এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২২০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | 24.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ১৫:১৬521187
  • ইতিহাসে কমজোরী দাদা। আমার ধারণা ছিল বাংলার পূর্বদিকের অংশ পাকিস্তানের সঙ্গে থাকবে এটা নেহরু-জিন্না ঠিক করেছিলেন, এতে বাংলাদেশের তৎকালীন রাজনৈতিক নেতাদের কথার তেমন গুরুত্ব ছিল না। কারা ছিলেন তখন বাংলাদেশে? বকুনি দিতেই পারেন, তবে সাথে জ্ঞানাঞ্জন শলাকা পাঠালে বাধিত হই।
  • কল্লোল | 125.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ১৫:১৮521188
  • কংগ্রেস-কৃষক প্রজা পার্টি নির্বাচনী জোট গড়লে হয়্তো বাংলা ভাগ ঠেকানো যেতো।
    তবে শ্যামাপ্রসাদের ভয়েস ছিলো না, এটা বোধ হয় ঠিক না। বরং শরৎ বসুকে কাঁচি করা হয়েছিলো। অন্তবর্তী মন্ত্রীসভায় শরৎ বসুর ঠাঁই হয়নি। অথচ শ্যামাপ্রসাদ ছিলেন। ওদিকে তখন যদিও শরৎ বসুই ছিলেন কংগ্রেসের পারিষদীয় দলনেতা (ভাইসরয় কাউন্সিলে অপজিশন লিডার)।
  • lcm | 34.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ১৫:৫০521189
  • কোয়ার্ক,
    সুরাবর্দি
  • ... | 69.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ১৭:০০521190
  • ফজলুল হক, যাকে শের-এ-বাঙলা বলা হোতো
  • PT | 213.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ১৯:২৯521191
  • কোয়ার্ক
    আমার জ্ঞানের ব্যপ্তি মাপার জন্য ধন্যবাদ। বাংলা ভাগের কথা আগেও হয়েছিল ১৯০৫-এ। সিদ্ধান্ত লর্ড কার্জনের ছিল কিন্তু তার জন্য রবিঠাকুরের গান লেখা থেকে শুরু করে নতুন গভর্নরকে খুন করার চেষ্টা ইত্যাদি হওয়াতে ১৯১১-তে আবার যুক্ত বাংলা পুনর্গঠিত হয়। কিন্তু The Muslims in East Bengal hoped that a separate region would give them more control over for education and employment-অর্থাৎ জানা ইতিহাস এটাই জানাচ্ছে যে ১৯০৫-এর সময় থেকেই মুসলমান সমাজ বাংলা ভাগের পক্ষে ছিল। দোষটা শুধু ১৯৪৭-এর নেহেরু-জিন্নার ঘাড়ে চাপালে ইতিহাসের অজ্ঞতাই প্রকটিত হবে।
  • ranjan roy | 24.*.*.* | ০৬ মার্চ ২০১৩ ০০:৩৮521193
  • যত অসইব্য পোলাপান!
    করে নকল, নাই রে আক্কল,
    রাখল না আর মান-সম্মান।

    দ্যাশের যত খোকাখুকি,
    সবে করে টোকাটুকি,
    জানলা বাইয়া ঊইঠ্যা পড়ে পা ফস্কাইলে যাইব জান।
    রাখল না আর মান-সম্মান।

    আইজ আমি তাড়াতাড়ি,
    করলাম এই ফরমান জারি,
    সামনেতে বই খুইল্যা লেখ, ইহাতে নাই অসম্মান।
    বাচ্চাগুলার বাঁচব প্রাণ।

    মাধ্যমিকে যদি টোক,
    কলেজে কি করবে দেখ,
    পিএইচডিতে করবাডা কি,মিছাকথার ভাসব বান,
    আমার যত অসইব্য পোলাপান।
  • SC | 160.*.*.* | ০৬ মার্চ ২০১৩ ০১:২২521194
  • বাংলা অ্যাসেম্বলি তে ভোট হয়েছিল মনে আছে। তাতে মনেহয় পাস হয়েছিল পার্টিশনের প্রস্তাব।
    ভারতের সঙ্গে থাকাটা মনেহয় সুরাবর্দিও মেনে নিতেন না। হিন্দুপ্রধান রাষ্ট্রে সংখ্যালঘু হয়ে থাকতে চাবার মধ্যে অনেক আশঙ্কার জায়গা ছিল, আমার ধারণা।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৬ মার্চ ২০১৩ ০২:০২521196
  • 'Jinnah and the Muslim League did not carry out any agitation or struggle against British imperialism for independent Pakistan. One cannot be blamed if one concludes that according to their master plan, the Congress should bear the burden of removing the chain of subjugation of British rule and then it should agree to hand over the earmarked portion of India (that is, Pakistan) to them. Jinnah was definitely responsible for the partition of India.'

    says D. P Sen in Mainstream weekly (October 17, 2009)
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৬ মার্চ ২০১৩ ০২:১৯521197
  • ব্রিটিশ ভারতের অন্য যেসব প্রভিন্সে মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ ছিলেন, সেখানকার রাজারা মুসলমান হলেও মুসলিম লীগের লোক ছিলেন না। একমাত্র ব্যতিক্রম ছিল বাংলা। সুরাবর্দি লীগের লোক ছিলেন। লীগের প্রভাবশালী নেতা ছিলেন।
  • অচেনা | 96.*.*.* | ০৬ মার্চ ২০১৩ ০৩:৪৯521198
  • হে হে, রন্জন ভাউ, এই টই পড়ে আমার উপলব্ধি আবার আপনার থেকে আলাদা। অনেকটা এই রকম-

    ১। গত দের বছর বাঙালী বিন্দাস আছে। সত্যি কথা বলতে কি ফুর্তি তেই আছে। অন্তত আলোচনা যোগ্য কোনো সমস্যা নেই। যদি বা ক্ষমা ঘেন্না করে সামান্য আলুচনা হয়-ও, ৩৪ বছরের রেফারেন্স ছাড়া কদাপি নয়।
    ২। ইন্ফি, টাটা, জিন্দাল, শ্যম স্টিল রাজ্য ছাড়লেও মায়াপাতাবিলাসী শিক্ষিত বাঙালীর (মুলতঃ প্রবাসী) কিছু আসে যায় না। আলোচনার যোগ্যও নয়
    ৩। রাজ্যটা রেপ আর নারী নির্যাতনের পীঠাস্থান হয়ে উঠলেও তা নিয়ে আলোচনা করা বাহুল্য
    ৪। গনটোকাটুকির পুনরবির্ভাব উপেক্ষাযোগ্য ঘটনা,
    ৫। মুখ্যমন্ত্রীর দিশাহীন, অগনতান্ত্রিক নীতি সমুহের বা সুভাষিতাবলীর সমলোচনা করলেই আগমার্কা সিপিয়েম
    ৬। পঃবঃ এর মতো ঘনবসতি পুর্ন রাজ্যে শিল্প হওয়া উচিত-ই নয়। এই রাজ্যের কৃষি নিয়েই থাকা উচিত। শিল্পের জন্য ঝার্খন্ড, গুজরাট, কর্নটকে হওয়াই ভালো।
    ৭। মমতা এরকম হয়ে যাবেন তা নাকি আগে বোঝা যায় নি
    ৮। প্রাক নির্বাচন কালে বুজি রা শয়ে শয়ে মিথ্যা কথা (পরবর্তিতে প্রমানিত) বলে মানুশ্কে বিভ্রান্ত করলেও তারা পবিত্র গাভী। তাদের সমালোচনা নিষিদ্ধ।
    ৯। পঃবঃ এর মানুষ প্রথম ২৯ বছর বোকা (থুরি বুউকা) ছিলো তাই সিপিয়েম কে নির্বাচিত করত এত অত্যচার সত্যেও। ৩৪ তম বছরে হঠাত তারা চালাক হোলো যখন সিপিয়েম কে গদিচ্যুত করলো
    ১০। শিক্ষাক্ষেত্রে ৩৪ বছর ধরে এক অকল্পনীয় দুর্নীতি ছিলো যার পোশাকী নাম "অনিলায়ন"। যার কোনো প্রমান দেওয়া যায় না, যার বিরুদ্ধে কোনো RTI করা হয় নি কখনো, পরবর্তিত জামানায়-ও কোনো মামলা আজ পয্যন্ত করা যায় নি ( পুরনো মুখ্যমন্ত্রী/মন্ত্রী দের বিরুদ্ধে সামান্য ছুতোয় মামলা করতে ক্ষমতাসীন দলের কোনো অনিহা আছে তাতো মনে হয় না) অথচ সেটা ধ্রুব সত্য মানতেই হবে, না মানলে আগমার্কা সিপিয়েম হতেই হবে।

    ইত্যাদি
  • Abhyu | 138.*.*.* | ০৬ মার্চ ২০১৩ ০৪:০১521199
  • বেশ কিছুদিন আগে একজন কেউ "মেঘনাদ"এর আবির্ভাব নিয়ে দুকথা বলেছিলেন :)
  • Sibu | 84.*.*.* | ০৬ মার্চ ২০১৩ ০৪:৩০521200
  • কারা মেঘনাদ কি করে বোঝা যায়?
  • /etc/hosts | 131.*.*.* | ০৬ মার্চ ২০১৩ ০৯:৪৫521201
  • All Meghnads are Indrajits, but not all Indrajits are Meghnads

    মেঘনাদ হইতে হইলে কিছু নেসেসারি অ্যান্ড সাফিশিয়েন্ট কন্ডিশন আছে। সেইগুলো কী স্যাটিসফায়েড?
  • j | 230.*.*.* | ০৬ মার্চ ২০১৩ ১০:২৫521203
  • অচেনার প্রতিটি পয়েনই ভ্যালিড

    না হলেই বা কি ... কি এসে যায়
  • dukhe | 212.*.*.* | ০৬ মার্চ ২০১৩ ১০:২৫521202
  • মেঘনাদ সায়কে আছেন। গৌতম হালদার ওনাকে বধ করে থাকেন।
  • SC | 34.*.*.* | ০৬ মার্চ ২০১৩ ১০:৩৬521204
  • মুসলিমপ্রধান খুব বেশী রাজ্য কি ভারতে ঢুকেছিল?
    এবং মনে রাখতে হবে আজকে যে সেকুলার ভারতকে আমাদের খুব obvious মনে হচ্ছে, তখন কিছু ছিল না।
    গান্ধী আর নেহেরু বলে যাচ্ছেন ভারত ধর্মনিরপেক্ষ হবে, কিন্তু তার উল্টো দিকেও খুব জোরালো বিরোধিতা। প্রকাশ্য সভায় সর্দার প্যাটেলের মাপের নেতা বলছিলেন, পাকিস্তান থেকে আসা মুসলিমদের সরকারী চাকরি দেব না, ওদেরকে বিশ্বাস করি না।
  • প্পন | 190.*.*.* | ০৬ মার্চ ২০১৩ ১০:৪৪521205
  • জুনাগড় আর হায়্দ্রাবাদ এই দুটো রাজ্য পাকিস্তানে প্রায় চলে গেছিল, কিঞ্চিৎ বলপ্রয়োগ করে তাদের ভারতে অন্তর্ভুক্ত হতে বাধ্য করানো হয়।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০৬ মার্চ ২০১৩ ১১:৩২521207
  • আমিও কইয়া যাই, যে অচেনা এক্কেরে হক কথা কইছেন।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৬ মার্চ ২০১৩ ১৩:১১521208
  • একটু স্মরণ করিয়ে দিই, বাংলা ভাগের কথাটা এই টইতে কীভাবে এসেছিল। নিজের মঙ্গল কিসে হয় তা বুঝতে বাঙালীর যে ২৫ থেকে ৩৪ বছর অবধি সময় লাগে, এইটে বলতে গিয়ে পিটি এনেছিলেন। কাজেই দেখা যাচ্ছে যুক্তি হিসেবে আসে নি, অলঙ্কার হিসেবে এসেছে। যদিও সবাই জানে ভারত ভাগ হলে বাংলা ভাগ হতই।
  • PT | 213.*.*.* | ০৬ মার্চ ২০১৩ ১৯:৪৪521210
  • ভারত ভাগ হলে বাংলাকে কেন ভাগ "হতই" বা হতেই হবে সেই ব্যাপারটি এখনো বুঝে উঠতে পারিনি। ধর্মীয় কারণে হলে সব মুসলিম প্রধান রাজ্যগুলোরই তো পাকিস্থানে চলে যাওয়ার কথা। সেটা তো হয়নি আর সেটার থেকেও আরও বেশী কিছু প্রত্যাশা ছিল জিন্নারঃ Agreement was not finally reached until June 3rd, 1947: the Pakistan which emerged from it was not the big Pakistan of Jinnah's dreams but a 'moth-eaten Pakistan' shorn of the rich agricultural districts of the East Punjab and of Calcutta and West Bengal. Although he could not have realistically expected to achieve more, Jinnah was so bitterly disappointed that he would not record his acceptance in writing but merely nodded his assent in the presence of the Hindu and Sikh leaders.!!

    "rich agricultural districts of the East Punjab and of Calcutta and West Bengal" পাওয়ার প্রত্যাশাটি লক্ষণীয়। এই দুটো প্রদেশ পাকিস্থানে অন্তর্ভুক্তির কথা ভেবে থাকলে জিন্না একটা বিশাল সংখ্যক হিন্দুদের নিয়ে পাকিস্থান গড়ার কথা ভেবেছিলেন। কারো কারো মতে জিন্না আদৌ মুসলিম রাষ্ট্রের চিন্তা করেননিঃ Had Pakistan come into being for the introduction of Islamic laws, Jinnah would not named Jogendranath Mandal, a Hindu as Pakistan's first Law minister, and Victor Turner, a Christian as Pakistan's first Finance and Statistics minister.

    আমরা কোন খারাপ ঘটনার জন্য সাধারণভাবে রাজনীতিবিদদেরই দায়ী করে থাকি। কিন্তু অনেক সময় বিশাল সংখ্যক মানুষের অযৌক্তিক প্রত্যাশাও রাজনীতির লোকেদের বিপথে চালনা করে।

    প্রচুর মানুষের সমর্থন না থাকলে হিটলার এই পরিমাণ ইহুদিদের হত্যা করতে পারত? Worse than the world ever imagined: True scale of the Holocaust revealed as it's discovered Nazis created 42,500 camps and ghettos to persecute Jews - not 7,000 as previously thought: Worse than the world ever imagined: True scale of the Holocaust revealed as it's discovered Nazis created 42,500 camps and ghettos to persecute Jews - not 7,000 as previously thought: http://www.dailymail.co.uk/news/article-2287071/Full-shocking-scale-Holocaust-revealed-researchers-Nazis-created-42-500-camps-ghettos-persecute-Jews-Europe.html#ixzz2MlkWfJlM
    Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৬ মার্চ ২০১৩ ২০:০৪521211
  • জিন্না মুসলিম রাষ্ট্রের চিন্তা করেন নি, এটা একদম ঠিক।

    ভারত ভাগ হলে বাংলাকে কেন ভাগ হতই বা হতেই হয়েছে -- এক কথায় উত্তর হল মুসলিম লীগের প্রভাব থাকার কারণে। জনসমর্থন বলতে যা বোঝায়, সারাভারতের মুসলমানদের মধ্যে মুসলীম লীগের বোধ করি তেমন কোনও জনসমর্থন ছিল না।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৬ মার্চ ২০১৩ ২১:৩৭521212
  • ভারতের মুসলিম প্রধান রাজ্যগুলো কোনগুলো, যা ভাগাভাগি হয় নি?
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৬ মার্চ ২০১৩ ২১:৪০521213
  • পিটিকে জিগেস করলাম।

    কল্লোল, শ্যামাপ্রসাদ ভালো পার্লামেরন্টারিয়ান ছিলেন। ভালো বক্তা ছিলেন।
  • অচেনা | 96.*.*.* | ০৭ মার্চ ২০১৩ ০১:০২521214
  • ভারত ভাগে মুস্লিম লিগের অবদান থাকতে পারে, জিন্নার পারে মায় নেহরুর-ও ১৮ আনা অবদান থাকতে পারে। কিন্তু হীরক রানীকে সেই অপবাদ কেউ দিতে পারবে না। তাহলে এই সব ছোটোখাটো আলোচনা এই মহান টই-তে কেন?
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৭ মার্চ ২০১৩ ০১:২১521215
  • ঠিক কথা অচেনা। তাহলে ওইসব ছোটোখাটো কথা বাদ যাক।
  • SC | 160.*.*.* | ০৭ মার্চ ২০১৩ ০২:১৭521216
  • আহা! সিপিএমকে দেওয়া যাবে তো ! :D
    ১৯৪৭ সালে বাংলা অ্যাসেম্বলি তে তরুণ এক এম এল এ কিন্তু পার্টিশন এর ভোটে abstain করে গিয়েছিলেন।
    তার নাম ছিল কমরেড জ্যোতি বসু। :)

    যাইহোক, পার্টিশন এর ইতিহাস নিয়ে আমার বিশেষ ইন্টারেস্ট, তাই জিগ্যেস করছিলাম। আমিও ভালো করে জানিনা। বাংলার মুসলিম লিগ পার্টিশন চায়নি মনেহয়।
  • PT | 213.*.*.* | ০৭ মার্চ ২০১৩ ১১:০০521219
  • ম্যাক্সিমিন
    মুসলিম প্রধান "রাজ্য" হিসেবে দেখলে বোধহয় ব্যাপারটা পরিষ্কার হয়না। এই দুটো ম্যাপ দেখলে সমস্যার গভীরতা প্রকট হয়। এই ছড়িয়ে-ছিটিয়ে থাকা জনগোষ্ঠীকে শুধু ধর্মের ভিত্তিতে ভাগ করা যায়? মুলতানের চারপাশে ৪০% পর্যন্ত হিন্দু কিংবা ইন্দোর বা বেল্লারির চারপাশে ৫০% পর্যন্ত মুসলমানকে কিভাবে দুটি পৃথক দেশের মধ্যে ভাগ করে দেওয়া যেতে পারে তা আমার মাথায় ঢোকেনা!!


  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন