এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 122.*.*.* | ১৮ জুন ২০১৫ ২২:২৯662585
  • ও সব ছাড়ো পিটি দা, রাস্তা ঘাটের উন্নতি তৃণমূলের আমলে হয়েছে কি হয় নি ? এক নম্বরের প্রশ্ন। ইয়েস বা নো তে উত্তর দিয়ে হভে।
  • sm | 233.*.*.* | ১৮ জুন ২০১৫ ২৩:০২662586
  • পিটি উত্তর না দিয়ে অপসত্য অপসত্য বলে চীত্কার করবেন। আপনি গতবার লিংক দিয়ে কিছুই বোঝাতে পারেন নি। যদি তিন আমলে ( পাঁচ বছরে) অন্তত একটি এন হেইচ ও চার লেন হয়, তাহলে বাম আমলে অন্তত সাতটি এরকম রাস্তা পাবার কথা ছিল।
    আপনি শাক দিয়ে মাছ ঢাকেন না,মাছের অস্তিত্বই অস্বীকার করে থাকেন।
  • PT | 213.*.*.* | ১৮ জুন ২০১৫ ২৩:৩৯662587
  • কি দিয়ে তুলনা করব ব্রতিন (এ কোন ব্রতীন?)? আমি তো ২০০০ সাল থেক পব-তে ফিরে NH দিয়ে যাতায়াত করছি। ছাত্র ছাত্রীদের বিয়ের নেমন্তন্ন খেতে কোন ১২০-১৫০ কিমি রাস্তা বেয়ে অজ গাঁয়ে ঘুরেছি গাড়ীতে করে। সেসব তিনোরা ক্ষমতায় আসার আগে। সেসব রাস্তা কারা বানিয়েছিল?

    এখন যে সব হাইওয়ে হচ্ছে সেসব জমি বাম আমলে নেওয়া। আর হাইওয়ে (NH) বানায় কেন্দ্রীয় সংস্থা। ও নিয়ে বাম বা তিনো কারওরই বেশী দাবী করার কিছু নেই। জমিটা তুলে দেওয়া ছ্ড়া। ঐ যশোর রোডের রাস্তা তিনোরা বাঁদারামো করে করতে দেয়নি বামেরা জমি নেওয়া সত্বেও।

    তবে NH-6 ধরে নিবেদিতা সেতু দিয়ে বালির রাস্তা ধরে এয়ারপোর্টে যাওয়ার সময়ে NH আর SH-এর ফারাক বোঝা যায়। বেশ বোঝা যায়। সমস্যা হচ্ছে যে সকল পব তো বেলুড় আর সল্টলেকের মধ্যে নেই!!

    ব্যাপারটা হচ্ছে কি বাপে একতা দোতলা বাড়ী করে গিয়েছিল যার মেঝে ছিল লাল সিমেন্টের আর বাইরেটা এলামাটির হলুদ ছিল। ছেলে সেই বাড়িতে নীল-সাদা রং মারছে আর বাপের অবদান অস্বীকার করে দাবী করছে যে বাড়ীটা তারই তৈরি।
  • Bratin | 122.*.*.* | ১৯ জুন ২০১৫ ০০:৩৫662588
  • পিটি দা ;)))

    কালকে লিখবো।

    গুড নাইট।
  • sm | 233.*.*.* | ১৯ জুন ২০১৫ ০৮:৩৭662589
  • হু হু বাওয়া, যা কিছু রাস্তা হচ্ছে,তার সব জমি বাম আমলে অধিগৃহীত করা হয়েছিল! আমার সঙ্গে চালাকি! কিন্তু অধিগ্রহণ আর ইম্প্লিমেন্তেশনের মধ্যে যে বিস্তর ফারাক সেটি উনি বুঝবেন না। বুঝলেও, মুখে স্বীকার করবেন না।
    অধিগ্রহণ একটি সরকারী ঘোষণা বৈকি নয়। অধিগ্রহনের পর আসে,জমি হস্তান্তর, জবর দখল উচ্ছেদ এইসব। এখনো এন হেইচ ৩৪ এর কিছু মৌজায় জমি হস্তান্তর হয়নি বা আন্দোলন চলছে। তা, হলে কি বুঝব? বাম আমলে সব জমি অধিগৃহীত হয়ে একদম প্লেটে সাজানো আছে? কাজগুলো ওই সরকারের আমলেই শেষ হয়নি কেন?
  • PT | 213.*.*.* | ১৯ জুন ২০১৫ ০৮:৪৪662590
  • যশোর রোডের জমি কবে অধিগ্রহণ করা হয়েছিল আর কারা সেখানে বাঁদরামো করে রাস্তা হওয়া আটকে রেখেছিল সে সকল ইতিহাস জেনে মুখ খুললে ভাল হয়না?
  • sm | 233.*.*.* | ১৯ জুন ২০১৫ ০৯:২৮662591
  • অধিগ্রহণ বলতে কি বোঝায় আগের পোস্টে বলে দিয়েছি। মূল কথা হলো, যশোর রোড বা এন হেইচ ৩৪ কোনটাই ৪ লেন, বাম আমলে হয় নি।এখন হলে বুঝবো বর্তমান সরকারের কৃতিত্ব। এমন নয় যে বাঁদরাম আজ হচ্ছে না। কয়েকটি মৌজায় বেশ গন্ডগোল/আন্দোলন চলছে।
    সল্ট লেকে দত্তাবাদেও মেট্রো সম্প্রসারণ আটকে ছিল। এখন ঝামেলা মিটেছে।কয়েকজন ফ্ল্যাট পেয়ে গেছে। তারাও খুশি।
    যে ভাবেই হোক,কাজ এগোচ্ছে এবং বিরাট আকারের গন্ডগোল ছাড়াই।
  • quark | 24.*.*.* | ১৯ জুন ২০১৫ ০৯:৩৯662592
  • sm কি রঞ্জনদার 08:44 PM এর পোস্ট পড়ার পরে এইটে লিখলেন?

    "এখনো কলকাতা বাসী কে জল কিনে খেতে হয় না"
  • sm | 233.*.*.* | ১৯ জুন ২০১৫ ০৯:৪২662593
  • হ্যা,
  • sm | 233.*.*.* | ১৯ জুন ২০১৫ ০৯:৫০662596
  • গন্ডগোল এখনও চলছে। বাম আমলে সব কিছুই প্লেটে করে সাজিয়ে দেওয়া হয়নি। ওপরের লিংক দেখুন।
  • sm | 233.*.*.* | ১৯ জুন ২০১৫ ০৯:৫৩662597
  • কিনে খেতে হয়না মানে, কর্পোরেশনের সাপ্লাই করা জলে ট্যাক্স লাগে না।
  • quark | 24.*.*.* | ১৯ জুন ২০১৫ ০৯:৫৭662598
  • হুম .... কর্পোরেশনের সাপ্লাই করা জল পান করা যায় না, তাই কিনে খেতে হয়। ট্যাক্স হ'ল না অবশ্য।

    আর কে বা কারা বলল "বাম আমলে সব কিছুই প্লেটে করে সাজিয়ে দেওয়া" হয়েছে?
  • quark | 24.*.*.* | ১৯ জুন ২০১৫ ১০:০০662599
  • ওপরের লিঙ্কে যে জায়গাগুলোর কথা বলা হয়েছে, সেখানে বাম আমলে কারা জমি না দেওয়ার আন্দোলন করত, আর আজ কারা করছে জানেন কিছু?
  • PT | 213.*.*.* | ১৯ জুন ২০১৫ ১০:০৪662600
  • ২০০৯ সালে ৩৪ নম্বর জাতীয় সড়কের প্রস্তাব দেওয়া হয়। তখন যেন কারা ক্ষমতায় ছিল? আর কারা যেন "ন্যায্য ক্ষতিপুরণের" জন্য লোকেদের তাতিয়ে সেই সড়কের কাজ আটকে দিয়েছিল? সেই "ন্যায্য ক্ষতিপুরণের" দাবী এখন মেনে নিলেই তো হয়।
  • PT | 213.*.*.* | ১৯ জুন ২০১৫ ১০:৩২662601
  • "কিন্তু মমতার সরকার সামান্য পরিমাণ জমি অধিগ্রহণ করে দিতে না-পারায় তিনটি স্থলবন্দরের পরিকল্পনা হয় বাতিল হয়েছে, কিংবা বাতিল হওয়ার পথে। আবার একটি তৈরি হলেও লাগোয়া রাস্তা সম্প্রসারণ আটকে গিয়েছে সেই জমি-জটেই।..........
    ........মমতার সরকার জমি অধিগ্রহণ না-করায় রাজ্যে অন্তত ৩৫টি রেল-প্রকল্প থমকে।"
    http://www.anandabazar.com/state/land-creates-problem-for-cross-border-trade-1.162457#
  • PT | 213.*.*.* | ১৯ জুন ২০১৫ ১১:৩৩662603
  • আহা রে!
    বাম সরকারকে গাল দেওয়ার জন্য আবাপ এই জাতীয় খপর অহরহ ছাপাতো।
    তখন সেগুলো কোয়ালিটির আইস্ক্রীমের মত সুস্বাদু ছিল!!
  • a | 30.*.*.* | ১৯ জুন ২০১৫ ১১:৪৩662604
  • ধুস তখন খারাপ ছিল এখনো খারাপ ই আছে এই কোয়ালিটি। আর বাম দের মানুষ ই আজকাল ভোট দেয় না। হা হুতাস করে কি করবেন।
  • PT | 213.*.*.* | ১৯ জুন ২০১৫ ১১:৪৯662606
  • হা হুতাস করছি সেটা কি করে বুঝলেন? বিপ্লবীদের তখন আবাপ-র সমর্থনের দরকার হত বলে কোয়ালিটি নিয়ে মাথা ঘামাত না সেটাই মনে করিয়ে দিয়েছি মাত্র।
  • a | 30.*.*.* | ১৯ জুন ২০১৫ ১১:৫২662607
  • ধুর -- এই নাকি কান্না আর কতদিন চালাবেন। ভোট তো এসে গেল। একটা টার্ম শেষ হতে গেল এখনো হজম হলো না বাম দের মানুষ আর ভোট দেয় না।
  • PT | 213.*.*.* | ১৯ জুন ২০১৫ ১১:৫৮662609
  • সে না দিলে না দেবে-তাতে কি হয়েছে। কিন্তু তাই বলে মিথ্যে বা ধান্দাবাজী মেনে নিতে হবে নাকি?
  • sm | 233.*.*.* | ১৯ জুন ২০১৫ ১১:৫৮662608
  • কোআর্ক , কলকাতা কর্পোরেশনের জলের গুণমান যথেষ্ট ভালো। সুব্রত বাবু মেয়র থাকাকালীন সল্ট লেক ও দমদমের বিস্তীর্ণ অঞ্চল ফলতার জল পান করে। বাজার চলতি যেকোনো খরিদ যোগ্য জলের চাইতে গুনমানে উতকৃষ্ট। এ ব্যাপারে কলকাতা অনান্য মেট্রো দের গুনে গুনে গোল দেবে
    আর, হ্যা,পিটি বলেছিল জমি অধিগ্রহণ সবকিছু বাম আমলে হয়ে গেছে।আমি সেটাকেই প্লেটে সাজানো খাবারের সঙ্গে তুলনা করেছিলাম।
    আর বিরোধীরা কি গন্ডগোল পাকিয়েছিল, সেটাকে হাই লাইট না করে, সরকার কেন সেটার মোকাবিলা করতে পারেনি সেটা বলুন।
  • a | 30.*.*.* | ১৯ জুন ২০১৫ ১২:০২662610
  • কি করবেন পা ছড়িয়ে কাঁদবেন? যেমন এখন করছেন? এগুলোর জন্য সি পি ম কে আরো irritating লাগে। কবে ঘি খেয়েছিল তার গন্ধ এখনো শুকে চলেছে।
  • sm | 233.*.*.* | ১৯ জুন ২০১৫ ১২:১১662611
  • গত ২-৩ বছরে সবচেয়ে বেশি লিংক পিটি, আ বা প থেকে দিয়েছেন।অদ্ভূত ব্যাপার!
  • Manish | 127.*.*.* | ১৯ জুন ২০১৫ ১২:১২662612
  • আয়লা সিপিয়েমের ন্যায়লা

    কথাটি যেন কে যেন বলেছিলো সাথে কে রটিয়েছিলো ম্যানমেড ফ্লাড বলে।
  • a | 30.*.*.* | ১৯ জুন ২০১৫ ১২:১৬662613
  • ও সি পি ম আবার একটা আয়লা র জন্য বসে আছে। আয়লা দিদি র নায়লা বলবে বলে। আরে আগে বলেবেন তো। দেখো দিখি আয়লা ছাড়া সি পি ম কিছু করতে পারবে না কি করে জানব? :))
  • sm | 233.*.*.* | ১৯ জুন ২০১৫ ১২:২৮662614
  • দেখুন পব তে বেশিরভাগ লোক মার্কেজ, মায়াকভস্কি জানেনা এবং সেই ব্যাপারে বিজ্ঞ কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে এক্সট্রা প্রেফারেন্সও দেবে না।সিধু বাবু, জ্যোতিবাবু প্রভৃতি নামজাদা বিলেত ফেরত ব্যারিস্টার কে বসিয়েও দেখেছে বিশেষ লাভ হয়নি।
  • quark | 24.*.*.* | ১৯ জুন ২০১৫ ১৩:১৩662615
  • পারলে রুবি হাসপাতালের আশেপাশের কারো সাথে কথা ব'লে দেখবেন কলকাতা কর্পোরেশনের জল পান করা যায় কিনা। উত্তর কলকাতা বা সংলগ্ন অঞ্চলের মানুষ পলতা (ফলতা নয়) বা টালার জল পান। দক্ষিণের একটা অংশের মানুষ গার্ডেনরিচের জল পান। কিন্তু বহুদিন ধরেই একটা বড় অংশের মানুষ ধাপা জলপ্রকল্পের মুখ দেখার আশায় আছে। ওটার ৭০-৮০ শতাংশ কাজ বাম আমলে হয়ে গেছে বলেই জানি। গত চার বছরে প্রকল্পের নাম "জ্যোতিবসু" থেকে "জয়হিন্দ" হওয়া আর ঘটা ক'রে উদ্বোধন ছাড়া আর কিছু এগিয়েছে কিনা জানি না। ও হ্যাঁ, কাউন্সিলর থেকে শুরু ক'রে নেতা সকলের প্রতিশ্রুতি আছে "আর কিছুদিনের মধ্যেই জল পাবেন"।
  • Manish | 127.*.*.* | ১৯ জুন ২০১৫ ১৩:৩৮662617
  • আমি 98 ward এর বাসিন্দা। আমাদের জল কিনে খেতে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন