এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২২১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | 190.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ১৩:০৯521154
  • আবাপ র নতুন হীরো তো এখন মোদী! পাতায় পাতায় মোদী বন্দনা, ইভন দেশ-এর প্রচ্ছদেও মোদীর মুখ!
  • S | 109.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ১৩:৪০521155
  • @ অচেনাঃ আমার মনে হচ্ছে আপনি খুবই রেগে যাচ্ছেন, আর বলছেন অন্যেরা রেগে যাচ্ছে। আমার পোস্টটা ভালো করে পড়ুন। আর আমি জানি, খুব ভালো করেই জানি পবের ইস্কুলের ব্যাপারে। কি করে জানছি সেটা বলবো না - বলতে বাধ্য নই - তাতে আপনি না বিশ্বাস করলেও চলবে। পাড়ার লোকের কথা কোথায় লিখেছিলাম জানিনা - বলেছিলাম চেনা জানা লোক। আত্মিয় না হবার কোনো কারণ নেই। আর RTI ঠুকে দেবার ইচ্ছে - সময় আমার নেই। সব কিছু যদি প্রমাণ দিতে হয়, তাইলে তো লালু-মুলায়েম-জয়ললিতা-রাজা-গান্ধী পরিবার কারোর দোষই প্রমাণ হয়নি, অতএব ইনারা সকলেই নির্দোষ।

    আওরা তর্কের ফল তো দেখতেই পাচ্ছি। লোকে সিপিয়েমের মতন ধোয়া তুলসি পাতাকে ফেলে দিয়ে, তিনোদেরকে ভোট দিয়েছে।
  • S | 109.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ১৩:৪৭521156
  • আবাপ কঙ্গের কাগাজ, তবু কেন মোদি বন্দনা? মোদিকে সামনে আনতে পারলে, বিজেপির ফেস হিসেবে দেখাতে পারলে, সংখ্যালঘু ভোট সব কঙ্গের ঝুলিতে আসবে। এতো দুর্নীতির মধ্যে এই একটা চান্স আছে কঙ্গের। অতএব।
  • PT | 213.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ১৩:৫৭521157
  • পাকিস্থানের সঙ্গে চলে যাওয়াটা যে ভুল হয়েছিল সেটা বুঝতে একদল বাঙালীর প্রায় ২৫ বছর সময় লেগেছিল। তার পরে মুজিবকে পরিবার শুদ্ধু শেষ করে দেওয়াটা যে মোট্টেও জুৎসই ব্যাপার হয়নি-এবং বাক্শাল হলে হয়্ত এই মৌলবাদী জঞ্জালদের কব্জা করা যেত অনেক আগেই সেটা বুঝতেও তাদের আরও ৪০ বছর লাগল। (মানে বাকশাল বাতিলের আগে মৌলবাদীদের বাতিল করাটা অধিকতর ভাল কাজ ছিল!)

    এদিকে ৩৪ বছর যে শুধুই "অপশাসন" ছিল তা বুঝতেও বাঙালীর ৩৪ বছর লেগেছে!! এখন সিঙ্গুরে ন্যানো না হওয়ার বেদনাও ২৫/৩০ বছর বাদে বুকে বাজবে। ততদিনে অবিশ্যি মনে হতে পারে যে ঘাস-ফুল ফুটিয়ে রাখার চিন্তাটা মোট্টে কাঙ্খিত ছিল না!!!
  • quark | 24.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ১৪:১০521158
  • পাকিস্তানের সঙ্গে যাব না বলার অপশন ছিল নাকি?
  • PT | 213.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ১৪:২২521159
  • কতজন যাবনা বলেছিল? এখন যারা বাংলাদেশ থেকে তারা বাংলায় গাইতে এসে - "আমরা তো একই"-ইত্যাদি বলে তাদের বাবা-ঠাকুর্দারা কি সেটা ভাবত? ওদিকে ওদেশে গত তিরিশ বছরে সংখ্যালঘুদের সংখ্যাও তো তলানিতে এসে ঠেকেছে। কাজেই মোটের ওপরে বেশীর ভাগ মানুষই যে যেতে চেয়েছিল তা তো পরিষ্কার।
  • quark | 24.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ১৪:৪৩521160
  • ইয়ে, মানে "বাপ-ঠাকুর্দারা" কী ভাবত তা যখন জানাই নেই, তখন সংখ্যালঘুদের সংখ্যার ওপর ভিত্তি ক'রে কী ক'রে ব্যাপারটা এতোটা "পরিষ্কার" হ'ল এইটে পরিষ্কার হচ্ছে না।
  • PT | 213.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ১৪:৫৫521161
  • জানা থাকবে না কেন-চাইত বলেই তো গিয়েছিল। আর কোন ধর্মপ্রধান দেশ বানিয়ে সেখান থেকে সংখ্যালঘুদের তাড়ালে (এদেশেও সত্যি) যে সেই সম্পত্তি দখল করা যাবে সেও নিশ্চয়ই অনেকের মাথাতেই ছিল।
  • de | 190.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ১৬:১০521163
  • গ্রামের সাধারণ মানুষ অতো দেশভাগ-টাগ, পাকিস্তানে যোগদান ইঃ বুঝতো কি? সম্পত্তির দখল বুঝলেও!
  • kc | 101.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ১৬:১৯521164
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ১৮:১৯521165
  • ঐ সম্পত্তির দখলটুকুই আসল বাকি সব না বুঝলেও চলবে।

    তবে সব সত্যি বলতে নাই, এসব কথা এখন বললে লোকে স্পয়েলস্পোর্ট বলবে।
  • PT | 213.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ১৮:৫৮521166
  • গ্রামের মানুষ দেশভাগ বুঝবে না কেন? আমার আত্মীয়-স্বজনেরা ওদেশ থ্কে প্রাণ হাতে পালিয়ে গড়িয়ার বিবেকানন্দ পল্লীতে (এখনকার গীতাঞ্জলী মেট্রো স্টেশনের চারপাশে টালীর নালার ওপারে) খেয়ে-না খেয়ে দুটো জেনারেশন কোনমতে মরে বেঁচে ছিল। তৃতীয় জেনারেশন এখন খানিকটা থিতু হয়েছে। আমিও ছোটবেলাতে "দেশভাগ" বুঝতাম-এই সব ক্ষুধার্ত, অর্ধভুক্ত মানুষদের খাওয়ার ধরণ দেখে।

    আর হাসান আজিজুল হকের "আগুনপাখী" উপন্যাস পড়লে এ দেশ থেকে চলে যাওয়া মুসলমানদের সম্পর্কে জানা যাবে। শুধু ভিটে ছেড়ে চলে যাওয়াটাই অনেকের কাছে দেশভাগ।
  • SC | 160.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ২৩:২৩521167
  • পিটিদা কি বলছেন ইউনাইটেড বেঙ্গলের রাস্তায় যাওয়া উচিত ছিল?
  • SC | 160.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ২৩:২৪521168
  • নাকি ভারতে জয়েন করা উচিত ছিল?
  • ranjan roy | 24.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ২৩:৪০521169
  • আমি যা বুঝলামঃ)))))
    ১। বঙ্গের জনগ্ণ ( আগের প্রজন্ম ) ঠিক। কেননা তারা ৩৪ বছর ধরে সিপিএমকে জিতিয়েছে।
    ২। বঙ্গের জনগণ ( বর্তমান প্রজন্ম) বুউকা। কেননা তারা সিপিএমকে হারিয়ে ঘাসফুলকে জিতিয়েছে।
    ৩। ত্রিপুরার জনগণ সঠিক। কেননা তারা আরো বেশি সীটে সিপিএমকে জিতিয়েছে।
    ৪। বঙ্গের বুজীরা বদমাশ, কিছু প্রসাদের আশায় ঘাসফুলের পা চাটছে।
    ৫। ত্রিপুরার বুজীরা চেতনাসম্পন্ন, কেননা তারা শত প্রলোভন সত্ত্বেও সিপিএমের শিবিরে থেকে গেছে।
    ৬। সিপিএম একটি হোমোজিনিয়াস সত্ত্বা, কি বঙ্গে, কি কেরলে, কি ত্রিপুরায়। কাজেই মানিক সরকারের থেকে বুদ্ধবাবুর বা কারাতবাবুর কিছু শেখার নেই। কিন্তু আড়বাণীর রথযাত্রা থেকে শেখার আছে।
    ৭। কেরলের জনগণ বুউকা ও সচেতন হয় পাঁচবছর পাল্টা-পাল্টি করে, কেননা এই অর্ডারেই ওরা বামফ্রন্ট ও কংগ্রেসকে জেতায় ও হারায়।
    ৮। জনগণ চেতনা ও বুজীদের সম্পর্ক হল Y=f(x), where Y= জ্যানগণের চেতনা,x=বুজী।
    ৯। বঙ্গ-কেরল-ত্রিপুরার বাইরে গোটা ভারতের জনগণ পুউরো বুকা, শালারা ৫০ বছরে একবারও সিপিএমরে সরকারে বসায় নাই।
    ১০। গুরুতে যাঁরাই সিপিএমের ৩৪ বছরের শাসন নিয়ে কুকথা বলেন সব ব্যাটা তিনো, খালি ধক নেই সত্যি কথাটা স্বীকার করার।

    ঘুমাইতে গেলাম।
  • aranya | 154.*.*.* | ০৪ মার্চ ২০১৩ ২৩:৪৮521170
  • রঞ্জন-দা :-))।
    নিজের আইডেন্টিটি নিয়ে কিঞ্চিৎ কনফুশন ছেল, ১০ নং পয়েন্ট পড়ে নিশ্চিত হলেম জে আমি ক্লোসেট ঘাসফুল।
  • Sibu | 84.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ০২:০৪521171
  • রঞ্জনদাকে বড় হাতের ক্ক।
  • Ishan | 214.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ০৩:৩৬521172
  • এটা কি এই টইয়ের সামারি? তাহলে এ তো আমি কবে থেকেই জানি। :)
  • Sibu | 84.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ০৩:৪৩521174
  • Ishan | 214.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ০৩:৪৭521175
  • আমাকে দেখলেই কী রাগ হয়? তাইলে আম্মো না হয় অভিমান করে এই টইয়ে আর লিখবই না। যাঃ।
  • Sibu | 84.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ০৪:১৪521176
  • ঃ-))))
  • এতদ্দ্বারা টইয়ের সমাপ্তি ঘোষণা | 138.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ০৫:৩০521177
  • যাও সবে নিজ কাজ কর মন দিয়া।
  • Ishan | 60.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ০৫:৫৪521178
  • না না সে কি কথা। এইটা শেষ হয়ে গেলে গুরুর অর্ধেক টিআরপিই তো হাওয়া হয়ে যাবে। :)
  • /etc/hosts | 131.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ০৯:৩০521179
  • এখনো হোমওয়ার্ক জমা পড়েনি।
  • কল্লোল | 111.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ০৯:৫৮521180
  • শরৎ বসু। অখন্ড বাংলার কথা বলেছিলেন। বাগড়া দিয়েছিলেন কৌতুহলদ্দীপকভাবে নেহেরু ও শ্যামাপ্রসাদ। নেহেরু আর "বলকানাইজেশন" চাননি। বা বলা ভালো পব হারাতে চাননি। আর শ্যামাপ্রসাদের আশংকা ছিলো তাহলে মুসলীম লীগ বাংলায় রাজত্ব করবে।
    এরও আগে মৌলনা আজাদের থিয়োরী মেনে অখন্ড ভারতকে ৩টে প্রশাসনিক ভাগে ভাগ করার কথা ছিলো। কং ও মুলী মেনেও নেয়। A,B,C। সি-তে ছিলো অসম আর অখন্ড বাংলা। অসমের বরদলুই আপত্তি করেন, তিনি হিন্দুপ্রধান অসমকে মুসলমানপ্রধান বাংলার সাথে যুক্ত করার। তাতে গান্ধী সায় দেন ও গ্রুপ ব্যবস্থা ভেঙ্গে যায়।
    সত্যি কথা বলতে কি মৌলনা আজাদের গ্রুপ ব্যবস্থাটি আমার ভালো লেগেছে। এটা হলে ভাষাভিত্তিক রাজ্য থাকতো না।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ১০:৫০521181
  • কল্লোল, সেসময়ে শ্যামাপ্রসাদের কোনও ভয়েসই ছিল না। শরত বসুও তাঁর প্রস্তাব তুলে নিয়েছিলেন। কার্যক্ষেত্রে দেখা গেল ব্রিটিশরা দুটো অপশন দিলেন, জিন্না প্রথমেই দুটো-ই গ্রহণ করে বসে রইলেন এবারে কংগ্রেসকেও দুটো অপশনের মধ্যে একটা গ্রহণ করতে হয়, নইলে ভারতের সরকার গড়তে জিন্নাকেই ডাকা হবে। সে দুটো অপশনের মধ্যে একটা ছিল সারা ভারতের সবকটা রাজ্য অটোনমাস হবে, অন্যটা যেটা বাস্তবায়িত হল।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ১১:০১521182
  • Soon afterwards, division arose among Bose and Suhrawardy on the question of the nature of the electorate; separate or joint. Suhrawardy insisted upon maintaining the separate electorate for Muslims and Non-Muslims. Bose was opposed to this. He withdrew and due to lack of any other significant support from the Congress's side, the United Bengal plan was discarded.
  • b | 135.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ১১:১০521183
  • বরদলৈ-এর আরেকটা আপত্তি ছিলো সম্ভবতঃ বাঙালী ডমিনেশন হবে অসমে। শিলং-এর গভর্নমেন্ট অফিসগুলোতে এখনও সিলেটিদের (বা বলা ভালো, বাংলাভাষী কাছারীদের) উপস্থিতি বেশ উল্লেখযোগ্য।
  • PT | 213.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ১৪:০১521186
  • শুধু ধর্মীয় কারণে পুর্ব-বাংলার পাকিস্থানের সঙ্গে যাওয়াটাই ভুল ছিল। পাকিস্থানের সঙ্গে ভাষা/সংস্কৃতি কোন ব্যাপারেই তাদের কোন মিল ছিল না। সর্বোপরি ভৌগোলিক দিক থেকেও একসাথে থাকার কোন কারণ ছিলনা - প্রয়োজনে সেনা পাঠাতে গেলে কি হতে পারে সেটা ৭১-এর যুদ্ধের সময়ে বোঝা গিয়েছিল। ভারতের সঙ্গে থাকলে অসুবিধে কি ছিল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন