এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩০৮৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২৭ এপ্রিল ২০১৮ ০৯:৫৭714738
  • কি প্রচন্ড বামাশা! মেট্র্জিলেও সারবে না--))।৩৪ বছরের চাকরী, এতো সুখের জীবন, কাছে পিঠের লোকজন সব দুধে ভাতে;ভাবটি এমন;কিচ্ছু টি জানিনা;এমন করে পরিবর্তন এলো!
    হে চেসেস্কু, হে লেনিন!
  • T | ২৭ এপ্রিল ২০১৮ ১০:১২714739
  • এই যে, কংগ্রেসী ঘরানার লুম্পেনদের দৌরাত্ম্যের আসল কারণটি,

    "পঞ্চায়েত দফতরের তথ্য বলছে, ২০১৩-’১৪ থেকে ২০১৭-’১৮ সাল পর্যন্ত ৫ বছরে পঞ্চায়েত দফতর বিভিন্ন প্রকল্পে ৫৯ হাজার ২৪৩ কোটি টাকা খরচ করেছে। এই টাকা পুরোটাই খরচ হয়েছে রাজ্যের ৩৩৪৪টি গ্রাম পঞ্চায়েতে। ৫ বছরে গড়ে একটি গ্রাম পঞ্চায়েত ১৭.৭১ কোটির কাজ করেছে। বছরে যা সাড়ে তিন কোটির বেশি। পঞ্চায়েত দফতরের এক কর্তার কথায়,‘‘বছরে সাড়ে তিন কোটির বেশি একটি গ্রাম পঞ্চায়েতে খরচ হওয়াটা বড় কথা নয়, এর মধ্যে অন্তত ২ কোটি টাকা এক জন গ্রাম প্রধান নিজের হাতে খরচ করেন। সেটাই আসল মজা।’’

    প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন, পঞ্চায়েতের ‘মজা’ যাঁরা এক বার পেয়েছেন, তাঁরা কোনও অবস্থাতেই ফের ভোটে গিয়ে জিতে আসার পরীক্ষা দিতে চান না। তার চেয়ে সাত দিনের মার দাঙ্গা করে যদি পঞ্চায়েত বিরোধীশূন্য করে দেওয়া যায় তা হলে তো কথায় নেই।" এবিপি ১৫ই এপ্রিল। :)
  • sm | ২৭ এপ্রিল ২০১৮ ১০:৩০714740
  • অবপ, বলেছে মানেই শিরোধার্য!
    পঞ্চায়েত এর হাতে বেশি টাকা বেশি ক্ষমতা থাকবে এটাই বিকেন্দ্রীকরণ এর মজা!এমন তো নয়, খালি পব তে পঞ্চায়েত এর হাতে বেশি টাকা আর ক্ষমতা আর দেশ জুড়ে পঞ্চায়েত গুলো ঢু ঢু কোম্পানি!
    একবার বলে, কেন্দ্রীয় বাহিনী হলে ভালো হয়, আর একবার বলে নির্বাচন না হলে ই ভালো হয়। একদল বলে ৩৫৬ ধারা লাগু হোক তো আর এক দল বলে ওরে পিসেমশাই রে, ওতে তো দিদি এডভ্যান্টেজ পেয়ে যাবে!
    এই বামাশায় ভোগা লোকজন যে কত কিছু হাবি জাবি, বারো সতেরো বকে যাবে কে জানে!
  • T | ২৭ এপ্রিল ২০১৮ ১০:৪৫714741
  • মাঝখানে তাজা ছেলেটি হঠাৎ সংবাদপত্রের শিরোনাম থেকে উবে গেছিলেন। কিন্তু শেষমেশ,

    " বিরুদ্ধে গোষ্ঠীর প্রার্থীদের মনোনয়ন ‘আটকে দিয়ে’ খাস তালুকে নিজের দাপট বজায় রাখলেন আরাবুল ইসলাম। ভাঙড় ২ ব্লকের পোলেরহাট ২ পঞ্চায়েতে বিরুদ্ধে গোষ্ঠীর ৬ জন জয়ী সদস্যের প্রার্থীপদে মনোনয়ন রুখে দেওয়ার অভিযোগ উঠেছে আরাবুলের বিরুদ্ধে।
    মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল, পুরনো সদস্যদেরই প্রার্থী করার ব্যাপারে জোর দিতে হবে। তা সত্ত্বেও পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতের ১৬ জন জয়ী সদস্যের মধ্যে ৬ জনকে মনোনয়ন জমা দিতে না দেওয়ায় দলীয় কর্মীরা আরাবুলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের পরে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিলেন আরাবুল। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে ফের নিজের ‘ঘর গুছিয়ে’ নিয়েছেন বলে দলের অন্দরের খবর।" এবিপি।

    দেখা যাচ্ছে যে নিজেদের লোককেও ক্যাল দিচ্ছে। খতিয়ান অনুযায়ী দশহাজার এক্সট্রা মুলো মনোনয়ন জমা পড়েচে। এও রেকর্ড। :)
  • T | ২৭ এপ্রিল ২০১৮ ১২:৪১714742
  • উন্নয়ন

    অভিজিৎ মজুমদার

    ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না,
    উন্নয়নের পঞ্চায়েতে, একটি সিটও ছাড়ব না।

    মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই,
    তাই না হলে এমনি এমনি মশলামুড়ির ভাগটি দেই?

    মাথা আমার গরম দেখে ভয় পেলে ভাই, লক্ষীটি?
    অক্সিজেনের অভাব ওটা, মারি না কাকপক্ষীটি।

    এই যে দেখ ভোটিং মেশিন, ভোট দিয়ে যাও দু-চার ছয়
    মিষ্টি করে বলছি তোমায়, কিন্ত তবু পাচ্ছো ভয়?

    দেব না কি মুন্ডু কেটে? জ্বালিয়ে দিয়ে ঘরবাড়ি?
    ভোট দেওয়া না প্রাণ বাঁচানো? কোনটা বেশী দরকারি?

    আমি আছি, কেষ্টা আছে, আছে আমার নয় ছেলে,
    ঘরের ভেতর ঢুকিয়ে দেব, মিথ্যে এমন ভয় পেলে।
  • sm | ২৭ এপ্রিল ২০১৮ ১৩:০৩714743
  • সেই এক বালখিল্য ছড়া!
    একটা স্মাইলি দিলাম। নাও।
  • T | ২৭ এপ্রিল ২০১৮ ১৩:৫৮714744
  • আজ খুব মরিয়া হয়ে খিস্তি খাওয়ার চেষ্টা করছে। :)
  • modi | ২৭ এপ্রিল ২০১৮ ১৪:৩৪714745
  • হ্যাঁ, খুবই দুলছে। ছিঁড়ে না পড়ে যায়।
  • sm | ২৭ এপ্রিল ২০১৮ ১৪:৪৮714746
  • যাক, আপাতত মাকু গুলোর বুকনি বন্ধ হয়েছে।
    একটা হাফপ্যান্ট, একটা শুকনো কিশ মিস, আরেকটার আছে কিনা সন্দেহ।
    ওটা ইল্যস্টিক হয়ে ঘুরে বেড়ায়।
  • | ২৭ এপ্রিল ২০১৮ ১৪:৫৮714747
  • | ২৭ এপ্রিল ২০১৮ ১৫:২৪714749
  • এহে এটা কেউ দেয় নি

  • T | ২৭ এপ্রিল ২০১৮ ১৫:৫৪714750
  • নজ্জায় আর শেষাবধি বলে উঠতে পারে নি মনে হয়। :)
  • T | ২৭ এপ্রিল ২০১৮ ১৫:৫৭714751
  • গড়িয়াহাট গোলপার্কের ওদিকে রোলের দোকানগুলো। ইশ্‌, সন্দেহ হচ্ছে এখন। যাত্তারা।
  • | ২৭ এপ্রিল ২০১৮ ১৬:০১714752
  • পেটটাকে আগের ডেটে রেস্টোর করে ক্লিন করানো গেলে বেশ হত। অ্যাঃ
  • PT | ২৭ এপ্রিল ২০১৮ ২২:৫৫714753
  • আসিতেছেন.....আসিতেছেন ..... ২০১৯-এ পব-র যোগী আদিত্যনাথ?
    "`সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও উঠে এসেছে সেই ‘ভিভিআইপি’র প্রসঙ্গ। যাঁর নাম নাশকতার ঘটনায় জড়িয়েছিল, বিজেপি সেই অসীমানন্দকে এ রাজ্যে প্রচারে আনতে চাইছে বলে তিনিও যে শুনেছেন, মমতা সে ইঙ্গিত দেন এক সাক্ষাৎকারে। বিজেপির তীব্র সমালোচনাও করেন। তাতেই আরও প্রাসঙ্গিক হয়ে ওঠেন অসীমানন্দ।"
  • T | ২৮ এপ্রিল ২০১৮ ০০:২১714754
  • ধুর, দুদিন ঠ্যাঙালে মাসিমানন্দ হয়ে যাবে।
  • Atoz | ২৮ এপ্রিল ২০১৮ ০১:৪৫714755
  • চা চক্রে ---দশচক্রে --- যাক অ্যাতোদিনে আবার দেখা গেল জয় গোঁসাইকে ---বাকী রইল সেই বায়্সবাবু, কাকপ্রসন্ন। দেখা যাক কদ্দিন পরে উনি দেখা দ্যান।
  • dd | ২৮ এপ্রিল ২০১৮ ০৮:২১714756
  • এই যে আজকের এইসময়ের লিং।

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=39835&boxid=143140959

    এতে কয় পঞ্চয়েতের ভালো কাজের জন্য "অনুদান" পেয়েছে পচ্ছিম বংগ ওয়ার্লড ব্যাংক থেকে। পরিষ্কার লিখেছে "এই টাকা পরিশোধ করতে হয় না বলে সবাই মুখিয়ে থাকে"। লোন নয়, ক্যাশ রিওয়ার্ড।
  • sm | ২৮ এপ্রিল ২০১৮ ০৮:৩৫714757
  • এই রে!এক্ষুনি মাকু গুলো চিল চিৎকার শুরু করবে, এই সময়ের রিপোর্ট ভুল! ভুল! ভুল...
  • S | ২৮ এপ্রিল ২০১৮ ০৮:৪৪714758
  • খুব ভালো খবর। কিন্তু দুটো খটকা লাগলো। এক, ২৫শে এপ্রিল ইমেইল পেলো; তাহলে আগের রিপোর্টগুলো কোথা থেকে এলো? দুই, ২৫০ কোটি টাকা ২০০০এর বেশি গ্রাম পন্চায়েতে ভাগ হলে গড়ে ৫০-৭০ লাখ পায় কি করে?
  • sm | ২৮ এপ্রিল ২০১৮ ০৯:৪৮714761
  • হাফপ্যান্টের বোঝায় খামতি আছে। এস ইউসুয়াল।
    একটা অংশ লোন আর একটা অনুদান।
    অনুদানের পরিমাণ টা কম।
    এখন কিছুক্ষণ চিল চিৎকার চলবে।-))
  • সোম | ২৮ এপ্রিল ২০১৮ ০৯:৫৩714762
  • ওদিকে আবার ভাগাড় কাণ্ডের অনেক রিপোর্ট বেরিয়েছে দেখলাম, কাগজে।
  • PT | ২৮ এপ্রিল ২০১৮ ০৯:৫৬714763
  • sm
    এই ধার না অনুদান তাই নিয়ে বেশী উদ্বেল হওয়ার কোন কারণ নেই। ২০১০-এর ধার/অনুদান ২০১৬ পর্যন্ত চলেছে। এবারে আবার নতুন ধার/অনুদান এসেছে। অর্থাৎ কিনা যেটা বলেই যাচ্ছি বারংবারঃ "পরিবর্তন" সেরকম কিছু হয়নি।
    ২০১১-র আগে এইসব সংখ্যাতত্ব দেখালে তিনোজন থেকে গুরুজন সকলেই খিল্লী করত। এখন দেখছি হয় তারা চুপ নাহয় সেই ঢাকটাকেই পেটাচ্ছে।
    http://projects.worldbank.org/P105990/west-bengal-pri?lang=en&tab=overview
  • সোম | ২৮ এপ্রিল ২০১৮ ১০:০৬714764
  • আরে এ নিয়ে উদ্বেল কিছুই হই নি।
    তবে, পঞ্চায়েত এ ভালো কাজ হয়েছে।
  • T | ২৮ এপ্রিল ২০১৮ ১০:০৭714765
  • :) সকাল থেকেই হোগা উব্বুত করে ফেলেচে। মরুক গে,

    বাকীদের জন্য,
    এই পুরো টাকাটার অর্থাৎ $235 million এর মধ্যে $200 million হচ্ছে IDA এর থেকে ধার বাকিটা পশ্চিমবঙ্গ সরকার দেবে। :) IDA কে আটত্রিশ বছর ধরে বার্ষিক ৩% করে আসল শোধ করতে হবে। দুহাজার সতেরো থেকে বাইশ পর্যন্ত এই লোনের করেস্পন্ডিং প্রোজেক্টের মেয়াদ। প্রতি বছর ১০-১৫ লক্ষের হিসেবে ঐ পঞ্চাশ টু সত্তর ইত্যাদি। মোট পাঁচ বছরে। বিশ্বব্যাঙ্কের ওয়েবসাইটেই দেওয়া আছে সব। :)
  • sm | ২৮ এপ্রিল ২০১৮ ১০:১৩714766
  • কাপড়ে চোপরে!বললাম না মাকু গুলো শির ফুলিয়ে চিৎকার চালিয়ে যাবে। আরো দু একটা শিগ্রী এলো বলে।--))
  • PT | ২৮ এপ্রিল ২০১৮ ১০:২৩714767
  • "পঞ্চায়েত এ ভালো কাজ হয়েছে।"
    এটা অন্যদের মানাতে গেলে আগে আপনাকে মানতে হবে এ আগেও প্রচুর ভাল কাজ হয়েছিল। তার ভিত্তিতেই বিশ্বব্যাঙ্ক ধার/অনুদান দেওয়া শুরু করেছে।
    আর এই সময়ের খবরে একটা চুটকি আছেঃ "বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে অনুব্রত মণ্ডলরা বীরভূম জেলা পরিষদের দখল নিলেও বিশ্বব্যাঙ্কের পরীক্ষায় তারা রয়েছে সবথেকে পিছনের সারিতে৷" অর্থাৎ হেলমেট মাথায় কাতান হাতে উন্নয়নের রাস্তায় দাঁড়িয়ে থাকার কারণটি অত্যন্ত পরিষ্কার।
  • sm | ২৮ এপ্রিল ২০১৮ ১০:৩৭714768
  • এখানেও একটা ভুল সংশোধন করে দি। কেন্দ্রীয় সরকারের সমীক্ষা অনুযায়ী পব এর বেশ কিছু গ্রাম পঞ্চায়েত খুব ভাল ফল করেছে।জেলাভিত্তিক সমীক্ষায় বীরভূম পিছনের দিকে নেই।
    আর অনুব্রত কে কেউ সাপোর্ট বা বাহবা দিয়েছে বলে তো চোখে পড়েনি।
    পঞ্চায়েত ইলেকশনের আগে, এই মারামারি ও অনাবশ্যক বলেছিলাম। কারণ এমনিতেই ভাল কাজ করার নিরিখে তিনো মূলই জিতবে।
    সমস্যা তৈরি করেছে কিছু বিক্ষুব্ধ শ্রেণী ও দুষ্কৃতীরা।
    এসব বাম আমলেই শুরু হয়েছে। আগের দিন এক ব্যক্তি ২০০৩ ও ২০০৮সালের ইলেকশনের আগে
    এত্রসিটির লিংক দিয়েছিলেন। আপনি পড়েওছেন।
    গ্রামে একটি পরিবারের দুই সদস্য দুটি দলের হয়ে দাঁড়াচ্ছে।সুতরাং সমস্যা গভীরে।
    সবই জানেন। তবু প্রশ্ন করে যান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন