আর এরা বলে কিনা নাপিত নইলে হবেনা!

    ঐ ছোটবেলাতেই শিখে যাওয়া ব্যাপারটা খুব জটিল আছে। আমি তো এই এতদিনে এসে বুঝতে পারছি ছোটবেলায় কত ভুলভাল জিনিষ যে শিখেছি তা বলার নয়। কত সব ধারণা, মুল্যবোধ, ব্যাগেজের চূড়ান্ত! এখন সেসব আনলার্ন করা যে কী কঠিন কাজ তা বলার নয়। আর নতুন করে শেখো এখন বসে তার ওপর। খুব অসুবিধা!
  • অপু | ২০ মার্চ ২০২২ ০১:৪০498168
  • আমাদের ছোটবেলায় গরমের ছুটিতে ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে পিতাশ্রী আর মাতাশ্রী রা ন‍্যাড়া করে দিত। কী চাপ জীবনে!!
     
    আমাকে অবশ‍্য সুবিধা করতে পারতো না। যা বদ ছিলাম।
    smileysmiley
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত